Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হারানো সূর্যের খোঁজে – অনির্বাণ ঘোষ

    লেখক এক পাতা গল্প293 Mins Read0
    ⤶ ⤷

    ১০। নেকেসিয়া

    সিন্ধুযান সোপারার বন্দর থেকে যাত্রা শুরু করে কিছুটা পথ উত্তরে গিয়ে তারপর পশ্চিমের দিকে চলে চারদিন ধরে। পঞ্চম দিনে গতিপথ বদল করে দক্ষিণ অভিমুখে যাত্রা করে। একটি পূর্ণদিন সেই ভাবে চলে পরের দিন আবার পশ্চিমের পথ নেয়। অষ্টম দিনে নৌকাটি অপেক্ষাকৃত ভাবে ছোট আকারের একটি সমুদ্রে এসে পড়ল। এখানে জলের রঙ আচমকাই যেন বদলে গিয়েছে।

    ভারতবর্ষের উপকূলবর্তী গাঢ় নীল বর্ণের সমুদ্র এখানে এসে যেন রক্তাক্ত এক আভা পেয়েছে। ইরতেনসেনু এই লোহিত সাগরের নাম আগে শুনলেও এই প্রথমবার তা চাক্ষুস করছে। উপল বলল এইখানে সমুদ্র খুব বেশি গভীর নয়, সমুদ্রের জলের মধ্যে কিছু উদ্ভিদ ভেসে বেড়ায়, তাদের কারণেই এখানকার জল এমন বর্ণের। একদিন সেই উদ্ভিদ জল থেকে তুলে রোদে শুকিয়ে নিল মাঝিরা। তারপর তাদের উত্তপ্ত তেলে ভেজে খাওয়া হল। অগস্ত্য এবং ইরতেনসেও তার কিছুটা খেল।

    সমুদ্রের জলের লবণাক্ত ভাব এই খাদ্যে বেশ পরিমাণে আছে, তবে তার সঙ্গে একটি মিষ্ট ভাবও রয়েছে। উপল বলল এই জলজ লতা বহু দিকভ্রষ্ট নাবিকের জীবন বাঁচায়। মাঝ সমুদ্রে খাদ্য ফুরিয়ে গেলে এটি জীবনধারণের একমাত্র পথ। এই সমুদ্রের ঢেউ বেশ কম। তবে এখানে বাতাস প্রবাহের জোর যেন আচমকাই বেড়ে গেল। এই অদ্ভুত দর্শন সমুদ্রের মধ্যে উত্তর-পশ্চিমের দিকে যাত্রা করল সিন্ধযান।

    দ্বাদশ দিনের সকালে তারা বহুদিন পর মাটি দেখতে পেল। বহু দূরে হলুদ বর্ণের ভূমি দেখা যাচ্ছে, সেখানে যেন জেগে রয়েছে দুটি সূঁচের মতো স্তম্ভ। ইরতেনসেনু আনন্দে নৌকার উপরই লাফিয়ে উঠল। নেকেসিয়ার বন্দর দেখা যাচ্ছে!

    নেকেসিয়া বন্দরটি মিশরের অপেক্ষাকৃত ক্ষুদ্র বন্দরগুলির একটি। মাঝারি এবং ছোট আকারের কিছু নৌকা এখানে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। মিশরীয়দের নৌকার আকার এবং গঠনপ্রকৃতি ভারতীয় নৌকার থেকে সামান্য আলাদা। তাদের নৌকা ভারতীয় নৌকার তুলনায় কৃশকায় কিন্তু দীর্ঘতর। ভারতীয় নৌকাগুলির গায়ে সাধারণত বাদামী বর্ণের রঙ করা থাকলেও মিশরীয়দের নৌকা হয় উজ্জ্বল হলুদ বর্ণের।

    নৌকার গায়ে দেবদেবীর ছবি আঁকা থাকে। বাণিজ্যের কারণে এই নেকেসিয়ার বন্দরটি ব্যবহৃত হয় না। ছোট ডিঙি নৌকায় করে এখান থেকে সমুদ্রের সামান্য গভীরে গিয়ে মাছ শিকার করে জেলেরা। সমুদ্রের তীরে বাঁধা নৌকাগুলি এখন মন্দ লয়ে দুলছিল। খুব সাবধানে সিন্ধুযানকে এই বন্দরের মধ্যে প্রবেশ করালো উপল। জলের গভীরতা কমে আসতে আসতে একসময় বোঝা গেল নৌকা নীচের ভেজা বালিতে এসে ঠেকেছে। এখানেই নোঙর ফেলল সে।

    সবার আগে নৌকা থেকে লাফ দিয়ে নামল ইরতেনসেনু। ছোট্ট এক বালিকার মতো সে সমুদ্রতীর দিয়ে ছুটতে লাগল। কত বছর পর তার দেশের মাটি তার পদস্পর্শ করেছে! নীচু হয়ে হাতের মুঠোর মধ্যে কিছুটা বালি তুলে নিল সে, নাকের কাছে নিয়ে এসে চোখ বন্ধ করে গন্ধ শুঁকতে লাগল।

    ততক্ষণে অগস্ত্য এবং উপলও নৌকা থেকে নেমে এসেছে। বন্দরে দাঁড়িয়ে থাকা কয়েকজন মাঝি অবাক চোখে দেখছিল ইরতেনসেনুদের। ভিনদেশী মানুষদের সচরাচর এই বন্দরে দেখতে পাওয়া যায় না। তারা সন্দেহের চোখে অগস্ত্যদের দিকে তকিয়ে রইল। ইরতেনসেনু কিছুক্ষণের জন্য যেন এক অস্থির বালিকায় রূপান্তরিত হয়েছিল। অগস্ত্য এবং উপল তার পিছনে এসে দাঁড়াতে তার সম্বিত ফিরল। হাতের বালি ফেলে দিয়ে তাদের দিকে তাকিয়ে দেখল তারা কৌতুকময় মুখ নিয়ে চেয়ে রয়েছে ইরতেনসেনুর দিকে। সামান্য লজ্জিত হল সে। যেন সেই লজ্জা কাটিয়ে ওঠার জন্যই এবারে গলার স্বর গম্ভীর করে বলল, ‘তাহলে পরের যাত্রা আবার শুরু করা যাক।’

    অগস্ত্যদের কোন কিছু বলার অপেক্ষা না করেই হনহন করে ইরতেনসেনু হাঁটতে থাকল সামান্য দূরে দাঁড়িয়ে থাকা মাঝিদের দিকে। অদ্ভুত দর্শন বস্ত্রে সজ্জিতা এই নারী তাদের দিকে এগিয়ে আসছে দেখে মাঝিরা যেন সামান্য সন্ত্রস্ত হয়ে উঠল। তারা একে অপরের দিকে চাইল। আশেপাশে দাঁড়িয়ে থাকা আরও কিছু মানুষ তাদের দলের কাছে চলে এল।

    মাঝিদের কাছে এসে ইরতেনসেনু বন্ধুত্বপূর্ণ হাসি হাসল। মাঝিরা দেখল এই মেয়েটির পরনের কাপড় ভিনদেশের হলেও তার গলায় শোভিত অলঙ্কারটি মিশরীয়দের মতো। এবার তাদের অবাক করে দিয়ে মেয়েটি মিশরীয় ভাষায় বলে উঠল, ‘নমস্কার জানাই আপনাদের, আমি ইরতেনসেনু। ফারাও হাতসেপসুতের রাজধানী থীবসের প্রধান বৈজ্ঞানিক ছিলাম আমি।’

    ভিড়ের মধ্যে এক প্রৌঢ় দাঁড়িয়ে ছিল। তার নাম জেজেত। জেজেত পেশায় জেলে, মাছ ধরে সংসার নির্বাহ করে। ইরতেনসেনুর নামটি শুনতেই জেজেতের মনে পড়ে গেল পাঁচবছর আগের সেই দিনটির কথা। যেদিন আকাশের সূর্য মাটিতে নেমে এসেছিল! রানি হাতসেপসুত দু’হাতে সেই সূর্যকে মাথার উপরে তুলে ধরেছিলেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকা জনসমুদ্রের একেবারে সামনেই ছিল জেজেত।

    ওপেতের উৎসবে সামিল হওয়ার জন্য সেদিন সে মাছ ধরায় মুলতুবি রেখেছিল। নিজের স্ত্রী কন্যাকে নিয়ে সেই অত্যাশ্চর্য ঘটনা সে নিজের চোখে প্রত্যক্ষ করেছিল। সেদিন তার চোখ গিয়েছিল রানির পাশে দাঁড়িয়ে থাকা সপ্রতিভ নারীটির দিকে। ওপেতের উৎসবের পরে সে শুনেছিল সেই রমনীর নাম ইরতেনসেনু, থীবস শহরের সবচেয়ে বিদুষী মহিলা। পাঁচ বছর আগে দেখা সেই মুখ যেন আবার আজকে জেজেতের সামনে! হ্যাঁ-হ্যাঁ! ভিনদেশী বস্ত্র পরে থাকলেও তো এই যুবতীর মুখ অবিকল সেই ওপেতের উৎসবের দিনে দেখা নারীর মতো!

    ভিড় ঠেলে জেজেত সামনের দিকে এগিয়ে এল। ইরতেনসেনুর সামনে দাঁড়িয়ে মাথা নীচু করে অভিবাদন জানিয়ে সে পিছন ফিরে বাকিদের উদ্দেশে বলল, ‘তিনি সঠিক পরিচয়ই দিচ্ছেন। তাঁকে আমি দেখেছি ওপেতের উৎসবের দিনে। রাজধানীতে হেন কোন নাগরিক নেই যে ইরতেনসেনুর নাম শোনেনি।’

    ততক্ষণে ইরতেনসেনু নিজের কোমরে বাঁধা কাপড়ের ছোট থলিটি থেকে বার করে এনেছে রানি হাতসেপসুতের পাঠানো সেই ধাতব সম্পুটটিকে। সেটি সে জেজেতের হাতে দিল। এই ভাষা মিশরের সাধারণ মানুষ পড়তে না পারলেও এই শীলমোহরটিকে চিনতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। রাজধানী থীবসের আর কার্নাক শহরের মন্দির গাত্রে এই শীলমোহর সবাই দেখেছে। স্বয়ং ফারাওয়ের পবিত্র নাম খোদাই করা রয়েছে তাতে।

    জেজেত এবার দু’পা পিছিয়ে এসে দু’হাত মাথার উপরে তুলে ইরতেনসেনুকে অভিবাদন জানাল, তার দেখা-দেখি বাকি মানুষজনেরাও দুই হাত মাথার উপরে তুলল। জেজেত বলল, ‘মহামান্যা ইরতেনসেনু, আমাদের সৌভাগ্য যে এই ছোট্ট বন্দরে আপনার চরণ স্পর্শ করেছে। আপনার আবিষ্কারের সুফল থীবস শহর এখনও ভোগ করে চলেছে। চাষের জমির মাটি কর্ষণের জন্য আপনি যে যন্ত্রটি আবিষ্কার করেছিলেন তা এখনও ব্যবহৃত হয়। আপনার তৈরি করা রানি হাতসেপসুতের মন্দির ‘জেহের জেসেরু’ও তো অপূর্ব সুন্দর! সমগ্র মিশরের গর্ব মন্দিরটি। কিন্তু আমরা শুনেছিলাম কয়েকবছর আগে আপনি ভিনদেশে গমন করেন।’

    ‘ঠিকই শুনেছিলেন, আমি ভারতবর্ষে ছিলাম গত পাঁচ বছর।’

    এবারে পিছন ফিরে অগস্ত্য এবং উপলের দিকে হাত দেখিয়ে ইরতেনসেনু বলল, ‘বাঁ-পাশের যুবকটি আমার স্বামী অগস্ত্য, আর ডান দিকের জন আমাদের বন্ধু উপল, সেইই আমাদের জলপথে এখানে নিয়ে এসেছে। আমরা এসেছি ফারাও হাতসেপসুতের জরুরী পত্র পেয়ে।’

    ইরতেনসেনুর কথা শুনে বাকিরা মুখ চাওয়া চাওয়ি করল, ভিড়ের মধ্য থেকে আরও একজন এগিয়ে এল। তার নাম সিথার। এই বন্দরটির পালক হল সিথার। সিথার নৌকাদের হিসাব রাখে, মাছ বিক্রির পর জেলেদের থেকে সাপ্তাহিক খাজনা আদায় করে, প্রতিমাসে সে থীবসে গিয়ে সেই খাজনা জমা করে। এই অঞ্চলে সিথারের প্রতিপত্তি তাই সবচেয়ে বেশি। সিথার খর্বকায়, বয়স পঞ্চাশ বছর হবে হয়তো। তার পরনের কাপড় কালচে রক্তিম বর্ণের। বুকের কাছে সুতোর কাজ করা থীবসের শাসনক্ষমতার প্রতীক।

    ফারাওয়ের কাজে নিযুক্ত কর্মচারীদের এই বস্ত্র পরিধান করা বাধ্যতা মূলক। আবার এই বস্ত্রের জন্যই তারা স্থানীয় অঞ্চলে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে। সিথার জেজেতের হাত থেকে ধাতব সম্পুটটিকে নিয়ে ভালো করে দেখল, তারপর ইরতেনসেনুকে অভিবাদন জানিয়ে বলল, ‘নেকেসিয়ার বন্দরে আপনাকে স্বাগত জানাই। আমি সিথার, এই বন্দরের পালক, রাজপুরীর দ্বারা নিযুক্ত। আপনারা দয়া করে আমার সঙ্গে আসুন। আমি আপনাদের থীবস শহরে নিয়ে যাব।’

    সিথারের পিছু পিছু ইরতেনসেনুরা চলল। কিছুটা এগিয়ে একটি গৃহের সামনে এসে দাঁড়াল তারা। আশেপাশের বাড়িগুলির তুলনায় এই গৃহটি দৈর্ঘ্যে এবং প্রস্থে বড়। সিথার বিবাহ করেনি, দুটি পরিচারক তার গৃহস্থলী সামলায়। তাদের সঙ্গে ইরতেনসেনুদের পরিচয় করিয়ে দিয়ে সিথার বলল, ‘আজ সন্ধ্যা হয়ে এল। থীবসের পথ এখান থেকে বেশ কিছুটা দূরের। রাত্রে মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করলে ডাকাতের ভয় থাকে, রাত্রে ঠান্ডাও খুব বেশি থাকে। আপনারা দয়া করে আজ রাতটুকু বিশ্রাম করুন, আগামীকাল ভোরে আমরা যাত্রা শুরু করব। একটানা পথ চলতে থাকলে আগামীকাল বিকালের মধ্যে আমি আপনাদের থীবস শহর পৌঁছে দিতে পারব।’

    ইরতেনসেনুর আর তর সইছিল না, সমুদ্র যাত্রার ক্লান্তি গায়ে নিয়েও সে চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব থীবসে হাতসেপসুতের কাছে পৌঁছতে। কিন্তু অগস্ত্য তাকে বোঝাল যে এই স্থানে রাত্রি বাস করাটাই সমীচীন হবে। রাত্রে ভালো করে ঘুমিয়ে নিয়ে সূর্য ওঠার সঙ্গে-সঙ্গেই ক্লান্তিহীন শরীরে তারা যাত্রা শুরু করে দেবে। বারোদিন এই যাত্রায় ব্যয় হয়েই গেছে, আর একটি রাত্রি তার সঙ্গে জুড়লে তেমন ক্ষতি নেই। বরং দীর্ঘ সমুদ্রযাত্রার পর আবার রাত জেগে মরুভূমির মধ্য দিয়ে চলতে শুরু করলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফারাওকে কোনভাবেই সাহায্য করা হবে না তাদের।

    সিথারের আবাসে কোনও অতিথি কক্ষ নেই, এই ছোট জনপদে অথিতি আগমনের কথা কেউ ভাবেই না। সিথার তার নিজের শয়ন কক্ষটি অগস্ত্য, ইরতেনসেনু এবং উপলের জন্য ছেড়ে দিয়েছে, অনেক বিরোধ সত্বেও সে ইরতেনসেনুর কথা শোনেনি। ফারাওয়ের নিকটের মানুষেরা তার প্রভুতুল্য। রাতের ভোজনের সমারোহে অগস্ত্যরা মুগ্ধ হয়েছিল। এই জনপদের প্রতিটি গৃহ থেকেই কিছু না কিছু খাবার নিয়ে আসা হয়েছে তাদের জন্য। এত খাদ্য তো তিনজনে খেয়ে শেষ করতে পারবে না।

    লোকালয়ের মানুষদের সঙ্গে বসে তাই ভাগ করে খাবার খেল তারা, সিথারও তাদের সঙ্গে যোগ দিল। খাওয়ার পর অগস্ত্য এবং ইরতেনসেনু ঘুমাতে গেলেও উপল গেল না। সিন্ধযানের ক্রমাগত দোলায় অগস্ত্যদের গায়ে ব্যথা হয়ে গেলেও উপলের যথেষ্ট বিশ্রাম হয়েছে। তার এখনই ঘুম আসছে না।

    সিথারের আবাসের বাইরে একটি বেশ বড় ফাঁকা জায়গার মাঝে কাঠের আগুন জ্বালানো হয়েছে, তার চারদিকে গোল হয়ে বসেই তারা একটু আগে আহার সমাধা করল। প্রায় একশত জেলে, মাঝি, সাধারণ মানুষ এখনও এই আগুনের চারপাশে বসে আছে। উপল এবার তাদের নিজের সমুদ্র যাত্রার গল্প বলা শুরু করল। মিশরীয়দের ভাষায় কথা বলতে উপল ভালোই পারে, এই দেশে সে আগেও বেশ কয়েকবার এসেছে।

    ভিনদেশের ভাষা না জানলে বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে যায়। ভিনদেশী এই দীর্ঘকায় পুরুষ দুটি নেকেসিয়ার মানুষের কাছে ভীষণই আগ্রহের বস্তু। গল্প বলতে উপল খুব ভালোবাসে, তার গল্প বলার সময়ে কাল্পনিক উপাদানের অভাবও হয় না। হাত পা নেড়ে চোখ বড় বড় করে এমনভাবে সে গল্পগুলি বলে যাতে শ্রোতার কাছে তা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বলে মনে হয়।

    নিজের নানান চিত্তাকর্ষক অভিযানের কথা বলতে বলতে উপল একসময় বলল, ‘আমার সঙ্গে আসা অন্য পুরুষটি কিন্তু যে সে মানুষ নন। স্বয়ং দেবতার অংশ! অসীম ক্ষমতার অধিকারী তিনি। খুব সাধারণ ভাবে থাকেন বলে তাকে আর ফ্যালনা মানুষ ভেবে একদম ভুল কোরো না। একবার কী হয়েছিল জানো!’

    অবশ্যই নেকেসিয়াবাসী জানে না কী হয়েছিল, তারা উদগ্রীব চোখ নিয়ে উপলের দিকে তাকিয়ে রইল। উপল বলে চলল, ‘ভারতবর্ষের একেবারে উত্তরে হিমালয় পর্বতের কথা তো শুনেইছো মনে হয়, সেখানে দেবতাদের বাস। তাদের সাধারণ মানুষ চোখে দেখতে পান না, কিন্তু তাদের আশীর্বাদেই ভারতবর্ষের আকাশে সূর্য-চন্দ্র ওঠে, নদীতে জল বয়। কিন্তু অগস্ত্য এক মহাঋষি, নিজের তপস্যার বলে তিনি দেবতাদের সমতুল্য হয়েছেন। তিনি সরাসরি দেবতাদের সঙ্গে কথা বলতে পারেন।

    ‘একদিন তার ঘুম ভাঙিয়ে দেবতাদের রাজা ইন্দ্র উপস্থিত হলেন। বড়ই বিড়ম্বনার মধ্যে পড়ে তিনি অগস্ত্যর কাছে এসেছেন, তার সাহায্যপ্রার্থী হয়ে। ভারতবর্ষের দক্ষিণ অংশে অসুররা থাকে বুঝলে। তারা স্থূলকায়, কদাকার, তারা বর্বর। সবসময় তারা দেবতাদের সরিয়ে দিয়ে ভারতবর্ষের দখল নিতে চায়। তাই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ লেগেই থাকে।

    ‘তেমনই এক অসুরের নাম বৃত্তাসুর। মহাঋষি দধিচি নিজে আত্মত্যাগ করে তার শরীরের হাড়গুলি দেবরাজ ইন্দ্রকে দেন, ইন্দ্র সেই হাড় থেকে তৈরি করেন বজ্র। ওই বজ্রকে তোমরা রাতের আকাশে দেখতে পাও তো? যখন আকাশে মেঘ ডাকে, তার আগে?’

    ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল, ‘আমাদের বজ্রের দেবতার নাম তো বেল। তিনি যুদ্ধ করার সময় বজ্রের প্রহার করেন।’

    উপল মনে হয় এতে সামান্য বিরক্ত হল, সে বলল, ‘ও হ্যাঁ, তাহলে তাই হবে, তোমাদের আকাশের বজ্রের অধিকার দেবতা বেলের হলেও ভারত ভুখণ্ডে তা দেবতা ইন্দ্রের অস্ত্র। সেই বজ্র দিয়ে ইন্দ্ৰ বৃত্তাসুরকে বধ করেন। কিন্তু বৃত্তাসুরের এক সহচর ছিল, তার নাম কালকেয়। কালকেয় ছিল বৃত্তাসুরের মতোই ক্ষমতাশালী। তার মৃত্যুর পর কালকেয় সমুদ্রের মধ্যে গিয়ে লুকায়। এবারে বিশাল সমুদ্রের মধ্যে ইন্দ্র কালকেয়কে খুঁজে পাবে কী করে?

    ‘কালকেয়কে না মারতে পারলে অসুরদের বিরুদ্ধে যুদ্ধজয়ও অসম্পূর্ণ থেকে যায়। লুকিয়ে থাকার কয়েক শত বছর পর হয়তো আবার এই কালকেয়ই আরও শক্তি সঞ্চয় করে ফিরে আসবে, তাই তাকে বধ করা একান্তই প্রয়োজন। ইন্দ্র তাই অগস্ত্যর শরনাপন্ন হলেন, তাঁকে বললেন যেভাবেই হোক কালকেয়কে খুঁজে দিতে হবে। অগস্ত্য তখন কী করলেন জানো?’

    ভিড়ের মধ্য থেকে সমস্বরে শব্দ হল, ‘কী? কী?’

    ‘অগস্ত্য তখন তাঁর অমিত ক্ষমতা বলে সমুদ্রের সব জল শুষে নিলেন!

    ‘সব জল! সমুদ্রের তো কোন আদি অন্ত নেই, তার গভীরতার মাপ কেউ জানে না, সেই সমুদ্রের সব জল পান করলেন অগস্ত্য?’

    উপলের পাশে বসে থাকা জনৈক মিশরীয় নেকেসিয়াবাসী প্রশ্ন করল। বাকি সবার মতো তার চোখেও বিস্ময় এবং অবিশ্বাস লেগে রয়েছে। উপল তার প্রশ্নের উত্তরে বলল, ‘এতে এত অবাক হওয়ার কী আছে? মহর্ষি অগস্ত্য আর কী-কী করেছেন তা জানলে তোমাদের রাতের ঘুম চলে যাবে। ইন্দ্রের বজ্রকে সে একটি ছোট কলসের মধ্যে বন্দি করে রাখতে পারে, প্রায় মৃত মানুষও তার অলৌকিক চিকিৎসায় প্রাণ ফিরে পায়, কিছুদিন আগে এক খরস্রোতা নদীর গতিপথ বদলে দিয়েছেন এই অগস্ত্য। সেখানে সমুদ্রের জল পান করা তো তুচ্ছ। তোমাদের দেবতা সেথও তো দেবতা হোরাসকে খোঁজার সময় নীলনদের জল শুষে নিয়েছিলেন, সে কথা কি আমি জানি না ভাবছ?’

    ঠিক কথাই বটে, মিশরের ঈশ্বর এই কাজ পারলে ভারতবর্ষের ঈশ্বররূপী পুরুষ কেন পারবেন না?

    ‘তারপর কী হল শোন। অগস্ত্য তো সব জল পান করে নিলেন, এবারে সমুদ্রের গর্ভের মধ্য থেকে বেরিয়ে এল কালকেয়। তার আর লুকিয়ে থাকার কোন জায়গা রইল না, সঙ্গে সঙ্গে তাকে বধ করলেন ইন্দ্র। দেবতাদের জয় হল। ভারতের ভূমিতে শান্তি ফিরে এল।’

    ‘আর সেই সমুদ্রের কী হল, সমুদ্র নিশ্চিহ্ন হয়ে গেল?’

    ‘না তা হবে কেন? সমুদ্র ছাড়া ভারতবর্ষের মানুষের চলবে নাকি? আমার মত বণিকেরা তাহলে দেশ দেশান্তরে যাবে কী ভাবে? গঙ্গা নদীর নাম তো তোমরা সবাই শুনেছ, হিমালয় থেকে জল বয়ে নিয়ে এসে সেই নদী আবার সমুদ্রের খাত ভরিয়ে ফেলল, সেই কাজ আবার হল অন্য এক মহর্ষির দৈববলে…’

    উপলের কথা শেষ হওয়ার আগে সে একটি আওয়াজ শুনতে পেল, গলার ঘড়ঘড় শব্দ। এই আওয়াজটি সে চেনে, মাথা ঘুরিয়ে দেখল অগস্ত্য তার পিছনে দাঁড়িয়ে মুচকি হাসছে। এতক্ষণে বাকিদের নজরও গেল অগস্ত্যর দিকে। সঙ্গে সঙ্গে সম্ভ্রমের ভঙ্গীতে তারা উঠে দাঁড়াল। এই দেবতুল্য মানুষটির জন্য এখন সম্ভ্রম জাগবে বই কী। অগস্ত্য এতে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল, নিজের ডান হাত তুলে সবাইকে বসতে বলে উপলের উদ্দেশে বলল, ‘অনেক রাত্রি হল, ভোরে আমাদের বেরোতে হবে, এবারে আপনি শয্যায় চলুন।’

    উপলও বাধ্য ছেলের মতো তার সঙ্গে চলল, যাওয়ার আগে একবার পিছন ফিরে সমবেত জনতার দিকে তাকিয়ে মুষ্টিবদ্ধ ডান হাত আকাশে তুলে চিৎকার করে বলল, ‘জয় অগস্ত্যর জয়!’

    জনতাও মন্ত্রমুগ্ধের মতো উপলের কথার প্রতিফলন করে বলল, ‘জয় অগস্ত্যর জয়!’

    অগস্ত্য এবারে প্রবল বিব্রত বোধ করে উপলকে একপ্রকার টানতে টানতেই নিয়ে এল। সিথারের গৃহে প্রবেশ করে উপলকে বলল, ‘এই, এগুলোর কি প্রয়োজন ছিল? এত কল্পনার জাল তুমি বোনো কীভাবে?’

    উপল একগাল হেসে বলল, ‘দারুণ লাগে বুঝলে গল্পগুলো বলতে। মানুষ তো এখনও বিজ্ঞানকে সেভাবে চেনেনি। তাই তোমার আবিষ্কারগুলোর গায়ে একটু এদিক-ওদিকে রঙ মাখালেই এরকম অলৌকিক গল্প তৈরি হয়ে যায়। আমি দেখেছি এই গল্পগুলো মানুষ গোগ্রাসে ভক্ষণও করে। আমারও বলতে খুব ভালো লাগে। মহর্ষি অগস্ত্যর কার্যকলাপ আমি এভাবে যে আর কত দেশে বলে বেড়িয়েছি তার হিসাব নেই।’

    এই বলে উপল আবার হাসতে লাগল, অগস্ত্যও উপলের এই কাণ্ড দেখে হাসতে শুরু করল। সত্যি, অদ্ভুত একটা মানুষ বটে উপল। নিজের প্রিয় বন্ধুর সাফল্যে সে গর্বিত তো বটেই, সেই সাফল্যের খবর দেশে বিদেশে ছড়িয়ে দিতেও তার জুড়ি নেই। যদিও সেখানে সে সামান্য কার্পণ্য করলে মনে হয় ভালো হতো।

    পরদিন যখন দিগন্তে সবেমাত্র মলিন গেরুয়া আভা ছড়িয়ে পড়ছে তখন অগস্ত্যরা বেরিয়ে পড়ল। চারটি উটের পিঠে চলেছে তারা। মরুভূমির বালির মধ্য দিয়ে দ্রুত চলার জন্য উটের জুড়ি নেই। বহুক্ষণ বিনা বিশ্রামে একটানা চলতেও পারে তারা। নেকেসিয়ার জনপদটি বেশ ছোট। কয়েকদণ্ড চলার পরই তা শেষ হয়ে মরুভূমি শুরু হল। পথে আরও কয়েকটি ছোট ছোট জনপদ পড়ল, তবে অগস্ত্যরা কোথাও আর দাঁড়ায়নি। সঙ্গে থাকা শুকনো খেজুর আর জল দিয়ে ক্ষুধা-তৃষ্ণা নিবৃত্ত করেছিল।

    সূর্য যখন মধ্যগগনে তখন তারা নীলনদের তীরে এসে পৌঁছল। ইরতেনসেনু দ্রুত উট থেকে নেমে নদীর দিকে ছুটে গেল। আঁজলা ভরে নদীর জল পান করল সে, নিজের চোখে মুখে ছিটিয়ে নিল। তার দেশের নদী! এই নদীর তীরে তার শৈশব, কৈশোর কেটেছে। উচ্ছ্বসিত মুখ নিয়ে ইরতেনসেনু বলল, ‘ওই দেখ অগস্ত্য, কার্নাকের মন্দির!

    ডান দিকে ঘাড় ঘুরিয়ে অগস্ত্য দেখল বেশ কিছুটা দূরে একটি অট্টালিকা দেখা যাচ্ছে। এত দূরে থাকার দরুণ সেটিকে পরিষ্কার ভাবে দেখা না গেলেও অট্টালিকার সামনে রাখা স্তম্ভ দুটি চোখে পড়ার মতো। স্তম্ভদুটির মাথাগুলি সূঁচালো। সেই মাথা সোনায় মোড়া। সুর্যের আলো তাতে প্রতিফলিত হওয়ার কারণে সেই চূড়ায় নজর গেলে চোখ ধাঁধিয়ে যায়।

    ‘রানি হাতসেপসুত স্তম্ভ দুটি বানিয়েছিলেন, মন্দিরটি আরও কয়েকশো বছরের পুরোনো।’

    অগস্ত্যর পাশে এসে দাঁড়িয়েছে ইরতেনসেনু। তার চোখে-মুখে গর্বের ছাপ। মন্দিরটিকে ঘুরে দেখবার ইচ্ছা ছিল অগস্ত্যর। পাঁচবছর আগে আরও কিছুটা দূরে নদীর এই প্রান্তেই অবস্থিত লাক্সরের মন্দিরটিকে এখনও ভোলেনি সে। অনন্যসুন্দর সেই মন্দিরে রানি হাতসেপসুত ফারাওয়ের রূপে অভিষিক্তা হয়েছিলেন। অগস্ত্য এবং ইরতেনসেনুর তৈরি যন্ত্র থেকে আলোক বিচ্ছুরিত হয়ে থীবসের জনগনকে হতবাক করে দিয়েছিল সেদিন। অগস্ত্য শুনেছে কার্নাকের মন্দিরটিও নাকি ভীষণই সুন্দর। তবে আজ তাদের হাতে সময় কম, ফারাওয়ের সঙ্গে দেখা করার জন্য ইরতেনসে ভীষণ উৎসুক হয়ে পড়েছে। তাই আজ কার্নাকের মন্দির দর্শন করা হবে না অগস্ত্যর। তারা তিনজনে সিথারের সঙ্গে একটি ছোট নৌকায় চড়ে বসল। সাদা পাল তোলা নৌকাটি নীলনদের বুকের উপর দিয়ে নদীর অন্যপ্রান্তের দিকে চলল।

    থীবস শহরটি নীলনদের দু’পাশ জুড়েই অবস্থিত। তবে রানির প্রাসাদটি রয়েছে নদীর পশ্চিম তীরে। নৌকা থেকে নেমে একটি ঘোড়ায় টানা গাড়িতে চলে তারা তিনজনে প্রাসাদের সামনে এসে দাঁড়াল। রক্ষীরা তাদের পথ আটকে দাঁড়াতে ইরতেনসেনু একজন রক্ষীর হাতে ধাতব সম্পুটটিকে দিয়ে বলল, ‘ফারাওয়ের কাছে বার্তা পৌঁছানোর ব্যবস্থা করুন, এই সম্প্রটটি তার হাতে দিলেই তিনি বুঝবেন।’

    রক্ষীটি সম্পুটটিকে হাতের মধ্যে নিয়েই সেটির গুরুত্ব বুঝেছিল। সঙ্গে সঙ্গে সে প্রাসাদের অভ্যন্তরে দৌড় লাগাল। অন্য দুই রক্ষী প্রাসাদের দ্বার আবার বন্ধ করে দিয়ে নিশ্চল চক্ষে অগস্ত্যদের দিকে তাকিয়ে রইল। অগস্ত্যরা ততক্ষণে ঘোড়ায় টানা গাড়ি থেকে নেমে পড়েছে। তাদের পাশে দাঁড়িয়ে আছে সিথার। তার মাথা অবনত, সে সামান্য কাঁপছে। সে রাজকর্মচারী হলেও ফারাওয়ের প্রাসাদের এত কাছাকাছি কখনও আসেনি, তাই ভয়-সম্ভ্রমে সে হয়তো স্থির থাকতে পারছে না।

    বেশিক্ষণ চুপ করে থাকা উপলের পোষায় না, অধৈর্য ভাবে প্রাসাদের বাইরের পায়চারি করতে করতে সে একসময় রক্ষী দুটির কাছে এগিয়ে গেল, বলল, ‘ভাই, এই ভাবে তোমরা অতিথিদের স্বাগত জানাও? এতক্ষণ এই রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে রেখেছ, একবার একটু জলপান করাবার ইচ্ছাও জাগলো না তোমাদের মনে? এটা নিজের গৃহ হলে এভাবে অতিথিকে বাইরে দাঁড় করিয়ে রাখতে পারতে তো?’

    দ্বাররক্ষী দুটি কিছু বলল না, রোষায়িত চোখে শুধু উপলের দিকে চেয়ে রইল।

    ‘চেহারাটা বেশ ভালো বানিয়েছ দেখছি। কিন্তু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গায়ের চামড়া পুড়ে কালো হয়ে যাচ্ছে ভাই। তোমাদের ফারাওকে একটি ছাউনি বানিয়ে দিতে বলতে পারো তো।’

    এই বলেই উপল একটি রক্ষীর কাঁধে হাত রাখল, সঙ্গে সঙ্গে সে এক ঝটকায় হাতটি সরিয়ে দিয়ে উপলকে ঠেলা মেরে মাটিতে ফেলে দিয়ে হাতে ধরা বল্লম উঁচিয়ে ওর দিকে তাক করল। অগস্ত্য ছুটে এসে উপল আর রক্ষীর মাঝে দাঁড়াল, উপলকে ধরে মাটি থেকে তুলে সরিয়ে নিয়ে আসতে লাগল। রক্ষী দুটি তখনও বল্লম উঁচিয়ে উপলের দিকে তাক করে রেখেছে। ইরতেনসেনু তাদের শান্ত হওয়ার আবেদন জানাচ্ছিল। এর মধ্যে উপল বলতে লাগল, ‘এভাবে আমাকে মাটিতে ফেলে দিলে তোমরা! জানো আমার সঙ্গে থাকা এই মানুষটি কে? মহামুনি অগস্ত্য! এক্ষুণি তীব্র দৃষ্টি দিয়ে তোমাদের…’

    এমন সময় প্রাসাদের দরজা ভিতর থেকে খুলতে আরম্ভ করল। সঙ্গে সঙ্গে রক্ষী দুটি ত্রস্ত ভাবে পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আগের রক্ষীটিকে সঙ্গে নিয়ে যিনি বাইরে বেরিয়ে এলেন তাঁর শরীরের উর্ধাঙ্গ উজ্জ্বল হলুদ বর্ণের বস্ত্র দিয়ে ঢাকা, তার উপরে থাকা সোনায় মোড়া ধাতব অঙ্গরক্ষক কাঁধ থেকে বুক অবধি বিস্তৃত। কোমরের কাছ থেকে নীল বর্ণের আরও একটি বস্ত্র নেমে এসে হাঁটুর কাছে থেমেছে। তাঁর পায়ে চর্মপাদুকা। দুই বলিষ্ঠ হাতে বাজুবন্ধ। থুতনির নীচের অংশে লাগানো আছে সোনার নকল দাড়ি। ইনি পুরুষের বেশভূষায় সজ্জিত হলেও মুখমণ্ডলের পেলবতা নারীত্বকে লুকিয়ে রাখতে পারছে না। তাঁর মাথার ডিম্বাকৃতি স্বর্ণমুকুট বলে দেয় তিনি ফারাও!

    ফারাও হাতসেপসুতের এইভাবে প্রাসাদের বাইরে আসার ঘটনা আগে কখনও ঘটেছে বলে জানা যায় না। সাধারণত তিনি দ্বিতলের অলিন্দ থেকে মানুষকে দেখা দেন। অথবা প্রাসাদের বাইরে আসার প্রয়োজন হলে তিনি রথে চড়ে আসেন, তাদের পাহারা দেওয়ার জন্য ঘিরে থাকে সৈন্যদল। রক্ষী দুটি বিমূঢ় অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই হাঁটু ভাঁজ করে মাথা নীচু করে বসে পড়ল। সিথারও সেই ভঙ্গীতে বসে রইল মাটিতে।

    হাতসেপসুতের নজর প্রথমেই এসে পড়ল ইরতেনসেনুর দিকে। তাঁর চোখ দুটি খুশিতে ঝলমলিয়ে উঠল। তিনি এগিয়ে গেলেন, ইরতেনসেনুও কিছুটা এগিয়ে এল। সে সামনের দিকে ঝুঁকে ফারাওকে অভিবাদন জানানোর আগেই হাতসেপসুত তাকে বুকে টেনে নিলেন। আলিঙ্গন করে বললেন, ‘মিশরের মেয়ে তার জন্মভূমিতে ফিরেছে কত বছর পর। তোমায় আলিঙ্গন করে আমার বুকটা জুড়িয়ে গেল। মনে হচ্ছে কত মাস পর যেন স্বস্তি পেলাম।’

    ‘আমারও মনে একই রকমের আনন্দ হচ্ছে ফারাও। গতকাল দেশের মাটিতে পা রেখে প্রাণ ভরে তার সুগন্ধ নিয়েছি। আজ সকালে নীলনদের জলে মুখ ভিজিয়েছি। মনে হল যেন পাঁচ বছর নয়, মাত্র কয়েকদিনের জন্য এই দেশ থেকে দূরে ছিলাম আমি।’

    ইরতেনসেনুর চিবুকে হাত রেখে তার কপালে চুমু খেলেন ফারাও হাতসেপসুত। তারপর অগস্ত্যর দিকে চাইলেন। অগস্ত্য স্মিত হেসে রানিকে অভিবাদন জানালো। রানিও তার অভিবাদন গ্রহণ করলেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ অগস্ত্য। আমার পত্র পেয়েই আপনারা চলে এসেছেন। আমি আপনার কাছে চিরঋণী থাকব।’

    ‘ঋণ তো আমার ফারাও। আপনার শহরের শ্রেষ্ঠ রত্নটিকে আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। আমাকে আসতেই হতো।’

    এবার অগস্ত্য তার পাশে দাঁড়িয়ে থাকা উপল এবং সিথারকে দেখিয়ে বলল, ‘এই যুবকটি আমার প্রাণপ্রিয় বন্ধু উপল। এইই আমাদের জলপথে মাত্র বারোদিনে এই দেশে এনেছে। উপলের মতো নাবিক ভারতবর্ষে হয়তো আর দুটি নেই। উপল আমার নিজের ভাইয়ের মতো। আর ইনি হলেন সিথার। ইনি আপনার রাজত্বের এক কর্মচারী, নেকেসিয়ার বন্দরের পালক। সিথার আমাদেরকে বন্দর থেকে আপনার প্রাসাদে নিয়ে এসেছেন।’

    হাতসেপসুত বললেন, ‘অতি উত্তম। সিথার আপনার কাজের যোগ্য পারিশ্রমিক আপনি পাবেন। এইখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার উপঢৌকন প্রাসাদের ভিতর থেকে আসবে।’

    সিথার আনন্দে তখন কেঁদে ফেলেছিল। ফারাওয়ের দর্শন মিশরীয়দের কাছে ঈশ্বর দর্শনের সমান। তারপরে স্বয়ং ফারাওয়ের কাছ থেকে পুরস্কার পাওয়া! গতকাল সকালে ঘুম থেকে ওঠার সময়ও সিথার ভাবেনি তার সঙ্গে এমন অত্যাশ্চর্য ঘটনা ঘটবে। সে কাঁপা গলায় ফারাওয়ের নামে জয়ধ্বনি করল। ফারাও এবার ইরতেনসেনুর দিকে তাকিয়ে বললেন, ‘তোমরা ভিতরে চলো। এতটা পথ অতিক্রান্ত করে নিশ্চয়ই ক্লান্ত। সামান্য বিশ্রাম করো আগে।’

    ফারাও হাতসেপসুতের পাশে ইরতেনসেনু এবং তার পিছন পিছন অগস্ত্য এবং উপল প্রাসাদের ভিতরে প্রবেশ করল। প্রাসাদে ঢোকার আগে আবার রক্ষীর কাছে গিয়ে উপল নীচু স্বরে বলল, ‘কেমন দেখলে হে, ভিতরে গিয়ে ফারাওকে বলব নাকি তুমি আমাকে ঠেলে ফেলে দিয়েছিলে?

    রক্ষীটি এবার সকরুণ দৃষ্টি নিয়ে চাইল উপলের দিকে। কিন্তু উপল পরক্ষণেই মুখ ফিরিয়ে নিয়ে গুনগুন সুর করতে করতে হাতসেপসুতের প্রাসাদের ভিতরে প্রবেশ করল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযখন কিডন্যাপার – অদ্রীশ বর্ধন
    Next Article হায়রোগ্লিফের দেশে – অনির্বাণ ঘোষ

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }