Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অদেখা ভুবন – ডিউক জন

    ডিউক জন এক পাতা গল্প221 Mins Read0
    ⤶ ⤷

    অদেখা ভুবন – ১.১৫

    পনেরো

    গায়ে তোয়ালে জড়িয়ে উপরতলার বাথরুম থেকে বেরিয়ে এল সিলভিয়া। নিজের ঘরের দিকে রওনা হয়েছে, স্ট্যাচু হয়ে গেল মাঝপথে। তাকিয়ে আছে মেঝের দিকে।

    জ্যোৎস্নার আলো এসে পড়েছে মেঝেতে। গাছপালার দীর্ঘ ছায়া বিছিয়ে রয়েছে দূরপ্রান্তের জানালাটা থেকে। ঝিরিঝিরি কাঁপছে ছায়াটা। সব কিছুই স্বাভাবিক যেন।

    কিন্তু না, একটা অস্বাভাবিকতা ধরা পড়েছে সিলভিয়ার চোখে।

    ছায়াটা। কেউ যেন বসে রয়েছে গাছটার ডালে! সরু, লম্বা বাহু… বাঁকা নখর থাবায়… স্থূলকায় ধড়টা থেকে বেরিয়ে আছে যেন কিম্ভূতকিমাকার পা দুটো… ছায়ায় মিশে থাকলেও আলাদা করা যাচ্ছে বৈশিষ্ট্যগুলো।

    নিজের উপর জোর খাটিয়ে চাইল সিলভিয়া জানালাটার দিকে।

    নাহ… কিছু নেই ওখানটায়!

    .

    কুপারদের কিচেনে এসে ঢুকল তাহিতি। এখনও মেয়েদের মায়ের ইন্টারভিউ নিচ্ছে টনি। টেপটা পজ করে তাকাল স্ত্রীর দিকে।

    ‘বাইরে যাচ্ছি আমি,’ স্বামীকে বলল তাহিতি।

    নড করল টনি। ‘আমারও হয়ে এসেছে প্রায়।’

    .

    পার্শ্বদরজা দিয়ে বেরিয়ে এল তাহিতি বাড়ির বাইরে। এক মুহূর্তের জন্য ল্যাণ্ডিঙে থেমে তাকাল চারপাশে।

    শূন্য বাগানটায় ঠায় দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়া। জীর্ণ, বিবর্ণ। দেখে মনে হচ্ছে, দু’হাত দু’দিকে ছড়িয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছে ওটাকে।

    গোলাঘরের দিকে দৃষ্টি সরে গেল মহিলার। অনিষ্টকারী কোনও জানোয়ারের মতো গুড়ি মেরে রয়েছে যেন ওটা অন্ধকারে।

    মনস্থির করল ও ওদিকে যেতে।

    পোর্চ থেকে নেমে এল তাহিতি। আধাআধি পেরিয়েছে উঠনটা, থেমে গেল আচমকা পা দুটো। কিছু একটা যেন টের পেয়েছে। মনে হচ্ছে মহিলার, নজর রাখছে কেউ ওর উপরে।

    গোলাঘরটা ছাড়িয়ে আরও দূরে চলে গেল তাহিতির স্থির দু’চোখের দৃষ্টি। মাতাল হাওয়া বেদম দোলাচ্ছে গাছগুলোকে।

    অস্বস্তিটা চাপা দিয়ে রেখে এগোতে শুরু করল আবার। কাছে পৌঁছে খুলতে যাবে দরজাটা, লক্ষ করল, দুটো মরা পায়রা পড়ে আছে মাটিতে। দেখেই বোঝা যাচ্ছে, ঘাড় ভাঙা ওগুলোর।

    দরজাটা খুলে ধরে তাকাল ও ভিতরে।

    রুপালি আলোর বর্শা প্রবেশ করছে ভিতরে গোলাটার পুরানো, ক্ষয়া তক্তার জোড়ার ফাঁক ভেদ করে।

    বিদ্যুৎ-ঝলকের মতো উদয় হওয়া আরেকটি দৃশ্য গ্রাস করে নিল ওকে তৎক্ষণাৎ। দেখতে পেল, রক্তাক্ত এক লোক পড়ে রয়েছে মাটিতে। ভচকে দেয়া হয়েছে লোকটার মুখমণ্ডল।

    জোনা।

    বার্নের ভিতরে পা রাখল তাহিতি। আগে বাড়ল কয়েক কদম। থেমে দাঁড়াল পরিবেশটা নিজের মধ্যে ধারণ করার জন্য।

    লম্বা একটা ওয়ার্কবেঞ্চের পাশেই দাঁড়িয়ে আছে পুরানো এক শেভি পিকআপ গাড়ি। পরিত্যক্ত আধ ডজন হর্সস্টল গোলাঘরটার এক পাশে। একটা মই ঠেস দিয়ে রাখা ছাতের নিচের তাকমতো জায়গাটায়।

    ফেরার জন্য ঘুরতে যাচ্ছিল, দড়াম করে লেগে গেল দরজাটা!

    এক জোড়া নগ্ন পা ঝাঁকি খেতে খেতে নিথর হয়ে গেল তাহিতির ঠিক মুখের সামনে!

    অস্বাভাবিক লম্বা পায়ের নখগুলো। নোংরা আর ভাঙা।

    উপরে চাইল তাহিতি।

    ছাতের আড়া থেকে রশিতে ঝুলছে এক মহিলা! বেকায়দাভাবে কাত হয়ে রয়েছে মাথাটা। কোনও সন্দেহ নেই, ভেঙে গেছে ঘাড়।

    ধূসর, দীর্ঘ জামা মৃতার পরনে। মুখের দু’পাশ দিয়ে নেমে আসা কালো চুলগুলো এলোমেলো। বিস্ফারিত চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। যেন অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে আছে তাহিতির দিকে।

    ‘তুমি এখানে!’ গলা শোনা গেল টনি ডায়েসের।

    ঝট করে দরজার দিকে তাকাল তাহিতি। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ওর স্বামী। টেরই পায়নি, কখন এসে হাজির হয়েছে।

    দ্রুত দরজার দিকে পা চালাল তাহিতি। ঝুলন্ত পা দুটোকে ভেদ করল ওর মাথা! পিছনে তাকালে দেখতে পেত, ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছে ও-দুটো!

    ষোলো

    কিচেনের টেবিলে বসে আছে স্বামী-স্ত্রী। খালি হয়ে যাওয়া কফিকাপগুলো ভরে দিচ্ছে রোজমেরি।

    গলে যাওয়া তিন বাঁদরের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছে টনির স্ত্রী। ওর সামনেই রাখা ওটা, টেবিলের উপরে।

    ‘কী মনে হয় আপনার?’ প্রশ্ন করল রোজমেরি। ‘সিলভিয়া দেখেছিল যেটাকে, ওটাই এটা?’ এই মাত্র নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছে তাহিতি।

    ‘এসব যখন হানা দিচ্ছে বাড়িটায়,’ নিজের মত দিচ্ছে টনি। ‘পুরো সম্ভাবনা রয়েছে, কোনও কিছুতে আমন্ত্রণ জানাচ্ছে এদেরকে। অথবা, কোনোভাবে প্রশস্ত করে দিচ্ছে এগুলোর আসার রাস্তা।’

    ‘মেয়েদের সাথে কথা বলেছি আমি,’ বলল তাহিতি। ‘আপনার কাছে জানতে চাইছি, আপনি কিংবা আপনার স্বামী… কখনও কি কোনও ধরনের প্রেতচর্চা করেছিলেন আপনারা? অকাল্টের সাথে সম্পর্ক রয়েছে, এমন যে-কোনও কিছু?’

    বিষয়টা চিন্তা করেই আতঙ্কিত বোধ করল রোজমেরি। ‘মাই গড, নো!’

    ‘অনেকেরই ঝোঁক রয়েছে এদিকে,’ বলছে টনি। ‘অনেকে আবার স্রেফ মজা হিসেবে নেয় এটাকে। খেলার ছলে বসে পড়ে ওইজা বোর্ড নিয়ে। প্ল্যানচেটের মাধ্যমে আবাহন করে অপশক্তিকে। তার পর যা হয়… মুক্ত হতে পারে না এসবের কবল থেকে। শুনলে অবাক হবেন, ভূরি ভূরি ঘটনা আছে এরকম। প্রায়ই কানে আসে আমাদের।’

    ‘বেইসমেন্টে যা-কিছু দেখেছি আমি, তাতে করে মনে হচ্ছে, কোনও একভাবে শয়তানের মন্দির হয়ে উঠেছে বাড়িটা।’ এক মুহূর্ত বিরতি নিয়ে বলল তাহিতি, ‘আপনারা কি ইতিহাস জানেন ফার্মটার?’

    ‘এটুকু বলতে পারি, আঠারো শ’র শেষ দিকে কোনও এক সময় তৈরি হয়েছিল এটা। ব্যাঙ্ক ট্রাস্টের মাধ্যমে নিলাম থেকে কিনেছি আমরা বাড়িটা। আসল মালিকের ব্যাপারে একদমই জানা নেই কিছু।’ একটু থামল রোজমেরি। ‘বরাবরই গ্রামে থাকতে চেয়েছি আমি। শহরের চাইতে নিরাপদ বলে মনে হয়েছিল এই জায়গা।’

    এক মুহূর্ত সময় নিল টনি। তার পর বলল, ‘নিশ্চিতভাবেই ঝাড়ফুঁক চালাতে হবে এ-বাড়ির উপর। কাজটা করার জন্য চার্চের অনুমতি দরকার। সেটা পেয়ে গেলেই একজন প্রিস্টকে দিয়ে কাজ শুরু করতে পারি আমরা।’

    ‘আমার দিক থেকে কোনও সমস্যা নেই, জানাল রোজমেরি।

    ‘যতটা সহজ ভাবছেন, অত সহজ নয় ব্যাপারটা। যেসমস্ত ঘটনা ঘটছে বলে দাবি করছেন আপনারা, আসলেই সেগুলো ঘটেছে কি না, সে-ব্যাপারে প্রমাণ সরবরাহ করতে হবে আমাদের। এটাই হচ্ছে প্রক্রিয়াটার সবচেয়ে কঠিন অংশ।’

    ‘কেন বলছেন এ কথা?’

    ‘কারণ,’ জবাবটা দিয়ে দিল তাহিতি। ‘বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রমাণ পাওয়া যায় না দরকারের সময়।’

    ‘সেরকম যদি হয়, কী হবে তা হলে?’

    ‘সবচেয়ে খারাপটা। চার্চকে পাওয়া যাবে না পাশে।’

    শুনেই মনটা দমে গেল রোজমেরির।

    .

    ফ্রন্ট-ডোরের সামনে দাঁড়িয়ে আছে টনি আর তাহিতি, তৈরি ওরা ফেরার জন্য।

    টনির হাতে কিচেন থেকে নেয়া ঘড়িটা। সরাসরি তাকাল রোজমেরির চোখে। ‘কীসে বিশ্বাস করেন আপনি? আই মিন, কোন্ ধর্মমতে?’

    ‘…মেথডিস্ট হিসেবে বড় হয়েছি আমি। আমার তো মনে হয়–’

    ‘ব্যাপটাইজ করা হয়েছে আপনার বাচ্চাদের?’

    ‘না… সত্যি বলতে কি, চার্চে যাতায়াতের অভ্যাস নেই আমাদের।’

    তাহিতির দিকে চকিত চাউনি হানল টনি I

    ‘এই বিষয়ে তা হলে ভেবে দেখতে বলব আমরা আপনাদের,’ বলল ও রোজমেরিকে। ‘বিশ্বাস ছাড়া কোনও কিছুই রক্ষা করতে পারবে না আপনাদেরকে।’

    দ্বিধাদ্বন্দ্বের দোলায় দুলছে রোজমেরি।

    ‘পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এখানে আমাদের উপস্থিতি,’ বলল আবার টনি।

    ‘… কেন?’

    ‘কারণ, হুমকি আমরা ওগুলোর জন্য… যা-ই থাকুক না কেন এখানে, ব্যাপারটা পছন্দ করবে না ওরা।’

    আবেগ সামলাতে পারল না রোজমেরি। অত্যন্ত বাড়াবাড়ি এসব! খোদাই জানেন, কীসের মধ্য দিয়ে যেতে হবে সামনে!

    হাত ধরে টেনে, মহিলাকে আলিঙ্গন করল তাহিতি। ‘আপনার বাড়ি এটা। টনি আর আমি যা যা জানি, সব কিছুই করব এর উপর থেকে অশুভ প্রভাব হটাতে। কেউই পছন্দ করে না অনিমন্ত্রিত অতিথিদেরকে, তা-ই না?’

    চোখ মুছল রোজমেরি।

    ‘সকালে কথা বলব আমরা কোনও ইতিহাসবিদের সাথে,’ বলল টনি। ‘দেখা যাক, কী বেরোয়। আবার এখানে আসতে আসতে ক’টা দিন পেরিয়ে যাবে হয়তো। নিশ্চিত হতে হবে আগে, ফ্রি রয়েছে কি না আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। গোটা প্রক্রিয়াটার ভিডিয়ো করার জন্য প্রয়োজন হবে ওকে।’

    সিলভিয়া আর সিনথিয়ার দিকে মনোযোগ আকৃষ্ট হলো তাহিতির। ভীত, উদ্বেগ ভরা চেহারায় তাকিয়ে আছে ওরা সিঁড়ির উপর থেকে।

    সতেরো

    হ্যারিসভিল মোটেলের প্রবেশপথ দিয়ে প্লিমাথটা ঢোকাল টনি ডায়েস।

    একতলা একটা দালান। কামরা হয়তো সব মিলিয়ে বিশ-পঁচিশটা।

    .

    মোটেলের কামরায়, কুইন সাইজ বিছানার কিনারে বসে ফোনে আলাপ করছে তাহিতি। বাইরে থেকে রুমে ঢুকলে, চোখাচোখি হলো টনির সঙ্গে। ছোট একটা সুটকেস আর কার্ডবোর্ডের একটা বাক্স নিয়ে এসেছে ও, টেপ রেকর্ডার আর কিচেন-ক্লকটা রয়েছে ওটার মধ্যে।

    ‘হ্যাঁ-হ্যাঁ… চমৎকার কাজ করেছেন দাদিমা…’ মেয়ের সঙ্গে কথা বলছে তাহিতি। ‘এখন রাখছি, মা, কেমন? ঘুমানোর দেরি হয়ে যাচ্ছে তোমার… কালকে স্কুল আছে না?’

    হেসে, বাক্স আর সুটকেসটা ড্রেসারের উপরে রাখল টনি।

    ‘হ্যাঁ, সোনা… এই তো… কাছেই রয়েছে বাবা…’ বলছে তাহিতি। ওপাশের কথা শুনে বলল, ‘আই লাভ ইউ, টু, মামণি!’

    টনির জন্য ধরে রাখল ফোনটা ওর মিসেস। স্বামী পাশে এসে বসতেই ঠোঁট নেড়ে বোঝাল: ‘কসম খাচ্ছে ও।’

    কেমন জানি বিস্মিত দেখাচ্ছে এমিলির বাবাকে। বুঝতে পারেনি স্ত্রীর বক্তব্যের মানে। ফোনটা কানে ধরে বলল, ‘কী, গো, কুমড়োসোনা, এত রাত অব্দি জেগে আছ কেন?’ শুনল চুপচাপ ওপাশের কৈফিয়ত। ‘ও, আচ্ছা… ফাঙ্কি ফ্যানটম দেখাচ্ছে?’ কার্টুন সিরিজটার ভক্ত ওর মেয়ে, জানা আছে টনির।

    .

    চোখ জোড়া বন্ধ, সাবানের ফেনা ভর্তি বাথটাবে শরীর ডুবিয়ে আধশোয়া হয়ে আছে তাহিতি। স্বামীর বুকের উপর হেলে রয়েছে মাথাটা। বাষ্পে ভরে উঠছে বাথরুমের ভিতরটা।

    তাহিতির নগ্ন বাহুতে হাত বুলিয়ে আদর করছে টনি। জিজ্ঞেস করল, ‘কী ব্যাপার, তাহি? চুপচাপ হয়ে পড়লে যে! ঠিক আছ তো তুমি?’

    ‘বাড়ির কথা মনে পড়ছে বড্ড! ওই যে মেয়েটা… সিনথিয়া… আমাদের এমিলির কথা মনে করিয়ে দিচ্ছে বার বার।’

    ‘হুম… যত তাড়াতাড়ি সম্ভব, মিটিয়ে ফেলতে হবে ওদের ব্যাপারটা।’

    .

    গায়ে রোব চাপিয়ে বাথরুম থেকে বেরিয়ে এল তাহিতি। চুল মুছছে তোয়ালে দিয়ে। মোটেই ভালো লাগল না স্বামীর দিকে তাকাতে যে চাউনি দিল লোকটা।

    আগেই স্নান সেরে বেরিয়েছে টনি ডায়েস। স্রেফ পাজামা পরে বসে আছে এখন বিছানার প্রান্তে। এক হাতে টেপ রেকর্ডার। ওটাই ওর বিচিত্র অভিব্যক্তির কারণ।

    ‘কী হয়েছে, টনি?’ জিজ্ঞেস করল তাহিতি। ‘কোনও সমস্যা?’

    ‘মিসেস কুপারের কথাগুলো রেকর্ড হয়নি টেপে!’

    ‘বলো কী! রেকর্ডচাপতে ভুলে যাওনি তো?’

    ‘প্রশ্নই আসে না… দেখো…’

    প্লে বাটনে চাপ দিল টনি। বেজে চলল:

    ‘আমি টনি ডায়েস বলছি। পয়লা নভেম্বর আজকে, উনিশ শত বাহাত্তর সাল। রোজমেরি কুপার নামে এক ভদ্রমহিলার জবানবন্দির রেকর্ড নিচ্ছি আমি, অতিপ্রাকৃত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে যাঁর গোটা পরিবার। … নিন, শুরু করুন এবার।

    দীর্ঘ নীরবতা এর পর

    ‘তার পর… তার পর কী হলো?’ আবার শোনা গেল টনির গলা।

    এবং আবারও নীরবতা। বোঝাই যাচ্ছে, টনির কথাগুলোই শুধু রেকর্ড হয়েছে রেকর্ডারে!

    যন্ত্রটা বন্ধ করে দিল বিমূঢ় টনি। অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাল বউয়ের দিকে। বুঝতে পারছে না, আদৌ কোনও কাজে লাগবে কি না এই রেকর্ডিং।

    আঠারো

    এক গেলাস দুধ হাতে সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে উপরে উঠছে সিলভিয়া; জলের নিম্নমুখী, মন্থর একটা স্রোত ক’ধাপ উপর থেকে এসে স্পর্শ করল কিশোরীর চপ্পল, গড়িয়ে চলে যাচ্ছে নিচের দিকে।

    উপরে চাইল সিলভিয়া। চোখ দুটো বড় বড় হয়ে উঠল ওর দৃশ্যটা দেখে।

    এগারো-বারো বছরের এক বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ধাপ কয়েক উপরে! আপাদমস্তক ভিজে আছে ছেলেটা। পরনে পুরানো আমলের কাপড়চোপড়।

    গায়ের চামড়া ফ্যাকাসে বাচ্চাটার, পচন ধরেছে জায়গায় জায়গায়। ঠোঁটের ফাঁক দিয়ে অনবরত চুইয়ে বেরোচ্ছে পানি।

    চুরমার হয়ে গেল গেলাসটা হাত থেকে পড়ে। বাড়ি ফাটিয়ে চিৎকার দিল সিলভিয়া। এক সেকেণ্ডেই কপালে হাজারটা ভাঁজ নিয়ে উপরের ল্যাণ্ডিঙে উদয় হলো রোজমেরি।

    ‘একটা… একটা ছ্‌-ছেলে… একটু আগেই দাঁড়িয়ে ছিল ওইখানটায়!’ কোনও মতে কথাগুলো বলতে প সিলভিয়া।

    আঙুল দিয়ে দেখাল ও, কোথায় দেখেছে ছেলে-টাে জায়গাটা ফাঁকা এখন। কিন্তু প্রমাণ রয়ে গেছে ও উপস্থিতির। এখনও পানি গড়াচ্ছে সিঁড়ি দিয়ে!

    উনিশ

    নাইট-লাইটের মৃদু আলো কোমল আড়া বিলাচ্ছে বিছানায় নিদ্রামগ্ন টনি আর তাহিতির উপরে।

    খুট করে একটা আওয়াজের সঙ্গে আপনা থেকেই চালু হয়ে গেল রেকর্ডারটা!

    আমি টনি ডায়েস বলছি। পয়লা নভেম্বর আজকে, উনিশ শ’ বাহাত্তর সাল…

    জোরাল ভলিউমের কারণে ধড়মড় করে ঘুম ভেঙে উঠে বসতে বাধ্য হলো স্বামী-স্ত্রী। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ওরা, বিশ্বাস করতে পারছে না নিজেদের চোখ দুটোকে।

    খাটের পায়ার কাছে, ছোট এক টেবিলের উপর রাখা টেপ রেকর্ডারটা। ওটার উপর সেঁটে রয়েছে টনি আর তাহিতির বিস্ফারিত দৃষ্টি।

    রোজমেরি কুপার নামে এক ভদ্রমহিলার জবানবন্দির রেকর্ড নিচ্ছি আমি, অতিপ্রাকৃত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে যাঁর গোটা পরিবার। …নিন, শুরু করুন এবার।

    টেপের যে যে অংশ ব্ল্যাঙ্ক পেয়েছিল ওরা ইতোপূর্বে, সেটাই এখন ভরাট হয়ে রয়েছে অচেনা নারীকণ্ঠের ভুতুড়ে ফিসফিসানিতে! টনির পরের কথাগুলো উচ্চারিত হওয়ার আগপর্যন্ত শোনা গেল ভৌতিক স্বরটা।

    তার পর… তার পর কী হলো?

    তার পর খটাস করে বন্ধ হয়ে গেল রেকর্ডারটা!

    ‘টনি, ঘড়ি!’ মনোযোগ আকর্ষণ করল ওর স্ত্রী।

    তাকাল যুবক, যেদিকে চক্ষুস্থির হয়ে আছে তাহিতির।

    রেকর্ডারের পাশেই রাখা জিনিসটা—কুপারদের বাড়ি থেকে আনা টেবল-ক্লকটা। পাঁচটা কুড়ি—সময় দেখাচ্ছে এখন।

    স্থির দৃষ্টিতে যন্ত্রটার দিকে তাকিয়ে রইল ওরা।

    না… নড়ছে না ঘড়ির কাঁটা। পাঁচটা কুড়িতেই আটকে আছে সময়!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস
    Next Article ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

    Related Articles

    ডিউক জন

    ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

    August 19, 2025
    ডিউক জন

    আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস

    August 19, 2025
    ডিউক জন

    সুবৰ্ণ সমাধি – ডিউক জন

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }