Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হোয়াট ইজ আর্ট – লিও টলস্টয়

    জুলফিকার নিউটন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    হোয়াট ইজ আর্ট – ১২

    ১২

    [কৃত্রিম শিল্প সৃষ্টির কারণ। পেশাদারী। সমালোচনা। শিল্পের গোষ্ঠীসমূহ। প্ৰকৃত শিল্পকর্মের বৈশিষ্ট্য বলে স্বীকৃত সংক্রমণ সৃষ্টির জন্য শিল্পপ্রমূর্তির পরোৎকর্ষের প্রয়োজনীয়তা।]

    কৃত্রিম শিল্পবস্তুর সৃজন ব্যাপারে আমাদের সমাজে তিনটি কারণের পারস্পরিক সহযোগিতা দেখা যায়। সেগুলি (১) শিল্পোৎপাদনের জন্য শিল্পীদের প্রভূত শ্রমমূল্য লাভ-শিল্পীদের মধ্যে যা পেশাদারী প্রবণতা সৃষ্টি করেছে (২) শিল্প সমালোচনা (৩) শিল্পগোষ্ঠীসমূহ।

    শিল্প বিভাজনের পূর্ববর্তীকালে একমাত্র ধর্মীয় শিল্পই যখন মূল্যবান এবং পুরস্কারযোগ্য বিবেচিত হত এবং যদৃচ্ছ শিল্পসৃষ্টি সমাদৃত হত না-তখন পর্যন্ত কৃত্রিম শিল্পের অস্তিত্ব ছিল না। কোথাও এ পর্যায়ের শিল্পের অস্তিত্ব দেখা গেলেও তা সমগ্র জনসমাজের সমালোচনার সামগ্রীতে পরিণত হয়ে দ্রুত বিলয় প্রাপ্ত হত। কিন্তু এই বিভাজন ঘটার পর অভিজাতবর্গীয়েরা শুধুমাত্র তাদের আনন্দবিধানক্ষম হলেই যে কোন শিল্পকর্মকে সৎ-শিল্প আখ্যায় অভিহিত করতে লাগলেন এবং সেই শিল্পকে অপরাপর সামাজিক শ্রমের তুলনায় অধিকতর উচ্চ হারে পুরস্কৃত করতে লাগলেন। ফলে অনেক লোক সঙ্গ সঙ্গেই এই জাতীয় কাজে আত্মনিয়োগ করল, যার পরিণামে শিল্প সম্পূর্ণ ভিন্ন চরিত্র পরিগ্রহ করে পেশায় পরিণত হল।

    শিল্পের এরূপ পরিণতি সংঘটনের সঙ্গে সঙ্গে শিল্পের মুখ্য এবং সব চাইতে মূল্যবান গুণ বলে স্বীকৃত অকৃত্রিমতা তৎক্ষণাৎ অত্যধিক দুর্বল হয়ে পড়ল এবং শেষে পুরোপুরি নষ্ট হয়ে গেল।

    পেশাদার শিল্পীকে স্ব-সৃষ্ট শিল্পের সাহায্যেই জীবিকা নির্বাহ করতে হয় বলে শিল্পকর্ম সৃষ্টির জন্য ক্রমাগতই তাকে নতুন নতুন বিষয়বস্তু আবিষ্কার করতে হয় এবং তিনি তা আবিস্কার করেও চলেন। এটা খুবই স্পষ্ট, প্রাচীন শিল্পকর্মের সঙ্গে আধুনিক শিল্পের পার্থক্য বিরাট হতে বাধ্য। যেমন একদিকে ইহুদি ধর্মগুরুরা, স্তোত্র রচিয়তাগণ, আসিসির সন্ত ফ্রান্সিস, ইলিয়াড এবং ওডিসির লেখক, লোক-কাহিনির, রূপকথার এবং লোকসংগীতের লেখকগণ-যাদের মধ্যে অনেকেই শুধু যে তাঁদের রচনার জন্য কোন শ্রম-মূল্যই পাননি তা নয়, এমনকি তাঁদের রচনার সঙ্গে নিজেদের নামও যুক্ত করেননি। আর এক দিকে দেখা যায়-রাজসভায় কবি, নাট্যকার এবং সংগীতকারগণ যারা সম্মান ও শ্রমমূল্য উভয়ই লাভ করেছেন। এবং তারও পরবর্তীকালে পেশাদার শিল্পীরা-সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক, শিল্প-প্রযোজক থেকেই যে শুধু শ্রমমূল্য পান তাই নয়,-সাধারণভাবে শিল্পী এবং শিল্প-উপভোক্তা নাগরিক জনসমাজের মধ্যবর্তী দালালদের কাছ থেকেও শ্রমমূল্য লাভ করেন।

    ভ্রান্ত এবং কৃত্রিম শিল্প ছড়িয়ে পড়ার প্রথম কারণ শিল্পের পেশাদারিত্ব।

    দ্বিতীয় কারণ, সাম্প্রতিককালে শিল্প সমালোচনার বিকাশ। অর্থাৎ শিল্পের মূল্যায়ন যে কোন ব্যক্তি, বিশেষ করে সরল প্রকৃতির ব্যক্তিদের দ্বারা নির্ধারিত না হয়ে পণ্ডিতদের অর্থাৎ বিকৃত আত্মপ্রত্যয়সম্পন্ন ব্যক্তি বিশেষের দ্বারা হয় বলে শিল্পজগতে এই বিকৃতি। সমালোচকদের সঙ্গে শিল্পীদের সম্পর্কের কথা বলতে গিয়ে আমার জনৈক বন্ধু লঘূ কৌতূকের সঙ্গে তার ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে : ‘সমালোচক মাত্রই নির্বোধ এবং তারা জ্ঞানীদের বিষয় আলোচনা করে। এ সংজ্ঞা যতই অসম্পূর্ণ, যথার্থহীন এবং রূঢ় মনে হোক না কেন, এর আংশিক সত্যথা অবশ্যগ্রহ্য। বস্তুতপক্ষে যে সংজ্ঞা অনুসারে সমালোচকদের শিল্পকর্ম ব্যাখ্যায় নিপুণ বলে গণ্য করা হয়, এই আলোচ্য সংজ্ঞা তদপেক্ষা অনেক গুণে যথার্থ।

    ‘সমালোচকেরা ব্যাখ্যা করেন!’ তাঁরা কী ব্যাখ্যা করেন?

    শিল্পীকে যথার্থ শিল্পী হতে হলে তাঁর উপলব্ধ অনুভূতিকে রচনার সাহায্যে অপরের অন্ত রে সঞ্চারিত করে দিতে হবে। এ ক্ষেত্রে ব্যাখ্যার কী আছে?

    রচনা উত্তম শিল্পকর্ম হলে শিল্পী-অভিব্যক্ত নৈতিক বা দুর্নীতিপরায়ণ যে কোন অনুভূতিই অপরর অন্তরের সঞ্চারিত হবেই। অন্তরে সঞ্চারিত হলে অপরে তো অনুভব করবেনই। এবং তাই সকল ব্যাখ্যা-ভাষ্য সেখানে বাহুল্য মাত্র। শিল্পকর্ম মানুষকে সংক্রমিত করতে অসমর্থ হলে কোন ব্যাখ্যাই তাকে সংক্রমণশক্তি-সম্পন্ন করে তুলতে সমর্থ হয় না। শিল্পীর শিল্পকর্ম ব্যাখ্যার অতীত। তাঁর বক্তব্য যদি কথায় প্রকাশ করা সম্ভব হতো, শিল্পী তবে ভাষার সাহায্যেই আত্মপ্রকাশের আশ্রয় নিতেন। তাঁর উপলব্ধ অনুভূতি অপর উপায়ে সঞ্চার করে দেওয়া সম্ভব নয় বলেই তিনি শিল্পের সাহায্যে তা প্ৰকাশ করেন। শুধুমাত্র কথার সাহায্যে শিল্পকর্মের ব্যাখ্যার দ্বারা এটাই প্রমাণিত হয় যে, ভাষ্যকার নিজের অন্তরে শিল্প-সংক্রমণ অনুভবে অক্ষম। বাস্তব ক্ষেত্রের অবস্থাও ঠিক তাই। যেহেতু এরূপ অভিমত যতই অদ্ভুত মনে হোক না কেন, সমালোচকেরা অপরাপর ব্যক্তি অপেক্ষা শিল্পের দ্বারা সংক্রমিত হবার ক্ষমতায় সর্বাধিক বঞ্চিত, এটা সত্য। অনেকাংশে তারা শক্তিমান লেখক, শিক্ষিত ও চতুর সন্দেহ নেই, কিন্তু তাদের শিল্প-সংক্রমিত হবার সামর্থ্য সম্পূর্ণ বিকারগ্রস্ত অথবা ক্ষয়প্রাপ্ত। সুতরাং তাদের সমালোচনা যারা পাঠ করে এবং তাদের কথায় যারা বিশ্বাস স্থাপন করে, সেই জনসাধারণের রুচি-বিকৃতির জন্য তাদের লেখাই পূর্বাপর বৃহৎ পরিমাণে দায়ি।

    যে সমাজে শিল্প অবিভাজ্য এবং কাজে কাজেই সে সমাজে সর্বতোব্যপ্ত জীবনচেতনার দ্বারা শিল্পমূল্য নিরূপিত, সে সমাজে শিল্প সমালোচনার অস্তিত্ব তো ছিলই না, থাকতেও পারে না। শুধুমাত্র স্ব-যুগের ধর্মীয় অনুভূতির ওপর বিশ্বাসহীন উচ্চবর্গীয় লোকদের শিল্পের ওপরেই শিল্পসমালোচনার উদ্ভব এবং বিকাশ লাভ ঘটেছিল এবং ঘটা সম্ভব ছিল।

    সর্বজনীন শিল্পের সুনির্দিষ্ট এবং সন্দেহাতীত অন্তর্নিহিত মানদন্ড হল ধর্মীয় অনুভূতি। উচ্চ পর্যায়ের শিল্পে এই অনুভূতির অভাব দেখা যায় বলে সে শিল্পের সমজদারেরা শিল্পবহির্ভূত মানদন্ড আঁকড়ে থাকতে বাধ্য হন। একজন ইংরেজ সৌন্দর্যবাদীর অভিমত অনুসারে সর্বোচ্চ বৈদগ্ধ্যসম্পন্ন ব্যক্তির সিদ্ধান্তের মধ্যেই এই মানদন্ডের পরিচয় নিহিত। অর্থাৎ যাঁরা শিক্ষিত বলে গণ্য এ বিষয়ে তাঁদের মতই প্রামাণ্য। এবং শুধু তাঁদের সিদ্ধান্তেই নয়, এ জাতীয় প্রামাণিকতার ঐতিহ্যের মধ্যেও তার অস্তিত্ব বিদ্যশান। এ ঐতিহ্য অতিমাত্রায় বিভ্রান্তিকর দ্বিবিধ কারণে : যেহেতু বৈদগ্ধ্যসম্পন্ন ব্যক্তিদের মতামত অনেক সময় ভ্রান্ত হয়। এ ছাড়া যে সিদ্ধান্ত এক কালে গ্রাহ্য বলে বিবেচিত হয়, কাল অতিক্রমণের সঙ্গে সঙ্গে সে অবস্থার পরিসমাপ্তি ঘটে। কিন্তু সমালোচকদের সিদ্ধান্তের কোন ভিত্তি না থাকায় তারা কখনও সে শিল্প-ঐতিহ্যের পুনরাবৃত্তি করতে বিরত হন না। ক্লাসিকপন্থী ট্র্যাজেডি লেখকেরা এক সময় উত্তম স্ৰষ্টা বিবেচিত হতেন। সুতরাং সমালোচকদের নিকট তাঁরা এখন পর্যন্ত সে পর্যায়ের বিবেচিত হন। দান্তে একদা মহৎ কবি বলে গণ্য হতেন, অনুরূপভাবে রাফায়ল মহৎ চিত্রকর, বাখ্ (Bach) মহৎ সংগীতকার, কিন্তু উৎকৃষ্ট শিল্পকে নিকৃষ্ট থেকে পৃথক করবার একটা মানদন্ডের অভাবহেতু সমালোদচকবর্গ এই সমস্ত শিল্পীকে শুধু মহৎ মনে করেন না, তাঁদের সমস্ত শিল্পকর্মকেই প্রশংসনীয় এবং অনুকৃতিযোগ্য বিবেচনা করেন। সমালোচকদের দ্বারা প্রামাণ্য বলে স্বীকৃতি এই সব খ্যাতিমানেরাই শিল্পবিকৃতির জন্য পূর্বাপর যত বেশি দায়ি, তেমন আর কিছুই নয়। কোন ব্যক্তি যখন শিল্প সৃষ্টি করে, সে নিজের উপলব্ধ অনুভূতিকে নিজস্ব বিশেষ ভঙ্গিতে রূপ দান করে-প্রত্যেক খাঁটি শিল্পীও তাই করে থাকেন। অধিকাংশ লোক শিল্পীর অনুভূতির দ্বারা সংক্রমিত হন এবং এভাবে তাঁর শিল্পকর্ম লোকের গোচরে আসে। তারপর শিল্পী সম্পর্কে সমালোচনায় বলা হয় যে, শিল্পকর্মটি মন্দ নয়; তবে একই সঙ্গে এমন মন্তব্য করা হয় যে,-শিল্পী দান্তে নন, শেকস্পীয়র নন, গ্যেটে নন, রাফায়েল নন, এমনকি, শিল্পীজীবনের শেষ পর্যায়ে বেটোফেন যা -ঠিক সে রকমও নন। সমালোচকরা অনুকরণযোগ্য বলে তরুণ শিল্পীদের সামনে যে শিল্পাদর্শ তুলে ধরেন, তার অনুসরণেই শিল্পকর্মে তিনি অগ্রসর হন। এতে তিনি শুধু মূল্যহীণ শিল্পই সৃষ্টি করেন না, ভ্রান্ত শিল্পকর্ম অর্থাৎ কৃত্রিম শিল্পও সৃষ্টি করেন।

    উদাহরণ স্বরূপ বলা যায়, আমাদের পুশকিন Evgeni Onegin, The Gipsies প্রভৃতি ক্ষুদ্র কবিতা লিখেছেন, এবং ছোটগল্পও লিখেছেন। গুণগতভাবে এ সমস্ত সৃষ্টিকর্মের তারতম্য আছে। কিন্তু এর সব ক’টিই অকৃত্রিম শিল্প। কিন্তু শেকস্পীয়রের প্রশংসা করে যে ভ্রান্ত সমালোচনা করা হয়, তার প্রভাবে পড়ে তিনি Boris Godunov লেখেন। এ রচনা হৃদয়ের উষ্ণতাবর্জিত, মস্তিষ্কপ্রসূত, অথচ এ সৃষ্টিকর্মই সমালোচকদের দ্বারা শুধু অভিননতি হয়নি, আদর্শ হিসেবেও খাড়া করা হয়েছে। ফলে এর অনুকৃতিও দেখা দিল : যেমন, Ostrovski-কৃত Minin, এলেক্স টলস্টয় (Alexey Tolstoy) লিখিত Tsar Boris। এ সমস্ত অনুকৃতির অনুকৃতি মূল্যহীন সৃষ্টিকর্মের আবর্জনায় সমস্ত সাহিত্যে ভিড় জমাচ্ছে।

    সমালোচকেরা সৃষ্টি জগতে যে বড় রকমের ক্ষতি করে থাকেন তা এই : শিল্প-সংক্রমিত হবার ক্ষমতা আয়ত্তে না থাকায় (এবং এটাই সমস্ত সমালোচকের বৈশিষ্ট্য, যেহেতু এরূপ ক্ষমতার অভাব না ঘটলে তারা শিল্পকর্মের ব্যাখ্যা রচনার মতো অসম্ভব কিছু করবার প্রয়াস পেতেন না) তারা মস্তিষ্কপ্রসূত অভিনব শিল্পকর্মের প্রতি সে সর্বাধিক মনোযোগী হন এবং সে পর্যায়ের শিল্পকর্মের শুধু যে প্রশংসা করেন তা নয়, শিল্পকর্ম রচনায় সেগুলিকেই অনুকরণের যোগ্য আদর্শ হিসেবে তুলে ধরেন। এ কারণেই তারা এত প্রত্যয়ের সঙ্গে গ্রীক ট্র্যাজেডিকারদের, দান্তে, ট্যাসো, মিল্টন, শেকস্পীয়র, গ্যেটের রচনা (তিনি যা লিখেছিলেন তার প্রায় সমস্ত কিছুর) এবং সাম্প্রতিক লেখকদের মধ্যে জোলা, এবং ইবসেন, বেটোফেনের শেষ পর্যায়ের সংগীত এবং হ্বাগ্‌নার প্রভৃতির উচ্চ প্রশংসা করেন। তাদের প্রশংসিত এ সমস্ত মস্তিস্ক-প্রসূত অভিনব কর্মের সমর্থনের জন্য তারা কতকগুলি সামগ্রিক তত্ত্বের উদ্‌ভাবন করে বসেন (তার মধ্যে বিখ্যাত সৌন্দর্যতত্ত্ব একটি)। শুধু স্থুল বুদ্ধিসম্পন্ন নয়, প্ৰতিভাবান শিল্পীরাও এ সমস্ত তত্ত্বের সঙ্গে নিখুঁত সঙ্গতি বজায় রেকে শিল্পকর্ম রচনা করেন। এর পরিণতিতে দেখা যায়, খাঁটি শিল্পীরা পর্যন্ত কোন কোন সময় তাঁদের প্রতিভার অপচয় করে এ সমস্ত তত্ত্বের নিকট আত্নসমর্পণ করেন।

    সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত প্রত্যেকটি ভ্রান্ত শিল্পকর্মের প্রবেশপথ দিয়ে ভন্ড শিল্পীরা তৎক্ষণাৎ শিল্পরাজ্যে ভিড় করে।

    আমরা সফোক্লিস, ইউরিপিডিস, ইসকাইলাস, বিশেষ করে এরিস্টোফেনিস প্রভৃতি প্রাচীন গ্রীকদের রুক্ষ, অমার্জিত এবং আমাদের পক্ষে অর্থহীন রচনার যে প্রশংসা করি তা মুখ্যত এই যুগের সমালোচকদের প্রভাবেই। অনুরূপভাবে আমরা দান্তে, ট্যাসো, মিল্টন, শেকস্পীয়র প্রভৃতি আধুনিক লেখকদেরও প্রশংসা করি। চিত্রশিল্পে রাফায়েলের সমস্ত চিত্র, মিকেলেঞ্জেলোর সমস্ত সৃষ্টি (তাঁর উদ্ভট ‘শেষ বিচার’সহ), সংগীত বাখ্ (Bach)-এর সব কিছু এবং বেটোফেনের শেষ পর্যায়ের সংগীতসহ সমগ্র সংগীতের যে প্রশংসা করি-সেও কেবল এই সমালোচকদের প্রভাবে পড়ে। এ ছাড়াও এ যুগে যে ইবসেন, মেটারলিঙ্ক, ভেরলেন, মালার্মে, পুভি দ্য শাভান (Puvis de Chavanne), ক্লিঙ্গার (Kliner), বোকলিন (Bocklin), স্টুক (Stuck), স্নাইডার (Schneider)-দের এবং সংগীতে হ্বাগ্‌নার (Wagner), লিস (Liszts), বেলিংও (Berliozes), ব্রাহ্মস (Brahmses) এবং রিচার্ড স্ট্রাউস-দের এবং সমস্ত অনুকারীর অপদার্থ অনুকারীর দলের উৎপত্তি যে সম্ভব হয়েছে, সেও কেবলমাত্র এই জাতীয় সমালোচকদেরই কল্যাণে। সমালোচনার অনিষ্টকর প্রভাব সম্পর্কে ভালো দৃষ্টান্ত হিসেবে বেটোফেনের সংগীত সম্পর্কে আলোচনার উল্লেখ করা যেতে পারে। তাঁর অত্যন্ত দ্রুতগতিতে সম্পাদিত ফরমায়েশি সৃষ্টিকর্মের মধ্যে আঙ্গিক সম্পর্কিত কৃত্রিমতা সত্ত্বেও প্রকৃত শিল্পসৃষ্টির সন্ধান পাওয়া যায়। কিন্তু সুরের কান তিনি ক্রমশ হারিয়ে ফেলেন, সুরের মাধুর্য শুনতে পান না, এবং এমন শিল্পকর্ম রচনা আরম্ভ করেন-যা উদ্‌ভাবিত, অসম্পূর্ণ, সুতারং অনেক সময় অর্থহীন এবং সংগীত হিসেবে দুর্বোধ্য। এটা আমি জানি যে, সংগীতজ্ঞরা খুব স্পষ্টভাবে ধ্বনির কল্পনা করতে পারেন, স্বরলিপি পাঠ করার সময় সে ধ্বনিগুলি প্রায় শুনতেই পায়। কিন্তু কল্পিত ধ্বনি কখনও বাস্তব ধ্বনির সমপর্যায়ভুক্ত হতে পারে না, এবং সুরসৃষ্টিকে সম্পূর্ণতা দিতে হলে প্রত্যেক সুরকারকে অবশ্যই নিজ-সৃষ্ট সুর শুনতে হবে। বেটোফেন কিন্তু সে সুর শুনতে পেতেন না, কাজেই তাঁর সৃষ্টিকে সম্পূর্ণতাও দিতে পারেননি। ফলে তিনি এমন সৃষ্টি করেছেন-যা উন্মত্ত শৈল্পিক প্রলাপের মতো শোনায়। কিন্তু সমালোচকগণ তাকে একবার মহৎ সুরকার বলে স্বীকৃতি দেওয়ায় তাঁর এই সব অস্বাভাবিক শিল্পকর্মও পরম আদরের সঙ্গে গৃহীত হতে থাকে এবং সংগীতরসিকেরা তার মধ্যে অসামান্য সৌন্দর্যের সন্ধানও করে থাকেন। এবং এই সব প্রশংসার সমর্থনের জন্য সমালোচকগন (সংগীতশিল্পের অর্থটিকেই বিকৃত করে) যে বর্ণনা সংগীতের সাধ্যতীত-তাও সংগীতে আরোপ করেন। এভাবে অনুকারীর দল জুটে যায়-এবং সুর উপভোগের শ্রবণ-সামর্থ্য হারিয়ে ফেলা অবস্থায় বেটোফেন যে সুর সৃষ্টির অস্বাভাবিক প্রয়াস পেয়েছিলেন-অসংখ্য অনুকারী সেগুলির অনুকরণ শুরু করে।

    এর পর আবির্ভাব হয় হ্বাগ্‌নারের। তিনি তাঁর সমালোচনাত্মক প্রবন্ধগুলিতে বেটোফেনের এই শেষ পর্যায়ের সৃষ্টিকর্মকেই প্রশংসা করেন। বেটোফেনের সংগীতের সঙ্গে তিনি সোপেনহাওয়ারের ‘সংগীত যে এষণারই অভিব্যক্তিমাত্র’-এই অতীন্দ্রিয় তত্ত্বের একটি সম্পর্ক স্থাপন করেন। তিনি বলেন, এ সংগীত বিভিন্ন স্তরে বস্তুরূপায়িত পৃথক এষণার অভিব্যক্তি নয়, বরং তারই সারবস্তু–যা বেটোফেনের সংগীতের রচনা করেন। সেই সংগীত রচনাকালে তিনি ওই তত্ত্বের সঙ্গে আর একটি ভুল ধারণার সংযোগ সাধন করেন যে-সংগীতজগৎ শিল্পের সমন্বয়ী রূপ। হ্বাগ্‌নারের পরে শিল্পজগৎ থেকে আরও বহুদূর অপসৃত নতুন অনুকারীর দলের আবির্ভাব হল : এঁরা হলেন ব্রাহ্মস (Brahmses), রিচার্ড স্ট্রাউস ( Richard Strauss) এবং আরও অনেকে। এই হল সমালোচনার পরিণতি। কিন্তু শিল্পবিকৃতির তৃতীয় উপাদান অর্থাৎ শিল্পবিদ্যাসমূহ সম্ভবত আরও অধিকতর বিপজ্জনক।

    যে মুহূর্তে শিল্প সর্বসাধারণের জন্য সৃষ্টি না হয়ে কেবলমাত্র ধনিক শ্রেণীর জন্য সৃষ্টি হতে শুরু করল, তখন থেকে তা ব্যবসায়ে পরিণত হবার সঙ্গে সঙ্গে তার শিক্ষণ পদ্ধতিসমূহও উদ্‌বাবিত হল। যে সমস্ত ব্যক্তি শিল্পকে ব্যবসা হিসেবে নির্বাচন করলেন, তাঁরা এ সমস্ত পদ্ধতি শিখতে লাগলেন। এভাবে ব্যবসাভিত্তিক শিল্পবিদ্যালয় গজিয়ে উঠল। জনসাধারণের জন্য শিক্ষায়তনের প্রতিষ্ঠা হল, সংগীতের জন্য সংগীতের এবং নাট্যশিল্পের জন্যও বিদ্যায়তন দেখা দিল।

    শিল্প-বিদ্যালয়

    এই পর্যায়ের বিদ্যালয়েই শিল্প শিক্ষা দেওয়া চলতে লাগল। কিন্তু শিল্পী নিজের অন্তরে যে বিশেষ অনুভূতি উপলব্ধি করেন, অপর মনে তার সঞ্চরণক্রিয়াই তো শিল্প। কিন্তু কোন শিল্প, বিদ্যালয়ে এরূপ কি প্রকারে শেখানো সম্ভব?

    বস্তুতপক্ষে কোন বিদ্যালয়ের পক্ষে ব্যক্তিবিশেষের অন্তরে অনুভূতি উদ্রেক করা সাধ্য নয়। এবং সে অনুভূীতর আপন বিশিষ্ট শৈলীতে অভিব্যক্তি দান যে কোন বিদ্যালয়ের পক্ষে আরও অসাধ্য। অথচ শিল্পের সারবস্তু তো এই সমস্তের মধ্যেই নিহিত।

    কোন শিল্পী তাঁর উপলব্ধ অনুভূতিগুলিকে কি উপায়ে সঞ্চারিত করেছেন- এই একমাত্র বিষয়ই এই সমস্ত বিদ্যালয় শিক্ষা দিতে সক্ষম। ব্যবসাভিত্তিক বিদ্যালয় বস্তুতপক্ষে এ ধরনের শিক্ষাই দিয়ে থাকে। এ পর্যায়ের শিক্ষা অকৃত্রিম শিল্প বিস্তারে সহায়তা তো করেই না, পরস্তু মেকি শিল্পকে বহুব্যাপ্ত করে জনসাধারণকে অধিক পরিমাণে প্রকৃতি শিল্প-উপলব্ধি ক্ষমতাবঞ্চিত করে।

    যে বিষয়বস্তু সম্পর্কে তারা কখনও ভাবেনি, যাদের নিজস্ব কোন বক্তব্য নেই, কিভাবে সে বিষয়ে বহু পৃষ্ঠ-সমন্বিত একটি রচনা লেখা যায়, সাহিত্য-শিল্প বিদ্যালয়ে সে শিক্ষাই দেওয়া হয়। উপরন্তু সে শিক্ষা এমনভাবে দেওয়া হয়-যাতে রচনাটি বিখ্যাত বলে স্বীকৃত কোন লেখকের রচনার সঙ্গে সাদৃশ্যযুক্ত মনে হয়।

    চিত্রশিল্পে মুখ্য প্রশিক্ষণ হল, অনুকৃতি এবং মডেল থেকে ঠিক সেই ধরনের বস্তু রেখাচিত্র এবং বর্ণে আঁকতে শেখা, প্রধানত নগ্নদেহ অঙ্কন (যা কখনও দৃষ্টিগোচর হয় না এবং প্রকৃত শিল্পচর্চায় ব্যাপৃত শিল্পীদের খুব কম ক্ষেত্রেই যার রূপ দিতে হয়) এবং পূর্ববর্তী শিল্পাচর্যরা যেভাবে তাঁদের ছবিতে রেখা এবং রঙের বিন্যাস করেছিলেন তদনুরূপ রেখা এবং রঙের ব্যবহার শেখা। পূর্ববর্তী স্বীকৃত খ্যাতিমান শিল্পীরা যে বিষয়বস্তুর সাহায্যে চিত্রশিল্পের রূপ দিতেন, অনুরূপ বিষয়বস্তুর সাহায্যে চিত্রাঙ্কন শেখানো হয়।

    খ্যাতিমান বিবেচিত ট্র্যাজেডি অভিনেতারা যেভাবে শব্দাড়ম্বরবহুল ভাষায় ভাবোচ্ছ্বাসপূর্ণ আবৃত্তি করতেন, নাট্যশিক্ষালয়ের ছাত্রদেরও সেভাবে স্বগতোক্তি আবৃত্তিতে অভ্যাস করানো হয়।

    সংগীতেও চলছে ঠিক একই ব্যাপার। স্বীকৃত শ্রেষ্ঠ সংগীত-রচয়িতারা যে পদ্ধতিগুলি ব্যবহার করেছেন, সংগীতের সামগ্রিক তত্ত্বও সে সমস্ত পদ্ধতির পারস্পর্যহীন পুনরাবৃত্তি ছাড়া আর কিছু নয়।

    অন্যত্র আমি রুশ শিল্পী Bryulov শিল্প সম্পর্কে যে গভীর অর্থপূর্ণ মন্তব্য করেছেন তার উদ্বৃতি দিয়েছি। এখানে তার পুনরাবৃত্তি না করে আমি পারছি না, যেহেতু বিদ্যালয়গুলিতে কি শিক্ষা দেওয়া সম্ভব এবং কি সম্ভব নয়-এর চাইতে ভালো দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো যায় না। একজন ছাত্রের পাঠ শুদ্ধিকরণের সময় Bryulov মাত্র কয়েকটি জায়গা দেখিয়ে দিয়েছিলেন, এবং সেই নিম্নস্তরের নিষ্প্রাণ পাঠ তৎক্ষণাৎ খুবই প্রাণবন্ত হয়ে উঠেছিল। ‘যেহেতু আপনি শুধু এর একটু মাত্র ছুঁয়ে দিয়েছেন অমনি সেটি সম্পূর্ণ অপর জিনিসে রূপান্তরিত হয়েছে’-একথা বলেছিল ছাত্রদের মধ্যে একজন। ইষড়া উত্তর দিয়েছিলেন, ‘ওই একটুকুর মধ্যেই শিল্পের প্রারম্ভ।’ -এ কথাগুলির দ্বারা তিনি শিল্পের সর্বাপেক্ষা বড় বৈশিষ্ট্য কী-তার নির্দেশ দিয়েছিলেন। এ মন্তব্য সকল শিল্প সম্বন্ধেই সত্য, কিন্তু সংগীত অনুষ্ঠানের মধ্যেই এই উক্তির সার্থকতা বিশেষভাবে লক্ষিত হয়। সংগীতকে শৈল্পিক অর্থাৎ শিল্পস্বরূপে পরিণতি লাভের জন্য অর্থাৎ সংক্রমণশক্তি অর্জনের জন্য তিনটি প্রধান শর্ত অবশ্যই পালন করতে হবে। সাঙ্গীতিক পরোৎকর্ষ লাভের জন্য আরও অনেক গুণের প্রয়োজন আছে : একটি ধ্বনি থেকে অপর ধ্বনিতে উত্তরণের প্রক্রিয়া অবশ্যই বিরতিপূর্ণ অথবা অবিচ্ছিন্ন হবে : ধ্বনির উত্থান বা হ্রাসপ্রাপ্তি ঘটবে খুবই স্থিরগতিতে; অপর ধ্বনির সঙ্গে না মিশিয়ে একটি বিশেষ ধ্বনির সঙ্গে মিশ্রণ ঘটাতে হবে; সে ধ্বনির বিচিত্র সুর-বৈশিষ্ট্য অবশ্যই থাকবে, এ ছাড়া আরও বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু তা হবে তিনটি প্রধান শর্ত অনুযায়ী : তা নির্দিষ্ট সুরে বাঁধা থাকবে, বিশেষ তালে নিবদ্ধ হবে এবং তাতে থাকবে ধ্বনির বলিষ্ঠতা। সংগীতক্রিয়া শিল্প পর্যায়ে উত্তীর্ণ হয়ে সংক্রমণ ঘটাতে তখনই সমৰ্থ হয়-যখন ব্যবহৃত ধ্বনি যোগ্যমাত্রা থেকে একটু উঁচু বা নিচু না হয়, অর্থাৎ সুরের সূক্ষ্মতম কেন্দ্রবিন্দুটিকে গ্রহণ করা হয়, ঠিক যতটুকু প্রয়োজন সুরটিকে ততটুকুই দীর্ঘায়িত করা হয় এবং ধ্বনির সরলতা প্রয়োজনের একটুও কম বা বেশি না হয়। স্বরগ্রামের উঁচু নিচু তালের গতির সামান্যতম হ্রাসবৃদ্ধি অথবা ধ্বনির প্রয়োজনাতিরিক্ত শক্তিবৃদ্ধি কিংবা হ্রাস-এ সবই সাংগীতিক পরোৎকর্ষের ধ্বংসের কারলন হয়, এবং কাজে কাজেই তার সংক্রামকতাকেও বিনষ্ট করে। সুতরাং সংগীতশিল্পসৃষ্ট সংক্রমণের অনুভূতি অত্যন্ত সরল এবং সহজলভ্য মনে হলেও তা একমাত্র তখনই পাওয়া সম্ভব যখন সংগীতশিল্পী সংগীতে পরোৎকর্ষের জন্য প্রয়োজনীয় সীমাহীন সূক্ষ্মতম পরিমাপগুলির নির্ভুল সন্ধান পান। সকল শিল্প সম্পর্কে এই এক কথাই প্রযোজ্য : চিত্রশিল্পে ডানে বা বাঁয়ে একটুখানি হাল্কা বা একটুখানি গাঢ়তা; একটু বর্ণাঢ্যতা বা একটু লঘুতা; নাট্যশিল্প স্বরকেম্পনের একটু ক্ষীণতা বা শক্তিবৃদ্ধি বা একটুখানি দ্রুত বা ধীর গতি; কবিতায় কোথাও কানিকটা বাদ দিয়ে, কোথাও অতিরিক্ত জোর দিয়ে বা অতিরঞ্জিত করে বলা,-সর্বত্রই এর ফল সংক্রমণের বিনষ্টি। শিল্পী যখন শিল্পকর্মধৃত অতিসূক্ষ্ম পরিমাপগুলি নির্ভুল প্রয়োগ করতে পারেন-একমাত্র তখনই সংক্রমণ ঘটে, এবং শিল্পী এ বিষয়ে যে পরিমাণে সিদ্ধিলাভ করেন সে পরিমাণে সংক্রমণও ঘটে থাকে। বাহ্যিক কোন উপায়ের সাহায্যে মানুষকে এ সমস্ত সূক্ষ্মতম পরিমাপগুলি খুঁজতে শেখানো সম্পূর্ণ অসম্ভব। একমাত্র অনুভূতি-প্রভাবিত হলেই মানুষ সেগুলির সন্ধান পায়। কোন শিক্ষাই নৃত্যশিল্পীকে সংগীতের ছন্দথ-লয়ের নির্ভুল মর্মগ্রহণে সাহায্য করতে পারে না, তেমনি কোন শিক্ষাই গায়ক বা সেতারীকে তাঁর সুরের সূক্ষ্মতম কেন্দ্র সম্পর্কে অবহিত করতে পারে না, অথবা কোন চিত্রশিল্পীকে সম্ভাব্য সকল রেখার মধ্যে যথোপযোগী রেখাটি আঁকতে সহায়তা করে না কিংবা কোন কবিকে যোগ্যতম শব্দরাজির সার্থকতম বিন্যাস উদ্‌ভাবনে সাহায্য করতে অক্ষম। কেবলমাত্র অনুভূতির সাহায্যেই এ সমস্ত শৈল্পিক সূক্ষ্ম জ্ঞান আয়ত্ত করা সম্ভব। সুতরাং বিদ্যালয়গুলি শিল্পসদৃশ কিছু বস্তু উৎপাদনক্ষম প্রয়োজনীয় শিক্ষা দিতে পারলেও প্রকৃত শিল্পসৃষ্টির শিক্ষা কখনও দিতে পারে না।

    যেখানে শিল্পের সূক্ষ্মতম পরিমাপচেতনার উদ্ভট ঘটে অর্থাৎ প্রকৃত শিল্পের উল্লেখ শুরু হয়, সেখানেই বিদ্যালয়-প্রদত্ত শিক্ষার অবসান। মানুষকে শিল্পসদৃশ্য কোন বস্তুচর্চায় অভ্যস্ত করানো মানে তাকে সৎশিল্প উপলব্ধির ক্ষমতা বঞ্চিত করা। এবং এজন্যই দেখা যায় যে, ব্যবসায়ী বিদ্যালয়গুলি থেকে কৃতিত্বের সঙ্গে পরীক্ষোত্তীর্ণ ছাত্রদের থেকে শিল্পঅনুভূতিহীন ব্যক্তি সচরাচর দৃষ্ট হয় না। সাধারণত পুরোহিত, যাজক, এবং ধর্মশিক্ষকদের প্রশিক্ষণের জন্য ধর্মতত্ত্ববিষয়ক কলেজ-প্রদত্ত শিক্ষায় ধর্মবিষয়ে যে ভন্ডামি জন্মে, ব্যবসাভিত্তিক শিল্পবিদ্যালয়গুলিকে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মনেও শিল্পবিষয়ে সেই একই পর্যায়ের ভন্ডামির সৃষ্টি হয়। কোন বিদ্যালয় কোন ব্যক্তিকে ধর্মগুরুর আসনে উন্নীত হবার প্রশিক্ষণ দেওয়া যেমন কোনক্রমেই সম্ভব নয়, তেমনি কোন ব্যক্তিকে শিল্পী হওয়ার উপায় শিক্ষা দেওয়া অসম্ভব।

    শিল্পবিদ্যালয়গুলি এভাবে দুদিক থেকে শিল্পের ধ্বংসের কারণ হয়। প্রথমত, যারা দুর্ভাগ্যবশত সে সমস্ত বিদ্যালয়ে প্রবেশ করে এবং সাত-আট বৎসর কালব্যাপী শিক্ষাক্রম গ্রহণ করে,-বিদ্যালয়গুলি তাদের অকৃত্রিম শিল্প উৎপাদনের ক্ষমতা সম্পূর্ণ ধ করে দেয়। দ্বিতীয়ত, তারা এত বৃহৎ পরিমাণে কৃত্রিম শিল্প উৎপাদন করে চলে যে, তা জনসাধারণের রুচির যেমন বিকৃতি সাধন করে, তেমনি আবর্জনা স্তূপেও পৃথিবীকে ভরে তোলে। সহজাত প্রতিভাবান শিল্পীরা পূর্বতন শিল্পী-উদ্ভাবিত বিভিন্ন শিল্পের পদ্ধতি সম্পর্কে যাতে ওয়াকিবহাল হতে পারে, সেজন্য প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে অঙ্কন এবং সংগীত (কণ্ঠ সংগীত) শিক্ষণের ব্যবস্থা থাকা উচিত, যাতে সে বিদ্যালয়গুলিতে পরীক্ষোত্তীর্ণ প্রত্যেক প্রতিভাবান ছাত্র সর্বজনবোধ্য প্রচলিত শিল্পাদর্শ অনুশীলনের সাহায্যে স্বাধীন প্রয়াসের দ্বারা শৈল্পিক উৎকর্ষ আয়ত্ত করতে পারে।

    শিল্পীর ব্যবসায়িকতা, শিল্প সমালোচনা, এবং শিল্প বিদ্যালয়গুলি-এই ত্রিবিধ কারণ সমবায় যে পরিণতি সৃষ্টি করেছে তা এই : আমাদের কালের অধিকাংশ মানুষ শিল্প কি বস্তু তা অনুধাবনে সম্পূর্ণ অসমর্থ হয়ে পড়েছে এবং তারা শিল্পরাজ্যের স্থূলতম কৃত্রিমতাকেই শিল্প বলে গ্রহণ করছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজুল ভের্ন অমনিবাস ১ (প্রথম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    Next Article দ্য অ্যামিটিভিল হরর : অ্যা ট্রু স্টোরি – জে অ্যানসন
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }