Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.১

    ১

    আবার সেই আপিস। আবার সেই জীবন। নতুন চেয়ারে বসেও পুরোন আপিসের গন্ধটা যেন বিষিয়ে দেয় মনটাকে। মিস্টার ঘোষালের ঘরে বসেও দীপঙ্কর যেন পুরোন দিনগুলোর কথা ভুলতে পারে না। সকাল বেলার আবহাওয়াটা সমস্ত মনটাকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে। কখন ফাইলগুলো এসে জমা হয়েছে টেবিলের ওপর আবার কখন সেগুলো চলে গিয়েছে টেবিল থেকে যন্ত্রের মত। যন্ত্রের মত কাজ করে যায় দীপঙ্কর। যন্ত্রের মত আপিসের রেলগাড়ি গড়িয়ে গড়িয়ে যেন শুধু চলতেই জানে। থামতে জানে না। ট্রেনের তবু ড্রাইভার বদল হয়, ইঞ্জিন বদল হয়, গার্ড বদল হয়। ট্রেনের তবু বৈচিত্র্য আছে যাত্রায়। এ ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে। এক ঋতু থেকে আর এক ঋতুতে। রোড-সাইড থেকে জংশনে, জংশন থেকে ব্র্যাঞ্চে। কিন্তু আপিসের যেন আর ঋতু বদল নেই। চেয়ার বদলালেও যেন আবহাওয়া বদলায় না।

    ফাইলের মধ্যে চোখ নিবিষ্ট রেখেও যেন মন উড়ে যায় অন্য জায়গায়। যেন চোখের সামনে ভেসে ওঠে দৃশ্যটা। সতী যেন আপিসের ফাইলের ভিড়ের মধ্যেও উঁকি মারে। সতীর সেই মূর্তিটা ভেসে ওঠে চোখের ওপর। সতীর চোখে জল নেই। সতীর শরীরে প্রাণ নেই। সতী যেন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে এখানেও। সতী যেন আকাশে বাতাসে অন্তরীক্ষে সর্বত্র ছড়িয়ে আছে। সতী যেন বলছে—আমি সব সহ্য করবো, আমি সকলকে ভুলে যাবো—আমার নিজের শিক্ষা, নিজের অস্তিত্ব কোনও কিছুরই দরকার নেই, সব আমি জলাঞ্জলি দেবো—আমি আত্মাঘাতী হবো—

    জার্নাল সেকশ্যানের কে-জি-দাশবাবু চায়ের গেলাস থেকে মুখ তুলে নিয়ে বললে—ছোটবেলায় বইতে পড়েছি অতি বাড় ভাল নয় ঝড়ে পড়ে যাবে—কথাটা মিথ্যে নয় হে

    রমেশবাবু জিজ্ঞেস করলে—কেন বড়বাবু, কী হলো?

    —আরে, এই সেন-সাহেবের কথা ভাবছি। ওই যে, যে-চেয়ারটায় আপনি বসেছেন, ওই চেয়ারে একদিন বসেছে সেন-সাহেব। এই এনামেলের গেলাসে চা খেয়েছে, আর এখন সে-ই আমাদের সেন-সাহেব! একেই বলে বরাত—

    রমেশবাবু জিজ্ঞেস করলে—খুব অহঙ্কার দেখলেন বুঝি?

    —অহঙ্কার বলে অহঙ্কার। আগে তবু দেখা হলে হেসে কথা বলতো, আজকে একেবারে চিনতেই পারলে না হে! রবিনসন সাহেবের কুকুরকে বিস্কুট খাইয়ে হাতে একেবারে স্বর্গ পেয়ে গেছে। ফাইলটা নিয়ে ঘরে গেলুম, বললে—এখন নয় পরে—! এরই নাম টাকা! টাকার মহিমাই এমনি—

    যোগেনবাবু বললে—কিন্তু লাটা খুব ভাল বড়বাবু! স্রেফ লাক্—

    —লাক্ নয় যোগেনবাবু, লাক্ নয়, আমিও যদি অমন করে সাহেবের পায়ে তেল দিতে পারতুম তো আমারও লাক্ ফিরে যেত! তা যে কুষ্ঠিতে নেই আমার—

    গাঙ্গুলীবাবু হঠাৎ ঘরে ঢুকতেই সব আলোচনা বন্ধ হয়ে গেল। গাঙ্গুলীবাবুর সঙ্গে সেন-সাহেবের ঘনিষ্ঠতার কথাটা কারোর অজানা নয়! কিন্তু শুধু জার্নাল-সেক্‌শ্যানই নয়। ট্র্যাফিক আপিসেও একই আলোচনা চলছে। রামলিঙ্গবাবু সেন-সাহেবের ঘর থেকে ফিরে এল মুখ কাঁচুমাচু করে।

    রঞ্জিতবাবু জিজ্ঞেস করলে—কী হলো বড়বাবু, সিগনেচার দিলে সাহেব?

    রামলিঙ্গম্বাবু বললে—নেহি, বোলা আবি নেহি, পিছে—

    রঞ্জিতবাবু বললে—যে-যায় লঙ্কায় সে-ই হয়ে যায় বারণ! অথচ সেদিন পর্যন্ত অত ভাল লোক ছিল, আজকেই এমন হয়ে গেল! ও সেন-সাহেবের দোষ নয় বড়বাবু, ও চেয়ারেরই দোষ—

    শুধু ট্র্যাফিক আপিসেই নয়। এস্টাব্লিশমেন্ট সেক্‌শানেও ওই আলোচনা চলছে। যারা পুরোন লোক তারা সেন-সাহেবকে একদিন ক্লার্ক হয়ে ঢুকতে দেখেছে এই আপিসে। ওই হৃদয় চাপরাসীকে নাকি জিজ্ঞেস করলেই টের পাওয়া যাবে। হৃদয় চাপরাসী কত পরটা পাঁঠার ঘুনি আর মাংসের চপ্ খাইয়েছে। ট্র্যাফিক আপিসের সুপারিন্টেন্ডেন্ট নৃপেনবাবুর লোক। যারা নতুন, তারা সব হাঁ করে গল্প শুনছে। ভাগ্য মশাই, সবই ভাগ্য! অথচ দেখুন না, আপিসে এক-একটা ক্লার্ক জন্ম কাটিয়ে দিলে এ- বি গ্রেডে। কেউ তাদের কথা ভাবেই না। কোথায় রইল আপনাদের এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল্ আর কোথায় রইল কোল। কুকুরকে বিস্কুট খাওয়ানোর কথাটা বোগাস্! আসল হলো কুষ্ঠি। একাদশে বৃহস্পতি থাকলে অমন হয় সকলেরই!

    আরে জানেন মশাই, আমি নিজের মুখে শুনেছি সেন-সাহেব ঝি-এর ছেলে। কালিঘাটের এক বামুনের বাড়িতে রাঁধুনীগিরি করতো ওর মা!

    —কী বলছেন যা-তা, তাই কখনও হয়?

    —হয় হয়, এ-দুনিয়ায় সবই হয় মশাই! জানে, মুসোলিনী মুচির ছেলে! বাপ জুতো সেলাই করতো রাস্তার ধারে বসে। আর জার্মানীর হিটলারই বা কী ছিল বলুন! ভিক্ষে করেছে এককালে! আরে, এ-খবর বিশ্বাস না হয় নৃপেনবাবু তো এখনও বেঁচে আছেন যান্ না, ছ’ পয়সা ট্রামের টিকিট কিনে দেখা করে জিজ্ঞেস করে আসুন না।

    একে একে অনেকেই কনগ্র্যাচুলে করে গেছে সকাল থেকে। ইঞ্জিনীয়ারিং আপিস থেকে শুরু করে অডিট্ আপিস, সি-এম-ও আপিস, কন্ট্রোলার অব্ স্টোরস্। দূর থেকে শুধু চেনা-জানা। তবু দীপঙ্কর তাদের জাতে উঠেছে। দীপঙ্করের এখন থেকে অন্য মর্যাদা। এখন থেকে দীপঙ্কর আপিসের জগতে ব্রাহ্মণ। হ্যাভ্-নদের দল থেকে প্রমোশন পেয়ে হ্যাদের দলে উঠেছে। সমস্ত ক্লার্কদের স্বপ্নের মানুষ। এখন থেকে অন্য ক্লার্কদের উজ্জ্বল উদাহরণ হয়ে বিরাজ করবে। সবাই আঙুল দিয়ে দেখাবে তার দিকে। বলবেন—দেখ কী ব্রিলিয়ান্ট বয়! তোমরাও ভাল করে মন দিয়ে কাজ করলে একদিন সেন-সাহেব হতে পারবে! তোমরাও লেট্‌আওয়ার্স পর্যন্ত আপিসে কাজ করলে এই রকম প্রমোশন পাবে একদিন! কিন্তু দীপঙ্করের মনে হলো আসলে এত বড় ধাপ্পা হয়ত নেই। সমস্ত স্টাকে খাটিয়ে নেবার পক্ষে এত বড় ধাপ্পাবাজি হয়ত আর নেই। আপিসের য়্যাডমিনিস্ট্রেশন তাকে প্রমোশন দিয়ে একেবারে সোনার হরিণ বানিয়ে তুললে। সেই সোনার হরিনের প্রলোভনে কত রঘুবংশ ধ্বংস হবে কে জানে! নিজের ঘরের মধ্যে সোনার হরিণ সেজে দীপঙ্কর আত্মধিক্কারে আঁতকে উঠতে লাগলো বারবার! বাইরে বেরোতেও লজ্জা করতে লাগলো তার। আপিসের দেয়ালগুলোও যেন ওঁত পেতে আছে তাকে দেখবার জন্যে! গেটের দরোয়ান থেকে শুরু করে মেথর ঝাড়ুদার চাপরাসী পিওন—সকলের মুখে মুখে তার নাম। গেটের পাশে বিশিষ্টদের তালিকায় তার নামও আজ যোগ হয়েছে। রবিনসন সাহেবের নাম মুছে সেখানে লেখা হয়েছে মিস্টার ঘোষালের নাম। মিস্টার ঘোষালের জায়গায় তার। অথচ ভাবলেও অবাক হতে হয় কেমন করে কোন্ যোগ্যতার বাহন হয়ে সে এখানে এসে চেয়ার জুড়ে বসলো। কোথায় তার কৃতিত্ব! সে কি বেশি কাজের? সে কি বেশি পরিশ্রমী! সে কি বেশি লেখা-পড়া জানে! সে কি যোগ্যতম ব্যক্তি বলেই এই পোস্ট পেয়েছে, না উঁচু পোস্ট পেয়ে সে যোগ্য হয়েছে! তাহলে কি সংসারের সব পদ-মর্যাদার মূলেই এই? এই ধাপ্পাবাজি? আপিসের স্টাফ্ আজ কনগ্র্যাচুলে করছে কাকে? তাকে না তার চেয়ারকে? কিন্তু এমন তো একদিন আসবে যেদিন এই চেয়ার থেকে তাকে সরে দাঁড়াতে হবে। সেদিন?

    সেই নৃপেনবাবু! সেই ট্র্যাফিক আপিসের সুপারিনটেন্ডেন্ট নৃপেনবাবু! পাড়ায় ধুতি কামিজ পরেন। গামছা নিয়ে ময়লা ধূতি পরে গঙ্গায় স্নান করতে যান। কালিঘাটের মন্দিরে গিয়ে মা-মা বলে চিৎকার করে মন্দির মাত করে দেন। কিন্তু ক্বচিৎ আপিসে এলে সেই আগেকার কোট-প্যান্ট্ আবার বেরোয়। সেই আগেকার মতন চুরোট চিবোতে চিবোতে গট্-গট্ করে এসে আপিসে ঢোকেন। ভাবেন আগেকার মতই বুঝি সবাই সেলাম করবে, খাতির করবে, ভয় করবে। কিন্তু তাঁর নিজেরই চাপরাসী হরনাথ এখন আর আগেকার মত দাঁড়িয়ে উঠে সেলাম করে না। তাঁকে আসতে দেখেও হরনাথ টুলের ওপর বসে থাকে। তাঁর সামনেই টুলে বসে বিড়ি খায়। বিড়ির ধোঁয়া ছাড়ে।

    বলে—কেমন আছেন নেপেনবাবু?

    সেকশ্যানে সেকশ্যানে গিয়ে বসেন। সবাই কাজে ব্যস্ত। তাদের সঙ্গে গল্প ফাঁদবার চেষ্টা করেন। কিন্তু তাদের আর খাতির করবার দরকার নেই তাঁকে।

    বলেন—কী খবর গো রামলিঙ্গম্‌বাবু?

    কিন্তু রামলিঙ্গম্বাবুর তখন গল্প করে নষ্ট করবার মত সময় নেই। অনেকক্ষণ এদিক-ওদিক ঘুরে আবার এক সময়ে বাড়ি চলে যান। কেউ ফিরেও চায় না তাঁর দিকে। কারোর হাত খালি দেখলেই কাছে বসেন। যেচে যেচে কথা বলেন। জিজ্ঞেস করেন—তোমাদের নতুন সাহেব কেমন কাজ করছে গো?

    —কে? কোন্ সাহেবের কথা বলছেন!

    —ওই যে নতুন ছোকরা! তোমাদের সেন-সাহেব গো! আমিই তো চাকরি করে দিয়েছিলুম একদিন। ওর মা এসে কেঁদে পড়লো। হাতে পায়ে ধরলো—ভাবলুম গরীবের ছেলে। দিলুম ঢুকিয়ে। যাক্, তা হাতে ধরে ইংরিজী ড্রাফ্ট শিখিয়েছি কত, কত ইংরিজী কেটেছি, ছোক্রা শুনতো মন দিয়ে বুঝলে, বরাবর কাজ শেখবার ঝোঁক ছিল, উন্নতি করবার ইচ্ছেটা ছিল। তা ছোকরা আমাকে এখনও খাতির করে ভায়া, অকৃতজ্ঞ নয়। সংসারের আজকাল কে-কার বলো না! তবু যা হোক্ উপকারটা মনে রেখেছে বটে!

    কথা বলতে বলতে দেখেন সবাই যে-যার কাজে মন দিয়েছে। উঠে দাঁড়ান। বলেন—যাই, উঠি—তোমাদের দেখছি আজকাল কাজের খুব আঠা—ভাল, ভাল—

    তারপর দীপঙ্করের ঘরের দরজার সামনে এসে মধুকে বলেন—কী রে, কেমন আছিস বাবা মধু? চিনতে পারিস?

    বলে দরজা ঠেলে ভেতরে ঢুকছিলেন। মধু বললে-ঢুকবেন না বাবু, সাহেব রাগ করবে—

    —রাগ করবে মানে! জানিস সাহেবকে কে চাকরিতে ঢুকিয়েছে?

    —তা হোক বাবু, না-বলে ঢুকলে আমার চাকরি চলে যাবে। এখন সাহেব ব্যস্ত!

    নৃপেনবাবু রেগে যান। বলেন—জানিস আমি কে?

    —আপনি যে-ই হোন বাবু, আমি সাহেবের চাকর, আমি ঢুকতে দেব না। আগে আপনি শ্লিপ্ দিন!

    —শ্লিপ্ দিন্‌ মানে!

    বলতে বলতে মুখে কথা আটকে যায় নৃপেনবাবুর। তারপর এদিক ওদিক চেয়ে দেখেন। হাতের কাছে যাকে দেখেন তাকেই ডাকেন। বলেন—ও গোবিন্দ, এই দ্যাখ, তোমাদের আপিসের চাপরাসীর কাণ্ড দ্যাখ। ঢুকছিলাম সেন-সাহেবের ঘরে, জানো তো সেন-সাহেবকে আমিই ঢুকিয়ে দিয়েছি—তা বলে কি না শিপ দিতে হবে। এতবড় আস্পর্ধা তোমাদের চাপরাসীদের আজকাল। আমার সময়ে এই কথা বললে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দিতাম।—আমি জীবনে কখনও কারো বেয়াদপি সহ্য করিনি হে, আমার সঙ্গে চালাকি—

    গোবিন্দবাবু কিছুই বলেন না।

    নৃপেনবাবু বলেন—তোমাদের এস্টাব্লিশমেন্টের কর্তা আজকাল কে হে?

    গোবিন্দবাবু বলেন— সুধীরবাবু!

    —কে? সুধীর? সে আবার বড়বাবু হয়ে গেছে? তা যাচ্ছি আমি, সুধীরকে গিয়ে বলছি—

    বলে হন্ হন্ করে বারান্দা পার হয়ে এস্টাব্লিশমেন্ট সেকশ্যানের দিকে চলে যান। গিয়ে দেখেন নতুন নতুন ক্লার্ক। কাউকেই চিনতে পারেন না। সুধীরবাবুও চেয়ারে নেই, হয়ত সাহেবের ঘরে গেছেন। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন সেখানে। তবু সুধীরের দেখা পান্ না। কেউ যেন তাঁকে চেনেই না। কি-রকম যেন বোকা-বোকা দৃষ্টি দিয়ে দেখেন সকলের দিকে। তারপর আবার চুরোট টানতে টানতে চলে যান বাইরে। বাইরে গিয়ে রাস্তার ট্রামে গিয়ে উঠে পড়েন।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }