Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ১৬ আনা ভয় – সম্পাদনা : সৈকত মুখোপাধ্যায়

    সৈকত মুখোপাধ্যায় এক পাতা গল্প442 Mins Read0
    ⤶ ⤷

    চাঁদ ডুবে গেলে – মোহনা দেবরায়

    পকেট কেট থেকে ফোনটা বের করে মেসেজগুলো আরেকবার পড়ে সুজাত। ভ্রু’দুটো কুঁচকে যায় তার। ভীষণ ইন্টারেস্টিং কেস! অন্যমনস্কভাবে চেয়ারে হেলান দিয়ে বসে সে।

    সুজাত চক্রবর্তী এখনকার একজন সেলিব্রিটি মনোবিদ। লোকে বলে, ওর কাছে দুটো-তিনটে সেশন করার পর নাকি আর সমস্যার কথা মনেই থাকে না সাহায্যপ্রার্থীর। ওর একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য প্রায় একমাসের ওপর অপেক্ষা করতে হয়। তবু লোকজন সুজাতর কাছেই আসে।

    সারাদিন বিভিন্ন মানুষের সমস্যা আর অসুস্থতার কথা শুনে শুনে দিনের শেষে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে সুজাত। তার ওপর ফোনে রোজ আসা মেসেজের সংখ্যাও কম নয়। সেখানে ফ্রি’তে পরামর্শ চাওয়ার ভিড়টাই সবচেয়ে বেশি। অনেকে আবার ‘ঘরোয়া সমাধান’-এর জন্য কাউন্সেলিং শিখতেও চায়। ওর পেশায় এগুলো রোজকার ব্যাপার। এদেরকে সাধারণত উত্তরের প্রশ্রয়টুকুও দেওয়ার প্রয়োজন মনে করে না সে।

    কিন্তু সেদিনের অনুরোধটা মোটেই সেরকম কিছু ছিল না। সাধারণ অ্যাপয়েন্টমেন্ট চেয়েই কথাটা উঠেছিল। তাই উত্তর দিয়েছিল সুজাত। কিন্তু তারপরেই এক অদ্ভুত আবদার করে বসে প্রেরক। সে বলে, তার আর্জেন্ট সেশন চাই। প্রয়োজনে সে বেশি টাকাও দিতে প্রস্তুত৷

    এই ব্যাপারটা সুজাতর পেশাদারি নৈতিকতার বিরোধী—বেশি টাকা নিয়ে কাউকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া, বা টাকার লোভে নিজের ব্যক্তিগত সময়ের সঙ্গে আপোশ করা! তাই সে নাকচ করেই দিচ্ছিল, কিন্তু তারপর যে মেসেজটা আসে, সেটা দেখে বিষয়টা আর অগ্রাহ্য করার উপায় থাকে না। প্রেরক সংক্ষেপে—এক লাইনের মধ্যে নিজের সমস্যাটা বলেছিল। আর সেটা দেখে সুজাতর ভিতরের মনোবিদটাকে যেন চ্যালেঞ্জ করেছিল কেউ !

    অফ ডে থাকা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট দেয় সে। অ্যাটেনডেন্টকে না ডেকে একাই চেম্বারে এসে বসে।

    কিছুক্ষণ পরে কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে আসেন একজন মহিলা। বয়স আন্দাজ চল্লিশ। পরনে সুতির শাড়ি। কাঁধে ঝোলানো টোটব্যাগ। লম্বা চুলের গোছা খানিক আলগাভাবে রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। বৈশিষ্ট্যহীন মুখশ্রী। কানে দুটো ছোট ছোট দুল ছাড়া গায়ে আর কোনও গয়না নেই। কবজিও শূন্য। সিঁথিতে লালের আভা আছে কিনা বোঝা যায় না। কিন্তু সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে, সেটা হল মহিলার চোখ। কিছু একটা আছে সেই চোখে! এক নজরে দেখলে নিষ্প্রাণ বলে মনে হলেও আদতে তা নিষ্প্রাণ নয়।

    টেবিলের উলটোদিকে দাঁড়িয়ে হাত জোড় করে ভদ্রমহিলা বললেন, ‘নমস্কার, আমি রুক্মিণী সিনহা। আমিই মেসেজ করেছিলাম আপনাকে।

    সুজাত প্রতি-নমস্কার জানিয়ে বসতে বলে ভদ্রমহিলাকে।

    কিছুক্ষণ দুজনেই কোনও কথা বলে না। তারপর একসময় একটু হেসে রুক্মিণী জিগ্যেস করে, ‘আপনি কোনও প্রশ্ন করবেন না আমায় ?

    সুজাতও একটু হেসে বলে, ‘অবশ্যই করব। কিন্তু আগে আপনার সমস্যাটার কথা শুনি। তারপর আমি আমার কাজ শুরু করব।’

    ভদ্রমহিলা স্মিত মুখে কিছুক্ষণ চেয়ে থাকেন। তারপর বলেন, ‘সত্যি বলতে কী, আমার ব্যাপারটাকে আদৌ সমস্যার পর্যায়ে ফেলা যায় কিনা, আমি জানি না। যেটা লিখেছিলাম, ওটাই… ওটাই আমার একমাত্র সমস্যা। আমার ভয় করে না। ভয়ের অনুভূতি শূন্য হয়ে গেছে আমার।’

    সুজাত মাথা নাড়ে। তারপর বলে, ‘এরকমটা হওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে আপনার জীবনে, যাতে মনে হল আপনার প্রফেশনাল হেল্প দরকার?’ ‘সত্যি বলতে, আমার জীবনে কোনও পরিবর্তনই হয়নি। বরং ব্যাপারটা বেশ এনজয় করছি। মনে হচ্ছে কেউ যেন মুক্ত করে দিয়েছে আমায়। তবে আমার হাজব্যান্ড

    আর মেয়ে… এদের কনসার্ন একটু বেশি। সবসময় আমায় আগলে আগলে রাখছে। যদিও, আমি ওদের অবস্থাটা বুঝতে পারছি। ভয় করছে না বলে আমি নিজের অজান্তেই অনেক সময় এমন রিস্ক নিয়ে ফেলছি যে ওরা চিন্তিত হয়ে যাচ্ছে। আমি পরে রিয়ালাইজ করছি সেটা! বলতে পারেন খানিকটা ওদের কথা ভেবেই আপনার কাছে…’

    ‘আপনার মেয়ের বয়স কত?’

    ‘এই তো… তেরো।’

    ‘মেয়ে বা হাজব্যান্ড কেউ সঙ্গে এলেন না কেন?’

    ‘আমিই আনতে চাইনি। প্রথম সেশনটা আমি একাই করতে চেয়েছিলাম।…’ বলতে বলতে আচমকা মুখ টিপে হেসে ফেলে মহিলা৷

    ‘হাসছেন কেন?’

    মাথা নেড়ে রুক্মিণী বলে, ‘আপনি তো বেশ পুলিশি জেরা শুরু করেছেন!” সুজাতও আলতো হেসে বলে, ‘আপনার কোনও প্রশ্ন থাকলে করতে পারেন।”

    ‘আচ্ছা। এরকম কেন হচ্ছে আমার ? ’

    ‘এক্সাক্টলি সেটা জানার জন্য আমাকে কতগুলো প্রশ্ন করতে হবে।’

    ‘করুন না… আমার কোনও আপত্তি নেই।’

    ‘আচ্ছা এই যে আপনার… ভয় না পাওয়ার ব্যাপারটা, এর সঙ্গে আর কিছু

    হচ্ছে? মানে অন্য কোনও চেঞ্জ? রাগ, বিরক্তি এগুলো কমেছে বা বেড়েছে? বা অন্য কোনও ফিলিংস্?’

    ‘না। সবই নর্মাল। বিরক্তি আমার বরাবরই একটু বেশি। বাকি আর যা যেরকম ছিল তাইই আছে।’

    ‘আচ্ছা এই ব্যাপারটা প্রথম রিয়ালাইজ করলেন কবে?’ একের পর এক রুটিন প্রশ্ন করে ব্যাপারটা বুঝে নিতে চাইল সুজাত।

    ‘গত সপ্তাহে। আমি এমনিতে হোম মেকার। একটা এনজিও-র সঙ্গে যুক্ত। বাড়ি থেকে প্রায়শই বেরোতে হয়। ফিরতেও দেরি হয় মাঝেমধ্যে। সেদিনও হয়েছিল। বাড়ি

    পৌঁছোনোর শেষ পাঁচ কিলোমিটার মতো রাস্তা অটো ধরতে হয়। বেশি রাত হলে ওই রাস্তায় আর অটো চলে না। সেদিনও চলছিল না। আমি ক্যাব বুক করার চেষ্টা করছিলাম। কিন্তু পরপর রাইড ক্যান্সেল করছিল সবাই।

    ‘একসময় বিরক্ত হয়ে হাঁটতে শুরু করি। প্রায় এক ঘণ্টা ওই শুনশান রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরি। রূপম আর বিন্নি ততক্ষণে শুয়ে পড়েছিল। আমার ফিরতে দেরি হলে ওরা সাধারণত জেগে থাকে না। পরদিন সকালে ঘটনাটা ওদেরকে জানাই। খুব টেনশনে পড়ে যায় ওরা। আসলে ওই রাস্তাটার একটু বদনাম আছে।

    ‘তো যাই হোক, তারপরেই আমি আবিষ্কার করি, ওই রাস্তায় আসতে আসতে আমার একটুও ভয় করছিল না। সেই শুরু। তারপর অনেক রকম ঘটনা হয়েছে। একবার… এই পরশু, ঘরে একটা সাপ ঢুকেছিল বুঝলেন! কেউটে। আমরা একটু মফস্সলের দিকে থাকি তো, বর্ষাকালে সাপখোপ বেরোয় এখনও দু’একটা। আমি জাস্ট ল্যাজের কাছটা ধরে একটা ডান্ডা দিয়ে মাথাটাকে দূরে দূরে রেখে জিনিসটাকে ধরে এক টান মেরে বাড়ির পাশের জঙ্গলে ফেলে দিই।

    ‘এই পুরো কাজটা করতে আমার কিন্তু একবারও হাত কাঁপেনি, নার্ভ ফেল করেনি। রূপমের হয়তো ইচ্ছে ছিল ওটাকে মেরে ফেলার। কিন্তু সেসব আমার মাথাতেও আসেনি তখন। ওরা দুজনেই খুব অবাক হয়ে গিয়েছিল আমার কাণ্ডকারখানা দেখে৷’ ‘আচ্ছা এই ব্যাপারটা শুরু হওয়ার আগে আপনি কেমন ভয় পেতেন? খুব কি ভিতু ছিলেন? না সাধারণ? ‘

    রুক্মিণী একটু ভেবে নেয়, ‘উমমম… হ্যাঁ একটু ভিতু তো ছিলাম বলতেই হয়৷ বিশেষ করে শেষ কয়েক বছরে সব ভয়গুলো প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। মানুষ, জন্তু জানোয়ার, পোকামাকড় সবাইকে ভয় পেতাম। আর…’ ‘আর?’

    , রুক্মিণীর মুখটা একটু লালচে হয়, ‘আমার আরো একটা ভয় ছিল। অযৌক্তিক ভয় বলতে পারেন। যেটাকে পাতি বাংলায় বলে ভূতের ভয়। অন্ধকার ঘরে আমি একা থাকতে পারতাম না।’

    ‘এই ভয়টাও এখন আর নেই?’

    ‘না। সাধে কি বলছি মুক্ত লাগছে? এখন কোনও মালুমই পড়ে না। সব মিলিয়ে ভালো আছি মশাই! খালি হুটপাট অকারণ রিস্ক নেওয়ার ব্যাপারগুলো ছাড়া! ভালো লাগার সঙ্গে সঙ্গে ওইটাই একটা উৎপাত। রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করতে পারছি না।’

    ‘হুঁ! আচ্ছা আপনি জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন চান এই মুহূর্তে? ‘

    ‘আমি… জাস্ট পরিস্থিতির জাজমেন্টটা ফেরত চাই। যদিও এখন আমার এটা ভেবে ভয় করছে না যে যেকোনও দিন রিস্ক ফ্যাক্টর বুঝতে না পেরে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে আমার কী হবে—কিন্তু আমি বুঝতে পারছি যে এই নিয়ে আমার ভয় হওয়া উচিত।’

    ‘আচ্ছা আর একটা প্রশ্ন করছি। আপনি এর মধ্যে কখনও অ্যাক্টিভলি নিজেকে

    ভয় দেখানোর চেষ্টা করেছেন? যেমন ধরুন… কোনও হরর মুভি দেখে? ‘

    ওপর-নীচে মাথা নাড়ে রুক্মিণী, ‘অনেক। বীভৎস দৃশ্য দেখে ঘেন্না করছে, কিন্তু

    ভয় লাগছে না।’

    কিছুক্ষণ চুপ করে থেকে সুজাত আবার প্রশ্ন করে, ‘আচ্ছা এই ভয় না লাগার ব্যাপারটার জন্য আপনাকে এর মধ্যে কোনও সিরিয়াস সমস্যায় পড়তে হয়েছে?’

    ‘না,’ একটু ভেবে বলে রুক্মিণী, ‘এখনও পর্যন্ত না। তবে মনে হয় পড়তে হবে। অদূর ভবিষ্যতে।’

    ‘কী ধরনের সমস্যা?’

    ‘আমি মারা যাব।’

    খুব একটা অবাক হয় না সুজাত। তার পেশায় অপরপক্ষ থেকে এ জাতীয় কথা শোনা খুবই নর্মাল ব্যাপার। সে শান্ত গলায় বলে, ‘একথা কেন মনে হচ্ছে?’ ‘কারণ মাঝেমাঝে অদ্ভুত অদ্ভুত ইচ্ছে করে আমার।’ ‘কেমন ইচ্ছে?’

    ‘পরীক্ষা নেওয়ার ইচ্ছে। এই ভয় না পাওয়ার ব্যাপারটা কতদূর যেতে পারে— তার পরীক্ষা!’

    —যেমন?’

    ‘যেমন… আমার প্রায়শই খুব ইচ্ছে হয়… রাতে সদর দরজাটা বেশ বন্ধ না করি! খোলা থাক। দেখি কী হয়! এরকম।’

    ‘তাও তো রোজ দরজা আটকান। কেন? খুলে রাখেন না কেন?’

    দু’পাশে মাথা নাড়ে মহিলা, ‘এই সব শুরু হওয়ার পর থেকে রূপম আর আমার হাতে বাড়ির সিকিউরিটির কিছু ছাড়ে না। নিজেই সবটা দেখে। ইচ্ছেটা এক্সিকিউট করার মতো স্ট্রং হওয়ার আগেই আমার হাত থেকে সব কন্ট্রোল চলে গেছে৷ যা কিছু

    ঠিকঠাক করি তা স্রেফ অভ্যাসে। মাসল মেমোরি। খেয়ালও করি না যে করছি।’ সময় শেষ হয়ে যায়। সুজাত তার লেটারহেডে পেন ঘষতে ঘষতে বলে, ‘আপনাকে আপাতত একটা কাজ দিচ্ছি। আপনি একটা ‘রেকলেস জার্নাল’ শুরু করুন। যখনই এরকম কোনও সেল্ফ হার্মিং ইচ্ছে মনের মধ্যে জাগবে, আপনি সেটা নোট ডাউন করবেন। কেমন ?

    বাধ্য ছাত্রীর মতো মাথা নাড়ে রুক্মিণী।

    ‘আসব, স্যার?’

    ‘আরে… আসুন সপ্তাহখানেক পরের দৃশ্য। ছোট ঘরটায় ঢুকে রুক্মিণী একটু কুণ্ঠিতভাবে টেবিলের উলটো দিকে রাখা চেয়ারটায় বসে পড়ে। ওকে লক্ষ্য করতে করতে সুজাত বলে, ‘তারপর বলুন, কী খবর?’ ‘খবর বলতে… আপনি যে জার্নালটা মেনটেইন করতে বলেছিলেন ওটা করছি।’ ‘বাহ্! তা… বিশেষ কিছু বুঝতে পারলেন? ‘ ‘হ্যাঁ মানে… একটা প্যাটার্ন এমার্জ করছে দেখতে পাচ্ছি।’ ‘কীরকম প্যাটার্ন?’

    আসুন মিসেস সিনহা

    ‘ওই অদ্ভুত ইচ্ছেগুলো রাতের দিকে বেশি হয়। সূর্য ডুবে যাওয়ার পর। মানে ধরুন সকালেও যখন অভ্যেসের বশে সব কাজ করি, কখনও মনে হয় না যে একটু পরীক্ষা করে দেখি। কিন্তু সন্ধে হলেই যেন কী একটা হয়ে যায়।’ ‘আচ্ছা৷ এই নোট ডাউন করায় কোনো হেল্প হচ্ছে কি?’ হতাশভাবে দু’পাশে মাথা নাড়ে মহিলা, ‘নাহ্! আজ আসার পথেও …’

    ‘কী হয়েছে?’

    ‘আমাকে তো খানিকটা রাস্তা ট্রেনে করে আসতে হয়, তো ট্রেন যখন প্ল্যাটফর্ম ধরে নিয়েছে, কিন্তু ভালো স্পিড আছে, আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম, আর তখনই…’ কথা শেষ করে না মহিলা। মুখ নামিয়ে নেয়। ‘দেখুন… ইচ্ছে হলেও তো আপনি সেটা করেননি। তার মানে আপনার মধ্যে

    তো কোথাও একটা বেটার জাজমেন্ট রয়ে গেছে নিশ্চয়ই!’

    ‘না… আমি করিনি ঠিকই… কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আমি করতেই যাচ্ছিলাম। পিছন থেকে একজন মহিলা আমার নড়া ধরে টেনে নিয়ে খানিকটা গালাগালি করল।’ ‘হুঁ! এর আগে এরকম কোনও ইনসিডেন্ট হয়েছে?’

    ‘গত পরশু আমি এক ডেচকি ফুটন্ত জলে হাত ডুবিয়ে দিতে গিয়েছিলাম। মেয়ে এসে আটকায়।’

    ‘আচ্ছা… আপনি যে এরকম ভালনারেবল অবস্থায় আছেন… আপনার মেয়ে, হাজব্যান্ড এরা আপনাকে এখনও রাস্তায় একা বেরোতে দিচ্ছেন কী করে? ‘ওদের দোষ নেই। আমি আজকে কাউকে কিছু না বলে বেরিয়েছি।”

    ‘দেখুন ম্যাডাম… আপনার এই মুহূর্তে যা অবস্থা, তাতে আপনার বাড়ির লোকজনের

    সঙ্গে কথা বলাটা খুবই আর্জেন্ট। আপনি প্লিজ ওদের সঙ্গে আমার কথা বলান । ‘আচ্ছা আচ্ছা… পরেরবার আমি রূপমকে নিয়ে আসব না হয়! আসলে ওরা…’ বলে চুপ করে যায় রুক্মিণী।

    ‘ওরা কী? ’

    ‘আসলে ওরা নানারকম কাজে ব্যস্ত থাকে, তাই আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না৷’

    ‘কিন্তু এটা খুবই সিরিয়াস ব্যাপার, মিসেস সিনহা। আই হোপ ওরাও সেটা বোঝেন। যাই হোক, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। ‘হ্যাঁ বলুন।’

    ‘আপনি এখন কটা দিন আর বাড়ির বাইরে বেরোবেন না প্লিজ! আমরা বরং অনলাইনে মিট করব। আর পারলে একজন সাইকিয়াট্রিস্ট দেখান। থেরাপি যেমন চলছে চলুক, কিন্তু আপনার এই মুহূর্তে মেডিসিন শুরু করা প্রয়োজন।’

    রুক্মিণী দু’পাশে মাথা নাড়ে, ‘ওষুধে আমার কিছু হবে না। বিশ্বাস করুন! আমি এর আগে অনেক রকম সাইকিয়াট্রিক ড্রাগের ওপর থেকেছি। দে আর অ্যাবসলিউটলি নো ইউজ।’

    ‘এটা আপনার মনে হচ্ছে। তবে এই মনে হওয়াটা মোটেও অ্যাবনর্মাল নয়৷ কিন্তু যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হল, এটা আপনি নন, আপনার অসুখ

    আপনাকে দিয়ে ভাবাচ্ছে—যে অসুখটা ওষুধের মাধ্যমে সারানো যায়।’

    মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায় রুক্মিণীর, ‘মিস্টার চক্রবর্তী, আমি একটা কথা আপনাকে এর আগে বলিনি।’

    ‘তাই? কী বলেননি?

    ‘ভয়গুলো আমার ওপর কাজ করা বন্ধ করে দিলেও, তাড়া আমাকে ছেড়ে কোনওদিন যায়নি।’

    ‘মানে?’

    ‘মানে আমার শরীর থেকে বেরিয়ে ওরা আমার আশপাশেই ঘুরছে। আর খুঁজছে।’ ‘কী? কী খুঁজছে? ,

    ‘মানুষ। যাদের মধ্যে ওরা আবার ছড়িয়ে বসতে পারবে।’

    সুজাত চুপ করে যায়। হঠাৎ তার অস্বস্তি হয়। মহিলার কথা বলার ভঙ্গি বুঝিয়ে দিচ্ছে, সে এই ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী। স্থির প্রত্যয়ের গলায় সে কথাগুলো বলছে৷ একটু ভেবে নিয়ে সুজাত বলে, ‘আমি একজন সাইকিয়াট্রিস্টকে রেফার করে দিচ্ছি। হি ইজ আ স্পেশালিস্ট এইসব ব্যাপারে। আপনি প্লিজ ওঁকে একবার কনসাল্ট করুন।’

    “বিশ্বাস করুন সুজাতবাবু, আমার সাইকিয়াট্রিস্ট লাগবে না। আমার সাইকিয়াট্রিস্ট একদমই লাগবে না৷ আমার শুধু… একজন মানুষ লাগবে। যে এই ভয়গুলোকে আমার কাছ থেকে টেনে নেবে। ওদেরকে দূরে সরিয়ে দেবে আমার থেকে। বলতে বলতেই হঠাৎ উঠে দরজা ঠেলে বেরিয়ে যায় মহিলা।

    মাঝরাতে ঘুমটা ভেঙে যায় সুজাতর।

    ঘরটা এত ঠান্ডা লাগছে কেন? এসিটা কি বেড়ে গেছে কোনওভাবে? ঘুমজড়ানো চোখে হাতড়ে হাতড়ে বালিশের পাশে ফোনটা খোঁজে সে। আলো দরকার।

    কিন্তু কিছুই হাতে এসে লাগে না। ফোনটা খুঁজে না পেয়ে ঘুমটা সম্পূর্ণ ছুটে যায়। আলো জ্বালানোর জন্য খাট থেকে নামতে যায় সে। কিন্তু উঠতে গিয়ে সুজাত বুঝতে পারে, এখন খাট থেকে নামা সম্ভব নয়। কারণ, পায়ের ওপর ভারী কিছু রয়েছে।

    একটা মানুষ! হ্যাঁ, পায়ের ওপর একটা মানুষ বসে আছে তার। নাইটল্যাম্প থেকে যতটুকু আলো আসছে, তাতে সে দেখতে পায়, উবু হয়ে হাত-পা জড়ো করে একদম গুড়ি মেরে বসে আছে সেই মানুষটা।

    সুজাত চিৎকার করতে চায়। কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না। শুধু পা নয়, গোটা শরীরটাই নাড়াতে পারছে না সে। মাঝেমাঝে ঘুমের মধ্যে এরকম হয়। মানসিক স্বাস্থ্যের পেশাদার সুজাতর কাছে এটা অজানা কিছু নয়। সারা শরীর অসাড় হয়ে যায় এতে। কিন্তু সুজাত জানে, এখন সে ঘুমোচ্ছে না। এখন সে ভয় পাচ্ছে। প্রচণ্ড, অসহ্য ভয় পাচ্ছে।

    এতক্ষণ স্থির হয়ে বসে ছিল শরীরটা। এবার তার মধ্যে একটু নড়াচড়ার আভাস

    দেখা যায়। আরো যেন জড়সড় হয়ে যায় সেটা। আরো জুত করে চেপে বসে সুজাতর পায়ের ওপর।

    এবার আর পারে না সুজাত। ভয়ে, অসহায়তায় মরিয়া হয়ে যত জোরে সম্ভব পা দুটোকে শূন্যে ছুড়ে দেয়। পায়ের ওপর বসে থাকা শরীরটা আর সামলাতে পারে না তার অভিঘাত। ছিটকে গিয়ে পড়ে মেঝেতে! বোবা আতঙ্কে সুজাত দেখে, মেঝেতে পড়েই চার হাতে-পায়ে অবিকল একটা কাঁকড়ার মতো খড়মড় করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় সেটা। সঙ্গে সঙ্গেই ঘরের ঠান্ডাটা অদ্ভুতভাবে কমে যেতে থাকে।

    এবার নিজের ফোনটাও খুঁজে পায় সে। কীভাবে যেন বালিশের খাঁজে ঢুকে গিয়েছিল। আলোটা জ্বেলে দিয়ে ঘর থেকে সুজাত বেরিয়ে আসে। ঘরে যে ঢুকেছিল তার এখন বাইরেই থাকার কথা।

    কিন্তু বাইরে তো দূরের কথা, গোটা তল্লাটে কেউ নেই। আজ বাড়িতেও সুজাত একা। সৈরিন্ধ্রী ওর দিদির বাড়ি গেছে পুটুসকে নিয়ে।

    করিডরে দাঁড়িয়ে থাকতে থাকতে সুজাত বুঝতে পারে, এই বাড়িতে এখন ও ছাড়া আর কেউ নেই। থাকা সম্ভব নয়। তবু ও সবকটা জানলা-দরকা চেক করে নেয় ভালো করে।

    সব দেখে শুনে ওপরে যাওয়ার আগে হঠাৎ খিদে খিদে পেয়ে যায় তার। ঘড়িতে পৌনে চারটে। আনমনে রান্নাঘরে গিয়ে ঢোকে সে। সাধারণত এই ধরনের ইচ্ছেকে প্রশ্রয় দেয় না সুজাত, তবে আজ নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে মন সায় দিচ্ছে না।

    রান্নাঘরে দাঁড়িয়ে নুডলস্ বানাতে বানাতে সুজাত জানলার দিকে তাকায়। আর সঙ্গে সঙ্গে তার বুকটা ছ্যাঁৎ করে ওঠে। কারণ সে নিশ্চিতভাবে বুঝতে পারে, জানলার বাইরে জঙ্গল মতো জায়গাটায় দাঁড়িয়ে কেউ একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে।

    পরদিন সকালে উঠতে যথারীতি একটু দেরি হয়ে যায়। উঠে রোজকার অভ্যেসমত হোয়াটসঅ্যাপে না পড়া মেসেজগুলো এক এক করে দেখতে থাকে সুজাত।

    একটা আননোন নম্বরের মেসেজ দেখে হাতটা থেমে যায় ওর। কোনও ফ্রি অ্যাডভাইসের অনুরোধ নয়, ফ্রি’তে কাউন্সেলিং শেখানোর অনুরোধ নয়, একটা ছোট্ট এক লাইনের মেসেজ

    ‘নমস্কার। আমি সঞ্জিতা সিনহা। রুক্মিণী সিনহার মেয়ে। গতকাল মা কি আপনার কাছে গিয়েছিল?’

    সুজাত একটু চুপ করে কী যেন ভাবে। তারপর লেখে, ‘হ্যাঁ। এসেছিলেন।’ মেসেজটা দ্রুত সিন হয়। সঙ্গে সঙ্গে টাইপ হতে থাকে ওপাশ থেকে, “আচ্ছা ক’টা নাগাদ বেরিয়ে যায় মা?’

    সুজাত লেখে, ‘সেই ইনফর্মেশন তো দেওয়া যাবে না।’

    ‘প্লিজ! আমার খুব জরুরি দরকার। মা কাল সারারাত বাড়ি ফেরেনি। আমি আর বাবা আজ সকাল থেকে পাগলের মতো ফোন করছি সব জায়গায়।’

    সুজাতর অস্বস্তিটা আরো বেড়ে যায়। এরকম কিছুই যেন প্রত্যাশা করছিল সে। একটু সময় নিয়ে সে বেরিয়ে যাওয়ার আন্দাজ সময়টা লেখে, তারপর যোগ করে, “ওঁর

    পক্ষে যেসব জায়গায় যাওয়া সম্ভব, সেগুলো খুঁজেছেন কি? কাজের জায়গা বা বন্ধুবান্ধবের বাড়ি…’

    ‘খুঁজেছি। সব খুঁজেছি। কেউ কিছু বলতে পারছে না।’

    ‘পুলিশে খবর দিচ্ছেন না?’

    ‘দেব। আমি আর বাবা বেরোব একটু পরে।’

    সুজাত। ‘আচ্ছা। যদি খোঁজ পাওয়া যায়, জানাবেন।’ এইটুকু লিখে অফলাইন হয়ে যায়

    এরপর সারাদিন নানান কাজের মাঝে বারবার মাথায় ঘুরে ফিরে আসতে থাকে রুক্মিণীর ঘটনাটা। কালকে যা যা বলেছে ভদ্রমহিলা, সেগুলো মাথার মধ্যে নেড়েচেড়ে দেখে। একটাই সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। রুক্মিণীর হয়তো কালকে বাড়ি ফেরার পথে আবার ভয়ংকর কিছু করতে ইচ্ছে হয়েছিল, আর সেই ইচ্ছেটাই তার শেষ ইচ্ছেতে পরিণত হয়েছে।

    কাল রাতের ঘটনাটাও মনে পড়ছে থেকে থেকে। সুজাতর মনোবিশেষজ্ঞ মন বারবার বলছে, কোনও কারণে নার্ভের স্ট্রেস থেকেই আধোঘুমে ওরকম একটা অভিজ্ঞতা হয়েছে ওর। কিন্তু ওর মনেরই একটা ছোট্ট অংশ যেন সেটা মানতে চাইছে না৷ সেদিন চেম্বার একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজও বাড়ি ফাঁকা। তবে সৈরিন্ধ্রী আর পুটুস ফিরে আসবে একটু পরেই।

    সন্ধে থেকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। হালকা রবীন্দ্রসংগীত চালিয়ে এক কাপ চা আর একটা পেপারব্যাক হাতে নিয়ে দোতলার বারান্দায় এসে বসে সুজাত। কী মনে করে নিজের ড্রয়ার থেকে পকেট নাইফটা বের করে হাতে নেয়। এমন সময়ে হঠাৎ ফোনটা বাজতে শুরু করে।

    সাধারণত রাত্রি ন’টার পর আর কোনও পেশেন্টের কল রিসিভ করে না ও৷ কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে যে নামটা ফুটে উঠেছে, সেটা দেখে কল অগ্রাহ্য করার কথা মাথাতেও আসছে না।

    রুক্মিণী সিনহা!

    “হ্যাঁ বলুন মিসেস সিনহা৷’

    “মিস্টার চক্রবর্তী, সরি! অসময়ে আপনাকে ডিস্টার্ব করছি। আমাকে কয়েকটা ইনফর্মেশন দিতে পারবেন?’

    ‘কীরকম ইনফর্মেশন?’

    ‘আচ্ছা… এই ভয় জিনিসটা আসলে কী বলুন তো?’

    ‘সে সব পরে বলছি, কিন্তু তার আগে আপনি বলুন আপনি কোথায় আছেন? আপনার মেয়ে মেসেজ করেছিল আজ। বলল, আপনি নাকি সারারাত বাড়ি ফেরেননি….?’ ওপাশ থেকে একটা ঠান্ডা হাসির শব্দ ভেসে আসে, ‘মেয়েটা এত বদমাশ হয়েছে না! ওর কথায় কান দেবেন না সুজাতবাবু, বলুন না… আপনাদের মেডিক্যাল টার্মে ভয় জিনিসটা কী? ‘

    একটু ভেবে নিয়ে সুজাত বলে, ‘ভয় হল… একটা জৈবিক তাড়না। বেঁচে থাকার তাগিদ থেকে এর জন্ম। যে কোনও বিপজ্জনক বা থ্রেটেনিং পরিস্থিতির উদ্ভব হলে

    মস্তিষ্ক একটা বিশেষ রকমভাবে রিয়্যাক্ট করে। নিজেকে বাঁচানোর জন্য সে হয় মানুষকে পালাতে বলে, নইলে উলটে লড়াই করতে বলে। অনেক সময় এই দুইয়ের মাঝখানে একটা অদ্ভুত অসাড় অবস্থাও হয়। তো এই মেকানিজমটাই হচ্ছে ভয়। এটা মানুষের প্রাচীনতম ইমোশন… ‘

    ‘ভুল ভুল ভুল! কিছু জানেন না আপনারা। ভয় হল একটা সম্পত্তি। ভয় আছে বলেই মানুষ বেঁচে থাকে। নিজের জীবনের ভয়, প্রিয়জনের জীবনের ভয়, হারিয়ে ফেলার ভয়—এগুলোই মানুষের মধ্যে মনুষ্যত্বকে বজায় রাখে। এই ভয় যদি মানুষের জীবন থেকে চলে যায়, তবে সেটাই তার মৃত্যু।’

    কথা শুনতে শুনতে সুজাত সঞ্জিতাকে মেসেজ করছিল যে তার মা ফোন করেছে—এই বলে। হঠাৎ কলের মধ্যে আবার খিলখিল করে হেসে ওঠে রুক্মিণী, ‘আপনি বিন্নিকে মেসেজ করছেন স্যার! আপনার সত্যিই মনে হয়, মেসেজটা ও আপনাকে পাঠিয়েছিল? ও তো আমার কথা ছাড়া কোনও কাজই করে না।…’ “মানে? আপনারা দুজনে মিলে…’

    ‘আরে না না…। আসলে… ওর উপায়ও নেই বুঝলেন তো! সেই যে সেদিনের কথা বলেছিলাম না… পাঁচ কিলোমিটার রাস্তা একা একা হেঁটে বাড়ি ফিরেছিলাম। কয়েকটা কথা আপনাকে বলিনি, জানেন! সবটা সত্যিও বলিনি। ভয় আমি সেদিন পেয়েছিলাম। তবে সেদিনের পর থেকে আর পাইনি।

    ‘আমাদের বাড়ি ফেরার রাস্তার একটা অংশ কুমোরপাড়া দিয়ে হয়ে আসে। সেদিন গলিঘুঁজি পেরিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হল, কেউ যেন আসছে আমার পিছন পিছন। প্রচণ্ড ভয় করতে লাগল। ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে যেখানে অর্ধেক শেষ হওয়া অনেকগুলো মূর্তি বসানো আছে এমন একটা চত্বরের মধ্যে ঢুকে পড়লাম। পায়ের আওয়াজটাও পিছু পিছু এল। আমি একটা মূর্তির পিছনে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম তার চলে যাওয়ার।

    ‘হঠাৎ একটা হালকা আলো চোখে পড়ল। সেই আলোয়, আমি সামনে রাখা একটা সদ্য তৈরি হওয়া অসুরের মুখ দেখতে পাচ্ছিলাম। রংটং কিছু দেওয়া নেই। শুধু উলঙ্গ মাটি। মণিহীন চোখে সে যেন আমার দিকেই তাকিয়ে হাসছে। হঠাৎ আমার মধ্যে কী একটা হয়ে গেল, জানেন! মনে হল অসুরটা আমায় ঠাট্টা করছে। করুণা করছে। যেন ওর শক্তি খানিকটা দান করে দিতে চাইছে আমাকে।

    ‘ব্যাগে সবসময় একটা পোর্টেবল মাল্টিপারপাস নাইফ থাকে, সেটা টেনে নিয়ে বেরিয়ে এলাম। অবয়বটা দাঁড়িয়েছিল চাতালের মাঝখানে। মুহূর্তের মধ্যে পিছন থেকে মুখটা চেপে ধরে ছুরিটা তার গলায় টেনে দিলাম। তারপর বেরিয়ে এলাম।

    ‘বাকি রাস্তাটা কেমন ঘোরের মধ্যে এলাম, জানেন। যেন মনে হচ্ছিল, আমাকে চালনা করছে অন্য কেউ। হয়তো ওই অসুরটা! বা অন্য কেউ! আর খুব ইচ্ছে করছিল রূপম আর বিন্নিকে দেখতে। কিন্তু কেবলই একটা অস্থির উদ্বেগ হতে লাগল ! মনে হল, বাড়ি গিয়ে ওদেরকে আর দেখতে পাব না। ওদের ওপরে কেউ অ্যাটাক করবে। পাগল পাগল লাগতে শুরু করল। কোনওরকমে ছুটতে ছুটতে বাড়ি পৌঁছোলাম আমি। “ওমা! পৌঁছে দেখি কোথায় কী। দুজনেই নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। একটু ডাকার

    চেষ্টা করলাম। ঘুমই ভাঙাতে পারলাম না। বেশি ডাকাডাকি করতে সাহস পেলাম না । শুতে চলে গেলাম। কিন্তু মনের ভয়টা ক্রমশই বাড়তে লাগল। মনে হল, ওদেরকে এক্ষুনি তুলে সাবধান করে না দিলে ঘুমের মধ্যেই কেউ ওদেরকে খুন করে দেবে। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হল। উঠে পড়লাম। তারপর আর সাসপেন্স ধরে রাখতে না পেরে, ওই একইভাবে ছুরিটা দুজনের গলাতেই টেনে দিলাম।’

    সুজাতর গলার কাছে কী যেন একটা আটকে যায়। রুক্মিণী ওদিকে বলে চলেছে, ‘কিন্তু তারপরেও ওরা আমার সঙ্গে সঙ্গেই আছে, জানেন। আমার ভয়টা আমার শরীর থেকে বেরিয়ে ওদের দুজনের আকার নিয়ে আমার আশেপাশে ঘোরে। আমাকে রেকলেস কাজগুলো করা থেকে আটকায়। মনে করে বাড়ির সবকটা দরজা লক করে !

    ‘আসলে সেই রাতের পর থেকে ওরা সারাদিন আমার জন্য টেনশন করে। বেঁচে যখন ছিল, তখন অবশ্য ওদের কারোরই এত কনসার্ন ছিল না আমার ব্যাপারে। তবে এখন মুক্তি চাই আমার। ওদেরকে কারোর সঙ্গে একটা জুড়ে দিতে হবে। নইলে ওরা কখনোই আমাকে নিজেকে নিয়ে পরীক্ষা করতে দেবে না। তবে একটা সুখবর আছে। অনেক খুঁজে অবশেষে উপযুক্ত লোক পেয়ে গেছি আমি। ধন্যবাদ সুজাতবাবু, আমার এত প্ল্যান মিথ্যে হয়নি…’

    সুজাতর হাতটা কাঁপতে থাকে। ওপাশ থেকে ঠান্ডা গলায় মহিলা তখনও বলে চলেছে, “সরি স্যার, আর কাউকে পেলাম না, বিশ্বাস করুন! বিন্নি কাল রাত থেকেই অলরেডি আপনার বাড়িতে ঢুকে পড়েছে। ওকে তো রেখে এসেছিলাম আপনার কাছেই। আর রূপম গেছে… আপনার স্ত্রী আর ছেলের কাছে।

    “প্লিজ কিছু মনে করবেন না! একটা কথা খেয়াল রাখবেন কেবল, শুধু আপনাকে ভয় দেখানো ছাড়া ওদের কিন্তু আর কিছু করার ক্ষমতা নেই। তাও যদি আপনি চান, নিজের সব ভয়কে সমূলে উপড়ে ফেলতে পারেন। জানেন তো তার জন্য কী করতে হবে? শুনলেন তো আমার কাছে…! আচ্ছা, রাখি হ্যাঁ! বিন্নি এতক্ষণে আপনার দোতলায় পৌঁছে গিয়ে থাকবে। আর আটকাব না আপনাকে।’

    কাঁপা কাঁপা হাতে ফোনটা রেখে দিয়ে এদিক ওদিক তাকায় সুজাত। না, কেউ কোথাও নেই। শুধু বৃষ্টির তোড়টা একটু বেড়েছে। তারই আওয়াজ! একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে ও। মহিলাকে ইমিডিয়েটলি রিহ্যাবে দেওয়া দরকার। কিন্তু তবু সৈরিকে একটা ফোন করতে ইচ্ছে করছে। নাম্বারটা ডায়াল করে কানে চেপে ধরে সুজাত। সত্যিই… ভালোবাসা কী অদ্ভুত একটা জিনিস! কত অযৌক্তিক ভয় তৈরি করে !

    ‘আপনার ডায়াল করা নম্বরটি, বর্তমানে স্যুইচড অফ আছে!’

    সুজাতর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা সরীসৃপ ধীরেসুস্থে নীচে নেমে যায়। এখন তো ওরা গাড়িতে। এখন তো স্যুইচ অফ থাকার কথা নয়। সৈরি তো কখনও বেরোনোর আগে ফোন চার্জ দিতে ভোলে না। তাহলে কী…

    হঠাৎ গোটা বাড়ির সমস্ত আলো একসঙ্গে নিভে যায়। পাওয়ার কাট। ইনভার্টারটা মনে হয় খারাপ হয়ে গেছে বহুদিনের অব্যবহারে।

    ফোনের আলোটা জ্বালে সুজাত। আপাতত একটা মোমবাতির ব্যবস্থা করতে হবে। কিন্তু পিছন ফেরার আগেই সে বুঝতে পারে, ঘর থেকে বারান্দায় আসার দরজাটা খুলে

    গেছে। হাওয়া দিচ্ছে না। তাও খুলে গেছে।

    গলার কাছে আবারও কিছু একটা দলা পাকায় তার। কাঁপা কাঁপা হাতে আলোটা তুলে ধরে পিছন ফেরে সে।

    আলোটা যার ওপর গিয়ে পড়েছে, সেটা কী, সুজাত জানে না। যেন নরকের খুব ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে একটা কোনায় বসে কেউ এই মূর্তিটা গড়েছে। সাদা, রক্তহীন, বাসি দইয়ের মতো স্বাস্থ্যহীন, ফ্যাকাসে। দেহটা একটু কুঁজো। কালো চুলের গোছা ঢেকে রেখেছে সমস্ত মুখটা। শুধু মোবাইলের ফ্ল্যাশের আলো প্রতিফলিত হচ্ছে ফ্যাটফ্যাটে সাদা দাঁতের সারি আর কাঁচা রক্তের মতো লাল চোখ দুটোয়। সুজাতর কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে আসা উলঙ্গ চিৎকারটা আশপাশে কারো কানে

    পৌঁছল কিনা, জানা নেই।

    ছেলেকে একহাতে আঁকড়ে অনেকক্ষণ ধরে বেলটা বাজাচ্ছিল সৈরিন্ধ্রী। কোথায় যে থাকে এই লোকটা! একসময় বিরক্ত হয়ে ব্যাগ থেকে ফোনটা বার করে সে। কিন্তু কয়েকবার টেপাটিপি করার পরেও ফোনের আলো জ্বলে না। আজকাল মাঝেমধ্যেই ফোনটা নিজে থেকে স্যুইচ অফ হয়ে যাচ্ছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে।

    অসহায় বোধ করতে থাকে সৈরিন্ধ্রী। পুটুস যে কখন শরীরের একেবারে কাছে ঘেঁষে এসেছে, খেয়াল করে না সে। গুনগুন করে নিচু গলায় পুটুস কী একটা বলে৷ শুনতে পায় না সৈরিন্ধ্রী। এবার পুটুস গলাটা আরেকটু চড়িয়ে, স্পষ্ট গলায় জিগ্যেস করে, “মা, বাগানে অন্ধকারের মধ্যে ওটা কে দাঁড়িয়ে আছে?’

    সৈরিন্ধ্রী স্থির হয়ে যায়। তারপর আস্তে আস্তে চোখ ফেরায় ছেলের দৃষ্টি অনুসরণ করে। মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুতের আলোয় যে অবয়বটা দেখা যায়, সেটা ওর বহুদিনের চেনা। বিদ্যুতের ঝলকে এবার সুজাতর মুখে একটা অমানুষিক রকমের করুণ হাসি দেখা যায়। আর দেখা যায় তার ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা পকেট নাইফটা। ওদের দিকে এক পা এক পা করে এগিয়ে আসতে আসতে ক্লান্ত গলায় সে বলে চলে, ‘আমাকে ক্ষমা করো, সৈরি! এত ভয় নিয়ে আমি আর বাঁচতে পারছি না…।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরহস্যে ঘেরা হিমালয় – অনিরুদ্ধ সরকার
    Next Article দাঁড়াও সময় (কাব্যগ্রন্থ) – কোয়েল তালুকদার

    Related Articles

    সৈকত মুখোপাধ্যায়

    খেলার নাম খুন – সৈকত মুখোপাধ্যায়

    January 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }