Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অবগুণ্ঠিতা – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প161 Mins Read0
    ⤶ ⤷

    অবগুণ্ঠিতা – পরিচ্ছেদ ৭

    ০৭.

    এমন সময় কিরীটী ওদের সামনে এগিয়ে এল, একটা জিনিস লক্ষ্য করেছিস সুব্রত?

    সুব্রত মুখ তুলে কিরীটীর দিকে তাকাল, কি?

    মৃত ব্যক্তির বাঁ হাতের কড়ে আঙুলে একটা ছোট্ট পট্টি জড়ানো!

    বিনয়েন্দ্রবাবু সঙ্গে সঙ্গে বলেন, গতকাল সকালে কাঁচের গ্লাসে দুধ খেতে গিয়ে দাদার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে যায়। ভাঙা কাঁচের টুকরো টেবিল থেকে সরাতে গিয়ে দাদার বাঁ হাতের কড়ে আঙুলটা কেটে যায়। আমি তখন দাদার সামনেই দাঁড়িয়ে কথা বলছিলাম।

    কিরীটী শুধু মৃদুস্বরে বললে, হুঁ।

    সুব্রত তখন বিনয়ের মুখের দিকে তাকিয়ে বললে, আপনি এখন যেতে পারেন বিনয়বাবু। অনুগ্রহ করে মিঃ সরকারের ভৃত্য রামচরণকে একটিবার পাঠিয়ে দিন।

    বিনয়ে ধীরভাবে ঘাড় হেলিয়ে খোঁড়াতে খোঁড়াতে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল।

    কিরীটী আবার বললে, সব ঘুরে দেখলাম, সু। একটা জিনিস বুঝতে পারছি না।

    কি?

    মিঃ সরকারের শয়নঘরের সংলগ্ন ঘোরানো লোহার সিঁড়ির সামনের ঘরের মধ্যে যাতায়াত করবার দরজাটা বন্ধ কেন?

    ওটা তো শুনলাম সব সময়ই বন্ধ থাকে। মেথর ঐ ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে ঘরের পিছনের বারান্দা দিয়ে বাথরুমে যাতায়াত করে।

    সব সময় বন্ধ থাকলেও আজ তো বন্ধ থাকার কথা নয়। বড় গোলমাল হয়ে যাচ্ছে। কেন বন্ধ আছে দরজাটা?

    কি তুই বলতে চাস কিরীটী?

    বলতে চাই দরজাটা বন্ধ কেন? কেন—কেন ওটা বন্ধ থাকবে? তাছাড়া আরও একটি। ব্যাপার, মিঃ সরকারের হাতঘড়িটা ভাঙল কি করে? ভাঙার তো প্রয়োজন ছিল না? দুটোর সময় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাই বলে ভাঙবে কেন?

    সুব্রত কিছুক্ষণ ফ্যালফ্যাল করে কিরীটীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বললে, হয়তো পড়ে গিয়ে ভেঙেছে। কিন্তু

    এর মধ্যে আবার কিন্তু কি? পড়েই বা যাবে কেন?

    সুব্রত কিরীটীর ব্যবহারে এবার যেন একটু বিরক্তই হল, বললে, কিরীটী! আরও একটা কথা আছে, বিনয়বাবুর সামনে আমি সে কথা বলিনি—এই 5 c.c. সিরিঞ্জটা অশোকবাবুর ঘরে ল্যাবরেটারির টেবিলের উপর পাওয়া গেছে।

    কিরীটী সুব্রতর হাত থেকে সিরিঞ্জটা নিয়ে একবার ঘুরিয়ে দেখল, হ্যাঁ, Needle বড় সাইজের এবং মোটাও। অনায়াসেই এটা ফুটিয়ে হার্ট puncture করা যায়। আর punctureটাও fifth intercostal space-এ left mamary line-এর laterally ও below-তাতে মনে হয় ভদ্রলোকের enlarged heart ছিল। যদি অবিশ্যি heart-এ puncture করেই হত্যা করা হয়ে থাকে! সিরিঞ্জের মধ্যে জমাটবাঁধা রক্তটা analysis করলে কিছু সন্ধান পাওয়া যেতে পারে–বলতে বলতে সিরিঞ্জটা আবার কিরীটী সুব্রতর হাতে ফিরিয়ে দিল।

    কিছু বুঝতে পারলি? সুব্রত আবার প্রশ্ন করল কিরীটীকে।

    মৃত ব্যক্তির চেয়ারের positionটা দেখ—এমনভাবে চেয়ারটা place করা-যে কেউ ঐ ব্যালকনির খোলা দরজা দিয়ে বা শয়নঘর থেকে এই লাইব্রেরি ঘরে প্রবেশ করলে মিঃ সরকারের তা জানবার উপায় ছিল না। কিন্তু তা তো নয়, আমি ভাবছি অন্য কথা! মৃত ব্যক্তি চেয়ারে না বসে থেকে শোবার ঘরে খাটের ওপরেই শুয়ে থাকলেই বা কি এমন ক্ষতি ছিল?

    কিরীটীর কথাগুলো আজ যেন কেমন-কেমন মনে হয় সুব্রতর।

    অদ্ভুত বুদ্ধিপ্রাখর্যে যে চিরদিন সজাগ, তার মুখে আজ এসব কি আবোল-তাবোল কথা? ঘড়িটা ভাঙা কেন? দরজাটা বন্ধ কেন? মৃত ব্যক্তি চেয়ারে বসে কেন? সুব্রত আর একবার কিরীটীর মুখের দিকে তাকাল।

    হঠাৎ আবার কিরীটী বলে উঠল, বুঝলি সু, ভাঙা ঘড়ি আর চেয়ারে বসা এ দুটো ব্যাপার যেন কিছুতেই মেলাতে পারছি না।

    কিন্তু ঘড়িগুলো যে দুটোর সময় বন্ধ হয়ে গেল? সকলের ঘড়িই!

    Quite possible-সোজা! খুনীর ওটা একটা কৌশল মাত্র। কিন্তু ভাবছি, সিরিঞ্জটাও কিভাল কথা, তুই অশোকবারুকে সিরিঞ্জটা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলি?

    না।

    ভালই করেছিস। জিজ্ঞাসা করবার ওর মধ্যে বিশেষ কিছুই নেই। জিজ্ঞাসা করলে নিশ্চয়ই সে বলত সিরিঞ্জ সম্পর্কে কিছুই জানে না।

    কিন্তু সিরিঞ্জের গায়ের আঙুলের ছাপ?

    একমাত্র খুনী ছাড়া তিনজন লোকের পাওয়া যেতে পারে—

    মানে?

    মানে আমার, তোমার ও অশোকের…

    এমন সময় ঐ বাড়ির ভৃত্য রামচরণ ঘরে এসে ঢুকল।

    সকলেই রামচরণের মুখের দিকে তাকাল একসঙ্গে।

    কিরীটী একটিবার মাত্র তীক্ষ্ণদৃষ্টিতে রামচরণের মুখের দিকে তাকিয়ে আবার চোখ বুজে চেয়ারটার নড়েচড়ে আরাম করে বসল।

    সুব্রতই প্রশ্ন করলে, তোমারই নাম রামচরণ?

    আজ্ঞে হ্যাঁ।

    রামচরণের বয়স পঞ্চাশের ঊর্ধ্বেই হবে। রোগা লম্বাটে, ঢ্যাঙা চেহারা! মাথার চুলগুলি সাদায়কালোয় মিশানো। চক্ষু দুটি কোটরপ্রবিষ্ট, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ ও সজাগ। চোয়ালের দুই পাশের হাড় বিশ্রীভাবে ঠেলে সজাগ হয়ে উঠেছে। লম্বা লম্বা হাড় বের করা আঙুল। হাতের শিরাগুলিও সজাগ।

    পরিধানে পরিষ্কার একখানা ধুতি। গায়ে হাতকাটা একটা সাদা পিরান। কাঁধে একটি পরিষ্কার তোয়ালে! পায়ে একজোড়া চটি।

    তোমার বাড়ি কোথায়?

    আজ্ঞে কর্তা এই বাংলা দেশেই–বর্ধমান জিলার মেমারি গ্রামে।

    সংসারে তোমার কে আছে?

    কেউ নেই। ছোট বয়সে মা-বাপকে খেয়েছি। এক দূরসম্পর্কীয় কাকার কাছে মানুষ!

    কতদিন এ বাড়িতে আছ?

    তা আজ্ঞে আঠার বছর—

    বাবু তোমাকে খুব ভালবাসতেন, তাই না রামচরণ?

    আজ্ঞে হ্যাঁ। রামচরণের চক্ষু অশ্রুসজল হয়ে উঠল।

    হঠাৎ এমন সময় কিরীটী একটি প্রশ্ন করল, রামচরণ, তোমার কর্তার ঘুম খুব পাতলা ছিল, না গভীর ছিল?

    আজ্ঞে কর্তা খুব কম সময়েই ঘুমাতেন। তবে যতক্ষণ ঘুমোতেন, গভীর ঘুমই হত।

    ওঃ! আচ্ছা সুব্রত, তুই যা জিজ্ঞাসা করছিলি আবার কর?

    সুব্রত আবার তার জবানবন্দি শুরু করল।

    কালকের সন্ধ্যার পর থেকে আজকের সকাল পর্যন্ত ঘটনা আমাকে এতটুকুও গোপন না করে খুলে বলতে পার রামচরণ?

    রামচরণ তখন বলতে লাগল, কর্তাবাবু আমাদের দেবতার মত লোক ছিলেন বাবু। চাকর হলেও আজ আঠার বছরের মধ্যে কখনও একটা উচু করে কথা বলেন নি। কাল বিকালে ছয়টার সময় যখন ব্যাংক থেকে বাড়ি ফিরে এলেন, আমি তার ঘরে জামাকাপড় খুলে দিতে গিয়েছিলাম। দেখলাম বাবুর মুখটা যেন গম্ভীর। আজ আঠার বছর বাবুকে দেখছি, বুঝলাম কিছু একটা ঘটেছে যার জন্য কর্তাবাবু গম্ভীর হয়ে আছেন। কেননা বরাবরই দেখেছি, কোন কারণে কর্তাবাবু অসন্তুষ্ট হলে বা রাগ করলে গম্ভীর হয়েই দুতিনদিন থাকতেন। কারও সঙ্গে বড় একটা কথাবার্তা বলতেন না। বাবু চিরকালই একটু গম্ভীর প্রকৃতির ও চাপা ছিলেন। চেঁচামেচি বড় একটা কোনদিনই করতে শুনিনি। বাবু আমাকে বললেন, রামচরণ, শরীরটা আজ আমার খারাপ, কেউ যেন বিরক্ত না করে। আজ আর কিছু খাব না। রাত্রে শুধু এক গ্লাস গরম দুধ দিয়ে যাস। রাত্রি দশটার সময়।

    তারপর?

    তারপর রাত্রি দশটার সময় যখন দুধ নিয়ে আমি..রামচরণ বলতে বলতে হঠাৎ যেন থেমে গেল।

    হ্যাঁ, বল। গরম দুধ নিয়ে যখন যাও—তারপর?

    ছোট দাদাবাবু মানে কর্তার ছোট ছেলে তখন লাইব্রেরিতে কর্তার সঙ্গে কথা বলছিল—

    হঠাৎ এই সময় কিরীটী তীক্ষ্ণস্বরে প্রশ্ন করলে, তাদের কথা তুমি চুপিসাড়ে শুনতে চেষ্টা করেছিলে রামচরণ…বল, কি তুমি শুনেছ?

    বাবু, আমি গরিব চাকরবাকর মানুষ রামচরণ ভেঙে পড়ল।

    কিন্তু আড়ি পেতে শোনা তোমার অভ্যাস রামচরণ। কিরীটী বললে, কিন্তু কি শুনেছিলে?

    আজ্ঞে ক্ষমা করবেন বাবু, আমার যেন মনে হল বাবু ছোট দাদাবাবুকে বেশ একটু জোর গলাতেই বলছেন, তুমি জাহান্নামে গেছ—একেবারে গোল্লায় গেছ হতভাগা। আমি শীঘ্রই নতুন। উইল করব। একটি পয়সাও তোমাকে দেব না। অপদার্থ! দুটো ছেলেই আমার অপদার্থ। একঘর কুলাঙ্গার নিয়ে আমি বাস করছি।

    ছোটবাবু কি জবাব দিলেন তাতে? সুব্রত প্রশ্ন করলে।

    মনে হল ছোটবাবুও যেন রেগে বললেন, বুড়ো হয়ে তোমার ভীমরতিতে ধরেছে। উইল যাতে তোমাকে আর না বদলাতে হয়, সে ব্যবস্থাও আমি করছি। বলতে বলতে ছোটবাবু যেন। একপ্রকার ঝড়ের মতোই হঠাৎ দরজা খুলে আমায় পাশ কাটিয়ে এ ঘর থেকে বের হয়ে চলে গেলেন। নিজের ঘরের দিকে।

    তারপর?

    তারপর আমি দুধ নিয়ে ঘরে গিয়ে ঢুকলাম। কর্তাবাবু আমাকে দুধের গ্লাসটা শোবারঘরের টেবিলের ওপরে রেখে চলে যেতে বললেন।

    হঠাৎ আবার কিরীটী প্রশ্ন করলে, রামচরণ, তোমার বাবু কি সব সময়েই ঘড়ি হাতে দিয়ে থাকতেন?

    আজ্ঞে বাবু অনেক রাত্রি পর্যন্ত পড়াশুনা করতেন লাইব্রেরি ঘরে। যতক্ষণ না শুতে যেতেন ঘড়িটা হাতেই থাকত। অনেক সময় ঘড়ি হাতেই বাঁধা থাকত, শুয়ে পড়তেন।

    হুঁ। তোমার বাবু কি রাত্রে কখনও তোমাকে ডাকতেন?

    আজ্ঞে না। তবু সর্বদাই আমি সজাগ থাকতাম। অন্তত যতক্ষণ না তিনি শুতে যান। তবে কাল। রাত্রি যখন দেড়টা, হঠাৎ একটা শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম আমার চিরদিনই পাতলা। শব্দটা শুনে প্রথমটা বুঝতে পারিনি। ঘুমের ভাব তখনও চোখে লেগে ছিল। ভাবছি কি করব। তারপর সাতপাঁচ ভেবে উঠে এসে এই ঘরের দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। দেখলাম বাবু এখনও ঘুমোতে যাননি। উঁকি মেরে দেখলাম, তখনও বাবু চেয়ারের ওপরে পিছন ফিরে বসে আছেন। সামনে বই খোলা, ঘরে আলো জ্বলছে। বুঝলাম বাবু তখনও পড়ছেন। তাই আবার দরজা ভেজিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম।

    কিরীটী আবার প্রশ্ন করলে, তোমার বড়দাদাবাবু সব শেষ কবে এ বাড়িতে এসেছিলেন রামচরণ?

    আজ্ঞে কেন, কালই তো রাত্রে এসেছিলেন!

    সুব্রত যেন ভয়ংকর রকম চমকে উঠে বললে, কাল রাত্রে এসেছিলেন? কখন?

    আজ্ঞে রাত্তির তখন এগারোটা হবে। নীচের দরজা বন্ধ করতে যাচ্ছি, এমন সময় বড় দাদাবাবু দরজায় ধাক্কা দিলেন–

    তারপর?

    তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, কর্তাবাবু জেগে আছেন কিনা? তিনি তার সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, কর্তাবাবু জেগে আছেন বটে, তবে তার শরীর খারাপ। তখন তিনি। বললেন, তবে থাক—একটা জরুরি কাজে এসেছিলাম বাবার সঙ্গে দেখা করতে, কিন্তু তার শরীর যখন খারাপ, থাক কাল সকালেই আসব না হয়, বলে তিনি চলে গেলেন। আমিও দরজা বন্ধ করে উপরে চলে এলাম।

    কিরীটী মৃদু গম্ভীর স্বরে বললে, হুঁ, টিকিটের কাউন্টার-পার্ট!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ১১ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article মানসী তুমি – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }