Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অবগুণ্ঠিতা – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প161 Mins Read0
    ⤶ ⤷

    অবগুণ্ঠিতা – পরিচ্ছেদ ৪

    ০৪.

    প্রথমেই ডাক পড়ল অশোকের।

    লাইব্রেরি ঘরে বসেই জবানবন্দী নেওয়া শুরু হল।

    অশোক ঘরে এসে প্রবেশ করল।

    বেশ বলিষ্ঠ উঁচু লম্বা চেহারা। পরিধানে ঢোলা পায়জামা ও গরম ফ্লানেলের ঢোলা হাতা পাঞ্জাবি। মাথার চুলগুলি বিস্বস্ত এলোমেলো। চোখের চাউনি যেন ভীত চঞ্চল। রাত্রিজাগরণের সুস্পষ্ট আভাস চোখের কোলে।

    বসুন। আপনার নাম অশোক?

    আজ্ঞে অশোক সেন।

    ঐ সময় সুব্রত হঠাৎ প্রশ্ন করে, আপনার টেবিলের ওপরে রাখা ঘড়িটা লক্ষ্য করেছেন কিদুটো বেজে বন্ধ হয়ে আছে?

    না তো!

    লক্ষ্য করেন নি?

    না।

    মিঃ সরকারের ভাগ্নে হন তো আপনি?

    হ্যাঁ।

    আপনাকে দেখে যেন মনে হচ্ছে, রাত্রে আপনার তেমন ভাল ঘুম হয়নি। কাল রাত্রি জেগে খুব পড়াশুনা করেছিলেন বুঝি?

    আজ্ঞে হ্যাঁ। সামনেই ফিফথ ইয়ারের পরীক্ষা।

    কাল কত রাত্রি পর্যন্ত জেগেছিলেন?

    তা প্রায় রাত্রি একটা হবে।

    আপনি তো মিঃ সৌরীন সরকারের ঠিক পাশের ঘরেই থাকেন! কোন প্রকার অস্বাভাবিক শব্দ বা গোলমাল কিছু সৌরীনবাবুর ঘরে বা আপনার মামার ঘরে শুনেছিলেন কি?

    না।

    আচ্ছা মামাবাবুর সঙ্গে আপনার কি রকম সম্পর্ক ছিল?

    তিনি আমাকে খুবই ভালবাসতেন। নিজের ছেলে সৌরীন্দ্রর থেকে কোন অংশেই তিনি আমাকে কম ভালবাসতেন না। তাছাড়া আজ প্রায় ষোল বছর মামার কাছেই তো আছি।

    কাল কোথাও বের হয়েছিলেন আপনি?

    সন্ধ্যা সাতটার সময় আমি হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে ঢুকি। তারপর সারারাত ঘরেই। ছিলাম।

    খেতে বের হননি?

    না। কয়েকদিন থেকেই আমার খাবার চাকরেরা ঘরেই রেখে যায়। এ বাড়িতে সকলেই নটার মধ্যে খাওয়া শেষ করে। রাত্রি জেগে পড়তে হয় বলে আজ মাসখানেক থেকে আমি ঘরে বসেই খাই। কাল রাত্রে একটার সময় খেয়ে শুতে যাবার আগে গোপালকে ডেকে এঁটো থালাবাসন নিয়ে যেতে বলি। গোপাল এসে নিয়ে যায়।

    তাহলে সারা রাত্রি আপনি ঘরেই ছিলেন?

    হ্যাঁ।

    আপনার মামার তার ছেলেমেয়ের প্রতি ও তাঁর ছোট ভাইয়ের প্রতি ব্যবহার কি রকম ছিল বলতে পারেন?

    গণেনদা তো এ বাড়িতে থাকেন না। মামার মতের সঙ্গে তার মত মেলে না, তাই তিনি আলাদা ভাবে ব্যবসা করছেন এবং আজ প্রায় তিন বৎসর আলাদা বাসা ভাড়া করে বালিগঞ্জেই থাকেন। আর ছোট ছেলে সৌরীনদা এখানেই থাকে। মামার ব্যবসা দেখাশোনা করে।

    গণেনবাবু আসাযাওয়া করেন না?

    আসেন কখনওসখনও। তাও এক আধ ঘণ্টার জন্য।

    মিঃ সরকার কাকে বেশী ভালবাসতেন?

    আমার মনে হয় মামা তার ছোট ছেলে সৌরীনদাকে যেন বড় ছেলে গণেনদার থেকে একটু বেশী ভালবাসতেন। আর ছোট মামা বিনয়েন্দ্রকেও মামা খুবই ভালবাসতেন।

    আপনার মামার কোন শত্রু ছিল বলে আপনার মনে হয়?

    মামার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোন কিছুই আপনাকে আমি বলতে পারব না। তাছাড়া মামা চিরদিনই একটু গম্ভীর প্রকৃতির ছিলেন। কারও সঙ্গে বেশী কথা বড় একটা বলতেন না।

    কাল আপনার মামার সঙ্গে আপনার দেখা হয়েছিল?

    না। অশোকের গলার স্বরটা যেন একটু কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই সেটা সে সামলে নিল এবং বললে, মামা রাত্রে যেমন একটু দেরি করে শুতেন, তেমনি আবার ভোরে উঠতেন। রাত্রে এবং সকালে ঘন্টাখানেক লাইব্রেরি ঘরে কাটাতেন—তারপর প্রায় বেলা সাতটার সময় দোকানে বের হয়ে যেতেন। ইদানিং তিনি ব্লাডপ্রেসার ভুগছিলেন বলে রাত্রে একবাটি দুধ ও ফল ছাড়া বিশেষ কিছুই খেতেন না। সেও নিজের ঘরে বসে খেতেন। সন্ধ্যার সময় বাড়ি ফিরে স্নান করে লাইব্রেরিতে ঢুকতেন। অনেক রাত্রি পর্যন্ত পড়াশুনা করতেন। এই সব কারণে বাড়ির কারও সঙ্গেই বড় একটা তার দেখাশুনা হত না।

    কবে শেষ আপনার মামার সঙ্গে দেখা হয়েছিল?

    পরশু রাত্রে। আমি তখন সবে কলেজ থেকে ফিরেছি, রাত্রি প্রায় সাড়ে আটটা হবে, তিনি আমাকে তার লাইব্রেরিতে ডেকে পাঠান।

    কেন?

    আমার পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে।

    তারপর আর মামার সঙ্গে আপনার দেখা হয়নি?

    না। এবারও অশোকের গলার স্বরে যেন একটু দ্বিধা।

    আপনার মামার কোন উইল আছে কিনা সে সম্পর্কে আপনি কিছু জানেন?

    হ্যাঁ। কিছুদিন আগে একবার তার হঠাৎ রক্তচাপ বৃদ্ধি হওয়ায় মাইলড় একটা হার্ট-অ্যাটাক হয়েছিল। মামার হার্ট-অ্যাটাক হওয়ায় আমি অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলাম। আমার চোখে জলও এসে গিয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন, কঁদিস কেন অশোক! মামা কি কারও চিরদিন বেঁচে থাকে রে! সম্পত্তি ও টাকার এক তৃতীয়াংশ তোর নামে উইলে লিখে দিয়েছি। দুই পুরুষ তোর কোন অভাবই হবে না—যদি বুঝে চলতে পারিস। তাছাড়া আমার টাকা থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা তুই পাবি!

    আর সবাইকে কি দিয়েছেন, সে সম্পর্কে সেদিন কিছু বলেছিলেন?

    না।

    আচ্ছা আজ সকালে প্রথম কি করে ব্যাপারটা আপনি জানতে পারলেন?

    সুবিমলদার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়—

    এই সুবিমলবাবুটি কে?

    সুবিমলদা মামার দূরসম্পৰ্কীয় পিসতুতো ভাই। রাজলক্ষ্মী মিলে চাকরি করেন। অ্যাভিন হোটলে থাকেন।

    সুবিমলবাবু কি আপনাদের এখানে প্রায়ই আসাযাওয়া করেন নাকি?

    হ্যাঁ। মামাবাবু সুবিমলদাকে খুব পছন্দ করতেন। তবে—

    কি, থামলেন কেন বলুন!

    মামাবাবু ওকে মধ্যে মধ্যে শুনেছি বকাবকি করতেন—

    কেন?

    শুনেছি বড্ড বেহিসেবী ও খরচে বলে?

    আপনার মামাবাবু বোধ হয় তাকে সাহায্য করতেন?

    হ্যাঁ। প্রায়ই মামাবাবুর কাছে সুবিমলদা টাকা চাইতে আসতেন।

    সুবিমলবাবুকে আপনার কি রকম লোক বলে মনে হয়?

    ভাল বলেই তো মনে হয়।

    আচ্ছা এখন আপনি যেতে পারেন। সৌরীনবাবুকে পাঠিয়ে দিন।

    একটু পরে সৌরীন্দ্র এসে ঘরের মধ্যে প্রবেশ করল।

    সুব্রত আগন্তুকের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল।

    সৌরীন্দ্রের বয়স ছাব্বিশসাতাশের মধ্যে হবে, গায়ের রং একটু চাপা। পিতা মিঃ সরকারের। মতই বেঁটেখাটো গোলগাল চেহারা। পরিধানে দামী ধুতি, গায়ে দামী শাল। চোখে সোনার ফ্রেমের চশমা। দেখলেই মনে হয়, একটু বাবু গোছের। চোখের কোল দুটো ফোলা ফোলা–বোধ হয় কাঁদছিলেন।

    বসুন। সুব্রত বললে, আপনার নাম সৌরীন্দ্র সরকার?

    হ্যাঁ।

    কয়েকটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সৌরীন্দ্রবাবু। আশা করি যথাযথ জবাব পাব।–হ্যাঁ  ভাল কথা, আপনার কোন ঘড়ি নেই?

    আছে, রিস্টওয়াচ!

    ঠিক আছে? মানে ঘড়িটা চলছে?

    না—ঘড়িটা রাত্রি দুটোর পরে বন্ধ হয়ে গিয়েছিল। সকালবেলা চালিয়ে দিয়েছি আবার। এখন সোয়া দশটা-সৌরীন্দ্র তারপর অশ্রুঝরা কণ্ঠে হঠাৎ বলল, আপনাকে একটা কথা বলতে চাই!

    বলুন?

    আমার কেন যেন মনে হচ্ছে, একটা মস্তবড় ষড়যন্ত্র করে আমার নিরীহ বাবাকে হত্যা করা হয়েছে। খুনীকে ধরে দিন। যত টাকা লাগে আমরা দেব। চিরদিন আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব।

    অধীর হবেন না, সৌরীনবাবু। আমাদের যথাসাধ্য আমরা করব এবং আশা করি খুনীকে ধরতেও পারব। এখন আপনাকে যা জিজ্ঞাসা করি তার জবাব দিন।

    বলুন।

    কাল সন্ধ্যের পর থেকে আজকের সকাল পর্যন্ত আপনি কোথায় ছিলেন?

    কাল সকালে আমি ব্যাংকে চলে যাই। ব্যাংক থেকে ফিরতে প্রায় রাত্রি আটটা হয়। রাত্রি। নটার সময় খাওয়াদাওয়া সেরে যখন শুতে যাচ্ছি,–বাবা আমাকে ডেকে পাঠান বাবা তখন লাইব্রেরিতে বসে বই পড়ছিলেন।

    কতক্ষণ সেখানে ছিলেন?

    তা প্রায় ঘণ্টাখানেক হবে।

    অর্থাৎ রাত্রি দশটার সময় আপনি লাইব্রেরি ঘর থেকে বের হয়ে আসেন?

    হ্যাঁ।

    আপনার বাবার সঙ্গে যখন দেখা করতে যান, তাঁকে কোনরকম চিন্তিত বা তাঁর ব্যবহারে অস্বাভাবিক কোন কিছু চাঞ্চল্য লক্ষ্য করেছিলেন?

    সৌরীন্দ্র এ কথায় যেন বেশ চিন্তিত হয়ে উঠল। তারপর ধীরে মৃদু স্বরে বললে, না।

    আচ্ছা, ইদানীং আপনার বাবার ব্যবহারে কোনপ্রকার কিছু চাঞ্চল্য অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন?

    না।

    আপনার বাবার আপনার প্রতি ব্যবহার কেমন ছিল?

    বাবা আমাকে যথেষ্টই ভালবাসতেন।

    আপনার দাদার সঙ্গে আপনার বাবার ব্যবহার কেমন ছিল?

    দাদার সঙ্গে ইদানীং আজ তিন বৎসর আমাদের বিশেষ কোন সম্পর্কই নেই। তবে বাবা চিরদিন একটু গম্ভীর প্রকৃতির লোক, বিশেষ কিছু বোঝা যেত না। কারও ওপরে অসন্তুষ্ট হলেও মুখে তিনি সেটা কোনদিনই প্রকাশ করতেন না।

    আপনার বাবার কোন শত্রু ছিল বলে আপনার মনে হয়?

    না। বাবা অত্যন্ত নির্বিরোধী ও শান্তিপ্রিয় লোক ছিলেন। কারও সঙ্গে গোলমাল তার হত না।

    শুনেছি ইদানীং আপনি আপনার বাবার সঙ্গে আপনাদের ব্যবসা ও ব্যাংকের কাজকর্ম দেখাশোনা করতেন?

    হ্যাঁ।

    আপনাদের ব্যবসার অবস্থা কেমন? মূলধন কত?

    ব্যবসার অবস্থা ভালই। কোন গোলমাল নেই। মূলধন যে কত তা ঠিক ঠিক আপনাকে বলতে পারব না। অ্যাটর্নী রামলাল মিত্র মহাশয় আপনাকে সঠিক খবর দিতে পারবেন। তবে আন্দাজ উনিশ-বিশ লক্ষ টাকা হবে।

    আপনার বাবার উইল সম্পর্কে আপনি কিছু জানেন?

    না।

    হুঁ। আচ্ছা আপনার পিসতুতো ভাই অশোকবাবুকে আপনার কি রকম মনে হয়?

    ভালই। অত্যন্ত সচ্চরিত্র ও মেধাবী ছাত্র। চিরকাল আমাদের বাড়িতেই মানুষ। বাবাও তাকে অত্যন্ত ভালবাসতেন।

    আর আপনার কাকা বিনয়বাবু?

    কাকাকে বাবা খুবই ভালবাসতেন এবং মনে হয় কাকাও বাবাকে শ্রদ্ধাভক্তি করতেন।

    আপনার কাকা যে পড়াশুনা ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন তার জন্য আপনার বাবা অসন্তুষ্ট হন নি?

    না। শুনেছি প্রথম প্রথম দুএক মাস বাবা কাকাকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু কাকা চিরকালই একটু একগুয়ে ও জেদী। কারও কথাই তিনি শুনতেন না। শেষে আর বাবা কিছু বলতেন না।

    আপনার বাবার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন?

    না।

    কাল রাত্রে আপনার বাবার সঙ্গে আপনার কি কথা হয়?

    ক্ষমা করবেন, সেটা আমাদের ফ্যামিলি সংক্রান্ত, একেবারে আমাদের নিজস্ব কথা। সে সম্পর্কে আপনাকে আমি কিছুই বলতে পারব না। তবে এটা জানবেন তার সঙ্গে এ মৃত্যুর কোন সংস্পর্শই নেই।

    সুব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর মৃদুস্বরে বললে, রাত্রি দশটার পর আপনি আপনার বাবার সঙ্গে কথা বলে সোজা নিজের ঘরেই চলে যান। আপনি তো আপনার বাবার পাশের ঘরেই থাকেন। রাত্রে কোনপ্রকার শব্দ বা গোলমাল শুনেছিলেন কি?

    আজ্ঞে না। সারাদিনের পরিশ্রমে অত্যন্ত ঘুম পেয়েছিল। ঘরে এসে বিছানায় শোওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ি।

    রাত্রে তাহলে কোনরকম কিছু অস্বাভাবিক গোলমাল বা শব্দ শোনেননি?

    না। তাছাড়া ঘুম আমার একটু চিরকালই গভীর।

    আজ সকালে কখন জানতে পারেন যে, আপনার বাবা মারা গেছেন?

    সুবিমলের চিৎকারে চাকর রামচরণ গিয়ে আমার ঘুম ভাঙায়।

    সুবিমলকে আপনার কিরকম মনে হয় সৌরীনবাবু?

    সৌরীন্দ্র সুব্রতর প্রশ্নে কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখের রেখায় রেখায় যেন একটা সুস্পষ্ট ক্রোধ ও বিরক্তির চিহ্ন ফুটে উঠেই আবার পরক্ষণেই মিলিয়ে যায়।

    সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সৌরীন্দ্রের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, শুনলাম সুবিমলবাবু নাকি প্রায়ই আপনার বাবার কাছ থেকে টাকা নিতেন।

    হ্যাঁ। একটা first class বেহিসেবী। তিনশো টাকা মাইনে পায়। তাতেও তার একলার কুলোয় না। শুনি সে জুয়াও খেলে।

    অকস্মাৎ এমন সময় সুব্রত তার পকেট থেকে আজ সকালের প্রাপ্ত চিঠিখানা বের করে সৌরীন্দ্রর চোখের সামনে ধরে বললে, বলতে পারেন, এই চিঠিখানা কার লেখা? হাতের লেখাটা চেনেন?

    সৌরীন্দ্র চিঠিখানার ওপরে একটিবার মাত্র দৃষ্টি বুলিয়েই যেন অত্যন্ত চঞ্চল ও বিস্মিত হল, হ্যাঁ, এ তো সুবিমলেরই হাতের লেখা। হ্যাঁ, নিশ্চয়ই। এ সুবিমলেরই লেখা চিঠি। সুবিমলই এ চিঠি লিখেছে। কিছুদিন আগে একবার টাকার ব্যাপারে সুবিমলের সঙ্গে বাবার ঝগড়াও হয়েছিল। বাবা সুবিমলকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর সে আবার একদিন রাত্রে এসে বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে মিটমাট করে নেয়।

    হঠাৎ এমন সময় কার কণ্ঠস্বরে ঘরের সকলেই চমকে পিছন দিকে ফিরে তাকাল।

    কার কথা হচ্ছে শুনি? আমারই কথা হচ্ছে বোধ হয়!

    সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুকের দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করলে, কে আপনি?

    আমি সুবিমল চৌধুরী। আপনি?

    সুব্রত রায়।

    যাক ভালই হল, আপনি এসে গেছেন দেখছি, নমস্কার। শুনতে পাই কি, আমার সম্পর্কে কি কথা হচ্ছিল! শুনতে পেলে আমি নিজেই সবকিছু খোলসা করে দিতে পারতাম। কেননা আমার নিজস্ব ব্যাপার অন্যের চাইতে আমি নিজেই বেশী ভাল জানি আশা করি।

    সুব্রত এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে ভাল করে সুবিমলের দিকে তাকিয়েছিলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ১১ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article মানসী তুমি – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }