Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হোয়াট ইজ আর্ট – লিও টলস্টয়

    জুলফিকার নিউটন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    হোয়াট ইজ আর্ট – ৯

    ৯

    [আমাদের শিল্পের বিকৃতি। শিল্প তার স্বাভাবিক বিষয়বস্তু হারিয়েছে। কোন সজীবন অনুভূতি শিল্পে লক্ষ করা যায় না। শিল্প মুখ্যত তিনটি অপকৃষ্ট পর্যায়ের আবেগ সঞ্চারিত করে।]

    ইউরোপীয় জগতের অভিজাত শ্রেণীর লোকের ধর্মবিশ্বাসহীনতার পরিণতি হল এই : ধর্মবোধসঞ্জাত মানব-উপলব্ধ উচ্চতম অনুভূতিকে শিল্পকর্মের মাধ্যমে সঞ্চারিত করে দেবার পরিবর্তে এমন একটি শিল্পক্রিয়ার অভ্যুদয় ঘটল-যার লক্ষ্য সমাজের বিশেষ একটি শ্রেণীর জন্য বেশি পরিমাণ উপভোগের ব্যবস্থা করা। বিস্তৃত শিল্পরাজ্য থেকে শিল্পক্রিয়ার সে অংশটি পৃথক করে রাখা হল, এবং একমাত্র বিশেষ গোষ্ঠীর মানুষের নিকট আনন্দ পরিবেশনকারী বস্তুকেই শিল্প নামে অভিহিত করা হল।

    সমগ্র শিল্পজগৎ থেকে এইভাবে একটি ক্ষুদ্র অংশকে যোগ্যতার অভাব সত্ত্বেও নির্বাচন করা এবং সে শিল্পকে গুরুত্বপূর্ণ বলে মূল্যায়িত বলে মূল্যায়িত করা –ইউরোপীয় সমাজ-জীবনের ওপর এর নৈতিক প্রভাবের প্রশ্নে না গেলেও এতে কোনই সন্দেহ নেই যে, এই বিকৃত শিল্পায়ন শিল্পকেই দুর্বল করেছে,-এমনকি তাকে ধ্বংসের সন্নিকটবর্তী করেছে। এই বিকৃতির প্রথম মারাত্মক ফল হল, তা শিল্পকে তার স্বাভাবিক অনন্ত বৈচিত্র্যময়, গভীর, ধর্মজাগতিক বিষয়বস্তু থেকে বঞ্চিত করেছিল। দ্বিতীয় পরিণাম হল মাত্র একটি ছোট গোষ্ঠীর লোক লক্ষ্যে থাকায় শিল্প তার রূপমূর্তির সৌন্দর্য হারিয়ে কৃত্রিম এবং অস্পষ্ট হয়ে পড়ল। তৃতীয় এবং মুখ্য পরিনাম হল, শিল্প তার স্বাভাবিকতা, এমনকি আন্তরিকতা ভ্রষ্ট হল এবং সম্পূর্ণরূপে কৃত্রিম এবং মগজপ্রসূত হয়ে উঠল।

    প্রথম পরিণতির ফল-বিষয়বস্তুর দৈন্য ঘটার কারণ,-কেবলমাত্র তাই সৎ শিল্প বলে স্বীকৃতি লাভ করল যা মানুষের অনুভূত সজীব অনুভূতি-সঞ্চারক। যেহেতু চিন্তার ফসলকে একমাত্র তখনই অকৃত্রিম বলা যায়, যখন তা পূর্বজ্ঞাত বিষয়ের অনুবৃত্তি না করে নতুন ধারণা ও চিন্তা সঞ্চারিত করে। তেমনি শিল্পসৃষ্টি একমাত্র তখনই অকৃত্রিম বিবেচনার যোগ্য-যখন তা মানুষের জীবনপ্রবাহে নতুন অনুভূতি (তা যতই তুচ্ছ হোক না কেন) আনয়ন করে। শিশু এবং যুবকেরা যে নতুন অনুভূতি-সঞ্চারক (অর্থাৎ যে অনুভূতি তাদের পূর্বে ঘটেনি) শিল্পকর্ম দ্বারা প্রবলভাবে অভিভূত হয়, তার ব্যাখ্যাও এরই মধ্যে মিলবে।

    সম্পূর্ণ অভিনব এবং ইতোপূর্বে অনভিব্যক্ত অনুভূতিসমূহও জনগণের ওপর তেমনি শক্তিমান প্রভাব বিস্তার করে। এই নতুন এবং সজীব অনুভূতির উৎস থেকে উচ্চ শ্রেণীভোগ্য শিল্প নিজেকে বঞ্চিত করেছে। তারা ধর্মীয় চেতনার সঙ্গে সুসঙ্গত অনুভূতিকে মূল্য না দিয়ে শুধু উপভোগ্যতার মানদন্ডে অনুভূতির বিচার করে এই দুর্গতি ঘটিয়েছে। উপভোগ থেকে অধিকতর পুরাতন এবং গতানুগতিক কিছু হতে পারে না, অপর পক্ষে প্রত্যেক যুগের ধর্মীয় চেতনা-উদ্ভুত অনুভূতির চাইতে সজীবও কিছু নেই। এর অন্যথা হওয়া সম্ভব নয়। প্রকৃতিই মানুষের উপভোগের সীমা নির্ধারণ করে দিয়েছে। অথচ ধর্মীয় চেতনা-জগতে অভিব্যক্ত মানবসমাজের অগ্রগতির কোন সীমা নেই। মানবধর্ম উপলব্ধির ক্রমবর্ধমান স্বচ্ছতার পরিণামে মানবসমাজের অগ্রগতির উত্তরোত্তর বৃহৎ পরিমাণে পদক্ষেপ ঘটায় মানুষ নতুন এবং সজীব অনুভূতির অভিজ্ঞতা লাভ করে। সুতরাং কেবলমাত্র ধর্মীয় উপলব্ধির ভিত্তিতেই (যা কোন যুগের মানুষের জীবন সম্পর্কীয় ধারণার উচ্চতম স্তর নির্দেশ করে) মানুষের অনুভূত নতুন আবেগের উদ্ভব হয়। প্রাচীন গ্রীকদের ধর্মীয় উপলব্ধি থেকেই হোমার এবং ট্র্যাজিক নাট্যকারদের রচনায় প্রকৃত অভিনব, গুরুত্বপূর্ণ এবং অন্তহীন বিচিত্র অনুভূতি প্রবাহিত হয়েছিল। যে ইহুদিরা এক ঈশ্বরের ধর্মীয় উপলব্ধির অধিকারী হয়েছিলেন তাদের বেলায়ও অনুরূপ ঘটনা ঘটেছিল। সেই উপলব্ধি থেকে ধর্মগুরুদের দ্বারা অভিব্যক্ত সমস্ত অভিনব এবং মহৎ আবেগও উৎসারিত হয়েছিল। মধ্যযুগের কবিদের সম্পর্কেও একই কথা প্রযোজ্য। তাঁরা যেমন স্বর্গধামবাসীদের নানা শ্রেণীবিন্যাসে বিশ্বাসী ছিলেন, তেমনি ক্যাথলিক মহাসংঘের অস্তিত্বেও বিশ্বাসী ছিলেন এবং বর্তমান কালে যে মানুষ প্রকৃত খ্রীষ্টধর্মের ধর্মীয় উপলব্ধি অর্থাৎ মানবভ্রাতৃত্বের ধারণা হৃদয়ঙ্গম করেছেন, তাদের পক্ষেও এটা সমান সত্য।

    ধর্মীয় উপলব্ধিজাত সজীব অনুভূতির বৈচিত্র্য অন্তহীন। এ সমস্ত অনুভূতি অভিনব, যেহেতু ধর্মীয় চেতনা আর কিছুই নয়,-তা কেবল প্রত্যাসন্ন সত্যের পদসঞ্চার, অর্থাৎ জগতের সঙ্গে মানুষের নতুন সম্বন্ধের বার্তা এর অন্তরে নিহিত। অপরপক্ষে উপভোগের আকাঙ্ক্ষা থেকে উদ্ভুত অনুভূতিসমূহ শুধুমাত্র যে সীমিত তাই নয়, বরং বহুকালের উপলব্ধির এবং অভিব্যক্তির পুনরাবৃত্তি। কাজেই ইউরোপীয় সমাজের উচ্চবর্গীয় ব্যক্তিদের প্রতয়হীনতা তাদের এমন এক শিল্পের অধিকারী করেছে যার বিষয়বস্তু অতীব নিম্নমানের।

    উচ্চ শ্রেণীভুক্ত লোকের শিল্পের বিষয়বস্তুর দৈন্য বৃদ্ধিপ্রাপ্ত হবার আর একটি কারণ, ধর্মীয় আদর্শবঞ্চিত হয়ে যে শিল্প জনমানসের সংযোগও হারিয়েছে। এর ফলে তাদের শিল্প-সঞ্চারিত অনুভূতির সীশাও সংকুচিত হয়েছে। যে অনুভূতির সীমা স্বাভাবিকভাবে শ্রমিক জনসাধারণের আয়ত্তে আসে, জীবন ধারণের জন্য কোন শ্রমের অভিজ্ঞতাহীণ ক্ষমতাবান ধনীদের অনুভূতির সীমা তার চাইতে অনেক বেশি দীন, সীমাবদ্ধ এবং তুচ্ছ।

    আমাদের গোষ্ঠীর নন্দনতত্ত্ববিদদের চিন্তা এবং বক্তব্য সাধারণত এর বিপরীত প্রান্তীয়। আমার স্মরণ আছে, অত্যন্ত চতুর, শিক্ষিত অথচ পুরোপুরি নাগরিক এবং নন্দনতত্ত্ববিদ্ Gonchrev নামক লেখক আমাকে বলেছিলেন, টুর্গেনিভের Sportsman’s Note-book এর পরে কৃষকজীবন সম্পর্কে লিখবার মতো বস্তু আর কিছু অবশিষ্ট নেই। এ বিষয়ে সব উপাদান ব্যবহৃত হয়ে গেছে। শ্রমিক জনগণের জীবন তাঁর নিকট এত সহজ মনে হয়েছিল যে, টুর্গেনিভের কৃষক জীবনভিত্তিক ছোটগল্পগুলিতে তাদের সম্পর্কে বর্ণনার যোগ্য সব কিছুই নাকি বলা হয়ে গিয়েছে। আমাদের বিত্তবান মানুষের জীবন, তাদের প্রণয়বৃত্তান্ত এবং জীবন সম্পর্কীয় অতৃপ্তি তাঁর নিকট অফুরন্ত বিষয়বস্তুতে পূর্ণ মনে হয়েছিল। একজন নায়ক তার প্রণয়িনীকে হাতের তালুর ওপর চুম্বন করল, আর একজন কনুইয়ের ওপর, তৃতীয় জন অপর কোন স্থানে। আলস্যপীড়িত বলে কোন ব্যক্তি অতৃপ্ত, মানুষের ভালোবাসা-বঞ্চিত বলে অপর ব্যক্তি অতৃপ্ত। Goncharev- এর মতে এই বিষয়বস্তুর বৈচিত্র্য অন্তহীন। শ্রমজীবীর জীবন বিষয়বস্তুর দিক থেকে দীন, কিন্তু আমাদের মতো আলস্য পরায়ণদের জীবন চিত্তাকর্ষক-আমাদের সমাজের বহু সংখ্যক লোক এই মত পোষণ করেন। শ্রমিক-জীবনের বৈচিত্র্য অন্তহীন। সমুদ্রে এবং ভূপৃষ্ঠে শ্রমসংশ্লিষ্ট বিপদাপদ, শমিকের অস্থায়ী প্রবাসজীবন, নিয়োগকর্তা, ওভারসীয়ার, সহকর্মী, অপর ধর্মীয় ও জাতীয় লোকের সঙ্গে তার ভাবের আদান-প্রদান, প্রকৃতি ও বন্য পশুদের সঙ্গে তার সংগ্রাম, গৃহপালিত পশুদের সঙ্গে সাহচর্য, অরণ্যে, বৃক্ষহীন শুষ্ক প্রান্তরে, শস্যক্ষেত্রে, উদ্যানে, ফলের বাগানে তার কাজ : স্ত্রীপুত্রের সঙ্গে শুধুমাত্র নিকট সম্পর্কীয় মানুষ হিসেবে নয়, শ্রমের ক্ষেত্রে সহযোগী ও সহায়ক এবং প্রয়োজনে তার বদলি হিসেবে তাদের কাজ করা; শুধুমাত্র লোক দেখানো বা আলোচনার জন্য নয়, তার নিজের ও পারিবারিক জীবনের সমস্যা হিসেবে সকল অর্থনৈতিক প্রশ্নে তার উৎকণ্ঠা : আত্মনিগ্রহ ও অপরের কার্যে নিয়োজিত বলে তার অহংকার, ক্লান্তিহর খাদ্যগ্রহণে তার আনন্দ, এবং এই ব আগ্রহই ধর্মীয় চেতনায় ওতপ্রোত-এই সব কিছু আমাদের কাছে যাদের এই জাতীয় কোন অভিজ্ঞতাই নেই এবং ধর্মচেতনাও নেই, এবং যারা নিজেরা কোনো পরিশ্রম করি না, বরং পরের উৎপাদিত ভোগ্যদ্রব্যসমূহের ব্যবহার এবং ধ্বংস সাধন করি-আমাদের এই ক্ষুদ্র সম্ভোগপরায়ণ তুচ্ছ জীবন-ব্যাপৃতির তুলনায় শ্রমজীবীদের ওই জীবন একঘেয়ে মনে হয়! এ যুগের উচ্চাশ্রেণীভুক্ত মানুষের অভিজ্ঞতালব্ধ অনুভূতি অত্যন্ত গুরুত্ব ও বৈচিত্র্যপূর্ণ বলেই আমাদের নিজেদের ধারণা। কিন্তু বাস্তবপক্ষে এই শ্রেণীর মানুষের (অর্থাৎ আমাদের) প্রায় সমস্ত অনুভূতি তিনটি মাত্র অতি তুচ্ছ এবং অতি সবল অনুভূতির মধ্যে সীমাবদ্ধ : আত্মগরিমার অনুভূতি, যৌন আকাঙ্ক্ষার অনুভূতি এবং জীবন-অবসাদের অনুভূতি। ধনিকভোগ্য শিল্পের বিষয়বস্তুর প্রায় সম্পূর্ণটাই শাখা প্রশাখাসহ এই তিন জাতীয় অনুভূতির মধ্যেই নিহিত। প্রথমত, সার্বভৌম শিল্প থেকে উচ্চতর শ্রেণীসৃষ্ট স্বতন্ত্র শিল্পের বিচ্ছিন্নতার প্রারম্ভে শিল্পের প্রধান বিষয়বস্তু ছিল অহমিকার অনুভূতি। রেনেসাঁসের সময়ে এবং তারও পরবর্তীকালে শিল্পজগতের অবস্থা ছিল এই। সেকালে শিল্পকর্মের প্রধান বিষয়বস্তু ছিল পোপ, রাজা, ডিউক প্রভৃতি শক্তিমানের গুনকীর্তন। তাঁদের সম্মানে গীতিগাথা এবং প্রেমগীতিও রচিত হত। গীতিকাব্যে এবং স্তোত্রগুলিতেও তাঁরা প্রশংসিত হতেন। অনেকটা চাটুকারী কৌশলে তাঁদের প্রতিকৃতি চিত্রিত এবং মূর্তি খোদিত হত।

    অতঃপর শিল্পরাজ্যে যৌন আকাঙ্ক্ষার উপাদান উত্তরোত্তর বেশি পরিমাণে অনুপ্রবেশ করতে লাগল। এই যৌন আকাঙ্ক্ষা সামান্য ব্যতিক্রম ছাড়া এবং নাটকে নভেলে বিনা ব্যতিক্রমে এখন ধনিকশ্রেণীর শিল্পকর্মের অপরিহার্য বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।

    ধনিকশ্রেণীর শিল্প-সঞ্চারিত তৃতীয় অনুভূীত অর্থাৎ জীবনবিষয়ে অতৃপ্তি-আধুনিক শিল্পে আরও পরবর্তীকালে আবির্ভূত হয়েছে। বর্তমানে (ঊনবিংশ) শতাব্দীর প্রারম্ভে বাইরন, লিওপার্ডি এবং পরবর্তীকালে হাইনে প্রভৃতি অনন্য সাধারণ ব্যক্তিরাই এ অনুভূতির অভিব্যক্তি দিয়েছিলেন। পরবর্তীকালে এরূপ অনুভূতির প্রকাশ ফ্যাশনে পরিণত হল। অত্যন্ত সাধারণ এবং শূন্য গর্ভ মানুষও এই অতৃপ্তির অনুভূতির অভিব্যক্তি দিতে লাগল। ফরাসি সমালোচক ভুমিক নতুন লেখকদের রচনাকে খুবই সঙ্গতভাবে নিম্নোক্ত বৈশিষ্ট্যমন্ডিত বলে অভিহিত করেছেন :

    ‘….জীবনের বিষণ্ণতা, বর্তমান যুগের প্রতি ঘৃণা, শিল্প-বিভ্রান্তিজনিত অপর যুগের জন্য খেদ, আত্মবিরোধিতায় রুচি, অনন্যসাধারণ হবার আকাঙ্ক্ষা, সরলতার প্রতি আবেগময় অভীপ্সা, আশ্চর্য বস্তুর শিশুসুলভ পূজা, জাগর-স্বপ্নের প্রতি অসুস্থ প্রবণতা, স্নায়ুর বিক্ষিপ্ত অবস্থা-এবং সর্বোপরি ‘অত্যুগ্র ইন্দ্রিয়পরায়ণতাই দাবি।’

    এই তিনটি অনুভূতির মধ্যে সর্বনিম্নতমটি অর্থাৎ ইন্দ্রিয়পরায়ণতাই (যা শুধু মানুষেরই অধিগম্য নয়, পশুদেরও সমান আয়ত্ত) সাম্প্রতিককালে শিল্পকর্মের মুখ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

    বোকাচিও (Boccaccio) থেকে মারচেল প্রেভোস্ট (Marcel Prevost) পর্যন্ত উপন্যাস ও কাব্যকবিতা বিভিন্ন রূপমূর্তির মধ্য দিয়ে যৌনভিত্তিক প্রেমের অনুভূতিকে অনিবার্যভাবে উৎসারিত করেছে। যৌন ব্যভিচার শুধু যে সর্বাধিক প্রিয় বিষয় তাই নয়, সমস্ত উপন্যাসের প্রায় একমাত্র অবলম্বন। কোন ছলে নারীরা উন্মুক্ত বক্ষ এবং অঙ্গপ্রতঙ্গ দেখিয়ে হাজির না হলে সে অভিনয়কেব মনে করা হয় না। সংগীত এবং রোমান্সগুলিও বিভিন্ন পরিমাণে আদর্শায়িত লালসারই অভিব্যক্তি।

    ফরাসি শিল্পীদের অঙ্কিত চিত্রের অধিকাংশই নানাভাবে নারীদেহের নগ্নতার রূপায়ন। সাম্প্রতিক ফরাসি সাহিত্যে এমন একটি পৃষ্ঠা বা কবিতা দেখা যায় না যেখানে নগ্নতার বর্ণনা নেই। প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক -যেভাবেই হোক না কেন, তাদের মধ্যে তাদের প্রিয় চিন্তা এবং শব্দ ‘হুঁ’ অর্থাৎ ‘নগ্ন’ অন্তত দুবার পুনরাবৃত্ত হয়নি-এমন দেখা যায় না। জবসু ফব এড়ৎসবহঃ নামক জনৈক লেখকের রচনা শুধু যে প্রকাশিত হয় তাই নয়, তিনি প্রতিভাবানও বিবেচিত হন। নতুন লেখকদের সম্পর্কে ধারণা লাভের অভিপ্রায়ে আমি তাঁর খবং ঈযবাধী ফব উরড়সবফব নামক উপন্যাসটি পড়ি। এই বইখানি কতিপয় নারীর সঙ্গে জনৈক ব্যক্তির ক্রমান্বয়ী সংসর্গের অনুপুঙ্খ বর্ণনা ছাড়া কিছু নয়। প্রতিটি পৃষ্ঠা লালসা-উদ্দীপক বর্ণনায় পরিপূর্ণ। Pierre Louy-i Aphrodite সম্পর্কেও একই মন্তব্য করা চলে। এই বইটিও জনপ্রিয়তা লাভ করেছিল। সাম্প্রতিক কালে Huysmans’-Gi Certains বইখানি আমার হাতে পড়ে। সেই বইটিতেও একই ব্যাপার। খুব ব্যতিক্রম ছাড়া সমস্ত ফরাসি উপন্যাসে একই আলেখ্য চিত্রিত। এর সবগুলিই যৌন আসক্তির বাতিকগ্রস্ত লোকের সৃষ্টি। তাদের মন অসুস্থ বলে তারা নিশ্চিন্ত করে, তাদের সমস্ত জীবন যৌনতামূলক বিভিন্ন বিকৃতিকে বৃহদায়তন করে দেখাবার কাজে যেমন কেন্দ্রীভূত, তেমনি পৃথিবীর সমস্ত লোকের জীবনই অনুরূপ কাজে কেন্দ্রয়িত। যৌনতাবাতিকগ্রস্ত এ পর্যায়ের লেখকের অনুকরণ চলছে সমস্ত ইউরোপ ও আমেরিকার শিল্পজগতে।

    এভাবে বিত্তবান শ্রেণীর লোকদের প্রত্যয়হীনত এবং ব্যতিক্রমী ধারার জীবন পরিণতিতে বিষয়বস্তুর দিক থেকে এ গোষ্ঠীর লোকের শিল্প শুধুমাত্র দৈন্যদশায় উপনীত হয়নি, তা অহমিকার অনুভূতি, জীবন বিষয়ে অতৃপ্তি, এবং সর্বোপরি যৌন আকাঙ্ক্ষা- সঞ্চারের কদর্যতায় পর্যবসিত হয়েছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজুল ভের্ন অমনিবাস ১ (প্রথম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    Next Article দ্য অ্যামিটিভিল হরর : অ্যা ট্রু স্টোরি – জে অ্যানসন
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }