Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ১৮

    ১৮

    সুরঞ্জন আর রুদ্র বেরিয়ে যাওয়ার আধ ঘণ্টার মধ্যেই কলিং বেল বাজতে পূরবী একটু অবাক হলেন। সবে চারটে বেজেছে। বিকেলের আলো এখনও খট খট করছে। এইসময় কারুর আসার কথা নেই।

    রতন বলে রান্নার লোকটিও আসে আরও কিছুক্ষণ পর, ওকে অবশ্য এখনও রান্নার হেল্পার হিসেবেই ইউজ করছেন পূরবী। আনাজ কুটে দেওয়া, মশলা বেটে দেওয়া, ওই অবধি। খুন্তি ধরতে দেননি।

    গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে অলস পায়ে এসে দরজার কি-হোলে চোখ রাখলেন পূরবী। কিন্তু নিকষ কালো অন্ধকার সেখানে। কিছুই দেখা গেল না।

    লবিতে তো যথেষ্ট আলো রয়েছে, তবু কাউকে দেখা যাচ্ছে না কেন?

    তবে কি যে এসেছে সে ইচ্ছে করে কি-হোলটা চাপা দিয়ে রেখেছে?

    একটুক্ষণের জন্য পূরবী একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। কী করবেন, বুঝতে পারছেন না। উত্তরপ্রদেশ জায়গাটা সম্পর্কে এমনিই একটু কেমন শঙ্কা আছে মনে, তার ওপর বাড়িতে আর কেউ নেই।

    দরজার কাছে গিয়ে জোরে একবার জিজ্ঞেস করলেন, ‘কৌন হ্যায়?’

    কোনো শব্দ নেই। অথচ বেল বাজল। এবার পরপর তিনবার।

    পূরবী এবার আর সাতপাঁচ না ভেবে খুলেই ফেললেন দরজাটা। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন?

    দরজা খুলতেই পূরবীর চোখ বড়ো বড়ো হয়ে গেল। হতভম্ব মুখে তিনি শুধু বলতে পারলেন, ‘ওমা! এ কী!’

    প্রিয়ম ট্রলিটাকে ঢোকাচ্ছিল, সঙ্গেসঙ্গে ইশারায় চুপ করতে বলল, তারপর ফিসফিস করল, ‘ও কোথায় মা? ঘুমোচ্ছে?’

    পূরবী এবার হেসে ফেললেন। এমা, ছেলেটা সারপ্রাইজ দেওয়ার জন্য এতদূর থেকে ছুটে এল, আর মেয়েটা এখনই বাড়ি নেই? নিজের মেয়ের কাছে এতদিন পরে এসে যতটুকু আনন্দ হয়েছিল, জামাইয়ের আচমকা আগমনে সেই আনন্দ যেন হাজারগুণ বেড়ে গেল।

    খুশিতে ডগমগ হতে হতে পূরবী বললেন, ‘রুদ্র আর ওর বাবা তো বেরোল একটু! তুমি বোসো আগে, জল খাও। রুদ্র সকাল থেকে চিন্তা করছে তোমাকে ফোনে পাচ্ছে না বলে, আর তুমি…!’

    প্রিয়মের মুখটা মুহূর্তে নিভে গেল, ক্লান্ত শরীরে ও এবার সোফায় বসে পড়ল, ‘যাহ! এইসময়েই বেরিয়ে পড়ল? আমি কাল থেকে ওকে চমকে দেব ভাবতে ভাবতে কত লুকোছাপা করে এলাম!’

    পূরবী ততক্ষণে জল এগিয়ে দিয়েছেন, ‘আমার যে কী ভালো লাগছে! আমরাও তো আজই এসেছি। খুব ভালো করেছ প্রিয়ম!’

    প্রিয়ম ঢকঢক করে জলটা খেল, ‘হ্যাঁ, ওইজন্যই তো আরও এই সময়ে এলাম। দু-সপ্তাহ আগে ও যখন বলল আপনারা এখন আসছেন আগ্রা, ভাবলাম এমনিতেও ছুটি তো নিই-ই না, আমিও চলে যাই। সবাই মিলে হইহই করা যাবে।’

    ‘খুব ভালো করেছ!’ আনন্দে পূরবী ফোন করতে যাচ্ছিলেন রুদ্রকে, প্রিয়ম হাঁ হাঁ করে উঠল, ‘এখন কিছু বলবেন না মা! ও আসুক না! না হলে আর সারপ্রাইজের কিছুই থাকবে না যে!’

    পূরবী সঙ্গেসঙ্গে ফোনটা কেটে দিলেন। মনের ভেতর যখন প্রচণ্ড আনন্দ হয় তখন মানুষ কী করবে ভেবে পায় না। ওঁরও সেটাই হচ্ছিল। একবার ভাবলেন এখুনি গিয়ে প্রিয়মের প্রিয় লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে ফেলেন, আবার মনে হল, এতটা জার্নি করে এসে কি ওসব খেতে চাইবে?

    দিশেহারা হয়ে ফ্রিজ থেকে ফল বের করতে করতে বললেন, ‘তুমি চিনলে কী করে? আগে তো কখনো আগ্রা আসোনি।’

    ‘ওর এই ঠিকানাটা তো আমার কাছে ছিলই, এয়ারপোর্ট থেকে ক্যাবে এলাম, ড্রাইভার নিয়ে চলে এল।’ প্রিয়ম হাসল, ‘আপনারা কেমন আছেন বলুন? বাবার শরীর ভালো আছে? কোথায় বেরিয়েছে ওরা?’

    .

    মুন্না দুপুর দুপুর উঠে বাস ধরে এসে যমুনা এক্সপ্রেসওয়ের পাশের রাবুপুরা বলে এই জায়গাটায় দাঁড়িয়ে ছিল। দুপুরে গরম রুটি, ডিমতরকা আর পেঁয়াজ দিয়ে জম্পেশ খাওয়া হয়েছে। চাঁদনিকে শাকিল কী বলেছে কে জানে, হেব্বি যত্নআত্তি করছে ওর। সঙ্গে রোশনি বলে সেই লেজুড়টা তো আছেই। সে তো পারলে মুন্নার মুখও মুছিয়ে দেয় খাওয়ার পর। সে করুক, মুন্না বেইমান নয়, কারুর থেকে ফ্রি-তে সার্ভিস নেয় না, আজ এখানে পেমেন্ট পেলেই সুদে-আসলে সব পুষিয়ে দেবে।

    মুন্না কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল। পাশেই হাইওয়ে, সাঁ সাঁ করে গাড়ি ছুটছে প্রায় উল্কার গতিতে। দিল্লি থেকে আগ্রা যাওয়ার এটাই এখন সবচেয়ে ভালো রাস্তা। শুধু রাস্তায় টোলের চার্জ বড্ড বেশি, এই যা। না হলে হু হু করে পৌঁছে যাওয়া যায় আগ্রা। রাবুপুরা বলে এই জায়গাটা একটা গ্রাম, পাশেই যমুনা এক্সপ্রেসওয়ের টোল বলে এখানে ছোটোবড়ো অনেকগুলো ধাবা গজিয়ে উঠেছে। কৃষিপ্রধান গ্রামের অনেকের জীবিকা হঠাৎই এখন ধাবায় শিফট করেছে। তা ভালো। তাতে মুন্নাদের কারবারেরও সুবিধা হয়েছে।

    মুন্না একটা দোকান থেকে গরম চা নিল। এই ঠান্ডায় হাইওয়ের হাওয়াতে হাত-পা কেঁপে যাচ্ছে যেন! দু-তিন চুমুক দেওয়ার পর শরীরে একটু আরাম বোধ হল। আলগোছে এক হাতে কাপ ধরে অন্য হাতে ফোন করল ফজলুলকে, ‘কোথায়?’

    ‘ওস্তাদ, একটু দেরি হবে। নজফগড়ে আছি। এই মাল এল। তুমি ওয়েট করো। আমি এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাচ্ছি।’ বিশাল চেঁচামেচির মধ্যে ফজলুলের গলা শোনা গেল।

    মুন্না আর কোনো কথা না বলে কেটে দিল। দুপুরেই জেনে গেছে কোন গাড়িতে ওরা আসবে। জি বি রোডের ওই লোকের মুশকো চেলাটা, কী যেন নাম, ওয়াসিম, সে যতই বলুক হ্যান লাগবে ত্যান লাগবে, এত শর্ট নোটিশে বেশি ভ্যারাইটি জোগাড় করা যায় নাকি! তাও মুন্না শেখের চ্যানেল সব জায়গায় বলে কাল রাতে অর্ডার দিয়ে আজ রাতেই ডেলিভারি দিতে পারছে। অন্য কেউ হলে প্রথমেই হাত তুলে দিত। চায়ের কাপটা শেষ হতে পায়ে পায়ে ও এগিয়ে গেল আরও একটা ঘুপচি দোকানের দিকে, ‘অমলেট হবে?’

    ‘হবে।’ এক ঝলক দেখে সসপ্যানে তেল ছাড়তে ছাড়তে বলল লোকটা।

    ‘কড়া করে ভেজে দাও তো একটা। আর ঝাল দিয়ো।’ ওকে এখন এখানে কিছুটা সময় কাটাতে হবে।

    হিসেবমতো চিন্তার কিছু নেই, প্রতিবারের মতো এবারেও গাড়ির পেটের মধ্যে তেলের ডুপ্লিকেট ট্যাঙ্ক ঢুকিয়ে তার মধ্যে করে আনা হচ্ছে, ওই নিয়ে চাপ নেই। পুলিশের ঠাকুরদার সাধ্য নেই ধরে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। ফজলুল দুপুরে যা বলল সেই অনুযায়ী শুধু ১২ বোরের পিস্তল পাওয়া গেছে, তাও মোটে দু-শোটা, কিছু গ্রেনেড আর কয়েকটা দিশি বন্দুক, যাকে ওদের ভাষায় বলে তামাঞ্চা, আর কিছুই নাকি নজফগড়ের স্টকে নেই।

    কাল তো লোকটা বলেছিল আড়াইশো পিস ওয়ান শট পিস্তল আর কুড়িটা মতো কার্বাইন লাগবে, সেখানে কোনোটাই পুরো পাওয়া গেল না। সবই মুঙ্গেরে পড়ে আছে। শালা একদিনও যদি বেশি সময় দিত, মুন্না ঠিক হাসানকে দিয়ে কলকাতা থেকে আনিয়ে নিত, তখন পেমেন্টটাও বেশি পাওয়া যেত।

    গতমাসেই তো মাত্র দু-দিনের মধ্যে আসামে আলফা দলকে সাপ্লাই করল কতগুলো এ কে ৪৭, ভালো ভালো ক-টা রাইফেল, পঞ্চাশ প্যাকেট গ্রেনেড। নর্থ ইস্টের লোকগুলো, কী যেন বলে ওদের, হ্যাঁ চিঙ্কি, বেটাচ্ছেলেরা হেব্বি পিটপিটে, পাশেই চীন থেকে বর্ডার টপকে ভালো ভালো মাল আনায়, দিশি মাল শুনেই প্রথমে নাক সিটকোচ্ছিল, তারপর সেই ওরাই ক-দিন বাদে মুন্না শেখের মালের প্রশংসা তো করেছে! আর সেখানে এবারে একটুর জন্য বড়ো কন্ট্র্যাক্টটা মিস হল, আফশোসে পিচিক করে থুতু ফেলল ও।

    অমলেটটা তৈরি হয়ে গিয়েছে, গরম ধোঁয়া ওঠা প্লেটে চামচ বসিয়ে মুখে ঢোকাতেই কাঁচালঙ্কার ঝালে আর গরমে ‘উহ আহ’ করে উঠল ও। আর তখনই চোখে পড়ল, ও যেমন প্রায় আধ ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে গুলতানি করছে, ওদিকে আরেকটা লোকও চুপচাপ দাঁড়িয়ে আছে একটু দূরে। ছ-টা সমান্তরাল লেনের বিশাল হাইওয়ে, পাশে ধাবাগুলো পরপর হয়ে ছোটো একটা গলি তৈরি হয়ে গেছে, সেই গলির একদিকে মুন্না, অন্যদিকে লোকটা।

    কী ব্যাপারটা হচ্ছে? টিকটিকি নাকি?

    ও কিছুই দেখেনি এমন ভান করে খেতে লাগল। এখানে তো কোনো শালা বেশিক্ষণ দাঁড়ায় না। গাড়ি চালাতে চালাতে আসে, এখানে দাঁড়িয়ে খায়দায়, পেচ্ছাপ করে, ব্যস চলে যায়, সেখানে এ মক্কেল এতক্ষণ ধরে এখানে কী করছে? মুন্না আসার সময় থেকেই এসেছে, যতটুকু ও খেয়াল করতে পারছে।

    পুলিশের লোক হলেও তেমন চাপের কিছু নেই, ফজলুল গাড়ির ভেতরে যেভাবে মাল সিজ করে, কারুর ক্ষমতা নেই ধরতে পারে। শুধু ডেলিভারির আগে এই মালটাকে আউট করে দিতে হবে যেভাবে হোক।

    মুন্না ধীরেসুস্থে চিবিয়ে খেতে লাগল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }