Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ১৬

    ১৬

    বেলফাস্ট থেকে লন্ডন, লন্ডন থেকে দিল্লির ফ্লাইট। কস্তুরীকে নিয়ে নাগেশ বিজনেশ ক্লাসে বসেছিলেন। খাতায় কলমে কস্তুরী ওঁর এই টুরের সেক্রেটারি হলেও মূলত সঙ্গদান ছাড়া কিছুই তেমন ও করেনি। এখন নাগেশ মুখে মুখে ডিকটেশন দিচ্ছিলেন, সেটাই ও ল্যাপটপে টাইপ করছিল। প্লেন এখনও ছাড়েনি।

    চিঠি ড্রাফট শেষ হলে কস্তুরী উচ্ছলভাবে বাইরে তাকিয়েই দূরের প্লেনগুলোর ওঠানামা দেখতে পেল। ওর অভিমান অনেকক্ষণ আগে কেটে গেছে। আসলে ওর মনটা অনেকটা আকাশের মতো, এই মেঘ, পরক্ষণেই বৃষ্টি।

    নাগেশ কস্তুরীর উচ্ছল তাকিয়ে থাকা দেখছিলেন। ওর এই ছেলেমানুষি স্বভাবের জন্যই নাগেশের একঘেয়েমি আসে না।

    এই যদি সুজাতা হত! সামান্য মনোমালিন্য নিয়ে অনায়াসে কুড়িদিন কাটিয়ে দিত, মনে মনে ভাবলেন নাগেশ। অভিমানেরও একটা সীমা থাকে, সেই সীমারেখা পার করলে আর ভালো লাগে না, তখন সেটা শুধুই বিরক্তি উৎপাদন করে।

    কস্তুরী নাগেশের মনের কথা বুঝতে পারল কি না কে জানে, জানলার দিক থেকে চোখ ফিরিয়ে তাকাল, ‘আপনি কিন্তু আমাকে এখনও বললেন না!’

    ‘কী বলব আবার?’ নাগেশ ভ্রূ কুঁচকোলেন। যতই স্বাভাবিক থাকুন, ভেতরে ভেতরে তিনি আসলে অস্থির হয়ে পড়ছেন। মেয়েটা কতদিন পর বাড়িতে আসছে, দেখতে ইচ্ছে করছে খুব।

    আলগোছে ঘড়ি দেখলেন একবার, এতক্ষণে দিল্লিতে নেমে যাওয়ার কথা। দীনেশকে বলা আছে গাড়ি নিয়ে গিয়ে ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে। আগামীকালের পার্টির ব্যাপারে আয়োজন তো করাই আছে। ভাবলে অদ্ভুত লাগে, এই সেদিন নার্সিং হোম থেকে পুঁটুলি করে নিয়ে এলেন ওইটুকু উজ্জয়িনীকে, ছাব্বিশে জানুয়ারির দিন জন্মেছিল মেয়ে, এর মধ্যেই এত বড়ো হয়ে গেল?

    নাগেশ মনে মনে ঠিক করলেন, কালকের জন্মদিনের পার্টিতে কোনো খামতি রাখবেন না, সবাইকে নিমন্ত্রণ ইতিমধ্যেই করা হয়ে গেছে, শুধু উজ্জয়িনীই যা জানে না, ওর জন্য ওটা সারপ্রাইজই থাকবে। এইজন্যই তো অত বড়ো সম্মেলনটা প্রতিরক্ষা সচিবের অনুরোধেও ছাব্বিশ তারিখ করেননি, কালকের দিনটা শুধুই মেয়েটার জন্য।

    মাঝে মাঝে নিজের বাচ্চা মেয়েটার জন্য বড়ো কষ্ট হয় নাগেশের। ছোটো থেকে কখনো মেয়েটা একটা সুস্থ বাড়ির পরিবেশ তো পেলই না, উলটে সঙ্গে অল্পবয়সে অতিরিক্ত ম্যাচিয়োরিটির বোঝা টানতে টানতে বেচারা ক্লান্ত হয়ে পড়ছে। প্রথম যখন নাগেশ আর সুজাতা বুঝেছিলেন উজ্জয়িনী আর পাঁচটা শিশুর মতো নয়, উদ্ভ্রান্ত হয়ে ছুটে গিয়েছিলেন ডাক্তারের কাছে। উজ্জয়িনী তিন বছরেই দুরূহ পাটিগণিতের অঙ্ক করতে শুরু করেছিল। তারপর মেয়ে প্রডিজি শুনে সাময়িক গর্ব হলেও এখন সেটাকে বরং অভিশাপ মনে হয় নাগেশের। মনে হয়, এর চেয়ে সাধারণ মেধাসম্পন্ন বাচ্চা হলেও ওর শৈশবটা অনেক আনন্দের হত। তার সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো এল ওর সেই হ্যালুসিনেশনের অদ্ভুতুড়ে স্বপ্ন।

    মেয়েকে কাছছাড়া করতে চাননি নাগেশ। চেয়েছিলেন দিল্লিতেই পড়ুক। কিন্তু তেরো-চোদ্দো বছর বয়সেই উজ্জয়িনীর সতেরো আঠারো বছরের মতো মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল, সে নিজেই বলল, বাড়িতে থেকে পড়তে সে চায় না। এমনকী, বাবা মা ওর ওখানে ঘন ঘন যাক, সেটাও ও চায় না। মনে পড়লেই বুকটা মুচড়ে ওঠে নাগেশের।

    ব্যবসায়ী হিসেবে, রাজনীতিক হিসেবে তিনি সফল হলেও, সত্যিই একজন স্বামী হিসেবে, পিতা হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ!

    কস্তুরী এবার ঠেলা দিল, ‘বলুন না প্লিজ, এই কনফারেন্সটা কীসের ওপর? অ্যান্টিটেররিজম? কারা আসবে?’

    নাগেশ বর্তমানে ফিরে এলেন। প্লেন টেক অফ করে ফেলেছে। গোত্তা খেয়ে ধীরে ধীরে উঠছে ওপরের দিকে। চাপা একটা নিশ্বাস ফেলে মনটা অন্যদিকে ঘোরালেন, ‘তুমি কি জানো সারা পৃথিবীতে শুধু অস্ত্রশস্ত্র, যুদ্ধের পেছনে এক বছরে খরচ হয় পাঁচ ট্রিলিয়ন ডলারেরও বেশি?’

    কস্তুরী মন দিয়ে শুনছিল, ‘পাঁচ ট্রিলিয়ন মানে কত টাকা হচ্ছে?’

    ‘এক ট্রিলিয়ন মানে এক লাখ কোটি। এক ট্রিলিয়ন ডলার মানে প্রায় পঁয়ষট্টি লাখ কোটি টাকা। এবার হিসেব করে নাও।’

    কস্তুরী চমকে উঠল।

    ‘নিউক্লিয়ার বা রাসায়নিক মারণাস্ত্র তো ছেড়েই দাও, শুধু সাধারণ আর্মসেই আমেরিকা প্রায় আশি বিলিয়ন ডলার খরচ করে প্রতি বছর। আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ইজরায়েল, চীন, এইসব দেশগুলো সবচেয়ে বেশি আর্মস তৈরি করে, সাপ্লাই করে। এই এত এত টাকা যদি স্বাস্থ্য, শিক্ষা, গরিবদের উন্নয়নের কাজে লাগানো যেত, কত ভালো হত বলো তো!’

    কস্তুরী চুপ করে শুনছিল।

    নাগেশ বললেন, ‘তার ওপর গোটা বিশ্বে অস্ত্র ব্যাবসাটা সাংঘাতিকভাবে ইরেগুলেটেড, মানে বেশিরভাগ দেশের সরকার এমন সব প্রাইভেট কোম্পানির কাছ থেকে অস্ত্র কেনে, যাদের কাছে টাকাটাই সব, অনেক সময় তাদের বৈধতাও থাকে না। সরকার দেখেও চুপ করে থাকে।’

    কস্তুরী বলল, ‘নিজেদের ডিফেন্স শক্তিশালী করতে গেলে দেশগুলোকে অস্ত্র তো কিনতেই হবে, আর যেসব ফ্যাক্টরি অস্ত্র তৈরি করে, তাদের থেকেই তো কিনবে। এতে অসুবিধার কী আছে?’

    ‘অসুবিধার নেই?’ এয়ারহোস্টেসের হাত থেকে কফির কাপ নিয়ে নাগেশ বললেন, ‘যে কারখানা আজ টাকার বিনিময়ে অস্ত্র তুলে দিচ্ছে কোনো দেশের সরকারের হাতে, তার যদি কোনো দেশাত্মবোধ না থাকে, কাল সেই কারখানাই তো অস্ত্র তুলে দেবে জঙ্গিদের হাতে, উগ্রপন্থীদের হাতে, টাকার বিনিময়ে। তখন? সারা পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে এভাবে!’

    ‘ঠিক! এটা ভেবে দেখিনি!’ কস্তুরী মাথা নাড়ল।

    ‘ইন ফ্যাক্ট, সেটাই হচ্ছে। অনেক বেআইনি অস্ত্র পাচারকারী সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা একইসঙ্গে দু-পক্ষকেই অস্ত্র জোগান দিয়ে যাচ্ছে, দু-পক্ষ থেকেই তারা মোটা টাকা কামাচ্ছে, এদিকে দু-পক্ষেরই শয়ে শয়ে লোক মরছে।’ নাগেশ দম নেওয়ার জন্য এক মুহূর্ত থামলেন, ‘বছর কুড়ি আগে আফ্রিকার দুটো গরিব দেশ, ইথিয়োপিয়া আর এরিট্রিয়ার মধ্যে যুদ্ধ লেগেছিল, দুটো দেশই পাশাপাশি, প্রচুর অস্ত্রপাচারকারী দুটো দেশকেই হাজার হাজার আর্মস সাপ্লাই করে গেছে, দুটো দেশেরই কোটি কোটি টাকা খরচ হয়েছে, হাজার হাজার লোক মারা গেছে। এদিকে রাতারাতি ওইসব আর্মস সাপ্লায়াররা কোটিপতি হয়ে গেছে। কেন, অপারেশন নো লিভিং থিং-এর নাম শোনোনি?’

    কস্তুরী মনে করতে করতে বলল, ‘ওই একানব্বই সালের লাইবেরিয়া আর সিয়েরা লিওনের যুদ্ধটা, না?’

    নাগেশ সায় দিলেন, ‘হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর মধ্যে একটা। রাতারাতি শহরগুলোকে ধ্বংসাবশেষ বানিয়ে দেওয়া হয়েছিল। হাজার হাজার বাচ্চা ছেলের হাতে ভয়ংকর সব বন্দুক দিয়ে দেওয়া হয়েছিল, তাদের চামড়া ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ড্রাগ, তারা যাকে পেরেছিল, তাকে মেরে ফেলেছিল, বাড়ি গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল। লক্ষ লক্ষ মেয়েরা এক রাতে রেপড হয়েছিল। নৃশংসতার চূড়ান্ত। আর এই পুরো নারকীয় ঘটনায় মদত দিয়েছিল অস্ত্রব্যাবসা। তাদের জন্যই এত সুলভ হয়েছিল অস্ত্র।’

    ‘ইস!’ কস্তুরী শিউরে উঠল।

    ‘সারা বিশ্বের চল্লিশ শতাংশ দুর্নীতির জন্য দায়ী হচ্ছে এই বেআইনি অস্ত্রব্যাবসা। অথচ সব দেশের সরকারই এটা নিয়ে চরম উদাসীন। তারা খালি বছরে একবার করে কোনো ভালো জায়গায় নিউক্লিয়ার ওয়েপন নিয়ে চুক্তি করে, সমাবেশ করে, টাকার শ্রাদ্ধ হয়, এদিকে পেছন দিয়ে যে এত লক্ষ লক্ষ আর্মস এইভাবে ক্ষতি করছে, সেদিকে কারুর হুঁশ নেই।’ নাগেশ তেতো গলায় কথাগুলো বললেন, ‘আর নব্বই শতাংশ ক্ষেত্রে যুদ্ধ লাগে প্রতিবেশী দেশগুলোতে, আর সেখানে আর্মস ট্রেড ফুলেফেঁপে ওঠে, রক্তের বন্যা বয়ে যায়। তাই আমরা ঠিক করেছি, সমস্যাটাকে তাড়াতে গেলে আগে শিকড়টাকে ওপড়ানোর চেষ্টা করব। তাই আমরা পার্লামেন্টের কিছু সদস্য বিদেশি একটা সংস্থার সঙ্গে যৌথভাবে এই মিটটার আয়োজন করেছি। বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক আমাদের সাপোর্ট করছে। এমনকী রাষ্ট্রসংঘ পর্যন্ত শুভেচ্ছা জানিয়েছে। বুঝতে পেরেছ?’

    ‘সবই বুঝলাম। কিন্তু এটাই বুঝলাম না যে কারা এতে যোগ দিতে আসছে।’ কস্তুরী মুখ ভারী করল।

    নাগেশ বললেন, ‘আমরা খেয়াল করে দেখেছি, প্রতিবেশী দেশগুলোর মধ্যেই এইধরনের সংঘর্ষ বাধে সবচেয়ে বেশি। তাই সেইরকম এক জোড়া করে প্রতিবেশী দেশ, যারা নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত, তাদের বিদেশ সচিবকে এই মিটে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা নিজেদের তিক্ততা, দলাদলি ভুলে মিটমাট করে নিতে পারে, আর এটা শুধু তাদের স্বার্থেই নয়, দেশের টাকা এবং নাগরিক হত্যার স্বার্থে। আমরা প্রায় কুড়ি জোড়া দেশকে ইনভাইট করেছিলাম, তার মধ্যে শেষ পর্যন্ত আসার জন্য সম্মতি জানিয়েছে বারো জোড়া দেশ। সাতাশ তারিখ মিটটা হওয়ার কথা, সেইদিন এক জোড়া করে দেশ, যাদের আমরা পিস কাপল, মানে শান্তির জুটি বলছি, তারা নিজেদের মধ্যে একটা করে চুক্তি করবে যে সেদিনের পর থেকে কোনোরকম যুদ্ধ, ঝগড়ায় তারা আর লিপ্ত হবে না। উদবোধন করবেন স্বয়ং আমাদের বিদেশমন্ত্রী। ভি ভি আই পি সম্মেলন। নিরাপত্তায় মুড়ে ফেলা হবে পুরো জায়গাটা।’

    ‘পাকিস্তানও আসছে?’ কস্তুরী জিজ্ঞাসা করল।

    ‘আসছে।’ নাগেশ বললেন, ‘এতে দুনিয়া জুড়ে পুরো বেআইনি আর্মস ব্যাবসাতেই একটা বড়োসড়ো ধাক্কা আসবে। সবচেয়ে বড়ো কথা, ভারত যে শুধু এই মিটটা হোস্ট করছে তাই নয়, এই মিটটার ফলে যে শান্তির বাণী দেওয়া হবে, তাতে ভারত যে কত বড়ো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তা ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।’ বলতে বলতে নাগেশের গলার স্বর আবেগে কেঁপে উঠল। সাংসদ হওয়ার পর থেকেই নিজ উদ্যোগে শান্তিমূলক নানা কাজকর্মে নাগেশ সংসদে নজর কেড়েছেন, আগের বছরেও নারীপাচার নিয়ে এমনই একটা সম্মেলন আয়োজন করেছিলেন, কিন্তু তার সঙ্গে আয়তনে এবং ওজনে এবারেরটার তুলনাই চলে না।

    ‘কোথায় হবে এটা, সেটাই এখনও বললে না! প্রগতি ময়দানে? কস্তুরী বলল।

    ‘নাহ!’ নাগেশ সিটটাকে পেছনদিকে হেলিয়ে দিলেন, বাইরে এখন শুধুই মেঘ, বললেন, ‘ঐতিহাসিক চুক্তি, তাই ঐতিহাসিক জায়গায় আয়োজন করেছি। আগ্রায়।’

    ‘আগ্রার কোথায়?’ কস্তুরী জানতে চাইল।

    ‘একটা অডিটোরিয়ামে। তার আগের দিক সন্ধ্যাবেলা অতিথিদের তাজমহল ঘুরিয়ে দেখানো হবে, সেটায় অবশ্য আমি যাব না, বাড়িতে পার্টি থাকবে।’ নাগেশ উঠে দাঁড়ালেন। একটু বাথরুমে যাবেন।

    নাগেশ সিং বাথরুমের দিকে এগোনোমাত্র কস্তুরী নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলল। এখন এয়ারলাইনসগুলো আকাশেও ওয়াইফাই দিচ্ছে। ঝড়ের গতিতে ও কাউকে কিছু একটা টাইপ করতে লাগল।

    টাইপ করতে করতে ওর মুখে ফুটে উঠল অদ্ভুত একটা হাসি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }