Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অবগুণ্ঠিতা – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প161 Mins Read0
    ⤶ ⤷

    অবগুণ্ঠিতা – পরিচ্ছেদ ৮

    ০৮.

    তালুকদারের মুখের দিকে চেয়ে সুব্রত বললে, অশোকবাবুকে আর একবার ডাকা দরকার!

    তালুকদার অশোকবাবুকে ডাকবার জন্য আর একজনকে পাঠিয়ে দিল।

    কিরীটী ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সুব্রতর মুখের দিকে তাকিয়ে কিরীটী বললে, আমি তাহলে চললাম সু। সন্ধ্যার দিকে একবার আসিস। যদি নতুন কোন কিছু এর মধ্যে জানতে পারিস—তাছাড়া তোর সঙ্গে এ কেসটা সম্পর্কে আলোচনাও করা যাবে।

    বেশ যাব’খন।

    একজন পুলিস এসে সংবাদ দিল, মর্গের গাড়ি এসেছে মৃতদেহ নিয়ে যেতে। সুব্রত বললে, তাদের বল উপরে এসে মৃতদেহ নিয়ে যেতে।

    অশোক এসে ঘরে প্রবেশ করল, আমাকে ডেকেছেন সুব্রতবাবু?

    হ্যাঁ, বসুন। আপনাকে আর কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই।

    অশোক সুব্রতর নির্দেশমত চেয়ারের উপরে উপবেশন করল।

    কিরীটী ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল।

    সুব্রত অশোকের দিকে তাকিয়ে পকেট থেকে অশোকের ঘরে ল্যাবরেটারির টেবিলে প্রাপ্ত সিরিঞ্জটা বের করে বললে, এই সিরিঞ্জটা চিনতে পারেন অশোকবাবু? এটা আপনার ঘরে

    ল্যাবরেটারির টেবিলের ওপরে আজ সকালে পাওয়া গেছে!

    সুব্রতর প্রশ্নে সিরিঞ্জটার প্রতি দৃষ্টিপাত করবার সঙ্গে সঙ্গেই যেন অশোকের মুখখানা সহসা ফ্যাকাসে হয়ে গেল। চোখের তারায় একটা ভীতিবিহুল দৃষ্টি। সে ফ্যালফ্যাল করে সুব্রতর হস্তধৃত সিরিঞ্জটার প্রতি তাকিয়ে রইল শুধু। একটি কথাও তার মুখ দিয়ে বের হল না।

    সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে অশোকের মুখের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, সিরিঞ্জটা আপনার?

    হ্যাঁ। মানে…কো-কোথায় পেলেন ওটা?

    বললাম তো আপনার ঘরে ল্যাবরেটারির টেবিলে! সিরিঞ্জটা দেখলে মনে হয় কিনা যে, আপনি recently কাউকে injection দিয়েছিলেন? কি, চুপ করে আছেন কেন? জবাব দিন?

    সুব্রতবাবু! অশোকের কণ্ঠস্বর যেন সহসা কেঁপে উঠল। আমি গতকাল রাত্রি এগারোটার সময় মামাবাবুকে একটা antititenus injection দিয়েছিলাম।

    কিন্তু এ কথাটা তো আপনার জবানবন্দীতে আপনি বলেন নি?

    না—মানে আমি ভুলে গিয়েছিলাম।

    ভুলে গিয়েছিলেন। আশ্চর্য! কিন্তু হঠাৎ antititenus injection বা দিতে গেলেন কেন?

    কাল বিকেলে মামাবাবু গাড়ি থেকে নামবার সময় হঠাৎ ফুটবোর্ড থেকে পা slip করে পড়ে যান ও হাঁটুটা ছড়ে যায়। রাস্তার ধুলোবালি লেগেছিল। তাই মামাবাবু যখন বাড়ি ফিরে আসেন, আমাকে সেকথা বলেছিলেন। আমি তাকে একটা antititenus injection-এর কথা বলি। তাতে তিনি রাজি হন এবং বলেন, আমার কাছে ঐ injection আছে কিনা? আমি বলি, নেই। তাতে তিনি বলেন, তাঁর শরীরটা খারাপ। রাত্রি এগারোটায় শোবেন। বেশী রাত্রি জাগবেন না। আমি যেন তাকে তার শোবার আগে রাত্রি এগারোটায় গিয়ে injection দিয়ে আসি। আমি চাকর পাঠিয়ে রাস্তার ধারে ঘোষ ফার্মেসী থেকে ঐ injection কিনে নিয়ে আসি এবং রাত্রি এগারোটায় গিয়ে তাকে injection দিয়ে আসি। কিন্তু আমি সিরিঞ্জ-এ অতবড় needle ব্যবহার করিনি। আর সিরিঞ্জ এ রক্তও ছিল না!

    সিরিঞ্জটা injection দেবার পর কোথায় রেখেছিলেন?

    আমার ড্রয়ারে। তাও ভাল করে পরিষ্কার করে ধুয়ে alcohol দিয়ে।

    হুঁ। তাহলে রাত্রি এগারোটার সময়ও আপনি আপনার মামাবাবুকে জীবিত দেখেছিলেন? কিন্তু এ কথাগুলো কেন আপনি গোপন করেছিলেন? কেন আপনি বলেছিলেন যে, কাল রাত্রে মামাবাবুর সঙ্গে আপনার দেখা হয়নি?

    সুব্রতর কঠিন প্রশ্নে অশোক যেন কান্নায় একেবারে ভেঙে পড়ল। অশ্রুভরা কণ্ঠে বললে, কিন্তু সুব্রতবাবু, জানি না আপনি আমাকে বিশ্বাস করেন কিনা সত্যি আমি আমার মামার কোন

    অনিষ্টই করিনি। তাকে আমি হত্যা করিনি, হত্যা করিনি। দুহাতে অশোক মুখ ঢাকল।

    কিন্তু যতক্ষণ না বলছেন কেন আপনি এ কথাগুলো গোপন করেছিলেন, ততক্ষণ আপনার উপরে সন্দেহ কিছুতেই যাবে না।

    আঁ…আ…আপনি কি তবে সন্দেহ করেন যে আমিই মামাবাবুকে খুন করেছি? বিশ্বাস করুন সুব্রতবাবু, যখন জানতে পারলাম যে, মামাবাবু খুন হয়েছেন, তখন কেমন একটা অজানিত আশঙ্কায় ঘাবড়ে গিয়ে ঐ কথাটা গোপন করেছিলাম। অন্য কোন কারণ নেই। আমি ভগবানের নামে শপথ করে বলতে পারি।

    কে আপনার ইনজেকশন্টা এনে দিয়েছিল?

    গোপাল।

    আচ্ছা আপনি এখন যেতে পারেন।

    অশোক মুহ্যমানের মত মাথাটা নীচু করে টলতে টলতে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল।

    তারপর গোপালের ডাক পড়ল। গোপাল এসে ঘরে ঢুকল।

    গোপালের বয়স ষোল থেকে সতেরোর মধ্যে। নিকষ কালো গায়ের রং। রোগা, লম্বাটে। চেহারা। মুখের প্রতি দৃষ্টিপাত করলেই যেন মনে হয়, অত্যন্ত নিরীহ গোবেচারী গোছের মানুষ।

    সুব্রত গোপালের মুখের দিকে চেয়ে বললে, তোর নাম কি?

    আজ্ঞে বাবু, আমি আমার পিসির গোপাল। হেই বাবু, আমি কিছু জানি না। আমি কিছু করিনি…আমায় ধরো না গো!…গোপাল কাঁদতে শুরু করলে, তোমার দুটি পায়ে পড়ি বাবু, আমি কিছু জানি না কিছু দেখিনি…আমায় ছেড়ে দাও। :

    সুব্রত গোপালকে এক প্রচণ্ড ধমক দিয়ে উঠল, থাম ছোঁড়া! কাদবি তো এখুনি থানায় পাঠিয়ে দেব। যা জিজ্ঞাসা করি তার জবাব দে!

    গোপাল ফুলে ফুলে কাঁদতে লাগল।

    কাল রাত্রে তুই ডাক্তারখানা থেকে অশোকবাবুকে ঔষধ এনে দিয়েছিলি? হ্যাঁ। বাবু বললে.. তুই কোন ঘরে শুস্? আজ্ঞে নীচে চাকরদের ঘরে। কটার সময় কাল রাত্রে শুয়েছিলি?

    আজ্ঞে ঔষধটা এনে দিয়েই শুতে চলে গিয়েছিলাম। তারপর অনেক রাত্রে অশোকবাবু আবার ডাকলে, তার এঁটো থালাবাসন নিয়ে আসি।

    তারপর আর ঘর থেকে বের হোসনি?

    হ্যাঁ..না…

    সত্যি কথা বল্ বেটা! সুব্রত আবার ধমক দিলে।

    হ্যাঁ, রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছিল, তখন একবার বাইরে গিয়েছিলাম—

    তারপর?

    তখন মিথ্যে বলব না, মনে হল কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে। লোকটাকে চিনতে পারিনি। আমাকে নীচের উঠানে দেখেই লোকটা আবার হট্‌ করে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। আমিও লোকটার পিছু পিছু সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। কিন্তু উপরে উঠে আর কাউকেই দেখতে পেলাম না। আমার বড় ভয় করতে লাগল। তাড়াতাড়ি এসে বিছানায় শুয়ে পড়লাম।

    লোকটাকে তুই চিনতে পারিসনি, সত্যি বলছিস্?

    সত্যি।

    লোকটা লম্বা না বেঁটে?

    আজ্ঞে লম্বা।

    আচ্ছা তুই যা!

    গোপাল কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে গেল।

    সুব্রত তখন অন্য চাকরদের ও দারোয়ান, ড্রাইভার সকলকে একে একে ডেকে প্রশ্ন করতে লাগল।

    কিন্তু কারও কাছে আর তেমন বিশেষ কোন সন্ধান বা সূত্র পাওয়া গেল না।

    কিরীটী যখন সিঁড়ি দিয়ে নেমে নীচে বাইরের ঘরে এল, দেখলে বাইরের ঘরে একটা সোফায় মাথায় হাত দিয়ে নিঝুম ভাবে বসে আছে বিনয়ে। কিরীটী নিঃশব্দে বিনয়েন্দ্রের সামনে এসে দাঁড়াল, বিনয়! বিনয়ে চমকে মুখ তুলল। তুমি নিশ্চিন্ত থাকতে পার বিনয়। এ রহস্যের কিনারা আমি করবই!

    বিনয়ে অশ্রুভরা কণ্ঠে বললেন, আমার দাদা দেবতার মত, ঋষির মত দাদা। আমি তো ভাবতেই পারছি না কিরীটী, কে এই সর্বনাশ আমাদের করতে পারে?

    কাউকেই তোমার সন্দেহ হয় না, বিনয়?

    না।

    কিরীটী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ মৃদু চাপা সুরে বললে, মনে হচ্ছে ব্যাপারটা খুব জটিল নয়।

    কিছু বুঝতে পারলে ভাই?

    পেরেছি বই কি। খুনীকে মনে হচ্ছে হয়তো বুঝতে পেরেছি। তবে motive যেন এখনও তেমন strong বলে মনে হচ্ছে না।

    তুমি জান? জান কে খুনী? উদ্বেগাকুল কণ্ঠে বিনয়ে প্রশ্ন করলেন।

    কিরীটী অদ্ভুত একপ্রকার হাসি হাসতে হাসতে বললে, জানি বৈকি!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ১১ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article মানসী তুমি – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }