Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶

    অঘোরে ঘুমিয়ে শিব – ৩৮

    ৩৮

    প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যাবেলা ওরা সবাই ক্লান্ত, পরিশ্রান্ত দেহে আগ্রা পুলিশের হেডকোয়ার্টারে একদম খাস কমিশনারের চেম্বারে বসে ছিল। রুদ্র, প্রিয়ম, সুরঞ্জন, ইনস্পেকটর নাহুম খান, প্রফেসর বেগ, নাগেশ সিং, তাঁর স্ত্রী সুজাতা সিং, সবাই রয়েছেন। ড ব্রিজেশ মাথুরও আসছেন একটু পরেই।

    এখানে শুধু নেই অঘোরেশ, ওঁকে পুলিশের তরফে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কিৎজোফ্রেনিয়ার চিকিৎসা হওয়াটা সত্যিই প্রয়োজন। তাঁকে বার বার বোঝানো হচ্ছে তাঁর স্ত্রী বহুদিন আগেই মারা গেছেন। তবু জীবনের এই একটামাত্র অন্ধকার অধ্যায় তাঁকে মাঝেমধ্যেই টেনে নিয়ে যায় হ্যালুসিনেশনে, সেখান থেকে তাঁকে এবার বেরোতেই হবে।

    নাগেশ সিং-এর দিল্লির বাড়ি থেকে সেই আসল মুদ্রাটা উদ্ধার করা হয়েছে, দিল্লি শহরের বাইরের দিকে অবস্থিত সন্তান দলের অফিসও বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সেখান থেকে। ওই দলের কয়েকজন কর্মীকে ইতিমধ্যেই সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগে আর গুল মহম্মদকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

    কবীর যে চক্রের সাহায্যে পুরোনো পুথির কপি জোগাড় করত, তার একটা বড়োসড়ো দালাল চক্র ধরা পড়েছে লখনৌতে। ওয়াসিম কীভাবে বিদেশি অ্যান্টিক টিমের সঙ্গে এই চক্রের কনট্যাক্ট করিয়েছিল, ধরা পড়ে দলের পাণ্ডা জেরায় সব জানিয়েছে।

    সকালে গিয়েই সন্ধের মধ্যে দিল্লি থেকে আবার ফেরত এসেছে এন আই এ-র জুনিয়র ইনভেস্টিগেশন অফিসার ভগতবীর সিং। দিল্লি থেকে এসে পৌঁছেছেন পুলিশ কমিশনার তাজ মহম্মদও।

    নিয়ে আসা হয়েছে উজ্জয়িনীকেও। নাগেশ সিং-এর একমাত্র বিস্ময় প্রতিভাসম্পন্ন অষ্টাদশী কন্যা। তারুণ্যে সদ্য পা দিলেও সে যেন এখনও কিশোরী, বাবার সঙ্গে জড়সড় হয়ে বসে বাবার হাত চেপে ধরে রয়েছে।

    কয়েক ঘণ্টা আগে সেই তিনশোবার দেখা স্বপ্নটা প্রথমবারের জন্য সত্যি হয়ে এসেছিল ওর জীবনে। বাঁশের দরমর সেই ঘরের পেছনেই বয়ে চলছিল যমুনা নদী। হিংস্রোন্মাদ কবীর, কস্তুরী বা ওদের কোনো লোক কিছু খেয়াল করার আগেই রাতের অন্ধকারে যখন আগুপিছু না ভেবে নিজেকে সেই স্বপ্নের মতো ফেলে দিয়েছিল যমুনা নদীতে, তখনও কোথায় কীভাবে যাবে কিচ্ছু ভাবেনি ও, পাগলের মতো শুধু সাঁতার কেটে গিয়েছে ক্লান্ত দেহে। হাত পা বার বার বিদ্রোহ করতে চেয়েছে, ঘুমের ওষুধের প্রতিক্রিয়া টেনে ধরতে চেয়েছে ওর রাশ, কেড়ে নিতে চেয়েছে ওর জীবনীশক্তি।

    তবু ও থামেনি। জীবনের প্রথম প্রেমের প্রতারণাই যেন ওকে লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। বহুবার দেখা সেই স্বপ্নের মতোই যেন পেছন থেকে শুনতে পেয়েছে কিছু নরপশুর খেপা চিৎকার। তারপর কখন যে ডাঙায় গিয়ে জ্ঞান হারিয়েছে ও নিজেই জানেনা।

    আজ এই ঠান্ডা ঘরে বসে উজ্জয়িনী ভাবছিল, গতজন্মের সেই হতভাগ্য মেয়েটার সঙ্গে এই জন্মে ওর কত মিল!

    শুধু পার্থক্য একটাই, শত চেষ্টাতেও সেদিন সে বাঁচেনি, আর উজ্জয়িনী জিতে ফিরে এসেছে জীবনের মূল স্রোতে।

    ও নিজের মনেই একটা ঝাঁকুনি দিল মাথায়। না! ও আর কোনোদিনও ওই স্বপ্নটা দেখবে না, ওর কাছে যে ওর বাবা মা দু-জনেই আছে এখন, ভয় কীসের?

    দু-পাশে দুটো বটগাছের মতো বসে থাকা বাবা মা-কে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরল উজ্জয়িনী।

    নাগেশ সিং মেয়ের পাশেই অপরাধীর ভঙ্গিতে বসে আছেন মাথা নীচু করে। একটু বাদেই তাঁকে গ্রেপ্তার করা হবে। সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি, অবৈধভাবে অস্ত্রসংগ্রহ, মানুষ খুনে মদতের মতো ভারী ভারী সব অপরাধ তাঁর মাথায়। কিন্তু তবু তাঁর যেন একটুও ভয় নেই। স্থিতধী ঋষির মতো ঋজুভাবে বসে আছেন তিনি।

    একটু আগে বিশ্ব শান্তিসম্মেলনের সমস্ত অতিথি তাজমহল ঘুরে এসেছেন। বিশেষ কারণে শুধু তাঁদের যাওয়াটা দুপুর একটা থেকে পিছিয়ে বিকেল চারটে করা হয়েছিল। তার মধ্যেই বম্ব ডিফিউজাল স্কোয়াডের অফিসাররা সবকটা বম্ব ডিফিউজ করে ফেলতে সক্ষম হয়েছিলেন। ওই সুড়ঙ্গ দিয়ে বের করা হয়েছিল কবীরের মৃতদেহও। কবীর কোনো সংস্থার সঙ্গে চুক্তি করে অ্যান্টিক পাচার করত এদেশে, তাই নিয়ে এখন এন আই এ-র অফিসাররা ঝাঁপিয়ে পড়েছেন।

    ডি জি সাহেব মি অমূল্য ত্রিবেদী হাসিমুখে রুদ্রর দিকে তাকালেন, ‘আজ আপনিই বলুন। আপনিই তো আসল কাণ্ডারি, আপনার মুখ থেকেই সবাই শুনতে চায়।’

    রুদ্র মৃদুস্বরে প্রতিবাদ করল, ‘না না, আমি কী করলাম! আসল কাজ তো করেছেন ইনস্পেকটর নাহুম খান, ভগতবীর সিং এঁরাই। আমি তো শুধু ছেঁড়া সুতোগুলোকে জোড়া লাগিয়েছি, তাও সকলের সাহায্য ছাড়া সম্ভব হত না।’

    অদূরে বসে থাকা প্রফেসর বেগ যেন ঈষৎ কেঁপে উঠলেন।

    রুদ্র হাসল, ‘কবীর খানের আড়ালে যারা রয়েছে তাদের আসল উদ্দেশ্যটা কিছুতেই বুঝতে পারছিলাম না। প্রফেসর বেগ যতই বলুন যে প্রমাণ লোপাটের জন্য, আমার মন বলছিল, শুধু শিবমন্দির আছে কি নেই, সেই প্রমাণ লোপাটের জন্য ওরা এত কাণ্ড করবে না। নিশ্চয়ই ওদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আজ সকালে কথায় কথায় ভগতবীর সিং যখন আমাকে বললেন যে দিনকয়েক আগেই প্রচুর টাকার বেআইনি আর্মস সাপ্লাই হয়েছে দিল্লিতে, তখনও কিছু মনে হয়নি। তারপর যখন নাগেশ সিং-এর বিশ্বসম্মেলনের উদ্দেশ্যটা চিন্তা করলাম, তখন মনে হল, আরে! এই সম্মেলন হলে সবচেয়ে বেশি ক্ষতি কাদের হবে? যারা বেআইনিভাবে কোটি কোটি ডলারের আর্মস যুদ্ধে কিংবা দেশের ভেতরের গণ্ডগোলে সাপ্লাই করে। এই ছয় জোড়া দেশের দু-দিকেই এরা ক্রমাগত অস্ত্র সাপ্লাই করে যায়, আর দু-তরফকেই সর্বস্বান্ত করে এরা ফায়দা লোটে। কাজেই এই চুক্তির ফলে সবচেয়ে বেশি লস হবে তাদের।’

    ‘ঠিক।’ মি অমূল্য ত্রিবেদী মাথা নাড়লেন, ‘ভিক্টর বিলগাইনার। নব্বইয়ের দশকের পৃথিবীকাঁপানো আর্মস ডিলার। সোমালিয়ার গৃহযুদ্ধের সময় জঙ্গিদের আর্মস সাপ্লাই করে রাতারাতি বিলিওনেয়ার হয়ে গিয়েছে। দুনিয়া জানত দু-হাজার পনেরো সালের একটা প্লেন ক্র্যাশে সে মারা গিয়েছিল। কিন্তু আসলে তা নয়, সারা পৃথিবীর ছোটোবড়ো আর্মস ডিলারদের একত্রিত করে গোপনে একটা অ্যাসোসিয়েশন খুলে ফেলেছিল বিলগাইনার। নিজে হয়েছিল তার দণ্ডমুণ্ড প্রেসিডেন্ট।’ মি ত্রিবেদী থামলেন।

    ‘কোথায় সেই অফিস?’ সুরঞ্জন বললেন।

    মি ত্রিবেদী বললেন, ‘আমরা ইন্টারপোলে খবর নিয়েছি, ইটালির একটা দ্বীপে ওদের অ্যাসোসিয়েশনের অফিস, সেখান থেকে ও চালনা করে গোটা পৃথিবীতে চলা অস্ত্রর কালোবাজারকে। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে কেনাবেচা চলে, যাতে সহজে কোথাও ট্র্যাক না করা যায়। ভারতে ওর এজেন্ট ছিল দিল্লির ওয়াসিম, এ ছাড়া টার্কির একটা লোক, তার নাম আল হাকিম। ওয়াসিম দিল্লিতে নিজের দল চালাত, তাদের দিয়েই খুচরো কাজগুলো করাত। কবীর খানকে ওই সুড়ঙ্গে মেরে এসেছিল ওয়াসিমই। ওকে চালনা করত আল হাকিম। দুবাইকে বেস করে কুয়েত, কাতার, সৌদি আরব, ইরান, ইরাক এমনকী দূরের ইজরায়েল প্যালেস্টাইন অবধি ছিল ওর হাত। দু-জনকেই আমাদের এন আই এ-র সিনিয়র অফিসার মনোজ বশিষ্ঠ আজ ধরেছেন। বিলগাইনারের হদিশ এবার ইন্টারপোল করবে। আমরা সব বিশদে জানিয়েছি।’

    ভগতবীর সিং বলল, ‘আজ সকালে দিল্লির রেডলাইট এরিয়া থেকে মুঙ্গেরের একটা ডিলারও ধরা পড়েছে, অঘোরেশ ভাটের বাড়িতে ওয়াসিমের অর্ডার পেয়ে ওই মুন্না শেখের লোকই আর্মস ফেলে এসেছিল। পুরো গ্যাংটাকে ধরা হয়েছে। কলকাতা, আসাম, ঝাড়খণ্ডেও কানেকশন রয়েছে ওদের। এটা এন আই এ-র একটা বড়ো সাফল্য।’ ও হাসিমুখে রুদ্রকে বলল, ‘এইজন্যও আপনার ধন্যবাদ প্রাপ্য।’

    প্রিয়মের খটকা এখনও যাচ্ছিল না, ‘কিন্তু পুরো ব্যাপারটার পেছনে যদি বিশ্ব সম্মেলনের ওই লোকগুলোকে মারাই উদ্দেশ্য হবে তাহলে তো অন্য কোথাও মারতে পারত, এত ঝামেলার কী ছিল?’

    ‘তুমি ব্যাপারটা বুঝতে পারছ না।’ রুদ্র বলল, ‘ভগতবীর সিং-এর আনা ভিক্টর বিলগাইনার সম্পর্কে পুরো এনকোয়ারি ফাইলটা পড়ে দ্যাখো। টার্কি পুলিশের যে ইন্টেলিজেন্স ইউনিট, তাদের হেড অফিস আংকারা থেকে প্রতি মাসে একটা করে বুলেটিন বেরোয়, ফাইলে দ্যাখো, ওই বুলেটিনে আর্টিকলটা রয়েছে। ভিক্টর বিলগাইনার যে বেঁচে আছে, সেটা ওই আর্টিকলেই প্রথম সন্দেহ করেছেন টার্কির একজন ইনভেস্টিগেশন এজেন্ট। বিলগাইনার এখন নিজে প্রত্যক্ষভাবে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত নেই, সে পুরো অবৈধ বাজারটার গডফাদার হিসেবে কাজ করছে।’ রুদ্র ফাইলটা প্রিয়মের দিকে এগিয়ে দিল, ‘আর আল হাকিম গত দু-বছর ধরে ওদের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। ইজরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে গাজা আর ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চল নিয়ে গণ্ডগোল চলছে প্রায় ত্রিশ চল্লিশ বছর ধরে, এই গোটা সময়টায় দু-দিকেই আর্মস সাপ্লাই করে প্রচুর পয়সা কামিয়েছিল এই আল হাকিম। তারপর এখন বিলগাইনারের এজেন্ট হিসেবে কাজ করছে। ওরা ইন্ডিয়ার খুচরো ডিলারগুলোকে দলে টানতে চেয়েছিল। মাওবাদী জঙ্গি, কাশ্মীর, আসাম এই সব কিছুর কল্যাণে আমাদের দেশের কালোবাজারি অস্ত্রব্যাবসাও খুব পিছিয়ে নেই, তাই এত বড়ো উপমহাদেশে নিজেদের ঘাঁটি গাড়তে চেয়েছিল ডিলারদের হাত করে। একুশ কোটি টাকার মাল কেনাটা তারই প্রথম ধাপ, তাই তো মি ত্রিবেদী?’ রুদ্র ডি জি সাহেবের দিকে তাকাল।

    ‘একদম তাই।’ ডি জি সাহেব মাথা নাড়লেন, ‘দিনের পর দিন যত শান্তিচুক্তিই হোক না কেন, বিশ্বযুদ্ধের পর থেকে বেশিরভাগ যুদ্ধবাজ দেশের সরকারই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের মদত দিয়ে আসছে, এইজন্যই এদের শ্যাডো মার্কেট হু-হু করে বাড়ছে। অনেক বড়ো বড়ো রাজনৈতিক মাথা রয়েছে এর পেছনে। আগ্রার এই বিশ্ব সম্মেলনে আরও অনেক জোড়া শত্রুদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু এসেছে মোটে ছ-জোড়া। কিন্তু এই যে শান্তিচুক্তির ফলে বারোটা দেশ সমস্তরকম সংঘর্ষের পথ বন্ধ করে দিলে ওদের মার্কেট বিরাট ধাক্কা খাবে, সেই কারণেই ওরা এই প্ল্যানটা করে সমস্ত অতিথিকে মারতে চেয়েছিল। তাতে এক ঢিলে তিনটে পাখি মারা যেত। একটা হল, নিজেদের পাঠানো প্রতিনিধিরা এইভাবে নাশকতার বলি হলে সেই যুদ্ধবাজ দেশগুলো যুদ্ধবন্ধের চুক্তি তো দূর, কোনোরকম সমঝোতায় আর যেতে রাজি হত না, উলটে সংঘর্ষ আরও বেড়ে যেত। আর এখন সব দেশের কাছেই যে ধরনের মারণাস্ত্র রয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়াটা বিচিত্র কিছু নয়, তাতে কোটি কোটি মানুষ মরত, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হত, দেশগুলো সর্বস্বান্ত হত, আর প্রতিবারের মতো এবারেও এই ধরনের আর্মস ডিলাররা মৃত্যুর বিনিময়ে কোটিপতি হত। দ্বিতীয় কারণ হল, তাজমহল উড়ে গেলে ভারতে হিন্দু মুসলমান রায়ট বেধে যেত, গোটা দেশে একটা সাংঘাতিক অরাজকতা তৈরি হত, এমনকী দেশের গদিও উলটে যেতে পারত। আর শেষ কারণ হল, তাজমহলের মতো টুরিস্ট প্লেসে এত বড়ো বিপর্যয়ের পরে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যেত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে শুরু করে রাষ্ট্রসংঘ, কেউ তখন ভারতের পাশে থাকত না, অনেক দেশ বিভিন্ন ধরনের চুক্তি বাতিল করত, বিশ্বের কাছে ভারতবর্ষ লজ্জাজনক জায়গায় চলে যেত।’ মি ত্রিবেদী দম নিয়ে রুদ্রর দিকে তাকালেন, ‘এত বড়ো নিন্দার থেকে আপনি আপনার দেশকে বাঁচিয়েছেন ম্যাডাম!’

    রুদ্র কথা ঘোরাল, ‘ওরা যে কল স্পুফ করে অঘোরেশের নামে ভুয়ো ফোন করেছিল, সেটাই মনে হয় একমাত্র ভুল চাল ছিল ওদের। কবীরের কাছ থেকে পুরো ব্যাপারটা শুনে ওদের মনে হয়েছিল নাগেশ সিং, প্রফেসর বেগ আর অঘোরেশ একসঙ্গে কাজ করছেন। তাই অভিযোগের তির অঘোরেশের দিকে ঘুরিয়ে দেওয়া গেলে নাগেশ সিং-এর ওপর এই কাণ্ডের জন্য খুব সহজেই দোষারোপ করা যাবে। ফলে ওদের সন্ত্রাসবাদ ঘুরে যাবে সাম্প্রদায়িক হিংসার দিকে।’ ও নাগেশ সিং-এর দিকে তাকাল, ‘কিন্তু, আপনি হঠাৎ ছাব্বিশে জানুয়ারি সকালে তাজমহলের সত্যি উন্মোচনের মতো পোস্টার দিলেন কেন? তখনও তো প্রফেসর বেগ সুড়ঙ্গের মুখ বের করতে পারেননি।’

    নাগেশ সিং ধীর গলায় বললেন, ‘কস্তুরী বুদ্ধি দিয়েছিল। বলেছিল ওর এক পরিচিত আছে যার সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে, সে অঙ্কে এতই তুখোড়, যে ওই মুদ্রার মর্মোদ্ধারে সময় নেবে না। আয়ারল্যান্ড যাওয়ার আগে তাই ওর কথাতেই দলকে পোস্টার ছাপাতে বলে চলে যাই। ভেবেছিলাম এসে কস্তুরীর ওই চেনা লোকের সঙ্গে যোগাযোগ করব। তার আগেই উজ্জয়িনীর এই ঘটনায়…!’

    রুদ্র কাঁধ নাচাল, ‘পুরো ব্যাপারটাই নিপুণভাবে পরিকল্পিত!’

    নাগেশ সিং প্রথম থেকেই উজ্জয়িনীর হাতটা নিজের মুঠোর মধ্যে নিয়ে বিহ্বল হয়ে বসেছিলেন, এখন আস্তে আস্তে বললেন, ‘কস্তুরী মেয়েটা এত বড়ো ফাঁদ আমি বুঝতে পারিনি!’

    ‘বিশ্ব সম্মেলনের আপনি প্রধান পুরোধা ছিলেন বলে এমনিতেও আপনি ওদের আক্রোশের মেন টার্গেট ছিলেন, তার ওপরে আপনাকে ফাঁসানোর আরও বড়ো অস্ত্র ছিল একে আপনি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা, আবার আপনি রাজা জয়সিংহের বংশধরও, যার কাছ থেকে শাজাহান তেজোমহালয় অধিগ্রহণ করেছিলেন বলে দাবি করছেন প্রফেসর বেগ, তাই আপনার ঘাড়ে দোষ চাপানোর চেয়ে সোজা আর কী হতে পারে? একদিক থেকে কস্তুরীকে সেক্রেটারি বানিয়ে গোপন কথা বের করা, অন্যদিকে উজ্জয়িনীকে …!’ উজ্জয়িনীর দিকে তাকিয়ে রুদ্র কথাটা গিলে নিল, নরমভাবে হাসল, ‘যা হয়েছে ভুলে যান, মি সিং! আদালত আপনাকে যা-ই শাস্তি দিক, তারপরেও আপনার জীবন থাকবে। স্ত্রী-কন্যাকে নিয়ে নতুনভাবে বাঁচতে শুরু করুন।’

    নাগেশ সিং মাথা নীচু করে ফেললেন।

    অত বড়ো অভিজাত মানুষটির এমন ভগ্নদশায় সবারই যেন খারাপ লাগছিল।

    কিছুক্ষণ চুপ করে থেকে নাগেশ সিং বললেন, ‘কী হবে, হিন্দু না মুসলিম, এইসব করে। সবাই তো আমরা মানুষ, বলুন!’

    ‘আলবাত!’ নাহুম খান এতক্ষণে কথা বললেন, ‘এইসব ধর্মের অজুহাতে নিজেদের মধ্যে খেয়োখেয়ি করলে বাইরের শত্রুরা কেমন সুবিধা নেয়, দেখলেন তো? যে দেশ যুদ্ধবাজ, সেই দেশকে ওই আর্মস ডিলাররা উসকোয়, যে দেশ নিজেদের মধ্যেই হিন্দু মুসলিম নিয়ে লড়াই করে, রাজনৈতিক স্বার্থে দাঙ্গা বাধায়, শত্রু দেশ সেই ঝামেলার সুযোগ নিয়ে নিজের শক্তি বাড়িয়ে চলে। এই ঘটনা থেকে শুধু আমাদের মতো পুলিশদেরই নয়, প্রতিটা মানুষের শিক্ষা নেওয়া উচিত।’

    ‘একদম ঠিক বলেছেন মি খান।’ রুদ্র একটা নিশ্বাস ফেলল, ‘মানুষ ভুলে যায় আগের মাবনতা, আগে দেশ, পরে ধর্ম। যাই হোক, শেষ পর্যন্ত যে এত বড়ো সাংঘাতিক চক্রান্ত বাতিল করা গেছে তার জন্য আমাদের দেশের পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেড়ে গেল।’

    সবাই হাসছিলেন। শুধু একজন বাদে।

    প্রফেসর নিজামুদ্দিন বেগ। তিনি থেকে থেকে কেঁপে উঠছিলেন, বিড়বিড় করছিলেন, ‘শিবলিঙ্গটা কেউ খুঁজল না! জানা গেল না মাটির নীচে কী রয়েছে!’

    রুদ্র বুঝতে পেরে ড বেগের বৃদ্ধ হাত জড়িয়ে ধরল, ‘তাজমহল আমাদের দেশের গর্ব, স্যার! এই অসাধারণ স্থাপত্য দেখতে সারা পৃথিবী থেকে পর্যটকরা ভারতে আসে। এটা অবিকৃত রাখাটাই তো আসল কথা! কে বানিয়েছিল, হিন্দু না মুসলিম, কী ছিল, মন্দির না মসজিদ, এইসবের ওপরে উঠে আমরা না হয় এটাই ভাবি যে এটা বানিয়েছিল কোনো ভারতীয়? ভারতীয় হয়েই গর্বে যত্নে আগলে রাখি একে অশুভ শক্তির হাত থেকে, সেটাই তো আসল দেশকে ভালোবাসা। তাই না আঙ্কল?’

    প্রফেসর বেগ চুপ করে রইলেন।

    রুদ্র বলল, ‘আর আপনাকে আর কী বলব, সবই তো একে অন্যের সঙ্গে জড়িয়ে, যিনি আল্লাহ, তিনিই শিব, তিনিই যিশু। সবই মানুষের মনের বিশ্বাস। সব ধর্মই ভালোবাসতে শেখায়। কিন্তু মানুষ সেগুলোর অপভ্রংস করে নিজেদের মধ্যে লড়াই করে। আগে তো মানুষকে ভালোবাসার ধর্ম বলুন, পরে হিন্দু মুসলমান খ্রিস্টান!’

    প্রফেসর বেগ ছলছল চোখে রুদ্রর হাতটা চেপে ধরলেন।

    ঘণ্টাখানেক পর রুদ্র আর প্রিয়ম বাইরে বেরিয়ে এল। প্রিয়মের মাথাটা এখন অনেকটা ফুরফুরে লাগছিল। হঠাৎ মনে পড়তে বলল, ‘ওহ, তোমাকে বলা হয়নি। বাড়ি থেকে তোমার মা ফোন করেছিলেন। তোমার ব্রাঞ্চের অফিসার অমিত না কে, তোমাকে ফোনে না পেয়ে ফ্ল্যাটে গিয়েছিল। তোমার হেড অফিস থেকে চিঠি এসেছে, ইনভেস্টিগেশন শেষ, তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ। জয়েন করতে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব।’

    রুদ্র হাসল, মৃদু মাথা নাড়ল দু-দিকে।

    প্রিয়ম বুঝতে পারল না, ‘আমি তো পনেরো দিনের ছুটি নিয়ে এলাম, এই ক-দিন ছুটিতেই থেকে যাও না, প্লিজ!’

    রুদ্র এবার একটা বড়ো নিশ্বাস ফেলে স্বামীর দিকে তাকাল, ‘অফিস আমি আর জয়েন করব না, প্রিয়ম। ডিসিশন নিয়ে ফেলেছি। কাল গিয়ে রেজিগনেশন লেটার দিয়ে আসব।’

    ‘মানে?’ প্রিয়ম হতবাক, ‘রেজিগনেশন? কী বলছ তুমি?’

    ‘হ্যাঁ।’ রুদ্র বলল, ‘এই কয়েকদিন অনেক ভেবে দেখলাম। জীবনে টাকা, বিত্ত, বিলাসিতা, কোনো কিছুই সম্মানের চেয়ে বড়ো নয়। যে চাকরিতে এতদিন নিজের সব কিছু উজাড় করে দিলাম, সেখানেই যখন কোনো প্রমাণ ছাড়া এত বড়ো অভিযোগে অভিযুক্ত হতে হল, সেই চাকরি আমি করব না।’

    ‘চাকরি করবে না?’ প্রিয়ম হাঁ, ‘কী করবে তাহলে?’

    ‘দেখি কী করি!’ রুদ্র হাত দুটো উলটে পেছনের দিকে ছড়িয়ে দিল, ‘চাল ডাল আলুর দোকান দিতে পারি, ট্যাক্সি চালাতে পারি।’ দূরের আকাশের দিকে তাকাল ও।

    প্রাচীন শহর আগ্রার আকাশে তখন সন্ধে নেমে এসেছে।

    অস্তমান সূর্যের সমান্তরালে একে একে পাখিরা ফিরছে ঘরে, তাদের কলকাকলি রাস্তার যান্ত্রিক আওয়াজ ছাপিয়ে যেন রুদ্রর কানে এসে প্রবেশ করছিল।

    রুদ্র অস্ফুটে বলল, ‘আবার পাখি হয়ে আকাশে উড়ে যেতেও পারি!’

    .

    সহায়ক গ্রন্থ/ তথ্যসূত্র তালিকা

    1. The Complete Taj Mahal and the Riverfront Gardens of Agra, Ebba Koch

    2. The Taj Mahal Is A Temple Palace, P N Oak

    3. Taj Mahal: The True Story, P N Oak

    4. The Baburnama: Memoirs of Babur, Prince and Emperor, Babur

    5. The Baburnama: Memoirs of Babur, Prince and Emperor (Modern Library Classics), W M Thackston Jr

    6. Travels in India, vol 1 & 2, Jean-Baptiste Tavernier

    7. Mughal India, Giles Tillotson

    8. Taj Mahal: Passion and Genius at the Heart of the Moghul Empire, Diana Preston, Michael Preston

    9. A Teardrop on the Cheek of Time: The Story of the Taj Mahal, Diana Preston, Michael Preston

    10. The Mughal Empire, John Richards

    11. The empire of the great Mughals, Annemarie Schimmel

    12. Taj Mahal, Giles Tillotson

    13. Shah Jahan & the Story of the Taj Mahal, Julia Marshall

    14. Taj: A Story of Mughal India, Timeri N Murari

    15. Shah Jahan: The Rise and Fall of the Mughal Emperor, Fergus Nicoll

    16. The Mughal Harem, K S Lal

    17. Beloved Empress Mumtaz Mahal, Nina Epton

    18. Taj Mahal Agra & Fatehpur Sikri, Subhadra Sen Gupta

    19. Studies in Mughal History, Ashvini Agrawal

    20. The Great Mughals and Their India, Dirk Collier

    21. The Shadow World: Inside the Global Arms Trade, Andrew Feinstein

    22. The Arms Bazaar: From Lebanon to Lockheed, Anthony Sampson

    23. The Small Arms Trade: A Beginner’s Guide, Dan Smith and Rachel Stohl

    24. Arms Trade and Economic Development: Theory, Policy and cases in Arms Trade offsets (Routledge Studies in Defence and Peace Economics), Jurgen Brauer, Paul Dunne

    25. Agra: The Architectural Heritage by Lucy Peck

    26. History of the Lodi Sultans of Delhi and Agra, Abdul Halim

    27. The Iraq War Reader: History, Documents, Opinions, by Christopher Cerf

    28. Pigeonhole Principle, Jesse Russell, Ronald Cohn

    29. Introduction to Combinatorics, by Martin J Erickson

    30. রহস্যের তাজমহল, প্রসেনজিৎ দাশগুপ্ত

    31. সাহিত্যের তাজমহল, পূর্ণেন্দু পত্রী

    32. লা-জবাব দেহলি অপরূপা আগ্রা, নারায়ণ সান্যাল

    33. https://www.stephen-knapp.com/true-story-of-the-taj-mahal.htm

    34. http://veda.wikidot.com/taj-mahal-hidden-rooms

    35. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/12027696/Was-the-Taj-Mahal-originally-an-ancient-Hindu-temple.html

    36. https://www.wiwigo.com/blog/the-mystery-sealed-doors-mahal/

    37. https://topyaps.com/secrets-taj-mahal

    38. https://johnnicholsonofindia.wordpress.com/illustrations/the-mys-tery-and-real-tragedy-of-the-taj-mahal/

    39. http://www.krishnapath.org/photographic-evidence-taj-mahal-a-ve-dic-temple/

    40. https://www.bbc.com/news/world-asia-india-41813339

    41. http://samsinhablog.blogspot.com/2014/09/taj-mahal-hindu-tem-ple-evidence.html

    42. http://agniveer.com/tag-mahal-shiva-temple/

    43. https://hinduismsanatan.wordpress.com/2017/10/14/tajmahal-origi-nal-hindu-temple-converted-to-musoleum-facts-of-distorted-history/

    44. https://vishnupedia.blogspot.com/2013/03/hidden-facts-about-taj-mahal-tejo.html

    45. http://www.harekrana.de/taj-mahal/tejo-mahalaya.html

    46. http://dekhofamily.com/entertainment/mysterious-locked-rooms-inside-the-taj-mahal-were-you-can-not-go/

    47. https://www.youtube.com/watch?v-3fxwYPSFECo

    48. https://www.sciencedirect.com/science/article/pii/S036013237000273

    49. https://www.ijsr.net/archive/v3i12/U1VCMTQzMjI=.pdf

    50. https://www.researchgate.net/publication/222512493_Fractal_geometry

    51. https://curatorhall.wordpress.com/2015/05/10/architecture-of-the-kha-juraho-temples/

    52. http://www.academia.edu

    ইত্যাদি।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }