Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    বিশ্বরূপ মজুমদার এক পাতা গল্প149 Mins Read0
    ⤷

    এক ঐতিহাসিক আত্মবলিদান – অনন্যা দাশ

    এক ঐতিহাসিক আত্মবলিদান – অনন্যা দাশ

    রাজপ্রাসাদের জানালার পর্দার ফাঁক দিয়ে ঢুকে আসা আবছা চাঁদের আলোতে রতন সিংহ নিজের সদ্য বিবাহিতা ঘুমন্ত স্ত্রী’র মুখটা দেখছিলেন। রুপালি আলোতে সালেহ কনভরকে মনে হচ্ছে যেন কোনও অপ্সরা। রতন সিংহ মনে মনে ভাবলেন ওর কপালের টিপ, হাতের মেহেন্দি আর মাথার সিঁদুর না থাকলে তিনি হয়তো ভাবতেন স্বর্গ থেকে কোনও অপ্সরা নেমে এসেছে তাঁর ঘরে। বিয়ের প্রায় এক সপ্তাহ হতে চলল কিন্তু এই ক’দিন পরও তাঁর বিশ্বাস করতে অসুবিধা হয় যে এইরকম একজন অসামান্য রূপসী ও গুণী একজনকে তিনি স্ত্রী হিসেবে পেয়েছেন। তিনি মনে মনে ভাবেন, ‘গত জন্মে আমি নিশ্চয়ই অনেক পুণ্য করেছিলাম তাই সালেহকে স্ত্রী রূপে পেয়েছি। নাহলে আমি, রাওয়ত রতন সিংহ চুড়াবত, মেবারের সলুম্বরের মতন একটা ছোট জায়গার অধিপতি মাত্র, আমার ভাগ্যে বুঁদির রাজার কন্যা অসামান্য এই চাঁদের টুকরো এসে পড়েছে। সারা পৃথিবীতে যা কিছু সব চেয়ে সুন্দর সেই সব কিছু একজন নারীর মধ্যে কী করে একত্রিত হল তা ভেবেই আমি অবাক হয়ে যাই প্রতি মুহূর্তে।’

    আবার রানির মুখের দিকে তাকালেন রতন সিংহ, ফর্সা মুখে টানাটানা চোখ, লাল ঠোঁটে হালকা হাসির রেখা, মরাল গ্রীবা – নাহ সারা জীবন ধরে এই মুখ দেখেও তিনি ক্লান্ত হবেন না। সারা রাত ধরে প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভোরের আলো ফোটার একটু আগেই ঘুমিয়ে পড়লেন রতন সিংহ।

    সকালে দরজার করাঘাতে ঘুম ভাঙল রতন সিংহের। রানি কক্ষ ছেড়ে কখন উঠে চলে গেছেন টেরও পাননি তিনি। কক্ষে ঢুকতে আজ্ঞা দিতে ওঁর অনুগত পরিচারক এসে ঢুকল, “আমি মোটেও আপনাকে বিরক্ত করতে চাইনি সর্দার কিন্তু মেবারের রাজা রাজ সিংহের তরফ থেকে বার্তা নিয়ে এসেছে এক দূত। বলছে বার্তা নাকি অত্যন্ত জরুরি আর আপনাকে ছাড়া অন্য কারও হাতে দেওয়ার হুকুম নেই। আমি তাই আপনাকে ঘুম থেকে ডেকে তুলতে বাধ্য হলাম।”

    রতন সিংহ বিছানা ছেড়ে উঠে পড়লেন, “ঠিক আছে, দূতকে অপেক্ষা করতে বলো আমি এখুনি আসছি। রাজ সিংহ কী বলেছেন জানতে আমিও আগ্রহী। অবশ্য এমনও হতে পারে আমার বিয়ের জন্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন!”

    অনুগত বয়স্ক পরিচারকের উদ্বিগ্ন মুখে কোনও ভাবান্তর দেখা গেল না, সে শুধু বলল, “ঈশ্বরের কাছে প্রার্থনা তাই যেন হয় সর্দার, তাই যেন হয়।”

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বই
    বই পড়ুন
    বাংলা বইয়ের উপহার কার্ড

    কয়েকজন পরিচারকের সাহায্যে রাজ পোশাক পরে রাজ সিংহের পাঠানো দূতের সঙ্গে দেখা করতে গেলেন রতন সিংহ। অভিবাদন করে রাজ সিংহের লেখা বার্তা ওঁর হাতে তুলে দিল দূত।
    রাজ সিংহের বার্তা পড়ে রতন সিংহের মুখ গম্ভীর হয়ে গেল। মেবারের শাসক আদেশ লিখেছেন ‘রাওয়ত রতন সিংহ চুড়াবত, মেবারের আকাশে যুদ্ধের মেঘ ঘনিয়ে উঠেছে। সব মুঘল শাসকদের মতন আওরঙ্গজেবও মেবারকে নিজের সাম্রাজ্যের অংশ করে নিতে চায়। সে তার বিপুল সেনা বাহিনীকে নিয়ে মেবারের দিকে ধেয়ে আসছে কিন্তু যতদিন মেওয়ারের রাজপুতদের শরীরে এক বিন্দু রক্তও অবশিষ্ট থাকবে আমরা তা হতে দেব না। এই যুদ্ধে আমার তোমাকে বিশেষভাবে প্রয়োজন। এই বার্তা পাওয়া মাত্র তুমি তোমার সেনা বাহিনীকে একত্র করে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধক্ষেত্রে গিয়ে মুঘল সম্রাটের মেবারের দিকে এগিয়ে আসার পথ আটকাও। সে যেন আর একটুও এগিয়ে না যেতে পারে। তুমি বীর, তোমার আর তোমার সেনার সাহস এবং যুদ্ধ করার ক্ষমতার প্রতি আমার প্রবল আস্থা আছে, সেই আস্থার ওপর ভর করেই এই বার্তা তোমাকে পাঠালাম। অবিলম্বে যুদ্ধে বেরিয়ে পড়ো এবং বিজয়ী হও।’

    আরও দেখুন
    বই পড়ুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা বই
    রেসিপি বই
    বইয়ের
    Library
    PDF বই
    বইয়ের তালিকা

    দূতকে কী বললেন রাওয়ত রতন সিংহ চুড়াবত তাঁর নিজেরই মনে নেই। মন আর হৃদয়ে এক গভীর আঁধার নিয়ে নিজের কক্ষে ফিরে এলেন। তিনি রাজপুত, যুদ্ধে যাওয়াটা তাঁর কাছে নতুন কিছু নয় কিন্তু এ যুদ্ধ তো আর যে সে যুদ্ধ নয়, একেবারে বিশাল মুঘল সেনাবাহিনী আর আওরঙ্গজেবের সঙ্গে লড়াই। এই যুদ্ধ থেকে বেঁচে ফিরে আসতে পারবেন এমন আশা নেই রতন সিংহের মনে। শুভ পরিণয়ের এখনও এক সপ্তাহও হয়নি, এই অবস্থায় রানিকে ছেড়ে যেতে একেবারেই মন চাইছিল না তাঁর।

    কী করবেন তাই ভাবছেন এমন সময় রানি এসে ঢুকলেন কক্ষে। সারা ঘরটা যেন তাঁর উপস্থিতিতে সোনালি আলোয় আলোকিত হয়ে উঠল।

    “কুঁভরসাকে আজ বেশ চিন্তিত দেখাচ্ছে। কী হয়েছে? কোনও দুঃসংবাদ?”

    “এ এমন দুঃসংবাদ যা আমি একেবারেই আশা করিনি। রাজ সিংহের দূত বার্তা নিয়ে এসেছিল। আওরঙ্গজেব তার সেনা নিয়ে মেবারের দিকে এগিয়ে আসছে। রাজ সিং চান আমি আমার সেনাবাহিনীকে নিয়ে গিয়ে তাকে আটকাই। আমাকে তাহলে সেনাবাহিনীকে একত্র হওয়ার আদেশ দিতে হবে আর তারা একত্র হলে যুদ্ধে বেরিয়ে পড়তে হবে।”

    আরও দেখুন
    গল্প, কবিতা
    ই-বই পড়ুন
    বাংলা কৌতুক বই
    বইয়ের তালিকা
    বাংলা হস্তলিপি কুইল
    PDF বই
    লাইব্রেরি
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্য

    রানির মুখের অভিব্যক্তিতে এতটুকু বদল হল না, তিনি বললেন, “ও, তাহলে তো আপনাকে যুদ্ধে যেতে হবে কুঁভরসা, আমি দেখি আপনার বর্ম আর অন্য সব কিছু ঠিকঠাক করি।”

    রতন সিংহের মুখ দিয়ে কোনও কথা বেরচ্ছিল না, কোনও রকমে বললেন, “কিন্তু রানি আমাদের বিবাহের এখনও সাতটা দিনও হয়নি। এই যুদ্ধ কত ভয়ানক হতে পারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ? আমি হয়তো আর ফিরে আসতে পারব না। না, না, এই যুদ্ধে যেতে চাই না আমি! তোমার সঙ্গে সময় কাটাতে চাই আমি।”

    রানির ফর্সা কপালে ভাঁজ পড়ল, “না কুঁভরসা, তা হয় না। আমি রাজপুত কন্যা ও নারী। খুব ছোটবেলা থেকেই আমি জানি যুদ্ধ কী আর তার পরিণাম কী হতে পারে কিন্তু পরিণামের ভয় আমরা পাই না। এই মুহূর্তে মেবারের আপনাকে দরকার। মেবারে মুঘলদের আধিপত্য হোক এটা আমরা কেউই কোনওদিন চাই না। আপনি রাজপুত বীর, আপনার কর্তব্য এই যুদ্ধে যাওয়া। ঈশ্বরের কৃপা যদি হয় তাহলে আপনি যুদ্ধে বিজয়ী হয়ে ফিরবেন এবং তখন আমি তখন গর্বিত স্ত্রী এবং মেবার-বাসিনী হয়ে আপনাকে বরণ করব। এই যুদ্ধে আপনাকে যেতেই হবে কুঁভরসা।”

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    রেসিপি বই
    বইয়ের
    অনলাইন বুকস্টোর
    ই-বই পড়ুন
    অনলাইনে বই
    বাংলা বই
    ডিজিটাল বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বুক শেল্ফ

    “কিন্তু আমার যে খুব ভয় করছে, আমার কিছু হয়ে গেলে তোমার কী হবে? তোমার হাতের মেহেন্দি এখনও টকটকে লাল… এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না কিছুতেই…।”

    “আমার জন্যে চিন্তা করবেন না কুঁভরসা। আমি আপনার বিজয়ী হয়ে ফিরে আসার জন্যে অপেক্ষা করব। আর যে কথা মুখে আনতেও চাই না তাই যদি ঘটে ঈশ্বরের ইচ্ছেতে তাহলে আপনার স্মৃতিটুকুকে সম্বল করেই আমি বাকি জীবন কাটিয়ে দেব। আর যদি শত্রু এই প্রাসাদ পর্যন্ত এগিয়ে আসে তাহলে আমি এই প্রাসাদের সব নারীদের সঙ্গে জৌহর ব্রত পালন করতেও পিছপা হব না। আমরা রাজপুত নারী কুঁভরসা, আমাদের ভয় পেলে চলে না।”

    রতন সিংহ অবাক হয়ে স্ত্রী’র দিকে তাকালেন। তাঁর মনে হল শান্ত সৌম্য একটা দ্যুতি ফুটে বেরোচ্ছে তার মুখ থেকে। রানির কথা শুনে তাঁর মনে হতে লাগল, হ্যাঁ, তিনি এই যুদ্ধ থেকে বিজয়ী হয়েই ফিরে আসবেন। এক অজানা শক্তি অভূতপূর্ব বল সঞ্চার করে দিল তাঁর দেহে। তিনি দ্রুত পায়ে কক্ষ থেকে বেরিয়ে গিয়ে সেনাপতিকে যুদ্ধের জন্যে তৈরি হওয়ার নির্দেশ দিলেন।

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    বাংলা হস্তলিপি কুইল
    রেসিপি বই
    বই ডাউনলোড
    বাংলা কৌতুক বই
    বাংলা সাহিত্যের কোর্স
    PDF
    কৌতুক সংগ্রহ
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য

    রতন সিংহ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রানি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে ফেললেন। নিজের দুঃখ কষ্ট নিজের মনেই রাখতে হবে তাঁকে। কুঁভরসা দেখে ফেললে তিনি দুর্বল হয়ে পড়বেন। ক্ষত্রিয় রাজপুত নারীদের কর্তব্য নিজের স্বামীকে আরও শক্তিশালী করে তোলা, দুর্বল করে ফেলা নয়। চোখের জল মুছে রানি স্বামীর যুদ্ধে যাওয়ার জন্যে বরণডালা সাজাবার প্রস্তুতি করতে গেলেন।

    ॥ ২ ॥

    সলুম্বরের সেনাবাহিনী একত্রিত হয়ে গেছে। চারিদিকে সাজসাজ রব। অস্ত্র-বর্ম-ঢাল-তলোয়ারের ঝনঝনে চারিদিক মুখর। খবর পাওয়া গেছে যে আওরঙ্গজেবের সেনা সনসন করে প্রবল গতিতে মেবারের দিকে এগিয়ে আসছে। তাদের পরাস্ত করার জন্য রাজপুত সেনা তৈরি। রানির ক্রমাগত প্রোৎসাহনে রতন সিংহও দোটানার মেঘ কাটিয়ে উঠে যুদ্ধে যাওয়ার জন্যে প্রস্তুত। তরুণ যুবক রতন সিংহকে বর্মে সুসজ্জিত করে রানি ভক্তিভরে তাঁর স্বামীকে বরণ করলেন। মনের, হৃদয়ের যত কান্না, যত ব্যথা সব একেবারে অন্তরে চেপে রেখে কারণ সেই কান্নার এতটুকু আভাস পেলেই যে রতন সিংহ আর যুদ্ধে যেতে চাইবেন না। তাঁর সাহস, উৎসাহ এবং স্ফুর্তিতে এতটুকু ভাঁটা পড়লে চলবে না। হাসিমুখে স্বামীকে বিদায় জানালেন রাজপুত বিরাঙ্গনা সালেহ কনবর, যিনি একদা বুঁদির হাড়া বংশের রাজকন্যা ছিলেন আর এখন রতন সিংহের অর্ধাঙ্গিনী।

    আরও দেখুন
    বইয়ের তালিকা
    বইয়ের
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    ডিকশনারি
    বুক শেল্ফ
    বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বইয়ের
    অনলাইন বুকস্টোর
    অনলাইনে বই

    টগবগে তেজী সাদা ঘোড়ায় চেপে যুদ্ধ ক্ষেত্রের পথে এগিয়ে চললেন বটে রতন সিংহ কিন্তু মনটা তাঁর পড়ে রইল প্রাসাদে রানির সঙ্গে। সেই দিন সারাটা দিন ধরে যেতে যেতে ভাবতে লাগলেন, “এখন সে কী করছে? আমার কথা মনে পড়ছে কী তার? আমি যদি আর না ফিরতে পারি তাহলে তার কী হবে?”

    পরের দিন আবার ঘোড়ায় চড়ে যাত্রা। সেদিন যেতে যেতে হঠাৎ রতন সিংহের মনে হল, “ইস, একটা খুব বড় ভুল হয়ে গেছে। রানির কাছ থেকে তার একান্ত প্রিয় বা আপন কিছু একটা নিয়ে এলে ভালো হত। সেই জিনিসটার দিকে তাকিয়ে আমার এই ভেঙে যাওয়া মনটাকে সান্ত্বনা দেওয়া যেত। কোনও কিছু একটা, হার, বা কানের দুল বা বালা… যেটাকে দেখলেই আমার প্রিয়ার অপরূপ সুন্দর অস্তিত্বের অনুভব হবে।”

    কথাটা মাথায় আসতেই তাঁর সঙ্গে আসা বৃদ্ধ পরিচারককে বললেন রতন সিংহ, “শোনো একটা কাজ করো। আমি এখানেই অপেক্ষা করছি। তুমি একটা তেজি ঘোড়া নিয়ে প্রাসাদে চলে যাও। সেখানে গিয়ে রানিকে বলবে যে আমি তোমাকে পাঠিয়েছি তাঁর কাছ থেকে কিছু একটা জিনিস চিহ্ন স্বরূপ নিয়ে আসার জন্যে। আমি সেই জিনিস আমার বুকের কাছে ধারণ করে রাখব আর ইচ্ছে হলে সেটার দিকে তাকিয়ে রানির কথা ভাবব। আমি তাঁর জন্যে একটা পত্রে সেটা লিখে দিচ্ছি।”

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    বাংলা কৌতুক বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা অডিওবুক
    বই ডাউনলোড
    বইয়ের
    বই পড়ুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

    রতন সিংহ ঘোড়া থেকে নেমে পড়ে রানিকে পত্রে লিখলেন,

    প্রিয়ে,

    আমার সংশয় কেটে গেছে। যুদ্ধে আমি যাবই। কিন্তু তাও মনটা ভারি ব্যাকুল হচ্ছে। বারবার তোমার কথা মনে পড়ছে। তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমার নিজস্ব অভিনব কিছু একটা আমি আমার সঙ্গে করে যুদ্ধে নিয়ে যেতে চাই। যাতে ইচ্ছে হলেই যেন সেটার দিকে তাকিয়ে আমি তোমার কাছে পৌঁছে যাই। আমার পরিচারককে পাঠালাম। তার হাতে আমার জন্যে বিশেষ কিছু একটা দিয়ে দিয়ো। আর প্রার্থনা কোরো আমি যেন যুদ্ধে বিজয়ী হয়ে ফিরি।

    শুধু তোমারই,

    রতন সিংহ

    আরও দেখুন
    Library
    ডিকশনারি
    উপন্যাস সংগ্রহ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা হস্তলিপি কুইল
    বই
    স্বাস্থ্য টিপস
    রেসিপি বই
    বাংলা সাহিত্যের কোর্স
    পিডিএফ

    বৃদ্ধ পরিচারক রতন সিংহের চিঠি নিয়ে প্রাসাদে পৌঁছে রানিকে চিঠিটা দিল। চিঠি পড়ে রানির মনটা দুঃখে ভরে গেল, বললেন, “আমার এই রূপ, এই নশ্বর শরীরটার প্রতি কুঁভরসার প্রেম তাঁকে তাঁর কর্তব্য থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। যুদ্ধে বেরিয়ে পড়েও তিনি শুধু আমার কথাই ভাবছেন। ছি ছি… মেবারের কথা না ভেবে, মাতৃভূমির কথা না ভেবে তিনি কিনা আমার এই পোড়া রূপের কথা ভেবে চলেছেন! সারাক্ষণ এই ভাবে আমার কথা ভাবলে তো তিনি একাগ্রচিত্ত হয়ে যুদ্ধ করতে পারবেন না আর যুদ্ধে একাগ্রতার বড় প্রয়োজন। মেবারকে জিততেই হবে। ঠিক আছে তুমি বাইরে গিয়ে দাঁড়াও আমি আমার পরিচারিকার হাতে থালাতে করে কুঁভরসার জন্যে বিশেষ চিহ্ন পাঠিয়ে দিচ্ছি। আশা করছি সেই স্মারক চিহ্ন পেয়ে তিনি যুদ্ধে জয়ী হয়েই ফিরবেন।”

    বৃদ্ধ পরিচারক কক্ষ থেকে বেরিয়ে যেতে বিচক্ষণ রানি আর বেশি কিছু না ভেবে তাঁর প্রিয় পরিচারিকাকে ডেকে তাকে সব কিছু বুঝিয়ে দিলেন। তারপর এক মুহূর্ত দ্বিধা না করে ধারালো তরবারি দিয়ে এক কোপে নিজের মাথাটা কেটে ফেললেন, পরিচারিকা চোখের জল মুছতে মুছতে মুছতে রানির কাটা মাথাটা রুপোর থালায় সাজিয়ে রেশমি কাপড় দিয়ে ঢেকে বৃদ্ধ পরিচারকের হাতে দিয়ে দিল।

    আরও দেখুন
    PDF বই
    বাংলা বই
    বই
    ই-বই পড়ুন
    পিডিএফ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    গ্রন্থাগার
    বাংলা হস্তলিপি কুইল

    রতন সিং অধীর আগ্রহে পরিচারকের ফিরে আসার অপেক্ষা করছিলেন। সে কাছে আসতেই তার হাত থেকে থালাটা নিয়ে রেশমি কাপড়টা সরাতেই দেখতে পেলেন থালায় রাখা তাঁর প্রিয় রানির কাটা মাথা। রাগে দুঃখে বিহ্বল হয়ে পড়লেন রতন সিংহ। বৃষ্টির ধারার মতন চোখের জল পড়তে লাগল।

    চোখে জল নিয়ে বৃদ্ধ পরিচারক বলল, “ভেঙে পড়বেন না সর্দার। রানি আপনাকে যা বোঝাতে চাইছিলেন সেটা বুঝুন। আমাকে বললেন কুঁভরসার কাছে মেবারের চেয়ে আমার এই নশ্বর শরীরটা বেশি প্রিয় হয়ে উঠেছে! মাতৃভূমির স্থান সবার ওপরে! হাড়ি রানির এই মহৎ বলিদান, এই মহান আত্মত্যাগ বিফল হতে দেবেন না সর্দার!”

    পরিচারকের কথা শুনে রতন সিংহ বুঝতে পারলেন হাড়ি রানি কী বলতে চাইছিল তাঁকে। ঋজু হয়ে দাঁড়ালেন তিনি। কপালে প্রিয়তমার রক্তের তিলক কেটে, বুকে তার কাটা মাথাটাকে হারের মতন করে ঝুলিয়ে রাওয়ত রতন সিংহ চুড়াবত তাঁর সমস্ত শক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সেদিন তাঁর ওই রুদ্র মূর্তি দেখে সবার বুক কেঁপে উঠছিল। সারাদিন ধরে চলল সেই ভয়ানক যুদ্ধ। আকাশ বাতাস চতুর্দিক রাজপুত সেনার গগনভেদী নিনাদে কেঁপে উঠল। ঝাঁকে ঝাঁকে অস্ত্র এদিক ওদিক উড়ল। শেষমেশ আওরঙ্গজেবের মুঘল সেনা পেরে উঠল না রাজপুতদের বীরত্বের সামনে। তাদের পরাজয় স্বীকার করে নিয়ে ফিরে যেতে হল। মেওয়ারের ওপর বিপদের যে মেঘ ঘনিয়ে উঠেছিল সেই মেঘ কেটে গেল।

    আরও দেখুন
    বইয়ের
    গ্রন্থাগার
    বই পড়ুন
    Library
    পিডিএফ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা রান্নার রেসিপি বই
    নতুন বই
    বাংলা ই-বুক রিডার

    সূর্য তখন অস্তাচলের পথে। আকাশের সোনালি রঙের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন আহত, ক্লান্ত পরিশ্রান্ত রতন সিংহ। রানিকে ছাড়া বাঁচার কোনও ইচ্ছে তার মনে ছিল না। কোমরের থেকে তলোয়ার বার করে ধীর গতিতে হাঁটু গেড়ে বসে পরে নিজের প্রিয়তমাকে স্মরণ করে বিড়বিড় করে বললেন, “আমি পেরেছি রানি, আমি পেরেছি। তোমার মতন বীর একজন স্ত্রী’র স্বামী যে কাপুরুষ ছিল সেটা আর কেউ বলতে পারবে না। মুঘল সেনাবাহিনী হার স্বীকার করে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করেছে। মেওয়ারের আর কোনও বিপদ নেই! এবার আমি আসছি আবার তোমার সঙ্গে মিলিত হতে। আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনও অর্থই নেই।”
    এই বলে তলোয়ারের এক কোপে নিজেই নিজের মাথা কেটে ফেললেন, ঠিক যেভাবে কেটেছিলেন তাঁর প্রিয় রানি। রক্তে ভেসে গেল চারপাশ। ততক্ষণে আঁধার নেমে এসেছে পৃথিবীর বুকে কিন্তু লক্ষ তারার আলোয় আকাশে মিলন হল দুই বীর প্রেমিক যুগলের।

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা অডিওবুক
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বুক শেল্ফ
    গ্রন্থাগার
    ই-বই পড়ুন
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের
    বাংলা বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

    কথায় বলে কাপুরুষরা রোজ প্রতিনিয়ত মরে আর যারা বীর তারা অমর, তাদের কোনওদিনও মৃত্যু হয় না। হাড়া বংশের বীরাঙ্গনা হাড়ি রানিকে নিয়ে অনেক কবিতা আর অসংখ্য গান লেখা হয়েছে। সাময়িক ভাবে পথ ভোলা স্বামীকে সঠিক পথে চালিত করার জন্যে, মাতৃভূমির জন্যে, তাঁর ওই চরম আত্মবলিদান মেবার, রাজস্থান ও ইতিহাস কোনওদিন ভোলেনি।

    .

    অনন্যা দাশ

    বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম। ছোটবেলা কেটেছে জয়পুর শহরে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নিবাসী এবং পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ইংরাজি ও হিন্দি ভাষায় সৃজনশীল রচনার সঙ্গে বাংলা থেকে অনুবাদও করেন। শিশু-কিশোরদের জন্যে লেখা গল্প এবং উপন্যাস কলকাতার প্রায় সব নামকরা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ‘ইন্দ্রজালের নেপথ্যে’, ‘মার্কিন মুলুকে নিরুদ্দেশ’, ‘রুজভেল্টের পাণ্ডুলিপি’, ‘ফুলের দেশের বিভীষিকা’, ‘হিরের চেয়ে দামি’, ‘মৎসকন্যার অভিশাপ’, ত্রি-তীর্থঙ্করের অন্তর্ধান’, ‘উত্তরাধিকার এবং’ তাঁর বিখ্যাত কিছু বই।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার
    Next Article ভৌতিক অলৌকিক ২ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ২ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }