Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ৩০০ বছরের কলকাতা : পটভূমি ও ইতিকথা – ডঃ অতুল সুর

    লেখক এক পাতা গল্প365 Mins Read0
    ⤶ ⤷

    কলকাতার সিনেমা

    যদিও বোম্বাইয়ের ওয়াটসন হোটেলে ৭ জুলাই ১৮৯৬ তারিখে প্রথম চলচ্চিত্র দেখানো হয়েছিল বলা হয়, তা হলেও কলকাতায় প্রথম চলচ্চিত্র দেখানো হয় ১৮৯৭ খ্রীষ্টাব্দে স্টার থিয়েটারে। ওই সময় প্রথম বাঙালী চলচ্চিত্র প্রদর্শক—আইনজীবী চন্দ্ৰমোহন সেনের পুত্র—হীরালাল সেন ও তাঁর ভাই মতিলাল সেন গঠিত করেন ‘রয়েল বায়োস্কোপ কোম্পানী’। স্টিফেনসন নামে এক সাহেবের কাছ থেকে তাঁরা যথেষ্ট উৎসাহ পেয়েছিলেন।

    ১৯০০ খ্রীষ্টাব্দে বিলাতের প্যাথে কোম্পানী কলকাতায় একজন মুভি ক্যামেরাম্যান পাঠান। বাঙলা থিয়েটারে অভিনীত কয়েকটি নাটকের নির্বাচিত অংশের ছবি তুলে দর্শকদের দেখানে হয়। হীরালাল সেন ছোট ছোট কুড়িটি ছবি তোলেন। এগুলি স্টার থিয়েটারে দেখানো হয়। ডি.জি.ফালকের তোলা ‘রাজা হরিশচন্দ্র’ ছবিও অ্যালফ্রেড রঙ্গ মঞ্চে দেখানো হয়।

    ১৯১৭ খ্রীষ্টাব্দে হীরালাল সেনের মৃত্যুর পর ম্যাডান কোম্পানির অভ্যুত্থান ঘটে। জে. এফ. ম্যাডান ‘কোরিনথিয়ান থিয়েটার’-এর মালিক ছিলেন। তিনি প্রথমে গড়ের মাঠে তাঁবু খাটিয়ে সেখানে চিত্র প্রদর্শন করতেন। পরে ১৩৮ নং কর্নওয়ালিশ স্ট্রীটের মাঠটা আগাসী সাকার্স (এরাই ওই নোংরা মাঠটা পরিষ্কার করেছিলেন) ছেড়ে দিলে ম্যাডান কোম্পানি ওখানেই একটা তাঁবু ফেলে ‘এলফিনস্টোন বায়োস্কোপ’ নাম দিয়ে চিত্র প্রদর্শন করতে থাকে। তাঁবুটা আগুন লেগে পুড়ে যাবার পর ওখানে ‘কর্নওয়ালিশ থিয়েটার’ নির্মিত হয় ও ‘ক্রাউন সিনেমা’ নাম দিয়ে ওখানে ছবি দেখানো হয়

    এদিকে জ্যোতিষ সরকারের সহায়তায় ‘রাজা হরিশচন্দ্র’, ‘মহাভারত,’ ‘নল দময়ন্তী,’ ‘ধ্রুবচরিত্র’, প্রভৃতি হিন্দি চিত্র নির্মাণ করা হয়। পৌরাণিক এই সব চিত্র মেয়েদের আকৃষ্ট করে। বাংলায় সর্বপ্রথম নির্বাক ছবি ‘বিল্বমঙ্গল’ ১৯২৯ খ্রীষ্টাব্দের ৮ নভেম্বর তারিখে কর্নওয়ালিশ থিয়েটারে মুক্তিলাভ করে। এরপর ম্যাডান কোম্পানি প্রায় শতাধিক নির্বাক ও সবাক ছবি তুলেছিলেন। ম্যাডান কোম্পানির নির্বাক ছবি ‘শিবরাত্রি’-তেই সৰ্বপ্ৰথম বাংলা টাইটেল লেখা হয়েছিল।

    ম্যাডান কোম্পানি যখন কর্নওয়ালিশ থিয়েটারে ছবি দেখাচ্ছিল, তখন মেছুয়াবাজার স্ট্রীটে ‘সিটি থিয়েটার’ (‘বীণা থিয়েটার’)-এ এডি. পলো’র জনপ্রিয় ‘সিরিয়াল’ ছবিগুলো দেখানো হচ্ছিল।

    ১৯২১ খ্রীষ্টাব্দে ৪৭ নং কাশী মিত্র ঘাট রোডে (এখন এদের অফিস ১২৫ নং লেনিন সরণী) অরোরা সিনেমা কোম্পানি গড়ে ওঠে। দেবী ঘোষের সাহায্যে এরা প্রথম পূর্ণাঙ্গ নির্বাক ছবি ‘রত্নাকর’ তোলেন। ১৯২১ খ্রীষ্টাব্দের ১৩ আগস্ট তারিখে ‘রসা থিয়েটার (পূর্ণ থিয়েটার)-এ এটা প্রথম দেখানো হয়। এরপর গড়ে ওঠে অরোরা ফিল্ম করপোরেশন, ব্রিটিশ ডমিনিয়নস্ ফিলম লিমিটেড, ইণ্ডো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, ইণ্ডিয়ান সিনেমা আর্টস, তাজমহল ফিলম কোম্পানি, ফটো প্লে সিণ্ডিকেট, ইণ্ডিয়ান ফিল্ম প্রডিউসিং কোম্পানি, ইউনিক পিকচারস্, এশিয়াটিক ফিল্মস কোম্পানি, মুভি প্রডিউসিং, বেঙ্গল মুভি অ্যাণ্ড টকি ফিল্ম লিমিটেড, হীরা ফিলমস, অ্যাঙ্গোরা ফিল্মস্ ব্যুরো, রূপম কোম্পানি, প্রভিনসিয়াল ফিল্ম প্রডিউসার, ফিলিমস্ অভ দি ইস্ট, ইস্টার্ন ফিলমস্ সিণ্ডিকেট, ইণ্ডিপেণ্ডেণ্ট প্রডিউসার, ছায়াচিত্র প্রতিষ্ঠান, ন্যাশনাল, পিকচারস্ পিকটোরিয়াল ক্লাব, রাধা ফিলমস্, গ্রাফিক আর্টস্, ইনটারন্যাশনাল ক্র্যাফ্‌ট্, বড়ুয়া ফিলম ইউনিট, বেঙ্গ ল ইউনাইটেড ফিলম কোম্পানি, ক্যালকাটা ফিলম কোম্পানি, ইউনিভারসেল ফিলম করপোরেশন, সিলেকট্ পিকচার্স করপোরেশন, ইষ্টার্ন ফিলমস্ অ্যালায়েন্স, তরঙ্গিণী ফিলম সিণ্ডিকেট, ব্রিটিশ অ্যাণ্ড ওরিয়েন্টাল কোম্পানি, প্রভৃতি সংস্থা।

    আগে এখানে যেসব বিলাতী ছবি দেকানো হত তাতে নগ্নিকার ছবি দেখানো হত। সেটা রোধ করবার জন্য গভর্নমেন্ট বোর্ড অব্ ফিলম সেনসরস্-এর অনুমোদন ছাড়া ছবি দেখানো নিষিদ্ধ করেন। আমার যতটা মনে আছে ‘নেপচুনস্ ডটার’-ই শেষ বই যাতে নগ্নিকার ছবি দেখেছিলাম।

    স্বাধীনতা লাভের পূর্বযুগের (১৯১৯-১৯৪৭) পরিচালক, চিত্রশিল্পী, শিল্প-নির্দেশক ও প্রযোজক হিসাবে আমরা যাদের পেয়েছিলাম তাঁদের মধ্যে ছিলেন নিরঞ্জন পাল, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী, দেবকী বসু, দেবী ঘোষ, নীতিন বসু, জ্যোতিষ সরকার, চার্লস ক্রীড়, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, বিভূতি দাস, প্রমথেশ বড়ুয়া প্রমুখদের। ওই যুগের চলচ্চিত্রের অভিনেতাদের মধ্যে ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তুলসীচরণ বন্দ্যোপাধ্যায়, ধীরাজ ভট্টাচার্য, রাজীব রায়, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী, প্রমথেশ বড়ুয়া, তিনকড়ি চক্রবর্তী, জয়নারায়ণ মুখোপাধ্যায়, প্রবোধচন্দ্র বসু, নরেশচন্দ্র মিত্র, অহীন্দ্র চৌধুরী, ফণী বর্মা, ভানু বন্দ্যোপাধ্যায় (বড়), সত্যেন দে, কার্তিক দে প্রমুখ। অভিনেত্রীদের মধ্যে ছিলেন দুর্গারাণী, পেশেনস্ কুপার, মিস লাইট, নীরদাসুন্দরী, দেববালা, রেণুবালা (ছোট), নিভাননী, প্ৰফুল্লবালা, সীতাদেবী, বীণাপানি, প্রেমকুমারী নেহেরু, ডেলেসিয়া ক্লার্ক, মীরাবাঈ, সবিতা দেবী, মিসেস ভাগ’নে, সুশীলাবালা, শিশুবালা, কাননবালা, বেলারাণী, সীতা, শান্তি গুপ্তা, প্রভা, অনিমা দেবী, ভোলা, রেণু, ডলি দত্ত, আয়েষা বাই, কঙ্কাবতী, মৌসুমী, জ্যোৎস্না গুপ্তা, শীলা, চন্দ্রাবতী প্রমুখারা

    স্বাধীনতা লাভের পূর্বযুগে কলকাতায় ১৮৪ খানা বাংলা নির্বাক ও স্বপ্ন দৈর্ঘ্য সবাক ও ২৫১ খানা পূর্ণ দৈর্ঘ্য বাংলা সবাক ছবি দেখানো হয়েছিল। শেষের ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্নপূর্ণার মন্দির, আলিবাবা, উদয়ের পথে, কর্ণার্জুন, কপালকুণ্ডলা, গৃহদাহ, গোরা, চন্দ্রশেখর, চিরকুমার সভা, চোখের বালি, তটিনীর বিচার, তুলসীদাস, দেনাপাওনা, দেবদাসী, নটীর পূজা, নৌকাডুবি,পথের দাবী, বড়দিদি, বিরাজবৌ, বিষবৃক্ষ, মহানিশা, মানময়ী গার্লস স্কুল, শহর থেকে দূরে, সরলা, সাতনম্বর বাড়ী, মহাপ্রস্থানের পথে ইত্যাদি।

    স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই বাঙলার চিত্রজগতে এক নৈরাশ্যজনক পরিস্থিতির উদ্ভব হয়। সেটাকে এক অসাধারণ সঙ্কটও বলা চলে। বাংলা ছবি মার খেতে থাকে হিন্দি ছবির কাছে। হিন্দিতে তখন দিলীপকুমার, রাজ কাপুর, দেব আনন্দ প্রমুখরা ছিলেন নায়ক, আর মধুবালা, বৈজয়ন্তীমালা, নারগিস ও মীনাকুমারীরা ছিলেন নায়িকা। হিন্দি ছবির প্রতিযোগিতায় বাংলা ছবির কোন ‘গ্ল্যামার’ রইল না। সেই সঙ্কটের যুগে ‘মুস্কিল আসান’ রূপে আবির্ভূত হলেন উত্তমকুমার। ছবিতে তিনি ছিলেন এক পরশমণির ছোঁয়াচ। পঞ্চাশের দশকের মাঝখান থেকে প্রতি বছর তিনি এক নাগাড়ে আবির্ভূত হয়েছেন দশবারোখানা ছবির নায়ক হিসাবে। ‘গ্ল্যামার’-সৃষ্টির দিক থেকে তার মত নায়ক বাঙলাদেশে আর কখনও জন্মান নি। মেয়েদের কাছে তিনি ছিলেন তাদের আরাধ্য দেবতা। সব সময়েই তাঁর ছবিতে ‘হাউস ফুল’। ১৯৮০ খ্রীষ্টাব্দের ২৪ জুলাই তারিখে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তাঁর ছবির সংখ্যা ২১২, তার মধ্যে ছয়খানা হিন্দি ছবি দিনকতক (১৯৫৩) স্টার থিয়েটারে তিনি অভিনয়ও করেছিলেন ‘শ্যামলী’ নাটকে। ১৯৫৫-তেও আবার করেছিলেন।

    উত্তমের বইয়ের নায়িকাদের মধ্যে উল্লেখযোগ্য—ছবি রায়, মনীষা দেবী, করবী গুপ্তা, ভারতী দেবী, সুনন্দা দেবী, সন্ধ্যারাণী, গীত দেবী, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মঞ্জু দে, অরুন্ধতী মুখোপাধ্যায়, কাবেরী বসু, সবিতা চট্টোপাধ্যায়,অনুভা গুপ্তা, অনীতা গুহ, মালা সিনহা, সুমিত্রা দেবী, সুপ্রিয়া চৌধুরী, সুমিতা সান্যাল, বাসবী নন্দী, সুনীতা, নন্দিতা বসু, শর্মিলা ঠাকুর, তনুজা সমর্থ, ললিতা চট্টোপাধ্যায়, সুলতা চৌধুরী, রীণা ঘোষ, অঞ্জনা ভৌমিক, বৈজয়ন্তীমালা, অপর্ণা সেন, সুপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়, আরতি ভট্টাচার্য, মিঠু মুখার্জী, গায়ত্রী মুখোপাধ্যায়, বিদ্যা সিন্হা, সুলক্ষণা পণ্ডিত ইত্যাদি।

    উত্তমের যে সব বই ‘হিট’ করেছিল, তার মধ্যে ছিল ‘বসু পরিবার’ (১৯৫২, সুপ্রিয়ার সঙ্গে প্রথম অভিনয়), ‘সাড়ে চুয়াত্তর’ (১৯৫৩, সুমিত্রার সঙ্গে প্রথম অভিনয়), ‘অগ্নি পরীক্ষা’ (১৯৫৪), ‘সবার উপরে’ ((১৯৫৫), ‘সাগরিকা’ (১৯৫৬), ‘সাহেব বিবি গোলাম’ (১৯৫৬), “শিল্পী’ (১৯৫৬), ‘তাসের ঘর’ (১৯৫৭), ‘হারানো সুর’ (১৯৫৭) ‘জীবন তৃষ্ণা’ (১৯৫৭), ‘রাজলক্ষ্মী’ (১৯৫৮), — কান্ত’ (১৯৫৮), ‘সোনার হরিণ’ (১৯৫৯), মরুতীর্থ হিংলাজ’ (১৯৫৯), ‘সপ্তপদী’ (১৯৬১), ‘এন্টনী ফিরিঙ্গি’ (১৯৬৭) ‘নিশিপদ্ম’ (১৯৭০), ‘এখানে পিঞ্জর’(১৯৭১), ‘বনপলাশীর পদাবলী’ (১৯৭০), ‘অগ্নিশ্বর’ (১৯৭৫), ‘ভোলা ময়রা’ (১৯৭৭), ‘দেবদাস’ (১৯৭৯), ‘দুই পৃথিবী’ (১৯৮০), ‘ওগো বধূ সুন্দরী’।

    উত্তমের ছবির পরিচালক ছিলেন নব্যেন্দু ব্যানার্জি, দিগম্বর চট্টোপাধ্যায়, রাজেন চৌধুরী, *অগ্রদূত, পশুপতি চট্টোপাধ্যায়, *সুকুমার দাশগুপ্ত, কালীপ্রসাদ ঘোষ, নির্মল দে, নীরেন লাহিড়ী, সুবোধ মিত্র, *পরেশ মিত্র, ভোলানাথ মিত্র, *চিত্ত বসু, *সুশীল মজুমদার, সেতীশ দাশগুপ্ত, সুধাংশু মুখোপাধ্যায়, সুবোধ মিত্র, হরিদাস ভট্টাচার্য, * সুধীর মুখোপাধ্যায়, * মানু সেন, অর্ধেন্দু সেন, *তপন সিংহ, *মৃণাল সেন, কমল গঙ্গোপাধ্যায়, *অগ্রগামী, * কার্তিক চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন মিত্র, *দেবকী বসু, *অজয় কর, সন্তোষ গঙ্গোপাধ্যায়, * মঙ্গল চক্রবর্তী, * সাবিত্রী চট্টোপাধ্যায়, অসিত সেন, হেমচন্দ্র চন্দ্র, *বিশু দাশগুপ্ত, *জীবন গঙ্গোপাধ্যায়, * প্রফুল্ল চক্রবর্তী, বিশু চক্রবর্তী, দিলীপ নাগ, * পীযূষ বসু, সুনীল বন্দ্যোপাধ্যায়, বিনু বর্ধন * হীরেন নাগ, *উত্তমকুমার (নিজে) *সত্যজিৎ রায়, শচীন মুখোপাধ্যায়, আলো সরকার, সুবোধ মিত্র, অজিত লাহিড়ী, * পিনাকী মুখোপাধ্যায়, হরিসাদন দাশগুপ্ত, সলিল সেন, * অরবিন্দ মুখোপাধ্যায়, এস. মল্লিক, * বিজয় বসু, অজিত গঙ্গোপাধ্যায়, শচীন অধিকারী, * শক্তি সামন্ত, পার্থপ্রতিম চৌধুরী, * সুশীল মুখোপাধ্যায়, রবি ঘোষ, পীযূষ গাঙ্গুলী, * দিলীপ রায়, সুখেন দাস, পলাশ বন্দ্যোপাধ্যায়, দীনেন গুপ্ত, জয়ন্ত বসু, সৃজন, ইন্দর সেন, গৌর চৌধুরী, শান্তিময় বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, মৃণাল চক্রবর্তী, গুলজার, সুলক্ষণা পণ্ডিত। শেষের দুজন উত্তম-অভিনীত হিন্দী ছবির পরিচালক। আর তারকাচিহ্নিত ব্যক্তিগণ একাধিক ছবির পরিচালক।

    এ যুগের অন্যান্য খ্যাতিমান অভিনেতা হচ্ছেন উৎপল দত্ত, বিকাশ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, চিন্ময় রায়, অনুপকুমার, দীপঙ্কর দে, সন্তু মুখার্জি, তাপস পাল। আর অভিনেত্রীদের মধ্যে সাবিত্রী, সন্ধ্যা, মৌসুমী, জয়া, অপর্ণা, মহুয়া, দেব, সুমিত্ৰা।

    কলকাতা এখন ছবি পাগল হয়ে দাঁড়িয়েছে। তার প্রমাণ অসংখ্য ছবি-ঘর ও দর্শকের প্রচণ্ড ভীড়। আগেই বলেছি কলকাতায় প্রথম ছবিঘর তৈরী করে ম্যাডান কোম্পানি তারপর কালীপ্রসন্ন সিংহের পোষ্যপুত্র বিজয় সিংহের সহায়তায় কলকাতায় আরও দুটো প্রেক্ষাগৃহ, করপোরেশন স্ট্রীট ও চিৎপুর রোডে গড়ে ওঠে। ইতিমধ্যে মেছুয়াবাজারের বীণা থিয়েটার ‘সিটি থিয়েটার’ নাম নিয়ে সিনেমা দেখাতে শুরু করে। কর্ণওয়ালিশ স্ট্রীটে ম্যাডান কোম্পানি সিনেমা হাউস তৈরী করবার পর, ওর কাছাকাছি জায়গায় (৮৩, বিধান সরণী) প্রখ্যাত আইনবিদ নৃপেন্দ্রনাথ সরকারের পুত্র বীরেন সরকার মশায় ‘চিত্রা” নামে একটা প্রেক্ষাগৃহ নির্মাণ করেন। ফড়িয়াপুকুর স্ট্রীট, সারকুলার রোডের সংযোগস্থলের কাছে ‘শো হাউস’ (১৩ এ শিবদাস ভাদুড়ী স্ট্রীট) নামে একটা সিনেমা-ঘর তৈরী হয়। তারপর বিধান সরণীটা (কর্ণওয়ালিস স্ট্রীট) সিনেমা পাড়ায় পরিণত হয়। কীর্তি মিত্রের বাড়ীর জমিতে এবং ‘চিত্রা’র কাছে ‘দর্পণা’ সিনেমা (৮৪ বিধান সরণী) তৈরী হয়। তারপর একে একে গড়ে ওঠে ‘উত্তরা’ (১৩৮/১, বিধান সরণী), (১৩৮ বিধান সরণী), ‘মিনার’(১২৬/২ বিধান সরণী), ‘রাধা’ (১৪০, বিধান সরণী), ‘রূপবাণী’ (নামকরণ রবীন্দ্রনাথ করে দিয়েছিলেন, ৭৬/১ বিধান সরণী) ও ‘বীণা’ (২১৯ বিধান সরণী)। এখন কলকাতার পাড়ায় পাড়ায় সিনেমা হাউস। কলকাতায় এখন মোট ১০৫টা সিনেমা হাউস আছে।

    এবার ছবি তোলার কথা বলে এ প্রসঙ্গ শেষ করব। ছবি তোলার জন্য মানিকতলায় অরোরা সিনেমাার ষ্টুডিওই সবচেয়ে প্রাচীন। তারপর কলকাতায় আরও তেরটা ষ্টুডিও হয়েছিল। তাদের মধ্যে নয়টা টালিগঞ্জে, দু’টা ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে (সিঁথি মোড়ের কাছে), একটা ঝাউতলায় ও আর একটা দক্ষিণেশ্বরে অবস্থিত ছিল। টালিগঞ্জের ষ্টুডিওগুলির নাম ছিল ইন্দ্রপুরী ষ্টুডিও, রাধা ফিলম্ ষ্টুডিও, ইষ্ট ইণ্ডিয়া ফিলম্ ষ্টুডিও, ভারতলক্ষ্মী ষ্টুডিও, কালী ফিলম ষ্টুডিও ও নিউ থিয়েটারের নম্বর ওয়ান ও নম্বর টু ষ্টুডিও। ঝাউতলার ষ্টুডিওটার নাম ছিল রূপ ষ্টুডিও। বি. টি. রোডের ষ্টুডিও দু’টার নাম ছিল ন্যাশনাল ফিলম ষ্টুডিও ও বেঙ্গল ফিলম ষ্টুডিও। আর দক্ষিণেশ্বরের ষ্টুডিওটার নাম ছিল ইষ্টার্ন টকীজ। এখন কলকাতায় মাত্র ছয়টা ষ্টুডিও আছে। তাদের মধ্যে ইন্দ্রপুরী ষ্টুডিও, নিউ থিয়েটার নম্বর ওয়ান ও নিউ থিয়েটার নম্বর টু ষ্টুডিও, টেকনিসিয়ানস ষ্টুডিও ও ক্যালকাটা মুভিটোন টালিগঞ্জে অবস্থিত। অরোরা ফিলম ষ্টুডিও মানিকতলায় অবস্থিত। আর এ কয়টা ছাড়া টালিগঞ্জে দূরদর্শন কেন্দ্রের কাছে রাধা ফিলম ষ্টুডিও নামেও একটা সংস্থা আছে।

    ইদানীং এদেশে তোলা ছবি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বিশেষ করে বিমল রায়ের ‘দেবদাস’ ও ‘দুই বিঘা জমি’ ও সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত, ‘ ‘অপুর সংসার’, ‘গুপী গাইন ও বাঘা বাইন’ ইত্যাদি।

    স্বাধীনতার আগে ও অব্যবহিত পরে কোন নাটক মঞ্চস্থ করতে হলে তার পাণ্ডুলিপি লালবাজারে পুলিশ অফিসারদের কাছে জমা দিতে হত। ১৯৭৩ খ্রীষ্টাব্দ থেকে আর অনুমতি নেওয়ার দরকার হয় না। তবে সাম্প্রদায়িক বা সশস্ত্র বিপ্লবের কোন ইঙ্গিত থাকলে পুলিশ সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅতীন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ
    Next Article মহাভারত ও সিন্ধুসভ্যতা – অতুল সুর

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }