Author: এক পাতা গল্প

বিশ্বভারতী – ০১ ১ ॥ যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম্‌ ॥ মানব-সংসারে জ্ঞানালোকের দিয়ালি-উৎসব চলিতেছে। প্রত্যেক জাতি আপনার আলোটিকে বড়ো করিয়া জ্বালাইলে…

শান্তিনিকেতন শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ বসু প্রীতিভাজনেষু এই বইখানি তোমার নামের সঙ্গে যুক্ত করছি। বলা বাহুল্য, এর মধ্যে এমন বিজ্ঞানসম্পদ নেই যা…

আবশ্যকের মধ্যে অধীনতার ভাব আবশ্যকের প্রতি আমাদের এক প্রকার ঘৃণা আছে। যাহার মধ্যে আবশ্যকের ভাব যত পরিস্ফুট তাহাকে ততই নীচশ্রেণীয়…

অভ্যাসজনিত পরিবর্তন অভ্যাসের দ্বারা আমাদের অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন সাধিত হইতে পারে। হলধারী চাষা এবং লেখনীধারী ভদ্রলোকের হাতের অনেক প্রভেদ। কৃত্রিম উপায়ে…

কেকাধ্বনি হঠাৎ গৃহপালিত ময়ূরের ডাক শুনিয়া আমার বন্ধু বলিয়া উঠিলেন–আমি ঐ ময়ূরের ডাক সহ্য করিতে পারি না; কবিরা কেকারবকে কেন…

রামায়ণ শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয়ের, “রামায়ণী কথা’র ভূমিকা-স্বরূপে রচিত রামায়ণ-মহাভারতকে যখন জগতের অন্যান্য কাব্যের সহিত তুলনা করিয়া শ্রেণীবদ্ধ করা হয়…

পশ্চিম-যাত্রীর ডায়ারি – ০১ হারুনা-মারু জাহাজ, ২৪শে সেপ্টেম্বর ১৯২৪ সকাল আটটা। আকাশে ঘন মেঘ, দিগন্ত বৃষ্টিতে ঝাপসা, বাদলার হাওয়া খুঁতখুঁতে…

পল্লীর উন্নতি হিতসাধনমণ্ডলীর সভায় কথিত সৃষ্টির প্রথম অবস্থায় বাষ্পের প্রভাব যখন বেশি তখন গ্রহনক্ষত্রে ল্যাজামুড়োর প্রভেদ থাকে না। আমাদের দেশে…

নেশন কী নেশন ব্যাপারটা কী, সুপ্রসিদ্ধ ফরাসী ভাবুক রেনাঁ এই প্রশ্নের আলোচনা করিয়াছেন। কিন্তু এ সম্বন্ধে তাঁহার মত ব্যাখ্যা করিতে…

ঝান্‌সীর রানী আমরা এক দিন মনে করিয়াছিলাম যে, সহস্রবর্ষব্যাপী দাসত্বের নিপীড়নে রাজপুতদিগের বীর্যবহ্নি নিভিয়া গিয়াছে ও মহারাষ্ট্রীয়েরা তাহাদের দেশানুরাগ ও…

কালান্তর একদিন চণ্ডীমণ্ডপে আমাদের আখড়া বসত, আলাপ জমত পড়াপড়শিদের জুটিয়ে, আলোচনার বিষয় ছিল গ্রামের সীমার মধ্যেই বদ্ধ। পরস্পরকে নিয়ে রাগদ্বেষে…

বিদ্যাসাগরচরিত – ০১ ১৩০২ সালের ১৩ই শ্রাবণ, অপরাহ্নে বিদ্যাসাগরের স্মরণার্থ সভার সাংবৎসরিক অধিবেশনে এমারল্ড্‌ থিয়টার রঙ্গমঞ্চে পঠিত বিদ্যাসাগরের চরিত্রে যাহা…

চিঠিপত্র – ১ চিরঞ্জীবেষু ভায়া নবীনকিশোর, এখনকার আদব-কায়দা আমার ভালো জানা নাই–সেই জন্য তোমাদের সঙ্গে প্রথম আলাপ বা চিঠিপত্র আরম্ভ…

সাকার ও নিরাকার উপাসনা সম্প্রতি কিছুকাল হইতে সাকার নিরাকার উপাসনা লইয়া তীব্রভাবে সমালোচনা চলিতেছে। যাঁহারা ইহাতে যোগ দিয়াছেন তাঁহারা এম্‌নি…

উৎসব সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি উৎসবের বিশেষ দিনে সেই অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন–এইজন্য উৎসবের…

যাত্রার পূর্বপত্র মাঠের মাঝখানে এই আমাদের আশ্রমের বিদ্যালয়। এখানে আমরা বড়োয় ছোটোয় একসঙ্গে থাকি, ছাত্র ও শিক্ষকে এক ঘরে শয়ন…

ভারতবর্ষে ইতিহাসের ধারা সমস্ত বিশ্বব্যাপারের মধ্যেই একটা নিশ্বাস ও প্রশ্বাস, নিমেষ ও উন্মেষ, নিদ্রা ও জাগরণের পালা আছে; একবার ভিতরের…

প্রণাম অর্থ কিছু বুঝি নাই, কুড়ায়ে পেয়েছি কবে জানি নানা বর্ণে-চিত্র-করা বিচিত্রের নর্মবাঁশিখানি যাত্রাপথে। সে-প্রত্যুষে প্রদোষের আলো অন্ধকার প্রথম মিলনক্ষণে…

বিসর্জন – ১ প্রথম অঙ্ক প্রথম দৃশ্য মন্দির গুণবতী গুণবতী। মার কাছে কী করেছি দোষ! ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিশু–পাপিষ্ঠা যে লোকলাজে সন্তানেরে বধ করে, তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজা ল’য়ে, বসে আছি তপ্ত বক্ষে শুধু এক শিশুর পরশ লালসিয়া, আপনার প্রাণের ভিতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব–এই বক্ষ, এই বাহু দুটি, এই কোল, এই দৃষ্টি দিয়ে, বিরচিতে…

রাজা ও রানী – ১ম অঙ্ক প্রথম অঙ্ক প্রথম দৃশ্য জালন্ধর প্রাসাদের এক কক্ষ বিক্রমদেব ও দেবদত্ত দেবদত্ত।               মহারাজ, এ কী উপদ্রব! বিক্রমদেব।…

নৃত্যনাট্য চণ্ডালিকা একদল ফুলওয়ালি চলেছে ফুল বিক্রি করতে ফুলওয়ালির দল।    নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরি দ্বারে, আয় আয় আয়, পরিবি গলার হারে। লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে– বেণীর বাঁধনে রাখিবি বেঁধে, অলকদোলায় দুলাবি তারে, আয় আয় আয়। বনমাধুরী করিবি চুরি আপন নবীন মাধুরীতে– সোহিনী রাগিণী জাগাবে সে তোদের দেহের বীণার তারে তারে, আয় আয় আয়॥ আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি। এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ। সাহানা রাগিণী এর…

চিত্রাঙ্গদা – ১ ১ প্রথম দৃশ্যে চিত্রাঙ্গদার শিকার আয়োজন গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে, অরণ্যে তমশ্ছায়া। মুখর…