Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প308 Mins Read0
    ⤶ ⤷

    অঘোরে ঘুমিয়ে শিব – ৬

    ৬

    পুরোনো দিল্লির যে ঘিঞ্জি গলিটা এঁকেবেঁকে এসে আজমেরি গেটের দরজার পাশে মিশে গেছে, ঠিক সেইখানটায় এসে পিচিক করে একদলা থুতু ফেলল মুন্না। ওর সারা শরীরে, চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। গোটা রাত ধরে ট্রেনের সাধারণ কামরায় একরকম বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়েই আসতে হয়েছে, শেষে ঘণ্টাখানেক একটু বসে ঝিমোতে পেরেছিল, তাতে ক্লান্তিটা কয়েক গুণ বেড়ে গিয়ে যেন পা দুটোকে টেনে ধরছে।

    শরীরের জড়তাটা একটা ঝটকা মেরে কাটিয়ে নিতে চেষ্টা করল ও, তারপর পায়ে পায়ে এগোল সামনের দিকে। এই তবে দিল্লির বিখ্যাত জি বি রোড! পাশের একটা ঝলমলে দোকানের সাইনবোর্ড পড়তে চেষ্টা করল, কী লেখা আছে যেন? মুন্না থমকে দাঁড়িয়ে বানান করে পড়ল, গার্সটিন ব্যাস্টিয়ন রোড। বাপ রে, কী খটোমটো নাম! নির্ঘাত কোনো সাহেবের নামে।

    এক মুহূর্তের জন্য ওর মনে হল, ওই খটোমটো নামওয়ালা সাহেবও কি এই পাড়ায় আসত নাকি?

    আসার আগে শাকিল বলেছিল, ‘কলকাতার সোনাগাছি তো গেছিস, জি বি রোড হল দিল্লির সোনাগাছি। কিন্তু এখানে ঝড়তিপড়তি পাবি না, টপ ক্লাস মাল সব। পুরো আজমেরি গেট থেকে লাহোরি গেট অবধি সোজা চলে যাবি ভাই, দু-পাশে কত চাই, পাঁচশোর ওপর বাড়ি, সকালটায় নীচে সব লোহার পার্টসের দোকান, রাতে দেখবি সামনের ওই দরজাগুলোতেই সব সার হয়ে দাঁড়িয়ে আছে।’ মুন্না খুব উৎসাহ পাচ্ছে এমনভাবে বলেছিল, ‘কিন্তু রেট সাধ্যের মধ্যে হবে কি?’

    ‘আব্বে, তুই শাকিলের ভাই আর তোর হবে না? কী বলছিস!’ শাকিল ওর পিঠে চাপড় দিয়ে বলেছিল, ‘জি বি রোড শুরু করেই সোজা হাঁটবি, পাঁচ মিনিট হাঁটার পর দেখবি দিকে একটা সাইকেল সারানোর দোকান, তার গা দিয়ে সরু গলি আছে, ওটা দিয়ে সোজা ঢুকে যাবি, যে গোলাপি বাড়িতে ধাক্কা খাবি, ওটা চাঁদনির বাড়ি, সোজা দেখা করে আমার নাম বলবি। বলবি তুই শাকিলের ভাই, ব্যস! আর দেখতে হবে না। চাঁদনির হাতে ঝক্কাস সব মাল আছে, তোর সেটিং হয়ে যাবে পুরো!’ শাকিল জোরে চোখ টিপেছিল।

    হ্যাঁ, দোকানটা দেখতে পাচ্ছে মুন্না, সামনে সার দিয়ে সব সাইকেল পড়ে আছে, দেখতে পাচ্ছে তার পাশ দিয়ে ঘিনঘিনে গলিটাও। কিন্তু ও ঢুকল না। ঘড়িতে এখন সন্ধে সাড়ে ছ-টা। আগে ওর কাজটা মিটুক। ফেরার পথে চাঁদনির সঙ্গে দেখা করে রাতটা কাটিয়ে গেলেই হবে।

    সবে সন্ধে নেমেছে বলেই হয়তো, দু-পাশে সার দিয়ে হার্ডওয়্যারের দোকানগুলোর সামনের দরজাগুলোতে এখনও ভিড় জমেনি। রাস্তার আলোয় পুরো গলিটাকেই কেমন যেন সিনেমার মতো ঝলমলে লাগছে। কাছেপিঠে চড়া সুরে একটা চটুল হিন্দি গান বাজছে।

    মুন্না একটু দাঁড়াল, ওই তো দূরে গুলশন পান সেন্টার। ও এদিক-ওদিক তাকিয়ে কাছে এগিয়ে গেল গুটিগুটি, ধীরেসুস্থে সিগারেট কিনল একটা, পাশের দড়ি থেকে আগুন নিয়ে জোরে একটা টান দিল, ‘খুচরো তো নেই ভাই, দু-হাজারের নোট!’ মোলায়েম স্বরে কথাটা হাতে ধরা গোলাপি নোটটা এগিয়ে দিল ও।

    এই নোট কি বাজারে চলবে? গান্ধীজির মুখে ধ্যাবড়া পেনসিলে আঁকিবুকি।

    পানওয়ালা একটা গালাগাল দিতে গিয়েও বিরক্তির ভাব করে থেমে গেল, ওর নোটটার দিকে আলতো তাকিয়ে নীচের দিকে নিস্পৃহভাবে সুপুরি থেঁতো করতে করতে বলল, ‘কী নাম?’

    মুন্নাও নিস্পৃহ গলায় বলল, ‘মুঙ্গের থেকে আসছি। দেখা করব। বলা আছে।’

    প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর এ গলি সে-গলি ঘুরে শেষ পর্যন্ত যখন একটা ঘরে গিয়ে বসতে বলা হল মুন্নাকে, ততক্ষণে এই ঠান্ডাতেও ও ঘেমেনেয়ে উঠেছে। নীলচে নিয়নের আলোতে পিঠের ব্যাগটা নামিয়ে সেখান থেকে কিছুক্ষণ জল খেল ও, তারপর সোজা হয়ে বসে মনে মনে সাজিয়ে নিল কী বলবে। বন গাঁয়ে আসলে ও শিয়ালরাজা, এত বড়ো ব্যাপারে এসে আদতে ওর গলা শুকিয়ে যাচ্ছে বার বার।

    বাইরে এবার আরও চড়া লয়ে সফটওয়্যারে বিকৃত করা রিমেক গান শুরু হয়েছে। এখান থেকে খুব একটা দেখা না গেলেও এটা যেহেতু দোতলা, নীচের মেয়েলি হাসাহাসি কানে আসছিল মুন্নার। মন উচাটন হলেও কিছু করার নেই। এবার হাতে পয়সা বেশি নেই, একদিনের নোটিশে দিল্লি আসতে হয়েছে, রাতটা ওই শাকিলের চাঁদনির কাছে ম্যানেজ করতে পারলে কিছুটা টাকা বাঁচবে।

    হঠাৎ দরজার কাছে একটা ছায়ামূর্তির আগমনে ও চমকে তাকাল। এই ঘরে আসার আগে তিন পর্বে দফায় দফায় ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটা কি ফাইনাল দফা?

    সামনে এসে যে লোকটা ওর মুখোমুখি বসল, তাকে দেখে ও দমে গেল। হাইট মেরেকেটে সাড়ে পাঁচ ফুট হবে, উচ্চতার সঙ্গে বিসদৃশ হয়ে পেটের থেকে অনেকটা বেরিয়ে থাকা ভুঁড়িটায় আরও বেঢপ দেখাচ্ছে গোটা শরীরটা। গায়ের রংটা বেশ ফর্সা, কিন্তু কেমন যেন বাদামি। লোকটার ঊর্ধ্বাঙ্গে এই ঠান্ডাতেও শুধু একটা টি শার্ট, আর নীচে খাকিরঙা প্যান্ট। হাতে একটা আপেল।

    পেছন পেছন আরও দুটো লোক এসে লোকটার দু-পাশে দাঁড়াল। হাবভাব মাছের গন্ধ পাওয়া সতর্ক হুমদো বেড়ালের মতো। বডিগার্ড নির্ঘাত।

    সামনের সোফায় বসে লোকটা ওর দিকে কয়েক সেকেন্ড নিশ্চুপভাবে তাকাল, তারপর বলল, ‘মনসুর পাঠিয়েছে? কী চাই?’

    এমন চেহারা থেকে এরকম গম্ভীর স্বর বেরোতে মুন্না একটু থমকে গেল, তবে তা কয়েক সেকেন্ডের জন্য। অনেক মহড়া দিয়ে এসেছে সে, আসল সময়ে সব পণ্ড করার বান্দা সে নয়। একবার এত বড়ো দাঁওটা মারতে পারলে এবারের ইলেকশনের টিকিট ওর বাঁধা। হাত কচলে দেঁতো হেসে বলল, ‘মনসুর ভাইয়া আমাকে খুব ভালোভাবে চেনেন। আমি মুন্না শেখ। বিহারের মুঙ্গের থেকে আসছি আপনার সঙ্গে দেখা করতে।’

    ‘ওহ, তুমিই সেই মুঙ্গেরের বাদশা?’

    লোকটা কি ওকে বিদ্রূপ করছে? করলে করুক, এখন এইসব ছোটোখাটো খোঁচা গায়ে মাখলে মুন্নার চলবে না।

    ‘হে হে কী যে বলেন হুজুর!’ মুন্না কান-এঁটো-করা হাসি দিল একটা।

    ‘না সত্যি!’ লোকটা বেশ সিরিয়াস মুখে ওর দিকে তাকাল, ‘আমি মুঙ্গের সম্বন্ধে খোঁজ নিয়েছি। শুধু ইন্ডিয়া নয়, নেপাল বাংলাদেশেও মুঙ্গেরের মাল নাকি সাপ্লাই হয়। একটা পিছিয়ে থাকা রাজ্যের অখ্যাত শহরে রাতারাতি এত বড়ো সেট আপ তৈরি হল কী করে?’

    ‘রাতারাতি কী বলছেন হুজুর!’ মুন্না হাঁ হাঁ করে উঠল, ‘দু-শো বছরের পুরোনো আমাদের মুঙ্গেরের এই ব্যাবসা। ইংরেজরা প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথম ওখানে কার্ট্রিজ বন্দুক বানানোর কারখানা খোলে। তারপর দেশ স্বাধীন হল। বাষট্টি সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় তো সরকারকে সব চারশো দশ বোরের মাসকেট বন্দুক সাপ্লাই দিয়েছিল মুঙ্গের অর্ডিন্যান্স কারখানাই।’

    ‘বটে? তুমি তো বেশ পড়ালেখা জানা লোক দেখছি!’ লোকটা বেশ চমৎকৃত হয়েছে মনে হল।

    ‘জ্বি না, স্যার।’ মুন্না লজ্জায় হাত কচলাচ্ছিল, ‘আসলে বাপ ঠাকুরদার তো এই ব্যাবসা, ছোটো থেকে এই গল্প শুনছি। তারপর সরকার দুম করে ওই কারখানা তুলে দিল আর মুঙ্গেরের হাজার হাজার লেবার পথে বসল। তারপর সবাই কী আর করবে, পেট তো চালাতে হবে! কাজ বলতে তো বন্দুক, বানানোটাই জানত তারা। তখন নিজেদের বাড়িতেই ছোটো ছোটো ওয়ার্কশপ, কারখানা, এইসব খুলে ফেলল। আমার ঠাকুরদাও তাই করেছিল। সেই থেকেই আর কি আমাদের ব্যাবসা…!’

    ‘কী কী বানাও তোমরা?’ লোকটা মোবাইলে কিছু দেখতে দেখতে প্রশ্ন করল।

    ‘জ্বি, আগে তো শুরু হয়েছিল দিশি কাট্টা বন্দুক দিয়ে, এখন ছয় মিলিমিটারের পিস্তল, কারবাইন, এ কে ৫৬, এ কে ৪৭, সবরকমই বানাতে পারে আমাদের লোকেরা।’

    ‘ফরটি সেভেন?’ লোকটা যেন অবাক হল, ‘বটে? এম ১৬-ও বানাও?’

    মুন্না মাথা চুলকোল, ‘এজ্ঞে, ওটা এখনো হয় না। এ কে ৪৭ এর রোল সাবমেশিনগানের মতোই, অল্প পার্টস, ৩০ ক্যালিবারের বুলেট, স্টপিং পাওয়ারও বেশি। এম ১৬-এর প্রচুর পার্টস, খুলতে জুড়তে অনেক ঝামেলা, তার ওপর ২২ ক্যালিবারের বুলেট, পাওয়াও একটু মুশকিল। আমাদের এ কে ৪৭ দেখতে হয়তো খুব সুন্দর হয় না, কিন্তু কাজে একদম বড়িয়া!’

    ‘হুম।’ লোকটা আপেলে একটা মস্ত কামড় বসাল, ‘দাম কীরকম হয়?’

    মুন্না এতক্ষণে উৎসাহ পেয়ে নড়েচড়ে বসল, ‘হুবহু স্মিথ ওয়েসনের যে মডেল বলবেন, বানিয়ে দেব, দাম তিরিশ থেকে এক-এর মধ্যে হয়ে যাবে স্যার!’

    ‘ফরটি সেভেন কত করে?’

    ‘ওটা পাঁচ থেকে ছ-লাখ পড়ে যাবে। কার্বাইন যদি নেন, দুয়েতেই দিয়ে দেব।’

    ‘একটা শটের পিস্তল?’

    মুন্না দমে গেল, ‘ওটা তো বাচ্চা ছেলেদের বন্দুক। একটাই বুলেট ফায়ার করতে পারবে।’

    লোকটা সরু চোখে ওর দিকে তাকাল।

    ‘বাঁ-পাশের লম্বা দাড়িওলা লোকটা ওর দিকে তাকিয়ে ধমকে উঠল, ‘যা জিজ্ঞেস করছে উত্তর দে!’

    ‘পাঁচশোর মধ্যে হয়ে যাবে।’ মুন্না মিনমিন করল, ‘তবে কোথাও ডেলিভারি করতে গেলে হাজার দুয়েক পড়ে যাবে। রাস্তায় পুলিশ, ড্রাইভারদের খাওয়াতে হবে তো!’

    ‘গ্রেনেডের স্টক কেমন আছে?’

    ‘হয়ে যাবে স্যার!’

    ‘ফুল পেমেন্টের কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবে?’

    এমনিতে তো পঞ্চাশ পারসেন্ট অ্যাডভান্স দিতেই লোক গাঁইগুঁই করে, ভোটের আগে যা একটু জোর খাটানো যায়। আর এ প্রথমেই ফুল পেমেন্ট করে দেবে? আনন্দে মুন্নার চোখ চকচক করে উঠল, ‘জ্বি, সিঙ্গল শট পিস্তল হলে একটা বেলা বড়োজোর! মাল তৈরিই থাকে, শুধু আনার যা সময়।’

    ‘বহোত খুব!’ লোকটা এবার ওর দিকে বেশ সুপ্রসন্ন দৃষ্টিতে তাকাল, ‘তা, মনসুর কী বলেছে, আমি তোমার থেকে মাল নেব? আমার সব ডিটেইলস আছে তোমার কাছে?’

    মুন্না এবার কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, ‘না, মানে আপনি মনসুর ভাইয়ার চেনা, ডিটেইলস আমরা তো তেমন রাখি না, টাকা পেলেই…!’

    ‘যদি আমি পুলিশ হই? ফাঁদ পেতে পুরো স্টকটাই তোমার সিজ করে দিই?’ লোকটা বেশ মজার চোখ করে কথাটা বলল।

    মুন্না এবার ঢোঁক গিলল। অনেকক্ষণ ধরেই আনতাবড়ি প্রশ্ন চলছিল, এবারেরটা একেবারে ইয়র্কার! এটা খেলার সাধ্যি মুন্না শেখের নেই।

    লোকটা উঠে দাঁড়াল, একটা ঢেকুর তুলে বলল, ‘কাস্টমার সবসময় যাচাই করে নেবে। টাকা দিলেই মাল দেব, এই প্রিন্সিপল তোমার ব্যাবসায় চলে না। বুঝেছ?’

    মুন্না ঘাড় দোলাল, ‘জ্বি।’

    লোকটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পাশের লম্বা কুর্তা পরা লোকটাকে দেখিয়ে বলল, ‘ওয়াসিম তোমার সঙ্গে বসছে। ও তোমাকে সব বুঝিয়ে দেবে। কাল সকালের মধ্যেই চাই। মাল আমরা কিনব, কিন্তু এখানে ডেলিভারি নেব না।’

    মুন্না শুনে পুলকিত হয়ে উঠতে যাচ্ছিল, শেষ বাক্যটা শুনে ও অবাক হয়ে তাকাতে গেল লোকটার দিকে। যাচ্চলে, এখানে ডেলিভারি নেবে না তো আবার কোথায় নেবে!

    কিন্তু লোকটা ততক্ষণে পর্দা সরিয়ে ওর দৃষ্টিশক্তির বাইরে চলে গেছে। ওয়াসিম মেরুন-রঙা সিল্কের কুর্তা গুটিয়ে বসেছে সোফার ওপর। কুর্তার পকেট থেকে কালো মতো যেটা উঁকি দিচ্ছে, সেটা যে আগ্নেয়াস্ত্র, তা আর্মস ডিলার মুন্না এতদূর থেকেও হলফ করে বলতে পারে। এই লোকটাকে দেখেই মনে হয় ঠান্ডা মাথায় কাউকে খুন করতে এর চোখের একটা পাতাও কাঁপে না।

    মনসুর ভাইয়া সাবধান করে দিয়েছিল বিশাল বড়ো পার্টি বলে। বলেছিল, ‘মুন্না, ঠিকমতো ডিল করতে পারলে যা ইনকাম করবি, সারাজীবন চাইলে বসে খেতে পারবি।’

    আপেল খাওয়া লোকটা কে? গায়ের রং দেখে মনে হয় জি বি রোডের এই এঁদো গলিটা যেন ওর জায়গা নয়। হিন্দিটাও অন্যরকম।

    কী মতলব ওর? পোড় খাওয়া আর্মস ডিলার মুন্না শেখ এই ঠান্ডাতেও কেমন যেন ঘামতে লাগল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }