Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ৩২

    ৩২

    পুলিশের তিনটে গাড়ির কনভয় যখন আগ্রা পুলিশের হেড কোয়ার্টার থেকে ইতমদ- উদ-দৌলার কবরের উদ্দেশে বেরোল, তখন ঘড়িতে ভোর সাড়ে ছ-টা। প্রজাতন্ত্র দিবসের সূর্য পূর্বদিকে উদিত হয়েছে সবে। দুটো গাড়ি ভরতি কনস্টেবল, সাবইনস্পেকটর, আর অন্য গাড়িটায় নাহুম খান, নাগেশ সিং, রুদ্র, প্রিয়ম আর অঘোরেশ। অঘোরেশকে নিয়ে আসার ব্যাপারে নাহুম খান একদমই রাজি ছিলেন না, কিন্তু রুদ্র মি ত্রিবেদীকে বার বার অনুরোধ করাতে মি ত্রিবেদী অঘোরেশকে সঙ্গে নেওয়ার আদেশ দিয়েছেন।

    গাড়ি ছুটছিল হু হু করে, যমুনা নদীর পাশ দিয়ে। অঘোরেশ থম মেরে বসে ছিলেন। অস্ফুটে বললেন, ‘নিজামুদ্দিন বেঁচে আছে?’

    ‘নিজামুদ্দিন যে বেঁচে আছেন সেটা আমি কালই বুঝতে পেরেছিলাম।’ রুদ্র বলল, ‘ওই সময়ের খবরের কাগজগুলো খুঁটিয়ে পড়লেই বোঝা যায় যে তিনি সারাদিন অজস্র ঝামেলার মুখে পড়েছিলেন। যেকোনো গবেষকই তাঁর গবেষণার শেষ প্রান্তে এসে এমন উৎপাত সহ্য করবেন না। নাগেশ সিং ওইসময় প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র যিনি বারবার প্রফেসর বেগের গবেষণাকে সমর্থন করেছিলেন। নাগেশ সিং নিজে একটা হিন্দু সংগঠনের প্রেসিডেন্ট, তাই তাঁর সাহায্য নিয়ে প্রফেসরের আত্মগোপন করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর তেমনই স্বাভাবিক ব্যাপার যারা প্রফেসর বেগের ওই গবেষণাটাকে ভণ্ডুল করতে চাইছে, তাদের সব রাগ নাগেশ সিং-এর ওপর গিয়ে পড়া।’

    ঠিক এই সময় নাগেশ সিং-এর ফোন বাজল। কিছুক্ষণ কথা বলে তিনি চিন্তিত মুখে ফোনটা রাখলেন, ‘দিল্লি পুলিশ থেকে ফোন এসেছিল। সুজাতা, মানে আমার স্ত্রী একটু আগে টাকা নিয়ে গিয়েছিলেন কিডন্যাপারদের দিতে, পুলিশ ছদ্মবেশে নজর রাখছিল, একটা বাচ্চা ছেলে এসেছিল টাকাটা নিতে, তাকে ধরা হয়েছে।’ একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি, ‘নিজের মেয়ের প্রাণ নিয়ে জুয়া খেলছি। পুলিশকে জানাতে বারণ ছিল।’

    ‘কী বলছে সে?’ নাহুম খান বললেন, ‘কার লোক?’

    নাগেশ সিং-এর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছিল, বললেন, ‘পুলিশ এভাবে ছেলেটাকে ধরে ফেলল, ও-ওরা আমার মেয়েটার কোনো ক্ষতি করবে না তো!’ এতক্ষণের চেপে রাখা মানসিক চাপ তিনি আর গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে রাখতে পারলেন না, কাঁপা কাঁপা ভাঙা গলায় বললেন, ‘আমার মেয়েটা এমনিতেই খুব কষ্টে থাকে। একে ওর বুদ্ধি স্বাভাবিকের থেকে অনেক বেশি, তার ওপর একটা হ্যালুসিনেশনও ওর মধ্যে সারাক্ষণ কাজ করে।’

    ‘হ্যাঁ জানি, মি সিং।’ রুদ্র সমব্যথীর ভঙ্গিতে তাকাল, ‘আপনার মেয়ে বিস্ময়শিশু, খুব অল্প বয়সেই সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার ওপর ও মাঝেমধ্যে একটা স্বপ্ন দেখে, যেটাকে অনেক ডাক্তার পূর্বজন্মের চিহ্ন বলে মত দিয়েছেন, তাই তো? আপনার মেয়েকে নিয়ে লেখা আর্টিকল আমি কিছুক্ষণ আগেই ইন্টারনেটে পড়েছি।’

    নাগেশ সিং ধীরে ধীরে মাথা নাড়লেন, ‘হ্যাঁ, আমার মেয়েটা খুব একা।’ তারপরেই বললেন, ‘দিল্লির পুলিশ বলল গত এক মাসে ওর ফোন থেকে নাকি দিনে পাঁচ ছ-ঘণ্টা একটা নম্বরে কথা হত। সেই নম্বরটা ওরা ট্র্যাক করেছে, আগ্রার নম্বর। কবীর খান নামে। ওরা আগ্রা রওনা দিয়েছে।’

    রুদ্র নাহুম খানের দিকে তাকিয়ে সামান্য হাসল, ‘যা ভেবেছিলাম!’

    নাহুম খান বললেন, ‘দাঁড়ান দাঁড়ান, এক মিনিট! নিজামুদ্দিন বেগের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম কবীর খান আপনি জানতেন না?’

    ‘সেটা জানতাম। প্রফেসর বেগের সহকারী ছিল। প্রফেসরের সঙ্গে তো আমার ফোনে কথা হত ওই কলাম বেরোনো শুরু হওয়ার পর। আমিই নম্বর খুঁজে যোগাযোগ করেছিলাম। তখন ফোনটা ওঁর সহকারী ছেলেটিই রিসিভ করত, কিন্তু আমি যখন শেষ কিস্তি প্রকাশের আগের সপ্তাহে গিয়ে প্রথম প্রফেসরের সঙ্গে দেখা করি, তার আগেই ও কাজ ছেড়ে দিয়ে চলে গেছে।’ নাগেশ সিং মাথা নাড়লেন, ‘কিন্তু প্রফেসরের বাড়িতে যখন হামলা চলছে, তখনও আমরা বুঝিনি এর মধ্যে ওই ছেলেটা জড়িয়ে থাকতে পারে। পরে যখন বারবার হানা দিচ্ছিল, তখন আমাদের দলের একটা লোক ওদের একটা ছেলেকে হাত করে খবর আনে। আমি কিছু কথোপকথনের রেকর্ড শুনে বুঝতে পেরেছিলাম যে ও-ও চাইছে তাজমহলের রহস্যের কিনারা করতে, কিন্তু মোটিভটা বুঝিনি। কিন্তু সেই কবীর যে আবার আমার উজ্জয়িনীর সঙ্গে…!’ নাগেশ সিং আর ভাবতে পারছিলেন না।

    পুলিশের গাড়িটা প্রাচীন যমরাজের মন্দিরটাকে ডান হাতে ফেলে আম্বেদকর ব্রিজে উঠতেই উলটোদিকে ইতমদ-উদ-দৌলার সাদা প্রাসাদোপম কবরস্থানটা দৃশ্যমান হল। সকালের নরম রোদ গায়ে মেখে গোটা প্রাসাদটা যেন সোনার মতো ঝকমক করছে।

    নাহুম খান সামনের দুটো গাড়িতে থাকা সাবইনস্পেকটরদের মোবাইলে কিছু নির্দেশ দিচ্ছিলেন, ‘আমরা আসছি, তোমরা গিয়ে ঘিরে ফেল জলদি…।’

    প্রিয়ম এতক্ষণ কোনো কথা বলেনি, এখন চিন্তান্বিত মুখে বলল, ‘আমার মাথায় কিছুই ঢুকছে না। নিজামুদ্দিন বেগ, নাগেশ সিং, অঘোরেশ ভাট, এদের যদি একটা টিম ভাবি, এঁরা প্রমাণ করার চেষ্টা করছিলেন তাজমহল আসলে একটা পুরোনো শিবমন্দির। কিন্তু এদের অপোনেন্ট দল, যারা ড বেগকে খুঁজছে, তাঁর বাড়িতে হামলা করছে, কিংবা অঘোরেশ ভাটের বাড়িতে আর্মস ফেলে যাচ্ছে, নাগেশ সিং-এর মেয়েকে কিডন্যাপ করছে, তাদের স্বার্থ কী হতে পারে? তর্কের খাতিরে যদি ধরে নিই তারা মুসলিম মৌলবাদী, চায় না তাজমহলে কোনোরকম অনুসন্ধান হোক, কিন্তু সেক্ষেত্রে তারা ড বেগের বাড়িতে কী এত আঁতিপাঁতি করে খুঁজছে?’

    ‘ঠিক।’ রুদ্র বলল, ‘কিন্তু তারা হয়তো সেই মূল্যবান প্রুফটাকে ধ্বংস করে দিতে চায়।’

    ‘তাহলেও একটা প্রশ্ন উঠছে। পুলিশে উড়ো ফোন করে অঘোরেশের ওপর দোষ কে চাপাল? কারাই-বা বলল যে ছাব্বিশ তারিখ সকালে তাজমহলে হামলা হবে? তাদের উদ্দেশ্য কী? শুধু প্রুফ ধ্বংস করে দেওয়া?’ প্রিয়ম মাথা নাড়ল, ‘উঁহু!’

    ‘প্রুফ মানে তো একটা মুদ্রা।’ নাগেশ সিং বললেন, ‘নিজামুদ্দিন বেগের গবেষণার প্রধান বিষয় ছিল চান্দেলা রাজাদের আর্কিটেকচার নিয়ে। চান্দেলা রাজারাই খাজুরাহোর ওই অপূর্ব মন্দিরগুলো বানিয়েছিলেন। সেই মন্দির নিয়ে গবেষণা করতে করতে প্রফেসর বেগ উপলব্ধি করেন প্রতিটা মন্দিরেই লুকিয়ে আছে অঙ্কের কিছু জটিল তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। লখনৌয়ের মিউজিয়ামের একটা শিলালিপি থেকে তাজমহল যে চান্দেলা বংশের শেষ রাজা পরমাদ্রিদেবের বানানো, সেটা ওঁর ধারণা হয়। তাজমহলের ঠিক বিপরীত দিক থেকে অজস্র সুড়ঙ্গ খোঁড়া রয়েছে যমুনা নদীর মধ্য দিয়ে, যার মধ্যে একটা এসো মিশেছে তাজমহলের একদম নীচে।’

    ৭ নম্বর ঘরে

    প্রিয়ম দ্রুত ফোনে সেই ছবিটা খুলল, ‘অর্থাৎ আপনার কথা অনুযায়ী ৭ নম্বর ঘরে।’

    ‘হ্যাঁ।’ নাগেশ সিং ঝুঁকে প্রিয়মের মোবাইলে ছবিটা দেখলেন।

    ‘কিন্তু যদি সেই সুড়ঙ্গ থেকেও থাকে, আর যদি সেই সুড়ঙ্গের মুখ খুঁজে বের করাও যায়, সেক্ষেত্রে তো এত বছর সেটা খোলা হয়নি, বিষাক্ত গ্যাসে ভরতি থাকবে, ঢোকার সঙ্গেসঙ্গে মৃত্যু অবধারিত।’ প্রিয়ম বলল।

    ‘এইরকম সুড়ঙ্গ একটা নয়, অজস্র আছে।’ গাড়িতে জবুথবু হয়ে বসে থাকা অঘোরেশ এই প্রথম মুখ খুললেন, ‘একটা সুড়ঙ্গের কথা ইতিহাসে লেখা আছে, যেটা আগ্রা দিল্লি আর লাহোরকে কানেক্ট করা ছিল। ওইসব গোপন টানেল দিয়ে বিপদের সময় অস্ত্রশস্ত্র, সৈন্য এমনকী বাদশাহ নিজেও পালাতেন। আকবর যখন বাদশাহ ছিলেন, যুবক জাহাঙ্গীরের সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছিল আনারকলি নামে এক ক্রীতদাসী। বলা হয় সেই অপরাধে আনারকলিকে আকবর জ্যান্ত কবর দেন।’

    ‘মুঘল-এ-আজম!’ নাহুম খান অস্ফুটে বললেন।

    ‘আসলে জ্যান্ত কবর নয়, আকবরের রাজধানী ফতেপুর সিক্রির গোপন সুড়ঙ্গ দিয়ে তাকে পাচার করে দেওয়া হয়েছিল দিল্লিতে। যদিও এই ঘটনার কোনো উল্লেখ আকবরনামা বা তুজুক-ই-জাহাঙ্গীরি-তে নেই, তবু এই সুড়ঙ্গ সত্যিই ছিল।’ অঘোরেশ বললেন।

    রুদ্র ফিসফিস করে বলল, ‘এই কথাটাই প্রমাণ করে, শাজাহানই ওই সুড়ঙ্গটা বানিয়েছিলেন, কারণ মুঘল পিরিয়ডে এমন চোরাসুড়ঙ্গ বানানোর চল ছিল। চান্দেলা রাজা-টাজা সব ভুল কথা।’

    ইতিমধ্যে ওদের গাড়ি এসে দাঁড়াল ইতমদ-উদ-দৌলার কবরের সামনের রাস্তায়। নাগেশ একটু ইতস্তত করে বললেন, ‘আমার মনে হয় এত লোকজন না নিয়ে গিয়ে একটা গাড়ি গলির ভেতর ঢুকলেই ভালো হয়। এটা আমাদের সন্তান দলের এক ওয়ার্কারের বাড়ি, সে অন্য জায়গায় থাকে। একটা শুধু কাজের লোক রাখা আছে এই ক-দিন ওঁর রান্নাবান্না, কাজকর্মের জন্য। আর উনি আমি ছাড়া কারুর সঙ্গে দেখা করবেন না, সেরকমই বলা আছে।’

    ‘আপনাদের সন্তান দলের বারোটা আমি বাজাচ্ছি।’ বিড়বিড় করলেন নাহুম খান, ‘খোদ প্রাইম মিনিস্টারও আপনাদের বাঁচাতে পারবেন না। খুন, দাঙ্গায় উসকানি, আর অনেক কিছু এভিডেন্স আছে। কচি কচি ছেলেগুলোকে নিয়ে নাকি হিন্দুত্বের সেশন দেওয়া হয়। দিল্লি থেকে খবর এসেছে, একটা আর্মস ডিলার নিজে স্বীকার করেছে এদের দলকে আর্মস বেচার কথা। এই ব্যাপারটা মিটুক, নিষিদ্ধ ঘোষণা করেই ছাড়ব, দাঁড়ান না!’

    নাগেশ সিং বললেন, ‘কিছু বলছেন?’

    নাহুম খান মাথা নাড়লেন, ‘না তো!’

    রুদ্র ঘড়ি দেখল, সাড়ে সাতটা। ও বলল, ‘আমরা এখানেই অপেক্ষা করছি, আপনারা গিয়ে ওঁকে নিয়ে আসুন বরং।’

    সেইমতো গাড়ি থেকে রুদ্র আর প্রিয়ম নেমে গেলেও অঘোরেশকে ছাড়তে নাহুম রাজি হলেন না, অঘোরেশ আর নাগেশ সিংকে নিয়ে ঢুকে গেলেন গলির ভেতরে।

    রুদ্র পাশের একটা চায়ের দোকানে দু-কাপ চায়ের অর্ডার দিল। গত রাতটা পুরোটা জাগা, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, হাত-পায়ের শিরায় টান ধরছে প্রচণ্ডভাবে।

    প্রিয়মের অবস্থা ওর চেয়েও সঙ্গিন। একে এতটা জার্নি, তারপর জেট ল্যাগ, ওর মুখের দিকে তাকালে রুদ্রর নিজেরই মায়া লাগছে।

    ধোঁয়া-ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে প্রিয়ম কপালটা নিজেই কিছুক্ষণ রগড়াল, তারপর বলল, ‘অফিসের ওই চিঠিটার উত্তর এখনও লিখলে না কিন্তু!’

    ‘সেই জোরই পাচ্ছি না!’ রুদ্র ক্লান্ত চোখে প্রিয়মের দিকে তাকাল, ‘পরে দেখা যাবে। চাকরগিরি আর পোষাচ্ছে না। এত খাটলাম শেষ কয়েক মাস ধরে, আরসামান্য একটা ইসু পেতেই চার্জশিট দিয়ে দিল।’

    ‘সে তো সিস্টেমের মধ্যে থাকতে গেলে প্রোটোকল তোমাকে মানতেই হবে।’ প্রিয়ম আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই দেখল পুলিশের মস্ত বাইক থেকে ভগতবীর সিং নেমে গলির ভেতর ঢুকছেন।

    ইনি নাহুম খানের মতো অতটা অভিজ্ঞ নন, বয়সও খুব অল্প, দেখলেই বোঝা যায় তারুণ্যের সতেজ ভাব এখনও যায়নি।

    ওদের দেখতে পেয়ে তরুণ অফিসারটি এগিয়ে এলেন, ‘এসেছিলাম জরুরি অ্যাসাইনমেন্ট নিয়ে। তার তো আর দরকার পড়ল না, আগ্রা শহরের অদ্ভুত পোস্টারের কিনারা হয়েই গেল। আমার ডিপার্টমেন্ট থেকে ঘন ঘন ফোন আসছে, একটু বাদেই দিল্লি ব্যাক করব, তাই শেষ রিপোর্টটা নিতে এলাম।’

    রুদ্র আরেক কাপ চা দিতে বলে হাসল, ‘আপনাদের মতো এফিশিয়েন্ট পুলিশ অফিসার দেখলে সত্যিই একটা সমীহ জাগে। ফোনে অতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

    ‘না, ঠিক আছে।’ ভগতবীর লাজুক হাসলেন, ‘আমি তো একদমই নতুন। আমাদের সেলে বাঘা বাঘা সব অফিসার আছেন। ওই যে মনোজ বশিষ্ঠ, ওঁরা সব জাঁদরেল অফিসার। আপনাকে উনি আরও সব ইনফরমেশন দিলেন এখানকার ডিজি সাহেবের নির্দেশে।’

    ‘আপনার বাড়ি কোথায়?’ প্রিয়ম জিজ্ঞেস করল।

    ‘আগ্রাতেই। সেইজন্যই তো এই অ্যাসাইনমেন্টটা নিয়েছিলাম। মাঝখান থেকে একটু বাড়ির সঙ্গে দেখা করে যেতে পারলাম।’ ভগতবীর হাসলেন, ‘না হলে এখন দিল্লিতে প্রচুর কাজ আমাদের। আপনি পুলিশের কাছের লোক বলে বলছি। একটা বড়ো আর্মস সাপ্লাই র‌্যাকেট দিল্লিতে ঘাঁটি গেড়েছে। আপনাদের কলকাতা থেকেই একটা লোক ধরা পড়েছিল, সে-ই বলেছে বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম থেকে মোট একুশ কোটি টাকার আর্মস গত এক মাসে সাপ্লাই হয়েছে দিল্লিতে, সেটা নিয়ে আমাদের…।’

    ‘কী ধরনের আর্মস?’ রুদ্র চায়ের কাপ থেকে চোখ তুলে তাকাল, ‘পিস্তল?’

    ‘সবরকম। শুধু আর্মস নয়, অ্যামিউনিশনসও আছে। ওই নিয়ে আমরা সবাই খুব ঘেঁটে আছি আর কি!’ ভগতবীর বললেন, ‘জেনেরালি এত বড়ো অ্যামাউন্টের সাপ্লাই তো কোনো…।’

    গলি থেকে পুলিশের গাড়িটা বেরিয়ে এদিকে আসতে শুরু করতেই প্রিয়ম, রুদ্র আর ভগতবীর সচকিত হয়ে উঠলেন।

    গাড়িতে কি নিজামুদ্দিন বেগ আছেন? আর সঙ্গে সেই প্রাচীন মুদ্রাটা?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }