Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গীতগোবিন্দ – জয়দেব গোস্বামী

    জয়দেব গোস্বামী এক পাতা গল্প58 Mins Read0
    ⤷

    ০১. গীতগোবিন্দ : প্রথম সর্গ : সামোদ দামোদর

    “গগন হয়েছে পূর্ণ নীল-মেঘ-মালে,
    অরণ্য শ্যামল-বর্ণ শ্যামল তমালে,
    নিশাও প্রসারে হের স্বতিমির-পুঞ্জে;
    হে ভীরু শ্যামেরে তুমি লহ, গো, নিকুঞ্জে।”
    শুনিয়া সখীর সেই সুখের আদেশ
    চলেন নিকুঞ্জে রাই লইয়া প্রাণেশ;
    পথেতে বিবিধ কেলি করেন দুজনে
    কলিন্দনন্দিনী-তীরে আনন্দে বিজনে।
    হউক ভকত চিতে সুখের সঞ্চার,
    জয় জয় রাধা -কৃষ্ণ নিকুঞ্জ-বিহার। [১]

    (প্রথম শ্লোকের দ্বিতীয় অর্থ)

    কহিলেন গোপরাজ রাধিকার প্রতি,
    “দেখহ, কিশোরি, নিশা আসিল সম্প্রতি,
    গগন হইল‍ পুর্ণ, নীল-মেঘ-মালে,
    অরণ্য শ্যামল-বর্ণ শ্যামল তমালে;
    ভীরু এ গোপাল একা যাইবে কেমনে,
    সঙ্গে লয়ে তুমি তারে যাহ গো ভবনে।”
    সে আদেশ মতে রাধা বিনোদিনী সুখে
    গোপালে লইয়া যায় গেহ-অভিমুখে;
    পথেতে কালিন্দি-কূলে প্রতি কুঞ্জ-বনে
    বিজনে বিবিধ কেলি করেন দুজনে।
    হউক ভকত চিতে আনন্দ-সঞ্চার
    জয় জয় রাধা-কৃষ্ণ-নিকুঞ্জ-বিহার। [১]

    পদ্মাবতী-চরণের প্রধান কিঙ্কর
    শ্রীহরির সুচরিতে চিত্রিত অন্তর
    কবি জয়দেব ভনে এ মধুর গীত,
    কৃষ্ণের নিকুঞ্জ-লীলা যাহাতে বর্ণিত।
    শ্রীহরি-চিন্তায় যদি মজে হে মানস,
    প্রেম-লীলা কীর্ত্তনেতে যদি মিলে রস;
    শুন তবে জয়দেব-রচিত সঙ্গীত,
    সুকোমল সুমধুর অতি সুললিত।
    বচন বিস্তারে পটু উমাপতি ধর,
    শরণ জানেন মাত্র শব্দ-আড়ম্বর,
    গোবর্দ্ধনে আদি বিনা অন্য রস নাই,
    শ্রুতিধর ধোয়ী লেখে শুনে যাহা তাই;
    একা জয়দেব জানে বিশুদ্ধ রচনা
    অর্থ-সহ যথা যোগ্য শব্দের যোজনা। [২-৪]

    প্রথম সঙ্গীত

    (রাগিণী জয়জয়ন্তী-তাল ঝাঁপতাল।)

    প্রলয়-পরোধি-নীরে তরণী হইয়া
    অক্লেশে রক্ষিলে বেদে বক্ষেতে ধরিয়া,
    তুমি মীন-মূরতি ধরি                কেশব ভবেশ হরি।
    ধরণী-ধরণ-ক্ষম বিপুল আকার
    কঠিন পৃষ্ঠেতে ধর ধরণীর ভার,
    তুমি কূর্ম্ম-মূরতি ধরি                কেশব ভবেশ হরি।
    প্রলয়ে রাখিলে নিজ দশন-শিখরে
    মহীরে, কলঙ্ক যেন শশাঙ্ক-উপরে;
    তুমি শূকর-রূপ ধরি                কেশব ভবেশ হরি।
    শ্রীকর-কমলে ধরি প্রখর নখর
    বিদারিলে হিরণ্যকশিপু-কলেবর,
    তুমি নৃসিংহ রূপ ধরি                 কেশব ভবেশ হরি।
    পদ-নখ-নীর তব ভুবন পাবন
    ত্রিপাদ প্রসারি কর বলিরে ছলন,
    তুমি বামন-রূপ ধরি                 কেশব ভবেশ হরি।
    ক্ষত্রিয়-রুধির নীরে করাইয়া স্নান
    হরিলে মহীর পাপ ওহে ভগবান
    তুমি ভার্গব-রূপে ধরি                কেশব ভবেশ হরি।
    দশ-মুখ-মুখাবলী ছেদিয়া হে রণে
    প্রীতি-উপহারদিলে দিকপালক-গণে,
    তুমি রাম-মুরতি ধরি                 কেশব ভবেশ হরি।
    বিশদ শরীরে ধর সুনীল বসন,
    হলভয়ে কায়ে যেন যমুনা মিলন,
    তুমি হলায়ূধ রূপ ধরি                কেশব ভবেশ হরি।
    পশু বধ দেখি ওহে করুণা-নিধান
    নিন্দিলে নিষ্ঠুর সব যজ্ঞের বিধান,
    তুমি বুদ্ধ শরীর ধরি                কেশব ভবেশ হরি।
    ধূমকেতু-সম কাল করবাল লয়ে
    নিধন করিলে নিজে যবন-নিচয়ে,
    তুমি কল্কি-মূরতি ধরি                কেশব ভবেশ হরি।
    জয়দেব কৃত গীত সংসারের সার,
    সুখদ শুভদ, ভক্ত, শুন বার বার,
    জয় মূরতি-দশ-ধারী                কেশব ভবেশ হরি। [৫-১৫]

    বেদ উদ্ধারিলে তুমি মীন রূপ ধরি,
    কূর্ম্ম রূপে বহিলে মহীরে পৃষ্ঠে করি,
    বরাহ রূপেতে দন্তে ধরায় রাখিলে,
    নর-হরি-রূপ ধরি দৈত্যে বিদারিলে,
    বলিরে ছলিলে ধরি বামন মূরতি,
    ক্ষত্র-ক্ষয় করিলে হে হয়ে ভূগু-পতি,
    রাম-রূপে দশাননে বিনাশ করিলে,
    হলধর-রূপে করে হল ধরেছিলে,
    জীবে দয়া দেখাইল বুদ্ধের ‍আকারে,
    বিনাশিলে ম্লেচ্ছ-গণে কল্কি-অবতারে,
    সাধিলে এ দশ কাজ দশ-রূপ ধরি,
    হরি হে, চরণে তব প্রণিপাত করি। [১৬]

    দ্বিতীয় সঙ্গীত

    রাগিণী মিশ্র খাম্বাজ। তাল লক্ষ্মৌ ঠুংরি।
    (‘‘কত কাল পরে বল ভারত রে’’ এর সুর)

    কমলা-কুচ-মণ্ডল-ধারণ হে,
    বনমাল-সুকুণ্ডল-ভূষণ হে,
    জয় ভাস্কর-মণ্ডল-মণ্ডন হে,
    মুনি-মানস-চিন্তন-মোহন হে,
    জন-রঞ্জন কালিয়-গঞ্জন হে,
    যদু-বংশ-সরোরুহ-মণ্ডন হে,
    নরকান্ত মুরারি খগাসন হে,
    মধু-নাশন দেব-বিনোদন হে,
    ভব-মোচন উৎপল-লোচন হে,
    ত্রিদিবাদি-জগৎ-ত্রয়-কারণ হে,
    মিথিলেশ-সুতা-প্রিয়-ভূষণ হে,
    খর-দূষণ-রাবণ-নাশন হে,
    নব-মেঘ-কলেবর-মণ্ডন হে,
    গিরি-মন্দর-ধারণ শোভন হে,
    কমলানন-চন্দ্র-চকোর তুঁ হে,
    জয়দেব সুমঙ্গল গীত কহে।
    আলিঙ্গিয়া কুচ-যুগ প্রিয়া কমলার
    পড়েছে কুঙ্কুম-চিহ্ন হৃদয়ে যাঁহার;
    (মরিরে শোভিছে যেন কুঙ্কুম-আকারে
    প্রিয়া প্রতি অনুরাগ বক্ষের উপরে;)
    যাঁহার হৃদয়ে রাজে স্বেদ-বিন্দু-চয়
    জনমি অনঙ্গ-কেলি-ক্লান্তির সময়;
    ভক্ত-গণ, তোমাদের করুন কল্যাণ
    সতত সে হৃষিকেশ করুণা-নিধান।

    বসন্তে নিতান্ত জ্বলি মদন-জ্বালায়,
    বাসন্তী-কুসুম-সম-সুকুমার-কায়
    রাধা বিনোদিনী ভ্রমে কাননে কাননে
    খুঁজিয়া প্রাণের সখা রাধিকা-রমণে;
    হেনকালে সহচরী আসি তাঁর পাশে
    কহিলেন এই কথা সুমধুর ভাষে। [১৭-২৭]

    তৃতীয় সঙ্গীত।

    (রাগিণী বেহাগ। তাল জৎ)

    “বিমল-সলিলা সই যমুনার তীরে
    বৃন্দাবন-বন-মাঝে নিকুঞ্জ কুটীরে
    নাচিছে রাখাল-রাজ যুবতী-সমাজে;
    বিরহি-হৃদয় দলি ঋতু-রাজ রাজে।
    মৃদুমন্দ সুশীতল মলয়-সমীরে
    কোমল লবঙ্গ-লতা দুলিছে সুধীরে।
    অলিকুল-গুঞ্জরণে পূর্ণ বন-স্থলী,
    সুধা-রাশি ঢালে কানে কোকিল-কাকলী;
    চুমিছে মধুপ-কুল বকুল মুকুলে,
    বিচ্ছেদ অনল দহে বিরহিনি-কুলে।
    মৃগ-নাভি-গন্ধামোদে কানন পূরিত,
    প্রমত্ত আজি গো কুঞ্জে যুব-জন-চিত।
    তমাল-বিটপী-মাল অবিরল রাজে,
    কোমল-মূরতি কিবা নব-দলে সাজে।
    বিকাশে কিংশুক-চয় সে বন-মাঝারে,
    মদন-নখর-সম যুবকে বিদারে।
    কামের কনক-দণ্ড-সম ধরি শোভা
    কেশর-কুসুম রাজে অতি মনোলোভা।
    পাটলি-কুসুম পরে মধু পিয়ে অলি,
    স্মরের তূণীর সম শোভে সে পাটলি।
    তরুণ করুণ-চয় চৌদিকে বিকাশে,
    লাজ-হীন জগ-জনে দেখি যেন হাসে।
    কেতকী কন্টকময় শোভে চারি ধার,
    বিরহি-দলনে যেন কামের কুঠার।
    মল্লিকা চামেলী মিশি মাধবিকা-সনে
    পরিমল বিতরণে রমিছে সে বনে।
    পুলকিত সুশোভিত মুকুল-নিকরে
    সহকারে মাধবিকা আলিঙ্গন করে।
    তাপস মোহন আজি বৃন্দাবন-বন
    তরুণ-তরুণীগণ বিলাস ভবন।”
    জয়দেব-কৃত এই বসন্ত বর্ণন
    শুনিয়া ভকত কর শ্রীহরি স্মরণ।

    “মল্লিকা-কুসুমে করি অর্দ্ধ বিদলন
    পরাগ নিচয় তার করিয়া হরণ,
    পট্টবাস-প্রায় তাহে করিয়া আবরি,
    বহে বায়ু কেতকীর পরিমল হরি;
    পঞ্চ-শর-শর যেন করি প্রসারণ
    দহে সে দুর্জ্জয় বায়ু বিরহির মন।
    অহি-সহবাসে অতি হইয়া বিকল
    চলেছে মলয়ানিল কৈলাস অচল;
    তুষার সলিলে সেথা অবগাহি কায়
    হলাহল-জ্বালা যেন নিবাইতে চায়।
    সহকার তরু শিরে নেহারি মুকুল
    কুহু কুহু কূজনিছে মত্ত-পিক-কুল।
    মধু-মাসে সহকারে হয়েছে মুকুল,
    মধু-গন্ধে লুদ্ধ সেথা জুটে অলি-কুল।
    অলি ভরে প্রকম্পিত সে মুকুল পাশে
    বসিয়া কূজনে পিক সুমধুর ভাষে।
    সে সুরবে প্রবাসীর বিদরে শ্রবণ,
    দিন যাপে স্বপ্নে পেয়ে প্রিয়া-আলিঙ্গন।”
    যে হরির হৃদে আজি হয়েছে উদয়
    নারী-আলিঙ্গনে প্রেম-তরঙ্গ-নিচয়;
    সে হরিরে দেখাইয়া কিছু ‍দূর হতে
    রাধিকারে পুন সখী কহে হেন মতে। [২৮-৩৯]

    চতুর্থ সঙ্গীত।

    (রাগিনী মূলতান। তাল জৎ।)

    “বিলাস আবেশে মুগ্ধা                 গোপী-গণ-সঙ্গে
    বিহরিছে হরি রঙ্গে                ভাসিয়ে রাস-তরঙ্গে,
    শ্যাম-অঙ্গে পীতবাস চন্দন রাজিছে,
    হাসি মাখা গণ্ড যুগে কুণ্ডল দুলিছে।
    পীন-স্তন-ভার-ভরে                আলিঙ্গিয়া সমাদরে
    কোন ‍বালা হরি সহ গাইতেছে গান
    ললিত পঞ্চমে তুলি সুমধুর তান।
    কেহ চায় এক মনে                হরির কমলাননে,
    খেলিছে নয়ন যেথা বিলাসে চঞ্চল
    অনঙ্গ-তরঙ্গে সবে করি ঢল ঢল।
    গোপনে কথার ছলে                মুখ দিয়া কর্ণ মূলে
    কোন নিতম্বিনী তাঁর কপোলে পড়িয়া
    চুম্বিছে বদন সুখে পুলকে পূরিয়া।
    সেই যমুনা পুলিনে                বঞ্জুল নিকুঞ্জ বনে
    হেরি কৃষ্ণে কোন ধনী আবেশে কৌতুকে
    টানিছে ধরিয়া তাঁর পীত বাস সুখে।
    কেহ রাসে রস-রঙ্গে                নাচিছে হরির সঙ্গে,
    বেনু-গানে তাল দেয় তালি দিয়ে করে;
    চঞ্চল বলয় বাজে সুমধুর-স্বরে।
    বিহরয় কার সঙ্গে, কার পিছু ধায় রঙ্গে,
    চুম্বে কার মুখ,                কারে করে আলিঙ্গন,
    চাহে অপরার পানে সহাস বদন।”
    জয়দেব বিরচিত                 এই সুমধুর গীত
    করুক মঙ্গল সব ভকত জনের,
    বৃন্দাবন লীলা যাহে বর্ণিত কৃষ্ণের।

    “মূর্ত্তিমান হয়ে যেন আপনি শৃঙ্গার,
    হের সখি সুখে হরি করেন বিহার;
    নীলোৎপল-সম কম সুনীল সে কায়
    আলিঙ্গি গোপিকাগণ কত সুখ পায়।”

    বেষ্টিত হইয়া যত গোপিকা নিকরে
    বিহরেন হৃষিকেশ রাসে রস-ভরে;
    হেন কালে রাধারাণী আসিয়া সেথায়
    প্রাণেশে বেষ্টিত দেখি রমণী-মালায়,
    “সুন্দর আনন তব” স্তুতি গান ছলে
    কহিয়া চুমিলা তাঁর বদন-কমলে।
    প্রিয়ার চুম্বনে সেই সহাস বদন
    শুভদ সবার হোক, ওহে ভক্ত-গণ! [৪০-৪৯]

    প্রথম সর্গ সমাপ্ত

    ———————————–
    মূল রচনা

    মেঘৈর্ম্মেদুরম্বরং বনভুঃ শ্যামাস্তমালদ্রুমৈনক্তং
    ভীরুরয়ং ত্বমেব তদিমং রাধে গৃহং প্রাপয় |
    ইত্থং নন্দ-নিদেশতশ্চলিতয়োঃ প্রত্যধ্বকুঞ্জদ্রুমং
    রাধামাধবয়োজয়স্তি যমুনাকুলে রহঃ কেলয়ঃ ||১||

    বাগ্ দেবতাচরিতচিত্রিতচিত্তসদ্মা
    পদ্মাবতীচরণচারণচক্রবর্ত্তী |
    শ্রীবাসুদেবরতিকেলিকথাসমেত-
    মেতং করোতি জয়দেব কবিঃ প্রবন্ধম্ ||২||

    যদি হরিস্মরণে সরসং মনো
    যদি বিলাসকলাসু কুতুহলম্ |
    মধুরকোমলকান্তপদাবলীং
    শণু তদা জয়দেবসরস্বতীম্ ||৩||

    বাচঃ পল্লবয়ত্যুমাপতিধরঃ সন্দর্ভশুদ্ধিং গিরাং
    জানীতে জয়দেব এব শরণং শ্লাঘ্যো দুরূহদ্রুতে |
    শৃঙ্গারোত্তর-সত্প্রম্য়েরচনৈরাচার্য্য গোবর্ধন-
    স্পর্দ্ধী কোহপি ন বিশ্রুতঃ শ্রুতিধরো ধোয়ী কবিষ্মাপতিঃ ||৪||

    গীতম্

    প্রলয়-পয়োধিজলে ধৃতবানসি বেদম্ |
    বিহিত-বহিত্র-চরিত্রমখেদম্ ||
    কেশবধৃত-মীনশরীর জয় জগদীশ হরে ||৫||

    ক্ষিতিরতিবিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে |
    ধরণি-ধারণ-কিণচক্র-গরিষ্ঠে ||
    কেশব ধৃত-কূর্ম্মশরীর জয় জগদীশ হরে ||৬||

    বসতি দশনশিখরে ধরণী তব লগ্না |
    শশিনি কলঙ্ককলেব নিমগ্না ||
    কেশব ধৃত-শূকররূপ জয় জগদীশ হরে ||৭||

    তব কর-কমলবরে নখমদ্ভুত-শৃঙ্গম্ |
    দলিত-হিরণ্যকশিপু-তনুভৃঙ্গম্ ||
    কেশব ধৃত-নরহরিরূপ জয় জগদীশ হরে ||৮||

    ছলয়সি বিক্রমণে বলিমদ্ভুতবামন |
    পদনখ-নীর-জনিত-জন-পাবন ||
    কেশব ধৃত-বামনরূপ জয় জগদীশ হরে ||৯||

    ক্ষত্রিয়-রুধিরময়ে জগদপগতপাপম্ |
    স্নপয়সি পয়সি শমিত-ভবতাপম্ ||
    কেশব ধৃত-ভৃগুপতিরূপ জয় জগদীশ হরে ||১০||

    বিতরসি দিক্ষু রণে দিক্পতি কমনিয়ম্ |
    দশমুখ-মৌলিবলিং রমণীয়ম্ ||
    কেশব ধৃত-রামশরীর জয় জগদীশ হরে ||১১||

    বহসি বপুষি বিশদে বসনং জলদাভম্ |
    হলহতি-ভীতি-মিলিত-যমুনাভম্ ||
    কেশব ধৃত-হলধররূপ জয় জগদীশ হরে ||১২||

    নিন্দসি যজ্ঞবিধেরহহ শ্রুতিজাতম |
    সদয়হৃদয়-দর্শিত-পশুঘাতম্ ||
    কেশব ধৃত-বুদ্ধশরীর জয় জগদীশ হরে ||১৩||

    ম্লেচ্ছ-নিবহ-নিধনে কলয়সি করবালম্ |
    ধূমকেতুমিব কিমপি করালম্ ||
    কেশব ধৃত-কল্কিশরীর জয় জগদীশ হরে ||১৪||

    শ্রীজয়দেবকবেরিদমুদিতমুদারম্ |
    শৃণু সুখদং শুভদং ভবসারম্ ||
    কেশব ধৃত-দশবিধরূপ জয় জগদীশ হরে ||১৫||

    বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে |
    দৈত্যং দারয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্বতে ||
    ম্লেচ্ছান্ মূর্চ্ছয়তে দশাকৃতিকৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ ||১৬||

    গীতম্

    গুর্জ্জরীরাগেণ নিঃসারতালেন চ গীয়তে

    শ্রিতকমলাকুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিতললিতবনমাল |
    .                                                                  জয় জয় দেব হরে ||১৭||

    দিনমণিমণ্ডল মণ্ডন ভবখণ্ডন মুনিজনমানসহংস |
    .                                                                  জয় জয় দেব হরে ||১৮||

    কালিয়বিষধরগঞ্জন জনরঞ্জন যদুকুলনলিনদিনেশ |
    .                                                                  জয় জয় দেব হরে ||১৯||

    মধুমুরনরকবিনাশন গরুড়াসন সুরকুলকেলিনিদান |
    .                                                                  জয় জয় দেব হরে ||২০||

    অমলকমলদললোচন ভবমোচন ত্রিভূবনভবননিদান |
    .                                                                  জয় জয় দেব হরে ||২১||

    জনকসুতাকৃতভূষণ জিতদূষণ সমরশমিতদশকণ্ঠ |
    .                                                                  জয় জয় দেব হরে ||২২||

    অভিনবজলধরসুন্দর ধৃতমন্দর শ্রীমুখচন্দ্রচকোর |
    .                                                                  জয় জয় দেব হরে ||২৩||

    তব চরণে প্রণতা বয়-মিতিভাবয় কুরু কুশলং প্রণতেষু |
    .                                                                  জয় জয় দেব হরে ||২৪||

    শ্রীজয়দেবকবেরিদং কুরুতে মুদং মঙ্গলম্ উজ্জ্বলগীতিঃ |
    .                                                                  জয় জয় দেব হরে ||২৫||

    পদ্মাপয়োধরতটিপরিরম্ভলগ্নকাশ্মিরমুদ্রিতমুরো মধুসূদনস্য |
    ব্যক্তানুরাগমিব খেলদনঙ্গখেদস্বেদাম্বুপূরমনুপূরয়তু প্রিয়ং বঃ ||২৬||

    বসন্তে বাসন্তীকুসুমসুকুমারৈরবয়বৈ-
    র্ভ্রমন্তীং কান্তারে বহুবিহিতকৃষ্ণানুসরণাম্ |
    অমন্দং কন্দর্প-জ্বরজনিতচিন্তাকুলতয়া
    বলদ্বাধাং রাধাং সরসমিদমুচে সহচরী ||২৭||

    গীতম্

    বসন্তরাগযতিতালাভ্যাং গীয়তে

    ললিতলবঙ্গলতাপরিশীলনকোমলমলয়সমীরে |
    মধুকরনিকরকরম্বিতকোকিলকূজিতকুঞ্জকুটিরে ||
    বিহরতি হরিরিহ সরসবসন্তে |
    নৃত্যতি যুবজনেন সমং সখি বিরহিজনস্য দুরন্তে ||২৮||

    উন্মদমদনমনোরথপথিকবধুজনজনিতবিলাপে |
    অলিকুলসঙ্কুলকুসুমসমুহনিরাকুলবকুলকলাপে ||২৯||

    মৃগমদসৌরভরভসবশংবদনবদলমালতমালে |
    যুবজনহৃদয়বিদারণমনসিজনখরুচিকিংশুকজালে ||৩০||

    মদনমহীপতিকনকদণ্ডরুচিকেশরকুসুমবিকাশে |
    মিলিতশিলীমুখপাটলিপটলকৃতস্মরতূণবিলাসে ||৩১||

    বিগলিতলজ্জিতজগদবলোকনতরুণকরুণকৃতহাসে |
    বিরহিনিকৃন্তনকুন্তমুখাকৃতিকেতকিদন্তুরিতাশে ||৩২||

    মাধবিকাপরিমলললিতে নবমালিকয়াতিসুগন্ধো |
    মুনিমনসামপি মোহনকারিণি তরুণাকারণবন্ধৌ ||৩৩||

    স্ফুরদতিমুক্তলতাপরিরম্ভণপলকিতমুকুলিতচূতে |
    বৃন্দাবনবিপিনে পরিসরপরিগতযমুনাজলপূতে ||৩৪||

    শ্রীজয়দেবভণিতমিমুদয়তি হরিচরণস্মৃতিসারম্ |
    সরসবসন্তসময়বনবর্ণনমনুগতমদনবিকারম্ ||৩৫||

    দরবিদলিতমল্লীবল্লিচঞ্চত্পরাগ-
    প্রকটিতপটবাসৈর্বাসয়ন্ কাননানি |
    ইহ হি দহতি চেতঃ কেতকীগন্ধবন্ধুঃ
    প্রসরদসমবাণপ্রাণবদ্ গন্ধবাহঃ ||৩৬||

    অদ্যোত্সঙ্গবসদ্ভুজঙ্গকবলক্লেশাদিবেশাচলং
    প্রালেয়প্লবনেচ্ছয়ানুসরতি শ্রীখণ্ডশৈলানিলঃ |
    কিঞ্চ স্নিগ্ধরসালমৌলিমুকুলান্যালোক্য হর্ষোদয়া-
    দুন্মীলন্তি কুহুঃ কুহুরিতি কলোত্তালাঃ পিকানাংগিরঃ ||৩৭||

    উন্মীলন্মধুগন্ধলুব্ধমধুপব্যাধূতচূতাঙ্কুর-
    ক্রীড়ৎকোকিলকাকলীকলকলৈরুদ্গীর্ণকর্ণজ্বরাঃ |
    নীয়ন্তে পথিকৈঃ কথং কথমপি ধ্যানাবধানক্ষণ-
    প্রাপ্তপ্রাণসমাসমাগমরসোল্লাসৈরমী বাসরাঃ ||৩৮||

    অনেকনারীপরিরম্ভসংভ্রমস্ফুরন্মনোহারিবিলাসলালসম্ |
    মুরারিমারাদুপদর্শয়ন্ত্যসৌ সখীসমক্ষং পুনরাহ রাধিকাম্ ||৩৯||

    গীতম্

    রামকিরীরাগযতিতালাভ্যাং গীয়তে

    চন্দনচর্চ্চিতনীলকলেবরপীতবসনবনমালী |
    কেলিচলন্মণিকুণ্ডলমণ্ডিতগণ্ডযুগস্মিতশালী ||
    হরিরিহ মুগ্ধবধূনিকরে বিলাসিনি বিলসতি কেলিপরে ||৪০||

    পীনপয়োধরভারভারেণ হরিং পরিরভ্য সরাগম্ |
    গোপবধুরনুগায়তি কাচিদুদঞ্চিতপঞ্চমরাগম্ ||৪১||

    কাপি বিলাসবিলোলবিলোচনখেলনজনিতমনোজম্ |
    ধ্যায়তি মুগ্ধবধুরধিকং মধুসূদনবদনসরোজম্ ||৪২||

    কাপি কপোলতলে মিলিতা লপিতুংকিমপি শ্রুতিমুলে |
    চারু চুচুম্ব নিতম্ববতী দয়িতং পুলকৈরনুকূলে ||৪৩||

    কেলিকলাকুতুকেন চ কাচিদমুং যমুনাজলকূলে |
    মঞ্জুলবঞ্জুলকুঞ্জগতং বিচকর্ষ করেণ দুকুলে ||৪৪||

    করতলতালতরলবলয়াবলিতকলিতকলস্বনবংশে |
    রাসরসে সহনৃত্যপরা হরিণা যুবতিঃ প্রশশংসে ||৪৫||

    শ্লিষ্যতি কামতি চুম্বতি কামপি কামপি রময়তি রামাম্ |
    পশ্যতি সস্মিতচারু পরামপরামনুগচ্ছতি বামাম্ ||৪৬||

    শ্রীজয়দেবভণিতমিদমদ্ভুতকেশবকেলিরহস্যম্ |
    বৃন্দাবনবিপিনে ললিতং বিতনোতু শুভানি যশস্যম্ ||৪৭||

    বিশ্বেষামনুরঞ্জনেন জনয়ন্নানন্দমিন্দীবর-
    শ্রেণীশ্যামলকোমলৈরুপনয়ন্নঙ্গৈরনঙ্গোত্সবম্ |
    স্বচ্ছন্দং ব্রজসুন্দরীভিরভিতঃ প্রত্যঙ্গমালিঙ্গতঃ
    শৃঙ্গারঃ সখি মূর্ত্তিমানিব মধৌ মুগ্ধহরিঃ ক্রীড়তি ||৪৮||

    রাসোল্লাসভরেণ বিভ্রমভৃতামাভীরবামভ্রুবাম্
    অভ্যর্ণে পরিরভ্য নির্ভরমুরঃ প্রেমান্ধয়া রাধয়া |
    সাধু তদ্বদনং সুধাময়মিতি ব্যাহৃত্য গীতস্তুতি-
    র্ব্যাজাদুদ্ভটচুম্বিতঃ স্মিতমনোহারী হরিঃ পাতু বঃ ||৪৯||

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভগবতগীতা-সমালোচনা – জয়গোপাল দে
    Next Article দ্য টাইগার’স প্রে – উইলবার স্মিথ / টম হারপার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }