Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ১৪

    ১৪

    উজ্জয়িনী মহারানিবাগের রাস্তার পাশ দিয়ে চুপচাপ হেঁটে চলেছিল। আজ সকালের ফ্লাইটে ও দিল্লির বাড়িতে এসেছে। এসেই কোনোমতে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। ইচ্ছে থাকলেও কোথাও একা যাওয়ার স্বাধীনতা ওর নেই, সারাক্ষণ প্রহরীর মতো বাবার নিযুক্ত করা প্রহরীরা ও না চাইলেও পাহারা দিয়ে যাবে। বাধ্য হয়েই ও গাড়ি নিয়ে বেরিয়েছে, তারপর একটা বড়ো মাল্টিপ্লেক্সে ঢুকে অন্য গেট দিয়ে বেরিয়ে এসেছে চুপিসারে। ড্রাইভারকে বলে এসেছে সিনেমা দেখবে। সিনেমা দেখার জন্য কম করে আড়াই তিন ঘণ্টা ড্রাইভার এমনিই অপেক্ষা করবে, তারপর যতক্ষণে খোঁজখবর শুরু করবে, ততক্ষণে ও অনেক দূরে চলে যাবে।

    ভয়ে, টেনশনে ওর বুকের ভেতরটা ঢিপঢিপ করছিল। এক সেকেন্ডের জন্য ওর মনে হল, কাজটা ও ঠিক করছে তো? পরক্ষণেই একটা বেপরোয়া ভাব এসে ওকে ছুঁয়ে দিল, আলবাত ঠিক করছে! যারা আঠেরোটা বছরেও ওকে একটু শান্তি দিতে পারল না, ওকে বুঝতে পারল না, তাদের এত দাবিই-বা কীসের? সাবধানে রাস্তাটা ক্রস করে উজ্জয়িনী ভাবল।

    দিল্লি। ওর জন্মভূমি। আঠেরো বছর আগে এখানেই ও জন্মেছিল। তবে আদৌ বাবামায়ের ভালোবাসার ফসল ছিল কি না কে জানে। জন্মভূমি হলেও ও বিশেষ কোনো টান অনুভব করে না শহরটার প্রতি। আসলে দিনের পর দিন এত একাকীত্ব, এত মানসিক চাপ সহ্য করতে হয়েছে ওকে, সেগুলো যেন মনে পড়ে যায়। এই শহরের যেটুকু ওর ভালো লাগে, সেটা হল, বিশাল বিশাল রাস্তাঘাট, আর ওপরে দু-পাশ থেকে তোরণের মতো করে ছাওয়া গাছ, পুরো আকাশটা যেন ঢেকে মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু এখন ওর অতদিকে খেয়াল নেই। একা একা হাঁটলেও তীব্র এক ভয়মেশানো মাদকতা ওকে যেন আচ্ছন্ন করে রাখছিল, বাবার চেনা লোকের অভাব নেই, কেউ যদি ওকে দেখতে পেয়ে যায়?

    সানগ্লাসটাকে ভালো করে চোখে এঁটে নিয়ে ওড়নাটাকে ভালো করে ঢেকে ও চলতে লাগল। এবারে ও প্রায় আটমাস পরে বাড়ি এল।

    বাড়ি বলতেই অবশ্য মেয়ে হোস্টেল থেকে ফিরলে বাবা মায়ের যে হাসিখুশি মুখ সম্বলিত মুখ, দারুণ সব রান্না চোখের সামনে ভেসে ওঠে, সে সব কিছু স্বাভাবিকভাবেই ওর কপালে জোটেনি, ইন ফ্যাক্ট কোনোদিনই জোটে না।

    বাবা মা কেউই ছিলেন না, বাবার একজন কর্মচারী এয়ারপোর্ট থেকে বাড়ি নিয়ে এল। বাবা নাকি বিদেশে, আর মা বেরিয়েছেন কোথাও।

    ওর বাবা শুধু যে দিল্লির একজন বিত্তশালী ব্যবসায়ী তাই নয়, শাসক দলের সাংসদও। সারাদিনই নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। মা ব্যস্ত তাঁর কিটি পার্টি আর এন জি ও, শপিং এসব নিয়ে।

    মেয়েকে আনতে যাওয়ার সময় তাঁদের কোথায়?

    সাংঘাতিক প্রাচুর্যে মোড়া দিল্লির একটা অত্যন্ত অভিজাত এলাকায় প্রচুর চাকরবাকর সমেত বিশাল একটা অট্টালিকা। তার সামনে মালির হাতে সযত্নে বেড়ে ওঠা বাগান, একপাশে গ্যারাজ অখার অন্দরমহলের সর্বত্রই দামি সামগ্রী আর বহুমূল্য শৌখিনতার ছাপ। বাড়ি বলতে এইটুকুই বোঝে ও।

    বরং বাড়ি থেকে বেরিয়ে মেঘালয়ে পড়তে গিয়ে বাবা মায়ের রোজকার অশান্তি, তিক্ততা থেকে ও মুক্তি পেয়েছে। শিলং-এর ওর ওই ছোট্ট সুন্দর ঘরটাই যেন এখন ওর পৃথিবী। ঘরের মধ্যেই থাক, বা সামনের গলফের মাঠটায়, কিংবা একটু হেঁটে যদি চলে যায় গমগমে জমজমাটি পুলিশবাজারে, নিজের মধ্যে যেন হারিয়ে যেতে পারে ও, বন্ধুহীন হয়েও সম্পূর্ণ নতুনভাবে আবার বেঁচে থাকার রসদ পায়, যেটা দিল্লি এলে অনেকটাই স্তিমিত হয়ে যায়।

    সেইজন্য ও বাড়ি আসতেও চায় না। কিন্তু, কিছু করার নেই। এমন একেকটা সময় আসে, যখন ইচ্ছে থাকলেও শিলং-এ থাকবার উপায় নেই। সেমেস্টার শেষ হলেই বাবা মা ফোন করে এমন করে যে সেই মুহূর্তে গলে যায় ও।

    কিন্তু কোনোবারই এসে অন্যবারের চেয়ে ব্যতিক্রম কিছু হয়নি। আগেরবারে ছুটিতে যখন এসেছিল, প্রথম তিন থেকে চারদিন বাবা মা চুপচাপই ছিল, খুব উৎফুল্ল না হলেও একসঙ্গে ডিনারটুকু করছিল ওরা, বিশাল ওই ডাইনিং-এ মাত্র তিনজন খেতে বসলে কেমন ফাঁকা ফাঁকাই লাগে।

    বিশাল ঝাড়বাতি, প্রকাণ্ড ড্রয়িং-এ নাগেশ সিং-এর পূর্বপুরুষদের বহুমূল্য সব তৈলচিত্র, মেহগনি, হাতির দাঁতের তৈরি আসবাব, এত কিছুর মাঝে তিনজনকে মনে হয় গিলে খেতে আসে বাড়িটা। তবু টুকটাক কথাবার্তা চলছিল উজ্জয়িনীর পড়াশোনা, কলেজের কথা এইসব। কিন্তু গত কয়েক মাসে বাবা মা-র সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছে, সেটা ও শিলং-এ থেকেও বুঝতে পেরেছে।

    ওকে ছোটো থেকে মানুষ করা বুয়া চুপি চুপি ফোনে বলেছে বাবার অফিসের এক মহিলা নাকি এর জন্য দায়ী। কস্তুরী তাঁর নাম।

    কৌতূহলে তারপর থেকে ও যখনই ইউটিউবে বাবার ভাষণ শুনেছে, তখনই পাশে সেই মহিলাকে থাকতে দেখেছে। এমনকী, অনেক সময় বাবার অনুপস্থিতিতে মিডিয়ার মুখপাত্র হিসেবেও বক্তব্য রেখেছেন ওই মহিলা, ইন্টারনেটে দেখেছে ও।

    উজ্জয়িনীর আঠেরো বছর মাত্র বয়স, কিন্তু এর মধ্যেই ও যেন ক্লান্ত হয়ে গেছে বাবা মা-র ঝগড়া, অশান্তি, কাদা ছোড়াছুড়ি দেখতে দেখতে, বাড়ির বাকি গোটা দশেক সারাক্ষণের কাজের লোকগুলোর মতোই এখন দেখেও না দেখার ভান করে ও নির্বিকারভাবে চলে যায় নিজের ঘরে। মনে পড়ে ছোটোবেলায় কত কাঁদত, একবার বাবাকে গিয়ে বোঝাত, একবার মাকে গিয়ে, দু-জনের কেউই বুঝত না, উলটে ওকে, একটা অবোধ শিশুকে সালিশি রেখে তিক্ত তর্ক করে যেত দু-জনে।

    একটা ব্যাপার ওর কিছুতেই মাথায় ঢোকে না, এরা এত বছর ধরে ঝগড়া করছে, অশান্তি করছে, একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ হয়ে লোক হাসাচ্ছে, তবু এরা ডিভোর্স করে না কেন? কোথায় যেন পড়েছিল ও একবার, জন্তুর মতো একসঙ্গে থাকার চেয়ে মানুষের মতো আলাদা থাকা অনেক ভালো। কিন্তু এরা সেটা মনে করে না। বাবার যদি সত্যিই অফিসের ওই মহিলার প্রতি দুর্বলতা জন্মে থাকে, মাকে ডিভোর্স দিয়ে সুন্দর একটা জীবন তিনি শুরু করতেই পারেন, কিন্তু তিনি তা করবেন না।

    মা-ও বলা ছাড়বেন না। স্বামীর এই সম্পর্ক মানতেও পারবেন না, আবার ছেড়েও যাবেন না।

    মাঝখান থেকে উজ্জয়িনীর মরে যেতে ইচ্ছা করে।

    বিশ্বাস করতে ওর সত্যিই কষ্ট হয় এরা একদিন ভালোবেসে বিয়ে করেছিল!

    উজ্জয়িনীর হঠাৎ খেয়াল হল, যে দোকানটার সামনে দাঁড়ানোর কথা, তার সামনে এসে পড়েছে। কিছুটা টেনশনে হোক, কিছুটা-বা আবহাওয়ার কারণে, ও বেশ ঘামছিল।

    আজকের দিনটা ওর কাছে বেশ স্পেশাল।

    গত কয়েক মাস ধরে যার সঙ্গে ও নিয়মিত কথা বলে আসছে, যে এতদিন ধরে ওর ডিপ্রেশনের সময় একটুও বিরক্ত না হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে অকুণ্ঠভাবে, তার সঙ্গে ওর আজ সামনাসামনি দেখা হবে। হোক বয়স একটু বেশি, এমন করে উজ্জয়িনীর দুঃখ কষ্টগুলোকে কে আগে এত ভালো অনুভব করেছে?

    এমনিতে খুব একটা বেশি সাজে না ও, কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া খাঁটি রাজপুত রক্তের সৌজন্যে এমনিই চেহারায় এমন একটা আভিজাত্য আছে যাতে লোকে দু-বার ফিরে তাকায় ওর দিকে। ওর অকালপক্ব মস্তিষ্কের মতো অন্তত শরীরটাও ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, সে ঠিক সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বেড়ে উঠছে, এইজন্য ভগবানকে অশেষ ধন্যবাদ দেয় ও।

    একটা হালকা গোলাপি রঙের চিকনের সালোয়ার কামিজ পরেছে ও আজ। চুলটাকে যত্ন কর বেঁধেছে চুড়ো করে। ভোরের ফ্লাইটের ধকলে কিছুটা ক্লান্তি এলেও উত্তেজনায় সেই ক্লান্তিকে ঝেড়ে ফেলে দিয়েছে উজ্জয়িনী।

    আঠেরো বছর বয়সটা যেন শুঁয়োপোকার খোলস ছেড়ে প্রজাপতি হয়ে ওঠার আগের পর্যায়, প্রজাপতির রূপ তখনও ঠিকমতো পরিস্ফুট হয় না, অথচ শুঁয়োপোকাতে আটকে থাকতেও মন চায় না!

    শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও ভেতরে ভেতরে ছটফট করছিল উজ্জয়িনী, মুখোমুখি চিনতে পারবে তো! জামার রং থেকে শুরু করে আরও বিবরণ যদিও দেওয়া আছে, তবু।

    আর চিনতে পারলেও যদি ফোনের গলার আওয়াজের মতো উজ্জয়িনীকে ভালো না লাগে? যদি মোহ কেটে যায় এক লহমাতেই? কী করবে ও তাহলে? নিজের বুকের ধড়াস ধড়াস শব্দ নিজেই শুনতে পাচ্ছিল বেশ।

    কাঁধে কার একটা হাত পড়তেই ও চমকে পেছনে তাকাল, আর ওপাশের পুরুষকণ্ঠ খুব নরম অথচ গাঢ়ভাবে বলে উঠল, ‘উজ্জয়িনী! একটু দেরি হয়ে গেল। এত জ্যাম!’

    ও আর সোজাসুজি তাকাতে পারল না, হালকা বাদামী রঙের শার্ট আর সমুদ্রনীল জিনস কি না সেটা ভেরিফাই করারও আর প্রয়োজন নেই ওর, ওই গলা ও ঘুমন্ত অবস্থাতেও বুঝি চিনতে পারবে! বরং কোথা থেকে ওর স্বভাব-বহির্ভূত একরাশ লজ্জা এসে গ্রাস করছিল ওকে।

    খানিক আড়ষ্টভাবে ও বলল, ‘না, দেরি কোথায়! ঠিক আছে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }