Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অলৌকিক গল্পসমগ্র – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প422 Mins Read0
    ⤶

    গল্প-পরিচয় – শোভন বসু

    ১৯১৫ সালে (বাংলা ১৩২২ সন) শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ষোল বছর বয়সে তাঁর জীবনের প্রথম ছোটগল্প— একটি অলৌকিক কাহিনী— রচনা করেন। গল্পটির নাম ‘প্রেতপুরী’। পুষ্পপাত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েও লেখক দীর্ঘকাল এটিকে তাঁর কোন গল্পগ্রন্থে স্থান দেননি। ১৯৬৪ সালে শারদীয় রোমাঞ্চ পত্রিকায় এই গল্পটি পুনর্মুদ্রিত হয়। লেখকের শেষ অলৌকিক গল্প হল ‘কামিনী’ (১৯৬৫)। এই দুটি গল্পই ঘটনাচক্রে একই গ্রন্থে— ‘রঙীন নিমেষ’-এ অন্তর্ভুক্ত হয়েছে।

    শরদিন্দুবাবু তাঁর প্রথম অলৌকিক গল্পেই ভূতজ্ঞানী বরদার সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন। প্রথম দিকে ভূতের গল্পগুলি মূলত বরদারই কাহিনী। অধিকাংশ গল্পের পশ্চাৎপট মুঙ্গের শহর ও বিহারের গ্রামাঞ্চল। বরদার গল্প বলার এক নিজস্ব ভঙ্গি ছিল। গোড়াতেই চমকপ্রদ একটা কথা বলে সে শ্রোতাদের হতবুদ্ধি করে দিত তারপর শ্রোতারা সামলাইয়া ওঠবার আগেই গল্প শুরু করত। তখন আর তাকে থামানোর উপায় ছিল না। এইভাবেই সে অল্পকালের মধ্যে পাঠকদের মনে আসন পেতে বসে। সত্যান্বেষী ব্যোমকেশের সঙ্গেও একবার ভূতান্বেষী বরদার সাক্ষাৎ ঘটেছিল। সে কাহিনী— ব্যোমকেশ ও বরদা— ইতিপূর্বে শরদিন্দু অম্‌নিবাস প্রথম খণ্ডে সঙ্কলিত হয়েছে।

    এক কৌতূহলী পাঠকের প্রশ্নের উত্তরে লেখক মৃত্যুর কয়েক মাস পূর্বে বলেছিলেন: ‘ভূতের গল্প সম্বন্ধে আমার একটু দুর্বলতা আছে। বরদা চরিত্র কাল্পনিক। নতুন কোন আইডিয়া না পেলে ভৌতিক গল্প আর লিখব না। আসলে বরদাই আমাকে ছেড়ে গেছে, আমি বরদাকে ছাড়িনি।’

    কেবলমাত্র গ্রন্থাকারে প্রকাশিত ছোটগল্পগুলির মধ্য থেকে নির্বাচন করে দু’ধরনের গল্প অম্‌নিবাসের পঞ্চম খণ্ডে সঙ্কলিত হয়েছে। প্রথম একত্রিশটি গল্প অলৌকিক ধরনের; লেখকের সমস্ত অলৌকিক গল্পগুলি এখানে দেওয়া হয়েছে। বত্রিশ থেকে আশি সংখ্যক বাকি গল্পগুলি হল মূলত সরস কাহিনী— হাস্যোজ্জ্বল কৌতুকরসই যার প্রধান উপজীব্য।

    গল্পগুলি রচনাকাল অনুসারে সন্নিবিষ্ট। লেখকের সমুদয় গল্প সঙ্কলনের পর গল্পগ্রন্থগুলির পরিচয় নির্দেশ করা হয়েছে।

    গ্রন্থের সংস্করণ ভেদে কোন কোন গল্পের সামান্য পাঠ-ভেদ লক্ষ্য করা যায়। এছাড়া লেখক তাঁর ব্যক্তিগত কপিতে নিজে কিছু কিছু সংশোধন ও পরিবর্তন করেছিলেন। এইভাবে সংশোধিত পাঠই বর্তমান সঙ্কলনে গ্রহণ করা হয়েছে।

    শরদিন্দুবাবুর কতকগুলি হাস্য ও কৌতুকরসের গল্প নিয়ে ইতিপূর্বে দুটি সঙ্কলন গ্রন্থ বেরিয়েছিল— সরস গল্প ও হসন্তী। এই দুটি বইএর সব গল্প শরদিন্দু অম্‌নিবাসের পঞ্চম খণ্ডে পাওয়া যাবে।

    অলৌকিক ও অতিলৌকিক গল্পেরও একটি সঙ্কলন ‘কল্পকুহেলী’ নামে পূর্বে প্রকাশিত হয়েছে। শ্রীসুভদ্রকুমার সেন লিখিত সেই গ্রন্থের ভূমিকার অংশ বিশেষ এখানে উদ্ধৃত করা হল:

    ‘…কলা বৌয়ের ঘোমটার আবরণ সরাতে চাওয়াটা যেমন অযৌক্তিক এবং অশোভন তেমনি অলৌকিক অতিলৌকিক কাহিনীর সম্পূর্ণ বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা চাওয়াটা অযৌক্তিক ও অপরিণত মননের পরিচায়ক।

    সার্থক অলৌকিক কাহিনীর একটি মূল ধর্ম হল the benefit of the doubt, গল্পটি পড়ে শেষ করবার পর পাঠকের মনে কিছু সন্দেহ থেকে যাওয়া চাই; অর্থাৎ ব্যাপারটি হলেও হতে পারে এই ধরনের অনুভূতি পাঠকের মনে রেশ জাগিয়ে রাখে। একটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে।…

    [‘কালো মোরগ’] গল্পটিকে যদি বিশ্লেষণ করি দেখব যে, ঘটনার পরম্পরা এমনই যে গোকুলবাবুর মন সহজেই বিভ্রান্ত হয়েছে। পাঠক ঘটনাগুলি এই ভাবে সাজালেই আমার বক্তব্যের যাথার্থ্য অনুধাবন করতে পারবেন। জামায় টান লাগা— সেই বিশেষ গাছটি দেখা— আবদুল্লা কাহিনী স্মরণ— শীতের মায়াবী কুয়াশা ছড়ানো সন্ধ্যা— ভগ্নপ্রায় কবরখানা— এবং সর্বোপরি মোরগটির রংয়ের সঙ্গে আবদুল্লার লুঙ্গির সাদৃশ্য। তারও চেয়ে বড় কথা গোকুলবাবুর মন সেই সময়ে স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশী মাত্রায় উত্তেজিত ছিল। এই ভাবে অবচেতন মনের নজীর ও দোহাই দিয়ে হয়তো সমস্ত ব্যাপারটি ব্যাখ্যা করা চলে। কিন্তু তা সত্ত্বেও পাঠকমনে কিছু খুঁতখুঁতুনি থেকে যায়। সমগ্র ব্যাপারটিই কি অবচেতন মনের কারসাজি? কিংবা আরো কিছু বুদ্ধির অগম্য অভিজ্ঞতা জীবনের অপ্রত্যাশিত মুহূর্তের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে? এই সংশয়েই অলৌকিক কাহিনীর রসপুষ্টি বা সার্থকতা। ঠিক এই রকম ঘটনা জীবনে হয়তো ঘটে না, একথা হয়তো সত্য; কিন্তু এ ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারে। ঘটেনি বা ঘটে না বলেই ঘটবে না একথা জোর করে বলা চলে না।…

    …বরদার উক্তিব্যক্তি সম্বন্ধে তার বন্ধুরা স্থিরনিশ্চয় নয়। ইংরেজী হলে বলতুম রীতিমত sceptic৷ বরদার বর্ণিত কাহিনীগুলি তার বন্ধুরা শুনতে অনিচ্ছুক নয়, কিন্তু বিশ্বাস করতে পরাঙ্মুখ। অথচ যখন গল্প বলা শেষ হয় তখন তারা গল্পটিকে গাঁজাখুরি বলে সরাসরি উড়িয়ে দিতেও পারে না। ঘরে ফিরে যেতে তাদের গা ছমছম করে। ধরা যাক ‘নীলকর’ গল্পটি। গল্পের নায়িকা কবুতরী সেই ধরনের মেয়ে যাদের বলে পুংশ্চলী। কাহিনীর শুরু থেকে তার ব্যবহার তার চরিত্র ও স্বভাব অনুযায়ী। কিন্তু নীলকর সাহেবের সেই কোৎঘরে বরদার সামনে তার ব্যবহার কি hysteria-জনিত, নাকি অন্য কোন কারণজাত? বরদা তার উত্তর জানে কি? অন্তত তার বন্ধুরা সঠিক উত্তরটি জানে না।…

    ভূতুড়ে বাড়ি প্রকল্পনা (theme) আশ্রয় করে কাহিনী… ‘প্রতিধ্বনি’ এবং ‘অশরীরী’…। পুরনো বাড়ি জীবন-নাট্যের অনেক বাহ্যিক ও আন্তরিক দৃশ্যের নীরব সাক্ষী। জন্ম-মৃত্যুর লাল নীল সূতায় বোনা জীবন-নক্সার বহু বিচিত্রতা তার কক্ষে কক্ষে অলিন্দে অলিন্দে আজও হয়তো আঁকা হয়ে আছে, কে জানে। যে সব নরনারী একদিন তাদের দুঃখসুখের, হাসিকান্নার ছন্দেবিছন্দে এই ঘরগুলিকে ভরিয়ে রেখেছিল, আজ তারা কোথায়? পাত্র-পাত্রীরা হয়তো অনন্তে বিলীন হয়েছে, কিন্তু তাদের তীব্র অনুভূতি, জ্বলন্ত ইমোশন— সে সবও কি মহাশুন্যে বিলীন হয়ে গেছে? কোথাও কি কোনও ‘অনাহত বীণাতারে’ তারা বাজছে না? কোথাও কি বাতাসের দমকে দমকে ঈথারের থরে থরে, সময়ের স্তরে স্তরে সেগুলি সঞ্চরণ করে না? যেমন করে মহাফেজখানায় পুরানো কাগজপত্র রক্ষিত হয়, তেমন কোথাও থাকে না কি? বছরের পর বছর কেটে যায়, সে সব কাগজপত্র কেউ নেড়ে-চেড়ে দেখেও না; কিন্তু একদিন কেউ তো সেগুলো দেখতেও পারে?

    ‘প্রতিধ্বনি’ গল্পটির বিশেষত্ব এই যে, এই গল্পে অলৌকিকের কোন রূপ প্রকাশিত নেই। তবু সে আছে। তার অস্তিত্ব অনুভব করা যায়। বাতাসের মতো আলোর গতিপথের মতো দৃষ্টিগোচর না হলেও তার অস্তিত্ব অস্বীকার করা যায় না।

    ‘অশরীরী’ গল্পে বক্তার কাঁধে হঠাৎ শিমুল ফুল পড়ার কল্পনাটি বড় সুন্দর। ব্যাপারটি কি সম্পূর্ণ কাকতালীয়?

    এই ধরনের কাকতালীয় (?) যদি ‘মরণ-ভোমরা’ গল্পে। বক্তা গল্প বলা শেষ করলেন। বন্ধ ঘর। চুরোটের ধোঁয়ায় ঘরের হাওয়া ভারী হয়ে উঠেছে। একজন উঠে গিয়ে জানালাটা খুলে দিলেন। অমনি সঙ্গে সঙ্গে শীতল বাতাস নিয়ে এল আরাম আর একটা কালো কুচকুচে কালো ভ্রমর।

    ‘শূন্য শুধু শূন্য নয়’ এবং ‘সবুজ চশমা’ fantasy জাতীয় রচনা।

    ‘মায়া কুরঙ্গী’ এবং ‘সতী’ মূলতঃ অতি-অলৌকিক কাহিনী। ‘মায়া কুরঙ্গী’র শেষ অনুচ্ছেদে হঠাৎ বক্তার নারীমুখ চিত্রণ কুশলতায় লেখকের তুলির টানটি (touch) বড় সুন্দর।

    ‘চিরঞ্জীব’ গল্পের মুখ্য চরিত্র চিরঞ্জীব-কে গঞ্জিকাবীর মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু গল্পের সমস্ত আবহাওয়াটি বদলে গেল কর্ণেল ভর্মার একটি প্রশ্নে: ‘চিরঞ্জীব! কোথায় সে?’…

    ‘কামিনী’ গল্পে প্রচলিত প্রকল্পনাকে নতুনভাবে ব্যবহার করা হয়েছে।

    আর একটি আশ্চর্য গল্প ‘বহুরূপী’। এই গল্পের প্রকল্পনা doppelgaenger কল্পনাকে আশ্রয় করেনি। পক্ষান্তরে জীবিত ও অ-জীবিতের এই লুকোচুরির কল্পনাটি খুব চমৎকার। এবং বরদাকে impersonate করার কল্পনাটি তুলনাহীন।

    ‘ছোটকর্তা’য় জীবিত ও অজীবিতের মধ্যে এক মধুর সম্পর্কের স্নিগ্ধ চিত্র আঁকা হয়েছে। পারিবারিক ও বাস্তু প্রেতাত্মা— ইংরেজী হলে বলতুম domestic ghost প্রকল্পনাটি অভিনব।

    ‘নিরুত্তর’ ও ‘ফকিরবাবা’ occult জাতীয় গল্প।

    ‘পিছু পিছু চলে’ গল্পটির নাম সহজেই হতে পারত ‘এড়ানো যায় না’। সত্যবান গজাধর সিন্ধে কাকে দেখছে? অনন্তা মারাঠে কে? অনন্তার প্রেত কে? নাকি তার নিজের বিবেক অনন্তার রূপ ধরে তাকে তাড়া করে ফিরছে?

    শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক-অতিলৌকিক কাহিনীর আর-একটি উল্লেখযোগ্য দিক স্থানীয় পরিবেশের যথাযথ ও সুন্দর বিনিয়োগ। ‘মধু-মালতী’ গল্পে পুণা শহর ও মারাঠা জীবন যথাযথ ও সুন্দরভাবে বিম্বিত হয়েছে। পশ্চিম ভারতের এই শান্ত স্নিগ্ধ শহরটির সঙ্গে যাদের পরিচয় আছে তাঁরা ‘মধু-মালতী’ বা ‘চিরঞ্জীব’ পড়তে বসে নিশ্চয়ই মন-কেমনের হাওয়া অনুভব করবেন। বিংশ শতকের দ্বিতীয় দশকের বিহার প্রদেশ, বিশেষতঃ মুঙ্গের শহর বরদার কাহিনীগুলিকে উদ্ভাসিত করেছে। পরিবেশ-সৃষ্টির এই সহজ কুশলতায় অলৌকিকের মধ্যেও মানবিক রস সঞ্চারিত হয়ে, গল্পগুলিকে আরও বেশী চিত্তহারী করেছে।’

    ‘শ্রেষ্ঠ গল্প’-এর ভূমিকায় শ্রীজগদীশ ভট্টাচার্য লেখকের ভূতের গল্প সম্বন্ধে মন্তব্য করেছেন:

    ‘ভূতের ভয় মানুষের সংস্কারগ্রস্ত মনকে আদিম যুগ থেকে অধিকার করে আছে। ভয় যেমন প্রবল, আকর্ষণও তেমনি দুর্বার। কিন্তু ভৌতিক রহস্য চিরদিনই অন্ধকারে আবৃত। এ যুগের মানুষের বৈজ্ঞানিক কৌতূহল এই অন্ধকারকে আলোকিত করবার জন্যে অলৌকিক লোকেও তার বুদ্ধির আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ভৌতিক রহস্যলোকে কবিকল্পনা চিরকালই প্রসারিত হয়েছে। আমাদের ত্রৈলোক্য মুখুজ্জের ভুতুড়ে গল্প থেকে পরশুরামের ‘ভূশণ্ডীর মাঠে’র রসিকতা পর্যন্ত বিচিত্র রসের অনেক ভৌতিক কাহিনী লিখিত হয়েছে। শরদিন্দুবাবুর ভূতের গল্পে ভয়ের চেয়ে বিস্ময়ের উপাদানই বেশী। ফলে সেগুলোতে ভয়ানক-রসের চেয়ে অদ্ভুত-রসেরই পরিবেশন। শরৎচন্দ্রের শ্রীকান্ত বলেছিল, ‘মৃত্যুর পরপারের ইতিহাসটা যদি কোনও উপায়ে শুনিয়া লইতে পারা যায়, তবে তার চেয়ে লাভ আর কি আছে? তা সে যে-ই বলুক এবং যেমন করিয়াই বলুক না।’ শরদিন্দুবাবু জন্মজন্মান্তরের জীবনধারাকে সাহিত্যে গ্রথিত করে রেখেছেন। মৃত্যু ও পুনর্জন্মের মধ্যেকার তমসাবৃত জীবনরহস্য স্বভাবতই তাঁকে আকর্ষণ করেছে। এখানেই তাঁর ভূতের গল্পের উৎপত্তি।’

    ‘চুয়াচন্দন’ গল্পগ্রন্থের সমালোচনা প্রসঙ্গে শ্রীপ্রমথনাথ বিশী এই সঙ্কলনে সন্নিবিষ্ট কয়েকটি গল্পের বিষয়ে লিখেছিলেন (শনিবারের চিঠি, আষাঢ় ১৩৪৩):

    …‘মরণ-ভোমরা’ ও ‘রক্ত-খদ্যোত’ ভৌতিক গল্প। ভূতের গল্পের দুটি অত্যাবশ্যক অঙ্গ— তাহা ভূত হওয়া চাই ও গল্প হওয়া চাই। শরদিন্দুবাবু এ বিষয়ে সিদ্ধহস্ত। ইহার প্রধান রস— রহস্যের রস। সংস্কার এখানে বুদ্ধির বড় শরীক। শরদিন্দুবাবুর মধ্যে এই রহস্য ঘনীভূত করিয়া তুলিবার শক্তি যথেষ্টই আছে।… এবার হইতে ভোমরা দেখিলেই শরদিন্দুবাবুর কথা মনে পড়িবে, কি জানি তিন দিনের মধ্যে কাহাকে ইহধাম ত্যাগ করিতে হইবে।’

    শরদিন্দুবাবু তাঁর জীবদ্দশায় বরদার গল্পগুলি নিয়ে একটি গল্প-সংগ্রহ প্রকাশ করার কথা ভেবেছিলেন। তাঁর নোটখাতায় এই সংগ্রহের একটি ভূমিকার খসড়া দেখা যায়। সেটির আংশিক উদ্ধৃতি বোধকরি অপ্রাসঙ্গিক হবে না:

    ‘রক্ত-খদ্যোত’ গল্পের শেষ কয়েক পংক্তির ভাবাংশ স্যার আর্থার কোনান ডয়েলের একটি গল্প হইতে গৃহীত হইয়াছে।

    ‘অশরীরী’কে লিখিবার সময় দ্য-মোপাসাঁর ‘La Horla’ নামক গল্পটি মনের পশ্চাৎপটে বিদ্যমান ছিল। উভয় গল্পই ডায়েরীর আকারে লেখা— কিন্তু বিষয়বস্তুতে কোনো মিল নাই। ‘অশরীরী’কে দ্য-মোপাসাঁর ভাবানুপ্রেরণায় লিখিত বলা যাইতে পারে।

    অন্য গল্পগুলি মৌলিক।’

    শোভন বসু
    ২৮ জুলাই ১৯৭৫

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকৌতুক গল্পসমগ্র – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article গল্পসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }