Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অরিগামির গোলকধাঁধায় – মাহরীন ফেরদৌস

    মাহরীন ফেরদৌস এক পাতা গল্প174 Mins Read0
    ⤶ ⤷

    রুবি তোমাকে চিনি

    রুবি তোমাকে চিনি

    সানজিদা যখন ফোন করে রুবির কথা বলল, আমি তখন তাকে চিনতে পারছিলাম না। রুবি আফরোজ, আমাদের সাথেই নাকি স্কুলে পড়ত। একই ক্লাস, একই শাখা। কই মনে তো পড়ছে না! উল্টো যারপরনাই বিরক্ত হয়ে যাই রুবির বাসায় যেতে হবে শুনে। গত কয়েক বছরে সানজিদা বেশ সমাজসেবী হয়ে উঠেছে। ফেসবুকে প্রতিবাদী সব স্ট্যাটাস, রক্তদান, মানববন্ধন হ্যাঁন-ত্যান কিছু না কিছু চলছেই। মেরিন ইঞ্জিনিয়ার স্বামী সাগরে সাগরে ঘুরে বেড়ায় আর এক কালের ননির পুতুল সানজিদা হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। কার ঘর ভাঙল, কে নির্যাতিত হলো, কাকে আগুনে পুড়িয়ে মারা হলো এসব নিয়ে এত মাতামাতির কী আছে? এগুলো কি আজ থেকে হচ্ছে? সেই ছেলেবেলা থেকেই রোজ খবরের কাগজে পড়ে এসেছি। এতদিন ছিল কোথায় এই চেতনা? কোথাকার কোন রুবি আফরোজ অসুস্থ বলে এবং সে আমারই এলাকার কাছাকাছি থাকে বলে কেন আমাকেও সাথে যেতে হবে? স্কুলের নীল-সাদা পোশাকে সবাইকে তো দেখতে একই রকম লাগত কেউ কি আদৌ তখন ছিল এই নামে? আমার নিজস্ব সহপাঠী মহল বাদে মনে পড়ে, ঢঙ্গি কেয়া, রাস্কেল রাবিতা, ঘুষখোরের মেয়ে মুনিয়া, শত প্রেম করা নিলু আর ক্লাসে প্রথম হওয়া আবিদার কথা। ওহ না সাথে লেসবিয়ান মাহমুদাও ছিল। আর কাউকে তো মনে পড়ছে না।

    টিং টিং করে শব্দ হয়। মোবাইলে মেসেজ আসে,

    জিগাতলা, ৬৮নং বাড়ি, পুরোনো মদিনা হোটেলের পাশের সাদা বিল্ডিং। পাঁচতলা।

    আমি বিরক্ত হয়ে উত্তর দিই, ওকে! সানজিদাকে আমি না বলতে পারি না। শহরের নামকরা স্কুলে আমার মেয়ের ভর্তি সম্ভব হয়েছে সানজিদার স্বামীর সুপারিশে। এছাড়াও ওর এক মামা প্রতিমন্ত্রী। সরকারি কোনো কাজে সাহায্য লাগলেই আমরা তাঁর পরিচয়ের বদৌলতে কার্যসিদ্ধি করি। এমন উপকারী সহপাঠীর উপকার ভবিষ্যতের জন্য নিশ্চিত করতে মাঝে মাঝে কিছু যন্ত্রণা তো পোহাতে হবেই। তাই আমাকেও যেতে হবে কোনো এক রুবি আফরোজের বাড়িতে। হয়তো কিছুটা আর্থিক সাহায্যও করতে হবে। আমি মনে মনে এই সপ্তাহের ছক গুছিয়ে নিতে চেষ্টা করতে থাকি। অফিসে তিনটা মিটিং, একটা পিচ, দেবরের মেয়ের জন্মদিন, কলিগের হাউজ ওয়ার্মিং পার্টি, উইকলি রিপোর্ট বাদেও মেয়ের স্কুলে একদিন যাওয়া দরকার। এছাড়া পার্লারে যাওয়া ও কিছু কেনাকাটা বাকি আছে। নাহ, আর ভালো লাগছে না। মনে মনে ক্লান্ত হয়ে উঠি। এ সপ্তাহটা খুব হেকটিক যাবে দেখছি।

    অফিসে ঢুকেই ব্ল্যাক কফি আনার জন্য ধমকে দিই পিওন বেলালকে, ইন্টার্ন মেয়েটিকে পাঠাই গুলশানের সেরা টেইলরের কাছে বানাতে দেওয়া আমার নতুন সব্যসাচী কাট ব্লাউজ আনতে। সুগন্ধি সাবান নিয়ে কিছু আইডিয়া পিচ করার কথা ছিল। পাশের কেবিনের জিহানের কাছ থেকে সেই কাজের আপডেট নিতে গিয়ে জানতে পারি অফিসে সদ্য যোগ দেওয়া দুজন চ্যাংড়া ছেলেকে প্রেজেন্টেশন বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ভেতরে ভেতরে তেতে উঠি একদম। কেন আতিক ভাই বা রোমেনা আপার মতো কাউকে এদের সাথে জুড়ে দেওয়া হলো না? এই দুই আনাড়ি ছেলে কী করবে কে জানে! পরে দেখা যাবে এই ছেলেরা প্রোডাক্ট কমিউনিকেশন বোঝেনি, যাচ্ছেতাই প্রেজেন্টেশন বানিয়েছে আর আমাকে পিচের আগের দিন রাতভর বসে বসে স্লাইড ঠিক করতে হচ্ছে। অসহ্য।

     

    আরও দেখুন
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    Library
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা কবিতা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সাহিত্য
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বই পড়ুন
    পিডিএফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    বেলাল এসে কফি দিয়ে যায়। বেলালকে বলি ছেলেদুটাকে ডেকে আনতে। এক ফাঁকে জেনে নিই ওদের নাম। একজনের নাম মনে ছিল শাওন, অন্যজনের নাম জানলাম, রিফাত। ল্যাপটপ নিয়ে এসে শাওন আর রিফাত আমার সামনে ঝপ করে চেয়ারে বসে পড়ে। বিরক্ত লাগে আমার। এক ভ্রু উঁচু করে বলি,

    সব কাজ শেষ?

    আরও কিছু কাজ বাকি আছে। আর কিছু জায়গায় ফিডব্যাক লাগবে ম্যাম।

    আচ্ছা বলতে থাকো।

    দুজনের মাঝে শাওন গলা খাকরে বলতে শুরু করে, আমাদের এই প্রেজেন্টেশন হবে মূলত সৌরভ বা পারফিউম নিয়ে। সেখান থেকে আমরা লিংক করব ফুলের, ফুল থেকে সাবানে! সাবান থেকে ক্রেতার কাছে। সে জন্য শুরুতেই আমরা বলব পারফিউম বা সুগন্ধির ইতিহাস ও টম টাইকারের বিখ্যাত সিনেমা পারফিউম নিয়ে। ইতিহাসে পরে আসি, আগে বলি কী এই সিনেমা। দেখুন, পৃথিবীর সব মানুষ দেখতে শারীরিকভাবে অনেকটা একরকম বা একই বৈশিষ্ট্যের হলেও চারিত্রিকভাবে কিন্তু একই রকম নয়। সবারই নাক, কান, চোখ, গলা, হাত-পা থাকার পরেও কেউ শিল্পী তো কেউ খুনি, কেউ নেতা কেউ বা ফকির। পারফিউম হলো সেইসব বৈশিষ্ট্যের মাঝে সবচেয়ে শক্তিশালী ও অন্যরকম তাৎপর্য অর্থাৎ ইন্দ্রিয়গত বা ঘ্রাণের গল্প। আমরা যখন ফুলের ঘ্রাণ নিই আমাদের কেমন লাগে? ভালো, তাই না? নতুন বইয়ের ঘ্রাণ নিলে মন ভালো হয়ে যায়। আবার খাবারের ঘ্রাণে পেটে ক্ষিধে চাগিয়ে ওঠে। এই সব ঘ্রাণ নিয়ে আবর্তিত হয় আমাদের জীবন।

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা গল্প
    বাংলা লাইব্রেরী
    ই-বই ডাউনলোড
    গ্রন্থাগার সেবা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সাহিত্য
    বাংলা কমিকস

     

    শাওন কণ্ঠে তীব্র সিরিয়াসনেস নিয়ে বলতে থাকে। আমি হাতের উলটা পিঠ দিয়ে মুখ ঢেকে হাই তোলা গোপন করি। শাওন বলে যায়, বলে যায়। প্রায় মিনিট পাঁচেক পর আমি বলি,

    পারফিউম সেই সিনেমা না? গ্রানুইলি নামের এক ছেলেকে তার মা ফেলে চলে যায়। সেই ছেলে বড় হয়ে একের পর এক খুন করতে থাকে ঘ্রাণের প্রতি এফেকশন নিয়ে?

    হঠাৎ শাওন থেমে যায়।

    ম্যাম, আপনি দেখেছেন সিনেমাটা?

    হ্যাঁ দেখেছি। তোমার মনে হচ্ছে না সুগন্ধি সাবানের শুরুই করছ তুমি একটা নেগেটিভ কাহিনি দিয়ে? আর তোমার টিজি মানে টারগেট গ্রুপ কারা? কারা সুগন্ধি সাবান ব্যবহার করে? পারফিউম সিনেমার মাছের বাজারে কাজ করতে থাকা গ্রানুইলি তোমার গ্রুপ নাকি এ সময়ের স্কুল-কলেজ থেকে শুরু করে সদ্য বিশ্ববিদ্যালয়ের যাওয়া তুলতুলে মেয়েরা তোমার গ্রুপ? ফুল, লতা, পাতা, নায়িকাদের ত্বক, ঘ্রাণ পেয়ে পাগল হয়ে যাবে ছেলেরা, এমন ধরনের স্টেরিওটাইপ কিছু করলে বিরক্ত হতাম কিন্তু অন্তত বুঝতাম ঠিক দিকেই যাচ্ছ। অথচ শুরু করেছ এমন কিছু দিয়ে যা মাথামোটা ক্লায়েন্টদের মাথার চেয়ে অনেক উপরে উড়ে যাবে। এটা কি ফান? টাইম পাস? এই সপ্তাহের শেষেই পিচ আর তোমরা কিনা…

     

    আরও দেখুন
    পিডিএফ
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    সেবা প্রকাশনীর বই
    PDF
    অনলাইন গ্রন্থাগার
    বুক শেল্ফ
    বই পড়ুন
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    Books
    বইয়ের

     

    রিফাত আর শাওনের চেহারা পাংশুটে হয়ে যায়। আমি দেখতে পাই শাওনের গালের মাংস নার্ভাসনেসে তিরতির করে কাঁপছে।

    প্লিজ গো অ্যান্ড ডু সামথিং। রোমেনা আপা লাঞ্চে যাওয়ার আগে তার থেকে আইডিয়া নাও। আরেকবার ব্রিফ নিয়ে এরপর আজকের মধ্যে আমাকে প্রথম ড্রাফট দেখাও।

    আপনি কি এই সিনেমার অংশ বাদে বাকি স্লাইডগুলোতে চোখ বুলাবেন ম্যাম। বেশ কিছু ইউনিক আইডিয়া ছিল। হয়তো অন্যগুলো আপনার এত খারাপ লাগবে না।

    নট ইন্টারেস্টেড। আমি দাঁত বের করে মেকি হাসি দিয়ে শীতলভাবে প্রত্যাখ্যান করি ওদের। ছেলে দুটা মাথা নিচু করে চলে যায়। ওদের প্রস্থান দেখে মনে মনে কিছুটা আরাম পাই। রোমেনা আপার ওপর আরেকটু প্রেশার দেওয়া গেল। আজকাল আমাকে একটু কম পাত্তা দিচ্ছেন উনি। মনোয়ার ভাইয়ের সাথে বেশি মাখামাখি করছিল। উনাকে এভাবে কিছুটা চাপে ফেলতে পারলে ভালোই লাগবে।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা কবিতা
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    সাহিত্য পত্রিকা
    বইয়ের
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

     

    ডেস্কে জমা থাকা দুটা ফাইল ফলোআপ করে, কিছু জরুরি ফোনকল শেষ করে আমি দুপুরে খাই টুনা সালাদ, অলিভ অয়েল দেওয়া একটা পাতলা রুটি আর এক কাপ গ্রিন টি। এক ফাঁকে আহমেদ ভাইয়ের কেবিনে গিয়ে কিছুটা গালগল্প করে তাকে আলগা পাত্তা দিয়ে আসি। বাড়িতে ফোন করে কাজের লোকের কাছে ফারিজার স্কুল থেকে আসার খবর নেই, খাওয়া-দাওয়ার ব্যাপারে নানা কিছু সিদ্ধান্ত দিই। বুধবার বিকেলে পার্লারে যাওয়ার বুকিং দিয়ে দিই। অনলাইনে কিছু কেনাকাটা করে ফেলি দেবরের মেয়ের জন্য। এসব করতে করতে বিকেল হয়ে যায়। পাঁচটার দিকে একটা ঘরোয়া মিটিং করে, আধ ঘণ্টা রিপোের্ট লিখে আমি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিই। প্রেসড পাউডারের বক্স খুলে আয়নায় তাকিয়ে দেখি আমার মুখে দুইটা ব্রণ হয়েছে। কানের পাশ দিয়ে হালকা দেখা যাচ্ছে সাদা চুল। তৃকে ব্রেকডাউন হচ্ছে। রাত জাগার ফল। মেজাজ খারাপ হয়ে যায়। নাহ, শামিমের সাথে রাত জেগে নেটফ্লিক্সের সিনেমা দেখার অভ্যাস বাদ দিতে হবে। আজকে রাতে ফেসপ্যাক দিয়ে আগে আগে ঘুমিয়ে যাব। শামিম তিন দিনের জন্য ব্যাংকক গিয়েছে, নিজের মতো করে গুছিয়ে থাকার এই তো সুযোগ!

    আমি ঝটপট ব্যাগ গুছিয়ে নিই। ড্রাইভারকে ফোন করে জানিয়ে দিই রেডি থাকতে। এমন সময় রিফাত এসে নক করে, ম্যাম, একটু কথা ছিল।

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের
    Books
    বাংলা লাইব্রেরী
    বই পড়ুন
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    ইয়েস!

    আমাদের প্রেজেন্টেশনের ড্রাফট অনেকটাই হয়ে গিয়েছে। রোমেনা ম্যাম দেখেছেন। আপনাকে এখন দেখাব?

    না, আমি তো এখন বের হচ্ছি। একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। তুমি প্রেজেনটেশন মেইল করো। আমি দেখে নেব। আর কিছু মনে হলে তোমাকে ফোন করব। ফোনে ফোনে আমাকে স্লাইড ব্যাখ্যা করবে। ওকে?

    ওকে ম্যাম। এক বাক্যে রাজি হয়ে যায় ছেলেটা। যদিও মিনিট পাঁচেক পর দেখা যায় রিফাতের মেইলে রোমেনা আপাও সিসিতে যুক্ত হয়েছেন। অর্থাৎ আমি কী ফিডব্যাক দিই, কেমন ঘুরাই সেগুলো দেখার জন্য এই অবেলায় উনি সাথে সাথে থাকবেন অফিসিয়াল মেইলে। বিরক্তিকর। এতই যদি চিন্তা থাকে আগে কেন গাইড করেননি ছেলেগুলোকে?

    গুলশান থেকে ধানমন্ডি ফিরতে ফিরতে প্রায় ঘণ্টা দুয়েক লেগে যায়। অফিস ফেরত জ্যাম, ভ্যাপসা গরম উত্তপ্ত করে রেখেছে শহরটাকে। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বসেও বাইরের উত্তাপ টের পাওয়া যায়। আমি ফেসবুক চেক করতে করতে দেখি, আহমেদ ভাইয়ের স্ত্রী শহরের সেরা কফিশপে গিয়ে চেক ইন দিয়েছে। আগের অফিসের শোয়েব স্যার কী যেন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। পুরা টিমের সাথে ওয়াইড সেলফি দিয়েছেন। আমার প্রতিবেশীর ছেলে চলে যাচ্ছে আমেরিকা পড়তে। দুই-তিনটা অনলাইন বুটিক আর কসমেটিক শপ থেকে লাইভ হচ্ছে। দেখব না, দেখব না করেও আমি দেখে ফেলি। মুখে কয়েক প্রস্থ ফাউন্ডেশন মেখে প্রায় ব্রাইডাল সাজে লাইভ করছে মেয়েগুলো। লাইভে রি-অ্যাকশন এসে যাচ্ছে একের পর এক। লাইক, লাভ, হাহা। নামকরা বিদেশি ব্র্যান্ডের একটা নুড লিপস্টিক অর্ডার করে ফেলি। সামনের কোনো দাওয়াতে পরা যাবে। গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মোড় নিয়ে মিরপুর রোডে উঠে যায়। আহ! আর মাত্র অল্প কিছুক্ষণ। বাসায় গিয়েই সবার আগে শাওয়ার নিতে হবে। এরপর এক কাপ কফি খেতে খেতে ফারিজার স্যারের আসার ব্যাপারে খবর নিতে হবে, এক নজর চোখ বুলাতে হবে ওর বাড়ির কাজে। শামিমকে একটা ফোন করতে হবে। রিফাতের পাঠানো প্রেজেন্টেশন দেখে এমন কিছু ভুল ধরতে হবে যা দেখে রোমেনা আপাও নড়েচড়ে বসতে বাধ্য হবেন। এছাড়াও সৌরভ বা সুগন্ধি সাবান নিয়ে বাইরের দেশের কিছু পুরস্কার ও প্রশংসাপ্রাপ্ত আইডিয়া দেখে কাছাকাছি কিছুর সাথে নিজের ভাবনা মিলিয়ে এমন কিছু যুক্ত করতে হবে যা এই মাথামোটা ক্লায়েন্টদের কাছে গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া মনে হবে।

     

    আরও দেখুন
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    Books
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সাহিত্য
    গ্রন্থাগার সেবা
    বাংলা অনুবাদ সাহিত্য

     

    মিরপুর রোডে কিসের যেন জটলা লেগে আছে! ঘন ঘন হর্ন দিচ্ছে সব গাড়ি। খালি গায়ে কদমফুল হাতে ছুটে বেড়াচ্ছে একটা ছেলে। ছোট্ট শিশু কোলে নিয়ে ভিক্ষা করছে এক মহিলা। বাচ্চাটার নাক থেকে সর্দি ঝরছে অনবরত। আমি চোখ ঘুরিয়ে নিই। শহরটা নোংরা হয়েই যাচ্ছে। অতিরিক্ত মানুষ, যানবাহন, খাবার ও দোকান সবকিছু মিলিয়ে। অথচ দেশের বাইরের পথঘাট কী সুন্দর আর ঝকঝকে। আমার যেসব বান্ধবী দেশের বাইরে থিতু হয়েছে তাদের দেখে দেখে ঈর্ষা জাগে। হাল ফ্যাশনের গাড়ি, মোবাইল, রোড ট্রিপে বাচ্চাকাচ্চা ও স্বামী নিয়ে পাহাড় অথবা সমুদ্রের কাছে ঘুরতে যাওয়া। কী দারুণ জীবন। আর এখানে আমি! অফিসের পলিটিক্স, সংসারের দায়িত্ব আর সানজিদার অনুরোধের চেঁকি গিলে যাচ্ছি কেবল। এইসব মনে করতে করতে আবার মোবাইলের দিকে চোখ পড়ে, একটা সিনেমার ছোট্ট অংশ দেখাচ্ছে একটা পেজের ভিডিওতে। স্বামী স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অথচ স্ত্রী পুলিশের কাছে উল্টা স্বামীকেই ফাঁসিয়ে দিচ্ছে। জমজমাট অবস্থা। জ্যামের মাঝ দিয়েই গাড়ি ধীরগতিতে একটু সামনে এগিয়ে যায়। আর চারপাশের সবকিছু ভুলে আমি মোবাইল স্ক্রিনের ভেতর ঢুকে পড়তে থাকি।

    বাড়ি ফিরে যাওয়ার নিতে যাওয়ার আগে আগেই সানজিদার ফোন চলে আসে। আহহা! ভুলেই গিয়েছিলাম পনের নম্বরে যেতে হবে এখন ওর সাথে। ফেসওয়াশ আর উষ্ণ পানির ঝাঁপটা দিয়ে চটপট মুখ-হাত ধুয়ে কিছুটা ফ্রেশ হই। একটা জলছাপের কাজ করা ইন্ডিয়ান লনের কামিজ পরে নিই। চুলগুলো আঁচড়ে মুখে হালকা ও ন্যাচারাল মেকআপের ছোঁয়া কি বেশ গাঢ় দেখাচ্ছে? একটা লিপস্টিক দিই। বাড়ির নিচে গাড়ি পার্ক করে সানজিদা বার বার কল দিতে থাকে। বের হতে গিয়েও কী মনে করে থমকে ড্রয়ার থেকে হিরার আংটি আর দুটো পাতলা বালা পরি। মহিলাদের দেখলে আজকাল সবাই পোশাকের পাশাপাশি আংটি, চুড়ি আর নাকফুল দেখে বিচার করে নেয় যে তার আর্থিক অবস্থান কেমন। তাই কিছুতেই এই বিষয়ে হেরফের করা যাবে না। সবশেষে ব্র্যান্ডের ভ্যানিটি ব্যাগ আর মোবাইলটা নিয়ে লিফটের দিকে প্রায় ছুটতে থাকি আমি।

     

    আরও দেখুন
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    নতুন উপন্যাস
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বই
    বাংলা উপন্যাস

     

    গলির মোড়ে কিছুদূর গিয়ে আর গাড়ি গেল না। রাস্তা খুব সরু। সানজিদা ড্রাইভারকে বলল, মেইন রোডে গাড়ি রেখে দিতে। আমি আর সানজিদা আশপাশের বাড়ির নম্বর দেখতে দেখতে পাশাপাশি হাঁটতে শুরু করলাম। ৬১নং বাড়ি পাওয়া গিয়েছে। আরও বেশ কিছু বাড়ি আছে দুপাশে। আমি নম্বর মেলাতে মেলাতে সানজিদার দিকে তাকাই। কোনো একটা দামি পারফিউম মেখেছে ও। ঘ্রাণটা যেন বাতাসে ম ম করছে। কেমন যেন ফুল অথবা ক্রিমের ঘ্রাণ। বলে বোঝানো যাবে না। আহ, পারফিউম, সুগন্ধি। দারুণ কিছু ভাবতেই হবে এই পিচ নিয়ে। অন্যমনস্ক হয়ে ভাবতে থাকি আমি কেবল।

    এই যে এদিকে মনে হয় হবে। আমি ৬৬নং বাড়ি পেয়েছি। চেঁচিয়ে ওঠে সানজিদা হঠাৎ।

    আমি বিরক্ত হয়ে বলি,বাড়ির কাউকে কল করে কেন ডিরেকশন নিচ্ছিস না?

    নিতে গিয়েছিলাম। শুধুই অসুস্থ শাশুড়ি, রুবি আর কাজের মেয়ে আছে। রুবির স্বামী ফোন ধরেনি। কোথায় যেন গিয়েছে কিছু টাকাপয়সার ব্যবস্থা করতে। আর ছেলেটা তো বখাটে। বাড়িতেই আসে না নিয়মিত। তুই বল কাকে জিজ্ঞেস করব?

     

    আরও দেখুন
    PDF
    বই পড়ুন
    বাংলা বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বইয়ের
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ভাষা

     

    আমি সাবধান হয়ে যাই। আমি পাঁচ হাজার টাকা নিয়ে এসেছি তবে চেষ্টা করব হাজার দুয়েক টাকাই দিতে। তবে যদি দেখি সানজিদা আমার চেয়েও অনেক বেশি দিচ্ছে তখন আবার ইগোতে লেগে যাবে, তখন না হয় পাঁচই দেব। আগে দেখা যাক ও কত দেয়।

    সাদা দেয়ালের শ্যাওলাধরা পাঁচতলা বাড়িটা আর অল্পখানেক বাদেই খুঁজে পাওয়া যায়। আমি আর সানজিদা সিঁড়ি বেয়ে উঠতে থাকি। লিফট নেই। বাড়ির ঠিক নিচে ময়লার স্তূপ থেকে কাঁচা মাছের গন্ধ ছড়াচ্ছে। ভো ভোঁ করে শব্দ করছে দুই-তিনটা মাছি। নিচের কলাপসিবল গেটের পাশে ভাঙা চেয়ার। ছেঁড়া পাপোশ আর রাজ্যের ধুলা পড়ে আছে। বোঝাই যায় বাড়ির দেখভাল করাই হয় না। কে জানে কত ভাড়া দেয়? এসবের জন্য হয়তো ভাড়াটা কমই দিতে হয়। তিনতলা পর্যন্ত এসেই হাঁপিয়ে যাই কিছুটা। যতই ইয়োগা করি না কেন, শরীরটার বয়স যে হচ্ছে তা এসব কাজ করতে গেলে ঠিকই বোঝা যায়। সানজিদাকে দেখি আমার চেয়ে বেশি গতিতে সিঁড়ি ভাঙছে। দেখে কেমন যেন রাগ লাগে আমার। পাঁচতলা পৌঁছেই হাঁফ ছাড়ি। দুই পাশে দুটা ফ্ল্যাট। অনেকটা এল শেপ হয়ে আছে। একটা ফ্ল্যাটের দরজা হাট খোলা। বাইরে নানারকম স্যান্ডেল, জুতা। বাড়ির ভেতর থেকে তেল ও মসলার স্যাঁতসেঁতে ঘ্রাণ আসছে। জোরে জোরে হিন্দি গান বাজছে, সিটি বাজায়ে…।

     

    আরও দেখুন
    বাংলা অনুবাদ সাহিত্য
    অনলাইন বুক
    PDF
    নতুন উপন্যাস
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ই-বই
    বইয়ের
    বাংলা ইসলামিক বই
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    আমরা পাশের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিংবেল টিপি। কোনো শব্দ হয় না। আরও কয়েকবার টেপার পরেও শব্দ না হলে সানজিদা হাত মুঠ করে কাঠের দরজায় ঠক ঠক শব্দ করতে থাকে। অল্প কিছুক্ষণের মাঝেই একটা তের-চৌদ্দ বছরের মেয়ে এসে দরজা খুলে দেয়। সানজিদা পায়ের স্যান্ডেল খুলতে খুলতে নিচু স্বরে বলে, তোমার আপা কোন ঘরে?

    এদিকে আসেন বলে মেয়েটা আমাদেরকে অনুসরণ করতে বলে। আমি ঘরের ভেতর যেতে যেতে দেখি জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়া দেয়াল। ভ্যাম্প খেয়ে কেমন ভিজে আছে। দেয়ালঘড়ি আছে ঠিকই কিন্তু চলছে না। প্যাসেজ পেরিয়েই ডাইনিংটেবিল। সেখানে এঁটো বাসনকোসন পড়ে আছে অবহেলায়। চেয়ারগুলোর হাতল নড়বড়ে, দেখলে মনে হচ্ছে একটা জোর বাতাস আসলেই পড়ে যাবে। পাশের ঘরটা হয়তো বসার ঘর অথচ আসবাবপত্র প্রায় নেই বললেই চলে। এই অবস্থা কেন? সব আসবাবপত্র কি বিক্রি করে দিয়েছে? নাকি এতই গরিব যে অ্যাফোর্ড করতে পারেনি। আমি মনে মনে উত্তর মেলাতে চেষ্টা করতে থাকি। পেছনের একটা ঘর থেকে একটু জড়ানো কণ্ঠ ভেসে আসে। শুনতে পাই কেউ যেন সূরা পড়ছে আবার মাঝে মাঝেই অকথ্য সব গালি দিচ্ছে। সানজিদার দিকে সপ্রশ্নে তাকাতেই সে ইশারায় বুঝিয়ে দেয় রুবির বৃদ্ধা শাশুড়ি এমন করছে। আমরা অল্পক্ষণেই পৌঁছে যাই রুবির ঘরে।

     

    আরও দেখুন
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বই
    অনলাইন বুক
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা সাহিত্য
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

     

    সম্ভবত বাড়ির সবচেয়ে ছোট্ট ঘর এটা। লম্বা বারান্দার মতো একটা ঘর। একটা মাত্র জানালা। মাথার ওপর দুর্বলভাবে ঘুরছে ফ্যান। আর মাঝে মাঝে চি চি শব্দ করছে। মাটিতে তোক বিছিয়ে বিছানার মতো বানানো হয়েছে। ঘরে কোনো খাট নেই। একপাশে শুধুই একটা কাঠের টুল তাতে নানারকম ওষুধ, পানির বোতল আর গ্লাস। ঘরের কোনায় একটা ভাঙা সুটকেসে তূপ করে জমে আছে। রাজ্যের ব্যবহৃত কাপড়। হয়তো এখান থেকেই কাপড় নিয়ে নিয়ে ব্যবহার করা হয়। সারা গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে ছিল আমাদের প্রাক্তন সহপাঠী রুবি। আমি ওকে চেনার জন্যই সানজিদার পাশ দিয়ে আরেকটু এগিয়ে যাই। সানজিদা দ্বিধান্বিতভাবে কোমল স্বরে ডাকে,

    রুবি…

    রুবি কোনো শব্দ করে না। কাজের মেয়েটি এসে কাঁধের থেকে ময়লা কথাটা সরিয়ে কিছুটা উচ্চস্বরে বলে,

    এই যে খালাম্মা। দেখতে আইসে আপনেরে। একটু তাকান। উইঠা বইবেন?

    এবার মৃদু আলোড়ন দেখা যায় রুবির শরীরে। কাজের মেয়েটি কাথা সরিয়ে দিলেই সে ভীষণ ধীরে হালকা পাশ ফিরে তাকায়। কোটরে যাওয়া চোখ, মাথায় প্রায় নাই হয়ে আসা পাতলা চুল আর শুষ্ক ঠোঁটের অসুস্থ ও অভিব্যক্তিহীন চেহারা দেখে আমি ভেতরে ভেতরে শিউরে উঠি। সানজিদা এগিয়ে গিয়ে তোশকের পাশে বসে পড়ে। হাত বাড়িয়ে দেয় রুবির দিকে।

     

    আরও দেখুন
    বই
    ই-বই ডাউনলোড
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা উপন্যাস
    বাংলা সাহিত্য ভ্রমণ
    সাহিত্য পর্যালোচনা
    অনলাইন গ্রন্থাগার
    Library
    উপন্যাস সংগ্রহ

     

    রুবি সেদিকে না দেখে ওর কোটরে যাওয়া গর্তের মতো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি স্মৃতি হাতড়াতে থাকি। আমি কি ওকে চিনি? আমি কি দেখেছি ওকে আগে? বসেছি কখনো পাশাপাশি? মনে করতে পারি না। সানজিদা ডাকে, রুবি, এই রুবি…

    অথচ রুবি তাকিয়ে থাকে আমার দিকে।।

    আমার জিমের লকার কোড ৩১৪০, আমার পার্লারের সিরিয়াল নং২৫, আমার জুতার সাইজ ৬, আমি ৩৬ বি সাইজের ব্রা পরি, আমার নেটফ্লিক্সের বিল মাসে বারশ টাকা আর আগস্টের তিন তারিখে আমার মেয়ের জন্ম। আমাকে প্রথম প্রেমপত্র দিয়েছিল শোভন নামের এক হিন্দু ছেলে যখন আমি ক্লাস সিক্সে পড়ি। আমার হাতের বালাগুলো দুবাই থেকে কেনা, আমার চুলে বারগেন্ডি রঙ। আমি সব মনে করতে পারি। সব; কিন্তু আমি এই মানুষটার চেহারা বা পরিচয় মনে করতে পারি না। যে আমার দিকে এখন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চেহারা বলে দিচ্ছে এই দৃষ্টি শূন্য হলেও অচেনা নয়।

    অথচ আমি ওকে চিনতে পারি না। পাগলের মতো আজন্ম স্মৃতি হাতড়াতে থাকি আর হাতড়াতে থাকি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভয় সমগ্র ১ – মঞ্জিল সেন
    Next Article সাইকো ২ – রবার্ট ব্লক
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }