Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমি চঞ্চল হে – বুদ্ধদেব বসু

    বুদ্ধদেব বসু এক পাতা গল্প100 Mins Read0
    ⤷

    আমি চঞ্চল হে – ১

    ১

    আবার পুজোর ছুটি এলো, আবার এলো শরৎ। বর্ষার পুবেল হাওয়া উত্তরে মোড় নিয়ে কোনাকুনি বইতে শুরু করেছে, এ-খবরটা এই রাজধানীর অতি সংকীর্ণ ও গৃহবহুল গলিও চাপা দিয়ে রাখতে পারেনি। আকাশে শাদা মেঘের সাবলীল স্থাপত্য ভেঙে-চুরে মিলিয়ে গিয়ে এখন নীলের জোয়ার উপচে পড়ছে কানায়-কানায়; সৰ্পিল গলির দু-ধারে উঁচিয়ে-ওঠা বাড়িগুলোর ফাঁকে-ফাঁকে হঠাৎ যেটুকু চোখে পড়ছে, তাতেই মনটা থেকে-থেকে প্রচণ্ড দোলা খেয়ে উঠছে। ঋতুর জগতে মস্ত একটা আলোড়ন যে চলেছে তার স্পষ্ট আভাস পাচ্ছি আকাশে-বাতাসে শরীরে চামড়ায়। যেন দীর্ঘ অসুখের অশান্তি-বিশৃঙ্খলার পরে কাপড়-চোপড় ধোবাবাড়ি পাঠিয়ে বিছানা-পার্টি রোদ্দুরে দিয়ে নতুন করে সংসার পাতবার আয়োজন।

    আজকাল রাস্তায় বেরুলেই দেখতে পাই, ট্যাক্সি চলেছে মালপত্রে বোঝাই হয়ে ইস্টিশানের দিকে। মনটা ঈর্ষার কামড়ে মুচড়িয়ে ওঠে। কী সুখী ওরা, দীর্ঘশ্বাস ফেলে ভাবি, কলকাতার হাটবাজার হিশেব-নিকেশ পিছনে ফেলে রেলগাড়ির কামরার কোণে একবার গ্যাট হয়ে যারা বসতে পেরেছে, তাদের মতো সুখী আর কে! আর আমার মতো দুঃখীই বা আর কে, এই অতুলনীয় ভ্রমণ-ঋতুতেও যাকে অল্-ডে টিকিটধারী নাবালকদের সংস্রবে ট্রামে চড়ে যেতে হচ্ছে কলকাতার এ-পাড়া থেকে ও-পাড়ায়। ‘ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু-মোটা গলায়—’ আমার বাড়ি ভবানীপুরে হলেও তেতলা নয়, এবং সেখানে এবার সরু-মোটা গলায় যে-আলাপ চলছে, আবু পাহাড় ড্যালহাউসি দূরে থাক, চিরকালের চিরচেনা দার্জিলিঙের সঙ্গেও তার কিছুমাত্র সম্পর্ক নেই। গেলো বছর উড়িষ্যার কোনো- কোনো জনপদে ভ্রমণের শেষে আমরা সামনের ছুটির জন্য যে-সমস্ত ভ্রমণের সংকল্প করে রেখেছিলাম, এখন পর্যন্ত তাদের পূর্ণতার কোনো লক্ষণই দেখতে পাচ্ছিনে। হয়তো তারা পূর্ণ হবে— পরে— আরো পরে? নাকি তারা বিস্মৃতির পাতালে তলিয়ে যাবে, যেখানে আমার কত অলিখিত গল্প কবিতার ভাঙা কল্পনার ভিড়? ভবিষ্যতের নামহীন দেবতাই জানেন।

    জীবনে যা চাই তা পাইনে, যখন পাই, তখন আর তা চাইনে, এই রকমের একটা কথা আছে। কথাটার পিছনে আছে বহু যুগের বহু মানুষের সঞ্চিত অভিজ্ঞতা, তবু এর সঙ্গে সম্পূর্ণ সায় দিতে পারিনে। কথাটা এইভাবে বলা যায় যে আমাদের সমস্ত চাওয়ার পিছনে আছে এক হিংসুক নেমেসিস : তাকে এড়ানো প্রায় অসম্ভব। ধরা যাক, এমন একদিন ছিলো যখন আমি অন্য সমস্ত কিছুর চাইতে এইটেই বেশি করে চাইতাম যে আমার একটি বই ছাপা হয়ে বেরোক। আর এখন সেই বইয়ের সংখ্যার ঠিক অঙ্কটা মনে রাখবার চেষ্টাও অনেকদিন ছেড়ে দিয়েছি; এবং এখানে এসেই যে থামবে এমন আশা করবারও উপায় দেখিনে। আমাকে খেতে হয় : আমাকে লিখতে হয়। আমাকে বাঁচতে হয় : আমাকে লিখতে হয়। এমনকি, এই যে কথাগুলো লিখছি, এ-ও আরো একটা বইয়েরই সূত্রপাত।

     

     

    তবু জীবনে মাঝে-মাঝে মির‍্যাকলও ঘটে, তা না-হলে জীবন একেবারেই অর্থহীন হতো। কোনো আশা, কোনো কল্পনা— যা হয়তো অনেকদিন ধরে মনের অন্তঃপুরে গোপনে লালন করেছি, তা একদিন সত্যি-সত্যি পূর্ণ হয় : যা চেয়েছি তা-ই ঘটে, যখন এবং যেমন করে চেয়েছি, ঘটে সেই সময়ে ঠিক তেমনি করেই। স্থান-কাল-ঘটনার নৈমিত্তিকতায় চির-বন্দী আমরা, আমাদের পক্ষে এর চাইতে বড়ো সার্থকতা কিছু নেই। তা-ই হয়েছিলো গেলো বছর, যখন সমুদ্রে আর মন্দিরে আর হ্রদে, মর্মরে আর রোমাঞ্চে কয়েকটি দিন আমাদের কানায় কানায় ভরে গিয়েছিলো।

    —কয়েকটা দিন! পাঁজির হিশেবে সময়টা খুব বেশি হয় না, সত্যি। কিন্তু যখনই আমরা আমাদের পরিচিত পরিবেশ ও দৈনন্দিন নিয়মিত কাজের এলাকার বাইরে চলে আসি তখনই একটা কাণ্ড ঘটে। মুহূর্তে দ্রুত হয়ে ওঠে সময়ের লয়। এখানে, আমাদের দিন কাটে শান্ত মন্থরতায়, নিয়মের মসৃণ আরামে; প্রতিটি দিন- রাত্রির চেহারা মোটামুটি তার পূর্ববর্তীরই মতো; কালকের দিন-রাত্রির কোন অংশ কী ভাবে কাটবে, আজ তা মোটামুটি বলে দেয়া যায় সহজেই। দিনগুলোর গায়ে ঘণ্টা-মাফিক কাজ, বিক্ষেপ ও বিশ্রামের খাঁজ কাটা, তার সাহায্যে তাদের চেহারাটা স্পষ্ট-নির্দিষ্ট হয়ে ফুটে ওঠে। এবং এও বলতে হবে যে জীবনের অধিকাংশ যাপন করবার পক্ষে এ-অবস্থাই আদর্শ। দিনের প্রতি ঘণ্টায় যদি নতুন উত্তেজনা ও রোমাঞ্চ ঘটতো তাহলে ও-কথাগুলোর কোনো অর্থই থাকতো না, এবং জীবনটা নির্বোধ লাগতো এডগার ওয়ালেসের গল্পের মতোই যেখানে প্রতি পাতায় একটা করে খুন ঘটে। চিরন্তন পিকনিকের মতো ক্লান্তিকর কিছুই নয়, যদি সে-রকম কোনো জিনিশ আমরা কল্পনাতেও আনতে পারি। যারা কেবল ‘ফূর্তি’ করে জীবন কাটায়, আসলে তাদের মতো ঘোরতর অসুখী আর কেউ নয়।

     

     

    কিন্তু ওখানে, বাইরে, সবই অন্যরকম। এবং এ-রূপান্তর আরম্ভ হয় ইস্টিশানে গিয়ে গাড়িতে ওঠবার মুহূর্ত থেকেই। যেন প্রবেশ করি সময়ের অন্য কোনো স্তরে : গন্তব্যস্থানে পৌঁছিয়ে দু-দিন কাটিয়েই মনে হয় যেন একমাস এখানেই আছি। কেননা দিনরাত্রির গায়ের চিরপরিচিত খাঁজগুলো তখন হারিয়ে যায়, স্পষ্ট কোনো রেখা আর খুঁজে পাইনে। কখন শোয়া, কখন খাওয়া, কখন বেড়ানো কিছুরই ঠিক নেই, আর কাজ নামক অমন মস্ত জিনিশটাই একেবারে সশরীরে অনুপস্থিত। প্রতি মুহূর্তে চোখে ও মনে নতুন ও অনভ্যস্ত ছাপ পড়ছে, দিনগুলো তাই যতিচিহ্নহীন এলোমেলো অস্পষ্ট হয়ে ওঠে। এখানে গেলাম, এটা দেখলাম, ওটা করলাম : এই করে-করে একটা দিন অসম্ভবরকম স্ফীত হয়ে উঠে নিছক সময়ের সমস্ত সীমা ছাড়িয়ে যায়; একটা দিনের মধ্যে আমাদের মন যতবার ও যত নতুনভাবে নাড়া খায় বাড়িতে অভ্যস্ত জীবনে একমাসের মধ্যেও তা হয় না। এও বোধহয় বলা যায় যে বাড়িতে বসে আকস্মিক উত্তেজনাতেও মনে যে-ছাপ পড়ে, তা থেকে বাইরের এই ছাপগুলোর প্রকৃতিই আলাদা। পারিপার্শ্বিকের যেটা নিছক অভিনবত্ব সেটাই, আমার মনে হয়, সময়ের এই সম্প্রসারণের একটা কারণ। যেটা নতুন, যেটা অপরিচিত ও অনভ্যস্ত বলে কখনো অদ্ভুত কখনো আশ্চর্য, তার সম্বন্ধে মনের প্রতিক্রিয়া স্বভাবতই প্রবল। বাইরে গেলেই, সেইজন্যে, মনের ও ইন্দ্রিয়ের সচেতনতা অনেকগুণ সূক্ষ্ম হয়ে ওঠে; আমাদের দেখাতে অনেক বেশি দেখা, শোনাতে অনেক বেশি শোনা; আমাদের অনুভূতিতে অনেক বেশি অনুভব।

     

     

    কেননা একটা জিনিশ নিজের সত্তায় যতই আশ্চর্য কি অপরূপ হোক, তার সম্পূর্ণ মহিমা উপলব্ধি করতে হলে বিস্ময়ের দৃষ্টি নিতান্তই দরকার। পুরীতে সমুদ্রের ধার দিয়ে নুলিয়ারা অন্যমনে হেঁটে যায়; যদি কখনো সমুদ্রের দিকে তাকায় তা শুধু এই দেখতে যে নবীন কোনো স্নানার্থীর সাহায্যকারীর প্রয়োজন আছে কিনা। পুরীতে আমরা যে-হোটেলে ছিলুম সেখান থেকে সমুদ্রদর্শনের অপূর্ব সুযোগ মেলে : কিন্তু সে-সুযোগ সম্বন্ধে আমাদের চমৎকার ম্যানেজারটি শুধু পয়লা নম্বরের একটা বিজ্ঞাপন হিশেবেই সচেতন। এবং তিনি যে অবশ্যতই স্থূলমনা কি নির্বোধ কি কল্পনাহীন তাও নয়। তাঁর অবস্থায় পড়লে আমারও কি প্রায় ঐ মনোভাবই ঠিক হতো না? ধরা যাক, রোজ আমি বাস্-এ করে নির্দিষ্ট একটি কর্মস্থলে যাওয়া-আসা করি; চৌরঙ্গির মোড়ে বড়ো শহরের তীব্র ফেনায়িত প্রাণস্রোত দেখে উচ্ছ্বসিত হয়ে উঠি ক-দিন? বলবেন কি, কোথায় সমুদ্র আর কোথায় চৌরঙ্গি! কিন্তু নগরের হৃৎপিণ্ডই কি সমুদ্রের চেয়ে কম বেগবান, কম রহস্যময়? তবু স্বীকার করতে হয় নগরের চেয়ে সমুদ্র নিজস্ব মহিমায় অনেক বেশি বলে ধোপেও ঢেঁকে অনেক বেশি। কিন্তু প্রতিরাত্রে আকাশে যে-তারাগুলো দেখা দেয়, প্রকৃতির প্রকাশ হিশেবে সমুদ্রের চেয়ে কম আশ্চর্য নয় নিশ্চয়ই? কিন্তু ক-দিন আমরা তাকাই, ক-জন আমরা তাকাই? মনে করুন হঠাৎ যদি আকাশে একদিন তারা উঠতো, যদি বিশ্বের ‘জটিল অঙ্কের কাটাকুটির একটা ফল এই হতো যে পৃথিবী থেকে তারাগুলো বছরে একদিন মাত্র দেখা যাবে!

     

     

    অভ্যাসের পর্দা সরিয়ে যারা দেখতে পারে, তারা বিরল। এবং যারা পারে তারাও সব সময় পারে না। মুহূর্তের এক বিদ্যুৎ-ঝলকে বাইরের খোলস ভেদ করে দৃষ্টি প্রবেশ করে বস্তুর মর্মমূলে। এই ‘দেখা থেকেই সমস্ত আর্টের সৃষ্টি। এমনি উন্মোচন-মুহূর্ত যার জীবনে যত বেশি আসে, নিঃসংশয়ে বলতে পারি সেই তত বড়ো ভাগ্যবান। এই ‘দেখার ক্ষমতা নিয়ে যে জন্মায় সে তো বন্দী নয় তার পারিপার্শ্বিকের খাঁচায়, তার পারিপার্শ্বিককে সে থেকে-থেকে নতুন করে সৃষ্টি করে নেয় আপন কল্পনার রামধনু-রঙে। আর এ-ক্ষমতা যার মধ্যে একেবারেই নেই, জীবন তার পক্ষে অতি সহজেই জীর্ণ হয়ে আসে, হাঁপিয়ে ওঠে সে পারিপার্শ্বিকের একটানা একঘেয়েমিতে, তৃষিত হয়ে থাকে নিছক ভৌগোলিক পরিবর্তনের (যার মানে অনেক সময় নিছক জড়বস্তুর চেহারার পরিবর্তন) উত্তেজনার জন্য। কিন্তু সমস্ত পৃথিবী হাজারবার চষে বেড়ালেও তারা কি তার আণবিক ভগ্নাংশও পাবে যা পেয়েছিলেন রুগ্ন পাস্কাল ছোটো খুপরিতে আবদ্ধ হয়ে থেকে?

    ‘জীবনে বৈচিত্র্য নাই,’ আমার এক কবি-বন্ধু একদা এই বলে আক্ষেপ করেছিলেন। কথাটা এক হিশেবে এত সত্য যে প্রায় ধরা বুলির সামিল। কেননা আমাদের এই জীবনটার প্রকৃতিই এইরকম যে তার বৃহত্তম অংশ কাটে পুনরাবৃত্তিতে। প্রতিদিন একই গৃহে আমরা বাস করি, করি একই (কি একই রকমের) কাজ, ব্যবসার কি বন্ধুতার খাতিরে মিশি (মোটামুটি) একই জনগুচ্ছের সঙ্গে। এমনকি, আমাদের (অন্তত আমাদের অধিকাংশের) নিত্য-ব্যবহার্য জিনিশপত্র বাসনকোশন কাপড়চোপড় পর্যন্ত যথেষ্ট দীর্ঘকাল ধরে একই থাকে। রোজ নতুন সঙ্গী পাওয়া অসম্ভব, এবং বৈচিত্র্যের খাতিরে যদি গল্প লেখা ছেড়ে নিজের হাতে মোটর বানাবার শখও হয় তা পূর্ণ করবার পথে বাধা বহু ও অনতিক্রম্য। চাই আর না-ই চাই, এই একঘেয়েমি আমাদের ললাট-লিখন।

     

     

    কিন্তু আসলে বৈচিত্র্যের অভাব আমাদের জীবনে নয়, আমাদের মনে— অভাব আমাদের মনের বৈচিত্র্য সৃষ্টি করবার ক্ষমতার। মনের একটা সহজ রসক্ষারণ আছে, যার সাহায্যে প্রতিদিনের পুনরুক্ত এই জীবন-প্রণালীতে আমরা সুখ পাই। প্ৰতিদিন সকালে ভাঁজ-করা খবরের কাগজ খুলতে ভালো লাগে, ভালো লাগে স্নানের পরে চুল আঁচড়াতে, ভালো লাগে ঠিক সময়ে খাওয়া-শোয়া, ভালো লাগে চায়ের সঙ্গে খুচরো গল্প। এই ভালো লাগাটাই স্বাভাবিক। একই কাজ, একই জিনিশ প্রবৃত্তিগত কোনো উপভোগের সঞ্চারে বৈচিত্র্যে রসিয়ে ওঠে। এটা আমাদের ধর্ম। জাতির সংরক্ষণ ও চিরন্তনীকরণের জন্য প্রকৃতির যত ব্যবস্থা, এও তার একটা। মানুষ যে বাঁচতে চায় তার মূল রহস্যই এইখানে।

    বিপদ তখনই ঘটে, যখন অন্তর সেই বৈচিত্র্যের রস আর জোগান দিতে পারে না। তখনই ক্লান্ত লাগে, জীবনের গ্রন্থি যেন শিথিল হয়ে আসে, আত্মরক্ষার অন্ধ চেষ্টায় অন্ধের মতো চারদিকে হাতড়াই। সাধারণ ছটফটানি খুঁতখুঁতানি থেকে মৃত্যূপম ক্লান্তি; সাধারণ ক্লান্তি, অবসাদ থেকে বোদলেয়ারের মুক্তিহীন তিক্ত বৈরাগ্য : এর আছে অসংখ্য সূক্ষ্ম স্তরবিভাগ। এটাই ভাগ্যের কথা যে আমাদের বেশির ভাগকেই খুব বেশি নিচে নামতে হয় না। খানিকটা কিছু ভালো-না-লাগার জড়তার পরে আমরা ফিরে আসি স্বাভাবিকতায়। নিম্নতম নরকে যাঁরা অবতরন করতে পারেন তাঁরা দেবতারই মতো বিরল। মৃত্যুপম, মৃত্যুহীন ক্লান্তিকে মুখোমুখি দেখতে হলে বোদলেয়ারই হতে হয়।

     

     

    এও সত্য যে স্বাভাবিক উপভোগ-ক্ষমতা যাদের মধ্যে প্রচুর যারা জীবন শিল্পে প্রতিভাবান তারাও মাঝে-মাঝে ক্লান্তির আক্রমণ আর রোধ করতে পারে না, তাদেরও মন থেকে মাঝে-মাঝে এ-আক্ষেপ বেরোয়— জীবনে বৈচিত্র্য নাই। কী হয়? না, সমস্ত জীবনটার উপর যেন অভ্যাসের ঢাকনা পড়ে যায়, উপভোগের সূক্ষ্ম মুখগুলো সেই পুরু খোলস ফুঁড়ে পৌঁছতে পারে না। তখন, যে করেই হোক, জীবনটাকে নতুন করে নিতে হয়। এবং সকলেই জানে, এই নতুন করে নেয়ার সব চেয়ে ভালো উপায় হচ্ছে— ভ্রমণ। কিছুদিন বাইরে ঘুরে ফিরে এলেই পুরোনো জীবনকে নতুন করে আবিষ্কার করি, নতুন— এবং দ্বিগুণ— উৎসাহ নিয়ে তাকে ভালোবাসি। চেস্টার্টন সেই যে লন্ডন থেকে গাড়িতে উঠে সহযাত্রীর প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘আমি লন্ডনে যাচ্ছি— প্যারিস, ভিয়েনা, বার্লিন, রোম হয়ে, – এই হচ্ছে সত্যিকারের কথা। আমরা যখন হাওড়া থেকে মুসৌরি কি উটকামন্ড, ওয়াল্ট্যায়ার কি জব্বলপুরের উদ্দেশ্যে গাড়িতে চেপে বসি, তখন আসলে আমরা কলকাতাতেই যাচ্ছি; এ হচ্ছে আমাদের কলকাতা-আবিষ্কার-যাত্রা। ফিরে এসে কলকাতাকে নতুন করে পাই, নতুন করে পাই আমাদের বাড়ি-ঘর কাজকর্ম। ফিরে আসবার নির্দিষ্ট ঘর আছে বলেই ভ্রমণ সুখকর ও সার্থক।

     

     

    ভ্রমণের সার্থকতা সম্বন্ধে ইস্কুলের ছেলের যে-সব রচনা লিখতে হয় তা আমরা সকলেই জানি। এবং সেখানে ভ্রমণের প্রতি যে-সব মহৎগুণ আরোপ করা হয় তাও জানি। এক কথায় বলতে গেলে, ভ্রমণ হচ্ছে মানসিক ডন-কশরৎ, বুদ্ধিবৃত্তির স্যান্ডোসিস্টেম। তাতে আমাদের পরিপ্রেক্ষিত হয় উদার, দৃষ্টি হয় সূক্ষ্ম, সংস্কারের সংকীর্ণতা যায় কেটে; তার ফলে আমরা দেখতে শিখি, ভাবতে শিখি; সমস্ত শিক্ষার শেষ সম্পূর্ণতা সেখানেই। এ-সমস্ত কথায় বিশ্বাস করতে যদি পারতুম! কিন্তু প্রকৃত ক্ষেত্রে আমরা দেখতে পাই— কী? যা দেখতে পাই, তা বাংলাভাষার ‘ভ্রমণকাহিনী’গুলোর একটু পাতা ওল্টালেই বোঝা যায়। (অবিশ্যি রবীন্দ্রনাথের ঐ শ্রেণীর রচনা বাদ দিয়ে বলছি; এবং রবীন্দ্রনাথের রচনার সঙ্গে অন্য যে-কোনো কাহিনীর ক্ষণিক তুলনা করলেই প্রভেদটা স্পষ্ট হবে।) য়োরোপে বেড়িয়েছেন এমন বাঙালি স্ত্রী-পুরুষের আজ অভাব নেই, ভ্রমণ-বৃত্তান্ত যাঁরা লিখেছেন তাঁদের সংখ্যাও নেহাৎ অল্প নয়; এবং সে-সব লেখা পড়ে এটাই আমরা উপলব্ধি করি যে ঠিক যেমন বই পড়লেই শিক্ষা হয় না, তেমনি জলে-স্থলে-আকাশে বিভিন্ন যানে ঘোরাঘুরি করলেই ভ্রমণজনিত নানা মহৎ গুণ অন্তরে বর্তায় না। সেই এক বুড়ি জগন্নাথ দেখতে গিয়ে লাউমাচাই দেখেছিলো; সেই এক প্রহসনের চরিত্র বোম্বাই সম্বন্ধে এই মন্তব্য শুধু করেছিলো যে সেখানে গাঁজার দাম বড়ো বেশি। লন্ডনের হোটেলের বাথরুম কেমন সুন্দর, ভিয়েনার বাজারের মাংসের স্টল কী আশ্চর্যরকম পরিষ্কার, প্যারিসের প্রধান রাজপথে ক-টা ফুটপাত এই ধরনের বহু তথ্য বঙ্গীয় পশ্চিমযাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা সহজ। এ-নিয়ে অবিশ্যি আক্ষেপ করে লাভ নেই; কেননা আমরা যা দেখি, তা তো বাইরের কোনো বস্তু নয়; নিজেদেরই ভিতরে যা থাকে, তা-ই শুধু আমরা দেখি। এবং নিজেদের ভিতরে যা নেই, বাইরে আমরা কখনোই তা দেখতে পাবো না।

     

     

    এই জন্যে এটা জোর করেই বলা যায় যে ভ্রমণের প্রতি যে-মহৎগুণই সাধারণত আরোপিত হোক না, সকলের জন্যে সেটা নয়। সকল ক্ষেত্রেই এমনি; বিদ্যাভ্যাস থেকে লাভের সম্ভাবনা তো অপরিসীম, কিন্তু একই ক্ষেত্র থেকে আহরণের বিভিন্নতা ব্যক্তি থেকে ব্যক্তিতে যে কত বেশি ও কত বিচিত্র তা আমরা প্রতিদিনই প্ৰত্যক্ষ দেখতে পাচ্ছি। কোনো জিনিশই নিরপেক্ষ শুভ নয়, সমস্ত সত্যই ব্যক্তিগত। একখানা বইয়ের মধ্যেও আপনি তা-ই পড়বেন, যা আপনার নিজের মধ্যে আছে; সেই জন্যে হাজার লোকের কাছে একই বইয়ের হাজার রকম অর্থ। এক যাত্রায় পৃথক ফল মানবপ্রকৃতির অনিবার্য নিয়ম। কেউ কালিদাস পড়বে শুধু অশ্লীল শ্লোকের আশায়, কেউ কাশ্মীরে গিয়েও শুধু গণিকা অন্বেষণ করবে। কেউ বাড়ি থেকে বাস্-এর রাস্তা পর্যন্ত হেঁটে যা সংগ্রহ করতে পারবে, অন্য কেউ আফগানিস্থানের সীমান্ত পর্যন্ত ঘুরে এসেও তা পারবে না। এবং বাইরের ঘটনা থেকে কে কতটা আহরণ করতে পারবে তা অবিশ্যি নির্ভর একমাত্র তার নিজস্ব প্রতিভার উপর, যেটা সম্পূর্ণরূপে দৈব। (ম্যাডাম, আপনাকে যুক্তি দিতে পারি, বুদ্ধি দিতে পারিনে। মহাশয়, আপনাকে একটি লাইব্রেরি ও রেলকোম্পানির রিটন টিকিট দিতে পারি, অভিজ্ঞতা অর্জন করবার ক্ষমতা দিতে পারিনে।)

     

     

    বই থেকে চরম রস নিষ্কাশণ করতে পারে যে-মানুষ, যে পারে সুখী হতে নিজের মনে চুপচাপ একা বসে, ঠিক সেই পারে ভ্রমণ থেকে পূর্ণতম লাভ নিংড়ে নিতে। ক্ষমতাটা একই, ক্ষেত্রটা শুধু আলাদা। বলা বাহুল্যমাত্র, ক্ষমতাটা খুব অল্প লোকেরই থাকে। অধিকাংশ— এবং অতিশয় অধিকাংশই— মূঢ়ের মতো পড়ে, অন্ধের মতো বেড়ায়, জীবনের নানা অনিবার্য ঘটনা থেকে মূল্যবান কিছুই সঞ্চয় করতে পারে না। ঘটনার নামই অভিজ্ঞতা নয়, ঘটনা হচ্ছে কাঁচামাল যা থেকে অভিজ্ঞতার সৃষ্টি। এবং সেই সৃষ্টি— মনের বিশেষ একরকম রসায়নক্রিয়া— বিশেষ একটি ক্ষমতাসাপেক্ষ। সেটাই শিল্পীর ক্ষমতা বলা যায়। কেননা এটা দেখা যায় অভিজ্ঞতার প্রতিভা আত্মপ্রকাশের ক্ষমতার সঙ্গে প্রায়ই সংযুক্ত। বাঁচতে যে জানে, বলতেও সে পারে।

    ভুল বললাম কি? ছাপার অক্ষরে আত্মপ্রকাশ করে কত লোক, প্রকাশভঙ্গি যে সব সময় নিতান্ত অনিপুণ হয় তাও নয়, কিন্তু তাতে থাকে না দর্শন-গ্রহণ- মননশক্তির কোনো পরিচয়। যে লিখছে, বিশেষ একটি ব্যক্তি বলে তাকে ধারণা করতে পারিনে। নিজেকে সে দিতে পারেনি লেখার মধ্যে : আর তার কারণ কি এই যে তার নিজের মধ্যে দেবার মতো কিছু নেই, নাকি ভাষার উপর এমন প্রভুত্ব তার নেই যাতে সে যথেষ্ট করে বলতে পারে?

     

     

    এ-সূক্ষ্ম প্রশ্নের মীমাংসা কখনোই হবে না। অন্যপক্ষে, এমন লোকও তো কতই থাকতে পারে, অভিজ্ঞতা অর্জনের ক্ষমতা যাদের আছে, কিন্তু যারা প্রকাশ-অক্ষম বলেই অজ্ঞাত রইলো। চট করে কথাটাকে উড়িয়ে দেবার কিছু নেই। তবু এই শ্রেণীর লোক যদি থাকেও, বাধ্য হয়েই তাদের গণনার বাইরে ফেলতে হয়, প্রকাশহীন বলেই তারা পরিচয়হীন; তাদের অভিজ্ঞতার মূল্য নির্ধারণ করা স্পষ্টতই অসম্ভব।

    এটুকু মাত্র নিরাপদে বলা যায় যে এই যুগ্ম ক্ষমতার আছে অসংখ্য স্তরবিভাগ; এবং যেখানেই জীবনের. ও প্রকাশের এই উভয় ক্ষমতার অবিচ্ছেদ্য চরম স্ফুরণ, সেখানেই মহৎ প্রতিভা। পিরামিডের সেই সূক্ষ্ম সংকীর্ণ চূড়ায় অতি অল্প লোকেরই আসন। কথাটা বলবার দরকার করে না, তবু বলি যে আমার স্থান সেখানে নয়। পিরামিডের তলার দিকে কোনোখানে একটু কোণ আমার জুটতে পারে কিনা সে- বিষয়েও অনেকে সন্দিহান। আমার নিজের ধারণা, এইমাত্র আমি যে-শ্রেণীবিভাগ করেছি, তার মধ্যে ‘অতিশয় অধিকাংশের অন্তত আমি বাইরে। তার কারণ অবিশ্যি শুধু আমার অতিরিক্ত আত্মপ্রীতি হতে পারে। বড়ো কষ্ট লাগে নিজেকে একেবারে জনগণের মধ্যে গণ্য করতে : বিশেষ, জনগণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে আমি সহজেই পারি, যখন ছাপার কাগজের আড়ালে লুকিয়ে ঐ মনুষ্যমাংসপিণ্ডের উপর বক্রোক্তি করবার সুবিধে আমার আছে।

     

     

    এই যে আমি কথাগুলো লিখছি তা কি এই প্রমাণ করতে যে আমি সেই স্বল্পসংখ্যকেরই একজন? কিন্তু কেন যে লিখি তা সত্যি আমি জানিনে। লিখতে হয়। কোনো ফরাশি লেখক কাগজে কলম ছোঁয়াবার initial vulgarity’র কথা উল্লেখ করে গেছেন। কিন্তু সেই প্রথম পাপ কবে যে করেছিলাম ভালো করে মনে ও নাই। তারপর চলেছে। শুভ্র কাগজের কৌমার্য সম্বন্ধে প্রথম লজ্জা ও ভীতি একবার কেটে গেলে তারপর বোধহয় ব্যাপারটা শাসনের বাইরে চলে যায়। অন্তত, কারো- কারো পক্ষে। নয়তো যা-কিছু দেখি, শুনি, ভাবি, অনুভব করি, সবই প্রকাশ করতে যাওয়া (হোক না সে প্রকাশ বিশুদ্ধীকৃত, রূপান্তরিত)— ভেবে দেখতে গেলে এর ভালগারিটি অসহ্য। আমরা যারা লিখি, অভ্যেসে গা-সহা হয়ে গেছে বলেই বোধহয় সহ্য করতে পারি।

    কেন লিখি, সত্যি? কেন লিখছি এই কথাগুলো? কলকাতা থেকে তিনশো মাইল দূরে এক জায়গায় গিয়ে একদিন সকালে খুব ভালো আমার লেগেছিলো, এটা কি এতই বড়ো কথা যার জন্যে এখন হাজার কথার জাল বুনতে হবে বসে-বসে? কিন্তু মনে পড়ে যে, থেকে-থেকে কেবলই মনে পড়ে। আলো এলিয়ে পড়ে বিকেলের আকাশে, মনে পড়ে। মাঝরাতে তন্দ্রার উপর দিয়ে গড়িয়ে যায় বালিগঞ্জের রেলগাড়ির দূর, মন্থর শব্দ। হঠাৎ বেজে ওঠে গঙ্গার ঘাটের জাহাজের শিঙা, ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায়, শুয়ে শুয়ে ভাবি। আবার বেজে ওঠে দীর্ঘ, গম্ভীর নিস্বন; শুনতে-শুনতে বুকে এসে লাগে অজানা সমুদ্রের এলাচগন্ধী হাওয়ার ঝাপটা। মনে হয়, এই জাহাজের এঞ্জিন ধ্বক্ করে উঠলো, খালাসিরা দড়ি- দড়া নিয়ে ব্যস্ত, জলের উপর রাতের অন্ধকার থমথম করছে, ধীরে ঘুরে যাচ্ছে অস্পষ্ট বন্দর— ভেসে পড়লাম।

    সত্যি বলতে, জগতে যতরকম শব্দ আছে তার মধ্যে স্তব্ধরাত্রে এই জাহাজের শিঙার মতো এমন রোমান্টিক, এমন কল্পনা-উদ্দীপক আমার কাছে আর কোনোটাই লাগে না। এ-শব্দ শুনলেই আমার মন উদাস হয়ে যায়, যমুনাকূলে কৃষ্ণের বাঁশির মতোই মনকে এ ঘরছাড়া করে। সেই ধ্বনির ধাক্কা খেয়ে মন উড়ে চলে কত নতুন আকাশ, কত অজানা সমুদ্রের উপর দিয়ে। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী— এটা এই অবস্থারই কথা। এ-অবস্থা নেশার। সব নেশাই সাময়িক, কিন্তু প্রায় সব নেশাই থেকে-থেকে ফিরে-ফিরে আসে। কেটে যায় তখনকার মতো, আবার আচ্ছন্ন করে। ক্রনিক না-হলে তো নেশা বলে না।

    দুঃখের বিষয়, মোর ডানা নাই আছি এক ঠাঁই। এবং যে-ইস্টিমার অমন রোমান্টিক সুরে ডাকে, তা কবিকে মাশুল রেয়াৎ করে না; এবং তার চেয়েও যা শোচনীয়, কখনো-কখনো মাশুল জুটলেও অন্য-কোনো বাধায় আটকে থাকতে হয়। কিন্তু কাঁধে আমার ডানা না-ই থাক, হাতে আমার কলম আছে। এবং সেই কলম নিয়ে বসলে আমি যে-জগতে পলায়ন করতে পারি তা এ-জগতের চাইতে নিশ্চয়ই অনেক সুন্দর, যেখানে আমি খাই, ঘুমোই, জিনিশ কিনতে দরদস্তুর করি। আমার এই মানসভ্রমণের রোমাঞ্চও বড়ো কম নয়। এমনকি, গেলো বছরের রোমাঞ্চিত দিনগুলোকে নতুন করে আবার সৃষ্টিও করতে পারি হয়তো। লাভটা ডবল হলো। তখনকার মতো অনুভূতিগুলি তো পেয়েছি, তার উপর এই স্মরণের সুখ। সময়ের সমুদ্রে স্মৃতির জাদু-ঘেরা দ্বীপ যেন। আমিই তা তৈরি করছি এই কথাগুলো দিয়ে; যা দেহহীন, নামহীন, চির-পলাতক তাকে বাঁধতে চাইছি একটি নির্দিষ্ট ও স্পর্শসহ রূপে। জীবনের সমস্ত আনন্দকেই স্মৃতির এই মায়া সম্পূর্ণ করে। প্রথম আনন্দ হচ্ছে করবার; তারপর মনে করবার, ভাববার আনন্দ। দুয়ে মিলে পূর্ণতা।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসাহিত্যচর্চা – বুদ্ধদেব বসু
    Next Article আমার ছেলেবেলা – বুদ্ধদেব বসু

    Related Articles

    বুদ্ধদেব বসু

    বোদলেয়ার: তাঁর কবিতা – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    ছোটগল্প – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    ছায়া কালো কালো – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    তিথিডোর – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    পিরানদেল্লোর গল্প – সম্পাদনা : বুদ্ধদেব বসু

    October 30, 2025
    বুদ্ধদেব বসু

    রাত ভ’রে বৃষ্টি – বুদ্ধদেব বসু

    October 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }