Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান (৩) – জে. কে. রাওলিং

    জে. কে. রাওলিং এক পাতা গল্প474 Mins Read0
    ⤶ ⤷

    ২০. দ্য ডিমেন্টরস কিস

    ২০. দ্য ডিমেন্টরস কিস

    এমন অপরিচিত কোন দলের একজনের সঙ্গে হ্যারির এর আগে কখনো দেখা হয়নি। কশ্যাংকস ওদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে; লুপিন, পেট্টিগ্রু এবং রন ওর পেছনে, যেন জোড়া পায়ের দৌড় প্রতিযোগী। এরপর যাচ্ছেন প্রফেসর স্নেইপ, একটু ওপরে ভেসে। নিজের হাতে ধরা নিজের জাদুর কাঠিটা ওর দিকেই তাক করা, ওভাবেই ওর হাতে ওটা ধরিয়ে দিয়েছে সাইরিয়াস। হ্যারি এবং হারমিওন সবচেয়ে পেছনে।

    সুড়ঙ্গের ভেতরে ঢোকাটাই সবচেয়ে কঠিন। লুপিন, পেট্রি এবং রনকে কাত হয়ে ঢুকতে হয়েছে; এখনও পেট্টিগ্রুর দিকে জাদুর কাঠি তাক করে রয়েছেন লুপিন। এক সারিতে খুবই কষ্ট করে এগিয়ে যাচ্ছে ওরা। তখনও কুকশ্যাংকস সামনে। ঠিক ব্ল্যাক-এর পেছনে হ্যারি, তখনও স্নেইপকে ওদের সামনে ভাসিয়ে নিয়ে যাচ্ছে; নিচু সিলিংয়ের সঙ্গে বাড়ি খাচ্ছে ওর মাথা। হ্যারির যেন মনে হলো এটা বন্ধ করার ব্যাপারে সাইরিয়াস-এর কোন চেষ্টা নেই।

    তুমি বুঝতে পারছ এর তাৎপর্য? হঠাৎ হ্যারিকে জিজ্ঞেস করল সাইরিয়াস। পেট্টিগ্রুকে ধরিয়ে দেয়ার অর্থ?

    তুমি অভিযোগ মুক্ত হয়ে যাবে, বলল হ্যারি।

    হ্যা বলল সাইরিয়াস। কিন্তু আমি ঠিক জানি না–কেউ কখনও বলেছে কি না–যে আমিই তোমার গডফাদার।

    হ্যাঁ, আমি জানি, বলল হ্যারি।

    আচ্ছা তোমার পিতা–মাতা আমাকেই তোমার অভিভাবক বানিয়ে ছিলেন, একটু যেন আড়ষ্টভাবে বলল সাইরিয়াস। যদি তাদের কিছু হয়ে যায়।

    অপেক্ষা করে রয়েছে হ্যারি। ও যা ভাবছে সাইরিয়াস কি তাই বোঝাতে চাইছে?

    তুমি যদি তোমার আঙ্কল এবং আন্টির সঙ্গে থাকতে চাও, আমি সেটা বুঝব, বলল সাইরিয়াস। কিন্তু আচ্ছা ওটা ভেবে নিও। একবার যদি আমি অভিযোগ থেকে মুক্ত হতে পারি তুমি যদি চাও একটা ভিন্ন বাসা

    হ্যারির পাকস্থলীতে যেন বিস্ফোরণ হলো।

    কী–তোমার সঙ্গে থাকা? বলল সে, হঠাৎ বেরিয়ে থাকা একটা পাথরের সঙ্গে লাগল ওর মাথাটা। ডার্সলিদের ছেড়ে আসা?

    নিশ্চয়ই, আমি ভেবেছিলাম তুমি সেটা চাইবে না, দ্রুত বলল সাইরিয়াস। আমি বুঝতে পারছি। শুধু ভেবেছিলাম

    তুমি কী পাগল হলে? বলল হ্যারি, সাইরিয়াস-এর মতোই আবেগে বুজে এসেছে ওর গলা। অবশ্যই, আমি ডার্সলিদের ছেড়ে আসতেই চাইছি! তোমার কী কোন বাড়ি রয়েছে? আমি কখন ওখানে উঠতে পারব?

    ঘুরে ওর দিকে তাকাল সাইরিয়াস; সিলিং হেঁচড়ে যাচ্ছে স্নেইপ-এর মাথা, কিন্তু ওদিকে সাইরিয়াস-এর কোন নজর নেই।

    তুমি তাই চাও? বলল সে। সত্যিই?

    হ্যাঁ, সত্যিই! বলল হ্যারি।

    এই প্রথম বারের মতো ওর শুষ্ক চেহারায় সত্যিকারের একটা হাসি দেখতে পেল হ্যারি। এর ফলে যা দেখল হ্যারি সেটা সত্যি বিস্ময়কর, যেন অনাহারক্লিষ্ট কোন মুখোশের আড়াল থেকে ঝিলিক দিয়ে উঠল আরও দশ বছরের কম কোন মানুষ। মুহূর্তের জন্যে ওকে চেনা গিয়েছিল, ওর মা-বাবার বিয়ের দিনে সেই হাসি মুখের মানুষটি হিসেবে।

    সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছানোর আগে আর ওদের মধ্যে কথা হলো না। সামনে দ্রুত এগিয়ে যাচ্ছে কশ্যাংকস। গাছটার গেরোটার উপর থাবা চেপে ধরে আছে লুপিন, পেট্টিগ্রু এবং রন উপরে উঠে এলো কিন্তু কোন ডাল তেড়ে এলো না ওদের দিকে।

    স্নেইপকে ঠেলে উপরে পাঠিয়ে দিল সাইরিয়াস। সরে দাঁড়িয়ে হ্যারি এবং হারমিওনকে বের করে দিল। সবশেষে বেরিয়ে এলে সে নিজে।

    ঘন অন্ধকার ছেয়ে আছে চারদিকে, প্রাসাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে একমাত্র আলো। কোন কথা নেই কারো মুখে, প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো ওরা। ঘন ঘন শ্বাস ফেলছে তখনও পেট্টিগ্রু, কখনও কাঁদছে ইনিয়ে বিনিয়ে। হ্যারির মনটা উৎফুল্ল। ডার্সলিদের ছেড়ে আসতে যাচ্ছে সে। সাইরিয়াস ব্ল্যাক, তার বাবা-মায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে থাকতে যাচ্ছে সে একটু আনমনা হয়ে গেল সে ও যখন ডার্সলিদের বলবে যে টেলিভিশনে ওরা যে আসামিটাকে দেখেছে তার সঙ্গেই সে থাকতে যাচ্ছে তখন কি যে হবে!

    যদি কোন গড়বড় কর পিটার, হুমকি দিলেন লুপিন। ওর জাদুর কাঠি তখনও পেট্টিগ্রুর বুকের দিকে তাক করা।

    কোন কথা ছাড়াই নীরবে হেঁটে চলেছে ওরা। প্রাসাদের আলো বড় হচ্ছে ধীরে ধীরে। সাইরিয়াস-এর সামনে এগিয়ে চলেছে স্নেইপ দুলতে দুলতে, বুকের সঙ্গে এসে লাগছে ওর থুতনি। এবং তারপর

    মেঘটা সরে গেল। মাঠে হঠাৎ দেখা গেল হালকা ছায়া। পুরো দলটা যেন ম্লান করল চাঁদের আলোয়।

    লুপিন, পেট্টিগ্রু এবং রন দাঁড়িয়ে পড়ল হঠাৎ, ওদের উপর হুমড়ি খেল স্নোইপ। বরফের মত জমে গেল সাইরিয়াস। হঠাৎ একটা হাত সামনে বাড়িয়ে দিয়ে হ্যারি এবং হারমিওনকে থামিয়ে দিল।

    লুপিন-এর আবছা আকৃতিটা দেখতে পাচ্ছে হ্যারি। যেন শক্ত হয়ে গেছে ও। হঠাৎ ওর হাত–পা প্রবলভাবে কাঁপতে শুরু করল।

    হা ঈশ্বর–রুদ্ধশ্বাসে বলল হারমিওন। আজ রাতে সে পোশনটা খায়নি! নিরাপদ নয় সে!

    দৌড়াও, ফিসফিস করে বলল সাইরিয়াস। পালাও! এখনই!

    কিন্তু হ্যারি দৌড়াতে পারল না। পেড়ি আর লুপিন-এর সঙ্গে হাতকড়া দিয়ে বাধা রন। ও লাফ দিল সামনে কিন্তু ওকে ধরে ফেলল ব্ল্যাক, ছুঁড়ে ফেলে দিল পেছনে।

    ওটা আমার হাতে ছেড়ে দাও–দৌড়াও

    প্রচণ্ড একটা ক্রুদ্ধ গর্জন শোনা গেল। লম্বা হচ্ছে লুপিন-এর মাথাটা। শরীরটাও। কাঁধটা বাঁকা হয়ে যাচ্ছে। মুখে এবং হাতে গজিয়ে উঠছে বড় বড় লোম। হাতগুলো থাবা হয়ে যাচ্ছে। কশ্যাংকস-এর গায়ের লোম দাঁড়িয়ে গেল, পিছু হটছে সে

    ওয়েরউলফটা পেছন ফিরে ওর লম্বা চোয়ালটা দিয়ে কামড়ে দেয়ার চেষ্টা করল, হ্যারির পাশ থেকে অদৃশ্য হয়ে গেল সাইরিয়াস। ও রূপান্তরিত হয়ে গেছে। বিশাল আকৃতির ভালুকের মতো কুকুরটা লাফিয়ে সামনে চলে গেল। হাতকড়া থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা যখন করছে ওয়েরউলফ, তখন দৈত্যাকার কুকুরটা ওটার ঘাড়ে কামড়ে ধরে পেছনে নিয়ে গেল। রন এবং পেট্টিগ্রুর কাছ থেকে দূরে। জম্ভ দুটো তখন পরস্পরকে আক্রমণ করছে যেন আটকে গেছে চোয়ালে চোয়ালে, থাবাগুলো পরস্পরকে ছিঁড়েখুড়ে ফেলার চেষ্টা করছে

    হ্যারি দাঁড়িয়ে আছে, দৃশ্যটা দেখে তার আর নড়বার শক্তি নেই; লড়াইটা ওর সব মনোযোগ আকর্ষণ করে ফেলেছে, আর কিছু দেখবার ক্ষমতা নেই ওর। হারমিওন-এর চিৎকার ওকে সতর্ক করে দিল।

    লুপিন-এর ফেলে দেয়া জাদুর কাঠিটার উপর ঝাঁপিয়ে পড়েছে পেট্টিগ্রু। ব্যান্ডেজ করা পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে রন কিন্তু স্থির হতে পারছে না, পড়ে গেল সে। হঠাৎ প্রচণ্ড শব্দ হলো, আলোর ঝলকানি–মাটিতে পড়ে রয়েছে রন নিথর। আরেকটা শব্দ–আকাশে উড়ে গেল কুকশ্যাংকস, মাটিতে পড়ল থপ করে।

    এক্সপেলিয়ার্মাস! চিৎকার করে উঠল হ্যারি, জাদুর কাঠিটা তাক করে আছে পেট্টিগ্রুর দিকে; লুপিন-এর জাদুর কাঠিটা আকাশে উড়ে হারিয়ে গেল। যেখানে আছ সেখানেই থাক! হ্যারি চিৎকার করল, দৌড়ালো সামনের দিকে।

    দেরি হয়ে গেছে। এরই মধ্যে নিজেকে রূপান্তরিত করে ফেলল পেট্টিগ্রু। হ্যারি দেখতে পাচ্ছে রন-এর ছড়ানো হাতের হাতকড়ার ভেতর দিয়ে বেরিয়ে গেল ওর লেজটা, শুনতে পেল ঘাসের মধ্য দিয়ে দ্রুত সরে যাচ্ছে ইঁদুরে রূপান্তরিত হওয়া পেট্টিগ্রু।

    নেকড়ের হুঙ্কার আর গুরুগুরু গর্জন শোনা গেল; ঘুরে দাঁড়িয়ে হ্যারি দেখল ওয়েরউফলটা দৌড়ে পালিয়ে যাচ্ছে; বনের দিকে।

    সাইরিয়াস, পালিয়েছে, পেট্টিগ্রু আবার রূপান্তরিত হয়ে গেছে! চিৎকার করে উঠল হ্যারি।

    রক্ত ঝরছে সাইরিয়াস-এর গা থেকে; ওর মুখ আর পিঠ ফালাফালা করে কাটা, হ্যারির কথা শুনে আবার দৌড়াতে শুরু করল ও মাঠের ওপর দিয়ে।

    হ্যারি আর হারমিওন দৌড়ে গেল রন-এর দিকে।

    ও রনকে কী করল? ফিসফিস করে বলল হারমিওন। রন-এর চোখ অর্ধ নির্মিলিত; মুখ হা করা। ও বেঁচে রয়েছে, ওর শ্বাস–প্রশ্বাস শুনতে পাচ্ছে ওরা, কিন্তু মনে হচ্ছে ও ওদেরকে চিনতে পারছে না।

    আমি জানি না।

    অসহায়ের মতো এদিক ওদিক তাকাল হ্যারি। ব্ল্যাক এবং লুপিন দুজনেই নেই … এখন স্নেইপ ছাড়া ওদের সঙ্গী কেউ নেই, কিন্তু সেও অচেতন ঝুলে রয়েছে বাতাসে।

    আমরা বরং প্রাসাদে ফিরে যাই এবং কাউকে ঘটনাটা খুলে বলি, বলল হ্যারি, ভাবতে চেষ্টা করছে সে। এসো–

    কিন্তু তখন হঠাৎ করেই অন্ধকারের মধ্যে ওরা যেন একটা আর্তধ্বনি শুনতে পেল; যন্ত্রণায় কাতরাচ্ছে একটা কুকুর

    সাইরিয়াস, বলল হ্যারি, পলকহীন তাকিয়ে রয়েছে অন্ধকারে।

    মুহূর্তের সিদ্ধান্তহীনতায় ভুগছে সে, কিন্তু এই মুহূর্তে রন-এর জন্য তাদের কিছু করার নেই। অন্যদিকে আওয়াজ শুনে মনে হচ্ছে বিপদে পড়েছে ব্ল্যাক

    দৌড়াতে শুরু করল হ্যারি, পেছন পেছন আসছে হারমিওন। কাতর ধ্বনিটা মনে হচ্ছে কাছের লেকটার ওখান থেকে আসছে। ওদিকে ছুটল ওরা, এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ ঠাণ্ডা লাগল হ্যারির গায়ে, কিন্তু বুঝতে পারছে না কি ঘটছে

    হঠাৎ কাতরধ্বনিটা থেমে গেল। লেকের কিনারায় পৌঁছে বুঝতে পারল কেন থেমে গেছে সাইরিয়াস আবার মানুষে রূপান্তরিত হয়েছে। মাটিতে পড়ে রয়েছে সে, দুহাত দিয়ে মাথা আঁকড়ে ধরে আছে।

    নুউউউ, যন্ত্রণায় কাতরে উঠল সে। নুউউউ প্লিজ

    এবং তারপর হ্যারি দেখতে পেল ওদের। ডিমেন্টারস, কমপক্ষে একশজন, কালো একটা জমি পেরিয়ে লেকের উপর দিয়ে ওদের দিকে আসছে। ঘুরে দাঁড়াল সে, পরিচিত বরফ শীতল বোধটা দুদিক থেকেই যেন ওর ভেতরে প্রবেশ করছে, কুয়াশা ঝাঁপসা করে দিচ্ছে ওর দৃষ্টি; সবদিক থেকে আরও ডিমেন্টার এগিয়ে আসছে; ওদেরকে প্রায় ঘিরে ফেলছে …

    হারমিওন, আনন্দের কিছু একটা ভাব! চিৎকার করল হ্যারি, জাদুর কাঠি তুলে ধরেছে, দৃষ্টি পরিষ্কার করার জন্যে প্রবলভাবে চোখ পিটপিট করছে, ভেতর থেকে উঠে আসা ক্ষীণ আর্তনাদটাকে মাথা থেকে সরিয়ে দেয়ার জন্য নাড়ছে মাথা

    আমি আমার গডফাদারের সঙ্গে থাকব। আমি ডার্সালিদের ছেড়ে চলে যাচ্ছি।

    নিজেকে বাধ্য করল সে সাইরিয়াস-এর কথা, এবং শুধু সাইরিয়াস-এর কথা, জোরে জোরে আওড়াতে লাগল: এক্সপেক্টো পেট্রোনাম! এক্সপেক্টো পেট্রোনাম!

    কেঁপে উঠল ব্ল্যাক, গড়িয়ে পড়ল মাটিতে, পড়ে থাকল নিথর, মৃত্যুর মতই ফ্যাকাশে।

    ও ঠিক হয়ে যাবে। আমি ওর সঙ্গে যাব ওর সঙ্গেই থাকব।

    এক্সপেক্টো পেট্রোনাম! হারমিওন, আমাকে সাহায্য কর! এক্সপেক্টো পেট্রোনাম!

    এক্সপেক্টো– ফিসফিস করে হারমিওন, এক্সপেক্টো-এক্সপেক্টো

    কিন্তু আর বলতে পারছে না হারমিওন। ডিমেন্টাররা কাছে চলে এসেছে, মাত্র দশ ফিট দূরে। হ্যারি এবং হারমিওন-এর চারদিকে দেয়াল তৈরি করেছে, এবং আরও কাছে চলে আসছে,

    এক্সপেক্টো পেট্রোনাম! চিৎকার করল হ্যারি, কানের ভেতরের আর্তনাদকে যেন ডুবিয়ে দিতে চাচ্ছে। এক্সপেক্টো পেট্রোনাম!

    ওর জাদুর কাঠির মাথা থেকে চিকন রূপালী একটা রশ্মি বেরিয়ে এলো, ওদের ওপরে কুয়াশার মতো স্থির হয়ে থাকল। ঠিক সেই মুহূর্তে হ্যারি দেখল ওর পাশেই অজ্ঞান হয়ে পড়ে গেল হারমিওন। ও একা একেবারেই একা।

    এক্সপেক্টো-এক্সপেক্টো পেট্রোনাম–

    হাঁটুতে ঠাণ্ডা ঘাস লাগছে টের পেল হ্যারি। ওর চোখ আচ্ছন্ন করে ফেলেছে কুয়াশা। প্রবল চেষ্টায় সে মনে করবার চেষ্টা করছে–সাইরিয়াস নির্দোষ–নির্দোষ ও ঠিক হয়ে যাবে। আমি ওর সঙ্গে থাকব

    এক্সপেক্টো পেট্রোনাম! ঘনঘন শ্বাস নিচ্ছে সে।

    নিজের তৈরি আকৃতিহীন পেট্রোনাস-এর ক্ষীণ আলোয় হ্যারি দেখল ওর খুব কাছে দাঁড়িয়ে পড়ল একটা ডিমেন্টার। হ্যারির তৈরি রূপালী কুয়াশার মধ্যে দিয়ে ওটা আসতে পারছে না। ওটার কাপড়ের নিচ থেকে একটা মৃত সরু হাত বেরিয়ে এলো। যেন পেট্রোনাসটাকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

    না–না– রুদ্ধস্বরে বলল হ্যারি। সে নির্দোষ এক্সপেক্টো-এক্সপেক্টো পেট্রোনাম

    ও বুঝতে পারছে ওরা ওকে দেখছে, ওদের সর্বনাশা নিঃশ্বাস ওর গায়ে এসে লাগছে যেন ওর চারদিকে অশুভ কোন বায়ু। সবচেয়ে কাছের ডিমেন্টারটি মনে হচ্ছে যেন ওকে ভালো করে দেখছে। তারপর দুটো পচন ধরা হাত বের করে নিজের মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে দিল।

    যেখানে চোখ থাকার কথা ছিল, সেখানে রয়েছে পাতলা, ধূসর, ঘা ওঠা চামড়া, শূন্য কোটরের উপর টানা। কিন্তু একটা মুখ রয়েছে একটা গর্ত, আকৃতিহীন, বাতাস টেনে নিচ্ছে মৃত্যুর–শব্দে।

    ভয়ে হাত–পা অবশ হয়ে গেল হ্যারির, সে আর নড়তে পারছে না কথাও বলতে পারছে না। ওর তৈরি পেট্রোনাসটা এক ফুয়ে যেন হারিয়ে গিয়ে মরে গেল।

    সাদা কুয়াশা ওকে অন্ধ করে দিয়েছে। ওকে লড়তে হবে এক্সপেক্টো পেট্রোনাম দেখতে পাচ্ছে না এবং একটু দূরে পরিচিত চিৎকারটা শুনতে পাচ্ছে সে এক্সপেক্টো পেট্রোনাম কুয়াশার মধ্যেই সাইরিয়াস-এর জন্য হাত বাড়ালো সে, ওর হাতটা খুঁজে পেল ওরা ওকে নিয়ে যেতে পারবে না…

    একজোড়া ঠাণ্ডা চটচটে হাত হ্যারির গলা জড়িয়ে ধরল হঠাৎ। ওর মুখটাকে জোর করে উপরের দিকে তোলার চেষ্টা করছে … ওটার নিঃশ্বাস পড়ছে ওর মুখে, টের পাচ্ছে হ্যারি ওকেই প্রথমে শেষ করবে পচা গলিত দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস লাগছে ওর নাকে মায়ের চিৎকার কানে বাজছে ওর মনে হচ্ছে যেন ওটাই ওর শেষ শুনতে পাওয়া

    এবং তারপর, কুয়াশার মধ্যে দিয়ে, যেটা ওকে ডুবিয়ে দিচ্ছিল, ওর মনে হলো যেন একটা রূপালী আলোর রেখা দেখতে পেল, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে ..উপুড় হয়ে ঘাসের উপরে মুখ থুবড়ে পড়ল সে

    দুর্বল, নড়তে পারছে না, কাঁপছে, অসুস্থ, মুখ নিচের দিকে, চোখ খুলল হ্যারি। চোখ ধাঁধানো আলো ওর চারদিকের ঘাসকে আলোকিত করেছে … চিৎকার থেমে গেছে, অশরীরী ঠাণ্ডাটা সরে যাচ্ছে ….

    কিছু একটা তাড়িয়ে দিচ্ছে ডিমেন্টারদের ওটা সাইরিয়াস, হারমিওন এবং ওর চারদিকে ঘুরছে, ভয়ঙ্কর শব্দ দূরে সরে যাচ্ছে ডিমেন্টাররা। চলে যাচ্ছে ওরা

    বাতাস আবার উষ্ণ হয়ে উঠছে …।

    সমস্ত শক্তি একত্রিত করে মাথাটা কয়েক ইঞ্চি তুলল হ্যারি, দেখল আলোর মধ্যে একটা প্রাণী লেকের উপর দিয়ে ঘোড়ার মতো ছুটে যাচ্ছে। ঘামে ওর দৃষ্টি আচ্ছন্ন হয়ে গেছে, হ্যারি মনে করবার চেষ্টা করল কি ছিল ওটা … ইউনিকর্ন অর্থাৎ রূপকথার এক সিংওয়ালা ঘোড়ার মতো উজ্জ্বল ওটা। সচেতন থাকার জন্য নিজের সঙ্গে লড়ছে হ্যারি, দেখল লেকের অপর পাড়ে গিয়ে ওটা থেমে দাঁড়াল। মুহূর্তের জন্য হ্যারি দেখল, ওটারই উজ্জ্বলতায়, যেন কেউ একজন ওটাকে সাদরে ডেকে নিচ্ছে হাত তুলছে ওটাকে আদর করার জন্য সেজনকে ওর কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হলো কিন্তু এটা হতে পারে নাহ্যারি বুঝতে পারছে না। তার আর চিন্তা করার শক্তি নেই। শরীরের শেষ শক্তিটাও যেন নিঃশেষ হয়ে গেল। মাটিতে আছড়ে পড়ল ওর মাথা। অজ্ঞান হয়ে গেল হ্যারি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার (৪) – জে. কে. রাওলিং
    Next Article হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস (২) – জে. কে. রাওলিং

    Related Articles

    জে. কে. রাওলিং

    হ্যারি পটার এন্ড দি ফিলসফারস স্টোন (১) – জে. কে. রাওলিং

    August 18, 2025
    জে. কে. রাওলিং

    হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস (২) – জে. কে. রাওলিং

    August 18, 2025
    জে. কে. রাওলিং

    হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার (৪) – জে. কে. রাওলিং

    August 16, 2025
    জে. কে. রাওলিং

    হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফনিক্স (৫) – জে. কে. রাওলিং

    August 16, 2025
    জে. কে. রাওলিং

    হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স (৬) – জে. কে. রাওলিং

    August 16, 2025
    জে. কে. রাওলিং

    হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস (৭) – জে. কে. রাওলিং

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }