Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অন্তিম অভিযান – দেবজ্যোতি ভট্টাচার্য

    দেবজ্যোতি ভট্টাচার্য এক পাতা গল্প202 Mins Read0
    ⤷

    অন্তিম অভিযান – ১

    ১.

    একটি ভয়াবহ আবিষ্কার

    ‘বোস, কদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? মানে, যদি ব্যাপারটা জানাতে তোমার কোনও আপত্তি না থাকে!’

    মনিটর থেকে চোখ না সরিয়েই সত্যব্রত বোস নিচু গলায় বললেন, ‘বলো অঁরি।’

    ‘কদিন ধরেই এই যে গভীর মহাকাশ পর্যবেক্ষণের এত তথ্য নিয়ে যাচ্ছ আমার কম্পিউটার থেকে, ও দিয়ে তুমি করবেটা কী?’

    তীক্ষ্ণ একটা শিসের শব্দ উঠল মনিটরের থেকে। তারপর একটা সুরেলা গলা ঘোষণা করল, ‘তথ্য আদানপ্রদান সম্পূর্ণ হয়েছে।’

    হাতে ধরা ছোট্ট যন্ত্রটার পর্দায় সদ্য পাওয়া তথ্যগুলোতে চোখ বোলাতে বোলাতে সত্যব্রত বললেন, ‘সে তো আমার চিঠিতেই বলেছি—মহাকর্ষকণিকা গ্র্যাভিটন অনুসন্ধান—’

    ‘এবং সেই দিয়ে গ্র্যাভিটিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা— এই বলবে তো? সে তো ফাইলেই আছে। আমি তা জানতে চাইনি। সত্যি কথাটা জানতে চেয়েছি।’

    চাঁদের অন্ধকার অর্ধে মেয়ার মস্কোভিয়েন্স নামের গভীর আগ্নেয়খাতের ভেতরে দাঁড়িয়ে থাকা এই অতিকায় অবজার্ভেটরির গোটাটাই স্বচ্ছ, প্রায় অদৃশ্য টেফলো সিলিকনের আবরণে ঢাকা। চেয়ারটা পেছনে হেলিয়ে মাথার ওপর ঝুঁকে থাকা তারাদের দিকে চোখ রেখে সত্যব্রত মৃদু গলায় জিজ্ঞাসা করলেন, ‘তুমি কী বলতে চাইছ অঁরি? আমি মিথ্যে বলছি?’

    ড. অঁরি উঠে গিয়ে দু-পাত্র কফিশুদ্ধ একটা ট্রে এনে প্রফেসর বোসের সামনে নামিয়ে রেখে নিজে একটা কাপ তুলে নিয়ে লম্বা চুমুক দিলেন। তারপর, স্বভাবমাফিক শান্ত, নিচু গলায় বললেন, ‘ব্যাপারটা একরকম তাই।’

    সত্যব্রত হাতে তুলে নেওয়া কফির কাপটা নামিয়ে রাখলেন ফের, ‘যা বলছ, ভেবে বলছ তো অঁরি? প্রতিরক্ষা বিভাগের স্বীকৃত একটা প্রজেক্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুললে জিনিসটা অন্য চেহারা নেবে কিন্তু। তুমি বা তোমার জ্যোতির্বিদ্যা বিভাগ কি তার জন্য তৈরি?’

    ড. অঁরির হাবভাবে কোনও তাপউত্তাপ দেখা গেল না। বললেন, ‘প্রমাণ নয় ডিয়ার বোস। যুক্তি, বিশুদ্ধ যুক্তি! প্রমাণ নকল করা যায়। যুক্তির সে ভয় নেই। অনেকগুলো যুক্তি আছে আমার, তোমার প্রজেক্টের সত্যতার বিরুদ্ধে। আমি শুধু তার একটা বলছি।

    ‘এই নিয়ে তুমি গত তিন মাসে কুড়িবার রিডিং নিয়েছ আমার এখানে। প্রত্যেকবারই ১৬.৫ ডিগ্রি পূর্ব থেকে ১৬.৭ ডিগ্রি পূর্ব এলাকাটুকুরই রিডিং নিয়েছ তুমি। গ্র্যাভিটনের অনুসন্ধান করতে মহাকাশের এই ছোট্ট অংশটুকুকেই কেন বেছে নিলে তুমি বোস?’

    ‘নমুনা সমীক্ষা অঁরি। সবটা আকাশের তথ্য একবারে নিয়ে তো আর কাজ করা যাবে না! কাজেই—’

    ড. মিশেল অঁরি মৃদু হাসলেন, ‘অত্যন্ত ভারী মহাজাগতিক বস্তু যে এলাকায় থাকে, যেমন ধরো কোনও বড় নক্ষত্রপুঞ্জ, সেইখানেই তো গ্র্যাভিটনের ঘনত্ব বেশি হয়, তাই না বোস? তোমার নির্বাচিত এলাকাটার মহাকাশ ম্যাপ দ্যাখো,’ বলতে বলতে অঁরির আঙুলের চাপে সামনের একটা বড় প্যানেল আলোকিত হয়ে উঠল। সেখানে নিশ্ছিদ্র অন্ধকারের বুকে একটামাত্র ছোট্ট আলোর ফোঁটা। তার দিকে আঙুল দেখিয়ে তিনি বললেন, এই সেক্টরটাতে অন্তত একশো আলোকবর্ষের মধ্যে কোনও বড় নক্ষত্রপুঞ্জ নেই। থাকবার মধ্যে রয়েছে কেবল ওই ধূমকেতুটা। কী যেন নাম? উম্‌ম্‌—সুইফট টাটল। ধূমকেতু! মহাকাশের সবচেয়ে হালকা বস্তু! তার চারপাশে তুমি গ্র্যাভিটন খুঁজছ বোস? এ প্রশ্নটা যদি আমি তুলি তাহলেও প্রতিরক্ষা বা জ্যোতির্বিদ্যা, কোনও বিভাগই কি সেটাকে অস্বীকার করতে পারবে?’

    নিঃশব্দে বসেছিলেন প্রফেসর সত্যব্রত বোস। সত্য কখনও চাপা থাকে না। বিশেষ করে মিশেল অঁরির মতো বৈজ্ঞানিকের কাছে। তাঁর দিকে একদৃষ্টে চেয়ে যেন তাঁর মনের কথাটা পড়তে চেষ্টা করছিলেন অঁরি। খানিক বাদে ফের নিচু গলায় বললেন, ‘তোমার প্রতিরক্ষা বিভাগের ডিরেক্টর স্মৃতিরেখা গণেশন আমার পুরোনো সহকর্মী। তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি, তোমার প্রজেক্ট নিয়ে। না না, উত্তেজিত হয়ো না। তাঁকে আমি তোমার এই ‘গ্র্যাভিটি মিসাইল গবেষণা’র কথা কিচ্ছু বলিনি। শুধু জানতে চেয়েছিলাম, চাঁদে তোমার মূল প্রজেক্টটা কী? উত্তরে তিনি জানিয়েছেন, তোমার কাজ চলছে ম্যাটার-অ্যান্টিম্যাটার মিসাইল নিয়ে। গ্র্যাভিটি মিসাইল সম্পর্কে তিনি জানিয়েছেন, ওটা এখনকার বিজ্ঞানের নাগালের বাইরের একটা অসম্ভব ব্যাপার। হয়তো শখানেক বছর পরে ও নিয়ে তোমার মন্ত্রক ভাবনাচিন্তা শুরু করবে। এইবারে আমায় সত্যি কথাটা বলবে?’

    খানিকক্ষণ চুপচাপ বসে থেকে প্রফেসর বোস যখন ফের কথা বললেন, তখন তাঁর গলায় খানিক আগের উত্তেজনার ছিঁটেফোঁটাও নেই আর, ‘বুঝতে পারছি, তোমার কাছে আর কিছু লুকোনো সম্ভব নয়। কিন্তু, কী হবে সত্যি বলে? তুমি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে?’

    ‘চেষ্টা করে দেখো। আমি বিজ্ঞানী। মন্ত্রালয়ের নির্বোধ প্রশাসক নই যে, আইনের বইয়ের পাতার একচুল বাইরে গেলেই রে রে করে ছুটে আসব। তোমার কথার যুক্তি থাকলে নিশ্চয় বিশ্বাস করব, প্রতিরক্ষা বিভাগকে লুকিয়ে একটা নিজস্ব গবেষণা চালাবার উপযুক্ত কারণ তোমার আছে।’

    কফির কাপটা নামিয়ে রেখে মিশেল অঁরির দিকে ঘুরে বসলেন এইবারে প্রফেসর বোস, ‘সত্যিটা হল আমি ওই ধূমকেতুটার গতিপথ মাপবার চেষ্টা করছি কিছুদিন ধরে। আমি ধূমকেতু বিশেষজ্ঞ নই। নিতান্তই একজন অস্ত্রগবেষক। মন্ত্রালয়কে জানালে তারা নিজের কাজ ছেড়ে এই বুনো হাঁসের পিছনে দৌড়বার অনুমতি না-ও দিতে পারত।’

    ‘কেন বোস? ওর নিখুঁত গতিপথ মাপবার কাজ তো গত শতাব্দীতেই শেষ হয়ে গেছে। নতুন আর কী খুঁজে পাবে তুমি ওতে?’

    ‘বলছি। মার্সডেন ক্যালকুলেশনের কথা তো তোমার জানা আছে? ২১২৬ সালের ১৪ আগস্ট—’

    ‘জানি। সেদিন ওর পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবার একটা সম্ভাবনা আছে। দশ হাজারে এক—’

    ‘ওইখানেই ভুল করলে অঁরি। দশ হাজারে এক নয়,’ বলতে বলতে আঙুলের দ্রুত চাপে যন্ত্রগণকের টার্মিনালে কিছু নির্দেশ টাইপ করছিলেন সত্যব্রত বোস, ‘গত তিনমাস ধরে সেটা আস্তে কমে এসে একশোয় এক হয়ে দাঁড়িয়েছে। হিসেবগুলো দ্যাখো।’

    মিনিট দশেক ধরে টার্মিনালের পর্দায় ভেসে চলা হিসেবগুলো খুঁটিয়ে দেখে অঁরি যখন মাথা তুললেন তখন তাঁর মুখের ভাব পালটে গেছে। খানিক অন্যমনস্কভাবে মাথা নেড়ে যেন নিজেকেই প্রশ্ন করলেন, ‘কিন্তু— তা কী করে সম্ভব? পৃথিবীর দিকে প্রায় এক ডিগ্রি সরে গেছে ধূমকেতুটার মুখ! বাইরে থেকে কোনও তীব্র অভিকর্ষীয় টান কিংবা ধূমকেতুটার ভেঙে গিয়ে তার ভরের বদল—’

    ‘—কিংবা ওর গায়ে নিখুঁত হিসেব করা কিছু বিস্ফোরণ! কী বলো অঁরি?’

    মিশেল অঁরি হেসে মাথা নাড়লেন, ‘ব্যাপারটা রহস্যময়। কিন্তু তাই বলে ওর গায়ে হিসেব করে কিছু বিস্ফোরণ ঘটিয়ে গতিমুখ বদল? না বোস। তুমি চিরটাকালই কল্পনাপ্রবণ রয়ে গেলে। একটা ধূমকেতুকে দিয়ে টার্গেট প্র্যাকটিশ করবে এমন বোকা কোনও বিজ্ঞানী হতে পারে না। তত্ত্বটা পালটাও বরং তুমি।’

    সত্যব্রত বোস গম্ভীরভাবে মাথা নাড়লেন, ‘তত্ত্ব আমার ঠিকই আছে অঁরি। ধূমকেতুর গতিপথের গ্রাফটা একবার দেখো ভালো করে। তিনটে জায়গায় তিনটে তীক্ষ্ণ বাঁক দেখতে পাচ্ছ? ওই জায়গাগুলোতে এসে ধূমকেতুটা হঠাৎ মোচড় মেরে তার গতিমুখ পালটেছে। বড় কোনও ধাক্কা না খেলে একটা বিরাট বরফ আর ধুলোর চাঁই নিজে থেকে বারবার দিক পালটাবে না। বিস্ফোরণ না হয় যদি, তাহলে সে ধাক্কাটা দিচ্ছে কীসে? না অঁরি, গোলমাল কিছু একটা আছে এর ভেতরে।’

    বৃদ্ধ ফরাসিটি চিন্তিত মুখে মাথা নাড়লেন একবার। তারপর বললেন, ‘কথাটা তুমি কাউকে জানাওনি কেন?’

    ‘কারণটা বোঝা কঠিন নয় অঁরি। কিছু রহস্যময় বিস্ফোরণে একটা ধূমকেতুর মুখ আস্তে আস্তে পৃথিবীর দিকে ঘুরে যাচ্ছে! ব্যাপারটা প্রায় অবিশ্বাস্য। অতএব, একেবারে নিশ্চিত প্রমাণ হাতে না নিয়ে এই ব্যাপারে মুখ খুলে কেরিয়ার সুইসাইড করতে রাজি নই আমি। আরও দু-একটা রিডিং নিতে হবে আমায়।’

    ‘সে নাও-না যত খুশি,’ বলতে বলতে হঠাৎ প্রসঙ্গ পালটালেন ড. অঁরি, ‘তা তোমার মিসাইল প্রজেক্টের কদ্দূর?’

    ‘এই রে, একেবারে ভুলেই গিয়েছিলাম,’ অপ্রস্তুত গলায় কথাটা বলতে বলতেই পকেট থেকে একখণ্ড প্লাস্টিক বের করে এনে মিশেল অঁরির হাতে সেটি তুলে দিয়ে প্রফেসর বোস বললেন, ‘পরশু সন্ধেবেলা একাঘ্নির প্রথম টেস্ট ফ্লাইট আছে। অথরাইজেশন চিপ দিয়ে গেলাম। আসবেন মনে করে!’

    ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকৃষ্ণ যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)
    Next Article কৃষ্ণসিন্ধুকী – দেবারতি মুখোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }