Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ৩০

    ৩০

    রুদ্র বলল, ‘নাগেশ সিং-কে ফোন করা হচ্ছে! কেন?

    নাহুম খান কাঁধ ঝাঁকালেন, ‘কিছুই বুঝতে পারছি না। সব ব্যাপারগুলো এমনভাবে ঘটছে, মাথার মধ্যে পুরো জট পড়ে যাচ্ছে। নাগেশ সিং এখন আবার মেয়ের সেফটির জন্য পুলিশের মদত চাইছেন না।’ ইনস্পেকটর ঘড়ি দেখলেন, ‘সাড়ে তিনটে বাজে। দেখি আপাতত থানায় গিয়ে অঘোরেশ ভাটের মুখ থেকে ড বেগ সম্পর্কে কিছু খোঁজ বের করতে পারি কি না! পনেরো বছর হয়ে গেল চাকরি করছি, এরকম ঘ্যাঁট পাকানো খিচুড়ির দশা কোনোদিনও হয়নি। কী করছি, কেন করছি, কিছুই বুঝতে পারছি না!’

    রুদ্র বলল, ‘আর ন-টা বাজতে কিন্তু আর মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা বাকি। ওইদিকটা খেয়াল রেখেছেন তো?’

    নাহুম খান বললেন, ‘এস পি সাহেব তো বললেন তাজমহলের গেট থেকে পুরো ক্যাম্পাস একেবারে জেড প্লাস সিকিউরিটিতে মুড়ে দিয়েছেন, সেই কাল বিকেলের ওই বিশ্ব সম্মেলনের অতিথিদের শুধু ঢোকানো হবে, বাকি টুরিস্ট ঢোকানো বন্ধ থাকবে।’

    প্রিয়ম বলল, ‘ওহ, ওই সম্মেলনেরও তো ওই নাগেশ সিং-ই উদ্যোক্তা, না?’

    নাহুম খান মুখে একটা বিরক্তির ভঙ্গি করলেন, ‘হ্যাঁ, এদিকে নাগেশ, ওদিকে অঘোরেশ, মাঝখানে তাজমহল না শিবমন্দির, মহাদেব আমাকে তিনদিক থেকে পাগল করে দিচ্ছেন!’

    প্রিয়ম সমব্যথীর ভঙ্গিতে হাসল। ভদ্রলোক পুলিশ হলে কী হবে, রসবোধ আছে। নাগেশ আর অঘোরেশ দুটোই শিবের নাম, মাধ্যমিকে পড়া সমার্থক শব্দ মনে পড়ে গেল ওর।

    নাহুম খান বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ রুদ্র পিছু ডাকল, ‘এক মিনিট, মি খান!’

    নাহুম খান পেছন ফিরে জিজ্ঞাসু চোখে তাকালেন।

    রুদ্র বলল, ‘যদি কিছু না মনে করেন, আমরা আপনার সঙ্গে থানায় যেতে পারি?’

    ‘আমি তো থানায় যাচ্ছি না।’ নাহুম খান বললেন, ‘আমি যাচ্ছি হেডকোয়ার্টারে, সেখানেই অঘোরেশকে নিয়ে যাওয়া হয়েছে। সব কর্তারা এখন মিটিং-এ ব্যস্ত সেখানে।’

    প্রিয়ম রুদ্রকে বলল, ‘সেখানে গিয়ে কী করবে এখন?’

    ‘আমার অঘোরেশবাবুকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে।’ রুদ্র বলল, ‘ড বেগ নিখোঁজ হওয়ার সময়ের সবকটা মিডিয়া কভারেজ পড়লাম, সেই ব্যাপারেই।’ ও নাহুম খানের দিকে তাকাল, ‘যদি আপনারা পারমিশন দেন।’

    রুদ্র, প্রিয়ম, নাহুম খান আর সঙ্গে একজন কনস্টেবল মিলে যখন আগ্রা পুলিশের সদর দপ্তরে পৌঁছোল, তখন পূর্বদিকে আকাশ সবে লাল হতে শুরু করেছে। সূর্য তখনও ওঠেনি, কিন্তু তার রক্তিম আভায় সবাইকে জানাচ্ছে আসন্ন আগমনবার্তা।

    অঘোরেশকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল, সেখানে ওদের মতো বাইরের লোককে ঢুকতে দেওয়ার কোনো কথাই নয়। কিন্তু আজকের ব্যাপার সবই অন্যরকম, সাধারণ পুলিশকর্তাদের থেকে আজ এখানে বেশি খাতির দিল্লি থেকে আসা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডি জি মি ত্রিবেদী আর দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার মি মেহরোত্রার। ভগতবীর সিং আগেই এসে রুদ্রর ব্যাপারে বলে রেখেছিলেন, কাজেই রুদ্র আর প্রিয়মকে ঢুকতে দেওয়া হল।

    অঘোরেশ দু-জন হাবিলদারের পাহারায় একটা লম্বা টেবিলের এক কোনায় বসে ছিলেন, রাতজাগা চোখ মুখ, চুল উশকোখুশকো।

    রুদ্র ঘরে ঢুকে প্রথমে কিছু বলল না, অঘোরেশের পাশের চেয়ারটায় চুপ করে বসে পড়ল, তারপর নরম গলায় বলল, ‘আঙ্কল, আপনি বলেছিলেন নিজামুদ্দিন বেগের একজন সহকারী ছিল, গবেষণায় ড বেগকে সে সাহায্য করত। তাঁকে আপনি চিনতেন?’

    অঘোরেশ ধীরে ধীরে মাথা তুললেন, ‘হ্যাঁ, একটা ছেলে ছিল। কবীর খান।

    অঙ্কের ছাত্র, ও-ই নিজামুদ্দিনকে অ্যাসিস্ট করত।’

    রুদ্র নাহুম খানের দিকে তাকিয়ে বলল, ‘পুলিশ তাকে সেইসময় কোনো জিজ্ঞাসাবাদ করেনি?’

    নাহুম খান বললেন, ‘আমি ওই কেসের ইনভেস্টিগেশন অফিসার কে ছিল দেখছি।’

    অঘোরেশ মাথা নাড়লেন, ‘নিরুদ্দেশ হওয়ার সময় তো কবীর আর কাজ করত না, ও হঠাৎই ছেড়ে দিয়েছিল।’

    ‘কবে ছেড়েছিল একটু মনে করতে পারবেন?’

    ‘আমার সঙ্গে তো অতটা ঘনিষ্ঠতা ছিল না।’ অঘোরেশ মনে করার চেষ্টা করলেন, ‘তবে যখন নিজামুদ্দিনের বাড়িতে ঝামেলা শুরু হল, তার পরে পরেই ছেড়ে দিয়েছিল। কারণ আমাকে নিজামুদ্দিন ফোনে বলেছিল, একা মানুষ, সব দিক থেকে উঠতে পারছে না।’

    ‘নিজামুদ্দিন বেগ আপনাকে নাগেশ সিং বলে কারুর নাম বলেছিলেন?’ রুদ্র জিজ্ঞেস করল।

    ‘না তো!’ মাথা নাড়লেন অঘোরেশ।

    রুদ্র, প্রিয়ম আর নাহুম খান অঘোরেশের ঘর থেকে বেরিয়ে এল। মি ত্রিবেদীর ঘরে এসে নাহুম খান ফোন নিয়ে এগিয়ে এলেন রুদ্রর দিকে, ‘ফোনে জগদীশ পাণ্ডে রয়েছেন, তিনিই ড বেগের কেসটার তদন্ত করেছিলেন। আপনি কথা বলে নিন।’

    রুদ্র ফোনটা নিয়ে জানলার পাশে চলে গেল। প্রায় মিনিট পনেরো পরে ফিরে এল, ভ্রূ দুটো কুঁচকোনো, গম্ভীর মুখে ও বসল।

    প্রিয়ম আর নাহুম খান বসেছিলেন ঘরের একপাশে, মি ত্রিবেদী কথা বলছিলেন অন্য এক ইনস্পেকটরের সঙ্গে। রুদ্র পায়ে পায়ে এগিয়ে এল নাহুম খানের দিকে, ‘আমাকে একবার নাগেশ সিং-এর সঙ্গে কথা বলাতে পারেন?’

    ‘সেটা কোনোভাবেই সম্ভব নয়, ম্যাডাম।’ নাহুম খান জোরে জোরে মাথা নাড়লেন, ‘নাগেশ সিং দুঁদে রাজনীতিবিদ। মিডিয়া ওঁর মেয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর নিউজ কভার করছে। এই সময় একজন সাধারণ মানুষ হয়ে আপনি ওঁর সঙ্গে কথা বলতে গেলে পুলিশ ডিপার্টমেন্টের দিকে প্রশ্ন আসবে। এমনিতে আপনাকে এখানে আনতে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে…।’

    ‘বুঝেছি। উনি কোথায় এখন?’ রুদ্র বলল।

    নাহুম খান কিন্তু কিন্তু করলেন, ‘উনি একটু আগে আগ্রা এসে পৌঁছেছেন। ভগতবীর আছেন ওখানে।’

    ‘ভগতবীর সিংহের সঙ্গে একবার কথা বলা যাবে?’ রুদ্র নাছোড়বান্দা।

    নাহুম খান বিরক্ত চোখে একবার তাকালেন, তারপর বিনাবাক্যব্যয়ে ডায়াল করে ফোনটা এগিয়ে দিলেন।

    রুদ্র ফোনটা নিয়ে চলে গেল ঘরের এক কোণে, প্রায় আধ ঘণ্টা ধরে কথা বলতে লাগল।

    প্রিয়ম কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর ফোনে খুটখাট করতে শুরু করল, অবশেষে ইশারায় ঘড়ি দেখাল, ‘আর কতক্ষণ?’

    রুদ্র ইশারায় একটু অপেক্ষা করতে বলল। তারও প্রায় দশ মিনিট বাদে এসে ফোনটা নাহুম খানের হাতে দিয়ে বলল, ‘একটু তাড়াতাড়ি করুন। এক্ষুনি তাজমহলে যেতে হবে।’ রুদ্র বলল।

    ‘তাজমহল? এখন? নাহুম খান কিছু একটা রিপোর্ট লিখছিলেন, মাঝপথে থমকে গেলেন, ‘তাজমহলে আপনি কোনোভাবেই যেতে পারবেন না কিন্তু ম্যাডাম! ওখানে আজ নিশ্চিদ্র নিরাপত্তা। পুলিশের লোকেরাও ওখানে আজ সবাই ঢুকতে পারবে না। কোনোভাবেই আপনাকে ওখানে ঢোকানো…।’

    ‘জানি।’ রুদ্র হাত তুলে থামিয়ে দিল, ‘ক-টা বাজে?’

    প্রিয়ম ঘড়ি দেখল, ‘সাড়ে পাঁচটা।’

    ‘ছ-টার মধ্যে বেরোতে হবে মি খান।’ রুদ্র সোজা তাকাল নাহুম খানের দিকে, প্রতিটা মুহূর্ত এখন ভীষণ দামি।’

    ভগতবীর সিং এসে দাঁড়িয়েছিলেন এর মধ্যেই। রুদ্রর গলায় এমন কিছু ছিল যা নাহুম উপেক্ষা করতে পারলেন না, নীচু গলায় ভগতবীরকে নাগেশ সিং-এর কাছে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, ‘আচ্ছা, আ-আমি ওপরমহলে বলে দেখছি কী করতে পারি।’

    রুদ্র পকেট থেকে মোবাইল বের করে কোনো একটা ছবি খুলল, তারপর টেবিলে পড়ে থাকা একটা নোটপ্যাড তুলে নিয়ে তাতে ছবি আঁকতে লাগল খসখস করে।

    আঁকা শেষ করে ছবিটা মেলে ধরল ও, ‘তাজমহলের এই স্কেচটা প্রফেসর বেগ কাগজে লিখেছিলেন। তাতে উনি এইভাবেই তাজমহলের নীচের তিনটে তলাকে ৫, ৬ আর ৭ নম্বর দিয়ে চিহ্নিত করেছিলেন।’ রুদ্র ছবিতে আঙুল দিয়ে দেখাল, ‘এই ৫ আর ৬ নম্বর ফ্লোরটা হল ওই বাইশটা ঘর নিয়ে, যেগুলোর দরজায় নিরেট গাঁথনি তুলে শাজাহান চিরকালের জন্য প্রবেশ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু লক্ষ করে দেখুন তাজমহলের ১ নম্বর লেখা তলা, অর্থাৎ যেখানে মুমতাজের কবর শায়িত রয়েছে, সেখান থেকে কিন্তু গোপন সুড়ঙ্গপথ রয়েছে ওই বন্ধ করে দেওয়া ৫ নম্বর তলায় যাওয়ার। আবার, এই ৫ আর ৬, দুটো তলারই নীচে যে শেষ ৭ নম্বর তলাটা রয়েছে, তা থেকে সুড়ঙ্গপথ গিয়ে মিশেছে ডান দিকের যমুনা নদীতে।’

    ‘তো? মানে এর সঙ্গে আগ্রায় সাম্প্রদায়িক দাঙ্গার কী সম্পর্ক?’ নাহুম খান রীতিমতো পারপ্লেক্সড।

    ‘সম্পর্ক এটাই যে,’ রুদ্র উত্তেজিত গলায় বলল, ‘এই এতগুলো ঘর বা নদীতে চলে যাওয়া সুড়ঙ্গ শাজাহানই বানিয়েছিলেন না ওই চান্দেলা রাজা তা নিয়ে মাথাব্যথার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল, আপনাদের পুলিশ কমিশনারেট বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যতই তাজমহলের ভেতরে পুলিশ বসিয়ে মাছি গলতে না দিক, মাছি হয়তো ইতিমধ্যেই গলে গেছে, আর সেটা বাইরে থেকে নয়, ভেতর দিয়ে।’

    ৭ নম্বর তলা

    ‘মানে!’ মি ত্রিবেদী চোখ সরু করলেন।

    ‘এই দেখুন।’ রুদ্র ত্রিবেদীর সামনে ছবিটা মেলে ধরল, ‘তাজমহলের ক্যাম্পাসে প্রবেশ না করেও কিন্তু সুড়ঙ্গের মাধ্যমে সরাসরি ৭ নম্বর তলায় প্রবেশ করা সম্ভব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি সুড়ঙ্গের একটা পথ যমুনা নদী থেকে এসে ঢুকছে তাজমহলের একদম নীচে। এই সুড়ঙ্গের অন্য মুখটা কোথায়, সেটা যদি জানা যায়, তাহলে চারশো বছরের এই পুরোনো রাস্তা দিয়ে তাজমহলের একদম ভেতরে চলে আসা কিন্তু কোনো ব্যাপারই নয়।’

    নাহুম খান চিন্তিতমুখে মি ত্রিবেদীর দিকে তাকালেন।

    রুদ্র বলে চলল, ‘নিজামুদ্দিন তাঁর গবেষণার ব্যাপারে মোট উনিশটা কিস্তি লিখেছিলেন কাগজে। আমি সবকটাই ইন্টারনেটে পড়লাম। প্রতিটা যদি পর পর পড়েন, খেয়াল করবেন যে, উনি প্রতিটা তথ্যের মধ্যে যেন একটা কিছু লুকিয়ে রেখেছেন এবং প্রতি সপ্তাহেই সেটা নিয়ে একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে তাঁর কাছে এমন কোনো প্রমাণ রয়েছে যেটা হবে তাঁর গবেষণার ক্ষেত্রে জলজ্যান্ত প্রমাণ। শেষ সপ্তাহে তিনি লিখেছিলেন যে অন্তিম অর্থাৎ কুড়ি নম্বর কিস্তিতে তাজমহলে যে একটা প্রাচীন অঙ্ক লুকিয়ে আছে তিনি সেটা প্রমাণ করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই তিনি নিখোঁজ হয়ে যান।

    ‘আমার মনে হচ্ছে তাজমহল যে অতীতে মন্দির ছিল, সেই ব্যাপারে কোনো জলজ্যান্ত প্রমাণের ইঙ্গিতই ড বেগ দিতে চেয়েছিলেন। আর সেটা কেউ চায়নি, তাই প্রফেসর বেগকে কিডন্যাপ করা হয়।’ প্রিয়ম বলে উঠল।

    রুদ্র মুখ খোলার আগেই দরজা দিয়ে একজন মানুষ ঢুকলেন ভেতরে, সঙ্গে ভগতবীর সিং। মানুষটাকে দেখলেই মনে হয় সম্ভ্রান্ত কেউ, আভিজাত্য শরীরের প্রতিটা অংশ থেকে ফুটে বেরোচ্ছে।

    কেউ কিছু পরিচয় করিয়ে দেওয়ার আগেই রুদ্র আলতো হেসে বলল, ‘প্রফেসর বেগকে কোথায় লুকিয়ে রেখেছেন গুরুজি?’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }