Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প – মণি ভৌমিক

    মণি ভৌমিক এক পাতা গল্প85 Mins Read0
    ⤶ ⤷

    সীমার মাঝে অসীম তুমি

    আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন?

    এই প্রশ্নটির সামনে অ্যালবার্ট আইনস্টাইনকে বারবার পড়তে হয়েছে।

    তিনি বারবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন সহজ স্বচ্ছতার সঙ্গে। তাঁর গভীর ব্যক্তিগত উপলব্ধি ও তাঁর বিজ্ঞান-আলোকিত চেতনা থেকে উঠে এসেছে উত্তর।

    অ্যালবার্ট আইনস্টাইন নাস্তিক নন। বরং নাস্তিকতার বিরুদ্ধে তিনি খাড়া করেছেন তাঁর বোধদীপ্ত যুক্তি।

    কিন্তু নাস্তিক না হলেও, তিনি বিশ্বাসী নন ব্যক্তিগত ঈশ্বরে।

    নাস্তিকদের বিরুদ্ধে আইনস্টাইন বলছেন, ‘The fanatical atheists are like slaves who are still feeling the weight of their chains which they have thrown off after hard struggle. They are creatures who-in their grudge against traditional religions as the ‘opium of masses’-cannot hear the music of the spheres.’

    আইনস্টাইনের এই ভাষা হয়তো ঠিক বিজ্ঞানের ভাষা নয়। এ-ভাষা দর্শন ও সাহিত্যের। রোম্যান্টিকতা-প্রাণিত যে ভুবনবোধ প্রকাশ পেয়েছে অ্যালবার্ট আইনস্টাইনের এই বক্তব্যে তার পিছনে আছে মননের স্বাতন্ত্র্য ও হৃদয়ের প্রত্যয়। তিনি বলছেন যারা অন্ধ নাস্তিক, যাদের নাস্তিকতা যুক্তিবিহীন তারা যেন ক্রীতদাসের মতো। অনেক কঠিন লড়াই করে যে শিকলের বন্ধন থেকে মুক্তি পেয়েছিল, তারা কিন্তু আসলে এখনও অনুভব করছে সেই শিকলেরই ভার। এই নাস্তিকের দল ঐতিহ্যবাহী ধর্মকে মনে করে জনসাধারণের নেশার আফিম। হায়রে, ওরা শুনতে পায় না মহাকাশের সংগীত।

    তাহলে কি আইনস্টাইন আস্তিক?

    না, তাও নয়।

    একদিকে অন্ধ নাস্তিকতা। অন্যদিকে ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাসী আস্তিকতা।

    অ্যালবার্ট আইনস্টাইন মৌলিক ঈশ্বরভাবনার স্বাতন্ত্র্যে আলোকিত হয়ে দাঁড়িয়ে আছেন এই দুই মেরুর মধ্যবর্তী প্রত্যয়ভূমিতে।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    books
    science
    হ্যালো আইনস্টাইন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    Book
    বই

     

    তিনি ‘agnostic’। তিনি পরিষ্কার বলছেন, যে-ঈশ্বরে বিশ্বাসী তিনি, তার সঠিক প্রকৃতি কী, তা তিনি জানেন না। কিন্তু যাঁরা ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করেন, যাঁদের বিশ্বাসে মূর্ত হয়ে আছেন ঈশ্বর মানুষী প্রতিমায়, তাঁদের সম্পর্কে আইনস্টাইনের ধারণা কীরকম? তিনি কি কঠোর সমালোচক?

    মোটেই তা নয়। তিনি বরং লিখেছেন, such a belief seems to me preferable to the lack of any transcendental outlook.

    তা হলে কি আইনস্টাইনকে ধার্মিক-মানুষ বা religious man বলা যায়?

    এক গহন দার্শনিক বা রোম্যান্টিক কবির ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন এ-যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন নিজেই—

    A knowledge of the existence of something we cannot penetrate, of the manifestations of the profoundest reason and the most radiant beauty, which are only accessible to our reason in their most elementory forms-it is this knowledge and this emotion that constitute the truly religious attitude; in this sense and in this sense alone, I am a deeply religious man.

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বুক শেল্ফ
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    books
    বই
    science
    বিজ্ঞান
    হ্যালো আইনস্টাইন
    Book

     

    এমন এক সত্তার অস্তিত্বের জ্ঞান যাকে আমরা ভেদ করতে পারি না; গভীরতম বোধ ও উজ্জ্বলতম সৌন্দর্যের প্রকাশ ঘটেছে এমন এক সত্তায়— শুধু আমাদের বোধবুদ্ধি যে-সত্তার প্রাথমিক রূপটি ধরতে পারে— এই জ্ঞান এবং এই আবেগই তৈরি করে সত্যিকার ধর্মীয় ভাব। এই অর্থেই এবং শুধুমাত্র এই অর্থেই আমি একজন গভীরভাবে ধর্মীয় মানুষ।

    এই ধর্মের কোনও নাম আছে?

    সেই নামটির ব্যাখ্যা নিজেই জানিয়েছেন আইনস্টাইন। সেই ধর্ম মহাজাগতিক— যে-ধর্মের প্রকাশ ঘটেছে প্রকৃতির অন্তরবার্তায়। লিখছেন অ্যালবার্ট আইনস্টাইন—

    I have nothing but awe when I observe the laws of nature. There are not laws without a lawgiver, but how does this lawgiver look? Certainly not like a man magnified.

     

    আরও দেখুন
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    Book
    বিজ্ঞানের
    বুক শেল্ফ
    science
    হ্যালো আইনস্টাইন
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    বই
    books
    বিজ্ঞান

     

    আমি যখন প্রকৃতির নিয়মকানুন, অন্তরনীতিগুলি অনুধাবন করি, তখন আমার মধ্যে ভয়ংকর বিস্ময় ছাড়া আর কিছুই জাগে না। যখনই থাকবে কোনও নিয়মকানুন, রীতিনীতি তখনই থাকবে তাদের স্রষ্টাও। কিন্তু কেমন দেখতে এই বিশ্বপ্রকৃতির স্রষ্টাকে? নিশ্চয় সেই স্রষ্টা নয় কোনও বিপুল আকৃতির মানব।

    আমাদের তুলনায় সেই স্রষ্টার ক্ষমতা ও শ্রেয়তা সীমাহীন।

    আমার একান্ত নিজস্ব ধর্ম হল, সেই অন্তহীন সত্তার কাছে শ্রদ্ধায় অবনত হওয়া।

    আইনস্টাইনের এই বক্তব্য, ঈশ্বর সম্পর্কে তাঁর এই ধারণা আমাকে মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের গানে এমনই এক সত্তার অনিবর্চনীয় উদ্ভাসের কাছে কবির প্রণতি—

    তুমি কেমন করে গান কর হে গুণী

    আমি অবাক হয়ে শুনি কেবল শুনি।

     

    আরও দেখুন
    books
    বিজ্ঞানের
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    বুক শেল্ফ
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    science
    Book
    বই
    হ্যালো আইনস্টাইন
    বিজ্ঞান

     

    ভবিষ্যতের মানবজাতির জন্যে এক মহাজাগতিক ধর্মের কথা ভেবেছেন অ্যালবার্ট আইনস্টাইন।

    এই ধর্মের প্রধান বৈশিষ্ট্য কী? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আইনস্টাইন এই ভাষায়—

    It should transcend personal God and avoid dogma and theology. Covering both the natural and the spiritual, it should be based on a religious sense arising from the experience of all things natural and spiritual as a meaningful unity.

    অর্থাৎ, এই মহাজাগতিক ধর্ম পেরিয়ে যাবে ব্যক্তিগত ঈশ্বরকে। এই ধর্ম ঈশ্বর-কেন্দ্রিক হবে না। এই ধর্মে থাকবে না কোনও সংস্কার-আচ্ছন্ন সংকীর্ণতা, কোনও শাস্ত্রীয় অনুশাসন। এই ধর্ম একই সঙ্গে গ্রহণ করবে প্রাকৃতিক এবং পারমার্থিককে। এই ধর্মের ভিত হবে এমন এক আধ্যাত্মিক চেতনা যার উত্স আমাদের যূথবদ্ধ সামগ্রিক অভিজ্ঞতা। যে-অভিজ্ঞতার অন্তরে যা কিছু প্রাকৃতিক এবং যা কিছু আধ্যাত্মিক সব একসঙ্গে নিহিত থাকবে অর্থবহ বন্ধনে।

    আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, আইনস্টাইনের ঈশ্বর ও ধর্ম সম্পর্কে এই চেতনার উত্সটি কোথায়? এই ভাবনার সূত্র ধরে পিছন ফিরে তাকালে কোথায় পৌঁছব আমরা?

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    books
    বিজ্ঞান
    হ্যালো আইনস্টাইন
    বই
    বুক শেল্ফ
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    Book
    science
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প

     

    পৌঁছব দার্শনিক স্পিনোজার ঈশ্বর-ভাবনায়। আইনস্টাইন নিজেই আমাদের নিয়ে যাচ্ছেন তাঁর ঈশ্বরচেতনার উৎসে—

    I believe in Spinoza’s God, who reveals himself in the harmony of all that exists, not in a God who concerns himself with the fate and the doings of mankind.

    তাঁর স্বচ্ছ, যুক্তিগ্রাহ্য প্রত্যয়ের ভূমিতে দাঁড়িয়ে এখানে ঈশ্বর সম্পর্কে দ্বিধাহীন উচ্চারণে কথা বলেছেন আইনস্টাইন। বলেছেন তিনি বিশ্বাস করেন স্পিনোজার ঈশ্বরে।

    কেমন এই ঈশ্বর? আইনস্টাইন কুণ্ঠাহীন স্পষ্ট ভাষায় বলছেন, সেই ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন সমস্ত অস্তিত্বের অন্তর্নিহিত ছন্দবদ্ধতার মধ্যে।

    তারপর একই স্পষ্টতার সঙ্গে বলছেন, তিনি বিশ্বাস করেন না সেই ঈশ্বরে যিনি শুধু মানবজাতির কাজকর্ম আর ভাগ্যের ব্যাপারে সর্বদা চিন্তিত।

     

    আরও দেখুন
    বই
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    science
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    Book
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    বুক শেল্ফ
    books
    হ্যালো আইনস্টাইন

     

    দার্শনিক হিসেবে আইনস্টাইন কেন স্পিনোজার ভক্ত? স্পিনোজার দর্শনভাবনার কোন দিকটি তাঁকে সবচেয়ে মুগ্ধ করে? আইনস্টাইনের কাছেই শোনা যাক এই প্রশ্নের উত্তর—

    I am fascinated by Spinoza’s pantheism, but admire even more his contribution to modern thought because he is the first philosopher to deal with the soul and body as one, and not two separate things.

    স্পিনোজাই প্রথম দার্শনিক যিনি আত্মা ও শরীরকে এক করে ভাবতে পেরেছিলেন। তাদের মধ্যে তফাৎ করেননি। এই কারণেই আইনস্টাইনের স্পিনোজামুগ্ধতা! বোঝাই যাচ্ছে বিজ্ঞানী শ্রোডিঙ্গারের মতো আইনস্টাইন আমাদের বৈদিক দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাননি। স্পিনোজার ভাবনা বৈদিক দর্শনের কত কাছের!

    অ্যালবার্ট আইনস্টাইনের ঈশ্বরদর্শনের গভীরে পৌঁছনো সহজ কাজ নয়। বিজ্ঞান-দর্শন এবং রোম্যান্টিক ভুবনচেতনা একাকার হয়ে মিশে গেছে আইনস্টাইনের ঈশ্বরভাবনায়। তিনি এ-যুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েও ঈশ্বর-বিষয়ে কখনও কথা বলেন দার্শনিকের ভাষায়, কখনও কবির ভাষায়। কিন্তু যেভাবেই কথা বলুন তিনি, বলেন বড় সুন্দরভাবে। তাঁর ভাবের মধ্যে ফুটে ওঠে যুক্তিনির্ভর বোধদীপ্ত পরম আধ্যাত্মিকতা। শোনা যাক আইনস্টাইনের মুখের কথা। কথাগুলি উঠে এসেছে তাঁর নিজস্ব মনন ও মগ্নতা থেকে—

     

    আরও দেখুন
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    Book
    science
    বিজ্ঞানের
    books
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    বই
    বুক শেল্ফ
    বিজ্ঞান
    হ্যালো আইনস্টাইন

     

    Try and penetrate with our limited means the secrets of nature and you will find that, behind all the discernible laws and connections, there remains something subtle, intangible and inexplicable. Veneration for this force beyond anything that we comprehend is my religion. To that extent I am, in fact, religious.

    একটি পার্টিতে পানভোজন গল্পগুজব চলছে। সেই পার্টিতে উপস্থিত স্বয়ং আইনস্টাইন। হঠাৎ উঠল ধর্ম এবং ঈশ্বরের প্রসঙ্গ। আইনস্টাইন শুনছেন, একটি কথাও বলছেন না। পার্টিতে উপস্থিত এক অতিথি বললেন, ঈশ্বরে বিশ্বাস হল কুসংস্কার।

    গৃহকর্তা এই তর্ক থামাতে বললেন, তা কেন? স্বয়ং আইনস্টাইনের মধ্যেও ধর্মীয় বিশ্বাস আছে।

    পাশেই দাঁড়িয়ে আইনস্টাইন। তখনও একটিও কথা বলেননি ঈশ্বর সম্পর্কে। যে-ভদ্রলোক ঈশ্বরকে একেবারে উড়িয়ে দিয়েছিলেন তিনি কিছুটা অবাক হয়েই আইনস্টাইনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, সত্যি! আপনিও ধর্মে বিশ্বাস করেন? সবাই এবার তাকিয়ে আইনস্টাইনের দিকে।

     

    আরও দেখুন
    books
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    বই
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বুক শেল্ফ
    হ্যালো আইনস্টাইন
    science
    Book

     

    কী উত্তর দেবেন ভুবনবিখ্যাত এই বিজ্ঞানী?

    বলেছিলেন, আপনাদের সীমিত ক্ষমতা দিয়ে প্রকৃতির গহন রহস্যকে একবার ভেদ করার চেষ্টা করুন। দেখবেন প্রকৃতির সমস্ত দৃশ্য, পরিচিত নিয়মকানুন আর সংযোগগুলির পিছনে এমন একটা কিছু আছে যা সূক্ষ্ম, অদৃশ্য এবং ব্যাখ্যার অতীত। আমরা যা কিছু ভাবতে ও বুঝতে পারি এই ফোর্স তার অতীত। এবং এই ফোর্সের প্রতি শ্রদ্ধাই আমার ধর্ম। এইভাবে দেখলে আমাকে ধর্মে বিশ্বাসীও বলা যায়।

    একটি কথা এখানে জানিয়ে রাখি। শৈশবে আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন। সেটা ছিল আইনস্টাইনের জীবনে বেশ সোচ্চার ধর্মভাবের অধ্যায়।

    তারপর তিনি হঠাৎ ঈশ্বরে স্পষ্টতই অবিশ্বাসী হয়ে উঠলেন। প্রায় জীবনের চল্লিশটা বছর কাটালেন ঈশ্বর সম্পর্কে কোনওরকম আগ্রহ না দেখিয়ে। ক্রমে তাঁর বয়েস পঞ্চাশ হল। এবং পরিবর্তিত হল ঈশ্বর সম্পর্কে তার ভাবনাচিন্তা। তিনি ঈশ্বর সম্বর্কে দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথা বলতে শুরু করলেন। লিখলেন ঈশ্বর সম্পর্কে। সাক্ষাৎকার দিলেন ঈশ্বর বিষয়ে। ঈশ্বর বিষয়ে আলোচনায় সময় কাটালেন। চিঠিতেও এল ঈশ্বরের প্রসঙ্গ। তিনি বিশ্বাস করেন ঈশ্বরে, এ-কথা যেমন বোঝা গেল, সেই ঈশ্বর যে কোনও সাকার ব্যক্তিগত ঈশ্বর নন, সেকথা বুঝতেও অসুবিধে হল না।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বই
    books
    বিজ্ঞানের
    হ্যালো আইনস্টাইন
    science
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    বিজ্ঞান
    Book

     

    গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইকুয়েশনগুলিতে যখন তিনি মোহিত হচ্ছেন, বলছেন তাদের সৌন্দর্যের কথা, কিংবা যখন কোয়ানটাম মেকানিক্সের অনিশ্চয়তার সমালোচনা করছেন তখনও অ্যালবার্ট আইনস্টাইন বিশ্বজগতের অন্তর্নিহিত পারিপাট্যের প্রতি গভীর আস্থা প্রকাশ করছেন বারবার। মহাবিশ্বের এই যে সুসংবদ্ধতা, এই যে অন্তহীন সৌন্দর্য, তার প্রতি এই শ্রদ্ধাই আইনস্টাইনের বিজ্ঞানচেতনা ও ধর্মবোধের উত্স।

    এই কথাটাই আইনস্টাইন বললেন তাঁর অনবদ্য ভাষায়, প্রকাশ করলেন মহাবিশ্ব সম্পর্কে তাঁর মৌলিক মনন—

    The highest satisfaction of a scientific person is “that God himself could not have arranged these connections any other way than that which does exist,…”

    একজন বিজ্ঞানীর সবচেয়ে বড় তৃপ্তি কী? সেই তৃপ্তি হল, এইটুকু বুঝতে পারা যে স্বয়ং ঈশ্বরও মহাবিশ্বকে অন্যভাবে সৃষ্টি করতে পারতেন না, যেভাবে আছে সেইভাবেই সৃষ্টি করতে হত। মহাবিশ্বের মধ্যে নিহিত ‘কানেকশন’-গুলিকে অন্যভাবে সাজানো যেত না।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    science
    বিজ্ঞানের
    Book
    books
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    বই
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    হ্যালো আইনস্টাইন
    বিজ্ঞান

     

    সবে কেটেছে অ্যালবার্ট আইনস্টাইনের পঞ্চাশতম জন্মদিন। তাঁকে সরাসরি আবার প্রশ্ন করা হল, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন?

    এই প্রশ্নের অসামান্য উত্তর দিলেন আইনস্টাইন—

    I am not an atheist. The problem involved is too vast for our limited minds. We are in the position of a little child entering a huge library filled with books in many languages. The child knows someone must have written those books. It does not know how. It does not understand the languages in which they are written. The child dimly suspects a mysterious order in the arrangement of the books but doesn’t know what it is. That, it seems to me, is the attitude of even the most intelligent human being toward God. We see the universe marvelously arranged and obeying certain laws but only dimly understand these laws.

     

    আরও দেখুন
    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প
    বিজ্ঞানের
    books
    science
    Book
    বই
    বিজ্ঞান
    হ্যালো আইনস্টাইন
    হ্যালো আইনস্টাইন: চেনা নাম অচেনা গল্প
    বুক শেল্ফ

     

    এরচেয়ে সহজ করে ঈশ্বরের মতো জটিল ও গূঢ় বিষয়টি নিয়ে বোধহয় আলোচনা করা যায় না। প্রথমেই আইনস্টাইন বলছেন, তিনি নাস্তিক নন। তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি? এই প্রশ্নের সরাসরি উত্তরে তিনি দ্বিধাহীনভাবে জানালেন, তিনি নাস্তিক নন— আইনস্টাইনের এই উক্তি বিশেষ তাত্পর্যপূর্ণ। তারপরেই যে-কথাটি তিনি বললেন, সেটির গুরুত্ব আরও বেশি— ঈশ্বর আছে কি নেই সেটি নির্ধারণ করতে আমরা যে-সমস্যার মধ্যে পড়ি সেটি আমাদের সীমিত বোধবুদ্ধির পক্ষে এক বিশাল সমস্যা।

    আমাদের অবস্থাটা তখন কেমন? ধরা যাক, একটা বিশাল লাইব্রেরিতে সাজানো রয়েছে নানা ভাষায় লেখা বিচিত্র বই। এবং সেই লাইব্রেরিতে ঢুকে পড়েছে একটি শিশু। শিশুটি জানে কেউ একজন এইসব বই লিখেছে। কিন্তু শিশুটি জানে না, কেমন করে লিখেছে। বইগুলি যেসব ভাষায় লেখা তা শিশুটি বুঝতে পারে না। কিন্তু সে অস্পষ্টভাবে আন্দাজ করে যে, বইগুলি যেভাবে গোছানো হয়েছে তার মধ্যে একটা রহস্যময় পদ্ধতি আছে। কিন্তু এই পদ্ধতিটা কেমন, তা সে জানে না।

    এবার আইনস্টাইন এমন একটি উক্তি করেছেন যা তাঁর ঈশ্বরদর্শনের একেবারে মূল কথা— তিনি বলছেন, একটি বিশাল লাইব্রেরিতে অজানা ভাষায় লেখা বইগুলি দেখে শিশুর মনে যে-ভাবটি উদয় হল, সেইটেই আমাদের মধ্যে খুব বুদ্ধিমান মানুষের মনোভাব ঈশ্বরের প্রতি। লাইব্রেরিতে সাজানো বইগুলি দেখে যেমন শিশুটির মনে হতে পারে, সেই সাজানোর পিছনে এক রহস্যময় পদ্ধতি কাজ করেছে, ঠিক তেমনি মহাবিশ্বের দিকে তাকিয়েও আমাদের মনে হয়, কী বিস্ময়করভাবে সাজানো এই মহাবিশ্ব রহস্যময় কিছু নিয়ম মেনে চলেছে! কিন্তু সেই রহস্যময় সব নিয়ম আমরা শুধু আবছাভাবে বুঝতে পারি!

    চমৎকার এই তুলনা।

    যখনই আইনস্টাইন আলোচনা করেছেন ঈশ্বর-প্রসঙ্গে, যখনই তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি করেন না, এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছেন, তখনই আইনস্টাইন সরে গেছেন বিজ্ঞানের ভাষা থেকে। তখন যেন তিনি কবি কিংবা দার্শনিক— কিন্তু এমন এক কবি বা দার্শনিক যিনি কথা বলেন গভীর বিজ্ঞানচেতনা থেকে। যেমন, The most beautiful emotion we can experience is the mysterious. রহস্যময়তার অভিজ্ঞতাই সবচেয়ে সুন্দর অনুভূতি— বললেন আইনস্টাইন। শিল্প এবং বিজ্ঞান উভয়েরই জন্ম রহস্যময়তার অনুভূতি থেকে। আইনস্টাইনের ভাষায়, It is the fundamental emotion that stands at the cradle of all true art and science. এই মহাবিশ্বের নিহিত রহস্যের প্রতি যে মানুষের কোনও আবেগ নেই তাকে মৃত বলেই ধরা যায়— সে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া বাতি। He to whom this emotion is a stranger, who can no longer wonder and stand rapt in awe, is as good as dead, a snuffed-out candle.

    কাকে বলে ধার্মিকতা? ভিন্ন ভাষায় ব্যাখ্যা দিলেন আইনস্টাইন। বিশ্বের অন্তর্নিহিত রহস্যময়তার সূত্র ধরেই তিনি বললেন, যা কিছু আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি, ধরতে পারি, তার মধ্যে এমন একটা কিছু আছে যা আমাদের মন কিছুতেই বুঝতে পারে না, যা থেকে যায় আমাদের নাগালের বাইরে, যার সৌন্দর্য এবং মহত্ত্ব আমাদের কাছে পৌঁছয় তির্যকভাবে— এই অনুভবই হল ধার্মিকতা। To sense that behind anything that cannot be experienced there is something that our minds cannot grasp, whose beauty and sublimity reaches us only indirectly: this is religiousness. হ্যাঁ, আমি এই অর্থে অত্যন্ত গূঢ়ভাবে একজন ধার্মিক মানুষ, বলেছেন আইনস্টাইন।

    আমি ‘ভগবান’ বলতে কী বুঝি জানতে চান? বেশ, তা হলে খুব সংক্ষেপে বলছি, শুনুন—

    My religiosity consists of a humble admiration of the infinitely superior spirit that reveals itself in the little that we can comprehend about the knowable world. That deeply emotional conviction of the presence of a superior reasoning power, which is revealed in the comprehensible universe, forms my idea of God.

    এই বিশ্বভুবনের কতটুকুই বা বুঝি! যতটুকু বুঝতে পারি, তার মধ্যে প্রকাশিত দেখি এক মহত্তর সত্তা। তার প্রতি বিনত শ্রদ্ধা ও মুগ্ধতাকেই আমি মনে করি ধর্মানুভব। এই বোধগম্য মহাবিশ্বের মধ্যে বিরাজ করছে এক উচ্চতর, শ্রেয়তর বুদ্ধিমত্তা— এই গভীর ভাবানুবেগ প্রাণিত প্রত্যয়ই আমাকে দিয়েছে ঈশ্বরের অস্তিত্বের অনুভব।

    এইখানেই থেমে থাকেননি অ্যালবার্ট আইনস্টাইন। আরও কয়েক পা এগিয়ে গিয়ে বলেছেন, যে-ফোর্স শুরু থেকে শেষ পর্যন্ত জগতে সবকিছু ঘটাচ্ছে, তার ওপর আমাদের বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। ক্ষুদ্রতম পোকামাকড় থেকে বৃহত্তম তারকা— সবাই এই ফোর্সের দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ উদ্ভিদ, শাকসবজি কিংবা সুদূর মহাজাগতিক ধুলো, আমরা সবাই নাচছি এক রহস্যময় সংগীতের সুরে। সেই সুর বাজাচ্ছে এক সুদূর অদৃশ্য সুরশিল্পী।

    I am a determinist. Everything is determined, the beginning as well as the end, by forces over which we have no control. It is determined for the insect as well as for the star. Human beings, vegetables or cosmic dust, we all dance to the mysterious tune, intoned in the distance by an invisible player.

    আকাশভরা সূর্যতারার দিকে তাকিয়ে বিনম্র বিস্ময়ে জেগে ওঠা চেতনা— এই হল অ্যালবার্ট আইনস্টাইনের চোখে ‘রিলিজিওসিটি’, ধর্মোপলব্ধি। এই অনন্ত সৃষ্টির বুননে মিশে থাকা এক পরম শক্তিমান নিরাকার সত্তা— এই হল আইনস্টাইনের ঈশ্বর। আইনস্টাইনের এই ভাবনা থেকে প্রাচীন ভারতের ঋষির ধ্যানোপলব্ধ প্রত্যয় খুব দূরের পথ নয়। উপনিষদে ‘ব্রহ্ম’ শব্দটির অর্থ ‘বৃহত্তম’। মহাবিশ্বের সর্বত্র বিভিন্ন রূপে এই ‘বৃহত্তম’ সত্তা প্রতিভাত হচ্ছে। এই সত্তা পরিবর্তনের অতীত। উপনিষদও একই কথা বলছে— ব্রহ্ম কখনও ব্যক্ত, কখনও অব্যক্ত, কখনও গোচর, কখনও অগোচর। ইন্দ্রিয়গ্রাহ্য দৃশ্যমান জগতে আমরা ব্রহ্মেরই প্রকাশ দেখি। উপনিষদের ভাষায়— পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, এই প্রকাশমান স্থূল জগতের উত্স এক অদৃশ্য, অব্যক্ত সত্তা। যেমন বীজ থেকে অঙ্কুরিত হয় চারাগাছ। আমরা বীজটিকে দেখতে পাই না। কিন্তু বীজের অস্তিত্ব সন্দেহের অতীত। সে না থাকলে গাছটি কোথা থেকে এল? এক এবং অদ্বিতীয় সেই সত্তা সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে উপস্থিত। এই অদৃশ্য, অগোচর পরম সত্তার উদ্দেশেই লিখলেন রবীন্দ্রনাথ—

    এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে—

    কোথায় বসে বাজাও বেণু, চরাও মহাগগনতলে ॥

    আইনস্টাইনও শুনতে পেয়েছিলেন এই মহাজাগতিক রহস্যময় বেণু, ‘the mysterious tune, intoned in the distance by an invisible player.’

    একজন বিজ্ঞানী। অন্যজন কবি। তবু ওঁদের ভুবনবীক্ষণ, ওঁদের ঈশ্বর-অনুভব কোথায় যেন এক স্রোতে মিশেছিল! তা সত্ত্বেও ওঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গির কোনও স্বাতন্ত্র্য ছিল কি? জানা যাবে তাঁদের মুখোমুখি ঐতিহাসিক সংলাপে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleব্রহ্ম সত্য জগৎ সত্য : উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ – ড. মণি ভৌমিক
    Next Article বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী – মাইকেল এইচ. হার্ট

    Related Articles

    মণি ভৌমিক

    ব্রহ্ম সত্য জগৎ সত্য : উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ – ড. মণি ভৌমিক

    November 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }