Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প – মণি ভৌমিক

    মণি ভৌমিক এক পাতা গল্প85 Mins Read0
    ⤶ ⤷

    মায়াবনবিহারিণী হরিণী

    প্রেমে পড়লেন অ্যালবার্ট আইনস্টাইন।

    তাঁর প্রথম প্রেম।

    আইনস্টাইনের বয়েস সবে ষোলো। তিনি সুইত্জারল্যান্ডে।

    তাঁর প্রথম প্রেমিকা বয়েসে দু’ বছরের বড়।

    নাম মেরি। মেরি উইনটেলার।

    ক’জন জানি আমরা আইনস্টাইনের প্রথম প্রেমের গল্প? এই গল্পের নায়ক এক সম্পূর্ণ অপরিচিত আইনস্টাইন। আসুন সেই গল্পের মধ্যে।

    ১৮৯৫ সালের ২৬ অক্টোবর।

    ষোলো বছরের অ্যালবার্ট আইনস্টাইন তৃতীয় বর্ষের ছাত্র হিসেবে ভরতি হলেন আরাউ অঞ্চলের একটি স্কুলের টেকনিকাল বিভাগে। জুরিখের পলিটেকনিকে ভরতি হতে এই পড়াশোনার দরকার। জুরিখের পশ্চিমে— বিশ মাইল দূরে আরাউ। আরও একবার বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন আইনস্টাইন।

    কিন্তু বাড়ি থেকে দূরে এক বাড়ি খুঁজে পেলেন তিনি উইনটেলার পরিবারের আশ্রয়ে।

    এই বাড়ির গৃহিণীর নাম আর আইনস্টাইনের মায়ের নাম এক, একজন পলিন আইনস্টাইন, অন্যজন পলিন উইনটেলার। ষোলো বছরের অ্যালবার্টকে মাতৃস্নেহে নিজের সংসারে ডেকে নিলেন পলিন।

    পলিনের স্বামী অধ্যাপক জস (Jost) উইনটেলার আরাউ স্কুলেরই শিক্ষক। তিনি দুটি বিষয় পড়ান— গ্রিক আর ইতিহাস। আইনস্টাইন আর উইনটেলার পরিবার ক্রমেই হয়ে উঠল খুব ঘনিষ্ঠ।

    অ্যালবার্টের বোন মায়া বিয়ে করল জস আর পলিনের ছেলে পলকে।

    আর অ্যালবার্ট প্রেমে পড়ল এঁদের মেয়ে মেরির— প্রথম প্রেম। মেরিরা তিন বোন। সবচেয়ে সুন্দরী মেরি।

     

    আরও দেখুন
    বাংলা গল্প
    বাংলা উপন্যাস
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বইয়ের
    বাংলা ভাষা
    বিনামূল্যে বই
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ডিকশনারি অ্যাপ

     

    কেমন ছিল অ্যালবার্ট আইনস্টাইনের প্রথম প্রেম? এক কথায়, মধুর রসে পূর্ণ, রোম্যান্টিক প্রেম।

    কীভাবে জানা গেল এই কথা?

    মেরিকে লেখা আইনস্টাইনের একটি চিঠি থেকে। চিঠিটা পাওয়া গেছে— ষোলো বছরের অ্যালবার্টের প্রথম প্রেমপত্র— মেরিকে লিখছেন অ্যালবার্ট আইনস্টাইন—

    Many, many thanks for your charming little letter, which made me endlessly happy. It is so wonderful to be able to press to one’s heart such a bit of paper which two so dear little eyes have lovelingly beheld and on which the dainty little hands have charmingly glided back and forth. I was now made to realize to the fullest extent, my little angel, the meaning of homesickness and pining. But love brings much happiness— much more so than pining brings pain. Only now do I realize how indispensible my dear little sunshine has become to my happiness… You mean more to my soul than the whole world did before.

     

    আরও দেখুন
    উপন্যাস সংগ্রহ
    গ্রন্থাগার
    বাংলা গল্প
    গ্রন্থাগার সেবা
    বাংলা ইসলামিক বই
    বাংলা লাইব্রেরী
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা অনুবাদ সাহিত্য
    বইয়ের
    ই-বই ডাউনলোড

     

    অ্যালবার্ট আইনস্টাইনের কলম থেকে বিশুদ্ধ রোম্যান্টিক প্রেমের প্রথম উচ্চারণ— স্বতন্ত্র এর মূল্য।

    মেরির কাছ থেকে একটি প্রেমপত্র পেয়েছেন অ্যালবার্ট। তারই উত্তরে এই চিঠি। এই চিঠি পেয়ে তিনি কৃতজ্ঞ এবং অন্তহীনভাবে খুশি।

    প্রেমপত্রের টুকরো কাগজটি বুকের ওপর হৃদয়ের কাছে ধরে রাখলেন অ্যালবার্ট। এই কাগজটির দিকেই তো প্রেমপূর্ণ দুটি চোখ দিয়ে তাকিয়ে চিঠি লিখেছে প্রিয়তমা মেরি। এই কাগজের ওপর দিয়েই আগে-পিছনে বারবার ঘোরাফেরা করেছে তার দুটি সুগঠিত হাত— তাই তো কাগজটিকে অনেকক্ষণ হৃদয়ের কাছে ধরে রেখেছেন অ্যালবার্ট। হে আমার ছোট্ট পরী, আমি এতদিনে, এইবার, গভীরভাবে বুঝতে পারলাম বাড়ির জন্যে মনকেমনের কষ্ট কাকে বলে। লিখছেন অ্যালবার্ট, কিন্তু মেরি, প্রেম নিয়ে আসে অনেক বেশি সুখ। এই সুখ মন-কেমনের কষ্টকে ছাপিয়ে যায়। এক সময়ে সারা ভুবনের মূল্য আমার কাছে যা ছিল, তার চেয়ে এখন অনেক বেশি আমার কাছে মেরি তোমার মূল্য। আমার আত্মার কাছে তুমি সারা বিশ্বজগতের চেয়েও বেশি!

     

    আরও দেখুন
    বাংলা ইসলামিক বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গ্রন্থাগার সেবা
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    অনলাইন বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা লাইব্রেরী
    বাংলা শিশু সাহিত্য

     

    এই চিঠি এক সম্পূর্ণ অপরিচিত অ্যালবার্ট আইনস্টাইনকে আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়। মনে হয় এ-লেখা কোনও বিজ্ঞানীর নয়। কোনও রোম্যান্টিক কবির। অ্যালবার্ট আইনস্টাইনের মধ্যে এই দ্বৈতসত্তা সারাজীবন প্রকাশিত হয়েছে। তিনি বিজ্ঞানী, কিন্তু সেই সঙ্গে তিনি কল্পনাপ্রবণ দার্শনিক। আইনস্টাইনের এই দ্বৈতসত্তাকে সম্ভবত প্রথম লক্ষ করেন তাঁর স্কুলের বন্ধু হান্স বাইল্যান্ড।

    বাইল্যান্ড লিখেছেন, ‘He was one of those split personalities who knows how to protect, with a prickly exterior, the delicate realm of their intense emotional life.’ আইনস্টাইনের অন্তরটি ছিল তীব্র আবেগপ্রবণ। তাঁর জীবনের অন্তরমহলও চালিত হত তীব্র আবেগের দ্বারা। তিনি ছিলেন সেইসব মানুষের একজন যারা বাইরের কণ্টকিত কাঠিন্যের আবরণে আগলে রাখেন ভিতরের কমনীয়তা। আইনস্টাইন যখন তাঁর বেহালায় বাজাতেন মোত্সার্টের সোনাটা তখন তাঁর অন্তরের এই কোমল লাবণ্য প্রকাশিত হত।

    মেরি কেমন চোখে দেখেছিল ষোলো বছরের অ্যালবার্টের প্রেমকে? এ-প্রশ্নের উত্তর দিয়েছে মেরি নিজেই— We loved each other fervently, but it was a complete ideal love. আমরা পরস্পরকে ভালবেসেছিলাম গাঢ় উষ্ণতার সঙ্গে কিন্তু আমাদের প্রেম ছিল সম্পূর্ণভাবে আদর্শ। অর্থাৎ এই প্রেম ছিল রোম্যান্টিক। শারীরিক নয়। মেরি অ্যালবার্টকে আদর করে কী নামে ডাকত? অ্যালবার্ট ছিল এই মেয়ের ‘clever darling curlyhead’। কখনও বা ‘the great dear philosopher.’

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বিনামূল্যে বই
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা সাহিত্য ভ্রমণ
    পিডিএফ
    বাংলা উপন্যাস
    Library

     

    কিন্তু মেরি ক্রমশই বুঝতে পারছিল, অ্যালবার্ট আইনস্টাইন এক অসামান্য প্রতিভা। তার বোধবুদ্ধি জ্ঞান— এসবের নাগাল পাওয়া মেরির পক্ষে সম্ভব নয়।

    সুতরাং তার মনে ভয় ঢুকল— সম্ভব কি অ্যালবার্টের পক্ষে মেরিকে চিরদিন ভালবাসা? অ্যালবার্টের জীবনসঙ্গিনী হওয়ার যোগ্যতা সে কী করে অর্জন করবে?

    মেরি অ্যালবার্টকে লিখল, I am an insignificant silly little sweetheart that knows nothing and understands nothing.

    মেরির এই স্বীকারোক্তি যতই সত্য হোক, অপ্রস্তুত অ্যালবার্ট মেরিকে তিরস্কার করে লিখলেন, নিজেকে কখনও এইভাবে ছোট করে দেখো না।

    মেরি অ্যালবার্টের কাছে জানতে চাইল, আমার কাছে থাকতে থাকতে তোমার ধৈর্যের অভাব হবে না তো? আমি তোমার তুলনায় নিতান্তই সাধারণ, সব ব্যাপারেই দুর্বল। আমাকে মেনে নেওয়ার জন্যে যে ধৈর্যের প্রয়োজন, তা কি তোমার আছে?

     

    আরও দেখুন
    বাংলা বই
    Books
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বই পড়ুন
    Library
    পিডিএফ
    সাহিত্য পত্রিকা
    নতুন উপন্যাস
    অনলাইন বুক

     

    উত্তরে অ্যালবার্ট জানালেন, And as to whether I will be patient? What other choice do I have with my beloved, naughty little angel? The more so since little angels are always weak… and you are, after all, and should be, my littel angel. আমি ধৈর্যবান হয়ে তোমার সঙ্গে থাকতে পারব কিনা তুমি জানতে চেয়েছ। আমার প্রিয়তমা, আমার ছোট্ট দুষ্টু পরি, ধৈর্য না ধরে কী উপায় আছে আমার? তুমি যে দুর্বল আমি তো তা জানি। কারণ ছোট্ট পরিরা দুর্বল হয়। যাই হোক, যাই ঘটুক, তুমি চিরদিন আমার ছোট্ট পরিই থাকবে। এই চিঠি পড়ে কে বলবে আইনস্টাইন মেরির চেয়ে দু’বছরের ছোট।

    কিন্তু মেরি কল্পনাও করতে পারেনি যে এই সময়ে আইনস্টাইনের মন চলে যাচ্ছে ভিন্ন পথে। এখন থেকেই অ্যালবার্ট আইনস্টাইনের প্রোজ্জ্বল প্রতিভা ক্রমশ প্রকাশিত হতে শুরু করল। এক নতুন আত্মবোধ ও আত্মবিশ্বাসে উত্তীর্ণ হলেন অ্যালবার্ট। তিনি নিজেই লিখলেন, তিনি হতে চান গণিতের শিক্ষক এবং পদার্থ বিজ্ঞানে বিশেষজ্ঞ। এই সময়ে মেরিকে একটি চিঠিতে হঠাৎ জানালেন আইনস্টাইন, আর তিনি মেরিকে চিঠি লিখতে চান না। মেরির মনে হল, অ্যালবার্ট আইনস্টাইন মেরির কাছ থেকে আর যেন কিছু পাবার আশা করেন না। গভীর বেদনার সঙ্গে মেরি লিখলেন—

     

    আরও দেখুন
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    পিডিএফ
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা শিশু সাহিত্য
    বই পড়ুন
    বাংলা অডিওবুক
    বইয়ের
    গ্রন্থাগার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা গল্প

     

    My love I do not quite understand— you write that you do not quite want to correspond with me any more, but why not, sweetheart? I could never describe, because there are no words for it, how blissful I feel ever since the dear soul of yours has come to live and weave in my soul. All I can say is that I love you for all eternity, sweetheart, and may God preserve and protect you.

    কী অসহায় বেদনাদীর্ণ এই চিঠি!

    প্রিয়তম, আমি সত্যি বুঝতে পারছি না কেন তুমি আমাকে আর চিঠি লিখতে চাও না। কী এমন হল? তোমার আত্মা আমার আত্মার মধ্যে যতদিন শুরু করেছে বসবাস, যতদিন তোমার অন্তরের বুনন মিশেছে আমার অন্তরবুননের সঙ্গে, আমি বর্ণনা করে তোমাকে বোঝাতে পারব না, ততদিন আমি রয়েছি অপূর্ব স্বর্গীয় অনুভূতির মধ্যে! তুমি আমার সেই স্বর্গসুখ ভেঙে দেবে? কেন? আমার শুধু এইটুকু বলার আছে যে, তোমার প্রতি আমার প্রেম চিরায়ত, কোনওদিন ফুরিয়ে যাবে না। ঈশ্বর তোমাকে ভাল রাখুন, তোমাকে আগলে রাখুন সকল বিপদ থেকে।

     

    আরও দেখুন
    বাংলা কবিতা
    বাংলা বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বইয়ের
    সেবা প্রকাশনীর বই
    বাংলা লাইব্রেরী
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা অডিওবুক

     

    মেরির এই চিঠির তাড়াতাড়ি উত্তর দিলেন না অ্যালবার্ট। এইভাবে তাকে বুঝিয়ে দিলেন, যে পথে রচিত হতে চলেছে তাঁর বিপুল ভবিষ্যৎ সেই পথে মেরির আর তেমন প্রয়োজন নেই অ্যালবার্টের জীবনে। অসহায় মেরি চিঠি লিখল অ্যালবার্টের মা পলিনকে। পলিন কি অ্যালবার্টের মনের খবর জানেন? সাহায্য করতে পারেন মেরিকে? অ্যালবার্ট আইনস্টাইনকে ফিরিয়ে আনতে পারেন মেরির কাছে? কী লিখলেন মেরিকে অ্যালবার্ট আইনস্টাইনের মা? লিখলেন, রাস্কেলটাকে বদলে দিয়েছে তার লেখাপড়া। আর লিখলেন, আমি অ্যালবার্টকে বলব। কিন্তু লাভ হবে কী?

    মা পলিনের কাছেও অ্যালবার্ট আইনস্টাইন যেন এক অপরিচিত মানুষ। এই অ্যালবার্টকে কি পলিন জানেন?

    পলিনের মনে হয়, অ্যালবার্ট আপাতভাবে ভীষণ অলস হয়ে গেছে। তার মধ্যে কমে গেছে বাহ্যিক ব্যস্ততা। তার পুত্রটি ডুবে আছে ধ্যানে, ভাবনায়, মগ্নতায়। এই ছেলেকে তিনি বোঝেন না। মেরিকে তিনি লিখলেন, The rascal has become frightfully lazy. ছোঁড়াটা মারাত্মক কুঁড়ে হয়ে গেছে!

    ঠিক এই সময়ে মেরির মাকে অ্যালবার্ট লিখলেন আশ্চর্য কয়েকটি কথা। এই কথাগুলির মধ্যে ধরা আছে অ্যালবার্ট আইনস্টাইনের ভবিষ্যৎ জীবনের বীজ। আইনস্টাইন কী লিখেছিলেন? লিখেছিলেন—

     

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা ভাষা
    বাংলা অডিওবুক
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা কবিতা
    PDF
    বিনামূল্যে বই
    বই
    বইয়ের

     

    I will find my destiny in the stars!

    নির্ভুল এই ভবিষ্যৎবাণীর মধ্যে একাকার হয়ে আছেন এক কবি ও বিজ্ঞানী, এক রোম্যান্টিক কল্পনাপ্রবণ মানুষ ও এক দার্শনিক। যেন এক নতুন অপরিচিত অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হল এই ভবিষ্যত্বাণীর মধ্যে। যে-মানুষটির সঙ্গে ভবিষ্যতের চলার পথ নির্ধারণ করবে এই বিশ্বভুবনের সঙ্গে তাঁর একাত্মতার, তাঁর মানসবন্ধনের বোধ। আইনস্টাইন বললেন, আমি খুঁজে পাব আমার ভাগ্য, আমার ভবিষ্যৎ, আকাশভরা সূর্য তারার মাঝে। সেইখানেই জাগরিত আমার চরম বিস্ময়, আমার সমস্ত জীবনের সন্ধান। বুঝিয়ে দিলেন ওই একটি কথার মধ্যে— এই মহাজাগতিক এষণার মধ্যে কোথায় মেরি? তার জায়গাটুকু আমার জীবনে লুপ্ত প্রায়। আমার এই অনন্ত মানস অভিযানে মেরির বন্ধন আমাকে কাটাতেই হবে। এক হৃদয়স্পর্শী চিঠি লিখলেন অ্যালবার্ট আইনস্টাইন— যে চিঠিটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রেমসাহিত্যে স্থান পাওয়ার যোগ্য। এই চিঠির মধ্যে প্রকাশিত হয়েছে অ্যালবার্ট আইনস্টাইনের অন্তর্দ্বন্দ্ব। তিনি ছেড়ে যাচ্ছেন মেরিকে। জেনেশুনে তিনি কষ্ট দিচ্ছেন এই মেয়েটিকে। কিন্তু মেরিকে নিয়ে থাকলে যে তাঁর ভবিষ্যৎ রচিত হবে না। অ্যালবার্টের স্বীকারোক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি লিখছেন, এবার আমাকেও কষ্ট পেতে হবে। যে-কষ্ট আমি মেরিকে দিচ্ছি তার কিছুটা আমিও পাচ্ছি। আমি কি এই কষ্ট তাকে দিলাম দুটি কারণে? এক, আমি কি স্বার্থপর? তার কথা ভাবলাম না? দুই, তার কোমল প্রকৃতিও আমি সবটা বুঝতে পারিনি? Now I myself have to taste some of the pain that I brought upon the dear girl through my thoughtlessness and ignorance of her delicate nature.

     

    আরও দেখুন
    PDF
    ই-বই ডাউনলোড
    Books
    বাংলা কবিতা
    বাংলা বই
    বাংলা ইসলামিক বই
    বাংলা অডিওবুক
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা অনুবাদ সাহিত্য

     

    কিন্তু কেন এমন করলেন অ্যালবার্ট আইনস্টাইন? কেন এই নিষ্ঠুরতা? তিনি পরিষ্কার জানাচ্ছেন, strenuous intellectual work and looking at God’s nature are the reconcilling, fortifying, yet relentless strict angels that shall lead me through all my life’s troubles. আইনস্টাইনের জীবনে যেন আর লিটল এঞ্জেল-এর প্রয়োজন নেই। এখন ডাক এসেছে কর্মযজ্ঞের, যাকে তিনি বলছেন relentlessly strict angels. সেই ডাকে সাড়া দিতে মেরির হাত ছাড়তেই হল অ্যালবার্ট আইনস্টাইনকে।

    কিন্তু মেরির হাত ছাড়লেও নারীর হাত ছাড়লেন না আইনস্টাইন। ১৮৮৯ সাল। অ্যালবার্ট আইনস্টাইন কুড়ি। তাঁর জীবনে এল নতুন প্রেমিকা। নাম, মিলেভা।

    জুরিখে ফিজিক্সের ক্লাস-মেট। বিয়েও করলেন তাঁকে। দুটি ছেলে হল তাঁদের। কিন্তু বিয়ে টিকল না। শেষ হল ডিভোর্সে। পরে আর একবার বিয়েও হল আইনস্টাইনের। কিন্তু সংসারের সুখ পেলেন কি? তিনি তাঁর এক পরম বিজ্ঞানী বন্ধুকে সেকথা জানিয়েছিলেন। বলেছিলেন— You are happily married all your life. I tried twice but failed miserably both times. বিয়ে আর বিজ্ঞানকে মেলাতে পারেননি আইনস্টাইন। কিন্তু জীবনের শেষ তিরিশ বছর কাটালেন বিশ্বের ফোর্সগুলির মেলবন্ধনে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleব্রহ্ম সত্য জগৎ সত্য : উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ – ড. মণি ভৌমিক
    Next Article বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী – মাইকেল এইচ. হার্ট

    Related Articles

    মণি ভৌমিক

    ব্রহ্ম সত্য জগৎ সত্য : উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ – ড. মণি ভৌমিক

    November 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }