Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ২৮

    ২৮

    ‘হ্যাঁ, ঔরঙ্গজেবের চিঠি দুটো আমি দেখেছি। একটা অত বড়ো স্থাপত্য প্রতি বছর মেরামতির প্রয়োজন তো হতেই পারে।’ ড মাথুর ঘুম জড়ানো গলায় উত্তর দিলেন।

    রুদ্র ভিতরের ঘরে এসে ফোনে কথা বলছিল, ‘কিন্তু স্যার, ওই বটেশ্বর শিলালিপি?’

    ‘বটেশ্বর শিলালিপি থেকে এটা কোনো- ভাবেই প্রমাণ হয় না যে ওই দুটোই ইতমদ-উদ-দৌলার কবর আর তাজমহল। দ্যাখো রুদ্রাণী, তোমাকে একটা কথা বলি। আজ যেখানে তাজমহল, এক হাজার বছর আগে সেখানে হয়তো ছিল কোনো উপাসনাগৃহ, তারও কয়েক লক্ষ বছর আগে সেখানে হয়তো চরে বেড়াত ডাইনোসরের দল। তাতে কিছু যায় আসে কি?’

    রুদ্র মাথা নাড়ল। ভদ্রলোক ঠিকই বলছেন। ফোনটা রাখার আগে মৃদুকণ্ঠে ও বলল, ‘আমি মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে পারি স্যার! প্লিজ কিছু মনে করবেন না।’

    ঘড়িতে রাত দুটো বেজে দশ মিনিট। বাইরে গোটা আগ্রা শহর ঘুমোচ্ছে, তবু রুদ্রর এই ছোটো ফ্ল্যাটে আজ এতগুলো মানুষ জেগে বসে আছে। একটু আগেই ভগতবীর সিং অঘোরেশকে নিয়ে বেরিয়ে গেলেন। বাইরে তিনজন কনস্টেবল অপেক্ষা করছিল, তারাও সঙ্গে গেল। অঘোরেশের সেই ঝোলা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।

    রুদ্রর কেমন যেন মনে হচ্ছিল, অঘোরেশের ওপর আবার হামলা হতে পারে। কেউ বা কারা অজানা কোনো স্বার্থের কারণে অঘোরেশকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তাই অঘোরেশের নিরাপত্তার জন্য পুলিশি পাহারার থেকে ভালো আর কিছুই হয় না।

    পূরবী ঘুমিয়ে পড়েছিলেন, মাঝে এসে একটা বড়ো ফ্লাস্কে কফি করে রেখে গেলেন।

    মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেও পুলিশের সামনে মা আর কিছু বলতে পারছেন না, রুদ্র দিব্যি বুঝতে পারছিল। ও ডাইনিং রুমে এসে বসল।

    নাহুম খান বললেন, ‘সবই তো বুঝলাম, কিন্তু তাজমহল শাজাহান বানিয়েছিলেন না সাড়ে আটশো বছর আগের সেই হিন্দু রাজা, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার কনসার্ন হল কাল সকাল বেলা তাজমহলের সিকিউরিটি এনশিয়োর করা। আর আমি সেটাই করব। পুরো তাজমহলের চারপাশ টাইট সিকিউরিটিতে মুড়ে ফেলব, যাতে একটা মাছিও না গলতে পারে, অঘোরেশের দলবল তো কোন ছার! এমনিতেই এখনও অবধি গুল মহম্মদের খুনের ব্যাপারে আমরা কিছু ক্লু পাইনি, এম এল এ ওয়াইসির দল খচে আছে, কাল যদি পোস্টারের কথা সত্যি হয়, আর দেখতে হবে না। তার ওপর দেখলেন তো, একটু আগেই ফোন এল, দিল্লির সাংসদ নাগেশ সিং-এর মেয়ে কিডন্যাপড, র‍্যানসমের জন্য রিজেন্ট সিনেমার সামনে যেতে হবে কাল। শালা…!’ নাহুম খানকে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল, ‘দুনিয়ার সব ক্রিমিনালই কি হঠাৎ আগ্রায় এসে হাজির হয়েছে? আমার পেছনে বাঁশ দিতে?’

    ‘নাগেশ সিং কে?’ রুদ্র জিজ্ঞেস করল।

    ‘রুলিং পার্টির এম পি, তার ওপর দিল্লির বিরাট বিজনেসম্যান। জয়পুরের রয়াল ফ্যামিলির ছেলে, রিসেন্টলি শান্তিচুক্তির ওপর অনেক কাজ করছেন, সাতাশ তারিখ আগ্রায় শান্তি সম্মেলন আছে দেখেননি? উনিই তো প্রধান আয়োজক।’

    ‘ওহ! হ্যাঁ হ্যাঁ।’ রুদ্র বলল। গত কয়েকদিন ধরে অফিস আসা যাওয়ার পথে দেখেছে বটে মস্ত মস্ত হোর্ডিং, অনেকগুলো দেশের নেতা আসছেন। ‘কী হবে যেন ওই সম্মেলনে?’

    নাহুম খান উত্তর দিলেন, ‘অনেক জোড়া প্রতিবেশী দেশ, যারা নিজেদের মধ্যে যুদ্ধকলহ করেই চলেছে, তাদের মধ্যে শান্তিচুক্তি করানো হবে। নাগেশ সিং-এর প্রধান উদ্দেশ্য বেআইনি অস্ত্র পাচারকে নিয়ন্ত্রণ করা। এতগুলো দেশের মধ্যে ঝামেলা মিটে গেলে সেটা অনেকটাই কন্ট্রোল করা যাবে বলে আশা করা যায়।’

    রুদ্র ভ্রূ কুঁচকে কী যেন ভাবছিল, ‘একটা কথা। আপনারা যখন সন্ধেবেলা অঘোরেশের বাড়িতে গেলেন, তখন কী দেখলেন? জিনিসপত্র সব পরিপাটি?’

    ‘পুরো বাড়িটাই তো অগোছালো।’ নাহুম খান হাত নাড়লেন, ‘ঢুকে আর্মসের বস্তাটা পাওয়ার পরেই আপনি ফোন করলেন। সেটা সিজ করে থানায় পাঠিয়ে দিয়েছি।’

    রুদ্র বলল, ‘দেখুন, আপনারা পুলিশের লোক। দু-জনেই এফিশিয়েন্ট অফিসার, সেখানে আমি একজন সাধারণ মানুষ, অফিসের তালেগোলে এবং বাবার পুরোনো বন্ধুত্বের সূত্রে এই ঘটনায় জড়িয়ে পড়েছি মাত্র। কিন্তু আমার যে ক-টা ব্যাপার নজরে পড়েছে, সেগুলো আপনাদের বলছি। তারপর আপনারা ডিসিশন নিন।’

    ‘সাধারণ মানুষ বলবেন না। জার্মানির চ্যান্সেলরের সঙ্গে ছবি তো আপনার এমনি এমনি নেই ম্যাডাম!’ ভগতবীর সিং হাসলেন।

    ‘ওসব ছাড়ুন। পুরো ব্যাপারটা আমি একবার সাজিয়ে নিচ্ছি, কেমন?’ রুদ্র টেবিলে রাখা লেটারপ্যাড থেকে একটা কাগজ ছিঁড়ে নিল, তাতে খসখস করে লিখতে লাগল,

    ১। অঘোরেশ ভাট আর নিজামুদ্দিন বেগ, দু-জনেই ইতিহাসের প্রফেসর, দু-জনের গবেষণার বিষয়ই ছিল এক- তাজমহল আদলে ১১৫৫ সালে বানানো এক হিন্দু শিব মন্দির। কে বানিয়েছিলেন? না, চান্দেলা বংশের রাজা পরমাদ্রিদেব। অঘোরেশ নিজে ব্যক্তিগত কারণে প্রচণ্ড মুসলিম বিদ্বেষী, সম্ভবত স্কিৎজোফ্রেনিয়ার রুগি, বহু বছর আগে মৃত স্ত্রীকে এখনও জীবিত মনে করেন। কতটা সত্যি বলছেন, কতটা মিথ্যা, তা এখনও পরিষ্কার নয়।

    ২। নিজামুদ্দিন বেগের কিছু অজানা সোর্স ছিল, যেখান থেকে উনি বিভিন্ন পুরোনো পুথিপত্র, শিলালিপি-টিপি পেতেন, যার অনেকগুলোই অসৎ উপায়ে। এক মাস আগে নিজামুদ্দিন সর্বভারতীয় এক সংবাদপত্রে তাঁর গবেষণার তথ্য তুলে ধরতে থাকেন এই আশায় যে তা পড়ে জনসাধারণের মধ্যে কৌতূহল জেগে উঠবে, ভারত সরকারকে এই ব্যাপারে তদন্ত করতে চাপ দেবে, কিন্তু ফল হয় ঠিক উলটো। মানুষের মধ্যে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়, সংবাদপত্রের এডিটর বাধ্য হয়ে মাঝপথে নিজামুদ্দিনের ধারাবাহিক কলাম বন্ধ করে দেন।

    ৩। হতাশ নিজামুদ্দিন তখন অঘোরেশকে বলেন দু-জনের রিসার্চ একসঙ্গে মিশিয়ে বিদেশি কোনো জার্নালে পাঠাতে, তা ছাড়া বিদেশি যে সংস্থা নিজামুদ্দিনের রিসার্চ ফান্ডিং করছে, তাদের সঙ্গে অঘোরেশের যোগাযোগ করিয়ে দেন।

    এই পর্যন্ত লিখে রুদ্র থামল, ‘অঘোরেশ কিন্তু এই ব্যাপারে তেমন কোনো ডিটেইলস আমাদের এখনও বলেননি।’

    নাহুম খান মনোযোগ দিয়ে রুদ্রর লেখা দেখছিলেন, বললেন, ‘আপনি আগে পুরোটা লিখুন, যেমন লিখছিলেন?’

    রুদ্র আবার লিখতে লাগল,

    ৪। অঘোরেশকে নিজামুদ্দিন লন্ডনের উইন্ডসর ক্যাসলের রয়াল লাইব্রেরি থেকে খোয়া যাওয়া শাজাহানের বাদশাহনামা-র অরিজিন্যাল পাণ্ডুলিপিটা রাখতে দেন। আর অদ্ভুতভাবে ঠিক তার পরেই নিজামুদ্দিন বেগ নিরুদ্দেশ হয়ে যান।

    ৫। অঘোরেশকে বলা হয় লখনৌ আসতে, লখনৌয়ের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থেকে অঘোরেশ হাতে পান লখনৌ মিউজিয়ামে রাখা বটেশ্বর শিলালিপির কিছু ফোটোগ্রাফ, যাতে বলা আছে ১১৫৫ সালে সম্রাট পরমাদ্রিদেবের নির্মাণ করা দুটি মন্দিরের কথা।

    ৬। ইতিমধ্যে অঘোরেশ ভাটের অ্যাকাউন্টে দেড় কোটি টাকা অজানা কোনো সোর্স থেকে ঢোকে, যেটা ব্যাখ্যা অঘোরেশ এখনও দিতে পারেননি।

    ৭। ২৪ জানুয়ারি পুলিশের দপ্তরে কোনো এক উড়ো ফোন যায়, অঘোরেশ এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত, এবং অত বিপুল টাকা বিদেশি সোর্স থেকে নিয়ে সে নাকি তাজমহল ওড়ানোর প্ল্যান করছে।

    ৮। এদিকে সারা আগ্রা শহরে ২৫ জানুয়ারি সকালে একটা পোস্টার ছেয়ে যায়, যাতে বলা আছে কেউ বা কারা ২৬ জানুয়ারি সকাল বেলা প্রমাণ করে দেবে যে সত্যিই তাজমহল ছিল এক হিন্দু মন্দির।

    ৯। ওইদিনই ভোরে মুসলিমপন্থী এক বিধায়কের ঘনিষ্ঠ নেতা খুন হয়। সেই নেতা নিজামুদ্দিন বেগের বাড়িতে হামলা চালিয়েছিল দলবল নিয়ে।

    ১০। ২৫ জানুয়ারি রাতে অঘোরেশের বাড়িতে এক বস্তা আর্মস পাওয়া যায়, যাতে রয়েছে কয়েকশো কাট্টা পিস্তল আর বেশ কিছু গ্রেনেড।

    এই পর্যন্ত লিখে রুদ্র থামল। বলল, ‘মোটামুটি এই হল পুরো ঘটনাপঞ্জি।’

    ‘না। আরও আছে।’ প্রিয়ম বলল।

    প্রিয়ম যে এতক্ষণ জেগে ছিল রুদ্র তা খেয়ালই করেনি। টানা এতটা রাস্তা জার্নি করে এসেছে, ভেবেছে ঘুমিয়ে পড়েছে হয়তো। কিন্তু না, ওদিকে সুরঞ্জন সোফায় বসে মৃদু স্বরে নাক ডাকছেন, কিন্তু প্রিয়ম মোবাইলে মগ্ন।

    রুদ্র অবাক হয়ে বলল, ‘আর কী?’

    প্রিয়ম বলল, ‘দিল্লির সাংসদ নাগেশ সিংহের মেয়েকে ২৫ জানুয়ারি দুপুরে কিডন্যাপ করা হয়েছে।’ মোবাইল থেকে চোখ না সরিয়েই ও বলল।

    রুদ্র মাথা নাড়ল, ‘আরে না না, ওটার সঙ্গে এই ঘটনার কী সম্পর্ক? শুধু দিল্লি কেন, ওরকম তো ভারতের কত জায়গাতেই ঘটছে, তার সঙ্গে এই ঘটনার তো কোনো যোগসূত্র নেই।’

    ‘থাকতেই পারে যোগসূত্র।’ প্রিয়ম বলল, ‘দ্যাখো ইন্টারনেট কী বলছে। শাজাহান যে রাজা জয়সিংহের প্রাসাদ অধিগ্রহণ করে তাজমহলে পরিণত করেছিলেন বলে অঘোরেশ ক্রমাগত দাবি করে চলেছিলেন, সেই জয়সিংহের বংশধর হলেন এই নাগেশ সিং।’

    ‘এটা কাকতালীয় ব্যাপার, প্রিয়ম!’ রুদ্র কিন্তু কিন্তু করে বলতে যাচ্ছিল, কিন্তু নাহুম খান বললেন, ‘নাগেশ সিংহের ওই সম্মেলনের অতিথিরাও কালই তাজমহলে আসবেন।’

    ‘না, আরও একটা লিঙ্ক আছে।’ প্রিয়ম বলল, ‘ড নিজামুদ্দিন বেগের কলাম নিয়ে যখন ক্যাবিনেটে ঝড় উঠেছিল, তখন এই নাগেশ সিংহই প্রকাশ্যে নিজামুদ্দিনকে সমর্থন করেছিলেন, মিডিয়ায় বলেছিলেন সরকারের উচিত অবিলম্বে তদন্ত শুরু করা। এই নিয়ে পার্টি ওঁকে পরে তিরস্কারও করে।’

    ‘অদ্ভুত!’ রুদ্র নিজের মনেই বলল, ‘এমন কি হতে পারে যে কেউ ইচ্ছে করে অঘোরেশকে ফাঁসানোর প্ল্যান করছে?’

    ‘কেন? অঘোরেশকে ফাঁসিয়ে কার কী লাভ?’ নাহুম খান বললেন, ‘বলছি আচ্ছা করে ধোলাই দিই…!’

    ‘লাভ এটাই যে অঘোরেশের দিকে পুলিশের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া।’ রুদ্র বিড়বিড় করল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }