Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অমর প্রেম – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প138 Mins Read0
    ⤶ ⤷

    অমর প্রেম – ২

    চার

    শ্রাবণ মাস। তিন চারদিন আকাশে মেঘের ঘনঘটা থাকলেও ঢাকায় বৃষ্টি হয় নি। তবে উত্তর ও উত্তর পূর্ব বাংলা ও দক্ষিণ বাংলায় প্রচুর বৃষ্টি হয়েছে। আজ দুপুরের পর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি নামল। মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য একটু কমলেও পরক্ষণে বৃষ্টির গতি বেড়ে যাচ্ছে। পলিথিন ব্যাগের যথেচ্ছা ব্যবহারে ড্রেনগুলো বার মাস ভর্তি থাকে। একটু জোরে বৃষ্টি হলেই ড্রেন উপছে রাস্তা ডুবে যায়। তখন রাস্তার উপর থেকে পানির স্রোত বইতে থাকে। পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার বন্ধ করার জন্য পেপারে অনেক লেখালেখি হলেও সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। সরকার টিভিতে জনকল্যাণমূলক অনেক কিছু প্রচার করেন। কিন্তু পলিথিন ব্যাগের সুষ্ঠ ব্যবহারের কথা মাঝে মধ্যে এক-আধবার প্রচার করলেও তেমন ঢালাওভাবে করেন না। কেউ যেন আবর্জনা ভর্তি পলিথিন ব্যাগ ড্রেনে অথবা মেনহোলে না ফেলে, সে কথা সরকার যদি টিভিতে ভালোভাবে প্রচার করত, তা হলে বৃষ্টির সময় রাস্তা দিয়ে পানির স্রোত বইত না।

    স্কুলের ছুটি হয় সাড়ে চারটেয়। আজ বৃষ্টির কারণে এক পিরিয়ড আগে যখন বৃষ্টি কমল তখন ছুটি হয়ে গেল। কিন্তু ছুটি হওয়ার পর ছেলেরা যখন হুড় হুড় করে ক্লাস থেকে বেরিয়ে এল তখন আবার খুব জোরে বৃষ্টি শুরু হল।

    যাদের বাসা কাছাকাছি, তারা ভিজে ভিজে ছুট দিল। আর যাদের বাসা দূরে, তারা ছুটে গিয়ে আশপাশের বাড়ির বারান্দায় আশ্রয় নিল। আবার অনেকে স্কুলের বারান্দায় ফিরে এল।

    জুলায়খাদের গাড়ির অপেক্ষায় ইউসুফ বারান্দায় দাঁড়িয়েছিল। তাদের মহল্লার তিন চারটে ছেলে কাকভিজে হয়ে তার পাশে এসে দাঁড়াল।

    গতকাল ইউসুফদের বাসা থেকে ফেরার সময় জুলায়খা ড্রাইভারকে বলে দিয়েছিল ইউসুফকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আজ চারটের সময় ড্রাইভার যখন গাড়ি বের করল তখন গাড়িতে উঠে বসল।

    প্রায় পনের মিনিট জোরে বৃষ্টি হওয়ার পর ধরে এল। তবে গুঁড়ি গুঁড়ি পড়ছে। এমন সময় একটা প্রাইভেটকার বারান্দার কাছে এসে থামতে সবাই সেদিকে তাকাল।

    জুলায়খাকে গাড়িতে দেখে ইউসুফ মনে পুলক অনুভব করল। এগিয়ে এসে বলল, আমার সাথিদেরকেও লিফট দিতে হবে। দেখছ না, ভিজে গেছে। তা ছাড়া এক্ষুনি হয়তো আবার বৃষ্টি জোরে আসতে পারে। ওরা আমাদের মহল্লার ছেলে।

    জুলায়খা পিছনের সিটে বসে ছিল। কিছু না বলে গাড়ি থেকে নেমে সামনের সিটে বসল।

    ইউসুফ সাথিদের উঠতে বলে নিজেও উঠে বসল।

    গাড়ি চলতে শুরু করার পর আব্দুল জাব্বার নামে এক সাথি ফিস ফিস করে জিজ্ঞেস করল, এই মেয়েটা জুলায়খা, তাই না?

    আব্দুল জাব্বারের সাথে ইউসুফের অন্যদের থেকে একটু বেশি সম্পর্ক। ইউসুফ যে জুলায়খাদের বাসায় প্রতিদিন খেলতে যায় এবং তাদের গাড়ি তাকে নিয়ে যেতে আসে, তা আব্দুল জাব্বার জানে। ইউসুফ হ্যাঁ সূচক মাথা নেড়ে ঠোঁটে একটা আঙ্গুল ঠেকিয়ে চুপ থাকার জন্য ঈশারা করল।

    গাড়ি পরীবাগ মসজিদের কাছে পৌঁছাবার পর আব্দুল জাব্বার ড্রাইভারকে বলল, আমাদেরকে এখানে নামিয়ে দিন।

    বাসায় পৌঁছে নাস্তা খাওয়ার পর ইউসুফ জুলায়খাকে ঘন্টা খানেক পড়াল। তারপর বলল, আজ তো বৃষ্টির জন্য মাঠ ভিজে, খেলা যাবে না, বাসায় যাই।

    জুলায়খা বলল, তুমি কেরাম খেলতে জান?

    জানি, তবে তত ভালো না।

    আমিও তোমার মতো। এস, আজ কেরাম খেলি।

    খেলতে শুরু করে ইউসুফ বুঝতে পারল, জুলায়খা বেশ ভালই খেলে।

    প্রথম গেমটা ইউসুফ ইচ্ছা করে হেরে গেল। তারপর দু’টো গেম নীলে হারিয়ে দিল।

    জুলায়খা লজ্জা পেয়ে বলল, তুমি আব্বর থেকে পাকা। আবু কখনও নীল গেমে আমাকে হারাতে পারে নি। ইচ্ছা করে প্রথম গেমটা হেরেছ, তাই না?

    ইউসুফ মৃদু হেসে বলল, হ্যাঁ। হেরে দেখলাম তুমি কতটা ভালো খেলতে পার। অবশ্য তুমিও চেষ্টা করলে প্রতিপক্ষকে নীলগেমে হারাতে পারবে।

    চেষ্টা ছাড়া কেউ খেলে বুঝি?

    তা খেলে না। তবে কী জান, তুমি গুটি ভালো ফেলতে পারলেও পতিপক্ষকে বাধা দেওয়ার পরিকল্পনা না করে শুধু গুটি ফেলতে থাক। আজ আর সময় নেই। অন্যদিন খেলার সময় বুঝিয়ে দেব। এবার আসি বলে ইউসুফ চলে গেল।

    .

    দ্বিতীয় ষান্মাসিক পরীক্ষায় জুলায়খা চতুর্থ ও বার্ষিক পরীক্ষায় প্রথম হয়ে সেভেনে উঠল। তার রেজাল্ট দেখে সবাই খুশী। জাফর সাহেব মেয়েকে বললেন, তুই তোর কথা রেখেছিস। তাই কিছু উপহার দিতে চাই। বল কী চাস?

    জুলায়খা বলল, ইউসুফ ভাই আমাকে সাহায্য করেছে বলে এত ভালো রেজাল্ট করতে পেরেছি। তাকে কিছু দেবে না?

    নিশ্চয় দেব; কিন্তু সে যে ধরনের ছেলে, কিছু নেবে বলে মনে হয় না। টাকা দেওয়ার ঘটনাটা তিনি স্ত্রীর কাছে শুনেছিলেন। তাই বললেন, তুই-ই বল, তাকে কি দেব?

    আমি কিছুই চাই না, আর ইউসুফ ভাইকেও কিছু দিতে হবে না। একটা আব্দার করব, সেটা পূরণ করলে আমাদের উপহার পাওয়া হয়ে যাবে।

    বেশ তো বল, কী তোর আব্দার?

    একদিন ইউসুফ ভাইদের বাসার সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে।

    জাফর সাহেব হেসে উঠে বললেন, এটা আবার কোনো আব্দার হল? ঠিক আছে, তাই খাওয়াব।

    আরও একটা আব্দার আছে। কাল শুক্রবার আমরা সবাই সারাদিন চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে বেড়াব। ইউসুফ ভাই ও তার ছোট দু’ভাই বোন আমাদের সঙ্গে যাবে।

    এতো খুব ভালো কথা; কিন্তু কাল দুপুরে যে এক বন্ধুর বাসায় আমাদের সবার দাওয়াত। পরে না হয় যে কোনো একদিন যাওয়া যাবে।

    না আব্বু, তোমরা দাওয়াতে যাবে যাও, আমি ইউসুফ ভাইদের নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যাব। কাল সকালে তাদেরকে আমি আসতে বলেছি।

    জাফর সাহেব মেয়ের জীদ জানেন। কি করবেন চিন্তা করতে লাগলেন।

    হামিদা বেগমও মেয়ের একরোখা স্বভাবের কথা জানেন। তবু বললেন, তুই তোর আব্বুর কথা রাখবি না?

    আমি আব্বুর সব কথা রাখি। আব্ব আমার একটা কথা রাখবে না কেন? নিশ্চয় রাখবে, তাই-না আব্ব বলে জুলায়খা তার গলা জড়িয়ে ধরল।

    জাফর সাহেব কিছু বলার আগে হামিদা বেগম বললেন, তুই গাড়ি নিয়ে গেলে আমরা দাওয়াত খেতে যাব কী করে?

    তাই তো? এ কথাটা মাথায় আসে নি বলে জুলায়খা বলল, কাল না গেলেও চলত; কিন্তু ইউসুফ ভাইয়ের কাছে আমি খুব ছোট হয়ে যাব। তুমি একটা কিছু উপায় বের কর না আব্বু।

    জাফর সাহেব মেয়ের মাথায় আদর দিয়ে পাশে বসিয়ে বললেন, ঠিক আছে, তোরা আমাদের গাড়ি নিয়ে যাবি। আমি বন্ধুকে গাড়ি পাঠিয়ে দিতে বলব।

    এই তো গুড বয়-এর মতো কথা বলেছ। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় একটুও বুদ্ধি নেই। আব্ব কি সুন্দর বুদ্ধি বের করে ফেলল।

    হামিদা বেগম বললেন, তোর আব্ব গুড বয়, তাই তার মাথায় বুদ্ধি বেশি। যে দিন তোর আব্বুর মতো গুড বয় হতে পারব, সেদিন আমিও বুদ্ধি বের করব।

    জুলায়খা হেসে উঠে বলল, সেনটেন্সটা ভুল বললে আম্মু, তুমি মেয়ে, গুড বয় হবে কেন? গুড গার্ল হবে।

    হামিদা বেগম মৃদু হেসে স্বামীকে বললেন, মেয়েকে অত আস্কারা দিও না, পরে পস্তাতে হবে।

    জুলায়খা মায়ের আস্কারা ও পস্তাতে হবে কথাটা বুঝতে না পেরে আব্বুকে বলল, আম্মু তোমাকে কি বলল বুঝিয়ে দাও।

    জাফর সাহেবও মৃদু হেসে বললেন, ছেলেমেয়েদের ন্যায় অন্যায় সব আবদার মেনে নিলে ভবিষ্যতে মা-বাবাকে অনুশোচনা করতে হয়, এই কথাটাই বোঝাতে চেয়েছে।

    আমি কি অন্যায় কিছু আবদার করেছি?

    তা করিস নি।

    জুলায়খা মাকে বলল, তা হলে তুমি ঐ কথা বললে কেন?

    আসিয়া বিবি এতক্ষণ কিছু না বললেও এবার বললেন, জুলায়খা, তুমি আমার কাছে এস।

    জুলায়খা এসে দাদির পাশে বসল।

    আসিয়া বিবি তার গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে না বলেছি, বড়দের কথার প্রতিবাদ করবে না? বিশেষ করে মা-বাবার? তারা যা বলবে, তা সব সময় মেনে নেবে?

    জুলায়খা লজ্জিতস্বরে বলল, ভুল হয়ে গেছে দাদিআম্মা। আর কখন আম্মু আব্বুর কথার প্রতিবাদ করব না।

    .

    পরের দিন সকাল আটটার সময় ইউসুফ ছোট ভাই বনি ইয়ামিন ও ছোট বোন সালমাকে নিয়ে জুলায়খাদের বাসায় এল।

    জুলায়খা তৈরি হয়ে মা-বাবার সঙ্গে ড্রইংরুমে ছিল।

    ইউসুফ ঢুকে সালাম দিল। বনি ইয়ামিন ও সালমা ভাইয়াকে অনুসরণ করল।

    জাফর সাহেব সালামের উত্তর দিয়ে ইউসুফকে জিজ্ঞেস করলেন, নিশ্চয় তুমি চিড়িয়াখানায় আগেও গেছ?

    জ্বি, দু’বার গেছি। তারপর তাদের পোশাক দেখে বলল, আপনারা যাবেন না?

    না বাবা, যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। একজনের বাসায় আমাদের দাওয়াত আছে। তোমরা যাও, ড্রাইভার আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না।

    হামিদা বেগম বড় বড় দুটো টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার ও ক্যানে। পানি ভরে রেখেছেন। ড্রাইভারকে ডেকে সেগুলো গাড়িতে তুলে নিতে বললেন।

    সবাই গাড়িতে উঠার পর জাফর সাহেব ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে ও তাদের প্রতি লক্ষ্য রাখতে বললেন। তারপর জুলায়খাকে বললেন, সন্ধ্যার আগে কিন্তু ফিরবে। ইউসুফকে জিজ্ঞেস করলেন, নিশ্চয় কিছু টাকা পয়সা নিয়েছ?

    জ্বি, আম্মা পাঁচশ টাকা দিয়েছেন।

    জাফর সাহেব তার হাতে এক হাজার টাকা দিয়ে বললেন, এটাও রাখ। বেড়াতে যাচ্ছ দরকার হতে পারে।

    গাড়ি গেট থেকে বেরিয়ে যাওয়ার পর রবিউল স্যারকে আসতে দেখে জাফর সাহেব দাঁড়িয়ে রইলেন।

    রবিউল স্যার কাছে এসে সালাম বিনিময় করে বললেন, ওরা সব কোথায় গেল।

    জাফর সাহেব বললেন, ভিতরে আসুন বলছি। ড্রইংরুমে এসে বসতে বলে। নিজেও বসে বললেন, ওরা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গেল।

    জুলায়খার রেজাল্ট গতকাল বেরোবার কথা ছিল, বেরিয়েছে?

    হ্যাঁ, ও ফাস্ট হয়েছে।

    জুলায়খা যেভাবে পড়াশোনা করেছে, এই রকমই আশা করেছিলাম।

    তা আপনি ঠিক বলেছেন। তবে এর পিছনে ইউসুফের কৃতিত্ব বেশি।

    রবিউল স্যার অবাক হয়ে বললেন, ইউসুফের কৃতিত্ব? ঠিক বুঝতে পারছি না।

    জাফর সাহেব হেসে উঠে বললেন, ছয় সাত মাস আগে থেকে ইউসুফ যে ওকে প্রতিদিন বিকেলে পড়ায়, সে কথা আপনি জানেন না?

    তাই নাকি? তা তো জানি না।

    আপনার সঙ্গে ইউসুফ যখন প্রথম এখানে আসে তখন ওকে দেখে জুলায়খা খেলার সাথি করার জন্য তার মাকে বলে। তারপর কিভাবে খেলার সাথি ও তাকে পড়াতে রাজি হয় জাফর সাহেব বললেন।

    রবিউল স্যার শুনে খুব আনন্দিত হলেন। ভাবলেন, এভাবেই হয়তো একদিন। ওরা একে অপরের মনের কাছে পৌঁছে যাবে এবং ভবিষ্যতে ভালবেসে ফেলবে। আল্লাহর মর্জি থাকলে ওদের বিয়েও হবে।

    এমন সময় কাজের বুয়া চা-নাস্তা নিয়ে এলে জাফর সাহেব বললেন, চুপ চাপ কী এত ভাবছেন? নিন, নাস্তা খান।

    রবিউল স্যার নাস্তা খেয়ে যখন চা খাচ্ছিলেন তখন জাফর সাহেব বললেন, জুলায়খার মুখে শুনেছি, ইউসুফের বাবার ও আপনার নাকি একই গ্রামে বাড়ি?

    জ্বি, ঠিকই শুনেছেন।

    তা হলে তো আপনি ওঁদের সম্পর্কে সবকিছু জানেন। বলুন তো শুনি।

    রবিউল স্যার চিন্তা করলেন, ইউসুফকে নিশ্চয় ওঁদের ভালো লেগেছে। তাদের সম্পর্কে সবকিছু বলে বললেন, ইউসুফের বড় চাচার থেকে ওর বাবা আরো ভালো মানুষ। তার মতো মানুষ আমি দেখি নি। তারপর কৌতূহল চেপে রাখতে পারলেন না। জিজ্ঞেস করলেন, হঠাৎ ইউসুফের বাবা চাচাঁদের কথা জানতে চাইলেন কেন?

    জাফর সাহেব মৃদু হেসে বললেন, ইউসুফকে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে, খুব ভালো বংশের ও ভালো মানুষের ছেলে। তাই জিজ্ঞেস করলাম আর কি?

    এবার তা হলে আসি বলে রবিউল স্যার সালাম বিনিময় করে চলে গেলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজোঁকা – কাসেম বিন আবু বাকার
    Next Article কামিনী কাঞ্চন – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }