Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প111 Mins Read0
    ⤶

    হিমুর একান্ত সাক্ষাৎকার

    আয়োজন করে গল্প লিখতে বসেছি। এক বৈঠকে গল্প শেষ করব এই কারণেই আয়োজন। বল পয়েন্টের প্যাকেট, কাগজ, চায়ের কাপ, সিগারেটের প্যাকেট হাতের কাছে। বল পয়েন্টের প্যাকেট নিয়ে বসেছি কারণ কলমগুলো এমন যে সামান্য লিখলেই কালি আটকে আসে। আমার স্বভাব যে কলমে একবার কালি আটকালে সে কলম দূরে ছুঁড়ে ফেলা। লেখার কাগজের ব্যাপারেও আমার কিছু সৌখিনতা আছে। খুব দামী কাগজে লিখতে পছন্দ করি। যখন হত দরিদ্র অবস্থা ছিল তখনো রেডিও বণ্ড নামের কাগজ ব্যবহার করতাম। অমৃত ধারণ করতে হয় স্বর্ণভাণ্ডে, মাটির হাঁড়িতে না। লেখা আমার কাছে ‘অমৃতসম’।

    এক বৈঠকে লেখা শেষ করতে হবে। কারণ সন্ধ্যাবেলা লেখা নিতে পত্রিকার অফিস থেকে লোক আসবে। আজই শেষ দিন। ঈদ সংখ্যায় আমার গল্প যাচ্ছে এ রকম বিজ্ঞাপন ছাপা হচ্ছে।

    আয়োজন করে বসার কারণেই দুপুর পর্যন্ত একটা লাইন লেখা হল না! অবাক হয়ে লক্ষ্য করলাম– মাথায় কোনো গল্প নেই। গল্প দূরের কথা কোনো চরিত্র পর্যন্ত নেই। চারটা পাতা নষ্ট করেছি প্রতিটিতে একটা শব্দ লেখা “আম’। এত কিছু থাকতে আম কেন লিখেছি তাও বুঝতে পারছি না। রাজশাহী থেকে আমার কাছে একজন এক ঝুড়ি আম পাঠিয়েছে এটাই কি কারণ?

    দুপুরে ভাত খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে কি মাথায় গল্প আসবে? আসতেও পারে। তাই করলাম। খেয়ে দেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম। ঘুম ভাঙ্গল সন্ধ্যার পর। জেগে উঠে শুনি গল্প নেবার জন্যে লোক এসেছে। তাকে বসিয়ে রেখেই লেখা শুরু করলাম। ‘আম’-কে করলাম আমরা। প্রথম বাক্য–“আমরা পাঠকদের কথা দিয়েছিলাম ঈদ সংখ্যায়…”

    লেখা যা দাঁড়াল তাকে আর যাই বলা যাক গল্প নিশ্চয়ই বলা যাবে না তবে ঈদ সংখ্যা যুগান্তরে গল্প হিসেবেই ছাপা হয়েছে। পাঠকরা চমকে উঠবেন কুড়ি বছর আগে আমি একটি কবিতার বইয়ের সমালোচনা লিখে সাপ্তাহিক রোববারে পাঠিয়েছিলাম। সেখানেও সমালোচনাটা ছাপা হয়েছে গল্প হিসেবে।

    *

    আমরা পাঠকদের কথা দিয়েছিলাম ঈদ সংখ্যায় হিমু এবং মিসির আলি সাহেবের একান্ত সাক্ষাৎকার প্রকাশিত হবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিসির আলি অসুস্থ হয়ে বক্ষব্যাধি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন ছিল, তবে তিনি এখন ভালো আছেন। তারপরেও তার চিকিৎসকরা তাকে পরিপূর্ণ বিশ্রাম নিতে বলছেন। তার কোনো সাক্ষাৎকার এ কারণেই প্রকাশ করতে পারছি না।

    হিমুর সাক্ষাৎকারটি পত্রস্থ করা হলো। তার কোনো ছবি দেওয়া গেল না। আমাদের নিজস্ব ফটোগ্রাফার সৈয়দ সদরুল তাকে নিয়ে ফটোসেশন করিয়েছিলেন। অজ্ঞাত কারণে একটি ছবিও প্রিন্ট হয়নি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, অতি শিগগিরই হিমুকে নিয়ে আরেকটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হবে। সেখানে তিনি পাঠকদের প্রশ্নের উত্তর দেবেন। শ্রেষ্ঠ প্রশ্নকর্তা পাবেন এক হাজার টাকার প্রাইজবও। এর সঙ্গে তিনি পাবেন আমাদের পত্রিকার ছয় মাসের ফ্রি গ্রাহক সুবিধা। একজন প্রশ্নকর্তা একটির বেশি প্রশ্ন করতে পারবেন না। সেই প্রশ্ন হতে হবে শালীন। প্রশ্ন পাঠানোর শেষ তারিখ ১৭ নভেম্বর ২০০৭। প্রশ্নকর্তা অবশ্যই তার পূর্ণ ঠিকানা পাঠাবেন। ঠিকানাবিহীন প্রশ্ন গণ্য করা হবে না।

    .

    প্রতিবেদকের ভাষ্য

    হিমুর সন্ধানে ঢাকা শহরের অলিগলিতে এক সপ্তাহব্যাপী অনুসন্ধান চালানো হয়। যে মেসে হিমু থাকেন বলে আমাদের কাছে তথ্য ছিল, সেখানেও কয়েক দফা অনুসন্ধান চালানো হয়। মেসের পরিচালক জনাব আজিজুর রহমান জানান, হিমু কখন আসে কখন যান তা কেউ বলতে পারেন না। হিমুর পরিচিত জন, যেমন মাজেদা খালা এবং মিস রূপার সঙ্গেও যোগাযোগ করা হয়। মিস রূপা টেলিফোনে জানান, গত তিন বছরে হিমুর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। টেলিফোনে মিস রূপা অসহযোগিতামূলক আচরণ করেন এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমাকে ‘ইউ স্টুপিড’ বলেও গালাগাল করেন।

    মাজেদা খালা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কথা বলেন। আমাকে এবং আমাদের ফটোজার্নালিস্ট সৈয়দ সদরুলকে চা এবং নিজের হাতে বানানো ডিমের হালুয়া দিয়ে আপ্যায়ন করেন। তার সঙ্গে আমাদের যে কথাবার্তা হয় তা সংক্ষেপে আপনাদের জানানো হচ্ছে :

    প্রশ্ন : মাজেদা খালা, কেমন আছেন?

    মাজেদা খালা : বাবা, ভালো আছি।

    প্রশ্ন : আমরা হিমু বিষয়ে আপনার কাছে জানতে এসেছি।

    মাজেদা খালা : বলো, কী জানতে চাও?

    প্রশ্ন। : তার পছন্দের খাবার কী?

    মাজেদা খালা : যা দিই তাই তো খায়। আলাদা কোনো পছন্দের খাবার আছে কি-না জানি না।

    প্রশ্ন : নাটক-সিনেমা এইসব নিয়ে তার কোনো আগ্রহ আছে?

    মাজেদা খালা : অবশ্যই আছে। একবার দুপুরে আমার বাসায় এসেছে আমার সঙ্গে পুরো একটা বাংলা ছবি দেখেছে।

    প্রশ্ন : ছবির নাম বলতে পারবেন?

    মাজেদা খালা : অবশ্যই বলতে পারব। ছবির নাম ‘বাবা কেন ড্রাইভার?’ সোশ্যাল অ্যাকশন ছবি।

    প্রশ্ন : হিমুর বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন?

    মাজেদা খালা : অবশ্যই ভাবছি। আমি ছাড়া হিমুর আর কে আছে! তাকে জোর করেই বিয়ে দিতে হবে। একটা মেয়েকে মনে মনে পছন্দ করে রেখেছি, তার নাম কনা।

    প্রশ্ন : হিমু কি মিস কনাকে বিয়ে করতে রাজি হয়েছেন?

    মাজেদা খালা : এই বিষয়ে তার সঙ্গে কোনো কথাই হয়নি। দেখা যাক কী করে! বাবা, তোমরা যদি তার দেখা পাও তাহলে যেভাবেই হোক আমার এখানে নিয়ে আসবে। তোমাদের দোহাই লাগে।

    মাজেদা খালার কাছ থেকে মিস কনার ঠিকানা নিয়ে আমরা তার কলাবাগানের বাসায় উপস্থিত হই।

    মিস কনা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে বর্তমানে ইন্টারে পড়ছেন। আমরা যখন তার বাসায় উপস্থিত হই, তখন তিনি কদবেলের ভর্তা খাচ্ছিলেন। তার পরনে ছিল ফিরোজা রঙের একটা কামিজ। মিস কনার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন ৫৮ কেজি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তিনি ধনু রাশির জাতিকা। তার পছন্দের রং সবুজ। পছন্দের খাবার শুঁটকি। চলচ্চিত্র জগতে তার পছন্দের নায়ক রিয়াজ। নায়িকা পূর্ণিমা। নাট্যজগতে তার প্রিয় অভিনেতা মাহফুজ, অভিনেত্রী শমী কায়সার। তিনি লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। থার্ড রাউণ্ডে দর্শকদের এসএমএসে বাদ পড়ে যান। তার প্রিয় কবি শেক্সপিয়ার। প্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। হিমুর সঙ্গে তার বিবাহ বিষয়ে যে কথাবার্তা হয় তা পত্রস্থ করা হলো :

    প্রশ্ন : হিমুর সঙ্গে আপনার বিয়ের বিষয়ে যে কথাবার্তা হচ্ছে তা কি জানেন?

    কনা : কেন জানব না? মাজেদা খালা আমার বাবার সঙ্গে কথা বলেছেন।

    প্রশ্ন : বিয়েতে আপনার মত আছে?

    কনা : পাগল হয়েছেন? হিমুকে বিয়ে করে সারারাত আমি খালি পায়ে পথে পথে হাঁটব? আমি থাকব কোথায়? মেসে? সে আমাকে খাওয়াবে কী? সে এর-ওর বাড়িতে খেয়ে আসে। আমিও কি তাই করব? আমি ফকিরনি না।

    প্রশ্ন : কী ধরনের স্বামী আপনার পছন্দ? অর্থাৎ আপনার স্বপ্নের পুরুষ সম্পর্কে জানতে চাচ্ছি।

    কনা : সে হবে একজন হৃদয়বান আদর্শ সৎ মানুষ। তার সেন্স অব হিউমার থাকবে। বুদ্ধি থাকবে। আমাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। আমার ইচ্ছাই হবে তার ইচ্ছা। আমি ফাস্টফুড খেতে পছন্দ করি, সেও আমার সঙ্গে ফাস্টফুড খাবে। তাকে বেড়াতে পছন্দ করতে হবে। প্রতি বছর আমাকে নিয়ে একবার সে দেশের বাইরে যাবে।

    প্রশ্ন : আপনার স্বপ্নের পুরুষ সম্পর্কে যেসব গুণের কথা আপনি বলেছেন তার কোন কোনটি হিমুর মধ্যে আছে?

    কনা : ওই পাগলা হিমুর বিষয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না।

    আমরা মিস কনার কিছু ছবি তুলতে চাইলাম। তিনি মাথায় জবজব করে তেল দিয়েছেন বলে ছবি তুলতে রাজি হলেন না। আমাদের অন্য আরেকদিন টেলিফোন করে আসতে বললেন। পত্রিকার পাঠকের উদ্দেশ্যে কিছু বলতে বললাম। তিনি বললেন—’সৎ হও। এদেশে সৎ মানুষের বড়ই অভাব।’

    পাঠকদের নিশ্চয়ই হিমুভক্ত বাদলের কথা মনে আছে। আমরা বাদল সাহেবের ইন্টারভিউ নিতে তার ধানমণ্ডির বাসায় উপস্থিত হলাম। আমাদের বসার ঘরে বসানো হলো। দীর্ঘ সময় (প্রায় ৫০ মিনিট) বসে থাকার পর বাদলের বাবা (হিমুর খালু সাহেব) উপস্থিত হলেন। আমরা কী উদ্দেশ্যে এসেছি শুনেই তিনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন, এই বাড়িতে হিমুর নাম উচ্চারণও নিষিদ্ধ, এটা কি তোমরা জানো না? এ মুহূর্তে তোমরা যদি বাসা থেকে বের না হও, তাহলে তোমাদের কুত্তা দিয়ে কামড় খাওয়াব।

    রাগী এই ভদ্রলোকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরের গর্জন শোনা গেল। বাদলের বাড়িতে কুকুর থাকে এমন কোনো তথ্য আমরা হিমুর কোনো বইয়ের পাইনি। আমরা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেট দিয়ে বেরুচ্ছি– বাদলের বাবার রাগ তখনো কমেনি। তিনি উঁচু গলায় হম্বিতম্বি করছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি দারোয়ানকে বললেন, এই দুই গাধাকে কাপড়-চোপড় খুলে নেংটা করে রাস্তায় ছেড়ে দাও। শিক্ষিত ভদ্র সমাজের একজন প্রতিনিধি এমন ভাষা ব্যবহার করবেন আমরা তা কখনোই কল্পনা করিনি। এ জন্যই হয়তো দেশের প্রধান কবি শামসুর রাহমান বলেছেন—’উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’।

    যা হোক আমাদের পরবর্তী গন্তব্য ছিল কোতোয়ালি থানার ওসি জনাব কামরুল সাহেবের কাছে। পাঠক মাত্রই জানেন, হিমু অনেকবার এই থানা হাজতে রাত কাটিয়েছে। ওসি কামরুল সাহেব সুদর্শন মানুষ। গাত্রবর্ণ গৌর এবং হাস্যমুখী। তিনি অত্যন্ত ভদ্র ব্যবহার করলেন। আমাদের চা-শিঙ্গাড়া এবং বিস্কিট খাওয়ালেন। ওসি সাহেবের বক্তব্য লিপিবদ্ধ করা হলো :

    প্রশ্ন : ওসি সাহেব স্নামালিকুম। ভালো আছেন?

    ওসি : পুলিশের চাকরি করে ভালো থাকা কি সম্ভব?

    প্রশ্ন : হিমু অনেকবার থানা হাজতে রাত কাটিয়েছেন, এটা কি সত্য?

    ওসি : অনেকবার না, দু’তিনবার হতে পারে। থানার রেকর্ড না দেখে বলতে পারব না।

    প্রশ্ন : হিমুকে প্রচুর মারধর করা হয়েছে, এটা কি সত্য?

    ওসি : পুলিশ সম্পর্কে আপনাদের একটা ভুল ধারণা আছে। আপনারা ধরেই নেন পুলিশের হাতে গ্রেফতার হওয়া মানেই শারীরিক নির্যাতন। পুলিশ জনগণের সেবক।

    প্রশ্ন : হিমুকে কখনোই শারীরিক নির্যাতন করা হয়নি?

    ওসি : অবশ্যই না। তদন্তের স্বার্থে আমরা জেরা করি, এর বেশি কিছু নয়।

    প্রশ্ন : ডিবি পুলিশের পানির ট্যাংকিতে একবার একটা ডেডবডি পাওয়া গেল–এই বিষয়ে কিছু বলবেন?

    ওসি : কেন বলব না? ওই লোকটা পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে পা পিছলে ট্যাংকির ভেতর পড়ে যায়। এই ছিল ঘটনা। বাকিটা পত্রিকাওয়ালাদের বাড়াবাড়ি।

    প্রশ্ন : হিমু সম্পর্কে কিছু কি বলবেন?

    ওসি : এখন বলতে পারব না ভাই। কিছু মনে করবেন না। জরুরি কাজে যেতে হবে। সরি।

    পাঠকদের নিশ্চয়ই মনে আছে গত বইমেলায় জনৈক বিশালদেহী যুবক এবং একজন লাক্স সুন্দরী হিমু এবং হিমুর স্ত্রী সেজে অনেক ক্যারিকেচার করেছিল। মেলার ভাবগাম্ভীর্য এবং পরিবেশ নষ্ট করেছিল। আমরা এই দু’জনের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। লাক্স সুন্দরীকে পাওয়া যায়নি। তিনি চ্যানেল আইয়ের শুটিংয়ে ব্যাংকক ছিলেন (নাটকের নাম ‘যদি মন কাঁদে’ নায়ক ফেরদৌস)। বিশালদেহী যুবককের দেখা পাই। তিনি ‘উন্মাদ’ অফিসে বসে পরাটা, গরুর মাংস খাচ্ছিলেন। ‘উন্মাদ’ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবিবও তখন উপস্থিত ছিলেন। আমরা তাকে দু’ একটা প্রশ্ন করি। কারণ হিমুর লেখক আহসান হাবীবের বড় ভাই।

    প্রশ্ন : আপনি কি হিমুর স্রষ্টা বিষয়ে দু-একটা কথা বলবেন?

    উত্তর : উনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে আর কিছু বলব না।

    প্রশ্ন : পাঠকরা শুনতে চায় একটা কিছু বলুন।

    উত্তর : আমার বড় ভাইয়ের হাতে একটা দামি ক্যামেরা আছে। এই ক্যামেরায় তিনি শুধু জন্মদিনের ছবি তোলেন এবং জানেন না যে, তার ক্যামেরায় ফিল্ম নেই।

    প্রশ্ন : এটা কি আপনার কথা?

    আহসান হাবীব : জি না, আমার মেজো ভাইয়ের কথা। উনি আবার অনেক জ্ঞানী।

    আমরা বিশাল বপু যুবকের সঙ্গে কথা বললাম। তার খাওয়া তখনো শেষ হয়নি। তিনি দ্বিতীয় দফায় গোশত-পরাটা আনিয়েছেন।

    প্রশ্ন : ভাই কী করছেন?

    উত্তর : দেখতেই তো পাচ্ছেন, গোশত-পরাটা খাচ্ছি। অকারণে প্রশ্ন করেন কেন?

    প্রশ্ন : হিমু কি আপনার মতো মোটা?

    উত্তর : হিমু আণ্ডার ওয়েট, তার ওজন ৫০ কেজির নিচে, এমন কথা কি কোনো বইয়ে লেখা আছে? প্রশ্ন

    প্রশ্ন : ভাই রেগে যাচ্ছেন কেন?

    উত্তর : খাওয়ার সময় বিরক্ত করছেন, এ জন্য রেগে যাচ্ছি। খাওয়ার সময় কোনো ইন্টারাপশান আমি পছন্দ করি না।

    প্রশ্ন : বইমেলায় হিমু সেজে আপনি গেলেন, কেন গেলেন হিমুর প্রতি মমতাবশত?

    উত্তর : আমি একজন কবি। কবিতা লিখি। একটা কবিতার বই বের করা দরকার। প্রকাশক পাচ্ছি না। হিমু সেজে হৈচৈ করার জন্য প্রকাশক সাহেব খুশি হয়ে আমার কবিতার বই ছাপবেন, এই আশায় ফালতু কাজটা করেছি।

    প্রশ্ন : বই কি উনি ছেপেছেন?

    উত্তর : জি না। এখন উনি আমাকে চিনতেই পারেন না।

    প্রশ্ন : আপনার কবিতার বইয়ের নামটা জানতে পারি?

    উত্তর : পারেন—’একটা কালা বিড়াল আমার সিম কার্ডটা দুধে ভিজিয়ে খেয়ে ফেলেছে’। প্রশ্ন : নাম তো খুব আধুনিক।

    উত্তর : আমি আধুনিক কবি, আমার কবিতার নাম কি ঐতিহাসিক হবে?

    প্রশ্ন : ভাই, আপনি কোন রাশির জাতক?

    উত্তর : আমি মোটা রাশির জাতক।

    প্রিয় পাঠক! আধুনিক কবি সাহেব আমার সঙ্গে তামাশা করলেন। তিনি বললেন, আমি মোটা রাশির জাতক। অনুসন্ধানে জেনেছি তিনি মেষ রাশির জাতক। এই দেশে সৎ সাংবাদিকতা করা কত কঠিন তা কি বুঝতে পারছেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ কারণেই বলেছেন, ‘কাণ্ডারি হুঁশিয়ার’।

    আমরা হিমু গ্রন্থের লেখকের বাড়িতে এক সকালে উপস্থিত হলাম। লেখক সাহেব খালি পায়ে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা তাকে কয়েকটি প্রশ্ন করে বড়ই আহত হয়েছি। আপনাদের কাছে পুরো কথোপকথন তুলে দিচ্ছি–বিচারের ভার আপনাদের।

    প্রশ্ন : স্যার, ভালো আছেন?

    লেখক : কী বলতে এসেছ, বলে বিদায় হও। ভালো আছি না মন্দ আছি দিয়ে কী করবে? তুমি ডাক্তার না। তোমার সঙ্গী কম্পাউণ্ডার না।

    প্রশ্ন : হিমু হলুদ পাঞ্জাবি পরে কেন?

    লেখক : হিমু খালি পায়ে হাঁটাহাঁটি করে বলে প্রায়ই বিষ্ঠায় পা দেয়। বিষ্ঠার রং হলুদ। হিমু বিষ্ঠা পছন্দ করে বলেই হলুদ তার প্রিয় রং। বিষ্ঠা কি জানো তো? বিষ্ঠা হলো ‘গু’।

    এই ধরনের উত্তরের পর আর কিছু বলার থাকে না। তারপরেও আমি অতি ভদ্রভাবে জিজ্ঞেস করলাম স্যার, আপনার তিন মেয়ের মধ্যে বড়টির বিবাহ হয়ে গেছে বলে শুনেছি। যে দু’জন বাড়ি আছে তাদের কারো সঙ্গে কি আপনি হিমুর বিবাহ দিতে রাজি আছেন? আপনি হিমুর শ্বশুর ভাবতেই ভালো লাগছে।

    লেখক খানিকক্ষণ কটমট করে আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, গাধা মানুষকে কী বলে তুমি জানো?

    আমি বললাম, জানি না স্যার।

    লেখক বললেন, গাধা মানুষকে বলে গা-মানুষ। তুমি একজন গা-মানুষ। আমি নিজেও একজন গা-মানুষ। গা-মানুষ না হলে কেউ হিমুকে নিয়ে এতগুলো বই লেখে না। এত যন্ত্রণা মাথায় নেয় না। এখন বিদায় হও।

    এই পর্যায়ে লেখকের স্ত্রী (দ্বিতীয় স্ত্রী) শাওন ম্যাডাম আমাদের অন্য ঘরে নিয়ে চা-নাশতা খেতে দেন এবং বলেন, লেখকের কথায় কিছু মনে করবেন না। সকালবেলায় তার মেজাজ খারাপ থাকে। শাওন ম্যাডামকে চিনেছেন তো? তাকে নিয়ে আমি একটি সচিত্র প্রতিবেদন ছাপিয়েছিলাম। শিরোনাম ‘কালনাগিনীর প্রেমকথা’। আশা করি আপনাদের চোখে পড়েছে, যদিও অনেক দিন আগের কথা।

    অত্যন্ত বিষণ্ণ হৃদয়ে আমরা লেখকের বাসস্থান ত্যাগ করি এবং ‘অন্যরাত’ প্রকাশনার কর্ণধার জনাব আজহারুল ইসলাম সাহেবের অফিসে উপস্থিত হই। তিনি সমস্ত ঘটনা শ্রবণ করে দুঃখভারাক্রান্ত হন। তিনি লেখকের উগ্র মেজাজের কঠিন সমালোচনা করেন। তার বক্তব্য ছিল বাস্তব এবং যুক্তিসম্মত। তিনি বলেন, হিমুবিষয়ক বই আমাদের চালু আইটেম। হিমুকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। লেখককে আমরা অনেক অনুরোধ করেছি যেন অন্তত বর্ষাকালে হিমু রাবারের জুতা পরতে পারে এই ব্যবস্থা করা হয়। বর্ষাকালে নগরীর নালা নর্দমার দূষিত পানির ওপর খালি পায়ে কেউ হাঁটে না। একবার পা কেটে গেলে গ্যাংগ্রিন ফ্যাংগ্রিন কত কিছু হতে পারে। তখন পা কেটে ফেললে কী অবস্থা হবে লেখক স্যার কি বুঝতে পারছেন? ল্যাংড়া হিমুর বই কেউ পড়বে?

    পৌষ-মাঘ মাসের শীতে হিমু বেচারাকে একটা পাঞ্জাবি পরে ঘুরতে হয়। ঠাণ্ডা লেগে নিউমোনিয়া বাধালে উপায় আছে? লেখক স্যারকে আমরা কত বুঝিয়েছি পৌষ-মাঘ মাসের শীতে তিনি যেন হিমুর জন্য চাদর বা কোটের ব্যবস্থা করেন। তিনি তাতেও রাজি না।

    আমি আজহারুল ইসলাম সাহেবের প্রতিটি কথায় একমত হয়েছি। উনার সঙ্গে আলাপচারিতায় জানতে পেরেছি, লেখক স্যার হিমুকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। কীভাবে মারবেন ঠিক করতে পারছেন না বলে এখনো মারেন নি। তার মাথায় যে কোনো সময় আইডিয়া চলে আসবে হিমুর জীবনাবসান হবে। কী ভয়ঙ্কর কথা!

    প্রিয় পাঠক! স্থানাভাবে হিমুর একান্ত সাক্ষাৎকার এবার দিতে পারছি না। আগামী যে কোনো বিশেষ সংখ্যায় সাক্ষাৎকার পত্রস্থ করা হবে। পাঠক সমাজের অবগতির জন্য জানাচ্ছি আপনারা হিমু সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। যেমন তার রাজনৈতিক মতাদর্শ (বিএনপি না আওয়ামী লীগ)। রূপচর্চা বিষয়েও তিনি আমাদের মূল্যবান মতামত দিয়েছেন। অতিরিক্ত রোদে ঘোরাঘুরি করে চামড়ার যে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণে কী করা উচিত ইত্যাদি।

    হিমু-রূপার প্রণয় বিষয়েও তিনি মুখ খুলেছেন। যদিও তিনি বলেছেন, এই বিষয়টা অফ দ্য রেকর্ড, তারপরেও কিছু কাটছাঁট না করে আমরা আপনাদের জানাব। পাঠকের কৌতূহল মেটানো আমাদের পবিত্র দায়িত্ব।

    আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপোকা – হুমায়ূন আহমেদ
    Next Article দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }