Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ৫

    ৫

    উত্তর ভারতের চরমভাবাপন্ন শহর। গ্রীষ্মে যেমন গরম, শীতে তেমনই হাড়কাঁপানো ঠান্ডা। বিকেল গড়াতে-না-গড়াতেই অন্ধকার জমাট বাঁধা কুয়াশার মতো ঝুপ করে নেমে আসে শহরের অলিতেগলিতে।

    দূরের মসজিদের আজান থেমে গেছে। একে একে দূরের বাজার এলাকায় আলো জ্বলে উঠছে সান্ধ্য পসরার। অদূরেই একটা মুঘল আমলের প্রকাণ্ড বন্ধ দরজার দু-পাশে সেজে উঠেছে আগ্রার বিখ্যাত পেঠা বলে একধরনের মিষ্টির দোকান। কনকনে ঠান্ডাতেও সেখানে লোকজনের ভিড় এখান থেকেই চোখে পড়ছে।

    রুদ্রর ঠিক উলটোদিকে পুলিশের দু-জন অফিসার শান্তভাবে বসে আছেন। তাঁদের কফি আর কিছু ভুজিয়া দেওয়া হয়েছে। ধীর লয়ে তাঁরা চুমুক দিচ্ছেন কফির কাপে, যেন বিন্দুমাত্র তাড়াহুড়ো নেই।

    একটু পরেই অপেক্ষাকৃত তরুণ যে অফিসারটি, যিনি নিজের পরিচয় দিয়েছেন নাহুম খান নামে, তিনি মিটিমিটি হেসে ঝিলিকভরা চোখে পাক্কা আগ্রা টানের হিন্দিতে বলে উঠলেন, ‘ম্যাডাম, আমরা এসেছি কয়েকটা রুটিন এনক্যোয়ারিতে। কিন্তু আপনাকে এত টেন্সড লাগছে কেন?’

    ‘আপনাদের জন্য টেন্সড রয়েছি সেটা আপনাকে কে বলল!’ রুদ্র একটা শ্বাস ফেলে মাথার পেছনে হাত দুটোকে রেখে চেয়ারে হেলান দিল, ‘এই ব্যাপারের জন্য আমার হায়ার অথরিটি আমাকে একটু আগেই এক্সপ্ল্যানেশন কল করেছে, টেম্পোরারিলি সাসপেন্ডও করেছে।’

    নাহুম খানের মুখ থেকে হাসিটা মুহূর্তে উধাও হয়ে গেল, সোজা হয়ে বসলেন তিনি, ‘সাসপেন্ড? কেন?’

    ‘সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন মি খান। চিঠিতে যা বুঝলাম, আমার ব্রাঞ্চের একজন ছাপোষা কাস্টমারের অ্যাকাউন্টে কাল দেড় কোটি টাকা ঢুকেছে। হেড অফিসের বক্তব্য সেটা দেখেও আমি ভিজিল্যান্সে কেন ইমিডিয়েট জানাইনি।’

    ‘হ্যাঁ, কিন্তু সেইজন্য তো আপনাকে একটা সিম্পল চার্জশিট দিয়ে ছেড়ে দিতে পারত। সেই শো কজের আপনি উত্তর দিতেন। একদম সরাসরি সাসপেনশন অর্ডার কেন? মানে ওরা কি ধরেই নিয়েছে আপনি নিজে এর জন্য কিছু অন্যায় সুযোগ নিয়েছেন?’

    রুদ্র বুঝতে পারল নাহুম খান ইচ্ছে করেই ‘ঘুস’ শব্দটা উচ্চারণ করলেন না।

    একপাশে দাঁড়ানো অমিত বলল, ‘স্যার, হেড অফিসে আমার কিছু চেনাজানা আছে, ফোনও করেছিলাম এই ব্যাপারে জানতে। কিন্তু পুলিশ থেকে ব্যাপারটা জানানো হয়েছে ছাড়া আর কিছু জানতে পারলাম না।’

    ‘যাই হোক, ছাড়ুন!’ রুদ্র প্রিন্টার থেকে একে একে বেরোতে থাকা সব ডকুমেন্ট একজোট করতে লাগল।

    পুলিশের কাছে নিজের দুঃখের কথা বলে সমবেদনা পাওয়ার চেষ্টা করে কী লাভ? আপাতত রুদ্রকে সাসপেন্ড করলেও হেড অফিস তিনদিনের মধ্যে ওর বক্তব্য লিখিতভাবে জানতে চেয়েছে, আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিয়েছে, সেই ব্যাপারে বরং ওর ফোকাসড হওয়া উচিত। ও যে লোনের রিকভারিতে গিয়েছিল বলে রিপোর্টটা জেনারেট করতে পারেনি, এটা যে একটা অনিচ্ছাকৃত ভুল সেটা ওকে ঠিকমতো ব্যাখ্যা করতেই হবে।

    এই পুলিশ অফিসারেরা যা জানতে চান, সব উত্তর দিয়ে এদের জলদি বিদায় করাই ভালো।

    আগামী তিনদিন বাবা মা-র সঙ্গে কত ঘোরার প্ল্যান ছিল। সব বারোটা বাজল, রুদ্র আবার একটা দীর্ঘশ্বাস ফেলল।

    সবকটা ডকুমেন্ট ও সামনের দিকে এগিয়ে দিল, ‘এই নিন। অঘোরেশ ভাটের ডিটেইলস। প্যান কার্ড, ভোটার কার্ডের কপিও আছে। আর এইগুলো শেষ ছয় মাসের স্টেটমেন্ট।’

    নাহুম খান ডকুমেন্টগুলো গুছিয়ে নিয়ে নিলেন, ‘ওকে ম্যাডাম, আমরা এখন চলে যাচ্ছি। থ্যাঙ্কস ফর দ্য কো-অপারেশন। পরে দরকার পড়লে আবার আসতে হতে পারে।’

    রুদ্র মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে ওদের বিদায় করল। উত্তর ভারতের বেশিরভাগ মানুষই একটু মেজাজি ধরনের হয়, সেটা এই বছরখানেকের অভিজ্ঞতায় ও উপলব্ধি করেছে। পাবলিক সার্ভিসে যুক্ত লোকজন তো আরওই। সেইদিক থেকে এই পুলিশ অফিসার বেশ ব্যতিক্রমী। সাধারণ পুলিশ অবশ্য নন, স্পেশাল সেল না কোথা থেকে এসেছেন বললেন।

    ও বেশি সময় নষ্ট করল না, ‘অমিত, তিনদিনের মধ্যে আমাকে এই অভিযোগের বিরুদ্ধে একটা ঠিকমতো উত্তর দিতে হবে, যেটার বেসিসে তদন্ত শুরু হবে। আমার এক্সপ্ল্যানেশনে উপরমহল সন্তুষ্ট হলে সাসপেনশন এখন উঠলেও উঠতে পারে, না হলে এনকোয়্যারি শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে।’ একটুক্ষণের জন্য ও ঠোঁট কামড়াল, ‘পরশু ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবসের ছুটি। হিসেবমতো তার মানে একদিন বেশি পাব উত্তর দেওয়ার জন্য।’

    যে চেয়ার থেকে একটু আগে নাহুম খান উঠে গেলেন, সেখানেই বসে পড়ল অমিত, ‘তাহলে আপনি বলবেন, আমি টাইপ করব?’

    ‘এখনই না।’ মাথা নাড়ল রুদ্র, ‘আগে একটু সাজিয়ে নিই মনের মধ্যে। তুমি যাও, বাকি কাজ শেষ করো। আজ তাড়াতাড়ি বেরিয়ে যাব। ভালো লাগছে না।’

    অমিত চলে যেতে রুদ্র টেবিলের ওপর থেকে খবরের কাগজটা তুলে নিল। প্রতিদিন বিকেলের চা-টা খাওয়ার সময় ও সেদিনের কাগজটা পড়ে, আজকের তালেগোলে সেই সময় পায়নি। এর মধ্যে আরেক কাপ চা সুরেশ দিয়ে গেছে। রুদ্র চায়ের কাপে চুমুক দিয়ে কাগজ পড়তে লাগল। মনের মধ্যে যতই তোলপাড় হোক, চুপচাপ বসে থাকলে টেনশন আরও বাড়বে।

    এটা আগ্রা শহরের স্থানীয় কাগজ, তাই প্রথম পাতাতেই বড়ো বড়ো করে রয়েছে, ‘২৭ জানুয়ারি আগ্রায় হতে চলেছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন।’ রুদ্র বিশদ পড়ল না। আগ্রার মতো ছোটো শহরে একটা আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে, এই নিয়ে কয়েকদিন ধরেই ছোটোবড়ো সব মিডিয়া পুঙ্খানুপুঙ্খ খবর পরিবেশন করে চলেছে। পড়তে পড়তে প্রায় মুখস্থ হয়ে গেছে তার বিবরণ। ক-টা দেশ আসছে, কোথায় সেই হেভিওয়েট প্রতিনিধিরা থাকবেন, কী করবেন, কোথায় কোথায় তাঁরা যাবেন, সেই এক খবর।

    খবরের কাগজের প্রথম পাতা উলটে ভেতরের পাতায় যেতেই নীচের দিকের একটা খবর ওর দৃষ্টি আকর্ষণ করল। কাগজটা ভাঁজ করে ভালো করে ও সেটা পড়তে লাগল।

    নিজস্ব সংবাদদাতা, কমলানগর, আগ্রা-

    এক মাস কেটে গেলেও আগ্রা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড নিজামুদ্দিন বেগ-এর নিজের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কোনো কিনারা করতে পারল না পুলিশ। অথচ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, প্রায়ই গভীর রাতে প্রফেসর বেগ-এর ফাঁকা বাড়িতে দুষ্কৃতিদের আনাগোনা চলছে। প্রফেসরের কোনো খোঁজ না থাকলেও কী উদ্দেশ্যে এই গোপন আনাগোনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রফেসর বেগ নিরুদ্দেশ হওয়ার পর কিছুদিন সেই বাড়িতে পুলিশি প্রহরা থাকলেও পরে তা তুলে নেওয়া হয়। কমলানগর থানার ওসি মি জগদীশ পাণ্ডে ‘আগ্রা টাইমস’কে জানাচ্ছেন, তাঁরা তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং এই ঘটনার পর পুলিশ প্রহরা সেখানে আবার মোতায়েন করা হবে।

    প্রসঙ্গত, প্রফেসর নিজামুদ্দিন বেগ তাজমহল সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করে কিছুদিন আগে মৌলবাদীদের বিরাগভাজন হয়েছিলেন। তাঁর ‘মহাদেব শিব ঘুমোচ্ছেন তাজমহলের অন্দরে- মুসলিমদের চারশো বছরের মিথ্যে এবার উন্মোচিত হোক’ শীর্ষক ধারাবাহিক কলাম প্রকাশিত হচ্ছিল প্রথম সারির এক দৈনিকে, যেখানে তিনি তাঁর গবেষণার ফলে লব্ধ একের পর এক তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে তাজমহল পঞ্চম মুঘল সম্রাট শাজাহান তাঁর মৃতা মহিষীর উদ্দেশে বানাননি, এটা আদতে বহু পুরোনো এক হিন্দু শিব মন্দির, যার নাম ছিল তেজো মহালয়। তাঁর এই ধারাবাহিক প্রবন্ধ শুধু বিদগ্ধ ঐতিহাসিক মহলেই নয়, চাঞ্চল্য সৃষ্টি করেছিল মৌলবাদীদের মধ্যেও। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও করেন এক ব্যক্তি। পশ্চিমে অবস্থিত মসজিদ কর্তৃপক্ষ তাঁদের পবিত্র স্থানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলুষিত করা হচ্ছে বলে তাজমহল প্রাঙ্গণেই বিক্ষোভ জানান। নিরুদ্দেশ হওয়ার ঠিক আগের সপ্তাহের কিস্তিতে প্রফেসর বেগ লিখেছিলেন, পরবর্তী সপ্তাহে সবচেয়ে বড়ো প্রমাণটি তিনি জনসমক্ষে আনবেন, প্রমাণ করে দেবেন তাজমহল লুকিয়ে আছে আসলে এক প্রাচীন বৈদিক অঙ্ক, যা এখনও জ্যান্ত। সেটা নিজেই নাকি প্রমাণ করে দেবে শিবমন্দিরের সত্যতা।

    এই সংবাদ প্রকাশের পরেই বিক্ষোভ চরমে ওঠে এবং অধ্যাপকের কমলানগরের বাড়িতে হামলা এবং বিক্ষোভ শুরু হয়। একাধিক ইতিহাসবিদও এর বিরুদ্ধে সোচ্চার হন। বিখ্যাত ঐতিহাসিক ড ব্রিজেশ মাথুর বলেন, ‘এইগুলো উদ্দেশ্যপ্রণোদিত বিকৃত কল্পনা ছাড়া কিছুই নয়।’ ওই সংবাদপত্রের সম্পাদক লিখিত বিবৃতি দিয়ে জানান, বিশেষ কারণে ওই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও হামলাকারীরা অধ্যাপকের বাড়িতে ভাঙচুর চালিয়ে যেতে থাকে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরপরেই প্রফেসর বেগ রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এখনও অবধি তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি। তাঁকে যে কিডন্যাপ করা হয়েছে এমন কোনো প্রমাণও পুলিশ পায়নি। এই নিয়ে বিরোধী দল আজ বিধানসভায় বিক্ষোভ দেখায়।

    রুদ্র অন্য খবরে যেতে যেতে ভাবল, প্রফেসর নিরুদ্দেশ, তবু কেন দুষ্কৃতীরা বার বার হামলা চালাচ্ছে বাড়িতে? কীসের সন্ধানে?

    ঘণ্টাখানেক বাদে রুদ্র স্কুটিতে করে বাড়ি ফিরছিল।

    ঠান্ডা হাওয়া হেলমেট ভেদ করে ভেতরে ঢুকছে, এখানে সবাই গাড়ি চালানোর সময় ঠান্ডার হাত থেকে বাঁচতে একধরনের মাস্ক পরে, রুদ্রও সেটাই পরেছিল শুধু চোখগুলো বেরিয়ে ছিল বাইরে।

    ক্লান্ত দেহে, অবসাদে ডুবে থাকা মনে ও গাড়ি চালাচ্ছিল।

    যে ব্রাঞ্চটাকে এই কয়েক মাস ধরে এত পরিশ্রম করে ও দাঁড় করাল, পুরোনো লোনগুলোর বেশিরভাগই রিকভার করে প্রফিট দেখাল হেড অফিসে, সেই ব্রাঞ্চ থেকেই ও সাসপেন্ড হয়ে গেল? তাও আবার কালো টাকা ঢোকায় মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ, যাতে সত্যিই ওর কোনো দোষ নেই! কিন্তু দুর্নীতির কোনো দাগ একবার কেরিয়ারে লাগলে সেটা উল্কার মতো চারদিকে ছড়িয়ে যায়, অনেক সময় পরে নির্দোষ প্রমাণ হলেও সেটা কিন্তু অত বড়ো খবর হয় না। ইতিমধ্যেই অন্য ব্রাঞ্চে থাকা দু-জন বন্ধু ওকে মেসেজ করেছে খবরের সত্যতা জানতে।

    বড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে ছোটো রাস্তা থেকে রুদ্র যমুনা নদীর ওপর ব্রিজে উঠল। কী করতে বাড়ি ছেড়ে, কাছের মানুষদের ছেড়ে ও এখানে পড়ে আছে? রোজকার অভ্যাসমতো ওপারের তাজমহলটার দিকে একবার তাকাল, যমুনা নদীর তীরে রাজেন্দ্রাণীর মতো অন্ধকারেও দেখা যাচ্ছে অস্পষ্ট ওপরের গম্বুজ আর চারপাশের মিনারগুলো।

    ওর হঠাৎ মনে পড়ল কাগজের লাইনটা, তাজমহলে লুকিয়ে আছে একটা জ্যান্ত অঙ্ক।

    এর মানে কী? অঙ্ক কী করে জ্যান্ত হয়?

    অন্যদিন মুগ্ধ চোখে দেখে, আজ বিষণ্ণভরা মনে রুদ্র ভাবতে ভাবতে এগিয়ে গেল সামনের দিকে।

    তাজমহলের একদম উলটোদিকে, অর্থাৎ যমুনা নদীর অন্য পাড়ের এক পরিত্যক্ত বাগানে তখন অন্ধকারের মধ্যে বিষম ব্যস্ততা। একদল শ্রমিক তখন চূড়ান্ত গোপনীয়তায় কিছু একটা কাজে ব্যস্ত। বাগান অবশ্য নামেই, শতাধিক বছরের না কাটা এলোমেলো গাছে এটা একটা ছোটোখাটো জঙ্গল হয়ে উঠেছে। বড়ো বড়ো আগাছার মধ্যে সবাই আঁতিপাঁতি করে খুঁজছে কিছু। যেমনটা তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকের হাতে শাবল, মাটি খোঁড়ার ছোটোবড়ো জিনিস। তাদের তদারক করছে কিছু মানুষ।

    দূরে কয়েকজন রক্ষী, তারা নৈশপ্রহরার নামে পাহারা দিচ্ছে এই গোপন খনন।

    শতাব্দীপ্রাচীন অঙ্কের ঘুম ভাঙতে মনে হয় আর বেশি দেরি নেই!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }