Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হাতকাটা রবিন – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প114 Mins Read0
    ⤶ ⤷

    ০৯. অঘটন

    ০৯. অঘটন

    ছুটির দিনগুলি কেটে যেতে লাগল খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ডাকাত সর্দারের আর কোন হদিসই খুঁজে পেলাম না। আমরা চেষ্টা করলাম শহরের সব কয়জন ডাক্তারকে চোখে চোখে রাখতে কিন্তু সেটা সহজ নয়। রোদে ঘুরে ঘুরে আমাদের চেহারা খারাপ হয়ে উঠতে লাগল আর ঘন ঘন বাসায় বকাঝকা পিটুনি খেতে লাগলাম। শেষে সবাই বিরক্ত হয়ে উঠলাম, মনে হতে লাগল ডাকাত সর্দারকে ধরে কাজ নেই অন্য কিছু করা যাক।

    ঠিক এই সময় একটা অঘটন ঘটল। দেয়াল থেকে পড়ে আমার বাম হাতটার কনুইয়ের খানিকটা নিচে ভেঙে গেল। সেদিন দুপুরে আমরা বড়ই খাচ্ছিলাম। আমি বসেছি দেয়ালের উপর, দু পকেট বোঝাই কাঁচা বড়ই, আমার বাম হাতে ঝাল মেশানো লবণ। এমন সময় সাঁই করে একটা কালো ভোমরা মাথার কাছে দিয়ে উড়ে গেল। আমি মাথা নিচু করে তাল সামলানোর চেষ্টা করতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম, সামলে উঠে কোনমতে ঠিক হয়ে বসলাম। ঠিক সেই মুহুর্তেই কথা নেই বার্তা নেই আমি কি ভাবে জানি পিছন দিকে পিছলে পড়ে গেলাম। ছয় সাত ফুট উঁচু দেয়াল, মাখা মাটিতে ঠুকে যাবে তাই হাত পিছনে দিয়ে তাল সামলানোর চেষ্টা করলাম আর কি আশ্চর্য! হাতটা মট কর ভেঙে গেল।

    রবিন পরে বলেছিল আমি যখন হাত তুললাম তখন হাতটা নাকি উল্টো দিকে ভাঁজ হয়ে যাচ্ছিল। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম, আরেকটু হলে কেঁদেই ফেলতাম, কিন্তু ঠিক সেই সময়ে কোথা থেকে পাড়ার মেয়েগুলো ছুটে এল।

    কান্নাটাকে ঢোক গিলে ফেলে মুখ বিকৃত করে আমি ডান হাত দিয়ে বাম হাতটা ধরলাম। ভিতরে কোথায় কি লেগে ঝনঝন করে সমস্ত শরীর যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল। রবিন আমার উপর ঝুঁকে পড়ে বলল, কিচ্ছু ভয় নেই, হাড়টা ভেঙে গেছে! ঠিক হয়ে যাবে। তারপর হীরাকে বলল, দৌড়ে যা শফিক ভাই বা অন্য কোন বড় কাউকে ডেকে আন। টোপনকে হাসপাতালে নিতে হবে।

    সবাই, বিশেষ করে মেয়েরা ফ্যাকাসে মুখে আমার দিকে তাকিয়েছিল। শুধু ওদের দেখানোর জন্যেই আমি বললাম, আমি নিজেই পারব। তারপর দাঁতে দাঁত চেপে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে উঠে দাঁড়ালাম।

    .

    হাসপাতালে রবিনের আব্বা গম্ভীর মুখে এক্স-রে করলেন। হাতটা তখন কালচে হয়ে ফুলে উঠেছে। পনেরো মিনিটের ভিতর এক্স-রে প্লেট পাওয়া গেল। দেখা গেল দুটো হাড়ই ভেঙেছে। কজি থেকে কনুই পর্যন্ত যে দুটো হাড় থাকে, ওটা আমি তখনই প্রথম জানলাম।

    ডাক্তার চাচা খানিকক্ষণ এক্স রে প্লেটটা লক্ষ্য করে আমার কাছে এগিয়ে আসলেন। তারপর এক বিচ্ছিরি ঘটনা ঘটল। হ্যাঁচকা টান দিয়ে হাতটা সোজা করে আবার ভাঁজ করে ভীষণ নিষ্ঠুরভাবে ডাক্তার চাচা কি যেন করতে লাগলেন। শফিক ভাই আমাকে শক্ত করে ধরে রাখলেন। কাঁদবো না কাঁদবো না করেও আমি ঠোঁট কামড়ে কেঁদে ফেললাম।

    পরে যখন প্লাস্টার অফ প্যারিসের গুঁড়ো মাখানো ব্যাণ্ডেজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে প্লাস্টার করে দেয়া হল তখন নেহায়েত মন্দ লাগছিল না। ধবধবে সাদা প্লাস্টারের উপর ডাক্তার চাচা তারিখ লিখে দিয়ে আমার পিঠ চাপড়ে বললেন, ব্রেভ বয়। ওয়েল ডান।

    হাতটা ভেঙে যাবার পর প্রথমে খুব মন খারাপ হয়ে গিয়েছিল, পরে দেখা গেল ব্যাপারটা সেরকম খারাপ না। আব্বা তখন তখনই পাঁচটা টাকা দিয়ে দিলেন, আম্মা একটা রংয়ের বাক্স কিনে দেবেন বললেন। অন্যেরা সবাই আমাকে হিংসে করতে লাগল! প্লাস্টার করা হাত নিয়ে আমার স্বাধীনতা অনেকটুকু কমে গেল ঠিকই কিন্তু কয়েকদিনেই অভ্যাস হয়ে গেল। রবিন এক হাতে সব কাজ কিভাবে করে ফেলত এতদিনে আমি বুঝতে পারলাম!

    .

    ডাকাত সর্দারের ঝোঁকটা কেটে যাবার পর আমরা ঈদের জন্যে ব্যস্ত হয়ে পড়লাম। ঈদ যতই কাছে আসতে লাগল দিনগুলি যেন ততই লম্বা হয়ে যেতে লাগল। কিন্তু ঈদের দিনটা শেষ হয়ে গেল কিছুক্ষণের ভিতর! ঈদের পর দিনগুলি কাটতে লাগল খুব খারাপ ভাবে। স্কুল খুলতে দেরি নেই আমাদের সবার ভিতরেই একটু অস্বস্তি, চাপা ভয় আর নিরানন্দের ভাব। এর ভিতর আবার একদিন আমার গা কেঁপে জ্বর এল। দুদিন ভূগেই ভীষণ দুর্বল হয়ে গেছি, চুপচাপ বারান্দার ইজি চেয়ারে বসে থাকি। সব মিলিয়ে ভয়ানক খারাপ যাচ্ছে সময়টা।

    ঠিক সেই সময়ে আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল।

    .

    আমি সারাদিন চুপচাপ শুয়ে বসে থেকে বিরক্ত হয়ে সন্ধেবেলা একটা গল্পের বই নিয়ে বসেছি। কাহিনীটা খুব জমে উঠেছে—কিভাবে সময় কেটে যাচ্ছিল টের পাচ্ছিলাম না। হঠাৎ এক সময় রবিন এসে হাজির। আমার কানের কাছে মুখ নামিয়ে। বলল, একটু বাইরে আয়।

    কোথায়?

    আয় না! ও অধৈর্য হয়ে ছটফট করে উঠল।

    আম্মা বকবে, ঠাণ্ডা লাগানো নিষেধ।

    সে আমি জানি না, রবিন ফিসফিস করে বলল, ব্যাপার আছে! তাড়াতাড়ি

    আমি আম্মাকে কিছু না বলে চুপি চুপি বাইরে চলে এলাম। পেয়ারাতলায় গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। এমন কি এত রাত্তিতে টিপুও আছে, পাশে একটা সাইকেল দেয়ালে হেলান দিয়ে রেখেছে। আমাকে দেখে ওরা সবাই ফিসফিস করে উঠল।

    সবাই একসাথে বোঝাতে চাইছিল বলে আমার বুঝতে একটু দেরি হল। শেষ পর্যন্ত বুঝতে পারলাম এইমাত্র টিপু আর রবিন খবর এনেছে সেই ভয়ানক ডাকাত সর্দারটা হাতে গুলি লেগেছিল বলে হাতটা কেটে ফেলেছে, সে তার দলবল নিয়ে নদীতে অপেক্ষা করছে। রাত গভীর হলেই রওনা দিয়ে দেবে।

    আমি ভীষণ অবাক হয়ে বললাম, তোরা কেমন করে জানলি?

    সবাই হড়বড় করে বলার চেষ্টা করল, হীরার গলার স্বর উঠল সবচেয়ে উপরে এবং আমি কিছুই বুঝতে পারলাম না।

    শ–স-স— রবিন ঠোটে আঙুল দিয়ে চুপ করতে বলে। সবাই চুপ করতেই টিপু আমাকে ব্যাপারটি বুঝিয়ে দেয়। কোন জিনিস টিপুর মত গুছিয়ে কেউ বলতে পারে না। হীরা হলে বলতে বলতে দশবার হাসতো, চারবার আগেরটা পরে, আর পরেরটা আগে বলে ফেলত, সবশেষে কিছু বোঝাতে না পরে ঝগড়া করে ফেলত।

    টিপু সংক্ষেপে বলল সে নিজে ডাকাতটিকে আগে কখনো দেখেনি কারণ সে আমাদের সাথে সে রাতে ছিল না। তবু সবার কাছ থেকে যেরকম বর্ণনা শুনেছে সেটি ওর ছোটবোন ঝুমুকে বুঝিয়ে দিয়েছিল। বিশেষ জোর দিয়েছিল হাতের উপর, যে, হাতটা হয়তো কাটা থাকবে। ডাকাতদের নৌকা কি করম হয় সেটিও রীতিমত ছবি একে ঝুমুকে বুঝিয়ে দিয়েছিল। তারপর ওকে নান্টুর তৈরি টেলিস্কোপটা দিয়ে বলেছিল বাসার ছাদ থেকে নদীর উপরে নজর রেখে যদি সে রকম কোন নৌকা আর সে রকম কোন লোক খুঁজে বের করতে পারে তাহলে ওকে ওর প্রোজেক্টরটি দিয়ে। দেবে। ওর ছোটবোন ঝুমুর নাকি অনেকদিন থেকে এই প্রোজেক্টরটার ওপর লোভ। সেই থেকে ঝুমু সময় পেলেই বাসার ছাদ থেকে নদীর দিকে টেলিস্কোপ দিয়ে তাকিয়ে থাকত। ঝুমু কখনও বাসা থেকে বের হয় না, কারও সাথে মেশে না, ওর ডান পাটা একটু বাঁকা, সেজন্যেই বোধ হয়। তাই যতক্ষণ বাসায় থাকত, সারাক্ষণই টেলিস্কোপ দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকত। এর জন্যে টিপু ওকে কদিন পরে পরেই টফির প্যাকেট কিনে দিত।

    .

    এরপরে অনেকদিন পার হয়ে গিয়েছে। টিপু আর ঝুমু, দুজনেই ব্যাপারটা ভুলে গিয়েছিল। নেহায়েত অভ্যেস হয়ে গিয়েছিল বলে ঝুমু প্রতিদিন বিকেলে ছাদে উঠে টেলিস্কোপ দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকত। এটা তো আর অস্বীকার করার উপায় নেই যে টেলিস্কোপে কিছু দেখার মত আনন্দ আর কিছুতে নেই – যাকে দেখছে সে কিছু টের পাচ্ছে না অথচ তাকে কতো কাছে থেকে দেখা যাচ্ছে!

    আজ বিকেলে নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা লম্বা সাম্পানে কালোমত একটা হাতকাটা লোককে দেখে ঝুমুর হঠাৎ করে সব কথা মনে পড়ে যায়। নৌকাটি চলে যাচ্ছিল, বাঁকটার কাছে গিয়ে কেন জানি ফিরে এসে শ্মশানের কাছে থামিয়ে রেখেছে।

    টিপু বিকেলে ম্যাটিনি শো’তে আলাদীনের সিনেমা দেখতে গিয়েছিল। ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরতেই ঝুমু খবরটি দিয়ে প্রোজেক্টরটি নিয়ে গেছে।

    আমি বললাম, তুমি বুঝলে কেমন করে ওটাই সেই ডাকাত সর্দার? আর এতো দেরি করে খবর এনেছ কেন? সন্ধে হয় সাড়ে পাঁচটায় – এখন আটটা বাজে!

    আমার দিকে তাকিয়ে টিপু বলল, ওরা ঠিক ডাকাত কিনা বোঝার জন্যেই তো এতো দেরি হল।

    কি রকম? আমি খুকখুক করে কাশতে কাশতে জিজ্ঞেস করলাম। এই ঠাণ্ডায় গাছতলায় দাঁড়িয়ে শিশিরে ভেজার ফল শুরু হল বুঝি।

    বাসা থেকে টেলিস্কোপ দিয়ে শুধু আবছা নৌকাটাকে দেখা যায় কিছু বোঝা যায়, তার উপর সন্ধে হয়ে গিয়েছিল। তাই কাছে থেকে দেখার জন্যে নৌকার কাছে গিয়েছিলাম।

    একা?

    না সাইকেলে করে এসে রবিনকে নিয়ে গিয়েছিলাম।

    আমাদের বললি না কেন? আমরা কি হীরা ফোস করে উঠল।

    আহ! শসস— রবিন আবার ঠোটে আঙুল চাপা দেয়। বেশি মানুষ নিয়ে গেলে হৈ চৈ হত। আর তোরা ছিলিও না কেউ।

    তারপর কি হল? নান্টু তাগাদা দেয়, তাড়াতাড়ি বল, ভাত খেতে হবে।

    ভাত? রবিন চোখ পাকায় এখনো ভাতের চিন্তা করছিস?

    আহ! বল না

    টিপু বলুক এটাই চাইছিলাম কিন্তু রবিনের উৎসাহকে ঠাণ্ডা করবে এমন দুঃসাহস কার?

    রবিন বলতে শুরু করল, আমি আর টিপু হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে শ্মশানে “পার্থপ্রতিম মজুমদার” নাম লেখা যে বেদীটা আছে তার পিছে ঘুপচির ভিতরে গিয়ে বসলাম। সরসর করে পায়ের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে

    সাপ? আমরা আঁতকে উঠলাম।

    ঐ হলো। সাপ না হলে অন্য কিছু হবে।

    টিপু আস্তে আস্তে বলল, ওগুলো তেলাপোকা ছিল।

    হুঁ! রবিন টিপুর দিকে একটু ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আবার শুরু করল, আমরা যখন ওদের নৌকা থেকে মাত্র দুহাত দূরে ছিলাম –

    দু হাত? হীরা প্রায় আর্তনাদ করে উঠল।

    ঐ রকমই হবে চার পাঁচ হাত।

    না না এতো কাছে না, কুড়ি পঁচিশ হাত দূরে ছিলাম।

    রবিন আবার ক্রুদ্ধ দৃষ্টিতে টিপুকে দেখে বলল, আমরা সেখান থেকে স্পষ্ট দেখলাম হাত কাটা সেই ডাকাতটা রাইফেলে তেল দিচ্ছে, গুলি ভরে

    টিপু আবার বাধা দিল। গুলি ভরছিল না, নৌকার তলা থেকে বের করে বিছানার নিচে রাখল। আরে ওটা রাইফেল না, রাইফেলের নব থাকে। ওটা বন্দুক, দোনালা।

    রবিন খেপে গিয়ে বলল, বেশ তুইই বল। একটা কথাও বলতে দিবি না –

    মিশু বিরক্ত হয়ে বলল, এত বাড়িয়ে বলতে হয় নাকি? যা দেখেছিস তাই বল না।

    রবিন মুখ খিঁচিয়ে বলতে শুরু করল। ও যা বলল সেটার আজগুবি অংশগুলি বাদ দিলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, ওরা যখন ওদের লক্ষ্য করছিল তখন দুজন নৌকা থেকে নেমে বিড়ি খেতে খেতে তীরে উঠে এল। তাদের আলাপ শুনে বোঝা গেল ইয়াসিন নামের কে একজন টাউনে গেছে, এগারোটার সময় আসবে। ওরা তার জন্যে অপেক্ষা করছে। অন্ধকার ছিল, একজন গোবরে পা দিয়ে পিছলে পড়ল, তাই দেখে অন্যেরা সবাই খুব হাসতে লাগল। যে পিছলে পড়েছে সে উঠে দেখে ওর সারা শরীর কাদায় গোবরে মাখামাখি। সে কাপড়, জামা খুলে রাখল ওই বেদীটার উপর—যার পিছনে ওরা দুজন লুকিয়ে ছিল। তারপর কোমর থেকে কি একটা খুলে রাখল – শব্দ শুনে মনে হল ধাতব কিছু। ডাকাতটা যখন নদীতে গোসল করতে নামল—এই শীতের মাঝে, তখন রবিন আস্তে আস্তে কাপড়, জামার ভিতর হতে হাত ঢুকিয়ে সেই ধাতব জিনিসটা বের করে আনল। ভেবেছিল ছোরা টোরা হবে কিন্তু হাতে নিয়ে দেখে রিভলবার! একেবারে সত্যিকারের রিভলবার!

    তারপর ওরা আর দেরি করেনি গুঁড়ি মেরে সরে এসে সাইকেলে চড়ে পালিয়ে এনেছে।

    রিভলবারটা? আমি জিজ্ঞেস করলাম।

    নিয়ে এসেছি।

    নিয়ে এসেছিস? আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কই? দেখা দেখি।

    রবিন এদিক সেদিক তাকিয়ে কোমর থেকে রিভলব্যরটা বের করল, প্যান্টের ভিতর খুঁজে রেখেছিল। দেখি দেখি বলে সবাই হাত বাড়িয়ে দিল। টিপু বলল, খবরদার গুলি ভরা আছে কিন্তু।

    আমরা হাতে নিয়ে দেখলাম, বেশ ভারি। এখানে অন্ধকার ঠিক দেখা যাচ্ছিল না। মিশু হাতে নিয়ে কোথায় চাপ দিয়ে কড়াৎ করে খুলে ফেলল, অমনি গুলি গুলো খুলে মাটিতে ছড়িয়ে পড়ল। আমরা হা হা করে উঠতেই মিশু বলল, ঠিক আব্বারটার মতো।

    আমাদের খেয়াল হল মিশুর আব্বার রিভলবার আছে, তিনি এখানকার ডি এস পি। মিশু রিভলবার খুলে গুলি ভরতে পারে। সে দেখিয়ে দিল কিভাবে সেফটি ক্যাচ অফ করে ফেলার পর আর গুলি করা যায় না, আবার অন করতেই কিভাবে গুলি করার জন্যে প্রস্তুত হয়ে ওঠে।

    আমরা গুলিগুলো খুলে নিয়ে ফাঁকা রিভলবার দিয়ে গুলি করার চেষ্টা করলাম। ট্রিগারটা ভীষণ শক্ত, রবিন ছাড়া আর কেউ এক হাতে গুলি করতে পারল না। ওর সব কাজ এক হাতে করতে হয় তাই ওর হাতের আঙুলে দারুণ জোর।

    বিভলবারটা রবিন আবার লুকিয়ে ফেলল কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করবি? ডাকাতদের কথা থানায় –

    থানায় বলে লাভ নাই। আমাদের কথা কেউ বিশ্বাস করবে না।

    রিভলবারটা দেখাব।

    তাহলে তোমাকেই ধরবে। বেআইনী অস্ত্র হাতে থাকলেই দশ বছরের জেল।

    তাহলে উপায়? আর ওরা তো এতক্ষণে হয়তো রওনাই দিয়ে দিয়েছে।

    সবাই চুপ করে থাকল! আমি বললাম তাহলে কি করা যায় কল!

    রবিন কাটা হাতটা নাড়তে লাগল, সমস্যায় পড়ে গেলে ও সাধারণতঃ যা করে।

    কি হল?

    গলা খাকারি দিয়ে রবিন বলল, আমরা ঠিক করেছি টিপুর নৌকা দিয়ে আমরা ডাকাত দলটার পিছু পিছু যাব।

    শুনে আমার বুকের ভিতর রক্ত ছলাৎ করে উঠল। উত্তাল নদীতে ডাকাত দলের পিছনে আমরা নৌকা নিয়ে ছুটে যাচ্ছি, প্রচণ্ড অট্টহাসির শব্দ, তার সাথে চ্যাট ট্যাট ট্যাট করে গুলি! পালে বাতাস লেগে নৌকা পানির বুক চিরে উড়ে চলছে, সবার চুল উড়ছে বাতাসে, তার মাঝে যুদ্ধ! মুহূর্তে আমার চোখের সামনে দিয়ে দৃশ্যগুলি ভেসে। উঠল। কিন্তু সাথে সাথেই আমার মনে পড়ল আমার বাম হাতটা ভাঙা, প্লাস্টার খুলবে আরো চৌদ্দদিন পরে, মনে পড়ল আমি জ্বরে কাহিল, ঠাণ্ডা লাগানো নিষেধ, সাথে সাথে খুকখুক করে কেশেও উঠলাম।

    আমি সব ভুলে গিয়ে বললাম, তাহলে আর সময় কই? আমাদের রেডী হতে হবে না?

    রবিন কিছু বলল না, পা দিয়ে মাটিতে দাগ কাটতে লাগল।

    কি ব্যাপার?

    তাহলে শোন—রবিন আবার গলা খাকারি দিল, তোকে আমাদের সাথে নিচ্ছি না।

    কেন? আমার গলার আওয়াজ আর্তনাদের মত শোনালেও আমি বুঝতে পারলাম আমাকে সত্যি ওরা নেবে না, আর নেয়া সম্ভবও না। এক হাত ভেঙে পঙ্গু, এখনও জ্বর ভাল করে সারেনি, অনিয়ম করলে মারা যাব, ডাক্তার চাচা বলে গেছেন। তবু ব্যাপারটা ভাবতে গিয়ে আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতে লাগল। রবিন, মিশু, টিপু, সলিল, হীরা, কাসেম, নান্টু সবাই যাবে। ডাকাত দলের পিছু পিছু ধাওয়া করে বেড়াবে, আর আমি, এই টোপন কিনা বাসায় বসে থাকব? ভাবতেই দুঃখে দম বন্ধ হয়ে এল।

    আমি যাবই। কোন যুক্তি ছাড়াই আমি গোঁয়ারের মত চেঁচিয়ে উঠলাম।

    তখন সবাই মিলে আমাকে বোঝাতে বসল। প্রথমে কেউই কথাটি বলতে পারছিল না, কিন্তু একবার বলার পর ব্যাপারটি খুব সহজ হয়ে গেল। টিপু বলল, নৌকা ডুবে গেলে সাঁতরাতে পারবে না, তোমার হাত প্লাস্টার করা।

    আর রবিনের যে হাতই নেই!

    আমার তো অভ্যাস হয়ে গেছে। এক হাতেই আবার সাঁতরানো শিখেছি! তোর হাত ভেঙেছে মাত্র সেদিন, এখনো হাড় জোড়া লাগেনি।

    আর তোর অসুখও কমেনি—হীরা বলল, ঠাণ্ডা লেগে মরে যাবি।

    এখনই খুকখুক করে কাশছিস।

    হাতটা ধরে নান্টু বলল, শরীরে এখনো অল্প অল্প জ্বর। তুই থাক টোপন, আমরা যাই।

    দুদিনের বেশি লাগবে না। আমরা এসে পড়ব।

    এর পরের বার নিশ্চয়ই তোর অসুখ থাকবে না, তখন সবাই মিলে যাব।

    আর কাল যখন হৈ চৈ পড়ে যাবে তুমি বুদ্ধি করে সামলে নিতে পারবে। সবাই তো তোমার কাছেই আসবে।

    বলবি পিকনিকে গেছি, এসে পড়ব।

    আরো সব কথা সবাই বলতে লাগল, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারলাম সত্যি ওরা আমাকে নেবে না। দুঃখে অভিমানে চোখে পানি এসে গেল। অন্ধকার তাই কেউ টের পেল না।

    আমি মাথা নিচু করে ফিরে এলাম। সবাই বাসার দরজা পর্যন্ত এগিয়ে দিল। ওদেরও দুঃখ লাগছিল কিন্তু তাতে আমার দুঃখ কিভাবে কমবে? আমি ঢোক গিলে চোখ মুছে নিলাম। কি হবে দুঃখ করে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদীপু নাম্বার টু – মুহম্মদ জাফর ইকবাল।
    Next Article যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }