Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সারদামঙ্গল – বিহারীলাল চক্রবর্তী

    বিহারীলাল চক্রবর্তী এক পাতা গল্প24 Mins Read0
    ⤷

    সারদামঙ্গল – ১ম সর্গ

      
                            গীতি
    
                  [রাগিণী ললিত,–  তাল আড়াঠেকা]
    
    ওই কে অমরবালা দাঁড়ায়ে উদয়াচলে,
    ঘুমন্ত প্রকৃতি পানে চেয়ে আছে কুতুহলে!
                 চরণকমলে লেখা
                 আধ আধ রবি-রেখা,
    সর্ব্বাঙ্গে গোলাপ-আভা, সীমন্তে শুক্‌তারা জ্বলে।
                 যোগে যেন পায় স্ফুর্ত্তি
                 সদয়া করুণামূর্ত্তি,
    বিতরেন হাসি হাসি শান্তিসুধা ভূমণ্ডলে।
                 হয় হয় প্রায় ভোর,
                 ভাঙো ভাঙো ঘুমঘোর,
    সুস্বপ্নরূপিণী উনি, ঊষারাণী সবে বলে।
                 বিরল তিমিরজাল,
                 শুভ্র অভ্র লালে লাল,
    মগন তারকারাজি গগনের নীল জলে!
                 তরুণ-কিরণাননা
                 জাগে সব দিগঙ্গনা,
    জাগেন পৃথিবী দেবী সুমঙ্গল কোলাহলে।
                 এস মা ঊষার সনে
                 বীণাপাণি চন্দ্রাননে,
    রাঙা চরণ দুখানি রাখ হৃদয়কমলে!
    
                    ১
    কে তুমি ত্রিদিবদেবী বিরাজ হৃদিকমলে!
    নধর নগনা লতা মগনা কমলদলে।
                মুখখানি ঢল ঢল,
                আলুথালু কুন্তল,
    সনাল কমল দুটি হাসে বাম করতলে।
    
                    ২
                কপোলে সুধাংশুভাস,
                অধরে অরুণহাস,
    নয়ন করুণাসিন্ধু প্রভাতের তারা জ্বলে।
    
                   ৩
             মাথা থুয়ে পয়োধরে
             কোলে বীণা খেলা করে,
    স্বর্গীয় অমিয় স্বরে জানিনে কি কথা বলে।
                   ৪
            ভাবভরে মাতোয়ারা,
            যেন পাগলিনী পারা,
    আহ্লাদে আপনা-হারা মুগুধা মোহিনী,
             নিশান্তে শুকতারা,
             চাঁদের সুধার ধারা,
    মানস-মরালী মম আনন্দ-রূপিণী!
             তুমি সাধনের ধন,
             জান সাধকের মন,
    এখন আমার আর কোন খেদ নাই ম'লে!
    
                    ৫
           নাহি চন্দ্র সূর্য্য তারা,
           অনল-হিল্লোল-ধারা,
    বিচিত্র-বিদ্যুত-দাম-দ্যুতি ঝলমল;
          তিমিরে  নিমগ্ন ভব,
          নীরব নিস্তব্ধ সব,
    কেবল মরুতরাশি করে কোলাহল।
    
                     ৬
             হিমাদ্রিশিখর পরে
             আচন্বিতে আলো করে
    অপরূপ জ্যোতি ওই পুণ্য তপোবনে!
             বিকচ নয়নে চেয়ে
             হাসিছে দুধের মেয়ে,–
    তামসী-তরুণ-ঊষা কুমারীরতন।
             কিরণে ভুবন ভরা,
             হাসিয়ে জাগিল ধরা,
    হাসিয়ে জাগিল শূন্যে দিগঙ্গনাগণে।
             হাসিল অম্বরতলে
             পারিজাত দলে দলে,
    হাসিল মানস সরে কমল-কানন।
    
                    ৭
            হরিণী মেলিল আঁখি,
            নিকুঞ্জে কূজিল পাখী,
    বহিল সৌরভময় শীতল সমীর,
            ভাঙ্গিল মোহের ভুল,
            জাগিল মানবকুল,
    হেরিয়ে তরুণ-ঊষা আনন্দে অধীর।
     
                  ৮
            অম্বরে অরুণোদয়,
            তলে দুলে দুলে বয়
    তমসা তটিনী-রাণী কুলু কুলু স্বনে;
            নিরখি লোচনলোভা
            পুলিন-বিপিন-শোভা
    ভ্রমেন বাল্মীকি মুনি ভাবভোলা মনে।
     
    
                  ৯
         শাখি-শাখে রসসুখে
         ক্রৌঞ্চ ক্রৌঞ্চী মুখে মুখে
    কতই সোহাগ করে বসি দুজনায়,
          হানিল শবরে বাণ,
          নাশিল ক্রৌঞ্চের প্রাণ,
    রুধিরে আপ্লুত পাখা ধরণী লুটায়।
    
                    ১০
        ক্রৌঞ্চী প্রিয় সহচরে
        ঘেরে ঘেরে শোক করে,
    অরণ্য পূরিল তার কাতর ক্রন্দনে
        চক্ষে করি দরশন
        জড়িমা-জড়িত মন,
    করুণ-হৃদয় মুনি বিহ্বলের প্রায়;
          সহসা ললাটভাগে
          জ্যোতির্ম্ময়ী কন্যা জাগে,
    জাগিল বিজলী যেন নীল নব ঘনে।
    
                      ১১
            কিরণে কিরণময়
            বিচিত্র আলোকোদয়,
    ম্রিয়মাণ রবি-ছবি, ভুবন উজলে।
            চন্দ্র নয়, সূর্য্য নয়,
            সমুজ্জ্বল শান্তিময়,
    ঋষির ললাটে আজি না জানি কি জ্বলে।
     
    
                      ১২
         কিরণ-মণ্ডলে বসি
         জ্যোতির্ম্ময়ী সুরূপসী
    যোগীর ধ্যানের ধন ললাটিকা মেয়ে
          নামিলেন ধীর ধীর,
          দাঁড়ালেন হয়ে স্থির
    মুগ্ধ নেত্রে বাল্মীকির মুখ পানে চেয়ে।
     
    
                       ১৩
         করে ইন্দ্রধনু বালা,
         গলায় তারার মালা,
    সীমন্তে নক্ষত্র জ্বলে, ঝলমলে কানন;
          কর্ণে কিরণের ফুল,
          দোদুল্ চাঁচর চুল
    উড়িয়ে ছড়িয়ে পড়ে ঢাকিয়ে আনন।
    
                       ১৪
               হাসিহাসি-শশি-মুখী,
               কতই কতই সুখী!
    মনের মধুর জ্যোতি উছলে নয়নে।
                কভু হেসে ঢল ঢল,
                কভু রোষে জ্বল জ্বল,
    বিলোচন ছল ছল করে প্রতি ক্ষণে।
    
                       ১৫
                করুণ ক্রন্দন রোল
                উত উত উতোরোল,
    চমকি বিহ্বলা বালা চাহিলেন ফিরে;
                হেরিলেন রক্তমাখা
                মৃত ক্রৌঞ্চী ভগ্ন-পাখা,
    কাঁদিয়ে কাঁদিয়ে ক্রৌঞ্চী ওড়ে ঘিরে ঘিরে।
    
                           ১৬
                একবার সে ক্রৌঞ্চীরে
                আর বার বাল্মীকিরে
    নেহারেন ফিরে ফিরে, যেন উন্মাদিনী;
                 কাতরা করুণা-ভরে,
                 গান্‌ সকরুণ স্বরে,
    ধীরে ধীরে বাজে করে বাণা বিষাদিনী।
    
                           ১৭
                সে শোক-সংগীত-কথা
                শুনে কাঁদ তরু লতা,
    তমসা আকুল হয়ে কাঁদে উভরায়।
                নিরখি নন্দিনী-ছবি
                গদ গদ আদি-কবি
    অন্তরে করুণা-সিন্ধু উথলিয়া ধায়।
    
                       ১৮
              রোমাঞ্চিত কলেবর,
              টলমল থরথর,
    প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল।
             হে যোগেন্দ্র! যোগাসনে
              ঢুল ঢুল দু-নয়নে
    বিভোর বিহ্বল মনে কাঁহারে ধেয়াও!
              কমলা ঠমকে হাসি
              ছড়ান্ রতনরাশি,
    অপাঙ্গে ভ্রূভঙ্গে আহা ফিরে নাহি চাও!
              ভাবে ভোলা খোলা প্রাণ,
              ইন্দ্রাসনে তুচ্ছ জ্ঞান,
    হাসিয়ে পাগল বলে পাগল সকল।
     
                      ১৯
             এমন করুণা মেয়ে
             আছে যাঁর মুখ চেয়ে,
    ছলিতে এসেছ তাঁরে কেন গো চপলা!
             হেরে কন্যা করুণায়
             শোক তাপ দূরে যায়,
    কি কাজ– কি কাজ তাঁর তোমায় কমলা!
    
                        ২০
             এস মা করুণারাণী,
             ও বিধু-বদনখানি
    হেরি হেরি আঁখি ভরি হেরি গো আবার;
              শুন সে উদার কথা
              জুড়াক মনের ব্যথা,
    এস আদরিণী বাণী সমুখে আমার!
              যাও লক্ষ্মী অলকায়,
              যাও লক্ষ্মী অমরায়,
    এস না এ যোগি-জন-তপোবন-স্থলে!
    
                          ২১
               ব্রহ্মার মানস সরে
               ফুটে ঢলঢল করে
    নীল জলে মনোহর সুবর্ণ-নলিনী,
               পাদপদ্ম রাখি তায়
               হাসি হাসি ভাসি যায়
    ষোড়শী রূপসী বামা পূর্নিমা-যামিনী।
    
                         ২২
             কোটি শশী উপহাসি
             উথলে লাবণ্যরাশি,
    তরল দর্পণে যেন দিগন্ত আবরে;
              আচম্বিতে অপরূপ
               রূপসীর প্রতিরূপ
    হাসি হাসি ভাসি ভাসি উদয় অম্বরে।
    
                        ২৩
              ফটিকের নিকেতন,
              দশ দিকে দরপণ,
    বিমল সলিল যেন করে তক্ তক্;
              সুন্দরী দাঁড়ায়ে তায়
              হাসিয়ে যে দিকে চায়
    সেই দিকে হাসে তার কুহকিনী ছায়া,
              নয়নের সঙ্গে সঙ্গে
              ঘুরিয়া বেড়ায় রঙ্গে,
    অবাক্ দেখিলে, হয় অমনি অবাক্; চক্ষে পড়ে না পলক।
               তেমনি মানস সরে
               লাবণ্য-দর্পণ-ঘরে
    দাঁড়ায়ে লাবণ্যময়ী দেখিছেন মায়া।–
    
                       ২৪
              যেন তাঁরে হেরি হেরি,
              শূন্যে শূন্যে ঘেরি ঘেরি,
    রূপসী চাঁদের মালা ঘুরিয়া বেড়ায়;
              চরণকমলতলে
               নীল নভ নীল জলে
    কাঞ্চন-কমলরাজি ফুটে শোভা পায়।
    
                     ২৫
              চাহি তাঁদের পানে
              আনন্দ ধরে না
    আনত আননে হাসি জলতলে চান;
              তেমনি রূপসী-মালা
              চারি দিকে করে খেলা,
    অধরে মৃদুল হাসি আনত বয়ান।                               
                       
                        ২৬
                  রূপের ছটায় ভুলি
                  শ্বেত শতদল তুলি
    আদরে পরাতে যান সীমন্তে সবার,
                  তাঁরাও তাঁহারি মত
                  পদ্ম তুলি যুগপত
    পরাতে আসেন সবে সীমন্তে তাঁহার।
    
                   ২৭
              অমনি স্বপন প্রায়
              বিভ্রম ভাঙিয়া যায়,
    চমকি আপন পানে চাহেন রূপসী;
              চমকে গগনে তারা,
              ভূধরে নির্ঝরধারা,
    চমকে চরণতলে মানস-সরসী।
    
                    ২৮
          কুবলয়-বনে বসি
          নিকুঞ্জে-শারদশশী
    ইতস্তত শত শত সুরসীমন্তিনী
          সঙ্গে সঙ্গে ভাসি যায়,
          অনিমেষে দেখে তাঁয়,
    যোগাসনে যেন সব বিহ্বলা যোগিনী
    
                    ২৯
           কিবে এক পরিমল
           বহে বহে অবিরল!
    শান্তিময়ী দিগঙ্গনা দেখেন উল্লাসে।
            শূন্যে বাজে বীণা বাঁশী,
            সৌদামিনী ধায় হাসি,
    সংগীত-অমৃত-রাশি উথলে বাতাসে।
           ত'রে ঘেরে, যোড় করে
           অমর কিন্নর নরে
    সম স্বরে স্তব করে, ভাসে অশ্রুজলে–
    অমর কিন্নর নরে ভাসে অশ্রুজলে॥
    
                     ৩০
            তোমারে হৃদয়ে রাখি
            সদানন্দমনে থাকি,
    শ্মশান অমরাবতী দু-ই ভাল লাগে;
            গিরিমালা, কুঞ্জবন,
            গৃহ, নাট-নিকেতন,
    যখন যেখানে যাই, যাও আগে আগে।
            জাগরণে জাগ হেসে,
            ঘুমালে ঘুমাও শেষে,
    স্বপনে মন্দার-মালা পরাইয়ে দাও গলে॥
                  
                ৩১
            যত মনে অভিলাষ,
            তত তুমি ভালবাস,
    তত মন প্রাণ ভোরে আমি ভালবাসি;
            ভক্তিভাবে একতানে
            মজেছি তোমার ধ্যানে;
    কমলার ধন মানে নহি অভিলাষী।
            থাক হৃদে জেগে থাক,
            রূপে মন ভোরে রাখ,
    তপোবনে ধ্যানে থাকি এ নগর-কোলাহলে॥
     
                       ৩২
             তুমিই মনের তৃপ্তি,
             তুমি নয়নের দীপ্তি,
    তোমা-হারা হ'লে আমি প্রাণ-হারা হই;
             করুণা-কটাক্ষে তব
             পাই প্রাণ অভিনব
    অভিনব শান্তিরসে মগ্ন হয়ে রই।
             যে ক দিন আছে প্রাণ,
             করিব তোমায় ধ্যান,
    আনন্দে ত্যেজিব তনু ও রাঙা চরণতলে॥
    
                       ৩৩
               অদর্শন হ'লে তুমি,
               ত্যেজি লোকালয় ভূমি,
    অভাগা বেড়াবে কেঁদে নিবিড় গহনে;
               হেরে মোরে তরু লতা
               বিষাদে কবে না কথা,
    বিষণ্ণ কুসুমকুল বন-ফুল-বনে।
               'হা দেবী, হা দেবী,' বলি
               গুঞ্জরি কাঁদিবে অলি;
    নীরবে হরিণীবালা ভাসিবে নয়নজলে॥
    
                          ৩৪
              নির্ঝ র ঝর্ঝ র রবে
              পবন পূরিয়ে যবে
    অঘোষিবে সুরপুরে কাননের করুণ ক্রন্দন হাহাকার,
            তখন টলিবে হায় আসন তোমারে–
    হায় রে, তখন মনে পড়িবে তোমার !
            হেরিবে কাননে আসি
            অভাগার ভস্মরাশি,
    অথবা হাড়ের মালা,   ধাতাসে ছড়ায় ;
            করুণা জাগিবে মনে,
            ধারা রবে দুনয়নে,
    নীরবে দাঁড়ায়ে রবে, প্রতিমার প্রায়।
    
                     ৩৫
            ভেবে সে শোকের মুখ
            বিদরে আমার বুক,
    মরিতে পারিনে তাই আপনার হাতে;
            বেঁধে মারে, কত সয়!
            জীবন যন্ত্রণাময়
    ছার্‌খার্ চুর্‌মার্ বিনি বজ্রপাতে।
            অন্তরাত্মা জর জর,
            জীর্ণারণ্য চরাচর,
    কুসুমকানন-মন বিজন শ্মশান;
            কি করিব, কোথা যাব,
            কোথা গেলে দেখা পাব,
    হৃদি-কমল-বাসিনী কোথা রে আমার;
            কোথা সে প্রাণের আলো,
            পূর্ণিমা-চন্দ্রিমাজাল,
    কোথা সেই সুধামাখা সহাস বয়ান!
            কোথা গেলে সঞ্জীবনী!
            মণি-হারা মহাখনি
    অহো, সেই হৃদিরাজ্য কি ঘোর আঁধার!
            তুমি তো পাষাণ নও,
            দেখে কোন্ প্রাণে সও,
    অয়ি, সুপ্রসন্ন হও কাতর পাগলে!
    ⤷
    1 2 3 4 5
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গসুন্দরী – বিহারীলাল চক্রবর্তী
    Next Article স্বামীজীকে যেরূপ দেখিয়াছি – ভগিনী নিবেদিতা

    Related Articles

    বিহারীলাল চক্রবর্তী

    বঙ্গসুন্দরী – বিহারীলাল চক্রবর্তী

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }