Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অরিগামির গোলকধাঁধায় – মাহরীন ফেরদৌস

    মাহরীন ফেরদৌস এক পাতা গল্প174 Mins Read0
    ⤶

    পৃথিবীর শেষ গান

    পৃথিবীর শেষ গান

    ১

    ভীষণ বৃষ্টিদিন। আকাশ যেন নিজের সমস্ত স্মৃতি মুছে ফেলতে অবিরাম বৃষ্টি ঝরাচ্ছে। আর জল ডাকাতের মতো উৎপাতে ভরে উঠেছে চারপাশ। এমন দিনে হলুদ রঙের ছেঁড়া রেইনকোট গায়ে চাপিয়ে নর্থ স্ট্রিটে আসবে একটি লোক। সেই লোকটি যার নিজের নাম মনে নেই, ফলে কিছুদিন পর সবাই তাকে ডাকবে মিস্টার ইয়োলো। বৃষ্টি নামবে আর গাছে গাছে পাতার নৃত্য দেখে গল্পে মেতে উঠবে কিশোরীরা। জানালার বাইরে শব্দ হবে রিমঝিম-ঝিমঝিম… সেই অবিরত জলধারায় ছেঁড়া রেইনকোটের ভেতরে ভিজতে থাকবে আমাদের গল্পের মূল চরিত্র মিস্টার ইয়োলো। তার মাথায় কাঁচাপাকা চুল। শুকনো আবহাওয়ার সেই চুলের দিকে তাকালে মনে হবে, ব্ল্যাকবোর্ডের ওপর ভুল করে সাদা চকের গুঁড়ো পড়েছে।

    ২

    মিস্টার ইয়োলোর হাতের তালু বৃষ্টির পানিতে হয়ে উঠবে সংকুচিত, তার চোখের দৃষ্টি হয়ে উঠবে বিষণ্ন। বেঁচে যাওয়া স্মৃতি কুড়াতে ব্যস্ত মেঘগুলো তখন থেমে থেমে গর্জন করবে গম্ভীরভাবে। মিস্টার ইয়োলো তাকাবে আকাশের দিকে মেঘেদের দিকে। মেলে দেবে নিজের করতল। তারপর বিড়বিড় করে বলবে, একদিন এই পৃথিবীতে কোনো গান থাকবে না।

    ৩

    নর্থ স্ট্রিটে টানা দুদিনের বৃষ্টিতে ভিজে যখন সে পথের ধারে পড়ে থাকবে, তখন একটি বালিকা ও তার মা এসে তাকে হাসপাতালে নিয়ে যাবে। বাইরে তখনো বৃষ্টি ঝিরিঝিরি। হাসপাতালের পরিপাটি ওয়েটিংরুমে বসে সেই বালিকাটি ও তার মা মনে মনে প্রার্থনা করবে যেন রোগীটি সুস্থ হয়ে যায়। কিন্তু তাদেরকে হতাশ করে জ্ঞান ফেরার পর রোগী তাকিয়ে থাকবে শূন্য দৃষ্টিতে। নার্স কোমল স্বরে তাকে জিজ্ঞেস করবে,

    কেমন লাগছে আপনার?

    রোগী উত্তরে অল্প করে মাথা নাড়বে।

    আপনার নামটা বলবেন কী?

     

    আরও দেখুন
    বাংলা লাইব্রেরী
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বইয়ের
    বাংলা সাহিত্য
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বিনামূল্যে বই
    বাংলা উপন্যাস
    পিডিএফ
    Library
    সাহিত্য পর্যালোচনা

     

    এবার রোগী কিছুক্ষণ শূন্য চোখে ঘরের ছাদের দিকে তাকিয়ে বলবে, ঠিক মনে করতে পারছি না।

    নার্স তখন কণ্ঠস্বর আরও মোলায়েম করে বলবে, আপনার পরিবারের কারো নাম বলতে পারবেন? কিংবা ফোন নম্বর?

    রোগী ঘরের ছাদের সাদা রংগুলোকে ধোঁয়াশা ভেবে ভুল করতে করতে বলবে, না তো!

    নার্স উদ্বেগ ঢেকে বলবে, আপনি এখন কী ভাবছেন আমাকে একটু জানাবেন?

    রোগী এবার ছাদ থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি নার্সের দিকে তাকিয়ে জানাবে, একদিন এই পৃথিবীতে কোনো গান থাকবে না।

    ৪

    সেই ছোট্ট বালিকাটি হাসপাতাল থেকে চলে যাওয়ার আগে রোগীর সাথে দেখা করবে এবং বিদায় নেওয়ার আগে বলবে, গুডবাই মিস্টার ইয়োলো। তার মা মনে করবে হয়তো লোকটির গায়ে হলুদ রঙের রেইনকোট ছিল বলেই তার মেয়েটি এই নামে ডেকেছে। কিন্তু আমরা জানব, লোকটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলেই বালিকাটি তাকে বলেছে ইয়োেলো, অর্থাৎ, ইউ অনলি লিভ ওয়ানস…

     

    আরও দেখুন
    বাংলা ইসলামিক বই
    বাংলা ই-বই
    বই
    বই পড়ুন
    বইয়ের
    গ্রন্থাগার
    Library
    সাহিত্য পত্রিকা
    বাংলা বই
    বাংলা সাহিত্য

     

    ৫

    সপ্তাহখানেক পর পুলিশ মিস্টার ইয়োলোকে জিজ্ঞাসাবাদ করতে আসবে, জানতে চাইবে তার নাম, ঠিকানা, পরিবারের কথা, সে তখনো কোনো সদুত্তর দিতে পারবে না। এমনকি নিজের পরিচয় দিতে না পারার কোনো ব্যাখ্যাও থাকবে না তার কাছে। সে কোথা থেকে এসেছে, কোথায় থেকেছে তারও থাকবে না কোনো জবাব! কীভাবে সে নর্থ স্ট্রিটের পথে এক বৃষ্টির দিনে আটকা পড়েছিল জানবে না কেউ। বৃষ্টির জলধারায় যেন তার প্রায় সব স্মৃতিই গিয়েছে মুছে। এভাবেই মাস পেরুবে, যাবে বছর। ঋতুবদলের ফলে তার মাথার চুল থেকে মুছতে শুরু করবে ব্ল্যাকবোর্ডের রঙ। মিস্টার ইয়োলো শুধুই একটি বিষাদগ্রস্ত, হতাশাজনক প্রশ্নচিহ্ন হয়ে সরকারি বৃদ্ধাশ্রমে থেকে যাবে।

    ৬

    সরকারি বৃদ্ধাশ্রমটির অবস্থা আসলে ভালো ছিল না। সেখানে তারাই থাকত যাদের এই শহরে কিংবা বলা ভালো এই পৃথিবীতে যাওয়ার কোনো জায়গা নেই। তাই বৃদ্ধাশ্রমটি পথের পাশে পড়ে থাকা অসুস্থ কুকুরের মতো ধুঁকে ধুঁকে দিন পার করে। কিছুদিন পরপরই সেখানে বেঁচে থাকার স্পৃহা ভুলে কেউ কেউ ঝুলে পড়ে ফ্যানের সাথে কিংবা সকালে হাঁটতে যাওয়ার নাম করে হয়ে যায় নিরুদ্দেশ। মিস্টার ইয়োলো শুধু এদের মাঝে সকালের আলোতে, চোখেমুখে রোদের পারদ মেখে ব্যালকনিতে বসে থাকে। সন্ধ্যা নেমে এলে একা একাই চেনা লাইন বিড়বিড় করে যায়। তখন দূর থেকে তাকে দেখে যে কারো মনে হবে, হয়তো এই আশ্রমের চেয়ে আরামের জায়গাই আর হয় না।

     

    আরও দেখুন
    বাংলা শিশু সাহিত্য
    বিনামূল্যে বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ই-বুক রিডার
    গ্রন্থাগার সেবা
    নতুন উপন্যাস
    বাংলা ভাষা
    অনলাইন বুক

     

    ৭

    এমনি করে কেটে যাবে অনেকগুলো বছর। বৃদ্ধাশ্রমের ভবনটি যখন মলিন থেকে প্রায় শতছিন্ন পোশাকের মতো হয়ে যাবে, যখন ভবনটির ছাদ থেকে অহরহ পলেস্তারা খসে পড়তে শুরু করবে, জানালাগুলোর কাঁচ যাবে ভেঙেচুরে আর মৃতপ্রায় বৃদ্ধদের প্রতিধ্বনিত হওয়া হাহাকারে ভরে উঠবে প্রতিটি দেয়াল, ঠিক তখনই ঘটনাটা ঘটবে। যা একদিন ঘটার কথাই ছিল।

    ৮

    ঠিক কবে থেকে এই ঘটনাটি শুরু হয়েছিল তা বলতে পারবে না কেউ। প্রথমদিকে তেমন কেউই খেয়াল করেনি। গ্রিন হাউজ এফেক্ট, মহামারি, একের পর এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস নিয়ে মানুষের জীবনে বিপদ কম ছিল না। তাই শারীরিকভাবে সুস্থ থাকলে আর খাদ্য সংকট না থাকলে আসলে এই বিষয়টা নিয়ে কোনো মাথাব্যথা হওয়ার কথাও না। প্রথম খবরটি ছড়িয়েছিল কোনো এক জায়গা থেকে। এরপর সবাই জেনেছিল শহরে আর কোনো গান নেই। কোনো এক চেনা পথের সকল চিহ্ন মুছে যাওয়ার মতো করেই হঠাৎ সব গান মুছে গিয়েছে। এরপর খবর এলো, সমস্ত পৃথিবী থেকেই আসলে গান গেছে হারিয়ে। পৃথিবীর সব মানুষ বিস্ময়ের সাথে আবিষ্কার করল, তারা পরস্পরের সাথে কথা বলার শব্দ শুনতে পাচ্ছে, শুনছে নদীর পানির কুলকুল ধ্বনি, বাতাসের শনশন, শুকনো পাতাদের উড়ে যাওয়ার মসৃণ আওয়াজ, শুনছে শিশুর কান্না, পশুপাখিদের ডাক, কিন্তু কোথাও কোনো সুর নেই বা গান নেই। সংগীত শিল্পীরা গান গাইতে চেয়েও গাইতে পারল না। বিজ্ঞানীরা জানাল, মানুষের শ্রবণক্ষমতার ঘটেছে এক বিচিত্র পরিবর্তন। ফলে, মানুষ আগের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পেলেও কোনো একটা কারণে তারা হারিয়েছে সাধারণ কম্পাঙ্কের শব্দ শোনার ক্ষমতা।

     

    আরও দেখুন
    গ্রন্থাগার
    বাংলা অডিওবুক
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা কবিতা
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    অনলাইন গ্রন্থাগার
    PDF
    বাংলা কমিকস
    সাহিত্য পর্যালোচনা

     

    ৯

    গান খুঁজে না পাওয়ার বেশ কিছুদিন পর যখন পৃথিবীর একটা অংশ রোজকার কাজে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু অন্য অংশটি হয়ে যাচ্ছে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত ও হতাশ, তখন এক সন্ধ্যায় মিস্টার ইয়োলো বৃদ্ধাশ্রম থেকে বের হয়ে গেল। অনেকেই ধরে নিল সে হয়তো আত্মহত্যা করেছে। তার মৃত্যু নিয়ে কারোই খুব বেশি মাথাব্যথা ছিল না, যতদিন না বৃদ্ধাশ্রমে কাজ করা এক মহিলা এক মিউজিক চ্যানেলের কর্মীকে জানাল, মিস্টার ইয়োলো বহু বছর আগে থেকেই জানত, একদিন পৃথিবী থেকে সব গান হারিয়ে যাবে। পত্র-পত্রিকা ও বিভিন্ন টিভি চ্যানেলের ঠিক তখনই মনে হলো, গান না থাকার সাথে এই রহস্যময় মানুষটির কোনো না কোনো যোগসূত্র আছে। বিচিত্র কোনো রহস্য সন্ধান করার জন্য তখন সবাই খুঁজতে শুরু করল মিস্টার ইয়োলোকে। এত বছর পর অনেকেরই মনে হলো তাই তো! লোকটি কোথা থেকে এসেছিল? আর গেলই বা কোথায়? কেউ বলল হয়তো সে ছিল কোনো অচিন গ্রহের প্রাণী। কেউ বলল, অন্য কোনো দেশের অ্যাসাইলাম থেকে পালিয়ে আসা বিকারগ্রস্ত মানুষ ছিল সে। পত্রিকার বিনোদনের পাতা ও মিউজিক চ্যানেলগুলো ঘন ঘন তার ছবি দেখাতে শুরু করল এবং নানারকম কাহিনি শুরু করল সাজাতে। একটা সময়ে এমন অবস্থা হলো অনেকেই দাবি তুলল, গান না থাকার বিষয়ে দেশের বাইরের চরমপন্থীদের সাথে সরকারের সম্ভবত কোনো যোগসাজশ আছে। নিশ্চয়ই ষড়যন্ত্র করে সমস্ত গান সরিয়ে ফেলা হয়েছে। নয়তো কোনো এক গোপন ভাইরাসের মাধ্যমে গান বা সুর নিয়ে মানুষের শ্রবণক্ষমতা নষ্ট করা হয়েছে। একে একে অনেকেই এই দাবিতে সম্মতি জানিয়ে আন্দোলন শুরু করল। এমনকি আজীবন সংগীত ঘৃণা করা ব্যক্তিটিও তখন গণমাধ্যমে বলতে শুরু করল, পৃথিবী থেকে গান সরিয়ে দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের থাকতে পারে না। বাধ্য হয়ে তখন সংস্কৃতি মন্ত্রী মিস্টার ইয়োলোকে খুঁজে আনার জন্য পুরস্কার ঘোষণা করলেন। এবং মিডিয়াকে জানালেন, সরকার এ বিষয়ে অবুঝ শিশুর মতো নিষ্পাপ। সবকিছুর জন্য দায়ী মিস্টার ইয়োলো। সে-ই সব গান চুরি করে নিয়ে গেছে। এখন আত্মগোপন করে সরকারকে বিপদে ফেলে সরকারের পতন চাইছে। এসব আসলে খুব বড় একটি যুদ্ধের আভাস। যেকোনো মূল্যেই তাই লোকটিকে খুঁজে আনতে হবে। যে তাকে খুঁজে আনতে পারবে তার জন্য থাকবে বিরাট অংকের পুরস্কার।

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বইয়ের
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা কবিতা
    বাংলা উপন্যাস
    বাংলা বই
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ফন্ট প্যাকেজ
    অনলাইন বই
    PDF

     

    ১০

    মিস্টার ইয়োলোকে খুঁজে বের করতে এরপর অজস্র মানুষ হয়ে থাকবে মরিয়া। কিন্তু আমি বাদে কেউ খুঁজে পাবে না তাকে। শুধু আমিই জানব সে কোথায় আছে। লোকালয় থেকে বহুদূরে গহন অরণ্যের ভেতরে, পাহাড়ের কাছাকাছি এক সন্ধ্যায় আমি মুখোমুখি হব তার। মিস্টার ইয়োলোর গায়ে সেদিন জড়ানো থাকবে একটা ঘিয়ে রঙের চাদর। তার মাথার ধবধবে সাদা চুলে সন্ধ্যাবেলার শিশির ঝরে পড়বে খুব নিঃশব্দে। সে বিষণ্ণ ভঙ্গিতে বসে থাকবে বিশাল বড় একটি গাছের নিচে। সেদিন আকাশে কোনো পাখি থাকবে না। থাকবে না ঝিঁঝি পোকাদের ডাক। আমি আড়াল থেকে তার পাশে গিয়ে বসব। আমার উপস্থিতির চেনা ঘ্রাণে মিস্টার ইয়োলো ছোট একটা নিশ্বাস ফেলে বলবে,

    কখন এলে? মাঝে কিছুদিন তোমাকে দেখিনি।

    তার কথাটা এড়িয়ে গিয়ে আমি প্রশ্ন করব,

    কাউকে শেষ পর্যন্ত বললে না কেন আমার কথা?

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    অনলাইন বুক
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    বুক শেল্ফ
    বাংলা উপন্যাস
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    নতুন উপন্যাস

     

    আমাকে কোনো উত্তর না দিয়ে মিস্টার ইয়োলো কিছুক্ষণ তার ঘিয়ে রঙের চাদরের ভেতরে হাত গুটিয়ে বসে থাকবে। তারপর যখন আমি প্রায় হাল ছেড়ে দেব, সে হয়তো আমার কথার কোনো জবাব দেবে না, ঠিক তখনই সে বলবে,

    কারণ আমি চেয়েছিলাম, তোমাকে কেউ খুঁজে বের করুক। নতুন করে আবিষ্কারের মতো। কারণ আর কিছু তো অবশিষ্ট নেই। শুধু তুমিই টিকে আছ। পৃথিবীর একমাত্র জীবন্ত গান। এত সহজে তোমাকে তুলে দিই কীভাবে বলো…?

    আমি তখন তাকে কথা শেষ করতে না দিয়ে বলব, দীর্ঘদিন ধরে আমি তোমাকে একটা কথা বলিনি। আজ বলতে চাই।

    কী কথা?

    এতদিন তুমি জেনে এসেছ পৃথিবীতে একটি মাত্র গান টিকে থাকবে। কিন্তু আসলে এই তথ্যটা পুরোপুরি ঠিক না। আমার মাঝে আসলে একটি গানেরই দুইটি সুর আছে। অনেকটাই শ্রোয়েডিঙ্গারের বিড়ালের থিওরির মতো। বাক্সে আটকে থাকা বিড়ালটির পরিণতি যেমন দুই রকম হতে পারে, একইভাবে আমার বিষয়টিও তাই। যখনই কেউ আমাকে একবার শুনে ফেলবে, তখনই অন্য সুরটি যাবে মুছে।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা অডিওবুক
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ভাষা
    বাংলা কবিতা
    সাহিত্য পত্রিকা
    বই পড়ুন

     

    আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই দূরে কোথাও যেন মেঘ ডাকল। মিস্টার ইয়োলো তৃষ্ণার্তের মতো সেদিকে সমস্ত মনোযোগ ঢেলে দিল। তারপর, হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ার মতো ভঙ্গিতে বলল,

    শেষ পর্যন্ত কোন গানটি টিকে গেল আমি নিজেও তো সেই উত্তরটা জানি না। তুমি কি আমাকে তা জানাতে চাও?

    আমি শান্ত স্বরে বললাম, আফ্রিকার খুব ছোট্ট একটি দেশের গান। লোকসংগীত। গভীর রাতে শিশুদের ঘুম পাড়াতে হলে এই গানটি দ্রুতলয়ে গাইত ওদের মা। তখন গানটি শুনলে যে কারো মন শান্ত হয়ে যেতে বাধ্য। কেউ মারা গেলেও সেখানে এই একই গান গাওয়া হতো। কিন্তু একটু ভিন্নভাবে। আরেকটু ধীরে। থেমে থেমে। তখন সেই গানটা শুনলে মনে জেগে উঠত তীব্র বেদনা। মনে হতো, বেঁচে থেকে এই গান শোনার চেয়ে হয়তো মৃত্যুই ভালো।

    এটুকু শুনে মিস্টার ইয়োলো একটা দীর্ঘশ্বাস ফেলল। আবার কোথাও যেন মেঘ ডেকে উঠল। চারপাশে জেগে উঠল বৃষ্টি নামার কোমলতা। আমি তখন মিস্টার ইয়োলোকে বললাম,

    একবার কেউ আমাকে শুনে ফেললে কিন্তু অন্য সুরের আর কোনো অস্তিত্ব থাকবে না। তুমি এখন আমাকে বলো, তুমি কি আসলেই পৃথিবীর শেষ গানটা শুনতে চাও?

     

    আরও দেখুন
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    গ্রন্থাগার সেবা
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা ই-বই
    বাংলা লাইব্রেরী
    বই
    বাংলা কমিকস
    বাংলা গল্প
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ

     

    গহন অরণ্যে, মেঘে ঢেকে যাওয়া আকাশ থেকে হঠাৎ তখন বৃষ্টি পড়া শুরু হলো–টুপটাপ। আর মনোযোগী কোনো শ্রোতার মতো শুভ্র চুলের বিষণ্ন এক বৃদ্ধ তখন আমাকে ব্যাকুল হয়ে বলল,

    হ্যাঁ, আমি গানটা শুনতে চাই…

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভয় সমগ্র ১ – মঞ্জিল সেন
    Next Article সাইকো ২ – রবার্ট ব্লক
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }