Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    প্রচেত গুপ্ত এক পাতা গল্প201 Mins Read0
    ⤶ ⤷

    চশমা

    চশমা

    ১

    আবার চশমা গেল মিনতির।

    তক্তাপোষের এক কোনায় রাখা ছিল। হাতের ধাক্কায় পড়ল মেঝেতে। একটা লেন্সে চিড় খেল, আরেকটা হল তিন টুকরো। শুধু লেন্স গেলে একটা কথা ছিল, ফ্রেমেরও দফারফা হয়েছে। বাঁদিকের ডাণ্ডি ভেঙেছে। সস্তার জিনিস অল্প আঘাতেও ভেঙে যায়।

    এই নিয়ে তিনমাসে দু’বার। একবার ভাঙল, একবার হারাল। যে পরিবারের টানাটানিতে দিন চলে, যে পরিবারে মাসের শেষ দিন’কটা শুধু ডাল-ভাতে সন্তুষ্ট থাকতে হয়, যে পরিবারে ডাক্তার বদ্যি দেখাতে হলে দু’বার ভাবতে হয়, সেখানে এভাবে চশমা যাওয়া বড় অপরাধ।

    মিনতি ভয়ে কেঁপে ওঠে। সন্তোষ অফিস থেকে ফিরে খবরটা জানলে তুলকালাম করবে। করাই উচিত। বউ যদি এমন অলক্ষ্মী হয় তাহলে তুলকালাম করাটা অন্যায় নয়। বরং উচিত কাজ। মিনতি ছ’বছরের শিশু নয়, তার বয়স বত্রিশ। দুই মাস বেশি বত্রিশ। টানাটানির সংসারে মেয়েদের বত্রিশ মানে অনেক বয়স। ‘বুড়ি’ই বলা যেতে পারে। বড়লোক হলে শরীর চর্চা, ত্বক চর্চা, চুল চর্চা করে বয়স আটকে রাখা যায়। অভাবের সংসারে হয় না। বয়স আসে ভূতের মতো চুপিসাড়ে। কোথা থেকে যে কখন এসে ঘাড়ে চেপে বসল বোঝা যায় না।

    সন্তোষ কাজ করে ছোট অফিসে, সেখানে মাইনেপত্তর ছোট। সংসারে বুঝেসুঝে চলতে হয়। বাড়তি তো দূরের কথা, এক বিন্দু অপচয় সম্ভব নয়। পারলে ছেঁড়া কাগজটুকুও তুলে রাখতে হয়।

    মিনতি উবু হয়ে বসে। ছলছল চোখে ভাঙা চশমার টুকরো একটা একটা করে মেঝে থেকে তুলতে লাগল। চশমা চলে যাওয়ার জন্য তার যতটা না মন খারাপ, তার থেকে বেশি মন খারাপ স্বামীর বকাঝকার কথা ভেবে। গতবার চশমা হারানোর পর সন্তোষ একটানা তিনদিন বকেছিল। পারলে মারত। নেহাত ওই অভ্যেসটুকু নেই। তবে বকুনিতে কোনও রাখঢাক রাখেনি।

    ‘নিজেরে ভাব কী? কী ভাব? অ্যাঁ! রাজনন্দিনী?’

    মিনতি মিনমিন করে বলেছিল, ‘আমি তো সব জায়গাতেই খুঁজেছি। মুদি দোকান, যশোদাদির বাড়ি, কাঞ্চনের সেলাইয়ের কারখানায় পর্যন্ত গেছি। ওই পথে আসবার সময় যদি ভুল করে ফেলে আসি। কে যে নিয়ে গেল!’

    ‘ব্যাঙের মাথা করেছ। চশমা কি ছাতা যে অন্য লোকে নিয়ে যাবে?’

    মিনতি বিড়বিড় করে বলে, ‘তা কি বলেছি? আমি তো ইচ্ছে করে হারাইনি।’

    সন্তোষ তেড়েফুঁড়ে উঠে বলে, অবশ্যই ইচ্ছে করে হারিয়েছ। যার নিজের দু’পয়সা আয় রোজগারের মূল্য নেই তার কিছু হারানো মানে ইচ্ছে করেই হারানো। তাও বুঝতাম যদি বাপের বাড়ি থেকে নতুন একটা নিয়ে আসতে। স্বামীর রোজগারে ফুটানি কর।’

    মিনতির অপমান হয়। চোখ ফেটে জল আসে। নিজেকে কোনোরকমে সামলায়। মাথা নামিয়ে বলে, ‘থাক, আমার চশমা লাগবে না।’

    সন্তোষ ডান হাত তুলে বলে, চুপ। একদম চুপ। চড় দিয়ে দাঁত ফেলে দিতে হয়। লাগবে না বললে কি যেটা হারিয়েছ সেটা ফিরে আসবে? টাকাগুলো তো জলে গেল।’

    মিনতি আর পারে না। আঁচল তুলে চোখ মোছে।

    সন্তোষ নিজের মনেই ঝাঁঝিয়ে ওঠে, ‘দেখতে কালোকুলো। বিয়ের সময় দিতেও পারেনি কিছু। মেয়ে যে চোখে দেখে না, কানে শোনে কে জানত। ঘাড়ে গছানোর সময় একবার বলেও নি।’

    কানে না শুনতে পাওয়ার কথাটা ঠিক নয়, তবে সেই ছোটোবেলা থেকে চোখে পাওয়ার মিনতির। তবে বাড়াবাড়ি কিছু নয়। কাছেরটা ঝাপসা লাগে। চাল-ডাল বাছাবাছিতে সমস্যা হয়। তাছাড়া আর একটা অভ্যেস রয়েছে মিনতির। অভ্যেস না শখ? গোপন শখ। সে বই পড়ে। লুকিয়ে পড়ে। বর যখন দুপুরবেলা অফিসে চলে যায় সেই সময় ঘরের কাজ সেরে বই নিয়ে গুছিয়ে বসে। পাড়ার লাইব্রেরিতে মেম্বার। সপ্তাহে তিনটে করে বই আনে। গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনি। লক্ষ্মীর ভাঁড়ে জমানো পয়সা থেকে চাঁদা দেয়। বর জানলে সর্বনাশ হবে। বইয়ের পিছনে সময় আর পয়সা নষ্ট! তাও আবার মেয়েমানুষের শখ। হতেই পারে না। ছোটবেলা থেকেই মিনতির বই পড়বার অভ্যেস। বিয়ের পর ছেড়ে দেব ভেবেছিল। পারেনি। বই এনে লুকিয়ে রাখে। সন্তোষের চোখে যেন না পরে। কে জানে কী দক্ষ যজ্ঞ বাঁধিয়ে তুলবে। বই পড়তেও চশমা লাগে মিনতির। নইলে কিছু পরেই অক্ষরে অক্ষরে জড়িয়ে যায়। একটা লাইনের ওপর লাইন যেন উঠে আসে।

    এখন কী হবে?

    যা খুশি হোক, আগে তো বরের বকুনি থেকে বাঁচতে হবে। মিনতির কোনো চশমাই দামি নয়। হওয়ার কথাও নয়। একেবারে সস্তার প্রেম। গতবারেরটা তাও ছিল, এবার তো আরও সস্তার। লেন্সের পাওয়ারটুকু ঠিক থাকলেই হল। মিনতি ভাঙা চশমার টুকরোগুলো হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। জোড়াতাপ্পি দিয়ে কিছু করা যাবে? আঠা লাগিয়ে? সুতো দিয়ে বেঁধে? না, যাবে না। কাচ দুটোই গেছে। তারপরেও টুকরোগুলো কাগজে মুড়ে রাখল মিনতি। ঠিক করল, এই ঘটনা সন্তোষকে বলবে না। লাগবে না তার চশমা।

    মিনতি বলেনি। তিনদিন খেয়াল করেনি সন্তোষ। অন্যমনস্ক ছিল। তার অফিসে কী যেন ঝামেলা চলছে। মেজাজটাও ছিল খিটখিটে। চতুর্থদিন খেতে বসে মুখে কাঁকর পড়ল। সস্তার চালে কাঁকর থাকাটাই স্বাভাবিক। তারপরেও মিনতি বাছাবাছি করে যতটা পারে সামলায়।

    ‘মিনতি ভাতে এত বড় কাঁকর কেন?’

    মিনতি থতমত খেয়ে বলে, ‘চালটা ভালো নয়…।’

    সন্তোষ হুংকার দিয়ে বলল, ‘শ্বশুরমাশাই তো আমাকে মাসে মাসে গোবিন্দভোগ পাঠিয়ে দেন না যে চাল ভালো হবে। বরের যেমন আয় তেমন চালই খেতে হবে।’

    মিনতি বলে, ‘আমি তো চাল বেছেছি…কাঁকরও ফেলেছি অনেক…।’

    সন্তোষ আরও জোরে হুংকার দেয়, ‘চোখের মাথা খেয়েছ নাকি?’

    বলতে গিয়ে থমকে যায়। বউয়ের চোখের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে থমথমে গলায় বলল, ‘চশমা কোথায়?’

    মিনতি চমকে ওঠে। বলে, ‘পরিনি।’

    ‘কেন পরনি? চশমা ছাড়া চাল বাছলে তো কাঁকর থাকবেই। বরকে মারতে চাও?’

    মিনতি বলে, ‘আচ্ছা কাল থেকে পরব।’

    সন্তোষ খাওয়া বন্ধ করে বলে, ‘পরব নয়। এখন থেকেই পরবে। নিয়ে এসো চশমা।’

    মিনতি ফ্যাকাশে মুখে বলে, ‘বলছি তো পরব।’

    সন্তোষ চোখ সরু করে হিসহিসে গলায় বলে,’কী হয়েছে ঠিক করে বলো তো। চশমা কোথায়? আবার হারিয়েছ?’

    মিনতি মাথা নামিয়ে বলে, ‘না, ভেঙে গেছে।’

    সন্তোষ দিগ্‌বিদিক জ্ঞান হারিয়ে ডালের বাটি থেকে হাতাটা তুলে ছুঁড়ে দেয়। মিনতির ডান চোখের খানিকটা নিচে এসে লাগে। গলগল করে রক্ত বেরোতে থাকে। মিনতি দুহাতে মুখ চাপা দেয়।

    ২

    ওই যে দুজন তক্তাপোষের ওপর বসে আছেন পাশাপশি। দুই বুড়োবুড়ি। জানলা দিয়ে পৌষ মাসের রোদ এসে পড়েছে তাদের পায়ের ওপর। বুড়ির কোলে একটা বই। বুড়ি পড়া থামাল। বই সরিয়ে, চোখে ঝুলে থাকা গোল চশমাটা খুলল।

    ‘কী হল থামলে কেন? গল্প শোনার নেশা ধরিয়েছ যখন, এখন সামলাতে হবে। থামলে তো চলবে না।’

    বুড়ি বলল, ‘এবার তুমি নিজে পড় দেখি। সংসারের কাজ রয়েছে না?’

    বুড়ো একটা হাত বাড়িয়ে বুড়ির হাতের ওপর রাখে।

    ‘আমি কী বই পড়ব! আমি কি চোখে দেখতে পাই?’

    বুড়ি বলল, আমার চশমাটা নাও, যেটুকু দেখতে পাও তাতেই হবে।’

    বুড়ো নরম গলায় বলল, ‘দরকার কী? তোমার চোখই তো এখন আমার চোখ। তুমি দেখলেই এখন আমার দেখা। এই বয়েসে আবার আলাদা দেখা লাগে নাকি? আমাদের একটাই চশমা।

    বুড়ো হেসে ওঠে। বুড়ির চোখ চিকচিক করে ওঠে। সে আবার কোলের ওপর বই টেনে নেয়।

    এই বুড়োবুড়িকে আমরা চিনি। সন্তোষবাবুর বয়স এখন আশি বছর। মিনতিদেবী তো বাহাত্তর পেরিয়েছেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
    Next Article নীল আলোর ফুল – প্রচেত গুপ্ত

    Related Articles

    প্রচেত গুপ্ত

    দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }