Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অষ্টাদশ পুরাণ সমগ্র – পৃথ্বীরাজ সেন সম্পাদিত

    পৃথ্বীরাজ সেন এক পাতা গল্প3681 Mins Read0
    ⤶ ⤷

    ১০. যথা ধর্ম তথা জয়

    যথা ধর্ম তথা জয়

    গোদাবরী তীরে ভৌবন নামে এক নগরে কৌশিক নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুবই সরল সাদাসিধে ছিলেন। কিন্তু ব্রাহ্মণী তার উল্টো, খল স্বভাবের। তাদের গৌতম নামে এক ছেলে ছিল তাদের। সেও ছিল ঠিক তার মার স্বভাবের।

    মণিকুন্তল এক ধনী বণিকের পুত্র। অতি সরল, ধর্মভীরু সে। কারো কোনও কষ্ট দেখতে পারে না। মণিকুন্তল আর গৌতম–উভয় বিপরীত স্বভাবের, তবু কি কারণে জানি না তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল।

    একবার মায়ের সঙ্গে পরামর্শ করে গৌতম বলল–চল আমরা দুজনে মিলে বাণিজ্য করতে যাই। শুধু শুধু বাড়িতে বসে কি লাভ? দেশ বিদেশে ঘোরাও হবে আর পয়সাও রোজগার হবে।

    বন্ধুর কথা শুনে মণিকুন্তল বলল–কি দরকার? আমার বাবার যা সঞ্চয় যেভাবেই খরচা করি না কেন কোনও ভাবেই ফুরোবে না। সে সব ধন সম্পদে মানুষের সেবা করছি, ধর্ম কর্ম করছি, এর থেকে আর বেশি কী চাই?

    মণিকুন্তলের কথা শুনে গৌতম তাকে তিরস্কার করে বলল–বাবার রোজগারের টাকায় ধর্ম কর্ম করছ। এটা কি একটা পুরুষের মত কথা হল? নিজে রোজগার করে খরচ কর, তবেই বাহাদুরি। ছেলের কাজ হবে টাকা রোজগার করে এনে বাবার হাতে দেওয়া। আর তুমি তার বিপরীত করছ।

    মণিকুন্তল সেদিন আর কিছু বলল না, তবে মনে মনে চিন্তা করল, বন্ধু কথাটা কিছু মিথ্যা বলেনি। তাই দুজনে রাতের অন্ধকারে বেড়িয়ে পড়ল। মণিকুন্তল বেশ কিছু ধাতু সঙ্গে নিল।

    কয়েকদিনে অনেক দূর এসে গেছে। একদিন গৌতম বলল বন্ধু তুমি যে এত ধর্ম-কর্ম কর, সত্যিই কি ধর্ম বলে কিছু আছে জগতে? আমার মনে হয় ধর্ম বলে কিছু নেই। তোমাকে একটা কাহিনী বলি। পরম ধার্মিক একজন ঋষি ছিলেন। পরম সদাচারী তিনি, ধর্ম-কর্ম ছাড়া থাকেন না। এক সময় তার এক পুত্র জন্ম লাভ করল। কি সুন্দর রূপ, দেখে চোখ জুড়িয়ে যায়। ঋষি দম্পতির আনন্দের সীমা নেই। নয়নের মণি সেই পুত্র। মাত্র কয়েক মাস বয়স তার, এখনও দাঁত ওঠেনি। চলতেও পারে না। হামাগুড়ি দিয়ে চলে। কখনও পিতার কোলে, কখনও মায়ের কোলে ঘুরে ঘুরে বেড়ায়। কোনও রোগ ব্যাধি নেই তার দেহে।

    কিন্তু একদিন হঠাৎই বিনা কারণেই মৃত্যু হল সেই শিশুর। কান্নায় ভেঙে পড়লেন ঋষি দম্পতি। মাটিতে আছাড় খেয়ে পড়েন ঋষিপত্নী। কিছুতেই ধৈর্য ধরতে পারেন না। ঋষির মনেও গভীর শোক। ডাক ছেড়ে কাঁদতে পারেন না। কিন্তু অন্তরে জ্বলে পুড়ে মরছেন কিন্তু কেন এমন হল কোনরূপ রোগ তো ছিল না।

    মৃত পুত্রকে নিয়ে কপাল গৌতম গেলেন রাজা শ্বেতের কাছে। জানালেন পুত্রের মৃত্যুর কথা। অবাক হলেন রাজা। তার রাজত্বে কারোরই তো অকাল মৃত্যু হয় না। এখন ব্যতিক্রম হল কেন? তিনি রাজা হয়ে কোনও অধর্মের কাজ তো করেন নি, যাতে তার রাজত্বে কাউকে অকালে প্রাণ দিতে হবে।

    ঋষিকে সান্ত্বনা দিয়ে রাজা শ্বেত বললেন–ঋষিবর আপনি শোক ত্যাগ করুন। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, যদি সাতদিনের মধ্যে এই শিশুর প্রাণ না দিতে পারি, তবে আগুনের চিতায় আমার প্রাণ বিসর্জন দেব।

    এই প্রতিজ্ঞা করে রাজা শ্বেত বসলেন শিবের ধ্যান করার জন্য। তার ধ্যানে তুষ্ট হয়ে দিব্য মূর্তিতে শিব তার সামনে উপস্থিত হয়ে বললেন–রাজা তোমার প্রতি আমি প্রসন্ন। কী প্রার্থনা তোমার? আমাকে বল।

    রাজা বললেন–আমার রাজ্যে অকাল মৃত্যু নেই। অথচ একটি ব্রাহ্মণ শিশুর মৃত্যু হল, তাই আমার একটিই প্রার্থনা, ওই ব্রাহ্মণ শিশুর প্রাণ আপনি ফিরিয়ে দিন। আর সত্যযুগের স্বাভাবিক যে আয়ু তা যেন সেই শিশুটি পায়।

    মহাদেব ‘তথাস্তু’ বলে যমকে ডেকে পাঠালেন। যমরাজ সঙ্গে সঙ্গেই উপস্থিত হলেন। মহাদেব বললেন–তুমি যুগের নিয়ম মানছ না কেন? আমার আদেশে এক্ষুণি তুমি ব্রাহ্মণের মৃত পুত্রের প্রাণ ফিরিয়ে দাও।

    মহাদেবের কথার উত্তরে যমরাজের বলার আর কী আছে? বাধ্য হলেন শিশুর প্রাণ ফিরিয়ে দিতে। রাজার প্রতিজ্ঞা রক্ষা হল। শ্বেতের রাজ্যে আবার শান্তি ফিরে এল।

    “শিব ভক্ত শ্বেতের মৃত্যুকে কেন্দ্র করে যমের দলের সঙ্গে কার্তিকের যুদ্ধ, যমাদির মৃত্যু ও শিবের বরে পুনরায় সকলের প্রাণ লাভ।”

    .

    শ্বেত নামে এক ব্রাহ্মণ ছিলেন। শিবভক্ত তিনি। শিব পূজা না করে, জপাদি শেষ না করে তিনি কিছু আহার করতেন না। জীবনের শেষ প্রান্তে এসে পৌচেছেন। আয়ু পূর্ণ হতে আর বেশি দিন নেই। তথাপিও করে চলেছেন শিবের আরাধনা। শেষ সময়েও করে চলেছেন শিবমন্ত্র জপ।

    পৃথিবীতে কার কখন মৃত্যু হবে, যমের সচিব চিত্রগুপ্তের খাতায় তা সব লেখা আছে। যখন যার মৃত্যুর সময়, তার কিছু পূর্বে যমরাজ তার দূতদের পাঠিয়েছেন তাকে আনবার জন্য। শ্বেতের কাছে এসে পৌঁছলেন তারা, কিন্তু বিপত্তি ঘটল শ্বেতের বাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ল তারা।

    যমপুরীতে চিত্রগুপ্ত বসে আছেন। শ্বেত গেলে তার বিচার হবে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। দূতেরা আসছে না কেন? ভাবিয়ে তুলল চিত্রগুপ্তকে। গিয়ে বললেন–যমরাজকে। যমরাজ তো অবাক! এমন তো হয়নি কখনও। সঙ্গে সঙ্গে ডাক দিলেন মৃত্যুকে। বললেন–যাও মৃত্যু, তুমি এক্ষুণি শ্বেতকে পাশে বেঁধে এখানে নিয়ে এস।

    ভয়ংকর মৃত্যু তার পাশটি নিয়ে গর্বভরে ছুটে চলল শ্বেতের বাড়িতে। দরজার সামনে এসে দেখে সেই যমদূতেরা দাঁড়িয়ে আছে সেখানে। ধমক দিয়ে জিজ্ঞাসা করলেনতোমরা অনেকক্ষণ এসেছ শ্বেতকে নিয়ে যেতে। তা এখানে দাঁড়িয়ে আছ কেন?

    দূতেরা বলল–কি করব বুঝতে পারছি না। ভিতরের দিকে একবার চেয়ে দেখ স্বয়ং শিব শ্বেতকে আগলে বসে আছেন।

    আমাদের এখানে ধর্ম বলতে কিছু নেই, যদি থাকত তাহলে ধার্মিকরা এত কষ্ট পেত না। যারা জগতে সুখ ভোগ করছে তারা আনন্দে দিন কাটাচ্ছে।

    মণিকুন্তল বলল–না তোমার কথা ঠিক নয়। যারা এখন সুখভোগ করছে, দুদিন পরে তারা দুঃখ ভোগ করবে।

    গৌতম বলল-ও সব তোমার মনগড়া কথা। চোখের সামনে আমরা দেখছি যা, তাকে কি তুমি উড়িয়ে দেবে?

    মণিকুন্তল বলল–না আমি তোমার কথা মানতে পারছি না। চোখের সামনে যা দেখছি তা সবই যে খাঁটি–তা ঠিক নয়।

    তারপর গৌতম বলল–বন্ধু আমাদের এভাবে তর্কাতর্কির শেষ হবে না, তার চেয়ে এখানকার

    জ্ঞানী গুণী যারা তাদেরকে জিজ্ঞাসা করলেই হয়। তুমি যাকে ধর্ম বলছ, সেটা আছে কিনা?

    মণিকুন্তল বলল–তাই হোক, তারা নিশ্চয়ই আমার মতে সায় দেবেন।

    হাসতে হাসতে গৌতম বলল–তাহলে বাজি রাখতে হয়। যদি তুমি হেরে যাও তাহলে তোমার যত ধনরত্ন আছে তা আমাকে দিতে হবে। এই প্রতিজ্ঞা কর। তবে তো বাজি ধরাই যায়।

    ধর্মের প্রতি মণিকুন্তলের স্থির বিশ্বাস। তাই সে রাজি হয়ে গেল।

    তারপর তারা চলল আশে পাশে কিছু জ্ঞানীগুণী লোকের কাছে। তাদের মতামত জানতে তারা বললেন–ধর্ম কর্ম আমরা জানি না, শুধু জানি পৃথিবীতে এসেছি সুখভোগ করতে।

    এই কথা শুনে মণিকুন্তলের মনটা খুব খারাপ। বিষণ্ণ হয়ে বসে আছে দেখে গৌতম হেসে বলল–কি বন্ধু বাজিতে হেরেও কি বলবে, ধর্ম আছে?

    মণিকুন্তল বলল–হ্যাঁ আছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও বলব ধর্ম আছে। যারা মানে না, তাদেরকে আমি গ্রাহ্যই করি না।

    গৌতম বলল–বেশ তাহলে বাজি ধর। আমরা অন্য দেশে গিয়ে ঐ একই কথা অন্য প্রবীণদের জিজ্ঞাসা করব। এবারের বাজি দুটি হাত। মণিকুন্তল রাজি হল। প্রবীণরা শুনে হেসে উড়িয়ে দিল। ধর্ম বলে কিছুই নেই। বাসায় ফিরে এসে গৌতম একটা তীক্ষ্ম অস্ত্র দিয়ে মণিকুন্তলের দুটো হাত কেটে নিল।

    গৌতম বলল–কি এখনও বলবে ধর্ম আছে?

    মণিকুন্তল যন্ত্রণায় ছটফট করতে করতে বলল–হ্যাঁ আছে। গৌতম তার বন্ধু হয়ে এমন অমানবিক কাজ করল–তথাপি মণিকুন্তল তাকেও ত্যাগ করল না। মনে মনে গৌতম নতুন কৌশল আঁটল। যাতে মণি কুন্তলকে প্রাণে মারা যায়। ঘুরতে ঘুরতে তারা এল গঙ্গার তীরে যোগেশ্বর হরির মন্দিরে। মণিকুন্তল গঙ্গা ও হরির জয়ধ্বনি করল। কিন্তু গৌতম বলল–ধর্ম গেল, হাত গেল, তাও ধর্মের জয়। দিচ্ছ? আর একবার যদি ভগবানের নাম উচ্চারণ কর তাহলে তোমাকে হত্যাই করে ফেলব। বন্ধু বলে ক্ষমা করব না।

    মণিকুন্তল হাসতে হাসতে বলল–যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি এই এক কথাই বলব।

    গৌতম একেবারে খ্যাপা কুকুরের মত ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে তার চোখ উপড়ে নিল, একা ফেলে চলে গেল।

    মণিকুন্তলের হাত নেই, চোখ নেই, সে বন্ধু বলে ডাকল! কিন্তু সাড়া না পেয়ে বুঝল তাকে একা ফেলে গৌতম চলে গেছে।

    দিনের শেষে রাত হল। কিছুই বুঝল না সে। যন্ত্রণায় অচেতন হয়ে পড়ে আছে, সেদিন ছিল শুক্লপক্ষের একাদশী। আকাশের কোলে একফালি চাঁদ! প্রতিমাসে এই রাতেই লঙ্কা থেকে বিভীষণের পুত্র তাঁর অনুচরদের নিয়ে এই মন্দিরে আসতেন। সেদিন সবাই এসেছে। মণিকুন্তলকে ঐ অবস্থায় দেখে, ফিরে বিভীষণ পুত্র দয়াপরবশ পিতাকে জানাল। মন্দিরের পাশেই ছিল বিশল্যকরণী গাছ বিভীষণ তা দেখে বললেন–এর ডাল ক্ষতস্থানে লাগালেই হাত আর চোখ ফিরে পাবে।

    পিতার কথা শুনে পুত্র তাই করল। মণিকুন্তল হাত ও চোখ ফিরে পেল, চমকে উঠে প্রিয়বন্ধু গৌতমকে ডাকল, মনে মনে ভাবছে, এসব গৌতমই বুঝি করেছে।

    আড়াল থেকে বিভীষণ এই ঘটনা দেখে সঙ্গীদের নিয়ে ফিরে গেলেন লঙ্কায় আর মণিকুন্তল গঙ্গায় স্নান করে বিষ্ণুর পূজা করে বাড়ি ফিরবার কথা ভাবলো। একা একা মহাপুরানগরীতে উপস্থিত হল। সেই রাজ্যের রাজার নাম বলবান। তার একমাত্র কন্যা পরম রূপশ্রী। কিন্তু তার চোখ কানা, বহু চেষ্টা করে তা সারাতে ব্যর্থ, রাজা প্রতিজ্ঞা করল যে তার মেয়ের চোখ ফিরিয়ে দিতে পারবে তার সাথেই কন্যার বিয়ে দেবে।

    মণিকুন্তল সে কথা শুনে হাজির হল। সে জানাল সে কন্যার দৃষ্টি দান করতে সমর্থ। রাজা খুশি হয়ে তাকে অন্দরমহলে পাঠিয়ে দিলেন, মণিকুন্তলের স্পর্শে রাজকনা দৃষ্টি ফিরে পেল। রাজা আনন্দে তার পরিচয় জিজ্ঞাসা করল। আর জানতে চাইল কেমন করে এই অসম্ভব সম্ভব হল?

    মণিকুন্তল কিছু গোপন করল না। শেষে বলল–ধর্মই শ্রেষ্ঠ বল যাকে তিনি সারা জীবন সঙ্গী করে রেখেছে।

    রাজা বলরাম খুব খুশি হয়ে জাঁকজমক করে মণিকুন্তলের সঙ্গে কন্যার বিয়ে দিলেন। রাজার জামাতা হয়ে মণিকুন্তল রয়ে গেলেন শ্বশুরবাড়িতেই। মাঝে মাঝে বন্ধুর কথা মনে পড়ে। কেমন আছে সে? কোথায় আছে কি করছে সে? গৌতমের প্রতি মণিকুন্তলের এতটুকুও বিরূপতা নেই।

    রাজা বলবান রাজকার্য থেকে অবসর নিয়ে মণিকুন্তলকেই রাজসিংহাসনে বসিয়ে দিয়ে বনে গমন করলেন। বানপ্রস্থাশ্রম গ্রহণ করলেন। একদিন মণিকুন্তল রাজকার্য পরিচালনা করছেন, এমন সময় প্রহরীরা একজনকে দৃঢ়ভাবে বন্দি করে রাজদরবারে নিয়ে এল। মণিকুন্তলের চিনতে ভুলতে হল না, এতো সেই গৌতম, তার বন্ধু, সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে উঠে গেলেন তার কাছে, তার বাঁধন খুলে দিয়ে আলিঙ্গন করে বললেন–এ কি দশা তোমার?

    গৌতম এখন নিঃস্ব। চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাই বন্দি হয়েছে। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মণিকুন্তল গৌতমকে শান্ত করে তার পিতা বৃদ্ধ কৌশিককে আনিয়ে বহু অর্থ দান করে বন্ধুর সঙ্গে স্বদেশে প্রেরণ করলেন। আর উপদেশ দিলেন–গোদাবরীতে স্নান করে যোগেশ্বর শ্রীবিষ্ণুর পূজা করে তারপর যেন বাড়ি ফেরে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    Related Articles

    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    জেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    বাংলার মাতৃসাধনা – পৃথ্বীরাজ সেন

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    সিডনি সেলডন রচনাসমগ্র ১ – ভাষান্তর : পৃথ্বীরাজ সেন

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }