Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প257 Mins Read0
    ⤶ ⤷

    রাজার হেঁচকি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    ‘এই যে বলাইবাবু, নমস্কার! তা খবরটবর সব ভালো তো?’

    ‘হ্যাঁ, তা খবর তেমন খারাপও কিছু নয়। বাজারে নতুন ফুলকপি উঠেছে, রাঙা মুলো পাওয়া যাচ্ছে, সরেস নলেনগুড়ও এসে গিয়েছে। টাটকা কইমাছের আমদানিও ভালো। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না।’

    ‘আপনি কি নবকিশোর রায়কে চেনেন?’

    ‘নবকিশোর! না মশাই, নবকিশোর নামে কাউকে তো মনে পড়ছে না।’

    ‘তাহলে বটকৃষ্ণ বাঁড়ুজ্যে?’

    ‘উঁহু, বটকৃষ্ণ নামটা শোনা-শোনা হলেও চেনা-চেনা লাগছে না তো।’

    ‘মহানন্দ তলাপাত্র নামের কাউকে কি চেনা ঠেকছে?’

    ‘না মশাই, মহানন্দ নামটা শুনেছি বলেই মনে পড়ছে না।’

    ‘মুশকিল কি জানেন বলাইবাবু, আপনি না-চিনলেও এঁরা সব আছেন কিন্তু! এই আপনার মতোই সকালে বাজার করছেন, দশটায় অফিসে যাচ্ছেন, সন্ধেবেলা বাড়ি ফিরে রুটি আর কুমড়োর ছেঁচকি খাচ্ছেন, লুঙি পরে রকে বসে আড্ডা দিচ্ছেন।’

    ‘অ, তা হবে, কিন্তু এদের কাউকেই আমি চিনি না মশাই।’

    ‘আজ্ঞে, তাই তো বলতে চাইছি বলাইবাবু, দুনিয়ার ক-টা লোককেই বা আপনি চেনেন? চেনা তো বড়ো সহজ কাজও নয়। লোকও যে হাজারে-বিজারে, লাখো-লাখো, কোটি-কোটি। কোন মহাপুরুষ যেন বলেছেন, লোক না-পোক। তা এত অচেনা লোকের মধ্যে এক-আধজনকে মাঝে মাঝে চেনা করে নিতে ইচ্ছে যায় না আপনার? এই ধরুন, নবকিশোরকে আপনি চেনেন না, কিন্তু নবকিশোরের ছেলে কৃষ্ণকিশোরের সঙ্গে ফস করে যদি আপনার মেয়ে টেঁপির বিয়ে হয়ে যায়, তাহলে নবকিশোর কি আর আপনার অচেনা থাকবে?’

    ‘টেঁপির বিয়ের কথা উঠছে কেন মশাই? টেঁপির তো মোটে এগারো বছর বয়স!’

    ‘আহা, কথার কথা বলছি আরকি! কৃষ্ণকিশোরেরও মোটেই বিয়ের বয়স হয়নি, সবে সতেরোয় পড়েছে। তাই বলছিলুম অচেনা লোক বলে কি দূরে ঠেলে রাখা ভালো? কার সঙ্গে কখন কোন সূত্রে চেনাপরিচয় হয়ে যায় তার তো কোনও ঠিক নেই। এই যে আমি, গতকাল পর্যন্তও কি আমার সঙ্গে আপনার চেনা ছিল? আজ কেমন হুট করে চেনা হয়ে গেল বলুন তো!’

    ‘না মশাই, চেনা এখনও হয়নি, আপনাকে আমি মোটেই চিনি না।’

    ‘ওই তো আপনার দোষ বলাইবাবু! চিনবেন না বলে গোঁ ধরে থাকলে কি আর চেনা যায়? আমি হলুমগে গোবিন্দলাল।’

    ‘অ। তা ভালো। পরিচয় পেয়ে বড়ো খুশি হলুম। আমি তাহলে আসি?’

    ‘বিলক্ষণ। আসবেন বইকি। তা চলুন, আমিও ওইদিকেই যাব কিনা! যেতে যেতে দুটো সুখ-দুঃখের কথাও বলা যাবে। তবে আমার আবার দুঃখের পাল্লাটাই ভারী কিনা।’

    ‘দেখুন গোবিন্দবাবু, দুঃখটুঃখ আমাদের সবারই আছে। এখন ওসব হাপরহাটি শোনার আমার সময় নেই। অফিসের দেরি হয়ে যাবে।’

    ‘তা তো বটেই। তবে কিনা আজ একটু দেরি হলেও তেমন ক্ষতি নেই। রোববারের অফিস তো।’

    ‘আজ বোরবার বুঝি? একেবারেই খেয়াল ছিল না। অফিস না-থাকলেও আমার অনেক কাজ আছে গোবিন্দবাবু।’

    ‘সে আর বলতে। রোববার তো আপনার গেঞ্জি আর আন্ডারওয়্যার কাচার দিন এ কে না- জানে? এছাড়া করালীবাবুর সঙ্গে জমিতে বেড়া দেওয়া নিয়ে বকেয়া ঝগড়াটাও মুলতুবি রয়েছে। রোবরারে কিস্তির কাজিয়াটাও সারতে হবে। তারপর ধরুন বেলা এগারোটায় লক্ষ্মীকান্তবাবুর সঙ্গে একপাট্টি দাবা খেলা আছে। রোববারে যে আপনার দম ফেলার সময় থাকে না এও সবাই জানে কিনা।’

    ‘আপনি তো খুব ঘোড়েল লোক মশাই! আমার সম্পর্কে এত খবর পেলেন কোথায়? আপনি পুলিশের চরটর নন তো?’

    ‘ঘাবড়াবেন না বলাইবাবু। আমি আসলে একজন দুঃখী লোক। একটা খারাপ খবর দিতেই আপনার কাছে আসা।’

    ‘খারাপ খবর? কীরকম খারাপ খবর মশাই? কাটোয়ায় আমার নব্বই বছরের বুড়ি পিসি থাকেন, তা পিসি হঠাৎ মারা-টারা যাননি তো? আমার রাঙামামার ক্যানসার হয়েছিল বলে একটা উড়ো খবর পেয়েছিলাম, তাঁর কিছু হলটল নাকি? হ্যাঁ মশাই, টাটা কোম্পানির শেয়ারের দর কি হঠাৎ পড়ে গিয়েছে? আমার চিরশত্রু কালোবরণ কি লটারি পেয়েছে? নাকি ট্যারাকেষ্ট জেল থেকে ছাড়া পেয়েছে? সে বলেছিল বটে, জেল থেকে বেরিয়ে আমাকে দেখে নেবে। হ্যাঁ মশাই, বিষ্টুবাবু কি তাঁর দু-হাজার টাকা ধার আদায় করতে আসছেন? আমার নামে হুলিয়া জারি হয়নি তো? নাকি কেউ আমাকে মারার জন্য গুন্ডাদের সুপারি দিয়েছে?’

    ‘না, মশাই না। খবরটা খারাপ হলেও আপনার ভয় নেই। কথাটা হল আমার চাকরিটা গিয়েছে।’

    ‘যাক বাবা, বাঁচা গেল। খারাপ খবরের কথা শুনলে আজকাল বড়ো বুক ধড়ফড় করে। তা আপনার চাকরি গেলে আমার কী যায়-আসে বলুন! আমি মশাই বড্ড ছাপোষা লোক, সাহায্যটাহায্য চেয়ে লজ্জা দেবেন না।’

    ‘আরে না, আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। দুঃখের কথা কইলে বুকটা একটু ঠান্ডা হয় এই যা।’

    ‘তা অবশ্য ঠিক। তা আপনি কোথায় চাকরি করতেন গোবিন্দবাবু?’

    ‘রামনগর রাজবাড়ির কথা জানেন কি?’

    ‘রামনগর রাজবাড়ি! না মশাই, ঠিক মনে পড়ছে না।’

    ‘আপনার জানা না-থাকলেও রামনগরের রাজবাড়ি খুবই বিখ্যাত।’

    ‘তা হতেই পারে। কত কিছুই তো আমাদের জানা নেই।’

    ‘অতি সত্যি কথা। অনেক কাঠখড় পুড়িয়ে সেই রাজবাড়িতে আমার একটি চাকরি হয়েছিল।’

    ‘রাজবাড়ির চাকরি! কিন্তু শুনতে পাই, আজকাল আর রাজাগজাদের দিন নেই। রাজবাড়িগুলো সব মিউজিয়াম বা সরকারি দপ্তর হয়ে গিয়েছে।’

    ‘তা গিয়েছে বটে! তবে দেশের সব চোর-ডাকাত যেমন জেলে যায় না, পুকুর বা নদীর সব মাছই যেমন ধরা পড়ে না, দেশলাইয়ের সবক-টা কাঠিই যেমন জ্বালানো যায় না, তেমনই রাজবাড়িগুলোরও কয়েকটা এখনও টিকে আছে। রামনগরে শুধু রাজবাড়িই নেই, জরির পোশাকপরা মুকুট মাথায় বুড়ো রাজা আছেন, তাঁর তিন রানি, মন্ত্রী, সেনাপতি, সেপাই-সান্ত্রী সব আছেন। সকালে রোজ দরবার বসে, সেখানে অপরাধীদের বিচারও হয়। সভাগায়ক, সভাকবি পর্যন্ত আছেন।

    ‘বলেন কী মশাই? এ তো আষাঢ়ে গল্প! তা সেখানে যাওয়া যায়?’

    ‘খুব যাওয়া যায়। রাস্তাটা একটু প্যাঁচালো, এই যা!’

    ‘তা আপনি সেখানে কী চাকরি করতেন গোবিন্দবাবু?’

    ‘চাকরিটা বেশ গুরুতরই ছিল মশাই। সকালে শয্যাত্যাগের পর থেকে রাতে শয্যাগ্রহণ পর্যন্ত রাজামশাই ক-বার কাশলেন, ক-বার হাঁচি দিলেন, ক-বার হাই বা ঢেকুর তুললেন এবং ক-টা দীর্ঘশ্বাস ফেললেন, তার হিসেব রাখা। কাশি হলে ক্রসচিহ্ন, হাঁচি হলে ঢ্যাড়া, ঢেকুর তুললে গোল্লা, হাই তুললে দাঁড়ি, আর দীর্ঘশ্বাস ফেললে ভাগচিহ্ন। রাত্রিবেলা বুড়ো রাজবৈদ্য সেগুলো যোগ দিয়ে হয়তো দেখলেন, রাজামশাই বাইশবার কেশেছেন, এগারোটা হাঁচি দিয়েছেন, একশো বত্রিশটা ঢেকুর আর তেরোটা হাই তুলেছেন, সেই বুঝে তিনি রাজার জন্য নানা ওষুধের ব্যবস্থা করতেন।’

    ‘এ তো ভারি মজার চাকরি মশাই।’

    ‘না মশাই, মোটেই মজার চাকরি নয়। রাজার হাঁচি-কাশির হিসেব রাখতে গিয়ে আমার নিজের নাওয়া-খাওয়া শিকেয় উঠল। সারাক্ষণ রাজামশাইকে নজরে-নজরে রাখতে হত। একটা হাঁচি-কাশির এদিক-ওদিক হলে বেতন কাটা যেত।’

    ‘তা রাজবাড়িতে বেতনটা কীরকম ছিল গোবিন্দবাবু?’

    ‘তা সেটা খুব মন্দ ছিল না। মাসে পাঁচ মোহর।’

    ‘মোহর? মানে সোনার মোহর?’

    ‘আজ্ঞে, সেখানে এখনও মোহরেরই চল কিনা। রাজামশাই তো সোনা-রুপো ছাড়া আর কোনো ধাতু ছুঁতেন না। তাঁর তলোয়ারের হাতলটাও রুপোবাঁধানো। গাড়ু, পিকদানি, থালা-গেলাস, সবই রুপোর।’

    ‘ওঃ, এ তো ভাবা যায় না মশাই! মাসে পাঁচ মোহর মানে তো পঞ্চাশ-ষাট হাজার টাকা! রীতিমতো শাঁসালো চাকরি মশাই? তা সেটা খোয়ালেন কী করে?’

    ‘সেটাই তো দুঃখের কথা মশাই! একদিন রাতে রাজামশাই খেতে বসেছেন। কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে মাছের নবরত্ন কালিয়া, মোগলাই দমপুক্ত, মাংস, মুড়িঘন্ট, মুর্গমসল্লম, চিংড়ির মালাইকারি, আলুবখরার চাটনি, নলেনগুড়ের পায়েস, রাবড়ি, রাঘবশাহি আর সরভাজা।’

    ‘এ যে এলাহি ব্যবস্থা মশাই! বলি রাজাগজাদের কি ব্লাডশুগার, কোলেস্টেরল, হার্ট ডিজিজের ভয় নেই, নিদেন গ্যাস, অম্বল অথবা … পেপসিয়া তো হতেই হবে।’

    ‘আপনার-আমার মতো চুনোপুঁটি তো নন, সাড়ে ছ-ফুট লম্বা, ইয়া বুকের ছাতি, পেল্লায় ভুঁড়ি, থামের মতো পা, মুগুরের মতো হাত।’

    ‘বুঝেছি, বুঝেছি। তারপর কী হল বলুন?’

    ‘হ্যাঁ, সেই দুঃখের কথাটাই বলি। মাংস চিবোতে গিয়ে রাজামশাই একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলেন। সে এমন ঝাল লঙ্কা যে, রাজামশাই একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা। ঝালের চোটে হেঁচকি উঠে গেল। আর সে কী হেঁচকি মশাই। হেঁচকির চোটে দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। রাজবৈদ্য ছুটে এলেন, মন্ত্রী এলেন, সেনাপতি এলেন, বিদূষক এলেন। ঘটি-ঘটি জল খাওয়ানো হল, নানা মুষ্টিযোগ প্রয়োগ করা হল, বিদূষক নানা রসিকতা করলেন, কিছুতেই কিছু হয় না। রাজামশাই হিচিক-হিচিক করে কেবল হেঁচকি তুলে যাচ্ছেন। তখন আমি বললাম, ‘মন্ত্রীমশাই আমি একটু চেষ্টা করে দেখব?’ মন্ত্রী বললেন, ‘অবশ্য-অবশ্য। রাজাকে আরোগ্য করলে পারিশ্রমিক পাবে।’ আমি দুরুদুরু বুকে এগিয়ে গিয়ে কী করলাম জানেন? ‘রাজার গালে সপাটে এক চড় কষিয়ে দিলাম!’

    ‘বলেন কী মশাই! এঃ হেঃ, এটা খুব ভুল করলেন। রাজার গালে চড় মারলে কি কারও চাকরি থাকে?’

    ‘থাকে। আমারটা অন্তত ছিল। কারণ, সামান্য একজন নফরের হাতে আচমকা চড় খেয়ে রাজা এমন চমকে গেলেন যে, তাঁর হেঁচকি সেরে গেল। গম্ভীর হয়ে শুধু বললেন, ‘এই ছোকরা কে?’ মন্ত্রী বললেন, ‘মহারাজ, এ আপনার হাঁচি-কাশির হিসেবরক্ষক।’ রাজা থমথমে মুখে একটা ‘হু’ দিয়ে শোওয়ার ঘরে চলে গেলেন। হেঁচকি সেরে যাওয়ায় আমি একথালা রুপোর টাকা বকশিশ পেলাম। কোম্পানির আমলের অ্যান্টিক জিনিস।’

    ‘তাহলে চাকরি গেল কীসে?’

    ‘পরদিন আমাকে বরখাস্ত করে যে চিঠিটা দেওয়া হল, তাতে লেখা ছিল, ‘রাজা ক-টা হেঁচকি তুলেছিলেন তার হিসেব রাখোনি বলে তোমাকে বরখাস্ত করা হচ্ছে।’

    ‘এ তো বড়ো অন্যায় মশাই! হেঁচকির হিসেব রাখবার তো কথা ছিল না আপনার?’

    ‘সেই দুঃখের কথাই তো বলতে এত দূর আসা মশাই ! তা বলাইবাবু, আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির এই রুপোর টাকাগুলোর কীরকম দাম হবে বলতে পারেন? ভাবছি, কয়েকটা বেচে দেব। যদুস্বর্ণকার পাঁচশো করে দিতে চাইছে। খুব ঠকা হবে কি? এই যে দেখুন না!’

    ‘আহা, হাটেবাজারে এমন জিনিস বেচবার দরকার কি আপনার? এই দরেই আমি না-হয় সবক-টা কিনে নিচ্ছি।’

    ‘নেবেন? তা নিন। চেনা মানুষের কাছে দু-পাঁচশো টাকা ঠকেও সুখ।’

    ‘তা তো বটেই, তা তো বটেই!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমামা সমগ্র – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }