Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অবগুণ্ঠিতা – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প161 Mins Read0
    ⤶ ⤷

    অবগুণ্ঠিতা – পরিচ্ছেদ ৫

    ০৫.

    সুবিমল চৌধুরী।

    লম্বায় প্রায় ছয় ফুটের কাছাকাছি হবে। রোগা ঢ্যাঙ্গা পাতলা চেহারা। চোখ দুটি টানা টানা। দৃষ্টি যেন দুখানা ধারাল ছুরির ফলার মতই বুদ্ধিপ্রাচুর্যে ঝকঝকে।

    টানা উদ্ধত ভ্রূ। নাকটা একটু বোঁচা। সামনের দুটি দাঁত একটু উঁচু। বাঁ গালের ওপরে একটি দুইঞ্চি পরিমাণ ক্ষতচিহ্ন। মাথার চুল ব্যাকব্রাশ করা। বেশভূষা অত্যন্ত পরিপাটী। দামী মারের গরম স্যুট পরিধানে। পায়ে দামী পালিশ করা চকচকে পয়েনটেড টো শু। মুখে বর্মা চুরুট।

    সুবিমল একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললে, আমি জানতাম, আমাকে আপনার প্রয়োজন হবে। তাই নিজেই চলে এলাম আপনাকে কষ্ট না দিয়ে। সত্যি আমি খুব খুশি হয়েছি মিঃ রায় যে, আপনি নিজেই কেসটা হাতে নিয়েছেন। কেননা আমার ধারণা, এ মৃত্যু স্বাভাবিক নয়। মিঃ সরকারকে খুন করা হয়েছে!

    মিঃ সরকার যে খুনই হয়েছেন, স্বাভাবিক মৃত্যু তার হয়নি বা হতে পারে না এ ধারণা হল কেন আপনার, মিঃ চৌধুরী?

    সেই কথা বলতেই আমি এসেছি সুব্রতবাবু। আমার কথা সব শুনলেই হয়তো বুঝতে পারবেন, কেন আমার এ ধারণা হল!

    বলুন।

    সৌরীন্দ্রর সামনে আমি কোন কথা বলতে রাজী নই। ওকে এ ঘর থেকে আগে যেতে বলুন মিঃ রায়।

    কিন্তু আমারও যা বলবার তা বলা এখনও শেষ হয়নি। তাছাড়া যা তুমি বলতে চাও, আমার সামনেই অনায়াসে বলতে পার। সৌরীন্দ্রবাবু বাধা দিলেন।

    বলতে যে আমি পারব না তা নয় সৌরীন। কিন্তু তবু আমার ইচ্ছা নয় যে তুমি এখন এ ঘরে থাক। আমার মনে হয় এ সময় তোমার এ ঘরে না থাকাই ভাল। সুবিমলবাবু জবাব দিলেন।

    সুব্রত এতক্ষণে কথা বললে, সৌরীনবাবু, আপনি না হয় পাশের ঘরে যান! প্রয়োজন হলে তখন আপনাকে আবার ডেকে পাঠাব!

    বেশ যাচ্ছি। একটু রাগত ভাবেই কথাটা উচ্চারণ করে সৌরীন্দ্রবাবু সে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন।

    সুব্রত সুবিমলবাবুর দিকে তাকিয়ে বললে, এবারে বলুন, মিঃ চৌধুরী! আপনি কি বলতে চান?

    সুবিমলবাবু তখন বলতে লাগলো, জানি না আপনি জানেন কিনা মিঃ রায়, মিঃ গজেন্দ্র সরকার দূর সম্পর্কে আমার মামাত ভাই ছিলেন। এঁদের বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত এবং পরিচয়ও সেই সূত্রেই। এ বাড়ির সবকিছুই আমার একপ্রকার নখদর্পণে বলতে পারেন। মিঃ সরকার, মানে গজেনদা বয়সে আমার চাইতে অনেক বড় ছিলেন। তিনি যে সম্পর্কে। কেবলমাত্র আমার মামাত ভাই-ই ছিলেন তা নয়, সত্যিকারের একজন বন্ধুও ছিলেন। বলতে বলতে সুবিমলবাবুর স্বরটা যেন গাঢ় হয়ে এল, আজ তাকে হারিয়ে আমি সত্যিকারের একজন সহায়সম্বল হারালাম।

    আমি জানি, গজেনদার বাবা যখন মারা যান, তখন তাঁর সম্বলের মধ্যে বৌবাজারে একটি ছোট সোনারূপার দোকান মাত্র ছিল। সেই দোকান থেকেই তিনি প্রভূত যত্নে ও অদম্য অধ্যবসায়ে আজকের এই এক বড় ব্যবসা ও ব্যাঙ্ক গড়ে তোলেন। গজেনদার বড় ছেলের বয়স যখন মাত্র একুশ বৎসর সেই সময় বৌদি মারা যান। তিনি আর দ্বিতীয়বার বিবাহ করেন নি। অত বড় ধনী হলেও মনে তার এতটুকুও শান্তি ছিল না। তিনি নিজে ছিলেন অত্যন্ত ধীর, শান্ত ও গম্ভীর প্রকৃতির লোক। তার মনে কেউ হাজার ব্যথা দিলেও মুখ ফুটে কোনদিন কারও কাছে কিছু বলতেন না। নিজের মনের কষ্ট চিরদিন নিজের মনেই চেপে রাখতেন।

    যারা তাকে কোনদিন ভাল করে বুঝবার সুযোগ বা সুবিধা পেয়েছে, কেবলমাত্র তারাই তার মুখের দিকে তাকালে বুঝতে পারত কত বড় একটা দুঃখে তার মনটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। মনের কথা তিনি কখনও কাউকেই খুলে বলতেন না। তবে আমার কাছে তিনি মাঝে মাঝে দু-একটা কথা বলতেন। আমি জানি—অনেকখানি আশা করেই তিনি গণেনকে মানুষ করেছিলেন। কিন্তু গণেন ছিল অত্যন্ত উদ্ধত প্রকৃতির। একদিন সামান্য কারণে সে গজেনদার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল। তবু তিনি তাঁর পিতার কর্তব্য থেকে বিচলিত হন। নি। টাকাপয়সা দিয়ে তাকে পৃথকভাবে ব্যবসা গড়ে তুলতে সাহায্য করেছেন। ইদানীং অবিশ্যি আর ছেলের সঙ্গে তার প্রায় কোন সম্পর্কই ছিল না।

    তারপর ছোট ছেলে সৌরীন—তাকে তিনি পড়াবার অনেক চেষ্টা করলেন। সৌরীন ছেলেটিও মেধাবী ছিল। হঠাৎ বি. এস-সি পাস করে পড়াশুনা ছেড়ে দিল। গোঁ ধরল আর সে পড়াশুনা করবে না। বছরখানেক সে বাড়িতে চুপচাপ বসে রইল। যত রকমের আড্ডায় ঘুরে ঘুরে বেড়ালো। তারপর সে শুরু করলে রেস খেলা। গজেনদা এ বাড়ির প্রত্যেকের জন্যই মাসিক একটা হাত-খরচ বরাদ্দ করে দিয়েছিলেন। সৌরীন মাসে দুশো, অশোক মাসে আড়াইশো, বিনয়দা মাসে দুশো করে টাকা পেত। সৌরীনের দুশো টাকায় চলত না। প্রায়ই সে গজেনদার কাছ থেকে আজ দুশো কাল একশো, এই রকম করে মাসিক ধার্য হাতখরচ ছাড়াও শ দুই-তিন করে টাকা বেশী নিত। এই সময়ই লৌরীন ব্যবসা দেখাশুনা করতে শুরু করলে। মাস দুয়েক আগে হঠাৎ একদিন সে দোকানের ক্যাশ থেকে গজেনদাকে কিছু না বলে গজেনদার নামে টাকা তুলে নেয়। দিন দুই বাদে হঠাৎ সেকথা গজেনদা দোকানের ক্যাশিয়ারের মুখে শুনতে পেলেন, বাপে ছেলেতে প্রচণ্ড ঝগড়া হয়ে গেল। ঐদিন থেকেই বাপে-ছেলেতে মনোমালিন্য শুরু হল। এবং তারপর থেকেই প্রায়ই দুজনার মধ্যে পয়সা নিয়ে খিটিমিটি চলত।

    গজেনদার উইলের ব্যাপারটাও আমি জানি। তার সম্পত্তি সমান দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ, নানা প্রকারের হিতকর প্রতিষ্ঠানে দান করা হবে। দ্বিতীয় ভাগ, সমান অংশে চার ভাগ—একভাগ সৌরীন, একভাগ অশোক, একভাগ বিনয়দা, আর এক ভাগ আমি! উইলের ব্যাপারেও সৌরীনের খুব আপত্তি ছিল। কিন্তু গজেনদা সৌরীনের কোন কথাই শোনেন নি। তাছাড়া আরও একটা ব্যাপার ইতিমধ্যে ঘটেছিল। কিছুদিন আগে সৌরীন তার এক বন্ধুর কাছ থেকে দুহাজার টাকা ধার নেয়। সেই ব্যাপার নিয়ে আজ কয়েকদিন থেকেই সৌরীন ও গজেনদার মধ্যে রাগারাগি চলছিল। এসব থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন—মানে আমি কি বলতে চাইছি—

    সুব্রত শান্তকণ্ঠে বললে, হুঁ। আচ্ছা সে জন্যই কি আপনি সকালে আজ আমার কাছে চিঠি দিয়েছিলেন মিঃ চৌধুরী?

    সুবিমল যেন আকাশ থেকে পড়েছে হঠাৎ। বিস্ময়ে হতবাক। বললে, চিঠি!

    হ্যাঁ, আপনিই তো আজ সকালে আমাকে চিঠি দিয়েছেন! এই তো সেই চিঠি, বলতে বলতে সুব্রত পকেট থেকে সেই আকাশ-নীল রংয়ের খামের চিঠিখানা সুবিমলবাবুর হাতে তুলে দিয়ে তার মুখের দিকে তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে চেয়ে থাকে। সুবিমলবাবু সুব্রতর হাত থেকে চিঠিখানা নিয়ে তাকাতে তাকাতে বলে, আশ্চর্য! আশ্চর্য!

    চিঠিখানা আপনারই লেখা তো সুবিমলবাবু? সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে সুবিমলের দিকে তাকিয়ে প্রশ্ন করলে।

    আশ্চর্য, অবিকল আমারই হাতের লেখা। কিন্তু আমি শপথ করে বলতে পারি সুব্রতবাবু, বিশ্বাস করুন, এ চিঠিটা আমার লেখা নয়!

    আর চিঠির কালিটা?

    আরও আশ্চর্য, ঠিক এই ধরনের কালিই আমার কাছে আছে। এটা একটা special কালি। Chinese violet ink. আমার এক বন্ধু আর্টিস্ট কিছুদিন হল চীন থেকে ফিরেছে। সেই আমাকে মাস সাতেক আগে কালিটা উপহার দিয়েছিল। মাঝে মাঝে আমি কালিটা ব্যবহার করি বটে এবং কালিটা প্রায় ফুরিয়েও এসেছে।

    আপনার সেই বন্ধুটির নাম কি জিজ্ঞাসা করতে পারি?

    নিশ্চয়ই। বন্ধুটির নাম সুবোধ দত্ত। আমহার্স্ট স্ট্রীটে..নং-এ থাকে। তাকে জিজ্ঞাসা করলেই আপনি সব জানতে পারবেন।

    সুব্রত নোটবুক বের করে নাম-ঠিকানা টুকে নিল।

    সুবিমলবাবু, আপনাকে আমার আরও কয়েকটা কথা জিজ্ঞাসা করবার আছে!

    বলুন।

    গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল পর্যন্ত আপনি কোথায় ছিলেন?

    সুবিমলবাবু সুব্রতর কথায় মৃদু হাসলো, আপনি বোধহয় জানেন না মিঃ রায়, রাজলক্ষ্মী মিলে আমি চাকরি করি। গতকাল সন্ধ্যা সাতটার পর মিল থেকে বাড়ি ফিরেছি। চা খেয়ে Rainbow Club-এ যাই। রাত্রি এগারোটা পর্যন্ত আমি Rainbow Club-এই ছিলাম। তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ি। ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে সোয়া ছয়টা নাগাদ গজেনদার এখানে আসি।

    কেন?

    আমার কিছু টাকার প্রয়োজন ছিল।

    তারপর?

    আমি জানি তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে ঘণ্টাখানেক লাইব্রেরিতে বসে পড়াশুনা করেন। তাই বরাবর তার লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকি। এবং ঘরে ঢুকেই তাকে ঐ অবস্থায় দেখতে পাই। তখনই ডাকাডাকি করে সকলকে জাগাই এবং পুলিশে খবর দিতে বলে হোটেলে চলে যাই। হোটলে গিয়ে হঠাৎ মনে হল, পুলিশ এলে হয়তো আমাকে তাদের প্রয়োজন হতে পারে—তাই আবার চলে এলাম।

    আপনি তাহলে মধ্যে মধ্যে মিঃ সরকারের কাছে টাকা নিতেন?

    হ্যাঁ, নিতাম।

    আচ্ছা শেষ কবে আপনার মিঃ সরকারের সঙ্গে দেখা হয়?

    দিন পাঁচেক আগে সন্ধ্যার পর এখানে এসেছিলাম, সেই শেষ দেখা। তারপর আর দেখা হয়নি।

    সুব্রত এবার বললে, আচ্ছা সুবিমলবাবু, আপনি এখন যেতে পারেন। প্রয়োজন হলে আবার আপনার ওখানেই গিয়ে দেখা করব। কখন আপনাকে আপনার হোটেলে পাওয়া যেতে পারে?

    সকালে বেলা এগারোটা পর্যন্ত। আর সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত। আটটার পরে Rainbow Club-এ গেলেও দেখা পাবেন। প্রত্যহই আমি সেখানে যাই।

    সুবিমলবাবু এবার উঠে দাঁড়ালেন, আচ্ছা তাহলে আসি। নমস্কার।

    সুবিমলবাবু ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ১১ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article মানসী তুমি – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }