Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্বামী বিবেকানন্দ রচনাবলী ২য় খণ্ড

    স্বামী বিবেকানন্দ এক পাতা গল্প654 Mins Read0
    ⤶ ⤷

    ০১. দর্শন ও দার্শনিক-পরিচিতি

    দর্শন ও দার্শনিক-পরিচিতি

    [জ্ঞানযোগে যে-সকল পাশ্চাত্য মনীষীর কথা বারংবার উল্লিখিত হইয়াছে, তাঁহাদের
    সংক্ষিপ্ত পরিচয় এইখানে লিপিবদ্ধ হইল—উপাধি-নামের বর্ণানুক্রমে]

    কমতে—Auguste Comte (১৭৯৮—১৮৫৭) ফরাসী দার্শনিক। তাঁহার রচনাসমূহের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য—Course Of Positive Philosophy(১৮৩০-৪২)।

    কমতেকে প্রত্যক্ষবাদ ( Positivism)-এর স্রষ্টা বলা হয়। তিনি ফরাসী সংশয়বাদের (French Scepticism)-এর অন্যতম ধারক। সংশয়-বাদের মধ্যেও যে নির্দিষ্ট (Positive) জ্ঞানের স্থান আছে, ইহাই তাঁহার মূল প্রতিপাদ্য বিষয়। তাঁহার মতে—দর্শনে পরাবিজ্ঞানের (Metaphysics) কোন স্থান নাই। বিজ্ঞানের সিদ্ধান্তগুলি সম্বন্ধে সমালোচনামূলক ব্যাখ্যাই দার্শনিকের কাজ। চিরাচরিত প্রথায় ঈশ্বরকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে তিনি তাঁহার দর্শন রচনা করিয়াছেন এবং ইহাকে মানবতাবাদের (Humanism) উপর প্রতিষ্ঠিত করিয়াছেন।

    জেমস্—William James (১৮৪২—১৯১০) আমেরিকান দার্শনিক। তাঁহার প্রধান রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য—The Principles of Psychology(১৮৯০), The Will to Believe(১৮৯৭), Varieties of Religious Experience(১৯০২), A Pluralistic Universe(১৯০৯), The Meaning of Truth(১৯০৯) ইত্যাদি।

    ইংলণ্ডের দার্শনিক হিউমের প্রভাব জেমসের দর্শনে খুবই স্পষ্ট। সত্যের প্রকৃতি এবং পরীক্ষা-বিষয়ে জেমস্ প্রয়োগবাদে (Pragmatism) বিশ্বাস করেন এবং তিনিই এই মতবাদের স্রষ্টা। সত্যের প্রকৃতি ও তাহার জ্ঞান সম্বন্ধে জীবনে উপযোগিতার প্রসঙ্গ জেমসের রচনায় একটি বিশেষ গুরুত্ব লাভ করে। জৈবিক প্রয়োজন ব্যাতীত কোন কিছুই সত্য বলিয়া স্বীকার করা যায় না। তাঁহার Pragmatism (১৯০৭) নামক গ্রন্থে তিনি স্বামী বিবেকানন্দের বক্তৃতার উল্লেখ করেন।

    টিণ্ডাল—John Tyndall (১৮৩০—৯৩) ইংরেজ পদার্থবিজ্ঞানী। তাহার প্রণীত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য—The Glaciers of the Alps(১৮৬০), Heat as a Mode of Motion(১৮৬৩) ইত্যাদি।

    তিনি Royal Institution-এ প্রাকৃতিক দর্শনের অধ্যাপক নিযুক্ত হন (১৮৫৩)। তাপসংক্রান্ত বহুবিধ মৌলিক গবেষণা করেন। বায়ুমণ্ডল ও আলোর পরিক্রমা সম্বন্ধে তিনি অনেক গবেষণা করিয়াছেন।

    ‍

    ডয়সন—Paul Deussen(১৮৪৫—১৯১৯) জার্মান দার্শনিক। তাঁহার রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য—Elements of Metaphysics. বেদান্তশাস্ত্রের উপর তাঁহার দুইখানি রচনা পাওয়া যায়—একখানি ‘বেদান্তদর্শন’ সম্বন্ধে (১৮৮৩), অন্যটি ‘বেদান্তসূত্র’ সম্বন্ধে (১৮৮৭)। হিন্দুদর্শন—বিশেষভাবে বেদান্ত-দর্শনের প্রতি তাঁহার গভীর অনুরাগ ছিল। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তাঁহার পাণ্ডিত্য অসাধারণ।—১০ ম খণ্ডে স্বামীজীর প্রবন্ধ দ্রষ্টব্য।

    ডারুইন—Charles Robert Darwin (১৮০৯—৮২) ইংরেজ বৈজ্ঞানিক। তাঁহার রচনা সমূহের মধ্যে উল্লেখযোগ্য—On the Origin of Species by means of Natural Selection or the Preservation of the Favoured Races in the Struggle for Life (১৮৫৯), The Variation of Animals and Plants under Domestication (১৮৬৮)ইত্যাদি।

    ডারুইন বিবর্তনবাদ প্রচারের জন্য খ্যাত। তাঁহার মতে প্রাকৃতিক নির্বাচনই (Natural Selection)বিবর্তনবাদের মূলকথা। তিনি যোগ্যতম প্রাণীর বাঁচিবার অধিকারের উপর (Survival of the fittest) বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁহার মতে এই বিবর্তনবাদ একটি যান্ত্রিক প্রক্রিয়া।

    পিথাগোরাস —Pythagoras(খৃঃ পূঃ ৬০০—৫১০) গ্রীক দার্শনিক। তাঁহার লিখিত রচনা কিছুই পাওয়া যায় না। পিথাগোরীয় সম্প্রদায় হইতেই তাঁহার মতবাদ কিছু কিছু জানা যায়।

    পিথাগোরাসকে গ্রীক দর্শনের ইতালীয় শাখার প্রতিষ্ঠাতারূপে বর্ণনা করা হয়। তিনি পুনর্জন্মবাদে (Transmigration of souls)বিশ্বাসী। সংখ্যাতত্ত্বের (Number)মূলবিষয়ে বহু গবেষণা করেন; ইহা হইতেই চরম সত্যের (Ultimate Reality)স্বরূপ নির্ণয় করিবার ইঙ্গিত পাওয়া যায় বলিয়া তিনি বিশ্বাস করেন।

    প্লেটো —Plato (খৃঃ পূঃ ৪২৭—৩৪৭) প্রাচীন গ্রীক দার্শনিক। তাঁহার উল্লেখযোগ্য রচনা—Apllogy; Crito; The Republic; Symposium; Phaedo; Phaedrus; Meno ইত্যাদি।

    স্বনামধন্য প্রাচীন দার্শনিক সক্রেটিস্ প্লেটোর শিক্ষাগুরু। প্লেটোর দর্শনে সক্রেটিসের প্রভাব উল্লেখযোগ্য। দর্শনের সহিত গণিতশাস্ত্রের যে ঘনিষ্ঠ যোগোযোগ আছে, তাহা প্লেটো সর্বপ্রথম তাঁহার দর্শনের মাধ্যমে প্রমাণ করেন। সঙ্গীত ও স্বাস্থ্যচর্চা দর্শনের একটি অপরিহার্য বিষয় বলিয়া তিনি উল্লেখ করেন। তাঁহার মতে আত্মার মধ্যেই প্রজ্ঞাই (reason) আত্মার (soul)আসল রূপ। প্রজ্ঞারূপ আত্মা দেহের সহিত যুক্ত হইলে কামনা ও অন্যান্য বৃত্তির সূচনা হয়। আবার দেহ বিনষ্ট হইলে তাহাদের লোপ হয়। আত্মা অবিনশ্বর এবং তাহাকে জানাই হইল প্রকৃত জ্ঞান(wisdom)।

    ফিক্‌টে —Johann Gottilieb Fichte (১৭৬২—১৮১৪) জার্মান দার্শনিক। তাঁহার রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য—Essay toward a Critique of All Revelation (১৭৯২), Introduction to the Science of Knowledge, The Natural Right, Science of Ethics( ১৭৯৬—৯৮) ইত্যাদি।

    ফিক্‌টে কাণ্টের দার্শনিক মতবাদ দ্বারা বিশেষবাবে প্রভাবিত। জ্ঞানের উপায় ও স্বরূপ সম্বন্ধে তিনি বৈজ্ঞানিক আলোচনা করিয়াছেন। বৈজ্ঞানিক জ্ঞানের (Scientific Knowledge) মূল সূত্রগুলি ধরিয়া তিনি নীতিশাস্ত্র এবং সমাজতত্ত্বের উপর গ্রন্থ রচনা করিয়াছেন। তাঁহার মতে জীবাত্মার মধ্যে সক্রিয় (active) এবং নিষ্ক্রিয় (passive) এই দুইটি স্তর আছে। মন বা অহং (Ego)চরম তত্ত্ব। নৈতিক জীবনের পরিপূর্ণতার জন্যই অহং নিজেকে বস্তুরূপে বিক্ষিপ্ত করে।

    বেন্‌থাম —Jeremy Bentham (১৭৪৮—১৮৩২) ইংরেজ দার্শনিক। তাঁহার রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য—Introduction to the Principles of Morals and Legislation (১৭৮৯), Deontology(১৮৩৪)ইত্যাদি।

    প্রাচীন দার্শনিক এপিকিউরাসের (Epicurus) মতবাদকে যথাযথ সংস্কার করিয়া নব্যভাবধারায় পরিপুষ্ট করিয়াছেন। নীতিশাস্ত্রজ্ঞ হিসাবেই বেন্‌থাম সমধিক পরিচিত। সুখী হইবার পন্থার মধ্যে তিনি নীতিশাস্ত্রের মূল সুর আবিষ্কার করিয়াছেন। তাঁহার মতে সর্বজনীন সুখ বা সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ (greatest happiness of the greatest number)মানুষকে জীবনের চরম মুক্তির পথ লাভ করিতে সাহায্য করে। এই সর্বজনীন সুখ যত তীব্র এবং দীর্ঘস্থায়ী হইবে, ততই তাহার নৈতিক মূল্য বৃদ্ধি পাইবে।

    মিল —John Stuart Mill(১৮০৬—৭৩) ইংরেজ দার্শনিক। তাঁহার রচনাসমুহের মধ্যে উল্লেখযোগ্য—System of Logic(১৮৪৩), Utilitarianism(১৮৬৩), An Examination of William Hamilton’s Philosophy(১৮৬৫)ইত্যাদি।

    জন স্টুয়ার্ট মিল পিতা জেমস্ মিলের দার্শনিক মতবাদের দ্বারা বিশেষভাবে প্রভাবান্বিত। দার্শনিক হিসাবে মিল ইন্দ্রিয়কেন্দ্রিক জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করিয়া থাকেন। বৈজ্ঞানিক গবেষণার মূল পদ্ধতি(Methodology of Sciences) সম্পর্কে তিনি অনেক আলোচনা করেন।

    ম্যাক্স মূলার —Friedrich Maximillian Muller (১৮২৩—১৯০০) বিখ্যাত ভাষাতত্ত্ববিদ্ জার্মান পণ্ডিত। তাঁহার রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য History of Ancient Sanskrit Literature, Sacred Books of the East, Science of languageইত্যাদি। সংস্কৃত ভাষায় তাঁহার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি সায়নাচার্যের ভাষ্য-সহিত ঋগ্বেদের একখানি সংস্করণ প্রকাশ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষার অধ্যাপক নিযুক্ত হন।—১০ম খণ্ডে স্বামীজীর প্রবন্ধ দ্রষ্টব্য।

    ম্যাসপেরো —Sir Gaston Camille Charles Maspero(১৮৪৬—১৯১৬) ফরাসী মিশরতত্ত্ববিদ্(Egyptologist)। তিনি প্রাচীন ইতিহাস সম্পর্কে অনেক প্রামাণ্য গ্রন্থ রচনা করেন।

    লেসীং —G. E. Lessing(১৭২৯—৮১) জার্মান দার্শনিক ও সাহিত্যিক। তাঁহার উল্লেখযোগ্য রচনা— Collected Works (6 vol-umes, ১৭৫৩-৫৫);

    upon Current Literature(১৭৫৮)। তিনি দার্শনিক স্পিনোজার সর্বেশ্বরবাদ (Pantheism)এবং লাইব্ নিজের ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের (Individualism) সমন্বয় সাধন করেন। পরবর্তীকালে কবি গ্যেটে এবং শিলার যে ভাবধারায় সাহিত্য-জগৎ সমৃদ্ধ করিয়াছিলেন, লেসীং তাহারই সূচনা করেন।

    শোপেনহাওয়ার —Arthur Schopenhour (১৭৮৮—১৮৬০) জার্মান দার্শনিক। তাঁহার রচনাসমুহের মধ্যে উল্লেখযোগ্য—(On Sight and Colours(১৮১৬) The World as Will and Idea(১৮১৯), The Two Fundamental Problems of Ethics(১৮৪১)ইত্যাদি।

    শোপেনহাওয়ার নৈরাশ্যবাদী দার্শনিক। তাঁহার মতে অচেতন ইচ্ছাই (Will) আত্মা। এই ইচ্ছার মাধ্যমেই আত্মার অন্যান্য মানসিক ক্রিয়াগুলি সুসম্বদ্ধ ও পরিপুষ্ট হয়। এই পরিদৃশ্যমান জগৎ আমাদের ইচ্ছারই বহিঃপ্রকাশমাত্র।

    স্পেন্সার —Herbert Spencer (১৮২০—১৯০৩) ইংরেজ দার্শনিক। উল্লেখযোগ্য রচনা—Principles of Psychology(১৮৫৫), First Principles(১৮৬২), Principles of Biology(১৮৬৪—৬৭), Principles of Ethics(১৮৭৯), Principles of Sociology (১৮৭৬)প্রভৃতি।

    হার্বার্ট স্পেন্সার অজ্ঞেয়বাদে (Agnosticism)বিশ্বাসী। তাঁহার প্রণীত First Principles নামক গ্রন্থে তিনি এই মতবাদের অবতারণা করেন। তাঁহার মতে—এই পরিদৃশ্যমান জগতের প্রথম এবং প্রধান কারণ সম্বন্ধে স্পষ্টরূপে কিছুই বলা সম্ভব নয়। তাহাকে তিনি অজ্ঞাত এবং অজ্ঞেয়(Unknown and Unknowable) বলিয়া বর্ণনা করিয়াছেন।

    হাক্সলি —Thomas Henry Huxley(১৮২৫—৯৫) ইংরেজ প্রাণীতত্ত্ববিদ্। তাঁহার রচনাসমূহের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য—On the Anatomy and Affinities of the Family of Medusae; The Origin of Species(১৮৫৯), Man’s Place in Nature(১৮৬৩)

    হাক্সলি প্রথমজীবনে চিকিৎসকরূপে রাজ-নৌবহরবিভাগে যোগদান করেন (১৮৪৬)। অতঃপর জলজ জীবদেহসমূহের গবেষণায় তিনি বিশেষভাবে মনঃসংযোগ করেন। জীবনের শেষ দশ বৎসর তিনি দার্শনিক এবং ধর্মীয় সমাস্যাসমূহের আলোচনা করেন। তবে দার্শনিক অপেক্ষা বৈজ্ঞানিক হিসাবেই তিনি সমাধিক পরিচিত।

    হিউম —David Hume(১৭১১—৭৬)ইংরেজ দার্শনিক। প্রধান রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য—Treatise on Human Nature(১৭৩৪—৩৭), Enquiry Concerning Human Understanding(১৭৪৮), An Enquiry Concerning Principles of Morals(১৭৫১)ইত্যাদি।

    তাঁহার দর্শন প্রত্যক্ষবাদ (Empiricism) বলিয়া পরিচিত। তিনি একজন সংশয়বাদী দার্শনিক। তিনি তাঁহার পূর্ববর্তী দার্শনিক লক(John Locke) এবং বার্কলির(bishop Berkeley) মতের কিছু কিছু ত্রুটি সংশোধন করিয়াছিলেন। প্রচলিত কার্যকারণবাদ হিউম অস্বীকার করেন।

    হেকেল —Karl Haeckel(১৮৩৪—১৯১৯) জার্মান বৈজ্ঞানিক। তাঁহার প্রধান রচনাসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য—Die Radiolarien—(১৮৬২), Deep Sea Medusae(১৮৮২)।

    তিনি ডারুইনের বহু মত গ্রহণ করেন এবং তাহার সহিত জার্মান দার্শনিক ওকেনের(Oken)মতবাদগুলির সমন্বয় সাধন করেন। জার্মানিতে ডারুইনের মতবাদ সাধারণের উপযোগী করিয়া প্রচার করিবার ব্যাপারে তিনি বিশেষ অগ্রণী ছিলেন। তিনি জড়বাদমূলক একত্ববাদে (Materialistic Monism) বিশ্বাসী; বিরোধী পক্ষ ইহার তীব্র সমালোচনা করেন।

    হেগেল —Georg Wilhelm Friedrich Hegel (১৭৭০—১৮৩১) জার্মান দার্শনিক। তাঁহার প্রধান রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য—Phenomenology of Spirit (১৮০৭), Logic(১৮১২), The Outlines of the Philosophy of Right(১৮২১) ইত্যাদি।

    হেগেলের মতবাদকে ‘বিজ্ঞানবাদ’ অথবা ‘পরমচেতনবাদ’ বলিয়া বর্ণনা করা হইয়াছে। হেগেলের মতে মরম চেতন সত্তা(Absolute) সমগ্র বিশ্বের অন্তর্নিহিত সত্য। চিন্তা বা প্রজ্ঞা এই পরমের স্বরূপ। গতিশীলতাই ইহার প্রধান লক্ষণ। দার্শনিক তত্ত্বের ভিত্তিতে হেগেল ধর্ম, শিল্প ও বিজ্ঞানের সমন্বয় সাধন করিয়াছেন। হেগেলের মতে এই পরমের মধ্যেই আমরা সত্য, শিব ও সুন্দরের সার্থক অভিব্যক্তি দেখিতে পাই। নয়, প্রতিনয় ও সমন্বয় (Thesis—Antithesis—Synthesis)—এই ত্রিভঙ্গ নিয়মে ইহার গতি হয়।

    হেরোডোটাস —Herodotus(খৃঃ পূঃ ৪৮৫—৪২৫) গ্রীক ঐতিহাসিক। তাঁহার রচনাসমূহের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য—History. এই গ্রন্থটি রচনা করিয়া হেরোডোটাস ‘ইতিহাসের জনক’ আখ্যা লাভ করিয়াছিলেন।

    হ্যারিসন —Frederick Harrison(1813—)তিনি লণ্ডলের অক্সফোর্ডে শিক্ষালাভ করিয়া কিছুকাল শিক্ষকতা করিবার পর তিনি আইন ও রাজনীতি ক্ষেত্রে যোগ দেন। ধর্মসংক্রান্তবিষয়ে তিনি একজন দৃষ্টবাদী (Positivist) এবং রাজনীতিতে উদারপন্থি(Liberal) ছিলেন, বহু পত্রিকায় ধর্ম ও রাজনীতি বিষয়ে তাঁহার সুচিন্তিত ও সুলিখিত অভিমত পাওয়া যায়। তাঁহার লিখিত রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য The Meaning of History, Order and progress, Lectures on education, Byzantine History.

     

    প্রাচ্য বা ভারতীয় দর্শন প্রধানতঃ দুই ভাগ—বৈদিক (ষড়্ দর্শন) ও
    অবৈদিক (নাস্তিক দর্শন); দুইটিই এখানে সংক্ষেপে আলোচিত হইল।

    ষড়্‌দর্শনের সংক্ষিপ্ত পরিচয় : ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা ও বেদান্ত (উত্তরমীমাংসা)—ভারতীয় দর্শনের এই ছয়টি দর্শনকে একত্র ষড়্‌দর্শন নামে অভিহিত করা হইয়া থাকে। এই ছয়টি দর্শনের প্রত্যেকটিই আস্তিক অর্থাৎ এগুলিতে বেদের প্রামান্য স্বীকৃত হইয়াছে।

    (১) ন্যায় ও বৈশেষিক : ন্যায়দর্শন ও বৈশেষিক দর্শন এই উভয় দর্শনকে একত্রে ন্যায়-বৈশেষিক বলা হইয়া থাকে। ন্যায়দর্শনের প্রণেতা মহর্ষি গৌতম এবং বৈশেষিক দর্শনের প্রণেতা কণাদ।

    ন্যায়দর্শনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থ গৌতম-প্রণীত ‘ন্যায়সূত্র’ এবং বৈশেষিক দর্শনের—কণাদের বৈশেষিক-সূত্র। বাৎস্যায়ন ন্যায়সূত্রের ভাষ্য রচনা করিয়াছেন (চতুর্থ শতক)। বৈশেষিক সূত্রের ব্যাখ্যা না করিয়াও প্রশস্তপাদ ভাষ্য রচনা করিয়াছেন (পঞ্চম শতক)। ইহা ব্যাতীত ন্যায়-বৈশেষিক দর্শনের প্রকরণ-গ্রন্থ হিসাবে বিশ্বনাথ ন্যায়পঞ্চাননের ‘ভাষা-পরিচ্ছেদ’ পাওয়া যায়। ন্যায়দর্শনকে ভিত্তি করিয়া রচিত উদয়নের ‘কুসুমাঞ্জলি’ অতি প্রাচীন এবং বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ।

    বৈশেষিক-দর্শন ন্যায়দর্শন অপেক্ষা প্রাচীন এবং এই দুইটি পৃথকরূপেই রচিত হইয়াছিল। কিন্তু উভয়ের মূল প্রতিপাদ্য বিষয় এক হওয়ায় পরবর্তী কালে ইহারা একত্র আলোচিত হইয়াছে। এই দুইটি দর্শনই বস্তুতন্ত্রবাদী। আবার এই দুইটি দর্শনেই বহুতত্ত্ববাদ স্বীকৃত। বৈশেষিক দর্শনে সপ্ত পদার্থ এবং পরমাণুবাদের সাহায্যে সমগ্র জগৎসৃষ্টির ব্যাখ্যা করা হইয়াছে এবং ইহা ন্যায়দর্শনেও স্বীকৃত হইয়াছে।

    ন্যায়দর্শনের বৈশিষ্ট্য এই যে, প্রমাণভাগই ইহাতে মুখ্যস্থান লাভ করিয়াছে। ন্যায় ও বৈশেষিক এই উভয় দর্শনেই ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত ও প্রমাণিত হইয়াছে। ‘ন্যায়’ অর্থে আমরা যুক্তিতর্ক বুঝিয়া থাকি। বিচার-বিশ্লেষণের উপর গুরুত্ব দেওয়া হইয়াছে বলিয়া এই দর্শনের নাম ‘ন্যায়দর্শন’।

    ‘বৈশেষিক’ শব্দটি ‘বিশেষ’ হইতে উদ্ভুত। বিশেষ অর্থে নিত্যদ্রব্যসমূহের পরস্পর-ভেদক এক নিত্যপদার্থ বুঝায়। বৈশেষিক দর্শনে আমরা দেখিতে পাই, সমগ্র বিশ্বের মূল তত্ত্ব হিসাবে ঐক্য অপেক্ষা বৈচিত্র্যের উপর গুরুত্ব দেওয়া হইয়াছে। ‘বিশেষ’ পদার্থ স্বীকার করা হয় বলিয়া এই দর্শনকে বৈশেষিক দর্শন বলা হয়।

    (২) সাংখ্য ও যোগ : সাংখ্য দর্শনের প্রণেতা মহর্ষি কপিল এবং যোগদর্শনের প্রণেতা পতঞ্জলি। সাংখ্যদর্শনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থ ‘সাংখ্যকারিকা’ এবং কপিলের ‘সাংখ্যসূত্র’। যোগদর্শনের পতঞ্জলি-কৃত ‘যোগসূত্র’ বিশেষ উল্লেখযোগ্য। ইহা ব্যাতীত ব্যাস-কৃত ‘যোগ-ভাষ্য’ এবং বিজ্ঞানভিক্ষু-কৃত ‘যোগ-বার্তিক’, বাচস্পতি-কৃত ‘তত্ত্ববৈশারদী’ উল্লেখযোগ্য।

    সাংখ্যদর্শনের নামকরণ সম্পর্কে বহুবিধ মত রহিয়াছে। কাহারও মতে ‘সংখ্যা শব্দের অর্থ ‘সম্যগ্ জ্ঞান’ , কাহারও মতে ইহাতে প্রকৃতির চতুর্বিংশতে ‘সংখ্যক তত্ত্ব রহিয়াছে বলিয়া ইহার ঐ নাম।

    যোগ-দর্শনে অষ্ট যোগাঙ্গের সাহায্যে মোক্ষ বা সমাধি লাভের পন্থা বর্ণিত হইয়াছে। যোগসাধনার উপর প্রাধান্য দেওয়া হইয়াছে বলিয়া ইহাকে ‘যোগদর্শন’ বলা হইয়া থাকে।

    সাংখ্য ও যোগ এই উভয় দর্শনেই দ্বৈতবাদ স্বীকৃত; পুরুষ-সহ পঞ্চ-বিংশতিতত্ত্ব-সাহায্যে জগতের সৃষ্টি ও প্রলয় ব্যাখ্যা করা হইয়াছে। এই দর্শন দুইটির মধ্যে একমাত্র পার্থক্য—সাংখ্যদর্শনে ঈশ্বর স্বীকৃত হন নাই, কিন্তু যোগদর্শনে জ্ঞানীগুরুরূপে ঈশ্বর স্বীকৃত। অপর বিষয়ে এই দুইটি দর্শন সদৃশ বলিয়া যোগদর্শনকে ‘সেশ্বর সাংখ্য’ নামেও অভিহিত করা হয়।

    (৩) পূর্বমীমাংসা ও উত্তরমীমাংসা : পূর্বমীমাংসাসূত্রের প্রণেতা জৈমিনি এবং উত্তরমীমাংসা বা বেদান্তসূত্রের প্রণেতা ব্যাসদেব। জৈমিনির মীমাংসা সূত্রের উপর শবরস্বামী ভাষ্য এবং ভাষ্যের উপর কুমারিল বার্তিক ও প্রভাকর বৃহতী টিকা প্রভৃতি রচনা করেন। আচার্য শঙ্কর রামানুজ প্রভৃতি ব্যাসের বেদান্তসূত্রের ভাষ্য রচনা করিয়াছেন।

    মীমাংসা’ শব্দের অর্থ হইল সদ্‌বিচার ও সমস্যার সমাধান। পূর্বমীমাংসা ও উত্তরমীমাংসা—এই উভয় দর্শনেই জাগতিক দুঃখসমূহের নিরসন করিবার উপায় আলোচিত হইয়াছে। এই উভয় দর্শনেই বেদের স্বতঃপ্রামাণ্য-প্রভাব বিশেষভাবে স্বীকৃত। কিন্তু পূর্বমীমাংসায় বেদের পূর্বভাগ কর্মকাণ্ড অর্থাৎ বেদবিহিত যাগযজ্ঞানুষ্ঠানের উপর প্রাধান্য আরোপিত হইয়াছে। প্রাচীন মীমাংসকগণ বলেন, বেদবিহিত যাগযজ্ঞাদির অনুষ্ঠান দ্বারা স্বর্গপ্রাপ্তি হয়, এবং পরবর্তীকালের মীমাংসকদের মত—নিষ্কাম কর্ম ও আত্মজ্ঞান দ্বারা মোক্ষলাভ ঘটে। বেদসমূহের পূর্বভাগ অর্থাৎ কর্মকাণ্ডের উপর প্রাধান্য আরোপ করার জন্য এই মীমাংসাদর্শনে ‘পূর্বমীমাংসা’বলা হইয়া থাকে। অপর পক্ষে উত্তরমীমাংসাদর্শনে বেদের উত্তরভাগ বা জ্ঞানকাণ্ডকেই প্রাধান্য দেওয়া হইয়াছে। আত্মানুভূতিই এই দর্শনের মূল প্রতিপাদ্য। এই দর্শনকে ‘বেদান্তদর্শন’ বলা হইয়াছে, কারণ ইহা বেদের অন্তভাগ বা উপনিষদ। উপনিষদই বেদান্ত। আবার কাহারও মতে বেদের সারতত্ত্ব অর্থাৎ ব্রহ্মের স্বরূপ বেদান্তদর্শনে আলোচিত হইয়াছে বলিয়াই ইহাকে ঐ নামে অভিহিত করা হয়।

    মীমাংসা-দর্শনে বেদের প্রামাণ্য পূর্ণরূপে স্বীকৃত হইয়াছে। এই মতে বেদে অপৌরুষেয় ও নিত্য। মীমাংসা-দর্শনে বেদের কর্মকাণ্ডের অর্থবিচার করা হইয়াছে; বেদান্তে বেদের জ্ঞানকাণ্ডের অর্থ আলোচিত হইয়াছে।

    বেদান্তদর্শনে ব্রহ্মই একমাত্র সত্য বলিয়া স্বীকৃত। জীব, জগৎ ও সৃষ্টিকে ব্রহ্মে অধিষ্ঠিত বলা হইয়াছে। এই মতে ব্রহ্মজ্ঞানলাভই মোক্ষলাভ।

    অবৈদিক নাস্তিক দর্শন : চার্বাক, জৈন ও বৌদ্ধ এই তিনটি দর্শন বেদ অস্বীকার করে, ইহারা বেদ-বিরোধী।

    (১) চার্বাকদর্শন : লোকায়ত দর্শন নামেও পরিচিত—জড়বাদী ও দেহাত্মবাদী। কেহ কেহ ‘বৃহস্পতিসূত্র’কে এই দর্শনেরে মূল বলেন; ইহা পাওয়া যায় না, অন্যান্য গ্রন্থে কিছু কিছু উদ্ধৃতিমাত্র পাওয়া যায়। চার্বাক কোন ঋষির নাম কিনা সন্দেহ, ‘চারু বাক্ যস্য’ এই ভাবেই ‘চার্বাক’ শব্দ নিষ্পন্ন। ‘চর্ব্’ ধাতু হইতেও চর্বক বা চার্বাক শব্দ নিষ্পন্ন হয়।

    এই দর্শন অনুসারে ইহজগতের উন্নতিই সব, সুখভোগই পরম-পুরুষার্থ; ‘দেহ-মন-ইন্দ্রিয়’-ব্যতিরিক্ত আত্মা এবং পরলোক অস্বীকৃত; প্রত্যক্ষ ব্যতীত অন্য কোন প্রমাণ নাই। আধুনিক জড়বাদিগণও অনেক দিক দিয়া এই ভাবেরই ভাবুক।

    (২) জৈনদর্শন : ঋষভদের প্রভৃতি জিন-প্রবর্তিত, মহাবীর-প্রচারিত; ‘তত্ত্বাধিগমসূত্র’ মূল গ্রন্থ। জৈনদর্শনের উপর বহু গ্রন্থ রচিত হইয়াছে, এখনও পাওয়া যায়। জৈনদের দুই সম্প্রদায়—শ্বেতাম্বর ও দিগম্বর।

    জৈনদর্শনে আত্মা দেহাতিরিক্ত, কিন্তু সাবয়ব, দেহপরিমিত, সঙ্কোচ-বিকাশশীল; ঘাতী (পাপ) কর্ম দ্বারা শরীরে বদ্ধ হয়; পুণ্যকর্ম (সম্যক্‌ চরিত্র) দ্বারা মুক্ত হয়। মুক্তিতে আত্মার দেহবন্ধন চলিয়া যায় এবং অনাবরত ঊর্ধ্বলোকে গতি হয়।

    (৩) বৌদ্ধদর্শন : তথাগত বুদ্ধ-কর্তৃক প্রচারিত, তাঁহার পূর্বেও বৌদ্ধমত ছিল; ‘ত্রিপিটক’ বৌদ্ধদের প্রধান গ্রন্থ। বৌদ্ধদর্শন প্রধান চারিটি মতে বিভক্ত—সৌত্রান্তিক, বৈভাষিক, যোগাচার ও মাধ্যমিক বা শূন্যবাদ। প্রথম তিন মতে আত্মা ক্ষণিকবিজ্ঞানস্বরূপ, শেষ মতে আত্মা শূন্য। মাধ্যমিক মতের সহিত অদ্বৈত-মতের কিছু কিছু সাদৃশ্য আছে। তবে অদ্বৈতমতে আত্মা সৎ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্বামী বিবেকানন্দ রচনাবলী ৩য় খণ্ড
    Next Article স্বামী বিবেকানন্দ রচনাবলী ১ম খণ্ড

    Related Articles

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ রচনাবলী ১ম খণ্ড

    December 8, 2025
    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ রচনাবলী ৩য় খণ্ড

    December 8, 2025
    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ রচনাবলী ৪র্থ খণ্ড

    December 8, 2025
    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ রচনাবলী ৫ম খণ্ড

    December 8, 2025
    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ রচনাবলী ৬ষ্ঠ খণ্ড

    December 8, 2025
    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ রচনাবলী ৭ম খণ্ড

    December 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }