Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤷

    ধ্বংসযজ্ঞ – ১

    এক

    অ্যাযোর্স দ্বীপপুঞ্জ।

    সান্তা মারিয়া এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিঙের বাইরে, র‍্যাম্পের ওপর দাঁড়িয়ে আছে টমাস মার্লো। ১৯৫১ সালের এক ঠাণ্ডা, ভেজা রাত। কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টির চাদরে ঢাকা পড়ে আছে পুরো এয়ারপোর্ট আর দ্বীপ। চামড়ার জ্যাকেটে শীত মানছে না। সামনে, রানওয়ের দু’পাশে নীরবে আলো ছড়াচ্ছে দু’সারি নীল বাতি। মাথার ওপরে খানিক পর পর দেখা যাচ্ছে শক্তিশালী সাদা আলোর রশ্মি, সেটাকে অনুসরণ করছে সবুজ আলোর একটা ঝলক-এয়ারপোর্টের বিকন ওটা। অবশ্য এ-মুহূর্তে ঘন, নিচু মেঘের পরত পেরিয়ে আকাশ থেকে এই বিকন দেখা দুঃসাধ্য।

    তিন দিক থেকে সান্তা মারিয়া এয়ারপোর্টকে ঘিরে রেখেছে পাহাড়। দ্বীপটা বিশাল আটলান্টিকের বুকে ছোট্ট একটা কণার মত। বিচ্ছিরি এই আবহাওয়ায় বিমান থেকে দ্বীপটা খুঁজে পাওয়াই মুশকিল, এয়ারপোর্ট তো আরও পরের কথা। রানওয়ে লাইট দেখতে দেখতেই পাহাড়ের গায়ে বাড়ি খাবে বিমান।

    কপাল ভাল মার্লোর, দ্বীপে পৌঁছুতে হচ্ছে না তাকে, দ্বীপ ছেড়ে চলে যেতে হচ্ছে। আবহাওয়ার পরোয়া না করে সে নিজেও চলে যাবার জন্যে অস্থির হয়ে উঠেছে। জানে, এখানে থাকা নিরাপদ নয়। সমস্যা হলো, র‍্যাম্পে দাঁড়িয়ে থাকা লকহিড কনস্টেলেশন বিমানটার মালিক ও পাইলট হওয়া সত্ত্বেও রওনা হবার সিদ্ধান্তটা তার ওপর নির্ভর করছে না।

    পকেট থেকে রূপালি একটা কেস বের করল সে। একটা ডানহিল সিগারেট নিয়ে ঠোঁটের ফাঁকে গুঁজল। বিশ ফিট অন্তর অন্তর ঝুলতে থাকা নো স্মোকিং সাইনগুলোকে অগ্রাহ্য করে আগুন ধরাল সিগারেটে। আশপাশের যে-কোনও বিমান বা ফিউয়েল লাইন থেকে অন্তত একশো গজ দূরে রয়েছে সে। বৃষ্টিতে চারপাশ ভেজা। কাজেই অগ্নিকাণ্ডের ভয় নেই। তা ছাড়া টার্মিনাল বিল্ডিঙের শুষ্ক, উষ্ণ পরিবেশ ছেড়ে কেউ বাইরে বেরিয়ে আসবে, তাকে নিয়মভঙ্গ করতে দেখে হৈচৈ করবে… এমন সম্ভাবনাও নেই বললেই চলে।

    আয়েশ করে সিগারেটে টান দিল মার্লো। মুখ দিয়ে ঘন ধোঁয়ার মেঘ ছাড়তে ছাড়তে আওয়াজ পেল—পেছনে টার্মিনাল বিল্ডিঙের দরজা খুলে গেছে।

    ঢোলা পোশাক পরা একজন মানুষ বেরিয়ে এল সেখান দিয়ে। গোলগাল মুখের অনেকখানি ঢাকা পড়ে আছে খয়েরি রঙের হ্যাটে। রুক্ষ উলের তৈরি জ্যাকেট আর প্যান্ট পরে আছে লোকটা, দেখে মনে হতে পারে সেগুলো রেড আর্মির উইন্টার ক্যাটালগের সারপ্লাস থেকে ধার করা। হাতে গ্লাভস, আঙুলগুলো উন্মুক্ত। লোকটাকে গ্রামাঞ্চল থেকে আসা গরিব পর্যটকের মত দেখাচ্ছে। কিন্তু মার্লো জানে, খুব শীঘ্রি অঢেল প্রাচুর্যের মালিক হতে চলেছে এ-লোক। মানে, সে যদি আমেরিকা পৌছুনো পর্যন্ত টিকে থাকতে পারে আর কী।

    ‘আবহাওয়া ভাল হবার কোনও সম্ভাবনা আছে?’ কাছে এসে জিজ্ঞেস করল লোকটা।

    জবাব দেবার আগে ডানহিলে আরেকটা টান দিল মার্লো, আরেকবার ধোঁয়ার মেঘ ছাড়ল। তারপর ভাবলেশহীন গলায় বলল, ‘না। আজ তো হবেই না, আগামী এক সপ্তাহেও কোনও উন্নতি হবে কি না সন্দেহ।’

    মার্লোর যাত্রী হিসেবে আসা মানুষটা জাতে রাশান, তার নাম কিরিলভ। সোভিয়েত ইউনিয়নের এক রিফিউজি। লাগেজ হিসেবে দুটো স্টেইনলেস স্টিলের ট্রাঙ্ক রয়েছে তার সঙ্গে, পাথরের মত ভারী। এ-মুহূর্তে ট্রাঙ্কদুটো চেইনের সাহায্যে আটকে রাখা হয়েছে মার্লোর বিমানের ভেতরে। ওগুলোয় কী আছে, জানানো হয়নি মার্লোকে। তাকে শুধু একগাদা টাকা দেয়া হচ্ছে সদ্যগঠিত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ থেকে-কিরিলভ ও তার ট্রাঙ্কদুটো আমেরিকা পর্যন্ত পৌঁছে দেবার জন্যে। সন্দেহ নেই, বাক্সদুটো নিয়ে দেশত্যাগ করার জন্যে রাশান লোকটা আরও বেশি টাকা পাচ্ছে।

    এখন পর্যন্ত সবকিছু মোটামুটি ভালভাবেই এগিয়েছে। আমেরিকান এক এজেণ্ট কিরিলভকে পৌঁছে দিয়েছে ইউগোস্লাভিয়ায়। ওটাও কমিউনিস্ট দেশ, তবে ইউগোস্লাভ নেতা টিটোর সঙ্গে স্ট্যালিনের মোটেই সদ্ভাব নেই। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে সারায়েভোয় বিমান নামানোর অনুমতি পেয়েছে মার্লো, কেউ কোনও প্রশ্ন তোলার আগে ফের উড়ালও দিতে পেরেছে।

    সেই থেকে পশ্চিম অভিমুখে উড়ে চলেছে ওরা। খবরটা যে গোপন থাকেনি, তার প্রমাণ পাওয়া গেছে কিরিলভের ওপর এক দফা হামলায়। পায়ে একটা বুলেট নিয়ে খোঁড়াতে হচ্ছে বেচারাকে।

    মার্লোর ওপর নির্দেশ রয়েছে, যত দ্রুত সম্ভব লোকটাকে পৌঁছে দিতে হবে আমেরিকায়। সৌভাগ্যক্রমে কোনও রুট বাতলে দেয়া হয়নি তাকে, দিলেও সে তা মানত না। এখন পর্যন্ত বড় বড় সমস্ত ইয়োরোপিয়ান শহর এড়িয়ে চলেছে সে, যাত্রাবিরতি করেছে অ্যাযোর্সে-রিফিউয়েলিং করে আবার আকাশে উড়বে। এই দফা কোথাও না থেমে পৌঁছুবে আমেরিকায়। প্ল্যানটা মন্দ নয়, তবে খারাপ আবহাওয়া বা কিরিলভের উড়াল-ভীতি তার হিসেবে ছিল না।

    ‘আগে হোক, পরে হোক, এখানে বসে থাকলে ওরা আমাদেরকে খুঁজে বের করবে,’ লোকটার দিকে ফিরে বলল মার্লো। ‘সবখানে লোক আছে ওদের। বিশেষ করে সমস্ত বন্দর আর এয়ারপোর্টে।’

    ‘কিন্তু আপনি তো বলেছিলেন, এ-জায়গাটা ওদের নজরের বাইরে।’

    ‘বলেছিলাম। কিন্তু যখন আমাদেরকে নজরের ভেতরে পাওয়া যাবে না, তখন ওরা নজরের বাইরের জায়গাতেই খোঁজ করবে। কে জানে, হয়তো খুঁজতে শুরু করে দিয়েছে।’

    আবারও সিগারেটে টান দিল মার্লো। রাশানরা অ্যাযোর্সে খোঁজ নেবে, এমন কোনও জোরালো সম্ভাবনা নেই। কিন্তু দু-দু’জন আমেরিকান আর একজন বিদেশি লোক এখানে ল্যাণ্ড করার পর তিনদিন ধরে ঘাপটি মেরে রয়েছে, কারও সঙ্গে দেখাসাক্ষাৎ করছে না… বিষয়টা যে-কাউকেই সন্দিহান করে তুলবে।

    ‘অযথা সময় নষ্ট করছেন,’ কিরিলভকে বলল সে। ‘ভেবে দেখুন, কোটা বেশি ভয়ঙ্কর— সামান্য টার্বিউলেন্স, নাকি মরণ?’

    মেঘলা আকাশের দিকে তাকাল কিরিলভ। প্রতিবাদের সুরে বলল, ‘কিন্তু এ-আবহাওয়ায় কীভাবে উড়বেন আপনি?’

    ‘উড়তে কোনও সমস্যা নেই,’ বলল মার্লো। ‘খারাপ আবহাওয়ায় ল্যাণ্ডিঙেই যত সমস্যা। অনায়াসে টেকঅফ করতে পারব। চলে যাব পশ্চিমে। ওদিকে কোনও পাহাড়- পর্বত নেই, পুরোটাই খোলা সাগর… আর মুক্তি।’

    তাও দ্বিধা দূর হলো না কিরিলভের। অনিশ্চিত ভঙ্গিতে মাথা দোলাল সে।

    অগত্যা মিথ্যে বলল মার্লো, ‘নিউ ইয়র্কের ফোরকাস্ট চেক করেছি আমি। আগামী আটচল্লিশ ঘণ্টা আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু এরপর…’ কাঁধ ঝাঁকাল সে, ‘হয় এখুনি রওনা হতে হবে, নয়তো এক সপ্তাহের জন্যে আটকা পড়ে যাব আমরা।’

    ফ্যাল ফ্যাল করে রূপালি রঙের কনস্টেলেশনের দিকে তাকাল কিরিলভ। চারটে অতিকায় পিস্টন ইঞ্জিন আর ট্রিপল টেইলের দিকে তাকিয়ে বোধহয় ভরসা পেল একটু।

    ‘আপনি নিশ্চিত, আমাদেরকে নিরাপদে নিয়ে যেতে পারবেন?’ মার্লোকে জিজ্ঞেস করল সে।

    ‘পারব,’ দৃঢ় গলায় বলল মার্লো।

    নিমরাজি হবার ভঙ্গিতে মাথা ঝাঁকাল কিরিলভ।

    বিমানের ককপিটের দিকে ফিরে হাতের ইশারা করল মার্লো। কয়েক মুহূর্ত পরেই স্টার্টার মোটরের তীক্ষ্ণ আওয়াজ হলো, তিন নম্বর ইঞ্জিনের পেছন দিয়ে বেরিয়ে এল একরাশ ধোঁয়া। জ্যান্ত হয়ে উঠল ওটা, বিশাল প্রপেলার পনেরোশো আরপিএম-এ ঘুরতে শুরু করল, ডানাগুলো বৃষ্টির পানি ছিটাচ্ছে। একটু পর সাড়া দিল এক নম্বর ইঞ্জিনও।

    কিরিলভকে রাজি করাতে পারবে, এ-আশায় কো- পাইলট জেরি ওয়ার্নারকে ককপিটে বসিয়ে রেখেছিল মার্লো, নজর রাখতে বলেছিল তার দিকে, যাতে ইশারা দিলেই ইঞ্জিন চালু করতে পারে।

    ‘চলুন,’ কিরিলভকে বলল মার্লো।

    বড় করে শ্বাস নিল রাশান লোকটা, সাহস সঞ্চয় করল, তারপর হাঁটতে শুরু করল অপেক্ষমাণ বিমানটার দিকে। অর্ধেক পথ যেতেই শোনা গেল একটা গুলির আওয়াজ। ভেজা টারমাকে প্রতিধ্বনি তুলল আওয়াজটা। যেন একটা ধাক্কা খেল কিরিলভ, পিঠ বেঁকে গেল, টলমল ভঙ্গিতে দু’পা এগিয়েই কাত হয়ে পড়ে গেল টারমাকে।

    ‘না!’ চেঁচিয়ে উঠল মার্লো।

    দুই লাফে কিরিলভের কাছে পৌঁছুল সে, তাকে টেনে-হিঁচড়ে দাঁড় করাল, কোমর আঁকড়ে ধরে টানতে থাকল বিমানের দিকে। টলমল পায়ে কোনোমতে এগিয়ে চলল আহত লোকটা। আবারও গুলি হলো, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ডানদিকে টারমাকের চলটা উঠল বুলেটের আঘাতে। হোঁচট খেল কিরিলভ, পড়ে গেল হুড়মুড় করে। ঠেকানো গেল না।

    ‘ফর গডস্ সেক, উঠুন!’ চেঁচাল মার্লো। পাগলের মত টানছে লোকটাকে।

    পরের গুলিটা মার্লোকেই খুঁজে নিল। কাঁধে ঘুসির মত একটা আঘাত খেয়ে আধপাক ঘুরে গেল সে, দড়াম করে আছড়ে পড়ল টারমাকে। পড়েই গড়ান দিল দুটো, যাতে ওকে স্থির টার্গেট হিসেবে পাওয়া না যায়। অনুমান করছে, টার্মিনালের ছাত থেকে গুলি চালাচ্ছে আততায়ী। শক্তিশালী রাইফেল ব্যবহার করছে।

    ঠোঁট কামড়ে কাঁধের ব্যথা অগ্রাহ্য করল মার্লো, কোমরের বেল্ট থেকে বের করে আনল একটা কোল্ট ফোরটি ফাইভ রিভলভার। আন্দাজের ওপর ভর করে বিল্ডিঙের ছাতের দিকে গুলি ছুঁড়ল একের পর এক। চতুর্থ গুলিটার পর মনে হলো, একটা ছায়া যেন বসে পড়েছে রেলিঙের তলায়। ওদিকে আরেকটা গুলি করল সে, তারপর উঠে গিয়ে টানতে শুরু করল কিরিলভকে। এবার আর তাকে দাঁড় করানোর ঝামেলায় যাচ্ছে না, বগলের তলায় দু’হাত ঢুকিয়ে হিঁচড়ে নিয়ে চলেছে। বিমানের সিঁড়ির তলায় পৌঁছে থামল।

    ‘উঠুন,’ কিরিলভকে বলল সে।

    ‘আ…আমি পারব না,’ দুর্বল গলায় বলল রাশান লোকটা।

    ‘পারতেই হবে!’

    জোর করে কিরিলভকে দাঁড় করাল সে। আর তখুনি ছুটে এল আরেকটা বুলেট। ভীষণভাবে কেঁপে উঠল কিরিলভ, কাটা কলাগাছের মত পড়ে গেল মাটিতে।

    ডাইভ দিল মার্লো, কাভার নিল বিমানের সিঁড়ির পেছনে। খোলা দরজার দিকে মুখ ফিরিয়ে চেঁচাল, ‘জেরি!’

    জবাব নেই।

    ‘জেরি!’ আবার ডাকল মার্লো। ‘খবর কী?’

    ‘যাবার জন্যে রেডি,’ এবার জানানো হলো ভেতর থেকে।

    আওয়াজ শুনে বুঝল মার্লো, কনস্টেলেশনের শেষ ইঞ্জিনটাও চালু হয়ে গেল। হামাগুড়ি দিয়ে উপুড় হয়ে থাকা কিরিলভের কাছে গেল সে, তাকে চিৎ করল। কোনও সাড়া দিল না লোকটা। শেষ গুলিটা তার গলা ভেদ করে গেছে। শূন্য চোখের দৃষ্টি। প্রাণপাখি উড়ে গেছে তার।

    নিচু গলায় গাল দিয়ে উঠল মার্লো। মিশনের অর্ধেকটাই পণ্ড হয়ে গেছে। তবে ট্রাঙ্কদুটো এখনও রয়েছে তার দখলে। সিআইএ-র হাতে ওগুলো তুলে দিতে পারলে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে।

    ঘুরে টার্মিনালের দিকে আবারও একটা গুলি করল মার্লো, এরপর এগোল সিঁড়ির দিকে। দু’ধাপ উঠতেই কানে এল নতুন আওয়াজ। ঘাড় ফিরিয়ে দু’জোড়া হেডলাইটের আলো দেখতে পেল—র‍্যাম্পের দূরপ্রান্ত থেকে তুমুল বেগে ছুটে আসছে দুটো গাড়ি। সাহায্য করতে আসছে, এমনটা ভাবার কোনও কারণ নেই।

    পড়িমরি করে বিমানে উঠে পড়ল মার্লো, টেনে দিল দরজা। আর তখুনি একটা গুলি কনস্টেলেশনের নরম শরীর ভেদ করে ঢুকে পড়ল ভেতরে, রিকোশে তুলল।

    ‘চলো!’ জেরির উদ্দেশ্যে চেঁচাল সে।

    ‘আমাদের প্যাসেঞ্জার?’

    ‘অন্য মার্গে চলে গেছে।’

    মাথা ঝাঁকিয়ে থ্রটল ঠেলে দিল জেরি। মৃদু ঝাঁকি খেয়ে আগে বাড়ল বিমান। হ্যাণ্ডেল টেনে দরজা লক করল মার্লো। ইঞ্জিনের শব্দ ছাপিয়ে তার কানে ভেসে এল কাঁচ ভাঙার আওয়াজ।

    ঘুরে দাঁড়াতেই জেরিকে কেঁপে উঠে সেন্টার কনসোলের ওপর ঝুঁকে যেতে দেখল সে। সিটবেল্ট বাঁধা না থাকলে মুখ থুবড়ে পড়ে যেত।

    ‘জেরি?’ ডাকল মার্লো।

    জবাব এল না কো-পাইলটের তরফ থেকে।

    ককপিটে ছুটল মার্লো, বিমান তখন গতি পেতে শুরু করেছে। আবারও ছুটে এল গুলি, ককপিটের আরও কাঁচ ভাঙল। মেঝেতে শুয়ে পড়ল সে, ওখান থেকেই হাত তুলে থ্রটল ঠেলে দিল পুরোপুরি। এরপর সিটের তলা দিয়ে পা ঢুকিয়ে চেপে ধরল ডানদিকের রাডার। ইঞ্জিনের গর্জন বেড়ে গেছে। এলোমেলো ভঙ্গিতে চললেও ক্রমেই গতি বাড়ছে অতিকায় কনস্টেলেশনের, ঘুরে যাচ্ছে নাক।

    রাইফেলের একটা গুলি ঢুকে পড়ল ফিউযেলাযের দেয়াল ফুটো করে; সেটার পিছু পিছু ঢুকল আরও দুটো। সবগুলোই ককপিটের পেছনদিকে… একটার পেছনে আরেকটা। মার্লো অনুমান করল, টার্মিনালের দিকে লেজ ঘুরে গেছে বিমানের, ককপিট এখন রাইফেলের নাগালের বাইরে। তাড়াতাড়ি পাইলটের সিটে উঠে বসল সে, বিমানকে নিয়ে গেল রানওয়েতে।

    কিছুটা সময়ের জন্যে থামতে হলো তাকে, ইঞ্জিনের শক্তি বাড়াবার জন্যে। নইলে টেকঅফ করতে পারবে না। খোলা রানওয়েতে নিজেকে বড়ই অরক্ষিত মনে হলো তার, কিন্তু কিছুই করার নেই। বিমানের গায়ে আরও কয়েকটা গুলি বিধতেই সংবিৎ ফিরল, আর অপেক্ষা করা যায় না। টাওয়ার থেকে ক্লিয়ারেন্স চাওয়ার প্রশ্নই আসে না, ব্রেক রিলিজ করে বিমানকে সোজা ছোটাল লম্বা রানওয়ে ধরে। পেছনে এখনও শোনা যাচ্ছে গুলির আওয়াজ, তবে কয়েক সেকেণ্ডের মধ্যেই রেঞ্জের বাইরে চলে এল কনস্টেলেশন। রানওয়ে ধরে দানবের মত ছুটছে, পৌঁছে যাচ্ছে রোটেশনাল ভেলোসিটিতে।

    কুয়াশা আর বৃষ্টির কারণে এমনিতেই দৃষ্টিসীমা সঙ্কুচিত, তার ওপর ককপিটের ভাঙা জানালা দিয়ে ঢুকছে দামাল বাতাস। চোখ ছোট করে রানওয়ের শেষ প্রান্তের লাল বাতি খুঁজল মার্লো। খুব দ্রুত এগিয়ে আসছে সেগুলো। ফ্ল্যাপ পাঁচ ডিগ্রি নামাল সে, অপেক্ষা করল লাল বাতিগুলোর মোটামুটি একশো গজের মধ্যে পৌছুবার জন্যে। তারপরেই টেনে ধরল ইয়োক। নাক উঁচু করল কনস্টেলেশন, ক্ষণকাল যেন দ্বিধা করল, এরপর ডানা মেলল বাতাসে। বিমানের পেছনের চাকাগুলো আঁচড় কেটে গেল রানওয়ের শেষ মাথার ঘেসো জমিনে।

    ধীরে ধীরে উচ্চতা বাড়ছে বিমানের, পশ্চিমমুখী একটা হেডিং সেট করল মার্লো। ল্যাণ্ডিং গিয়ার তুলে ফিরল তার কো-পাইলটের দিকে।

    ‘জেরি!’ কাঁধ ধরে ঝাঁকি দিল সে। ‘জেরি!!’

    সাড়া দিল না কো–পাইলট। পালস, চেক করল মার্লো—কোনও স্পন্দন নেই।

    ‘ড্যাম ইট!’ গাল দিয়ে উঠল সে।

    কয়েক বছর আগে শেষ হওয়া বিশ্বযুদ্ধে এভাবে বহু বন্ধুকে হারিয়েছে মার্লো, কিন্তু সেসব মৃত্যুর পেছনে যৌক্তিক কারণ ছিল। কিন্তু এখানে? কী আছে ওই ট্রাঙ্কদুটোয়, যার জন্যে দু-দু’জন মানুষকে প্রাণ হারাতে হলো?

    জেরিকে সিটে সোজা করে বসাল মার্লো, মন দিল ফ্লাইঙে। বাইরে ঝোড়ো বাতাস, টার্বিউলেন্স ভয়াবহ। মেঘ ভেদ করে ওপরে উঠছে বলে সামনে ধূসর একটা পর্দা ঝুলছে। দিগন্ত বা আর কিছু দেখা না যাওয়ায় বিমানের ওরিয়েন্টেশন বোঝার কোনও উপায় নেই। শরীরের অনুভূতির ওপরেও ভরসা করা চলে না। এ-ধরনের পরিস্থিতিতে বিমান ক্র্যাশ করার বহু নজির আছে। হয় বিমান সমান্তরাল আছে ভেবে পাইলট জমিনে গিয়ে আছড়ে পড়ে, নয়তো কাত হয়ে আছে ভেবে কারেকশন দিতে গিয়ে বিমানকে পাক খাওয়াতে শুরু করে।

    ঝুঁকি না নিয়ে ইনস্ট্রুমেন্ট প্যানেলের দিকে তাকাল মার্লো। যন্ত্রের সাহায্য নিয়ে লেভেলে রাখল বিমানকে। পাঁচ ডিগ্রির নিরাপদ অ্যাঙ্গেলে ক্লাইম্ব করছে এখন কনস্টেলেশন।

    এয়ারপোর্ট থেকে তিন মাইল দূরে, দু’হাজার ফিট উচ্চতায় পৌছুবার পর আবহাওয়া আরও খারাপ রূপ নিল। টার্বিউলেন্সে থরথর করে কাঁপতে থাকল পুরো কাঠামো, দ্বিমুখী বাতাস যেন ভেঙেচুরে দিতে চাইছে ওটাকে। উইণ্ডশিল্ডে ঝাপটা দিচ্ছে বৃষ্টি। তীব্র গতিতে ছোটার কারণে বাতাসের একটা পর্দা তৈরি হয়েছে ভাঙা জানালায়, বৃষ্টির পানি সরাসরি ভেতরে ঢুকছে না, তবে আর্দ্রতা ঢুকছে ঠিকই। ভেজা ভেজা হয়ে যাচ্ছে শরীর। ইঞ্জিনগুলো গর্জন করছে ক্রুদ্ধ দানবের মত।

    ভাঙা জানালা আর বুলেটের ফুটোর কারণে বিমানের ভেতরটা প্রেশারাইজ করতে পারেনি মার্লো, তবে সে জানে, চোদ্দ হাজার ফিট পর্যন্ত অনায়াসে উঠে যেতে পারবে ঠাণ্ডায় না জমেই। সিটের পেছনে হাত দিয়ে সবুজ রঙের একটা অক্সিজেনের বোতল বের করে আনল—ওপরে উঠলে প্রয়োজন হবে ওটার।

    টার্বিউলেন্সের আরেকটা ধাক্কায় কেঁপে উঠল কনস্টেলেশন। ঘাবড়াল না মার্লো। ল্যাণ্ডিং গিয়ার যেহেতু তুলে ফেলতে পেরেছে, বিমানের চার-চারটে শক্তিশালী ইঞ্জিন ঠিকই ওকে এই ঝড় ভেদ করে নিয়ে যেতে পারবে। আকাশযান হিসেবে কনস্টেলেশনের তুলনা হয় না। হাওয়ার্ড হিউজের সহায়তায় বিশ্ববিখ্যাত লকহিড কোম্পানি ডিজাইন করেছে বিমানটা, সাড়ে তিনশো নট বেগে রিফিউয়েলিং ছাড়া তিন হাজার মাইল পর্যন্ত যেতে পারে। কিরিলভকে যদি আরেকটু পশ্চিমের কোনও জায়গা থেকে তোলা হতো, এই বিমান নিয়ে সহজেই নিউফাউণ্ডল্যাণ্ড বা বস্টনে সরাসরি চলে যেতে পারত সে।

    হেডিং চেক করার জন্যে প্যানেলের দিকে তাকাল মার্লো। যতটা চেয়েছে, তার চেয়ে অনেকটা উত্তরে ঘুরে গেছে বিমানের নাক। কারেকশন দেবার চেষ্টা করতেই ঝিমঝিম করে উঠল মাথা। বিমানকে লেভেলে আনল সে, পরমুহূর্তে একটা ওয়ার্নিং লাইট জ্বলে উঠল। এক নম্বর ইঞ্জিনের জেনারেটর অচল হতে বসেছে, থেমে থেমে চলছে ইঞ্জিনটা। কয়েক সেকেণ্ডের ব্যবধানে দু’নম্বর ইঞ্জিনও বন্ধ হয়ে গেল, জ্বলে উঠল মেইন ইলেকট্রিক্যাল ওয়ার্নিং লাইট।

    মনোযোগ আনার চেষ্টা চালাল মার্লো। মাথা হালকা হয়ে গেছে তার, হাত-পা চলতে চাইছে না। কাঁধের যেখানটায় গুলি লেগেছে, সেখানটা স্পর্শ করল। ক্ষতটা ব্যথা করছে, কিন্তু কতটা রক্ত ঝরেছে বুঝতে পারল না।

    ইনস্ট্রুমেন্ট প্যানেলে আর্টিফিশিয়াল হরাইজনটা ঘুরপাক খাচ্ছে—বাইরে কিছু দেখা না গেলে ওটার সাহায্যেই বিমানকে লেভেলে রাখতে হয়। পাশেই ডিরেকশনাল জাইরো-কম্পাস… ওটাও আচরণ করছে মাতালের মত।

    কীভাবে কে জানে, মার্লোর শরীরের মত বিমানটাও ধাপে ধাপে অচল হয়ে পড়ছে।

    পুরনো কম্পাসটার দিকে তাকাল মার্লো—আদ্যিকালের এই যন্ত্রটাই পাইলটের শেষ ভরসা। ওটা তাকে বলছে পুরোপুরি বাঁয়ে ঘুরে যেতে। আন্দাজের ওপর বিমানকে লেভেলে আনার চেষ্টা করল সে, তাতে অন্যপাশে কাত হয়ে প্রায় খাড়া হয়ে গেল পুরো কাঠামো। তারস্বরে বাজতে শুরু করল স্টল অ্যালার্ম-বাতাসের অবলম্বন হারিয়ে আকাশ থেকে খসে পড়ছে কনস্টেলেশন। এক মুহূর্ত পরেই প্যানেলের সমস্ত বাতি জ্বলে উঠল—যত ধরনের অ্যালার্ম আছে, সব বাজতে শুরু করেছে একসঙ্গে।

    মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মত ঠিক এমন সময় বজ্ৰপাত হলো। চোখ ধাঁধিয়ে গেল মার্লোর। বুঝতে পারছে না, বিমানকেই ওটা আঘাত করেছে কি না।

    রেডিও অন করে মাইক্রোফোন মুখের কাছে আনল সে। সিআইএ থেকে দেয়া শর্টওয়েভে সেট করল ফ্রিকোয়েন্সি, শুরু করল ব্রডকাস্ট।

    ‘মেড়ে, মেডে, মেডে! দিস ইজ…’

    কথা শেষ করতে পারল না মার্লো, বিমানটা ভীষণ এক ঝাঁকি খেল, দুলে উঠল ডান থেকে বাঁয়ে। আবারও বজ্রপাত হলো—পরিষ্কার দেখল, কয়েক লক্ষ ভোল্টের বিদ্যুৎ আঘাত হানল ডানদিকের ডানায়। বিমানের সারা শরীরে ছড়িয়ে পড়ল সেই বিদ্যুৎ। মাইক্রোফোন ধরা হাতে শক লাগতেই ওটা ছেড়ে দিল সে। কর্ডে ভর করে ওটা দুলতে থাকল পেণ্ডুলামের মত।

    ঝুঁকে মাইকটা ফের ধরতে চাইল মার্লো, দোল খেয়ে সরে গেল ওটা। আরেকটু ঝুঁকল সে, আঙুল বাড়িয়ে দিয়েছে। দোল খেয়ে নাগালের ভেতর আসতেই আঙুল ভাঁজ করল, আটকে গেল কর্ড। তাড়াতাড়ি সোজা হয়ে মাইকটা টেনে নিল মুখের কাছে।

    আর তখুনি উইণ্ডশিল্ডে চোখ পড়ল তার। চরম হতাশায় লক্ষ করল, মেঘের দল সরে গেছে সেখান থেকে… তার বদলে লাফ দিয়ে উঠে আসছে আটলান্টিকের উত্তাল কালো পানি।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }