Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প340 Mins Read0
    ⤶ ⤷

    স্যালভেশন অফ আ সেইন্ট – ২৩

    অধ্যায় ২৩

    বেশ খানিকক্ষণ ধরেই দোনোমনায় ভুগছে কুসানাগি। এ মুহূর্তে আয়ানে মাশিবার সেলাই স্কুলের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। দৃষ্টি দেয়ালে ঝোলানো ইন্টারকমটার দিকে। বেল চাপবে না কি ইন্টারকমে কল দিবে? অন্য সময় হলে এরকম সাধারণ একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে সমস্যা হতো না, কিন্তু আয়ানের মুখোমুখি হতে হবে ভাবলেই এক ধরণের অস্থিরতা গ্রাস করে তাকে। অস্থিরতা না বলে একে বিহ্বলতা বলা যায় কি?

    হয়তো যায়, হয়তো যায় না।

    অবশেষে ইন্টারকমটাই বেছে নিল সিনিয়র ডিটেক্টিভ। কিন্তু অপর পাশ থেকে কেউ রিসিভার তুললো না। বরং কিছুক্ষণ পর আয়ানে এসে দরজা খুলে দিল। ওকে দেখে মোলায়েম একটা হাসি ফুটলো তার মুখে। যেন একজন মা তার ছেলের বাসায় ফেরার জন্যে অপেক্ষা করছিল। “সময় মতই এসে পড়েছেন দেখছি,” বলল সে।

    “জি? ওহ, হ্যাঁ,” বিড়বিড় করে ঘড়ির দিকে এক নজর তাকিয়ে বলল কুসানাগি। কাটায় কাটায় দুটা বাজছে। ফোনে এই সময়েই আসবে বলেছিল সে।

    দরজা থেকে সরে দাঁড়িয়ে ওকে ভেতরে আসার অনুরোধ করল আয়ানে।

    শেষবার এখানে কুসানাগি এসেছিল হিরোমি ওয়াকাইয়ামাকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তখন সুযোগ পায়নি ভেতরটা ভালোমতো দেখার, তবুও আজকে কেন যেন মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। ওয়ার্ক টেবিল এবং অন্যান্য আসবাবপত্রগুলো অবশ্য জায়গামতই দাঁড়ানো। কিছুক্ষণ পর ব্যাপারটা ধরতে পারলো সে। আগের প্রাণোচ্ছল ভাব হারিয়েছে স্কুলটা।

    আয়ানের দেখানো চেয়ারটায় বসে আশপাশে নজর বোলালো সে, ততক্ষণে কাপে চা ঢেলে নিয়ে এলো আয়ানে। মুখে এখনও হাসি লেগে আছে তার। “জায়গাটা খালি খালি লাগছে না?” জিজ্ঞেস করল সে। “হিরোমি ওর জিনিসপত্রগুলো নিয়ে গেছে। আমি বুঝতেই পারিনি কখন সেগুলো এনেছিল ও, জানেন?”

    হিরোমি আর কাজ করবে না শুনে অবাক হয়নি কুসানাগি। তার জায়গায় অন্য কোন নারী হলে আরো আগেই এখানে আসা বন্ধ করে দিত প্রণয়ের খবরটা ফাঁস হবার পরপরই।

    আয়ানে গতকাল হোটেল থেকে এখানে এসে উঠেছে পাকাপাকিভাবে। সহসা বাড়িতে ফেরার কোন ইচ্ছে নেই তার। কারণটা অনুমান করতে কষ্ট হচ্ছে না কুসানাগির। যে বাড়িতে তার স্বামী খুন হয়েছে, সেখানে কেন ফিরতে চাইবে কেউ?

    টেবিলে রাখা চায়ের কাপটা উঠিয়ে একবার চুমুক দিল সে। “ধন্যবাদ,” বলল কৃতজ্ঞ সুরে।

    “আজ সকালে ওখানে গিয়েছিলাম,” আয়ানে বলল তার উল্টোপাশের চেয়ারটায় বসে।

    “বাসার কথা বলছেন?”

    “হ্যাঁ,” বলে নিজের কাপটা তুলে নিলো আয়ানে। “ফুল গাছগুলোতে পানি দিতে গিয়েছিলাম। সব শুকিয়ে গেছে।”

    “আমি দুঃখিত,” ভ্রুজোড়া আপনাআপনি কুঁচকে গেল কুসানাগির। “এত ব্যস্ত ছিলাম গত কয়েকদিন…।”

    হাত নেড়ে তাকে থামতে বলল আয়ানে। “এসব নিয়ে ভাববেন না। আসলে এরকম কিছুর অনুরোধ করাটাই উচিত হয়নি আমার। কোন ক্ষোভ নেই আমার মনে, বিশ্বাস করুন।”

    “আমি পানি দিতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। সামনের দিনগুলোতে আর ভুলবো না।”

    মাথা ঝাঁকিয়ে মানা করে দিল আয়ানে। “ঠিক করেছি আমিই প্রতিদিন গিয়ে পানি দেব গাছে, আপনার আর কষ্ট করার দরকার নেই। ইতোমধ্যেই অনেক কিছু করেছেন।

    “কি আর করলাম? আচ্ছা, আপনি বলছেন যখন… তাহলে আপনার চাবিটা ফেরত দিয়ে দেব?”

    “আপনাদের কাজ কি শেষ? না কি আবার যেতে হবে সেখানে?” কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল আয়ানে।

    “সেটা বলা মুশকিল,” সত্যটাই বলল কুসানাগি।

    “তাহলে থাক চাবিটা আপনার কাছে। আমার কাছ থেকেও বারবার অনুমতি নিতে হবে না কেউ ওখানে যেতে চাইলে।”

    “ঠিক আছে। হারাবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন,” বুক পকেটে হাত রেখে বলল কুসানাগি।

    “আচ্ছা, আপনিই কি ঐ বড় ওয়াটারিং ক্যানটা এনেছেন?”

    চায়ে চুমুক দিতে গিয়েও মাঝপথে থেমে গেল সিনিয়র ডিটেক্টিভ। খালি হাতটা নেড়ে বলল, “ওহ্, ওটা…আসলে আপনার পুরনো ক্যানটা ঠিকই ছিল। কিন্তু আমি ভাবলাম বড়টা দিয়ে সুবিধে হবে। আপনাকে জিজ্ঞেস করা উচিত ছিল বোধহয়।“

    “আরে না, সেজন্যে বলছি না। আমি তো জানতামই না যে ওয়াটারিং ক্যান এত বড় হতে পারে। খুব সুবিধে হয়েছে এখন, আরো আগে কিনলেই পারতাম। ধন্যবাদ আপনাকে।”

    “যাক, আপনার পছন্দ হয়েছে জিনিসটা,” কুসানাগি বলল। “আমি ভাবছিলাম পুরনোটাই বোধহয় বেশি ভালো লাগতো।”

    “পানি দেয়ার ক্যান আবার ভালো লাগা না লাগার কি আছে? আগেরটা ফেলে দিয়েছেন?”

    “হ্যাঁ…কেন, আপনার দরকার ছিল ওটা?”

    “না! কাজ কমিয়ে দিয়েছেন,” হেসে মাথা নামিয়ে নিল আয়ানে। কাছের একটা শেলফে রাখা স্কুলের ল্যান্ডলাইন ফোনটায় রিং বেজে উঠল এ সময়।

    “আয়ানে বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস ওতা? হ্যা…কী বললেন? ওহ, ঠিক আছে।”

    মিসেস মাশিবার মুখের হাসিটা অটুট থাকলেও কুসানাগির বুঝতে সমস্যা হলো না যে কোন একটা সমস্যা হয়েছে। শব্দ করে রিসিভারটা নামিয়ে রাখলো সে।

    “কিছু হয়েছে?” জিজ্ঞেস করল কুসানাগি।

    “আমার এক ছাত্রি ফোন দিয়েছিল,” হতাশ কণ্ঠে বলল আয়ানে। ‘পারিবারিক কিছু সমস্যার কারণে আর ক্লাসে আসতে পারবে না। গত তিন বছর ধরে আমার কাছে কাজ শিখছিল সে।”

    “বাড়ীর সব কাজ সামলে সেলাইয়ে সময় দেয়াটা কঠিনই বোধহয়?

    হাসলো আয়ানে। “আসলে গতকাল থেকে অনেকেই ফোন করে বলছে যে তারা আর আসবে না। ওতাকে নিয়ে ছয়জন হলো।”

    “এটা কি দুর্ঘটনাটার কারণে?”

    “মনে তো হচ্ছে। তবে সেই সাথে হিরোমির চলে যাওয়াটাও এক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করছে। গত বছর থেকে ও পুরোদমে ক্লাস নেয়া শুরু করেছিল। আমার ধারণা অনেকে এখানে আসতো ওর জন্যেই।”

    “তাই তিনি কাজ ছেড়ে দেয়াতে তারাও এখানে আসা বন্ধ করে দিচ্ছে?”

    “এটা একটা কারণ তো অবশ্যই। আরেকটা ব্যাপার হচ্ছে…কিভাবে

    যে বোঝাবো আপনাকে। বলতে পারেন এখানে এসে আগের মত স্বাচ্ছন্দ্য বোধ করছে না অনেকেই। নারীরা এসব ব্যাপারে একটু স্পর্শকাতর।”

    “হুম…”

    …” পুরোপুরি না বুঝলেও মাথা নাড়লো কুসানাগি। তার ধারণা ছিল এখানে শিক্ষার্থীরা আসে আয়ানের কাছ শিখতে। তাদের তো খুশি হবার কথা যে এখন থেকে সরাসরি এরকম গুণী একজন শিল্পীর কাছে শিখতে পারবে!

    উতসুমি হলে ধরতে পারতো ব্যাপারটা, মনে মনে বলল সে।

    “আমি মোটামুটি নিশ্চিত আরো অনেকেই চলে যাবে সামনের দিনগুলোতে। এই ব্যাপারগুলো অনেকটা চেইন রিঅ্যাকশনের মতন। হয়তো স্কুলটাই বন্ধ করে দেয়া উচিত,” মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকলো আয়ানে। এরপর হঠাৎই সিটে সোজা হয়ে বলল, “আমি দুঃখিত। এসবের সাথে তো আপনার এখানে আসার কোন সম্পর্ক নেই, তাই না ডিটেক্টিভ?”

    সরাসরি তার দিকে তাকালো বিধবা। চোখ নামিয়ে নিল কুসানাগি। “আমি জানি আপনাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিশ্বাস করুন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি কেসটার দ্রুত সমাধান করার। আমার মনে হয় আপনার অন্য কোথাও থেকে ঘুরে আসা উচিত।”

    “আমিও সেটাই ভাবছিলাম,” আয়ানে বলল। “অনেকদিন কোথাও যাই না। আগে কিন্তু বেশ ঘোরাফেরা করতাম। এমনকি একা একা বিদেশেও গিয়েছি।”

    “হ্যাঁ, শুনেছি। ইংল্যান্ডে বোধহয়?”

    “মা বলেছে? অনেক দিন আগের কথা,” বলে আবারো চোখ নামিয়ে নিল আয়ানে। “আপনার একটা সাহায্য দরকার আমার,” খানিকক্ষণের নীরবতার পর বলল সে।

    “নির্দ্বিধায় বলুন,” চায়ের কাপ টেবিলে নামিয়ে রেখে বলল কুসানাগি।

    “এই দেয়ালটা,” ওরা যেখানে বসে আছে তার বাম পাশের দেয়ালটার দিকে তাকিয়ে বলল আয়ানে। “একটু খালি খালি লাগছে।”

    আসলেও দেয়ালটা খালি। তবে ওখানে যে কিছু একটা ঝোলানো ছিল তা হালকা দাগ দেখে বোঝা যাচ্ছে।

    “এখানে যে ট্যাপেস্ট্রিটা ঝোলানো ছিল সেটা হিরোমি নিজ হাতে বুনেছিল, তাই ওটা দিয়ে দিয়েছি ওকে। কিন্তু এখন বড্ড বেশি খালি খালি লাগছে না জায়গাটা?”

    “হ্যাঁ। নতুন কিছু ঝোলাবেন না কি?”

    “হ্যাঁ। আজকে বাসা থেকে আসার সময় নিয়ে এসেছি সেটা।”

    “কি এনেছেন?” কুসানাগি জিজ্ঞেস করল।

    “আমার বেডরুমে যে ট্যাপেস্ট্রিটা ঝোলানো ছিল।”

    “বেশ,” উঠে দাঁড়িয়ে বলল কুসানাগি। “চলুন ঝুলিয়ে ফেলি তাহলে।” ব্যাগের দিকে হাত বাড়াতে গিয়েও থেমে গেল আয়ানে। “দাঁড়ান, হেসে বললো সে। “আপনি তো এখানে আমাকে কিছু প্রশ্ন করতে এসেছিলেন। সেগুলো সেরে নেবেন আগে?”

    “নাহ,” কুসানাগি জবাব দিল। “একটু পরে জিজ্ঞেস করলেও বড় কোন ক্ষতি হবে না।”

    “না,” দৃঢ়চিত্তে মাথা নাড়লো আয়ানে। “সেটা হবে না। আপনি এখানে একটা কাজে এসেছেন। আর কাজের গুরুত্ব সবসময় আগে।”

    হেসে আবারো বসে পড়লো কুসানাগি। নোটপ্যাডটা বের করে এনেছে পকেট থেকে। আয়ানের চেহারায় আবার ফিরে এসেছে আগের গাম্ভীর্য।

    “প্রশ্নগুলো শুনতে আপনার হয়তো খুব একটা ভালো লাগবে না, আশা করি কিছু মনে করবেন না।”

    মাথা নাড়লো আয়ানে।

    “আপনার সাথে দেখা হবার পূর্বে মি. মাশিবার যার সাথে সম্পর্ক ছিল তার পরিচয় জানতে পেরেছি আমরা। মিস জুঞ্জি সুকুই। নামটা কি পরিচিত লাগছে আপনার কাছে?”

    “সুকুই…?”

    “হ্যাঁ, বানানটা এরকম,” বলে নোটপ্যাডে অক্ষরগুলো সাজিয়ে দেখালো কুসানাগি।

    “এই প্রথম নামটা শুনলাম,” সরাসরি তার চোখে দিকে তাকিয়ে বলল আয়ানে।

    “মি. মাশিবা কি কখনো আপনার সাথে কোন লেখিকার ব্যাপারে কথা বলেছিলেন? বাচ্চাদের বইয়ের লেখিকা।“

    “বাচ্চাদের বই?” ভ্রুকুটি করে বলল আয়ানে।

    “হ্যাঁ, মিস সুকুই বেশ কয়েকটা ছবির বইয়ের রচয়িতা। হয়তো মি. মাশিবার কাছ থেকে কোন আর্টিস্টের ব্যাপারে কিছু শুনেছিলেন আপনি?”

    টেবিল থেকে কাপটা উঠিয়ে আবারো চুমুক দিল আয়ানে। “সরি, কিন্তু আমাকে ও কখনো কোন লেখিকার সম্পর্কে কিছু বলেনি। বললে মনে থাকতো। তাছাড়া খুব বেশি লেখক লেখিকা বা আর্টিস্টদের সাথে পরিচয় থাকার কথাও না ওর।”

    “ঠিক আছে,” বলল কুসানাগি।

    “ওর এই প্রাক্তন প্রেমিকার সাথে কি কেসের কোন সম্পর্ক আছে?” আয়ানে জিজ্ঞেস করল।

    “সেটাই জানার চেষ্টা করছি আমরা।”

    “ওহ,” চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বলল আয়ানে।

    “আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম,” কুসানাগি বলল। “সাধারণত এরকম কিছু জিজ্ঞেস করি না। কিন্ত যার কথা বলছি তিনি যেহেতু আমাদের মাঝে আর নেই…”

    “মানে?”

    “মানে মিস সুকুই…তিনি দু’বছর আগে মারা গেছেন।”

    বিস্ময় চাপা দেয়ার চেষ্টা করল না আয়ানে।

    “তদন্তে আমরা জানতে পেরেছি, মি. মাশিবা তার এই সম্পর্কটার ব্যাপারে কাউকে কিছু বলেননি। আপনি কিছু বলতে পারবেন, কেন অমনটা করেছিলেন তিনি? আপনাদের সম্পর্কের ব্যাপারেও কি রাখঢাক করতেন?”

    কাপটা দু’হাতে শক্ত করে চেপে ধরে কিছুক্ষণ ভাবলো আয়ানে। “আমার স্বামী কখনো আমাদের সম্পর্কের কথা কারো কাছ থেকে লুকোয়নি। প্রথম যেবার দেখা হয়েছিল, মি. ইকাইও ছিলেন সেখানে।”

    “হ্যাঁ, সেটা জানি।”

    “তবে,” বলে কাপে চুমুক দিল আয়ানে। “মি. ইকাই যদি ওখানে না থাকতো তাহলে হয়তো সম্পর্কের ব্যাপারটা শুরুতেই কাউকে বলতো না ও।”

    “সেটা কেন?”

    “কারণ তখন আমাদের আলাদা হয়ে যাবার ব্যাপারে কারো কাছে কোন কৈফিয়ত দিতে হতো না।”

    “তাহলে আপনার ধারণা ‘আলাদা হয়ে যেতে হবে এই কথাটা শুরু থেকেই মাথায় ঘুরতো তার?”

    “আমি যে মা হতে পারবো না, এই সম্ভাবনাটা নিয়ে নিশ্চয়ই ভেবেছে সে। যদি বিয়ের আগে প্রেগন্যান্ট হতাম, তাহলে ও বোধহয় আরো বেশি খুশি হতো।”

    “কিন্তু আপনারা বাচ্চা নেয়ার চেষ্টা করার আগেই বিয়ে করে ফেলেছিলেন?”

    একটা চতুর হাসি ফুটলো আয়ানের চেহারায়। আগে তার এই রূপ দেখেনি কুসানাগি। “আসলে আমি ওকে চেষ্টার সুযোগটাই দেইনি। জন্মনিরোধক পিল খেতাম বিয়ের আগ অবধি।”

    “হুম। মিস সুকুইও জন্মনিরোধক পিল খেতেন কি না কে জানে, সাবধানে কথাটা বলল কুসানাগি। জানে যে একটা সীমা লঙ্ঘন করছে।

    “মনে হয় না। সেজন্যেই তার কাছ থেকে দূরে সরে গিয়েছে ইয়োশিতাকা।“

    “দূরে সরে গিয়েছেন বলতে কি বোঝাতে চাচ্ছেন?”

    “একদম সহজ তো ব্যাপারটা! ওর চাহিদা অনুযায়ী নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নিশ্চয়ই প্রেগন্যান্ট হতে পারেননি তিনি। তাই সম্পর্ক শেষ করে দিয়েছে,” যেন খুব সাধারণ একটা ব্যাপারে কথা বলছে, এমন ভঙ্গিতে বলল আয়ানে।

    নোটপ্যাডটা বন্ধ করে দিল কুসানাগি। “ধন্যবাদ,” কলম পকেটে ঢুকিয়ে বলল।

    “এটুকুই? আর কিছু জিজ্ঞেস করবেন না?”

    “না, আপাতত এটুকুই যথেষ্ট। যদি আমার কোন প্রশ্নে দুঃখ পেয়ে থাকেন, তাহলে দুঃখিত।”

    “কিছু মনে করিনি আমি। ইয়োশিতাকার সাথে পরিচয় হবার আগেও বেশ কয়েকজনের সাথে সম্পর্ক ছিল আমার।”

    “জি, সেটাই স্বাভাবিক,” বলেই মনে মনে নিজেকে গালি দিল কুসানাগি।

    আয়ানে হাসছে মলিন ভঙ্গিতে।

    “চলুন ট্যাপেস্ট্রিটা ঝুলিয়ে ফেলি তাহলে,” কুসানাগি বলল।

    “হ্যাঁ,” বলে ব্যাগের দিকে হাত বাড়িয়ে এবারো থেমে গেল আয়ানে। “নাহ, এখন ঝোলাবো না। দেয়ালটা পরিস্কার করতে হবে আগে। পরে কোন এক সময়।“

    “আসলেই? ওটা ঝোলালে কিন্তু ঘরের সৌন্দর্য্য বেড়ে যাবে। আমার সাহায্যের দরকার হলে অবশ্যই বলবেন।”

    ধন্যবাদ জানিয়ে বাউ করল আয়ানে।

    সেলাই স্কুল থেকে বের হয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে ভাবতে লাগলো কুসানাগি। আয়ানে যেভাবে জবাব দিয়েছে সেটা নিয়েই ভাবছে মূলত। তার নিজের প্রতিক্রিয়াও কম নাটকীয় ছিল না, যদিও কিছু বুঝতে দেয়নি।

    হঠাৎই ইউকাওয়ার বলা কথাটা মনে হওয়াতে থমকে গেল সে। আমার মনে হয় না ব্যক্তিগত ভাবে তুমি এতটা দূর্বল যে নিজের কাজের সাথে আবেগ মেশাবে।

    আশা করা যায় তার বন্ধু ঠিকই বলেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো
    Next Article রিং – কোজি সুজুকি

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }