Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হারানো সূর্যের খোঁজে – অনির্বাণ ঘোষ

    লেখক এক পাতা গল্প293 Mins Read0
    ⤶ ⤷

    ১৪। প্রহেলিকা

    ভোরবেলায় ইরতেনসেনুর ঠেলায় অগস্ত্যর ঘুম ভেঙে গেল। তার পাশাপাশি ধড়ফড় করে উঠে বসল উপলও। উত্তেজিত গলায় ইরতেনসেনু তখন বলে চলেছে, ‘আমি পেরেছি! আমি পেরেছি! মেন্তুহোতেপের প্যাপিরাসের পাঠোদ্ধার করতে পেরেছি আমি!’

    তার কুড়ি বছর পূর্বে প্রাপ্ত শিক্ষার সামান্য অংশও যে সে আদতে ভোলেনি এই ভাবনায় ইরতেনসেনুর চোখমুখ ঝলমল করছিল। তার হাতে এখন ধরা আছে অন্য আরেকটি প্যাপিরাসের টুকরো, যাতে সে মিশরীয় ভাষায় লিখে রেখেছে মেন্তুহোতেপের লিখে যাওয়া কথাগুলিকে। অগস্ত্য ঘুম জড়ানো গলায় বলল, ‘কী পেলে? পুন্তের শহরের হদিস পাওয়া গেল তাতে?’

    ইরতেনসেনুর মুখের ঔজ্জ্বল্য যেন কিছুটা কমে এল। এবারে নিষ্প্রভ গলায় সে বলল, ‘না কোনও দিক নির্দেশ নেই। ফারাও মেন্তুহোতেপ একটি প্রহেলিকা লিখে রেখে গেছেন।’

    চোখে মুখে জল দিয়ে অগস্ত্য এবং উপল আবার ইরতেনসেনুর পাশে এসে বসল। ঘুম এখন কেটে গেছে, মস্তিষ্ক পরিষ্কার। উপল জিজ্ঞাসা করল, ‘কী লেখা আছে তাহলে প্যাপিরাসটিতে, বলো তো।’

    এই কথাটি লেখা আছে এতে, ‘উল্টো হয়ে শুয়ে থাকা সর্পের মস্তক তুষারে আবৃত। সেখানে কামারু রক্ষা করেন আমুন-রাকে।’

    ‘আর কিছু লেখা নেই?

    ‘না, আর কিছু নেই। শুধু এইটুকু।’

    অগস্ত্য, ইরতেনসেনু এবং উপল এরপর কিছুক্ষণ নীরব রইল। কারোর মুখে শব্দ নেই। এমন প্রহেলিকার সামনে পড়ে তিনজনেই স্তব্ধ। নীরবতা ভঙ্গ হল ইরতেনসেনুর জন্য, রাত্রি জাগরণের ক্লান্তি জড়ানো গলায় সে বলল, ‘এই দুটি বাক্য যে পুন্তের শহরের দিক নির্দেশ করছে তাতে কোন সন্দেহ নেই।’

    অগস্ত্য বলল, ‘হ্যাঁ ঠিক। কামারু রক্ষা করেন…কামারু পুত্তের দেবতা তা তোমার মুখে গতকালই শুনলাম, মেন্তুহোতেপকে যে জন্তু নাকি দক্ষিণের যুদ্ধে জিতিয়েছিল।

    ‘হ্যাঁ। কিন্তু সর্পের মস্তক? তুষার? আমুন-রা?’

    ‘এগুলিরই কোন অর্থ বুঝতে পারছি না।’ এই বলে ইরতেনসেনু বসা অবস্থা থেকে উঠে দাঁড়াল। হাতদুটিকে শরীরের দু’পাশে টানটান করে ছড়িয়ে দিয়ে আড়মোড়া ভাঙল। অগস্ত্যও উঠে দাঁড়াল।

    ইরতেনসেনুকে লক্ষ করে বলল, ‘অনিদ্রার ক্লান্তি তোমার চোখে মুখে লেগে রয়েছে। কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নাও ইরতেনসেনু। আমি আর উপল ততক্ষণ ভাবছি না হয় এই প্রহেলিকার অর্থ।

    সামান্য হেসে এর প্রত্যুত্তরে ইরতেনসেনু বলল, ‘এখন আর ঘুম আসবে না অগস্ত্য। ফারাও এত আশা করে আছেন আমার উপরে। তাঁর চোখের দিকে আমি তাকাতে পারছি না, একটা অস্বস্তি আমাকে গ্রাস করছে। শুধু মনে হচ্ছে এই প্রহেলিকার অন্য প্রান্তে রয়েছে পুন্তের ঠিকানা, সেইটুকু জানতে পারলেই আমরা শ্বেতপুষ্পের বৃক্ষটিকে সংগ্রহ করে আনতে পারি।’

    ‘সেই হারিয়ে যাওয়া শহর এখনও আদৌ বিদ্যমান কি না তাইই কিন্তু আমরা জানি না ইরতেনসেনু।’

    ‘কিন্তু এতটুকু আশা তো বুকের মধ্যে রাখতেই হবে, যে পুন্তের শহর এখনও বেঁচে আছে, সেখানে এখনও শ্বেত পুষ্প ফোটে। এই আশাটুকুর আলোও না থাকলে থীবসের ভবিষ্যত যে অন্ধকার! খবরটিকে কতদিনই বা আর গোপন করে রাখতে পারবেন ফারাও? যে কোনওদিন রাজ্যের সাধারণ মানুষরা জানতে পারবেন শ্বেতপুষ্পের একটি বৃক্ষ মৃত, দেবতা মন্তু আর রক্ষা করছেন না এই দেশকে। ফারাওয়ের সেনাবাহিনীর উপরে এর প্রভাব কী হবে ভাবতে পারছ? তারা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বে, এরপর যে কোন বহিরাগত আক্রমণে…’

    উপল এইসময় বিছানায় আবার শুয়ে পড়েছিল। তার ঘুম পাচ্ছিল। কিন্তু চোখ বুজে শুয়ে থেকেও তার কর্ণে অগস্ত্য এবং ইরতেনসেনুর কথোপকথন পৌঁছচ্ছিল। ইরতেনসেনুর কথা শেষ হল না, তার আগেই উপল লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। উত্তেজিত গলায় বলল, ‘শ্বেতপুষ্প! ঠিক ঠিক! তখন থেকে আমি ভেবে চলেছি মিশরের মতো গ্রীষ্মপ্রধান দেশে তুষার আসবে কীভাবে! পাহাড়ের গায়ে জমে থাকা তুষারের বর্ণ শুভ্র। শুভ্র পুন্তের বৃক্ষের ফুলগুলিও!’

    ‘ঠিক!’

    চঞ্চল গলায় অগস্ত্য বলল, ‘তাই তো। তাহলে তুষারে আবৃত অংশটিতে খুব সম্ভবত পুন্তের এই বৃক্ষরাজির কথাই বলা হয়েছে। একটি নয়, হয়তো কয়েক সহস্র বৃক্ষ, যাদের কাণ্ডে, শাখা-প্রশাখায় ফুটে থাকা অজস্র পুষ্পকে দূর থেকে দেখলে মনে হবে যেন তুষারই।’

    ইরতেনসেনুর গলাতেও যেন এবারে সামান্য উচ্ছ্বাসের ঝলক দেখা গেল, ‘ফারাওয়ের মন্দিরের বাইরে বৃক্ষদুটি কিন্তু গত ছ’শো বছর ধরে বেঁচে ছিল। আমাদের সন্দেহ অনুযায়ী তাদের একটিকে বিষপ্রয়োগের মাধ্যমে হত্যা না করা হলে সেটিও আজ মাটির উপরে দাঁড়িয়ে থাকত শ্বেতপুষ্পের সমারোহে। অর্থাৎ পুন্তের সেই শহর হারিয়ে গেলেও, তাতে বসবাসকারী মানুষেরা সেখানে আর না থাকলেও সেই বৃক্ষরাজি নিশ্চয় এখনও আছে! প্রকৃতির নিজের খেয়ালে হয়তো কিছু কিশলয়েরও দেখা মিলতে পারে সেখানে! আশা তাহলে আছে অগস্ত্য! আশা আছে!’

    ‘কিন্তু সর্প? আমুন-রা?’

    উপল এবার বলল, ‘এই দুটি জায়গাতেই আটকে যাচ্ছি আমরা। নাহ, এই বদ্ধ ঘরের মধ্যে থেকে আমরা আর বেশি কিছু ভাবতে পারব না। বাইরের পরিবেশ এখন হয়তো অতি মনোরম। ভোরের এই সময়টায় সূর্যের তেজ কম থাকে। চল, আমরা একটু হেঁটে আসি।’

    উটের উষ্ণ দুধ আর কিছু খেজুর দিয়ে প্রাতরাশ সেরে নিয়ে প্রাসাদের বাইরে এসে দাঁড়াল অগস্ত্যরা। কিছুক্ষণ আগেই ভোর হয়েছে। থীবস শহর সবেমাত্র জাগা শুরু করেছে। ফারাওয়ের প্রাসাদটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। শত্রুর আকস্মিক আক্রমণের হাত থেকে আত্মরক্ষা করার জন্য কোন অপেক্ষাকৃত উঁচু স্থানে প্রাসাদ নির্মাণ মিশরের রীতি। এতে বহুদূর থেকে আগত সেনার গতিবিধির উপরে নজর রাখা যায়।

    পাহাড়টির পূর্ব কোলের সমতল অংশে প্রাসাদটি তৈরি হয়েছে। প্রাসাদের পিছনের পাহাড় আরও অনেকটা উপরের দিকে উঠে গেছে। তার চূড়াতে একটি পর্যবেক্ষণ কক্ষ অবস্থিত। এখানে সৈন্যরা দিবারাত্র পাহারারত অবস্থায় থাকে। এখান থেকে চারটি দিকেই নজর রাখা যায়। ইরতেনসেনুরা সরু পাকদণ্ডী বেয়ে সেই চূড়ার দিকে উঠতে লাগল। এই রাস্তা সাধারণের নিত্য চলাচলের যোগ্য নয়। সৈন্যরা ছোট বড় পাথর সরিয়ে ভেঙে কোনরকমে যাওয়ার একটি পথ তৈরি করেছে। প্রথমে ইরতেনসেনু, তার পিছনে অগস্ত্য এবং উপল এই সঙ্কীর্ণ পথ দিয়ে চলতে লাগল।

    চূড়ায় পৌঁছতে বেশ বেগ পেতে হল তাদের, এই পথে আসার জন্য যে পাদুকার প্রয়োজন তা তাদের তিনজনের কারোর পায়েই ছিল না। কিন্তু চূড়ায় পৌঁছে যে দৃশ্যের সম্মুখীন তারা হল তাতে এত পরিশ্রম যে সার্থক তা আর বলার অপেক্ষা রাখে না। দিগন্তে উজ্জ্বল রক্তবর্ণের সূর্যকে দেখা যাচ্ছে। দিনের এই সময়টায় তার দিকে চোখ মেলে তাকানো যায়। সূর্যের নরম আলোয় নীচে থীবস নগরীকে যেন ঘুমন্ত মায়াবিনীর মতো লাগছে, সূর্যের প্রথম আলো এসে পড়ায় সে যেন একটু একটু করে জেগে উঠছে।

    নগরীর বাসিন্দাদের কক্ষে রাত্রে প্রদীপের আলো জ্বলে, সরণীগুলির ধারে জ্বলতে থাকে মশাল। এখনও তাদের সবক’টি নিভে যায়নি। এত উপর থেকে সেই ক্ষীণ আলোর বিন্দুগুলিকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত এই মায়বিনীর অঙ্গে যেন স্বর্ণের ঝলকানি। শহর ছাড়িয়ে উত্তর, পশ্চিম এবং দক্ষিণের দিকে যতদূর চোখ যায় ততদূরই ধূ-ধূ মরুভূমি। পূর্বে অনেকটা দূরে বয়ে চলেছে নীলনদ। ভোরের স্নিগ্ধ বাতাসে প্রাণ ভোরে শ্বাস নিল তারা তিনজন। পর্যবেক্ষণ কক্ষটি থেকে একজন পাহারাদারী সেনা বেরিয়ে এসেছিল।

    ইরতেনসেনুদের দেখে মাথা নীচু করে কুর্নিশ জানিয়ে সে আবার কক্ষে ফিরে গেল। ফারাওয়ের প্রাসাদে আগত তিন অতিথির কথা সে শুনেছিল, তাদের মধ্যে একজন প্রাক্তন রাজ-উপদেষ্টা এবং বৈজ্ঞানিক ইরতেনসেনু তা সে জানে। একটি প্রশস্ত পাথরের উপরে ইরতেনসেনুরা তিনজন বসল। এই পরিবেশে মন অনেকটা শান্ত লাগছে। এতে যেন চিন্তাগুলিকেও কেন্দ্রীভূত করা যায় ভালো ভাবে। উপল দিগন্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ‘সর্প, ফারাও মেন্তুহোতেপ কোন সর্পের কথা বলে গেছেন তা বুঝতে পারছি না। এই দেশে কেমন ধরণের সর্প দেখতে পাওয়া যায় ইরতেনসেনু?’

    ‘তিন-চার প্রকারের সর্প আছে। তাদের মধ্যে বেশিরভাগকেই দেখা যায় মরুভূমিতে। সবচেয়ে বিষধর সর্প হল গোখরো। এদের মাথার দু’পাশে চোখের ঠিক উপরে ছোট ছোট দুটি শৃঙ্গ থাকে। এদের একটি ছোবলেই মৃতু নিশ্চিত। এছাড়া আছে বালির ময়াল সাপ। এগুলি বিষধর নয়, কিন্তু এরা দৈর্ঘ্যে এবং প্রস্থে গোখরোর তুলনায় বেশ কয়েকগুণ বড়। এরা শিকারকে পেঁচিয়ে ধরে তার শ্বাসরোধ করে দেয়। মরুভূমিতে ছোট হরিণ বা পক্ষীকে শিকার করে অনায়াসে এরা গিলে ফেলতে পারে। আর নগরীর মধ্যে গৃহস্থের ভিটার আনাচে কানাচে থাকে কিছু বেলে সাপ, এরা নির্বিষ।’

    ‘হুম, এই সাপগুলির একটির কথাই কি বলেছিলেন ফারাও মেন্তুহোতেপ?’

    ‘জানি না উপল, মেন্তুহোতেপ কেন সর্পের কথা বলছেন তা কিছুতেই আমার বোধগম্য হচ্ছে না।’

    অগস্ত্য এবার বলল, ‘আচ্ছা, কোনও সর্পদেবের কথা বলা হয়নি তো ওই প্রহেলিকায়? যেমন কামারু এবং আমুন-রা এর কথা বলা আছে?’

    ‘সেটা হওয়া এক প্রকার অসম্ভব। কারণ আমাদের পুরাণে সর্প কোন দেবতা নয়, দানব। তার নাম আপেপ। সে মাটির নীচের জগতে বাস করে। আমুন-রা দিনের শেষে যখন দিগন্তে মিলিয়ে যান তখন রাত্রির সময়ে মাটির নীচে যাত্রা করেন। পরের দিনের ভোরে আবার আমুন-রা তাঁর যাত্রা শেষে আকাশে দেখা দেন। রা-এর এই যাত্রাকালে তাঁর নৌকাকে আক্রমণ করে যে বিশালাকায় সর্প তার নাম হল আপেপ। আপেপ মিশরীয়দের কাছে অমঙ্গলের সূচক। কোন সাধারণ নগরবাসী খুব সহজে আপেপের নাম মুখেও আনবে না, কোনওভাবে অসাবধানতা বশত সেই নাম জিহ্বার অগ্রে এসে গেলেও সে আমুন-রাকে স্মরণ করবে।

    ‘সুতরাং রাজা মেন্তুহোতেপ কোনওভাবেই তাঁর প্রহেলিকায় আপেপের কথা বলবেন না। আপেপ ছাড়া আরও একটি সর্পের কথা মিশরীয় পুরাণে আছে বটে, তার নাম নেহেবকাউ। সেই সর্পটিও দানব প্রকৃতির। পরে রা তাকে নাকি বশ মানিয়ে দেবতায় পরিণত করেন। মৃত্যুর পর বিয়াল্লিশ জন দেবতা মৃতের আত্মার পরীক্ষা নেন, এদের মধ্যে নেহেবকাউ একজন। তবে নেহেবকাউয়ের উল্লেখ খুব বেশি আর কোথাও নেই। এই দেশে নেহেবকাউয়ের কোন মন্দিরও নেই। আরেকজন সর্পদেবতা আছেন, নাম আনহুর। কিন্তু তাকে পূজা করে মিশরীয়রা নয়, নুবিয়ার অধিবাসীরা। ফারাও এই দেবতাদের উল্লেখ এমন একটি গুরুত্বপূর্ণ নথিতে করবেন বলে মনে হয় না।’

    ‘তাহলে সর্পটি কী? তা উল্টো ভাবেই বা শুয়ে আছে কেন?’

    অগস্ত্যর এই প্রশ্ন যেন স্বগোতক্তির মতো শোনাল। তারা তিনজন আবার বেশ কিছুক্ষণ চুপ করে প্রস্তর খণ্ডটির উপরে বসে রইল। একসময় কিছুটা অন্যমনস্ক ভাবেই ইরতেনসেনু বলল, ‘ফারাওয়ের প্রহেলিকাটি আমাদের যথেষ্ট ভাবাচ্ছে বটে। পুন্ত নগরীর হদিশ যাতে খুব সহজে কেউ না পায় তার জন্যই এর সৃষ্টি সেটি বুঝতে আমাদের আর বাকি নেই। তবে ফারাও যে সেই শহরের ভাষাকে পুরোপুরি ভাবে রপ্ত করতে পারেননি তা বুঝেছিলাম।’

    ‘কীভাবে বুঝলে? হরফগুলির আকার দেখে?’

    ‘না না, সেগুলিকে বেশ যত্ন নিয়েই এঁকেছিলেন মেন্তুহোতেপ। কিন্তু একটি স্থানে চিহ্নে ভুল ছিল। অথবা বলা যায় ভুল চিহ্নের ব্যবহার করেছিলেন তিনি।’

    ‘আচ্ছা? কোন স্থানে?’

    ‘যেখানে চারটি চিহ্ন মিলে সৰ্প শব্দটিকে তৈরি করছে। সেখানে পাঁচটি চিহ্ন ছিল। বাকি চারটির সঙ্গে এটি থাকায় প্রথম দিকে এই অংশটির পাঠোদ্ধার আমি কিছুতেই করতে পারছিলাম না। তারপর মনে হল এই একটি চিহ্ন কোনওভাবেই পুন্তের ভাষারীতিতে নেই। সেটিকে বাদ দেওয়ার পরই বাকি চারটি চিহ্ন মিলে তৈরি করল সর্প শব্দটিকে।’

    ‘ইরতেনসেনু তুমি নিশ্চিত যে ওই চিহ্নটি পুন্তের নয়?

    অগস্ত্য জিজ্ঞাসা করল।

    ‘আমি একেবারেই নিশ্চিত। আমার স্মৃতি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। গতরাত্রের চেষ্টায় পুন্ত নগরীর ভাষার সবক’টি হরফই আমার মনে পড়েছে নির্ভুল ভাবে।’

    এবারে অগস্ত্যর কপালে ভাঁজ দেখা দিল। ফারাও মেন্তুহোতেপ এই ভুলটি করবেন? এত প্রয়োজনীয় একটি নথি, যাতে প্রহেলিকার আড়ালে লুকিয়ে রাখা আছে একটি আশ্চর্য নগরীর কথা, সেই নথিতে ভুল থাকবে? মাত্র দুটি বাক্য লেখার সময় ফারাওয়ের মনোযোগ বিঘ্নিত হবে? কোথাও যেন এটিকে বিশ্বাসযোগ্য বলে মনে হল না অগস্ত্যর। সে বলল, ‘চিহ্নটিকে এঁকে একবার দেখাতে পারবে তুমি?’

    ইরতেনসেনু সামান্য চিন্তা করে বলল, ‘হ্যাঁ পারব। দাঁড়াও।’

    এই বলে সে উঠে গেল। সামান্য নীচু হয়ে কুড়িয়ে নিল একটি শুকনো গাছের শাখাকে। তারপর তা দিয়ে মাটির উপরে আঁক কাটতে লাগল। শুষ্ক, নরম মাটিতে এবার অস্পষ্ট একটি চিহ্ন দেখা দিল। ঝুঁকে দেখলে সেটিকে অপেক্ষাকৃত ভালো ভাবে বোঝা যাচ্ছে। মাটির কাছে বসে চিহ্নটিকে পরীক্ষা করছিল অগস্ত্য এবং উপল। উপল এবার বলল, ‘চিহ্নটিকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে।’

    একটি উল্লম্ব দাগ। তার মাঝখানটি সামান্য স্ফিত, সেখান থেকে দু’পাশে মোট চারটি দাগ বেরিয়েছে। এদের দুটি উপরের দিকে উঠেছে এবং দুটি নীচের দিকে বেঁকে নেমে এসেছে। চিহ্নটির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে নিজের মস্তকটিকে সামনে পিছনে আন্দোলিত করছিল উপল। অগস্ত্য জানে উপল কোনও কিছুকে মনে করার চেষ্টা করলে এমন আচরণ করে। একসময় উঠে দাঁড়াল সে। তারপর পরিষ্কার গলায় বলল, ‘আমি নিশ্চিত এই চিহ্নটিকে দেখেছি। এবং কোথায় দেখেছি তাও মনে পড়েছে এখন। ফারাও মেন্তুহোতেপের সেই মন্দিরের ভগ্নাবশেষ আমরা গতকাল দেখতে গিয়েছিলাম। সেখানের একটি মাত্র অবশিষ্ট দেওয়ালে মেন্তুহোতেপ, শ্বেতপুষ্পের গাছ এবং কামারুর ছবি ছিল। মনে করে দেখো, সেখানেই ফারাওয়ের পায়ের কাছে এই চিহ্নটি খোদাই করা ছিল।’

    উপল বলার সঙ্গে সঙ্গেই অগস্ত্য এবং ইরতেনসেনুরও খেয়াল হল। সত্যিই তো এই চিহ্ন গতকাল তারা দেখেছে। প্রহেলিকার পাঠোদ্ধারের সময়ে ইরতেনসেনুর মস্তিষ্ক পুন্তের হরফ চেনাতেই ব্যস্ত ছিল। তাই এই চিহ্নটিকে একটি নিছক ভুল বলে ভ্রম হয় ইরতেনসেনুর। মেন্তুহোতেপ তাহলে হয়তো ইচ্ছা করেই সর্প শব্দটির মধ্যে চিহ্নটিকে রেখেছিলেন!

    কিন্তু এই চিহ্নের অর্থ কী?

    ‘মেন্তুহোতেপের যে-কোনও মূর্তির গাত্রে এই চিহ্নকে দেখতে পাবে। ফারাও মেন্তুহোতেপই মিশরের প্রথম রাজা যিনি সমগ্র উত্তর এবং দক্ষিণ মিশরকে এক করতে পেরেছিলেন। এই চিহ্নের মধ্যের উল্লম্ব দণ্ডটি ফারাওয়ের রাজদণ্ডের প্রতীক। দু’দিকের বাঁকানো অংশ দুটি উত্তর এবং দক্ষিণ মিশরের প্রতীক। এই দুই অংশ এসে মিশেছে দণ্ডের মাঝখানে।’

    ‘কিন্তু এই দু’দিকের অংশ বাঁকানো কেন?

    ‘কারণ এই অংশদুটি উত্তর এবং দক্ষিণ মিশরের স্থলভাগকে বোঝায় না। বোঝায় নীলনদের উত্তর এবং দক্ষিণ অংশকে।’

    এই কথা বলেই সঙ্গে সঙ্গে ইরতেনসেনু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বুঝতে পেরেছি! ফারাও মেন্তুহোতেপের সর্প মরুভূমির গোখরো কিংবা আপেপ নয়! নীলনদ!

    তাদের তিনজনের চোখের সামনে তখন বহুদূরে সুতোর মতো সর্পিল গতিতে বয়ে চলেছে নীলনদ। এতক্ষণ তাদের চোখের সামনেই ছিল সে। কিন্তু ফারাও যে সর্প বলতে নীলনদকে বোঝাবেন তা কেউ ভাবতেই পারেনি। অগস্ত্য যেন ইরতেনসেনুর কথায় এখনও সম্পূর্ণ ভাবে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, ‘কিন্তু উল্টো হয়ে শুয়ে থাকা সর্প? নীলনদ উল্টো হয়ে থাকার অর্থ কী?’

    ইরতেনসেনু আনন্দের আবেশে অগস্ত্যর দিকে এগিয়ে এল। তার উজ্জ্বল মুখে হাসি ফুটে উঠেছে। অগস্ত্যের দু’কাঁধে দু’হাত রেখে উত্তেজনায় ঝাঁকাতে ঝাঁকাতে সে বলল, ‘নীলনদ তো উল্টোই অগস্ত্য! এই নদীর গতি বিপরীতমুখী। অন্যান্য নদীর মতো এর জন্ম উত্তরে নয়, এই দেশের দক্ষিণে। সেখানে তৈরি হয়ে নীলনদ উত্তরে প্রবাহিত হয়েছে। তাই উল্টানো সৰ্প নীলনদই!’

    এবারে অগস্ত্যর বুঝতে আর বাকি রইল না, ‘তাহলে সর্পের মস্তকে অর্থাৎ নীলনদের উৎসে রয়েছে তুষার, যা কিনা আসলে শ্বেত পুষ্পে আবৃত বৃক্ষের দল! সেখানেই আছে হারিয়ে যাওয়া শহর পুন্ত! ধন্য ফারাও মেন্তুহোতেপ! ধন্য তার মেধা!’

    সত্ত্বর ফারাও হাতসেপসুতের সঙ্গে সাক্ষাৎ করল ইরতেনসেনুরা। খুশিতে আন্দোলিত গলায় ইরতেনসে ফারাওকে জানালো মেন্তুহোতেপের প্রহেলিকার কথা এবং তার অর্থ। উচ্ছ্বসিত কণ্ঠে সে ফারাওকে প্রহেলিকার মধ্যে লুকিয়ে থাকা মেন্তুহোতেপের চিহ্নের ব্যাপারেও জানালো।

    ‘পুন্ত শহরের খোঁজ আমরা এবারে পাবই ফারাও! সেই স্থান থেকে শ্বেতপুষ্পের কিশলয় নিয়ে আসা এখন কেবল সময়ের অপেক্ষা!’

    ইরতেনসেনুর দক্ষতায় ফারাও যে যারপরনাই খুশি হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তার প্রীত মুখেই তা বোঝা যাচ্ছিল। কিন্তু ইরতেনসেনুর বাঁধভাঙা আনন্দের স্রোতে যেন তবুও হাতসেপসুত ভেসে যাচ্ছিলেন না। তার কপালের অস্পষ্ট একটি ভাঁজ ইরতেনসেনুর চোখ এড়ায়নি। সে এবারে বলল, ‘আপনি মনে হয় এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না যে আমরা এই প্রহেলিকার সমাধান করেছি। আমরা কিন্তু নিশ্চিত যে নীলনদের উৎসেই রয়েছে হারিয়ে যাওয়া সেই পুন্ত নগরী।’

    ‘না ইরতেনসেনু, তোমাদের মেধার উপরে আমি বিন্দুমাত্র সন্দিহান নই। পুন্তের যে শহরের কথা আজ অবধি কেবল মাত্র লোকগাথাতেই সীমাবদ্ধ ছিল সেই শহর যে আদতে কোথায় রয়েছে তা তোমরা খুঁজে বার করেছ। এখন তা আবিষ্কারের অপেক্ষা। কিন্তু আরও একটি বড় প্রশ্ন যে এখন তোমাদের সামনে আবির্ভূত হয়েছে। তার অস্তিত্ব হয়তো তোমাদের কাছে অজ্ঞাত, কিন্তু তুমি খবরটি আমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে সেই প্রশ্নটিকে একটি পর্বতের মতো দেখতে পেয়েছি। যা অলঙ্ঘনীয়।

    ‘সেটি কী ফারাও? জানান আমাদের। আমরা যথাসাধ্য চেষ্টা করব।’

    ফারাও হাতসেপসুত এবারে ইরতেনসেনুর কাছে এগিয়ে এলেন, স্নেহের ছোঁওয়ায় নিজের ডান হাত দিয়ে ইরতেনসেনুর কপালের অবিন্যস্ত চুলগুলিকে ঠিক করতে করতে বললেন, ‘এই দেশের সন্তান হিসাবে তোমার তো জানার কথা ইরতেনসেনু। নীলনদের উৎসে আজ অবধি কোন মিশরবাসী পৌঁছতে পারেনি। সেই পথ অগম্য।’

    সঙ্গে সঙ্গে ইরতেনসেনুর বুকের মধ্যে একটি দীপ যেন কোনও এক হাওয়ার দমকে নিমেষে নিভে গেল। ফারাও যা বলছেন তা সঠিক। আনন্দের আতিশয্যে এই কঠোর বাস্তবিক সত্যটিকে ইরতেনসেনু ভুলে গিয়েছিল। মিশরের চারহাজার বছরের ইতিহাসে একটি মাত্র মানুষও নীলনদের উৎসে পৌঁছতে পারেনি। এই নদী যে কীভাবে তৈরি হয়েছে তা মিশরবাসীর কাছে অজ্ঞাতই থেকে গেছে। এই বাধা অলঙ্ঘনীয়, কোন মানুষের সাধ্য নয়। সে মাথা নামিয়ে নিয়ে চুপ করে রইল। তার মুখমণ্ডলের আলোকিত ভাব তখন অন্তর্হিত হয়েছে।

    হাতসেপসুতের বলা কথাগুলি অগস্ত্যর কানে গিয়েছিল। সে এবার বলল, ‘কেন? সেই পথ অগম্য কেন?’

    ‘তার কারণ সেই অঞ্চলের ভৌগলিক অবস্থান। নীলনদ দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়েছে। নদী উত্তরে সাগরে মিশে যাওয়ার আগে তিন ভাগে বিভক্ত হলেও তার আগে অবধি একটিই খাতে বয়েছে। রাজধানী থীবসের দক্ষিণে এই নদীর অববাহিকা বরাবর পঞ্চাশ যোজন দক্ষিণে একটি জলপ্রপাত অবস্থিত। এই অঞ্চলেই রয়েছে নুবিয়দের রাজ্যের সীমারেখা। নদীটি দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হলেও এর উপরের বায়ু বিপরীত মুখে বয়। সেই বায়ুর বলে নৌকা নিয়ে প্রথম জলপ্রপাত অবধি পৌঁছে বাকিটা পথ যাওয়া যায় স্থলভূমির উপর দিয়ে, ঘোড়ায় বা উটের পিঠে।

    ‘মেন্তুহোতেপের সময় থেকেই নুবিয়রা ফারাওয়ের বশ্যতা স্বীকার করেছে, তাই সেই রাজ্যের মধ্য দিয়ে যাওয়াটা খুব কঠিন হবে না। কিন্তু তার পরের অংশেই দুর্গম এক অরণ্য শুরু হয়েছে, এর নাম সেশেনু। এই সেশেনুর জঙ্গল সমতলে নয়, পাহাড়ের গায়ে, গিরিখাতে বিস্তৃত। এই জঙ্গলে নুবিয়রা প্রবেশ করে না। তাদের বিশ্বাস সেখানে এক অপদেবতা বাস করে। কিছু বছর আগে সাহসে বলিয়ান হয়ে বেশ কয়েকজন মিশরীয় এবং নুবিয় অভিযাত্রী সেশেনুর অরণ্যে প্রবেশ করেছিল। কিন্তু তাদের মধ্যে একজনও ফিরে আসেনি। ফারাও মেন্তুহোতেপ কোনও এক গোপন পথে ওই জঙ্গলের মধ্য দিয়ে পুন্তে পৌঁছেছিলেন, কিন্তু তা সম্ভব হয়েছিল তার সঙ্গে সেই শহরের দুই নাগরিক থাকার কারণে। মেন্তুহোতেপ তার প্রহেলিকায় সেই পথের কোনও বিবরণ তো দিয়ে যাননি।

    এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন হাতসেপসুত। অগস্ত্য এর প্রত্যুত্তরে বলল, ‘অপদেবতায় আমি বিশ্বাসী নই ফারাও। সেশেনুর জঙ্গলে প্রবেশ করার পর নীলনদের অববাহিকা ধরে হাঁটলেই তো উৎসে পৌঁছনো যাবে।’

    ‘সেটি সম্ভব নয় অগস্ত্য। কারণে যে স্থানে সেশেনুর জঙ্গল শুরু হচ্ছে সেখানেই রয়েছে নীলনদের বুকে সৃষ্ট দ্বিতীয় এবং বৃহত্তম জলপ্রপাতটি। এই জলপ্রপাতের দু’পাশেই এমন ভাবে দুটি পাহাড় রয়েছে যে নদীর অববাহিকায় পৌঁছনোই যায় না। সেই কারণে পাহাড়ে এড়িয়ে গভীর জঙ্গলের মধ্য দিয়ে বারে বারে সেই স্থানে পৌঁছনোর চেষ্টা করেছিলেন অভিযাত্রীরা।’

    অগস্ত্যের কপালে এবারে চিন্তার ভ্রুকুটি পড়ল। সত্যিই কী তাহলে কোন উপায় নেই? শ্বেতপুষ্পের সন্ধান পেয়েও তার কাছে পৌঁছতে পারবে না তারা? সে মাথা নীচু করে বলল, ‘আমাদের কিছুটা সময় দিন ফারাও।’

    হাতসেপসুত ক্লান্তির হাসি হেসে বললেন, ‘অবশ্যই।’

    ফারাওয়ের চোখ দেখে বোঝা গেল তিনি কোনওরকম আশা রাখছেন না। এখন কোনও এক চমৎকারের অপেক্ষা করা দিবাস্বপ্ন দেখারই সমান।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযখন কিডন্যাপার – অদ্রীশ বর্ধন
    Next Article হায়রোগ্লিফের দেশে – অনির্বাণ ঘোষ

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }