Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অলৌকিক ও রোমাঞ্চ সমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)

    অসম্পূর্ণ বই এক পাতা গল্প585 Mins Read0
    ⤶ ⤷

    ভূত দেখানো – অজেয় রায়

    মাঝারি বয়সের নীলশার্ট পরা, মোটাসোটা লোকটা নিজেকে যতই স্বাভাবিক দেখাবার চেষ্টা করুক না কেন, আমি ঠিকই বুঝতে পারছিলাম ওগুলো সবই তার ওপর ওপর সাজানো ব্যাপার। আমি আর ছোটকা যে-বাসে শিলিগুড়ি থেকে ফিরছিলাম, সেই বাসে সেও যাচ্ছিল। ঠিক আমাদের সামনের সারির সিটে জানলার ধারে বসে খবরের কাগজ পড়ছিল। খবরের কাগজ পড়াটা যে নেহাতই একটা ভান, সেটা বুঝে নিতে আমার মোটেই অসুবিধে হচ্ছিল না। বেশ বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে কোনও চাপা উত্তেজনা বোধ করছে। কোনও স্টপে গাড়ি থামলেই সে সতর্ক হয়ে যাত্রীদের ওঠা-নামা লক্ষ করছিল। যেন ভয় পাওয়ার মতো কেউ আছে কি না দেখে নিচ্ছিল।

    লোকটাকে দেখে এত কথা আমার মনে হত না, যদি-না কয়েকদিন আগের শিলিগুড়ির সোনার দোকানের দুর্ধর্ষ ডাকাতির কথা আমার জানা থাকত। ওই ডাকাতিতে স্বর্ণময়ী জুয়েলারির দরোয়ান আর এক কর্মচারীকে খুন করে ডাকাতরা লাখখানেক টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। কেউ ধরা না পড়লেও ছোটকার মুখে শুনেছিলাম ডাকাতরা শিলিগুড়ির আশেপাশের লোক বলে পুলিশ সন্দেহ করছে।

    এতসব কথা ছোটকা কিন্তু জানত না। আমিও নীলশার্টের কথা ছোটকাকে এতক্ষণ বলিনি। কিন্তু বাসটা শিলিগুড়ি থেকে কয়েক মাইল দূরে ফুলবাড়ি আসতেই লোকটা যা কাণ্ড করল, ছোটকাকে না বলে থাকতে পারলাম না। ফুলবাড়িতে গাড়ি থামতেই সে উঠে দাঁড়াল, ব্যাগটা হাতে নিল, তারপর নামবে বলে সামনের দিকে যেতে গিয়েই একজনকে বাসে উঠতে দেখে থেমে গেল। আমি দেখলাম সে আবার নিজের জায়গায় চটপট বসে পড়ে কাগজটা ফের ব্যাগ থেকে বের করে নিয়ে নিজের মুখটা আড়াল করল। আর যাকে দেখে সে এত কাণ্ড করল, সেই লোকটা কিন্তু এসব কিছুই দেখেনি। বসবার জায়গা ছিল না বলে সে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে রইল। ছোটকার বয়েসি পাতলা চেহারার এই লোকটা কালো ফুলপ্যান্ট আর লালগেঞ্জি পরে থাকলেও আমি মনে মনে তাকে পুলিশের ড্রেস পরিয়ে দিয়ে দেখলাম যে দিব্যি মানিয়ে যাচ্ছে।

    ছোটকা সামনের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, “কে, কোন লোকটার কথা বলছিস?”

    আমি বললাম, “ওই যে জানলার ধারে বসে কাগজ পড়ছে। গুন্ডা-গুন্ডা দেখতে, নীলশার্ট…”

    এপাশ থেকে লোকটার মুখ পুরো দেখা যাচ্ছিল না। ছোটকা একটু ঝুঁকে দেখল। আর দেখেই ছোটকার কপালে কয়েকটা ভাঁজ পড়ল। অস্ফুট গলায় শুধু বলল, “আরে!”

    মনে হল লোকটা খুব মার্কামারা। ছোটকা তাকে চিনে ফেলেছে। ছোটকার মুখ গম্ভীর। আমি কিছু বলবার আগেই বাসের সামনের দিকে তাকিয়ে বলল, “আর পরে যে লোকটা উঠেছে?”

    লালগেঞ্জি পরা লোকটাকেও তখন পুরো দেখা যাচ্ছিল না। গাড়িতে ভিড় বেশি বলে অনেকেই দাঁড়িয়ে আছে। লালগেঞ্জির সামনে-পেছনে তখন অনেক লোক। এমনিতেই সময়টা বিকেলের শেষাশেষি, গাড়ির মধ্যে অল্প আলো, তবু আমি ভিড়ের মধ্যে থেকে লোকটাকে ঠিক খুঁজে নিয়ে ছোটকাকে দেখালাম।

    “ওই যে, চশমাপরা লোকটার সামনে দাঁড়িয়ে আছে। লাল গেঞ্জি, ইয়া গোঁফ।”

    তখনই লালগেঞ্জিকে এত ভিড়ের মধ্যে থেকেও ফাঁক দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকতে দেখলাম। ছোটকা আমার পায়ে একটা ছোট্ট চিমটি কাটল। ইঙ্গিতটা বুঝতে পেরে আমিও অমনি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। ছোটকাও জানলার বাইরে তাকিয়ে রইল। যেন এতক্ষণ সে বাইরের দৃশ্য দেখতেই মগ্ন।

    ছোটকা নিচু গলায় বলল, “গোঁফটা কিন্তু দেখবার মতো। আর্মির লোকদের এরকম গোঁফ থাকে।”

    একটু পরে গাড়ির আলো জ্বলে উঠতেই আমি আবার সামনের দিকে তাকালাম। লালগেঞ্জির চোখ অন্যদিকে। জনে জনে যেন সন্ধানী-দৃষ্টি ফেলে দেখে নিচ্ছে, যাদের খুঁজছে তেমন কেউ আছে কি না। ছোটকার মুখে শুনেছিলাম পুলিশ নাকি হন্যে হয়ে এখন ডাকাতদের খুঁজে বেড়াচ্ছে। আমি সাবধান হয়ে গেলাম। কী জানি লোকটা যদি আবার দেখে যে আমি তার দিকে তাকিয়ে আছি, তবে হয়তো আমাকেই কিছু সন্দেহ করে বসবে। থানা-পুলিশের নাম শুনলেই আমার বুকের ভেতর ঢিবঢিব করে।

    ছোটকা ফিসফিস করে বলল, “ঠিক ধরেছিস তপু, খুবই সন্দেহজনক ব্যাপার।” ছোটকা এবার নীলশার্টের দিকে তাকাল। তখনও নীলশার্টের মুখের সামনে খবরের কাগজটা ধরা। এত অল্প আলোতে যে কাগজের লেখাগুলো মোটেই ভাল করে পড়া যায় না, সেটা হয়তো তার খেয়ালই নেই। ছোটকা তার দিকে তাকিয়ে আবার বলল, “মনে হচ্ছে শিলিগুড়ির ডাকাতির কেসের সঙ্গে কোনও সম্পর্ক আছে। না, সেটা টেক-আপ করতে হচ্ছে তপু।”

    আমি বুঝলাম ছোটকার মধ্যে দারুণ টেনশন এসে গেছে। শখের গোয়েন্দাগিরিতে ছোটকা ভীষণ উৎসাহী। যদিও কাগজে-কলমে এখনও কোনও গোয়েন্দাগিরিতে সে হাত দেয়নি, তবু মনে করে অদূর ভবিষ্যতে সে নামকরা ডিটেকটিভ হয়ে উঠবে। হরদম সে ডিটেকটিভ বই পড়ে আর খবরের কাগজে খুন ডাকাতি চুরির খবর থাকলেই সে নিজের মনে মনে অপরাধীর পেছনে ধাওয়া করে। ছোটকার যুক্তিগুলো অনেক সময় আমাকেও ভাবিয়ে তোলে।

    আমার মধ্যেও তখন বিরাট উত্তেজনা। ব্যাপারটা যদি সত্যিই তাই হয়, তবে সেই দারুণ থ্রিলিং ব্যাপারটা আমিই প্রথম ছোটকাকে ধরিয়ে দিয়েছি। মনে মনে কিছুটা আত্মপ্রসাদ লাভ করলেও সঙ্গে সঙ্গে সতর্কও হয়ে উঠলাম। ডাকাতরা নাকি খুব বেপরোয়া হয়। দরকার পড়লে আরও দু’-চারটে খুনখারাপি করা ওদের কাছে জলভাতের মতো ব্যাপার। আমি নীলশার্টের দিকে এক পলক দেখে নিয়ে বললাম, “কিন্তু ডাকাতটার কাছে নিশ্চয়ই রিভলভার আছে। বেকায়দা দেখলে সোজা চালিয়ে দেবে।”

    ছোটকা লালগেঞ্জির দিকে তাকিয়ে বলল, “সাদা পোশাকে থাকলেও পুলিশ কখনও বিনা অস্ত্রে থাকে না। আর জানবি, ভয় পেলে কক্ষনও ভাল কাজ হয় না। ক্রিমিনালদের ধরার ব্যাপারে পুলিশকে সাহায্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।”

    আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। নীলশার্ট তখন কাগজটা একটু সরিয়ে দিয়ে লাল গেঞ্জিকে দেখছিল। ওর চুরি করে দেখার ভঙ্গিটাই ওকে আরও বেশি সন্দেহভাজন করে তুলল। একটু দেখেই লোকটা আবার কাগজের আড়ালে মুখ লুকিয়ে ফেলল। আমি লালগেঞ্জির দিকে তাকালাম। তাকিয়েই চমকে উঠলাম। দেখলাম সে চিন্তিত মুখে নীলশার্টের কাগজ-পড়া দেখছে। মনে হল সে কিছু সন্দেহ করছে। আমি উত্তেজিতভাবে ছোটকাকে আঙুল দিয়ে খোঁচা দিলাম। কিন্তু বুঝলাম ছোটকাও সবদিকে নজর রেখেছে। নিচু গলায় বলল, “লোকটা পরের স্টপেই পালাবে। তার আগেই তাকে ধরতে হবে।”

    বলেই ছোটকা উঠে দাঁড়াল। সামনের সিটের কাছে গিয়ে কিছু বলবে বলে নীলশার্টের দিকে তাকাল। সে কী, ছোটকা এক্ষুনি লোকটাকে চ্যালেঞ্জ করে বসবে নাকি! আমি দমবন্ধ করে অপেক্ষা করে থাকলাম। বাসভরতি এত লোক, কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানে না যে বাসের মধ্যে কী এক রোমহর্ষক সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে।

    কিন্তু ছোটকা সেসব কিছু করল না। নীলশার্টের দিকে হাত বাড়িয়ে খুব ভদ্রভাবে বলল, “কাগজটা দেবেন একটু?”

    নীলশার্ট ছোটকাকে দেখে কেমন যেন বিস্মিত মুখ করল। কিছু না-বলে কাগজটা এগিয়ে দিল ছোটকার দিকে। ছোটকা কাগজ নিয়ে এসে আবার আমার পাশে বসল।

    কাগজ চাইবার নামে ছোটকা যে লোকটার মুখ ভাল করে দেখে নিল, সেটা আমি ভাল করেই জানি। তবু ছোটকার মতো বুদ্ধিমান লোক কেন যে বোকার মতো এমন কাজ করল বুঝাতে পারলাম না। অপরাধীর মন নাকি সব সময়েই সন্দেহপ্রবণ থাকে। ছোটকার হাবভাবে সে নিশ্চয়ই সাবধান হয়ে যাবে। এতে পুলিশের কাজেরও অসুবিধে হয়ে যেতে পারে। গোয়েন্দাগিরির প্রথম সুযোগ পেয়ে অতিমাত্রায় উৎসাহে ছোটকা একটু বাড়াবাড়ি করে ফেলেছে।

    একটু পরে ছোটকা বলল, “ব্যাপারটা সম্পর্কে নিঃসন্দেহ হয়ে এলাম। তবে ডাকাতটা পালাতে পারবে না।”

    ছোটকা যে সত্যিই বোকার মতো কিছু করেনি একটু পরেই তা টের পেলাম। বাসটা তখন কোনও স্টপের খুব কাছে চলে এসেছে, কেউ কেউ নামবে বলে তৈরি হচ্ছে। নীলশার্টকেও দেখলাম উঠে দাঁড়িয়েছে। দেখামাত্র ছোটকাও লাফ মেরে উঠে দাঁড়াল। আমাকে বলল, “চুপ করে বসে থাকবি। সিট ছেড়ে একটুও উঠবি না।” বলে ছোটকা দ্রুত দরজার কাছে চলে গেল। টানটান রোমাঞ্চ আর উত্তেজনায় আমি সোজা হয়ে বসে থাকলাম। নীলশার্ট নামতে গেলেই ছোটকা তাকে ধরে ফেলবে। আর লালগেঞ্জি তো আছেই। তাকেও দেখলাম দরজার খুব কাছে দাঁড়িয়ে থাকতে। এক্ষুনি সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে।

    হলও তাই। গাড়ি যেই থামল, নীলশার্টও অমনি লোকজনকে ঠেলেঠুলে দরজার কাছে চলে আসতে থাকল, আর ছোটকাও ঝাঁপিয়ে পড়ে দু’হাতে চেপে ধরল। কিন্তু এ কী, এ কী, ছোটকা তো জাপটে ধরেছে লালগেঞ্জিকে, নীলশার্টকে তো নয়, ডাকাত তবে কে?

    লালগেঞ্জি ঝটকা মেরে ছোটকার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাবার চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে নীলশার্টের হাতে রিভলভার উঠে এসেছে। কঠিন গলায় নীলশার্ট বলল, “অনু চৌধুরী, পালাবার চেষ্টা করলেই কিন্তু গুলি চালাতে বাধ্য হব। প্রাণের মায়া থাকলে সারেন্ডার করো। আমাদের সোর্সের খবর অনুযায়ী স্বর্ণময়ী জুয়েলারির খুন আর ডাকাতির কেসে দলের পাণ্ডা তোমাকেই আমরা খুঁজছিলাম।” বলেই এগিয়ে এসে লালগেঞ্জির পাকানো গোঁফ ধরে টান মারল। আর সঙ্গে সঙ্গে নকল গোঁফটা নীলশার্টের হাতে চলে এল।

    গাড়িসুদ্ধ লোক তখন ভয়ানক অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছে। ডাকাত শুনে সবাই গোল করে ঘিরে ধরল লালগেঞ্জিকে। একজন বলল, “দেব নাকি গণধোলাই?”

    নীলশার্ট বলল, “না। আইন পুলিশের হাতেই থাকা ভাল। তবে আপনারা দয়া করে একটু অ্যালার্ট থাকবেন যাতে বদমাশটা পালাবার চেষ্টা না করে।” তারপর ছোটকার দিকে তাকিয়ে বলল, “আপনাকে অনেক ধন্যবাদ প্রসেনজিৎবাবু। আপনি না থাকলে একে ধরা আমার পক্ষে কঠিন হয়ে পড়ত।”

    ব্যাপারটা ঠিকই ধরেছিলাম, কিন্তু ঘটনার চরিত্রগুলো অদলবদল হয়ে গিয়েছিল। নীলশার্ট হয়ে গেল পুলিশের অফিসার আর লালগেঞ্জি হয়ে গেল ডাকাত। পরে জিজ্ঞেস করাতে ছোটকা জ্ঞানীর মতো মুখ করে বলেছিল, “বুঝলি বোকারাম, একেই বলে বিশ্লেষণী ক্ষমতা আর পর্যবেক্ষণ শক্তি। পুলিশ অফিসার মিস্টার শর্মার সঙ্গে আমার পরিচয় না-ও যদি থাকত, তা হলেও কে ডাকাত আর কে পুলিশ বুঝতে মোটেই সময় লাগত না। মিস্টার শর্মাকে কাগজ নেবার সময় চোখ টিপে জানিয়েছিলাম আমিও আছি। যেখানে পাঁচদিন আগে অতবড় ডাকাতি হয়ে গেছে, পুলিশের জোর তৎপরতা চলছে, সেই শিলিগুড়ি থেকে এরকম প্রকাশ্যে আসবে, কোনও ক্রিমিন্যাল এত বড় বুদ্ধু হবে এটা ভাবা একটু কঠিন। তা ছাড়া একটা অল্পবয়েসি লোকের ওরকম বেমানান গোঁফ, ভিড়ের ফাঁক দিয়ে চুপিচুপি তাকানো, মাঝরাস্তা থেকে শেষবিকেলে বাসে উঠে লোকজনের মধ্যে মিশে থাকা—সবকিছুই অপরাধীকে চিনিয়ে দিয়েছিল। আর মিস্টার শর্মা যে এই কেসের তদন্ত করছেন, সেটা আগেই শুনেছিলাম। তবে তোর দোষ নেই। সবার আই-কিউ তো সমান হয় না। অনু চৌধুরীর দুর্ভাগ্য যে, সে যে-বাসে উঠেছিল, সেই বাসে স্বয়ং প্রসেনজিৎ সোম ফিরছিল।”

    ছোটকার গা-জ্বালানো মুচকি মুচকি হাসিতে আমার রাগ হয়ে গেলেও চুপ করেই থাকতে হল। সত্যিই তো ছোটকা একটা কাজের মতো কাজ করেছে।

    ২৫ জুলাই ১৯৮৪

    অলংকরণ: বিমল দাস

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসুড়ঙ্গ রহস্য – শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    Next Article সরস গল্পসমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)

    Related Articles

    অসম্পূর্ণ বই

    রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    রান্না খাদ্য পুষ্টি – সিদ্দিকা কবীর

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    শহর খুলনার আদি পর্ব – আবুল কালাম সামসুদ্দিন

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    জালালগীতিকা সমগ্ৰ – যতীন সরকার সম্পাদিত

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    সরস গল্পসমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)

    January 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }