Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হাতকাটা রবিন – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প114 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. স্পুটনিক বয়েজ ক্লাব

    ০৩. স্পুটনিক বয়েজ ক্লাব

    হড়বড় করে ভাত খাচ্ছিলাম। আম্মা বললেন, সারাদিন কি করিস? ভাতটা পর্যন্ত ধীরে সুস্থে খেতে পারিস না?

    একদলা ভাত অর্ধেক চিবিয়ে গিলে ফেলে বললাম, সবাই অপেক্ষা করছে, খেলতে হবে না!

    এই মাত্র না আসলি স্কুল থেকে?

    আমি আর বৃথা তর্ক করলাম না। এই মাত্র স্কুল থেকে এলে কি খেলতে যাওয়া যায় না? কিন্তু আম্মাকে সেটা কে বোঝাবে?

    স্কুলের জামা কাপড় বদলে একটা কালো হাফ প্যান্ট পরে আমি এক ছুটে মাঠে এসে হাজির হলাম। সেখানে কেউ নেই দেখে আমি গেলাম আমাদের ডিটেকটিভ ক্লাবে। সেখানে দেখি ভীষণ ধুমধাড়াক্কার সাথে বল পাম্প করা হচ্ছে। প্রতিদিন টাটকা পাম্প করে নাকি খেলার নিয়ম।

    রবিন পাম্প শেষ করে বলল, চল আমরা অন্য পাড়ার সাথে একটা ফুটবল খেলা দিই।

    চল! আমরা সবাই এক বাক্যে রাজি হয়ে গেলাম। শুধু সলিল মুখ সূঁচালো করে বলল, কিন্তু ঠাকুরপাড়ার সাথে হেরে যাব।

    কখখনো না! রবিন তুড়ি মেরে উড়িয়ে দেয়। আজ থেকে আমরা প্র্যাকটিস শুরু করব।

    সত্যি সত্যি প্র্যাকটিস শুরু করা হল। আমার উপর জোর দেয়া হল সবচেয়ে বেশি। ভাল গোলকীপার থাকলে নাকি খেলায় অর্ধেক জেতা হয়ে যায়। ওরা সবাই আমার সামনে থেকে দমাদম কিক মেরে গোল দেয়ার চেষ্টা করছিল আমি লাফিয়ে কুদিয়ে সেগুলি ধরার চেষ্টা করছিলাম। একেকবার একেকটা বল হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছিল অমনি সবাই চেঁচিয়ে উঠছিল ‘গো-ও-ল!’ আবার যখনি একটা মারাত্মক বল ধরে ফেলছিলাম তখন ওরা ‘সাবাশ’ ‘সাবাশ’ বলতে দ্বিধা করছিল না।

    এরপর ওরা নিজেরা একজন আরেকজনকে বল পাস করা শিখতে লাগল। দাঁড়িয়ে থেকে পাস, দৌড়াতে দৌড়াতে পাস, সামনে থেকে পাস, পিছন দিকে পাস, হাজারো রকমের কায়দা! খেলতে খেলতে একসময় বেলা শেষ হয়ে এল, আমরা ঘেমে একাকার। বসে থেকে বিশ্রাম নিতে নিতে মনে হল কোন পাড়ার সাথে ফুটবল খেলা দেয়ার জন্যে এখনই গিয়ে আলাপ করে রাখা ভাল। আমরা তখনই সূত্রাপুর রওনা হলাম। ওদের একটা ফুটবল ক্লাব আছে। ওদের দলটাকে খুঁজে পেতে খুব দেরি হল। বাজারের পাশে নোংরা একটা মাঠে কাদা মেখে ওরা হা-ডু-ডু খেলছে। ওদের ভিতরে যে ছেলেটা মোটামুটি নেতা সে অন্য স্কুলে, তবে আমাদের সাথেই পড়ে। নাম মঞ্জু। ওকে ডেকে জিজ্ঞেস করলাম আমাদের সাথে ফুটবল খেলা দিতে রাজি আছে কি না। একটুও চিন্তা না করে সে বলল, না।

    কেন? খেলবি না কেন?

    আমাদের বল নেই।

    আমাদের আছে। আমি বলটা দেখালাম, এটা দিয়ে খেলব।

    আমরা অন্যের বল দিয়ে খেলি না। এই বলে সে একটা চোরা কাটা তুলে চিবুতে লাগল। একটু পরে বলল, আমাদের সাথে হা-ডু-ডু খেলবি?

    নাহ! আমি রবিনকে দেখালাম। দেখছিস না হাত নেই?

    অ। মঞ্জুকে এবারে একটু কৌতূহলী দেখা গেল। রবিনকে দেখিয়ে বলল, তোদের সাথে এও খেলবে নাকি?

    খেলব মানে? আমিই তো ক্যাপ্টেন! বলে রবিন বুকে ছোট্ট একটা ঘুষি মারল। রবিন এমন হঠাৎ করে নিজেকে ক্যাপ্টেন বলে বসল যে আমরা হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকলাম, একটু প্রতিবাদও করতে পারলাম না। তাছাড়া অন্য পাড়ার সামনে এসব ব্যাপার নিয়ে ঝগড়া করলে সম্মান থাকে না। হীরা তবু চোখ পাকিয়ে বলল, ইহ!

    মঞ্জু হীরার কথাটা ঠিক শুনতে পেল না।।

    খানিকক্ষণ রবিনকে লক্ষ্য করে মঞ্জু হঠাৎ করে কেন জানি খেলতে রাজি হয়ে গেল। বলল, কোন্ দিন খেলবি?

    কাল?

    না। কাল আমাদের হা-ডু-ডু খেলা আছে। পরশু, ঠিক আছে।

    দিন তারিখ সময় ঠিক করে আমরা ফিরে এলাম। মঞ্জুর সাথে অনেকগুলি শর্ত ঠিক করে এসেছি। কোন দল হেরে গেলে তাকে দুয়ো দেয়া যাবে না। ফাউল হয়ে গেলে মারামারি করা যাবে না। রেফারীর কথা শুনতে হবে এই সব।

    পরের দিন আমরা খুব প্র্যাকটিস করলাম। যে দিন খেলা সেদিন সকাল সকাল মাঠে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওরা আসল দেরি করে। খেলা শুরু করার সময় দেখা গেল একজন খেলোয়াড় কম। ওদের সাথে খেলা দেখতে এসেছিল এমনি একজন লুঙ্গি মালকোচা মেরে খেলতে নেমে গেল।

    খেলা শুরু হওয়ার পর দেখা গেল ওরা কিচ্ছু খেলতে পারে না। আধ ঘণ্টার ভিতর ওরা চারটে গোল খেয়ে গেল। আমি গোল পোস্টে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম, একটা বলও ওরা কাছে আনতে পারে না। শেষ পর্যন্ত ওরা হার মানল। আবার সবাইকে নিয়ে দল ভাগ করে খেলা হল। মোটকথা প্রথম খেলাটা একটা যাচ্ছেতাই দলের সাথে খেলে জিতে গেলাম।

    .

    এরপর থেকে রবিন ঠাকুরপাড়ার টীমের সাথে খেলার জন্যে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমি রাজি হলাম না। এখন ওদের সাথে খেললেই হেরে যেতে হবে। ওদের সবগুলো খেলোয়াড় বড় বড়, সব ক্লাস নাইন টেনে পড়া ছেলেপেলে। একজন আবার আমাদের স্কুলের টীমে খেলে!

    তবে আমরা আমাদের ছোট শহরের সবগুলো টিমের সাথে খেললাম। একটা টিম ড্র করেছে, পরে আর খেলতে রাজি হয়নি, একটা টিম মারামারি করে খেলা ভণ্ডুল করেছে, এ ছাড়া অন্য সব কয়টা খেলায় জিতে গেছি। বলতে কি আমাদের টিমটার বেশ নাম হয়ে গেল। একদিন আমি নিজের কানে শুনেছি দুটো ছেলে বলতে বলতে যাচ্ছে, স্পুটনিক বয়েজ ক্লাব সবচেয়ে ভাল ফুটবল খেলে। ওদের ক্যাপ্টেনের হাত কাটা, সে মাঠের যেখান থেকে ইচ্ছে দাঁড়িয়ে গোল দিতে পারে।

    আমাদের ক্লাবটার নাম স্পুটনিক বয়েজ ক্লাব। নামটি দিয়েছে নান্টু। ও আবার এসব খুব ভাল পারে। আমাদের ডিটেকটিভ ক্লাবের নাম প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোঃ, আর গোপন দলের নাম ব্ল্যাক মার্ডার সব কয়টা নাম নান্টু দিয়েছে। খুব গল্পের বই পড়ে তো! যাই হোক, ছেলে দুটোর কথা শুনে আমার ভীষণ গর্ব হয়েছিল। আমি অন্যদেরও বলেছিলাম, শুনে ওরাও খুব বেশি। তবে হাত কাটা ক্যাপ্টেনের প্রশংসার কথাটা আর বলিনি তাহলে রবিন এমন ভাব আরম্ভ করবে যে ওর সাথে আর থাকাই যাবে না। তবে আসলে আমাদের মাঝে সবচেয়ে ভাল খেলে সলিল, রবিন নয়। আমাদের ড্রিল স্যার পর্যন্ত বলেছিলেন সলিল যদি আরেকটু বড় হতো তাহলেই ওকে স্কুলের টীমে নিয়ে নিতেন।

    .

    একদিন দোকান থেকে আম্মার জন্যে সুতার গুটি কিনে ফিরছি ঠাকুরপাড়ার একটা ছেলে আমাকে ধরল। খুব তাচ্ছিল্য করে বলল, তোদের নাকি কি একটা ফুটবল টিম আছে?

    আমি রাগ চেপে বললাম, হুঁ। স্পুটনিক বয়েজ ক্লাব।

    ছেলেটা ঠোঁট ওল্টালো, খেলবি নাকি আমাদের সাথে?

    এমনি খেলতে পারি– আমি একটু চিন্তা করে বললাম, আসল খেলা পরে হবে।

    ছেলেটা হাসি চেপে বলল, ঠিক আছে, এমনি খেলাই হোক!

    তাহলে আসিস আমাদের মাঠে। আমি উদাসীন ভাবে বললাম, কাল বিকেলেই আসিস।

    উঁহু। তোরাই আমাদের মাঠে আসিস। আমাদের মাঠ অনেক বড়!

    না। আমি রাজি হলাম না। বললাম তোদের ছেলেরা বদের হাড়ি। আমরা জিতে গেলে মারপিট করবে।

    আমাদের জিতে যাওয়াটা ওর কাছে এতই অস্বাভাবিক মনে হল যে ছেলেটা খিল খিল করে হাসতে লাগল। বলল, ঠিক আছে আমরাই আসব। মনে থাকে যেন বিকেল পাঁচটায়।

    আমি ফিরে এসে সবাইকে বললাম আগামী কাল বিকেলেই ঠাকুরপাড়ার টীমের সাথে খেলা। শুনে সবাই ভারি উত্তেজিত হয় পড়ল। আমি বললাম, এটা কিন্তু সত্যিকারের খেলা না –

    তবে?

    এমনি খেলা হবে। কাল দেখব ওরা কি রকম খেলে। তারপর পরে আসল কম্পিটিশান হবে।

    ওরা সবাই আমার বুদ্ধির প্রশংসা করল। আমরা ঠিক করলাম কাল প্রথমে আমরা খেলতে রাজি হব না। পরে নিমরাজি হয়ে খেলব আর এমন ভাব দেখব যে খুব তাচ্ছিল্য করে খেলছি। একজন করে খেলা বন্ধ করে বসে থাকব, নিজেরাই নিজেদের একটা গোলও দিয়ে দেব। তাহলে হেরে গেলেও গায়ে খুব বেশি লাগবে না। ওরাও খুব বেশি ঠাট্টা করতে পারবে না।

    পরদিন খেলার মাঠে ওরা হাজির হল। এমনি খেলা হচ্ছে বলার পরেও ওদের পাড়ার অনেক ছেলে খেলা দেখতে এসেছে। আমরা নিমরাজি ভাব দেখিয়ে উদাসীন ভাবে খেলতে লাগলাম। দেখি ঠাকুরপাড়ার টীমে আমাদের পাড়ার একটা ছেলে খেলতে নেমেছে। হীরা বলল, তুই ঠাকুরপাড়ার টীমে খেলছিস কেন? তুই না আমাদের পাড়ার?

    ছেলেটা নাম কাসেম তাচ্ছিল্য ভরে ঠোঁট উল্টে বলল, ইচ্ছে!

    আমরা হৈ হৈ করে আপত্তি তুললাম, আমাদের পাড়ার ছেলে অন্য পাড়ার টীমে খেলতে পারবে না।

    ওরা বলল, কাসেম, যদি আমাদের টীমে খেলতে রাজি হয় তাহলে ওদের কোন আপত্তি নেই। কিন্তু ওদের দলে ছেলে কম কাজেই এখন সে তাদের টীমেই খেলবে। কাসেম যে ঠাকুরপাড়ার টিম ছাড়া অন্য কোন টীমে খেলবে না সে তো জানা কথা। তার বাসাটাই শুধু এ পাড়ায়, চলাফেরা খাওয়া-দাওয়া বন্ধুত্ব সব ঠাকুরপাড়ার ছেলেদের সাথে।

    শেষ পর্যন্ত কাসেমকে ওদের সাথে খেলতে দিতে হল। খেলায় আমরা পরিষ্কার ভাবে হেরে গেলাম। চারটে গোল খেয়েছি, একটি মাত্র দিয়েছি। বহু কষ্ট করে প্রাণপণ খেলেও এর বেশি একটা গোলও দেয়া গেল না। ওরা টিটকারি দিতে দিতে চলে গেলে আমরা খালি গায়ে মাঠে বসে ঘাস ছিঁড়তে লাগলাম।

    টিমটা ভালই। রবিন অনেকক্ষণ পর একটা মন্তব্য করল।

    কাসেম যদি আমাদের টীমে খেলত! হীরা দুঃখ করে বলল, কিন্তু যা বদমাইশ!

    বিশ্বাসঘাতক! সলিল বিড়বিড় করে গালি দিল।

    কাসেমকে আমাদের টীমে আনা যায় না? রবিনের প্রশ্ন শুনে আমরা একসাথে চেঁচিয়ে উঠলাম, পাগল হলি তুই?

    ঠাকুরপাড়া হচ্ছে তার মক্কা মদীনা!

    ঠাকুরপাড়ার ছেলেরা হচ্ছে তার প্রাণের বন্ধু!

    তবু চেষ্টা করব। রবিন গম্ভীর স্বরে বলল, তোরা দেখিস ওকে ঠিক আমাদের টীমে নিয়ে আসব, তারপর ঠাকুরপাড়ার সাথে ফাইনাল খেলা দেব।

    কিভাবে আনবি?

    দেখিস তো! রবিন কি যেন ভাবতে লাগল।

    কাসেমকে আমাদের টীমে আনতে পারলে অবিশ্যি আমাদের টিমটা বেশ শক্ত হয়। কিন্তু তবু কি জেতা যাবে? ওদের হাবুল আর আক্কাস আমাদের স্কুলের ফুটবল টীমে খেলে, পায়ের গোছ এই চওড়া!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদীপু নাম্বার টু – মুহম্মদ জাফর ইকবাল।
    Next Article যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }