Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ২০

    ২০

    উজ্জয়িনী ঠোঁটে শরবতের স্ট্র নিয়ে মুগ্ধ চোখে ওকে দেখছিল। ঈষৎ বাদামি-রঙা একটা দামি শার্ট, আর নীচে সমুদ্রনীল জিনস। গালের দু-পাশ থেকে নরম ভেলভেটের মতো নরম দাড়ি এসে আলতোভাবে মিলে গেছে চিবুকে, সেখানে দাড়িটা যেন একটু বেশি গাঢ়। রোদে পুড়ে ফর্সা চামড়ায় একটা হলদেটে ভাব এসেছে। কে বলে ওর বেশি বয়স। এই ঠান্ডা ক্যাফেতে ঠিক মুখোমুখি বসে উজ্জয়িনীর কিছুতেই মনে হল না ওর বয়স সাতাশ আঠাশের বেশি হতে পারে। যদিও ও নিজেও বলেছিল ওর সাঁইত্রিশ বছর বয়স, সেখানে উজ্জয়িনীর মাত্র আঠেরো। উনিশ বছরের পার্থক্য। তা হোক, মনের পার্থক্য যে এক ইঞ্চিও নয়, তা উজ্জয়িনী জানে।

    ও এটাও জানে, বাবা কিছুতেই এই সম্পর্ক মেনে নেবেন না। উজ্জয়িনীকে ওর কাছ থেকে দূরে সরানোর জন্য সাদা কালো সব রাস্তাই প্রয়োগ করবেন।

    তার ওষুধও তাই ও ভেবে ফেলেছে।

    এই ঠান্ডাতেও রোদে এতটা হেঁটে আসার জন্য ওর কপালের ওপরটায় দু-এক বিন্দু ঘাম জমেছে। শার্টের দু-দিকের হাতা কনুই অবধি গোটানো। কনুইয়ের নীচ থেকে বেরিয়ে থাকা দুটো পেশিবহুল হাত দেখে উজ্জয়িনীর মুগ্ধতা যেন বেড়ে গেল।

    ও মনে হয় বুঝতে পেরেছে উজ্জয়িনীর মনের কথা, মৃদু হেসে ঝুঁকে পড়ল সামনের দিকে, ‘কী দেখছ বলো তো তখন থেকে? তুমি আমার দিকে এমন হাঁ করে চেয়ে থাকলে আমি তোমায় দেখব কী করে?’

    উজ্জয়িনী এবার হেসে ফেলল, ‘ধ্যাত!’

    ও বলল, ‘না সত্যিই উজ্জয়িনী! যবে থেকে তোমাকে চিনেছি জেনেছি, তবে থেকে আমার খালি একটা কথাই মনে হত, কবে তোমাকে কাছ থেকে দেখব। তোমার মনটা যেমন সুন্দর, নিষ্পাপ, তুমিও তেমনই সুন্দর।’

    উজ্জয়িনী প্রচণ্ড এক ভালোলাগায় কথা বলতে পারছিল না। জ্ঞান হবার পর থেকে কেউ ওর সঙ্গে এত ভালো করে কথা বলেনি। সত্যিই ও সুন্দর? কই কেউ তো বলেনি! বাবা খালি চাপিয়ে দিয়েছে একের পর এক বিধিনিষেধ, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, আর মা ব্যস্ত থেকেছে বাবার সঙ্গে ঝামেলায়, নিজের বন্ধুবান্ধবীদের নিয়ে। উজ্জয়িনী কী ভালোবাসে, উজ্জয়িনী কতটা একা, কখনো কেউ ভেবে দেখেছে? কখনো কোনো বন্ধুও হয়নি তেমন, ওর এই বিস্ময়শিশু খেতাবের জন্য দূর আকাশের তারা হিসেবেই সবাই দেখেছে ওকে, কাছে এসে বন্ধুত্ব, ভালোবাসার হাত বাড়িয়ে কেউ দেয়নি। ওর ভেতরের দুঃখ কষ্ট যন্ত্রণা কেউ বোঝার চেষ্টাই করেনি। আর সেখানে ও উজ্জয়িনীকে কখনো বুঝতেই দেয়নি যে ও আর পাঁচটা মানুষের থেকে আলাদা, ওর সঙ্গে একাত্ম হয়ে বুঝতে চেয়েছে ওকে, ভাগ করে নিয়েছে ওর ভেতরের দুঃখকষ্ট, যন্ত্রণা। তাই তো উজ্জয়িনী ওকে মনের সব কিছু উজাড় করে দিয়েছে। দিনের পর দিন বাবা-মা-র ঝগড়া, ওর সেই ভয়ংকর দুঃস্বপ্ন সব খুলে বলেছে ওকে। তারপরও ও ওকে ছেড়ে যায়নি, উলটে ভরসার হাত যেন আরও জোরদার হয়েছে ওর।

    সবচেয়ে বড়ো কথা, উজ্জয়িনীর যেমন বাবা থেকেও নেই, ওর সত্যি করেই বাবা-মা নেই, ছোটো থেকে হোমে মানুষ। দু-জনের এই শূন্যতাই হয়তো কাছে আসতে আরও সাহায্য করেছে।

    সত্যিই, সামান্য রং নাম্বার থেকে মানুষের জীবন কত অন্যদিকে টার্ন নেয়!

    উজ্জয়িনী লজ্জা ঝেড়ে ফেলল, সময় বেশি নেই, বাবার পরিচিত মানুষ সব জায়গায় রয়েছে, কোথাও কেউ একঝলক দেখে ফেললে মুশকিল হবে। আর তো মাত্র চব্বিশ ঘণ্টা! এরই মধ্যে ওর একান্ত কাছে মানুষটা বিপদে পড়ুক, সেটা ও চায় না। ও ঠোঁট কামড়ে বলল, ‘কাল আমার আঠেরো বছর পূর্ণ হচ্ছে।’

    ও মিষ্টি করে হাসল, ‘জানি তো। আমার জয়ী কাল বিগ গার্ল হয়ে যাবে।’

    উজ্জয়িনী এবার ঈষৎ ঠোঁট ফুলিয়ে বলল, ‘আমার আর ও বাড়িতে থাকতে এক মুহূর্তও ভালো লাগছে না, হাঁপিয়ে উঠছি আমি। কারুর আমার জন্য কোনো সময় নেই।’ একমুহূর্তের জন্য ও থামল, ‘তা ছাড়া এখন বাবা নেই। আয়ারল্যান্ড গেছে। কাল সকালের মধ্যেই ফিরে যাবে, এসে আদিখ্যেতা শুরু করবে, তখন আবার বেরোনো মুশকিল হয়ে পড়বে। কাল এমনিই ছাব্বিশে জানুয়ারি, রিপাবলিক ডে-র প্যারেড দেখতে হয়তো জোর করে নিয়ে যাবে আমায় এম পি প্যাভেলিয়নে, কিংবা জন্মদিন নিয়েও বাড়াবাড়ি করতে পারে। ওসব আমার বিশ্রী লাগে।’

    ‘বাবা এসে মেয়েকে ভালোবাসবেন, তাকে আদিখ্যেতা বলছ কেন জয়ী?’

    ‘থামো।’ মুহূর্তে উজ্জয়িনীর মুখ-চোখ শক্ত হয়ে উঠল, ‘ছোটো থেকে যারা একটা বাচ্চাকে সুস্থ শৈশবটুকু দিতে পারে না, তাদের ওসব মানায় না বুঝেছ!’

    ও এবার বলল, ‘যাই হোক, ছাড়ো। তোমার বাবার একটা কনফারেন্স আছে না পরশু দিন? আগ্রাতে? কী-একটা পিস কাপল মিট না কী?’

    ‘হবে হয়তো, আমি জানি না ওসব।’ উজ্জয়িনী বলল, ‘তুমি কী করে জানলে?’

    ও মিষ্টি করে হাসল, ‘তোমার বাবা এত বিখ্যাত মানুষ, জানব না? এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন! কাগজেই তো পড়লাম। যাই হোক।’ ও উঠে পড়ল, ‘চলো, আর দেরি তাহলে না করাই ভালো। তোমার কিছু জামাকাপড় কিনতে হবে তো?’

    ‘না, আমি মোটামুটি নিয়ে এসেছি।’ উজ্জয়িনী পাশে রাখা ব্যাগটার দিকে দেখাল, ‘কয়েকদিন পরে কিনলেও হবে।’ একটু থেমে ও বলল, ‘আচ্ছা, আমরা তো কালই রেজিস্ট্রি করছি, তাই তো?’

    ও মুখে কিছু বলল না, শুধু এগিয়ে এসে উজ্জয়িনীর গালটা টিপে দিল। মুখে কিছু না বললেও ওর চোখে নীরব যে ভালোবাসা দেখতে পাচ্ছিল, তাতেই উজ্জয়িনীর মনটা আসন্ন অপার্থিব সুখের আশায় ভরে উঠল।

    কালো অন্ধকার দিনগুলো শেষ, শিলং-এর ঘরে বসে বালিশ চেপে কাঁদা শেষ, এবার শুধু উজ্জ্বল আলো সামনে!

    .

    মুন্নাদের গাড়িটা আগ্রা ঢুকতে ঢুকতে প্রায় বিকেল হয়ে গেল। রাস্তায় বিশেষ কিছু ঝামেলা হয়নি, শুধু রাবুপুরা গ্রামের ধাবার পাশের সেই লোকটা যে আসলে জি বি রোডের সেই ওসমানেরই পাঠানো লোক, তা বুঝতে সময় লেগেছিল একটু। মুন্না তখন থেকেই নজরে রাখছিল, টোল পেরিয়ে আরও চল্লিশ-পঞ্চাশ কিলোমিটার আসার পরেই যখন ওদের গাড়িটা আর লোকটার বাইকটা সমান্তরালে চলতে শুরু করল, তখন ড্রাইভারের উদ্দেশে মুন্না চেঁচিয়েছিল, ‘সাইড চেপে দাঁড়া তো একবার! এ’শালা বড্ড বাড়াবাড়ি করছে। মতলবটা কী দেখি!’

    ফজলুল বলেছিল, ‘দাঁড়াবে, না, জোরে বেরিয়ে যাবে? পুলিশের লোক হলে?’

    মুন্না নামতে নামতে অশ্লীল একটা গালাগাল দিয়ে বলেছিল, ‘পুলিশ হোক আর পুলিশের দাদু, কিচ্ছু টের পাবে না, তুই চুপ করে বসে থাক।’

    কিন্তু পরে যখন দেখে ওটা ওয়াসিমেরই লোক, তখন মুন্নার হুলিয়া ঘেঁটে যাওয়ার জোগাড়! শাল লোকই যখন পেছন পেছন দিল্লি থেকে পাঠাবি, তার হাতেই তো মুন্না ডেলিভারি করে দিতে পারত, এত কাণ্ড করে আগ্রা আসার কী দরকার ছিল?

    আজ চোদ্দো বছর হয়ে গেল মুন্না এত পার্টিকে মাল সাপ্লাই করছে, এরকম আজব কাস্টমার কখনো পায়নি। গ্রামে শাকিল তাই বলে বেশি লোভ না করতে, ওখানে থেকেই ব্যাবসা করতে, মুঙ্গেরের শয়ে শয়ে লোক কি তাই করছে না? কিন্তু মুন্না শেখ বিহারের ওই ঘুপচি গ্রামে আটকে থাকার জন্য জন্মায়নি, তাই ওকে এসব রিস্ক তো নিতেই হবে।

    যাই হোক, ওয়াসিমের ওই লোকটা আপাতত একটু দূরত্ব রেখে ওদের গাড়ির সামনে সামনে চলেছে। আগ্রা ঢুকে গেছে তাও মিনিট দশেক হল। মুন্না চোখ সরু করে একবার চারপাশটা দেখে নিল। বিকেলের পড়ন্ত রোদ, ডেলিভারি করতে করতে আশা করা যায় সন্ধে নেমে যাবে। একটু অন্ধকার হলেই ভালো।

    সামনের বাইকের লোকটা বড়োরাস্তা ছেড়ে আচমকা একটা গলিতে টার্ন নিল। মুন্নার নির্দেশমতো ওদের গাড়ির ড্রাইভারও সেই দেখাদেখি গলিতে ঢুকতেই ফজলুল চাপা গলায় বলল, ‘ঠিক যাচ্ছি তো ওস্তাদ?’

    মুন্না খিঁচিয়ে উঠল, ‘আমি কি আগে থেকে দেখে গেছি নাকি যে আমায় জিজ্ঞেস করছিস? আমি কী করে জানব?’ মনে মনে আসলে ওরও বেদম টেনশন হচ্ছিল, এখনও মাল ডেলিভারির সময় বুকটা ধুকপুক করে, কেউ কোথাও ফলো করছে না তো? তার ওপর মাঝরাতে নির্জন রেললাইনের ধারে বা কোনো লকআউট হয়ে যাওয়া কারখানার পেছনে ডেলিভারি করা এক জিনিস, আর ভরসন্ধেবেলা বাড়িঘর, দোকানপাট, লোকজনে ভরতি ক্যাঁচরম্যাচর গলি দিয়ে মাল নিয়ে যাওয়া আরেক জিনিস। কেউ কিছু না খেয়াল করলেও ভয়ে কলিজা শুকিয়ে যায়।

    চাপাস্বরে মুন্না বলল, ‘শালা, কোথায় নিয়ে যাচ্ছে বল তো? এ তো একদম ভদ্র পাড়া!’ পকেট থেকে কাল ওয়াসিমের দেওয়া ঠিকানাটা বের করল, গাড়ির মধ্যে অন্ধকার, তবু দু-পাশের দোকানের আলো থেকে অস্পষ্টভাবে আরও একবার পড়ল, ‘অঘোরেশ ভাট, ১৩, গোয়ালিয়র রোড, বালুগঞ্জ, আগ্রা।’

    সিঙ্গল পিস নয়, এতগুলো পিসের ডেলিভারি বাড়িতে নেবে?

    এই অঘোরেশ মালটা ভদ্র পাড়ায় বাড়ি করেছে, বাড়ির মধ্যে বসে ডেলিভারি নেবে নাকি? আজকাল যেমন অনলাইন শপিং হয়েছে, তেমন? হেব্বি রগড় তো!

    মুন্না ফজলুলকে সেটাই বলতে যাচ্ছিল, হঠাৎ চলন্ত গাড়ির জানলার পাশে কার মুখ দেখে চমকে তাকাল, দেখল সামনের বাইক নিয়ে এগোনো লোকটা এখন ওদের গাড়ির পাশে পাশে যাচ্ছে, চোখাচোখি হতেই বলল, ‘বাড়িটা প্রায় এসে গেছে, সামনে গিয়ে আমি দু-বার হর্ন বাজিয়ে বাঁ-দিকের গলি দিয়ে চলে যাব। বাড়ির দু-পাশে বেশ কিছুটা করে জঙ্গল আছে, ওয়াসিম ভাই যেমন বলেছে, তোমরা সেভাবে বাড়ির পেছনদিকে গিয়ে জানলা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে চলে আসবে।’

    মুন্না চট করে একবার সামনে তাকিয়ে নিয়ে বলল, ‘কেউ দেখবে না তো? পাড়ার মধ্যে বাড়ি।’

    ‘কেউ দেখতে পাবে না। ওই বাড়িটা একটু ফাঁকা জায়গায়, আর আগাছা-ঝোপে ভরতি। দু-মিনিটে কাজ হাসিল হয়ে যাবে। আর বাড়ির পেছনদিকটা একদমই ফাঁকা। রাস্তা একদম পরিষ্কার।’

    মুন্না ঢোঁক গিলল, ‘আর পেমেন্ট কিন্তু এখনও…!’ ওর কথা শেষ হল না, লোকটা মোটা দুটো বান্ডিল গাড়ির মধ্যে ছুড়ে দিয়ে স্পিড বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }