Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হাতকাটা রবিন – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প114 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. খোঁজখবর

    ০৮. খোঁজখবর

    ভোরেই বুঝতে পারলাম দিনটা ভীষণ উত্তেজনাপূর্ণ হবে। গতরাতের সদ্য সদ্য ঘটা সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছিলাম না। পড়াতে কিছুতেই মন বসাতে পারছিলাম না, কল্পনায় দেখছিলাম আমরা এই দুর্ধর্ষ ডাকাত দলটিকে ধরে ফেলেছি। পেপারে পেপারে আমাদের ছবি ছাপা হয়েছে। সবাই ভীষণ অবাক হয়ে বলছে, এতদিন গুরুত্ব দিইনি, কিন্তু এরা তো সাংঘাতিক!

    আম্মা আমাকে বইয়ের সামনে এরকম উদাস ভাবে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি রে? সকালবেলা থেকে বসে বসে কি ভাবছিস?

    আমি লজ্জা পেয়ে বইয়ের দিকে তাকালাম। তারপর গুনগুন করে পড়তে লাগলাম, দুই ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেনের সংমিশ্রণে পানি তৈরি হয়।

    স্কুলে যাওয়ার সময় রবিনকে ডেকে নিয়ে যাওয়ার কথা। আমি রবিনদের বাসার সামনে গিয়ে রবিনকে ডাক দিলাম! সাথে সাথে রবিন বেরিয়ে এল পিছু পিছু চিরুনি হাতে তার আম্মা। বলছিলেন, চুল আঁচড়ে যা বাঁদর।

    রবিন বিরক্ত হয়ে মাথা পেতে দিয়ে গজগজ করতে লাগল। তার আম্মা চুল আঁচড়ে দিলেন। তারপর আমার দিকে তাকালেন। বললেন, এসো টোপন তোমারটাও আঁচড়ে দিই।

    আমি লাল হয়ে বললাম, না খালাম্মা, লাগবে না!

    আহা এসোই না! মাথাটা তো কাকের বাসা হয়ে আছে!

    রবিনের আম্মা চুল আঁচড়াবার সময় আমার চিবুক ধরে নিলেন। আমার ভীষণ লজ্জা করতে লাগল আর ভয় হচ্ছিল হয়তো কেউ এ অবস্থায় দেখে ফেলবে। চুল আঁচড়ানো শেষ হলে আমরা স্কুলে রওনা দিলাম। একটু দূরে এসে জিজ্ঞেস করলাম, দ্যাখ তো রবিন, সিঁথিটা মাঝে হয়ে যায়নি তো? আমার কেমন জানি মনে হচ্ছিল।

    রবিন আমার মাথার দিকে তাকিয়ে হা হা করে হাসতে লাগল। তোকে মেয়েদের মত দেখাচ্ছে রে! মাঝে সিঁথিতে তোকে রীনার মত দেখাচ্ছে!

    আমি তাড়াতাড়ি মাথার চুল এলোমেলো করে ফেললাম মাথার মাঝখানে সিঁথি করে স্কুলে গেলে উপায় আছে? আমার নামই হয়তো দিয়ে দেবে করিমন নেসা।

    রবিন তখন আরো জোরে হাসতে লাগল। তারপর একসময় হাসি থামিয়ে বলল, তুই একটা গাধা। মাঝখানে সিথি হবে কেন? ঠিকই ছিল! আম্মা কি তোর সাথে ইয়ার্কি করবে নাকি?

    আমি লজ্জা পেলাম, রাগ হলাম আরও বেশি। কিন্তু উপায় কি? রবিনটা বরাবরই এ রকম বিচ্ছু।

    .

    একটা ডাক্তারখানার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার গত রাতের কথা মনে হয়ে গেল। আমি গল নামিয়ে ফিসফিস করে রবিনকে জিজ্ঞেস করলাম, রবিন, ডাকাত সর্দারকে কিভাবে ধরব কিছু ঠিক করেছিস?

    রবিন অকারণেই চারিদিক তাকিয়ে গলা আরও নামিয়ে বলল, এখনও ঠিক করিনি। তোর বুদ্ধিটা ভালই। আগে পত্রিকায় দেখব আশে-পাশে কোথাও ডাকাতি হয়েছে কিনা। তারপর সব ডাক্তারের কাছে খোঁজ নিতে হবে কেন হাতে গুলি খাওয়া রোগী গেছে কিনা।

    খুব সাবধানে কাজ করতে হবে। আমি এদিক সেদিক তাকিয়ে বললাম, কেউ যেন টের না পায়। উত্তেজনায় আমার বুকের ভিতর কাঁপতে শুরু করল। সত্যি, কি একটা দারুণ কাজ আমরা করতে যাচ্ছি।

    .

    স্কুলে গিয়ে দেখি সলিল, নান্টু আর মিশু টিপুকে নিয়ে মাঠের এক কোণায় বসে গুজগুজ করছে। আমাদের দেখে ছুটে এল। ক্লাসে বই রেখে এসে আমরা তক্ষুনি মাঠের এক কোণায় গোল হয় বসে পড়লাম। অনেক তর্কবিতর্ক, আলোচনা করে ঠিক করা হল টিপুর বাসা থেকে টিপু নান্টুর টেলিস্কোপ দিয়ে সবসময় নদীর উপর নজর রাখবে। টিপু আমাদের সাথে ছিল না, সে নৌকা বা ডাকাত কাউকেই দেখেনি। কাজই নান্টুর উপর ভার থাকল টিপুকে সে নৌকাটা চিনিয়ে দেয়ার। নান্টু গজগজ করতে লাগল, রাত্রি বেলা, অন্ধকার, কিছু দেখিনি, কাউকে চিনি না, কিভাবে বের করব?

    তাহলে যা বুড়ী-চি খেলগে মেয়েদের সাথে। রবিন খেঁকিয়ে উঠল, শার্ট খুলে ফ্রক পর একটা!

    নান্টু খুব অনিচ্ছার সাথে রাজি হল। বলতে লাগল, চিনতে না পারলে কিন্তু আমার দোষ নেই।

    আমরা ওর কথা না শোনার ভান করলাম। সলিল আর মিশুর উপর ভার থাকল গত সপ্তাহের কাগজ দেখে কোথায় কোথায় ডাকাতি হয়েছে তার একটা লিস্টি তৈরি করার। মিশু এই কেরানীর কাজে আপত্তি জানাতেই আমরা হৈ হৈ করে উঠলাম, তুই ছাড়া এসব কে করবে? ইংরেজি পত্রিকা তো আমরা পড়তেই পারি না। আর সব আসল খবর থাকে ইংরেজি পত্রিকাতে। বাংলা পত্রিকায় থাকে শুধু সিনেমার খবর।

    সত্যি সত্যি মিশু ইংরেজিতে দারুণ ভাল। পরীক্ষায় সত্তর আশি করে নাম্বার পায়। হঠাৎ জিজ্ঞেস করলেও চুলকানি কিংবা বমি বমি ভাব এসব শব্দের ইংরেজি বলে দিতে পারে। ছেলেবেলায় নাকি ও ইংরেজি স্কুলে পড়ত।

    আমি, রবিন, হীরা আর কাসেম সব ডাক্তারখানাতে খোঁজ নিতে যাব ঠিক করলাম। দেখা গেল মনে মনে সবারই আমাদের সাথে যাবার ইচ্ছে। আমরা নানারকম ভয়ভীতি দেখিয়ে ওদের ঠাণ্ডা করলাম। বেশি মানুষ দেখলে সন্দেহ করবে এরকম কথাবার্তা বললাম।

    আরো কয়েকটা ব্যাপার ঠিক করে নেয়ার কথা ছিল কিন্তু ঠিক এই সময় ঘণ্টা পড়ে গেল। আমরা উঠে ক্লাসের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি এমন সময় রবিন হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল, ঐ যা! সর্বনাশ হয়েছে!

    কি?

    ইংরেজি গ্রামার খাতাটা আনিনি!

    আমরা অনুকম্পার দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আজ ওর ভাগ্যে শক্ত পিটুনি আছে। আজীজ স্যার যে কড়া! হীরা দাঁত বের করে বলল, খাবি কষে মার। হিঃ হিঃ হিঃ।

    .

    স্কুল ছয় পিরিয়ড হয়ে ছুটি হয়ে গেল, স্যারদের নাকি কি একটা মিটিং আছে। আমার কাছে লক্ষণটা বড় ভাল মনে হল। এমনিতেই আমাদের কাজ শুরু করার জন্যে বেশ সময় দরকার ছিল। তার উপর শেষ ক্লাসটা ছিল ইতিহাস স্যারের, ক্লাসটা করা লাগল না। ইতিহাস স্যারটা পড়া না পারলে এমন মার মারতে পারে! (ছেলেরা বলে স্যারের বুকে নাকি লোম নাই, বুকে লোম না থাকলে লোকেরা নাকি নিষ্ঠুর হয়)।

    সকাল সকাল ছুটি পেয়ে আমরা সবাই যে যার কাজে চলে গেলাম। নান্টু তার বাসায় বই রেখে টেলিস্কোপটা নিয়ে টিপুর সাথে গেল। ওরা গুজগুজ করে সারাক্ষণ একটা রকেট বানানোর কথা বলছিল। কথাবার্তা শুনে মনে হচ্ছিল ডাকাত ধরায় ওদের উৎসাহ নেই, রকেট বানানোই যেন বেশি দরকার।

    .

    সলিল আর মিশু বারান্দায় বসে বসে খবরের কাগজ খুটে খুটে পড়তে লাগল। আমি হীরা আর রবিন কিভাবে কাজ শুরু করব ঠিক করার জন্যে এক জায়গায় বসলাম। কাসেম শুধু থাকতে পারল না, আজ নাকি ওর ওদের খালার বাসায় যাওয়ার কথা।

    অনেক তর্কবিতর্ক করে আমরা প্রথমে গেলাম হাসপাতালে।

    রবিনের আব্বা হাসপাতালের ডাক্তার, রবিন ওখানকার সবাইকেই চেনে। জিজ্ঞেস করে জানা গেল হাতে জখম এমন কোন রোগী এখানে আসেনি।

    এরপর আমরা একজন একজন কর সব কয়জন ডাক্তারের কাছে গেলাম, নানা ভাবে জানতে চেষ্টা করলাম তারা কোন হাতে জখম এমন রোগীর চিকিৎসা করেছে কি না! আমাদেরকে কেউ এতটুকু পাত্তা দিল না। কম্পাউণ্ডার অর কর্মচারীরা আমাদের কথার উত্তর দেয়া দূরে থাক, মাঝে মাঝেই ধমকে দিল। তার মাঝেও আমরা চেষ্টা করলাম আসল খবরটি বের করে নিতে। খবর পাওয়া গেল খুব কম আর যেটুকু পাওয়া গেল সেটুকুও খুব হতাশাব্যঞ্জক।

    ডাকাত সর্দারটি যে কিভাবে বাতাসে উবে গেল আমরা বুঝতেই পারলাম না। লাভের মাঝে লাভ হল হীরা একটা ওষুধের দোকানের কর্মচারীর সাথে ঝগড়া করে বলে আসল রাতে ঢিল মেরে সব ওষুধের শিশি গুঁড়ো করে দেবে।

    .

    আমরা ফিরে এসে দেখি অন্য সবাই মিলে কিংকুইন খেলছে। দেখেই আমাদের মেজাজ খারাপ হয়ে গেল। আমরা এত কষ্ট করে ঘুরোঘুরি করে খবরাখবর জোগাড় করার চেষ্টা করছি আর তারা মজা করে খেলছে? হীরা মুখ চোখ লাল করে ওদের গালি দিল, তোদের কাজ করেছিস কিছু? খুব যে খেলা শুরু করেছিস?

    ওরা খেলায় এত ব্যস্ত ছিল যে আমাদের লক্ষ্যই করল না। সলিল তো ভুল করে হীরার পিঠে টেনিস বলটা দড়াম করে মেরেই বসল—তারপর বিচ্ছিরি মারামারি।

    সবাইকে ঠাণ্ডা করে বসিয়ে দিয়ে আমরা কাজ শুরু করলাম।

    ডাকাতটা ধরতে পারলি? মিশু জিজ্ঞেস করল।

    ডাকাত তো রসগোল্লাটা! আমি উল্টো ধমক দিলাম, তোমার জন্যে রাস্তার মোড়ে বসে আছে কি না।

    মিশু লজ্জা পেল। বিড়বিড় করে কি জানি বলে থেমে গেল। আমরা আমাদের পুরো তিক্ত অভিজ্ঞতাটা বর্ণনা করলাম। শুনে সবাই দমে গেল।

    যাই হোক, রবিন মিশুকে জিজ্ঞেস করল, তোর কাজ কতদূর?

    কমপ্লিট। বলে সে পকেট থেকে একটা ফুলস্ক্যাপ কাগজ বের করে দিল। সেখানে মোট আঠারোটা ডাকাতির খবর। চট্টগ্রামের ধূমচাচিয়া গ্রামের হোসেন মিয়ার বাড়ি থেকে শুরু করে দিনাজপুরের মেথিকান্দা গ্রামের হরেন পালের দোকান লুটের খবর পর্যন্ত আছে। সবচেয়ে পুরানোটি একমাস এগারো দিন আগেকার আর সবচেয়ে নতুনটি গত সপ্তাহের। সবমিলিয়ে মানুষ মারা গেছে ছয়জন, আহত হয়েছে পনেরোজন, ডাকাত ধরা পড়েছে সাতজন। ডাকাতি হয়েছে আনুমানিক তিন লক্ষ দুই হাজার সাত শত বাইশ টাকা! মিশু ছক কেটে পরিষ্কার হাতের লেখায় সবকিছু সুন্দর করে লিখে এনেছে, দেখে একনজরেই সবকিছু বোঝা যায়। কিন্তু আমাদের যে খবরটি দরকার, আশে-পাশে কোথাও আজকালের ভিতর ডাকাতি হয়েছে কিনা এবং ডাকাতি করতে গিয়ে ডাকাত গুলি-টুলি খেয়েছে কিনা, সে খবরটি কোথাও নেই। মিশু বলল সেরকম কোন ঘটনা ঘটলেও সামনের সপ্তাহের আগে সেটা জানা যাবে না – সবকিছু দেরি করে ছাপানো খবরের কাগজের অভ্যাস, এতক্ষণ খবরের কাগজ ঘেঁটে সে এইটুকু মাত্র জানতে পেরেছে।

    এরপরে নান্টু আর টিপুক জিজ্ঞেস করা হল তাদের কাজ কতদূর। ওরা সাফ বলে দিল যে ওরা কোনো নৌকা দেখেনি।

    কোনো নৌকাই দেখিসনি?

    তা দেখেছি। পাট নিয়ে যাচ্ছে মোটা মোটা নৌকা, খেয়াপার করছে আর জেলে নৌকা জাল ফেলে রাখছে!

    আমরা হতাশ হয়ে পড়লাম। এরকম একটা দুর্ধর্ষ ডাকাত যদি হাতের কাছে এসে ফসকে যায়, তাহলে কি রকম লাগে? তার উপর আমরা এতোগুলো ছেলে!

    আমরা অনেকক্ষণ মনমরা হয়ে বসে থেকে আবার ধীরে ধীরে চাঙা হয়ে উঠলাম। ডাকাতটার যে অবস্থা বেশ কয়দিন তাকে এখানে থাকতে হবে, আমরা তার মাঝে একটা বুদ্ধি ঠিক বের করে ফেলব। আর সবচেয় বড় কথা কয়েকদিনের ভিতরেই স্কুল ছুটি হয়ে যাবে। রোজার ছুটি। পরীক্ষাও হয়ে গেছে, পড়াশোনার ঝামেলা নেই। আমরা দিনরাত চব্বিশ ঘণ্টা খেটে ঠিক ডাকাতটাকে ধরে ফেলব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদীপু নাম্বার টু – মুহম্মদ জাফর ইকবাল।
    Next Article যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }