Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অষ্টাদশ পুরাণ সমগ্র – পৃথ্বীরাজ সেন সম্পাদিত

    পৃথ্বীরাজ সেন এক পাতা গল্প3681 Mins Read0
    ⤶ ⤷

    ২. দেবগুরু বৃহস্পতির ছলনায় দানবদের পরাভব

    দেবগুরু বৃহস্পতির ছলনায় দানবদের পরাভব

    দেবতা ও দানবদের মধ্যে যেন সাপে-নেউলে সম্পর্ক। তাদের মধ্যে প্রায়ই যুদ্ধ হয়। একবার দেবতাদের কাছে যুদ্ধে বিধ্বস্ত হলে, সবাই গিয়ে পড়ল গুরুদেব শুক্রাচার্য্যের পায়ে।

    হে গুরুদেব, দেবতারা যুদ্ধে আমাদের হারিয়ে যজ্ঞ করছে। আর সেই যজ্ঞে কিনা আপনি গিয়েছেন? আমরা আপনার অভাবে দিশাহারা। মর্ত্যভূমি ছেড়ে রসাতলে থাকতে হচ্ছে।

    এই কথা শুনে শুক্রাচাৰ্য্য তাদের সান্ত্বনা দিয়ে বললেন–তোমাদের ভয় নেই, আমি তোমাদের রক্ষা করব। পৃথিবীতে যত রত্ন, মন্ত্র, ঔষধি আছে সবকিছুই আমার আয়ত্তে। দেবতাদের আছে মাত্র চার ভাগের এক ভাগ। তোমাদের সবকিছুই আমি দান করব।

    এদিকে দেবতারা যুক্তি করলেনশুক্রাচার্য্য, আমাদের যা কিছু প্রভুত্ব আছে, তার সবকিছু বরণ করেছেন অসুরদের দেবার জন্য। যতক্ষণ তিনি সেই বিদ্যা দানবদের দিচ্ছেন না, তার মধ্যে গিয়ে আমরা তাদেরকে সংহার করব। আর যারা বেঁচে থাকবে, তাদেরকে পাতালে পাঠিয়ে দেব।

    এই চিন্তা করে দেবতারা দানবদের আক্রমণ করলে, দানবরা ভয়ে শুক্রাচার্য্যের শরণাপন্ন হল। দেবতারা তখন তাদেরকে ছেড়ে পালিয়ে গেলেন।

    ভার্গব দানবদের বললেন–এইসব ত্রৈলোক্য তোমাদের ছিল। কিন্তু ব্রাহ্মণদের রূপ ধরে বিষ্ণু বলির কাছে প্রার্থী হয়ে ত্রিপাদে সব কিছু কেড়ে নিয়ে বন্দী করে পাতালে পাঠিয়ে দিল। তোমাদের মধ্যে যাঁরা প্রধান, তাদেরকেও দেবতারা বিনাশ করল। এখন অল্প কয়েকজন মাত্র আছ তোমরা। এখন তোমাদের যুদ্ধ করা উচিত নয়। মন্ত্র সাধনের জন্য আমি শিবের কাছে যাচ্ছি। সিদ্ধি লাভ করে দেবতাদের সঙ্গে লড়াই করব। আমার না ফেরা পর্যন্ত তোমরা আমার পিতার আশ্রয় থাকবে।

    তারপর শুক্রাচাৰ্য মহেশ্বরের কাছে গিয়ে প্রণাম জানিয়ে বললেন–হে দেব, যে সব মন্ত্র দেবগুরু বৃহস্পতির জানা নেই, দেবতাদের পরাজিত করবার জন্য সেসব মন্ত্র পাবার জন্য আমি আপনার কাছে এলাম।

    মহাদেব বললেন–এই মন্ত্র পাবার জন্য তোমাকে একটা ব্রত করতে হবে। পুরো এক হাজার বছর নতশিরা হয়ে কেবল কনধূম পান করে যদি থাকতে পার, তাহলে এই দুর্লভ মন্ত্রগুলি লাভ করতে পারবে।

    এই কথা শুনে শুক্রাচার্য্য রাজী হয়ে শিবের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে ব্রত সাধনের জন্যে চলে গেলেন। আর দানবরা তপস্বীর মতো হিংসা, দ্বেষ পরিত্যাগ করে ভৃগুমুনির আশ্রমে থাকল।

    দেবতারা এখন সুযোগ পেয়ে ভূগুর আশ্রমে অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমণ করল।

    অসুররা অবাক হয়ে ভাবল, আমাদের গুরুদেব এখানে নেই। তপস্বীর মত কালযাপন করছি আমরা অস্ত্র-শস্ত্র ত্যাগ করে। কি করা যায় চিন্তা করে তারা ভৃগুপত্নীর শরণাপন্ন হল।

    শুক্ৰমাতা তাদের অভয় দিয়ে দেবতাদের বললেন–এ কি তোমাদের ব্যবহার? আমাদের আশ্রমে দানবরা শান্তভাবে আছে। তাদের নিরস্ত্র দেখে বাহাদুরি দেখাতে এসেছ?

    কিন্তু একজন নারীর কথায় দেবতারা ভয় না পেয়ে অস্ত্র ছুঁড়তে লাগল। তাই দেখে ভৃগুপত্নী যোগপ্রভাব ইন্দ্রকে স্তম্ভিত করে দিলেন–তারপর ভৃগুপত্নী বললেন–আমি ইন্দ্রকে বিনাশ করব। এই কথা শুনে দেবতারা সবাই পালিয়ে গেল। আর ইন্দ্র বিষ্ণুর পরামর্শ মতো তার দেহে প্রবেশ করলেন।

    এই দেখে শুক্ৰমাতা রেগে গিয়ে বললেন–বিষ্ণুর সঙ্গে ইন্দ্রকে আমি পুড়িয়ে মারব।

    মহাতপস্বিনীর এমন কথা শুনে ইন্দ্র ও বিষ্ণু খুব ভয় পেয়ে গেলেন। ইন্দ্র বিষ্ণুকে বললেন–আর কোনো উপায় নেই, ঐ মহাযোগিনীকে এক্ষুণি বধ করুন।

    বিষ্ণু স্ত্রীহত্যার ভয়ে ভীত, কিন্তু আর কোনো উপায় না দেখে বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা ভৃগুপত্নীর কণ্ঠ ছেদন করলেন।

    ভৃগু সমাধিতে মগ্ন ছিলেন। ধ্যান ভঙ্গে এই স্ত্রী বধ দেখে ক্রুদ্ধ হয়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন–ধর্মতত্ত্ব জেনেও তুমি যখন অবধ্য ত্রীলোককে হত্যা করলে, তার ফলে তোমাকে সাতবার মানুষ হয়ে পৃথিবীতে জন্মাতে হবে।

    তারপর ভৃগু যোগবলে মৃত স্ত্রীকে বাঁচিয়ে তুললেন। এভাবে ভৃগুর প্রভাব দেখে ইন্দ্র ভীত ও দুঃখিত হয়ে স্বর্গে ফিরে গেলেন।

    একদিন ইন্দ্র তার মেয়ে জয়ন্তীকে বললেন–বর্তমানে খুব বিপদগ্রস্ত আমি। যদি আমার একটা কাজ করে দাও তুমি, তাহলে এই বিপদ থেকে উদ্ধার হতে পারি।

    জয়ন্তী বলল–বল বাবা, আমাকে কি করতে হবে?

    ইন্দ্র বললেন–শুক্রাচার্য্য দানবদের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করছে। তুমি তার কাছে গিয়ে তাকে নানাভাবে সেবা করবে। তিনি যাতে পরিতুষ্ট হন, সেভাবেই তুমি তার আরাধনা করবে। তার উদ্দেশ্যেই আমি তোমাকে দান করলাম।

    ইন্দ্রে কথামতো জয়ন্তী শুক্রাচার্যের কাছে গিয়ে দেখল, শুক্রাচাৰ্য্য অধোমুখ হয়ে ধুমপান করছেন। তার দেহ একেবারে কঙ্কালসার। তখন জয়ন্তী বহু স্তবস্তুতি করে তার সেবায় নিযুক্ত হল। তার সেই কঠোর ব্রতের সহায়ক সব কাজ করল। এইভাবে এক হাজার বছর পূর্ণ হলে শুক্রাচার্য্যের ধুমব্রত সাঙ্গ হল। মহাদেব তার ব্রত সাধনে তৃপ্ত হয়ে বললেন–হে দ্বিজ, একমাত্র তুমিই এই ব্রত সাধন করলে। তপস্যা, বুদ্ধি, বল, শাস্ত্র-জ্ঞান ও তেজের দ্বারা সমস্ত দেবতাকে একাকী তুমিই বিমোহিত করবে। ভৃগুনন্দন আর একটি কথা মনে রেখো। এই গোপন ব্যাপার কারও কাছে তুমি প্রকাশ করবে না। তুমি ধনবান ও অবধ্য হবে।

    শিবের বরে শুক্রাচাৰ্য মহা আনন্দিত হয়ে শিব সম্বন্ধীয় এক দিব্য স্তোত্র পাঠ করলেন। শিব আরও খুশি হয়ে তাঁর দিব্য রূপের দর্শন দিয়ে ভাগবকে স্পর্শ করে অন্তর্হিত হলেন।

    তারপর শুক্রাচাৰ্য্য অনুচরী জয়ন্তীকে পাশে দেখে বললেন–হে সুভাগ, কি তোমার পরিচয়? তুমি কিসের জন্য এমন কঠোর সাধনায় রয়েছ? কি অভিলাষে তুমি আমার এমন সেবা করছ? তোমার ভক্তি, বিনয়, ধৈৰ্য্য, সংযম ও স্নেহশীলতায় আমি খুব খুশী। মনে তোমার নিশ্চয় কোনো অভিলাষ আছে, আমার কাছে খুলে বল, যত দুষ্করই হোক না কেন, তোমাকে আমি দেব।

    শুক্রাচার্যের কথায় ইন্দ্রকন্যা জয়ন্তী বিনয়ের সঙ্গে বলল–আমার অভিলাষ আপনি তপের দ্বারাই জানতে পারেন। আপনার কাছে কোনো কিছুই অজানা নয়।

    তখন ভার্গব দিব্যনেত্র দ্বারা তার মনের ভাব জেনে বললেন–হে ভামিনি, আমার সঙ্গে তুমি দশ বছর বিহার করতে চাও। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চল।

    তারপর শুক্রাচার্য জয়ন্তীকে বিবাহ করে দশটি বছর ধরে মায়াবৃত হয়ে তার সঙ্গে বিহার করতে লাগলেন সবার অদৃশ্য হয়ে।

    গুরু শুক্রাচার্য্য কঠোর ব্রত সাধনের দ্বারা সিদ্ধিলাভ করে ঘরে ফেরার সংবাদ পেয়ে দানবেরা আনন্দে তার দর্শন লাভের জন্য তার ঘরে গেল। কিন্তু তিনি মায়বৃত থাকায় কেউ তাকে দেখতে পেল না।

    দেবগুরু বৃহস্পতি শুক্রাচাৰ্য্য ও জয়ন্তীর বিষয়ে ধ্যানযোগে জেনে শুক্রাচার্য্যের রূপ ধরে দৈত্যদের কাছে গেলেন।

    তাদের বৃহস্পতি বললেন–তোমাদের মঙ্গলের আমি এসেছি। শিবের কাছে আমি যে বিদ্যা লাভ করেছি, তা সবই তোমাদের দেব। এই বলে কপট ভাবে তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন।

    এদিকে শুক্রাচার্য জয়ন্তীর সঙ্গে দশটি বছর বিহার করে শিষ্যগণকে দেখবার উদ্দেশ্যে দৈত্যদের গৃহে গিয়ে দেখলেন তারই বেশ ধরে বৃহস্পতি গুরুর আসনে বসে আছেন।

    শুক্রাচার্য্য তখন দৈত্যদের উদ্দেশ্যে বললেন–ওরে মূঢ়গণ, বৃহস্পতির দ্বারা তোমরা প্রতারিত হচ্ছ। আমি তোমাদের গুরু শুক্রাচার্য্য।

    তখন দানবরা বিভ্রান্ত হয়ে দুজনকে দেখতে লাগল। একজন গৃহের মধ্যে বসে পাঠ দিচ্ছেন। অন্যজন দাঁড়িয়ে। তারা বুঝতে পারল না কে আসল আর কে নকল।

    তাদের এই অবস্থা দেখে ভার্গব বললেন–ওহে মূঢ়গণ, আমিই তোমাদের আচাৰ্য্য। যার দ্বারা তোমরা বঞ্চিত হয়েছ–সে ঐ দেবগুরু বৃহস্পতি। তোমরা বৃহস্পতিকে ছেড়ে আমাকে অনুসরণ কর।

    এই কথায় দানবগণ কিছুই স্থির করতে পারল না। বৃহস্পতি তখন বললেন–দৈত্যগণ, আমিই তোমাদের গুরু। আর উনি আমার রূপে বৃহস্পতি, তোমাদের সর্বনাশ করার জন্য এসেছেন।

    তখন অসুররা বলল–ইনি আমাদের দশ বছর ধরে শিক্ষাদান করছেন, কাজেই আমাদের গুরু ইনি। তোমাকেই মনে হচ্ছে কপট। ইনি যেই হোন, ইনিই আমাদের গুরু। এখন এঁর আদেশই আমরা পালন করব। আপনি এখন আসতে পারেন।

    শুক্রাচার্য্যের অনেক হিত কথা বলাতেও যখন অসুররা তা শুনল না তখন তিনি ভীষণ কুপিত হয়ে বললেন–অচিরেই তোদের পরাজয় হবে।

    ভার্গব এই অভিশাপ দিয়ে চলে গেলেন। মনে মনে খুশী হলেন বৃহস্পতি। তারপর অসুরদের ভাবী বিনাশ বুঝতে পেরে নিজের রূপ ধরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন।

    এই ঘটনায় অসুররা বিভ্রান্ত হয়ে বলাবলি করল–আমরা বঞ্চিত হলাম, আমাদের উভয় দিক দিয়েই বৃহস্পতি তাড়িত করলেন।

    তারপর প্রহ্লাদকে সামনে নিয়ে দানবরা ভার্গবের কাছে গেলে, তিনি তাদের দেখে রেগে বললেন–আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, তখন তোমরা আমার কথা শুনলে না। আমার প্রতি অবমাননার ফলে তোমাদের অচিরেই পরাজয় ঘটবে।

    এই কথা শুনে প্রহ্লাদ কাঁদতে কাঁদতে বলল–হে গুরু, আপনি আমাদের পরিত্যাগ করবেন না, আপনারই ভক্ত আমরা। আপনি আমাদের আশ্রয় না দিলে কোথায় যাব আমরা?

    প্রহ্লাদের বিনীত বচন শুনে ভার্গব ঘটনা অনুধাবন করে ক্রোধ সম্বরণ করে বললেন–তোমরা ভয় কোরো না। দৈব অতি বলবান, যা ঘটার তা ঘটবেই। তোমরা দেবতাদের জয় করলেও একবার তোমাদের পাতালে গিয়ে থাকতে হবে।

    গুরুদেবের এই উপদেশ মাথায় নিয়ে প্রহ্লাদের সঙ্গে দানবেরা সেখান থেকে পাতালে চলে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    Related Articles

    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    জেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    বাংলার মাতৃসাধনা – পৃথ্বীরাজ সেন

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    সিডনি সেলডন রচনাসমগ্র ১ – ভাষান্তর : পৃথ্বীরাজ সেন

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }