Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হ্যান্স অ্যান্ডারসন রচনাবলী-১ – অনুবাদ: লীলা মজুমদার

    লীলা মজুমদার এক পাতা গল্প118 Mins Read0
    ⤶ ⤷

    রাখাল-মেয়ে আর ঝুল-ঝাড়ুয়ার কথা

    সেকেলে সেগুন-কাঠের সিন্দুক দেখেছ কখনো ? পুরনো হয়ে হয়ে রঙ তার মিশকালো, সারা গায়ে পালিশ তার কারিকুরি, দেখেছ এমন ? এক সময় একজনদের বৈঠকখানায় এইরকম একটি সিন্দুক ছিল, পৈত্রিক সম্পত্তি, বাড়ির গিন্নীর ঠাকুমার মায়ের জিনিস। আগাপাশতলা তার কারিকুরি করা, গোলাপ, টিউলিপ ফুল, ছোটাে-ছোটো হরিণের মাথা আর তার ডালপালাওয়ালা শিং ; তাদের চারদিকে অদ্ভুত সব আঁকা-বাঁকা নক্সা, তারই তলা দিয়ে হরিণগুলো যেন উকি মারছে । সিন্দুকের মধ্যিখানের পাল্লায় একটা প্রমাণ মাপের মানুষের চেহারা খোদাই করা ছিল । মানুষটা অষ্টপ্রহর দাঁত বের করে হাসছে। হয়তো নিজেকে দেখেই তার হাসি পাচ্ছে, কারণ সত্যি কথা বলতে কি, তার চেহারাটা বড়োই মজার । বাঁকা বাঁকা ঠ্যাং, কপালে দুটাে ক্ষুদে শিং, থুতনিতে লম্বা দাঁড়ি। বাড়ির ছেলেমেয়ের লোকটার নাম দিয়েছিল বাঁকা-ঠাং-ফীল্ডমার্শ্যাল-মেজর-জেনারেল-কর্পোরেল-সার্জেণ্ট’। বেড়ে খটমট লম্ব নাম ; এমন নাম নিয়ে কটা মূর্তি গর্ব করতে পারে, তা সে কাঠের-ই হোক, কিম্বা পাথরেরই হোক ? সে যাই হোক, লোকটা দিনরাত খাড়া থাকত আর তার চোখ থাকত আয়নার নীচেকার টেবিলটার উপরে। টেবিলের উপরে ছিল ভারি সুন্দর এক চীনে-মাটির রাখাল-মেয়ে ; তার পোশাকটি কেমন গায়ের চারদিকে ঘুরে এসে একটা গোলাপ ফুল দিয়ে আটকান ছিল । মেয়ের পায়ের জুতো আর মাথার টুপি ছিল গিলটি করা, হাতে একটি বাঁকা লাঠি, কি মিষ্টি সে মেয়ে, সে আর কী বলব! তার কাছেই ছিল ঐরকম চীনেমাটির তৈরি ছোটো এক ঝুল-ঝাড়ুয়া ছোকরা। অন্যদের মতো সেও ছিল ভারি পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে যে কারিগর ওকে বানিয়েছিল সে ওকে ঝুল-ঝাড়ুয়া না করে স্বচ্ছন্দে রাজপুত্র করে দিতে পারত, কারণ ওর সারা গা কুচকুচে কালো হলেও, মুখখানি ছিল মেয়েদের মতো টুকটুকে কচি-পানা। সেটা কারিগরের ভুল, মুখটাকেও কালো করা উচিত ছিল । হাতে মই নিয়ে সেই ছেলেটা ছোটো রাখাল-মেয়ের পাশে ঠাঁই নিয়েছিল। গোড়া থেকেই তাদের ওরকম পাশাপাশি রাখা হয়েছিল, ও জায়গা থেকে তারা একটুও নড়ে নি, কাজেই তারা পরস্পরের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছিল। দিব্যি মানিয়েছিল দুজনকে, দুজনারই বয়স কম, দুজনেই একইরকম চীনে-মাটি দিয়ে তৈরি, দুজনেই সমান পাতলা, সমান ভঙ্গুর। এদের বেশ কাছেই ওদের চাইতে তিন গুণ বড়ো একটি মূর্তি ছিল । পুরনো একটি চীনে মান্দারিন, বেশ মাথা নাড়তে পারে। সে-ও ছিল চীনে-মাটির তৈরি, বলত নাকি সে ঐ ছোটো রাখাল-মেয়ের দাদামশাই । যদিও তার কাছে কোনো প্রমাণ ছিল না, তবু বুড়ো জোর করে বলত সে নাকি ছোটো রাখাল-মেয়ের অভিভাবক। কাজেই যখন বাঁকা-ঠাং-ফীল্ডমার্শ্যাল-মেজর-জেনারেল-কর্পোরেল-সার্জেণ্ট রাখাল-মেয়ের কাছে বিয়ের সম্বন্ধ পাঠাল, বুড়ে অমনি মাথা হেলিয়ে মত দিল ।

    বুড়ো মান্দারিন মেয়েটিকে বলল, “এবার তোমার বর আসবে, কেমন মেহগনির বর, আমার তো তাই বিশ্বাস । তুমি কেমন ফীল্ড-মার্শাল-মেজর-জেনারেল-কপোরেল-সার্জেণ্টের বৌ হবে । ওর এক সিন্দুক বোঝাই রুপোর বাসন আছে, তা ছাড়া লুকনো টানাগুলোর মধ্যে আরো কত জিনিস বোঝাই আছে কেউ জানে না।” ছোটো রাখাল-মেয়ে বলল, “মোটেই আমি ঐ খুপসি-পান সিন্দুকে ঢুকব না। আমি শুনেছি এগারোজন চীনে-মাটির মহিলা আগে থেকেই ওর মধ্যে কয়েদ হয়ে আছে।” মান্দারিন তাই শুনে বলল, “তাতে কি, তুমি নাহয় বারো নম্বর হবে। এই আমি বলে দিলাম, আজ রাতেই যখন পুরনো সিন্দুকটা কঁড়াচ কোচ শব্দ করবে তখন তোমাদের বিয়ের উৎসব হবে, নইলে আমার নাম চীনে মান্দারিন নয়।” এই বলে মুণ্ডু তুলিয়ে বুড়ো ঘুমিয়ে পড়ল। কিন্তু ছোটো রাখাল-মেয়ের চোখে জল এল, সে তার ভালোবাসার মানুষ চীনে মাটির ঝুল-ঝাড়ুয়ার দিকে ফিরে চাইল। রাখাল-মেয়ে বলল, “দেখ, মনে হচ্ছে তোমাকে আমার সঙ্গে বিশাল পৃথিবীতে বেরিয়ে পড়তে বলতে হবে। এখানে তো আর থাকা যায় না ।” ছোটো ঝুল-ঝাড়য়া বলল, “তুমি যা বলবে, আমিও তাই করব । চল, এখনি যাব । আমি খেটেখুটে তোমাকে খাওয়াতে পরাতে পারব ।” দীর্ঘনিশ্বাস ছেড়ে ছোটো মেয়েটি বলল, “এই টেবিল থেকে যদি একবার নেমে পড়তে পারতাম। যতক্ষণ না বিশাল পৃথিবীর বুকে, দূরে কোথাও চলে যেতে পারছি, ততক্ষণ মনে কোনো সুখ নেই।”

    তখন ছেলেটি ওকে সান্তনা দিয়ে, শিখিয়ে দিল কি করে টেবিলের পায়ে জড়ানো গিলটি-করা পাতা আর খোদাই-করা খাজের উপর ছোটো-ছোটো পা দুটি রেখে, আস্তে আস্তে মেঝের উপর নেমে আসা যায়। নেমেই একবার পুরনো সিন্দুকটার দিকে তাকিয়ে দেখে মহা হুলস্থল কাণ্ড লেগে গেছে ! খোদাইকরা হরিণগুলো সব মুণ্ডু বাগিয়ে শিং উচিয়ে গলা নাড়ছে ; ওদিকে বাঁকা-ঠাং-ফীল্ড-মার্শ্যাল-মেজর-জেনারেল-কর্পোরেল সার্জেণ্ট লাফিয়ে উঠে চীৎকার করে বুড়ে চীনে মান্দারিনকে বলল, “ঐ দেখ, পালাচ্ছে, পালিয়ে বিয়ে করতে যাচ্ছে ওরা ”

    তাই দেখে ওরা দুজন তো বেজায় ভয় পেয়ে, তাড়াতাড়ি একটি খোলা দেরাজের মধ্যে আশ্রয় খুঁজল। দেরাজের মধ্যে তিন চার প্যাকেট তাস ছিল, প্রত্যেক প্যাকেটের কয়েকটা তাস কম ; আর ছিল ছোটাে একটা পুতুল-নাচের মঞ্চ। মঞ্চে একটি নাটক হচ্ছিল। রুহিতন, হরতন, ইস্কাপন, চিড়েতনের বিবির সবাই সামনের সারিতে বসে হাতে ধরা ফুল দিয়ে বাতাস খাচ্ছিল। তাদের পিছনে চার গোলাম খাড়া দাঁড়িয়েছিল, তাদের দুটো করে মাথা দেখা যাচ্ছিল, উপরে একটা, নীচে একটা, তাসদের সাধারণত যেমন থাকে। নাটকের গল্প— একজন ছেলে আর একজন মেয়ের ভালোবাসার পথে কত বাধা । ছোটো রাখাল-মেয়ে তাই দেখে কেঁদে একাকার,এ যেন তাদেরই গল্প । মেয়ে বলল, “এ আমি সইতে পারছি না । এস, এই দেরাজ থেকে চলে যাই ।” কিন্তু যেই-ন! আবার ঘরের মেঝের উপর নেমেছে, অমনি দেখে কি না বুড়ো মান্দারিনের ঘুম ভেঙেছে, রাগে তার সারা গা বেজায় দুলছে ! ছোট্টো রাখাল-মেয়ে বলল, “ও বাবা ! মান্দারিন বুড়ে আসছে।” এই বলে বড়ো কাতরভাবে চীনে-মাটির রাখাল-মেয়ে হাটু গেড়ে বসে পড়ল । ঝুল-ঝাড়ুয়া বলল, “ধর যদি আমরা ঘরের কোনার ঐ শুকনো গোলাপ পাপড়ির মতো ফুলদানিটার মধ্যে লুকিয়ে থাকি, তা হলে কেমন হয় ? দিব্যি করে গোলাপ পাপড়ি আর লতা-ভেণ্ডার ফুলের ওপর শুয়ে থাকব, ও যদি কাছে আসে ওর চোখে নুন ছিটিয়ে দেব।” মেয়েটি বলল, “না, না, তাতে হবে না, কারণ আমি জানি এক কালে বুড়ে মান্দারিনের সঙ্গে ঐ ফুলদানিটার বিয়ের কথা ঠিক হয়েছিল, কে জানে হয়তো এখনো দুজনার মধ্যে একটু ভাবসাব আছে। নাঃ, আমাদের দুজনকে এবার বিশাল পৃথিবীর বুকে বেরিয়ে পড়তে হবে, তা ছাড়া উপায় দেখি না।” ঝুল-ঝাড়ুয়া বলল, “আমার সঙ্গে বিশাল পৃথিবীতে বেরিয়ে পড়ার সাহস আছে কি তোমার ? ভেবে দেখেছ কি পৃথিবীটা কিরকম প্রকাণ্ড, আর হয়তো কোনোদিনও আমাদের বাড়ি ফেরা হবে না।” “সব ভেবে দেখেছি।” তখন ঝুল-ঝাড়ুয়া ওর দিকে তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে বলল, “আমার পথ গেছে উনুনের চোঙার ভিতর দিয়ে । আমার সঙ্গে উনুনের মধ্যে দিয়ে ঢুকে, চোঙা দিয়ে, সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যাবার সত্যিকার সাহস আছে তোমার ? আমি সে পথ ভালো করে চিনি । তা হলে আমরা এত উঁচুতে উঠে যেতে পারব যে এরা কেউ আমাদের ধার কাছেও আসতে পারবে না । একেবারে উপরে উঠে গেলে, বিশাল পৃথিবীতে যাবার গুহা-পথ পাওয়া যাবে।” এই বলে ঝুল-ঝাডুঁয়া রাখাল-মেয়েকে উনুনের মুখের কাছে নিয়ে গেল। নিশ্বাস ফেলে মেয়ে বলল, “উঃ, কী কালো-মিষ্টি গো !” তার পর তার সঙ্গে চোঙার মধ্যে দিয়ে, সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলল, কি অন্ধকার সে জায়গাটা, একেবারে ঘুট ঘুটে অন্ধকার যাকে বলে । ছেলেটি বলল, “এখন আমরা চোঙার ভিতর দিয়ে উঠছি। ঐ দেখ আমাদের মাথার উপর কি সুন্দর একটা তারা জুলছে !” সত্যিই আকাশ থেকে একটা তারা সোজা ওদের ওপর আলো ঢালছিল, যেন পথ দেখাবে বলে । ওরা অাঁকড়েমাকড়ে হামাগুড়ি দিয়ে সেই ভয়ংকর পথ ধরে উঠছে, সে যে কত উঁচুতে বলা যায় না। ঝুল-ঝাডুঁয়া রাখাল-মেয়েকে পথ দেখিয়ে ধরে ধরে নিয়ে চলল, কোথায় কোথায় তার ছোট্টো-ছোট্টো চীনে-মাটির পা দুখানি বসাতে হবে তাও বলে দিল। এমনি করে তারা উনুনের চোঙা-মাথার কাছে পৌছে গেল । ঐখানে ওরা একটু বিশ্রাম করতে বসল, দুজনে বড়োই ক্লান্ত ।

    মাথার উপরে তারা-ভরা আকাশ, নীচে শহরের বাড়ির ছাদের পর ছাদ, চারদিকে বিশাল বিপুল পৃথিবী ৷ রাখালমেয়ে বেচারি কখনো এ-সব কল্পনাও করে নি। ছোটো মাথাটি ঝুল-ঝাড়ুয়ার কাঁধে রেখে সে এমনি কাঁদা কাঁদল যে, তার কোমরবন্ধ থেকে সব গিলটি খুলে এল । সে বলল, “এ যে বড্ড বেশি বড়ো। পৃথিবীটা যে বেজায় প্রকাণ্ড ! আহা, আবার যদি আয়নার তলাকার ছোটো বিলের উপর ফিরে যেতে পারতাম ! যত দিন না সেখানে ফিরে যাচ্ছি, ততদিন আমার মনে কোনো সুখ নেই!” “তোমার সঙ্গে আমি বিশাল পৃথিবীতে বেরিয়ে এসেছি, এবার তুমি নিশ্চয় আমার সঙ্গে আবার বাড়ি ফিরতে পারবে, অর্থাৎ যদি আমাকে ভালোবাস ।” ঝুল-ঝাড়ুয়া তাকে অনেক বোঝাল, বুড়ো চীনে মান্দারিন আর বাঁকা-ঠাং-ফীল্ড-মার্শাল-মেজর-জেনারেল-কর্পোরেল-সার্জেণ্টের কথা মনে করিয়ে দিল । কিন্তু সে মেয়ে এমনই হাপুস নয়নে কঁদিতে লাগল আর তাকে আদর করে এত চুমে খেল যে শেষপর্যন্ত ঝুল-ঝাড়ুয়া তার কথায় রাজি না হয়ে পারল না, কথাটা যদিও খুবই অবুঝের মতো। তার পর অনেক কষ্টে তারা আবার চোঙা বেয়ে নামল, আলিগলি সুড়ঙ্গের ভিতর দিয়ে হামা দিয়ে, শেষটা আবার সেই কালো-মিষ্টি উনুনের মধ্যে পৌছল। ঘরে ঢুকবার আগে অবশ্য তারা কিছুক্ষণ দরজার আড়ালে কান খাড়া করে শুনতে লাগল। সব নিঝুম । তখন তারা উকি মেরে দেখল। হায়, হায় বুড়ে চীনে মান্দারিন মাটিতে পড়ে আছে। ওদের পিছন পিছন তাড়া করতে গিয়ে, টেবিল থেকে পড়ে বুড়ো ভেঙে তিন টুকরো হয়ে গেছে । এক কোণে মাথাটা পড়ে তখনো লুড়লুড় করছে। বাঁকা-ঠাং-ফীল্ড-মার্শাল-মেজর-জেনারেল-কর্পোরেল-সার্জেণ্ট, যেমন বরাবর ছিল, তেমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে ব্যাপার ঘটে গেল তাই ভাবছিল । ছোটো রাখাল-মেয়ে বলে উঠল, “উঃ, কি ভীষণ ! বুড়ো দাদামশাই টুকরো টুকরো হয়ে ভেঙে গেছেন আর আমরাই তার কারণ ! এর পর আমি বঁচি কি করে ?” এই বলে সে বুক চাপড়ে দুঃখ জানাতে লাগল।

    ঝুল-ঝাড়ুয়া বলল, “তাতে কি হয়েছে, বুড়োকে তো খুব সহজেই আবার জোড়া দেওয়া যায় ; আর যাই কর অত অস্থির হয়ো না। আঠা দিয়ে পিঠটা জুড়ে, একটা শক্ত আঁকড়া দিয়ে মুণ্ডুটা আটকে দিলেই তো আবার বুড়ে নতুনের মতো হয়ে গিয়ে আবার আমাদের নানারকম কটু কথা বলতে পারবে !” মেয়েটি তখন বলল, “সত্যি তোমার তাই মনে হয় ?” তার পর তারা আবার টেবিলের পায় বেয়ে উপরে উঠে যে যার জায়গায় গিয়ে দাঁড়াল । ঝুল-ঝাড়ুয়া বলল, “কতদূর বেড়িয়ে এলাম বল তো? অত কষ্ট করে না গেলেও হত ।” রাখাল-মেয়ে বলল, “বুড়ো দাদামশাইকে যদি আবার জোড়া দেওয়া যায়, তা হলেই সব হয়। অনেক খরচ লাগবে নাকি ?” শেষপর্যন্ত বুড়োকে জোড়া দেওয়া হল । বাড়ির লোকরা আঠা দিয়ে বুড়োর পিঠ জুড়ল, আঁকড়া দিয়ে মুণ্ডু লাগাল । প্রায় নতুনের মতোই হয়ে গেল শুধু মাথাটা আর নাড়তে পারত না । তাই দেখে বাঁকা-ঠ্যাং-ফীল্ড-মার্শ্যাল-মেজর-জেনারেল-কপোরেল-সার্জেণ্ট বলল, “ভেঙে খানখান হবার পর থেকে তোমার দেখছি বেজায় দেমাক ! এর মধ্যে অত গর্ব করবার মতো কি আছে, আমি তো কিছুই ভেবে পেলাম না । মেয়েটার সঙ্গে আমার বিয়ে হবে কি হবে না, শুধু এইটুকুই বল ।”

    ঝুল-ঝাড়ুয়া আর রাখাল-মেয়ে কাতরভাবে বুড়ে মান্দারিনের দিকে চাইল ; তাদের মনে বড়ো ভয়, বুড়ে যদি মাথা দুলিয়ে মত দেয় ! কিন্তু মাথা দোলাবার তার সাধ্য কোথায় আর একটা বাইরের লোককে বলেই-বা কি করে যে তার মুণ্ডুটা আঁকড়া দিয়ে জোড়া। কাজেই চীনে-মাটির ছেলেমেয়ে চিরকাল পরস্পরের কাছাকাছি রইল আর দাদামশাইয়ের আঁকড়াটাকে অনেক আশীৰ্বাদ করল আর যতদিন না তারা নিজেরাও ভেঙে কুচিকুচি হল ততদিন তাদের ভালেবাসাও অটুট রইল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসব ভুতুড়ে – লীলা মজুমদার
    Next Article পাকদণ্ডী – লীলা মজুমদার

    Related Articles

    লীলা মজুমদার

    বদ্যিনাথের বড়ি – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    হলদে পাখির পালক – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    বাঘের চোখ – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    গুপির গুপ্তখাতা – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    পদিপিসীর বর্মিবাক্স – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    টং লিং – লীলা মজুমদার

    November 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }