Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অষ্টাদশ পুরাণ সমগ্র – পৃথ্বীরাজ সেন সম্পাদিত

    পৃথ্বীরাজ সেন এক পাতা গল্প3681 Mins Read0
    ⤶ ⤷

    ০৯. মহাশনির কাহিনী

    মহাশনির কাহিনী

    মহা বলবান হিরণ্যদৈত্য দেবতার বরে অজেয়। হিরণ্যের পুত্র মহাশনি পিতার মতই বলশালী আর যুদ্ধে ভয়ংকর।

    দেবতা আর অসুরদের মধে চিরকালের দ্বন্দ্ব। মাঝে মাঝে যুদ্ধ লেগেই থাকে। একবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহাশনির ভীষণ যুদ্ধ লাগল। কখনও দেবতারা পরাজিত হলে অসুরদের জয়োল্লাস ওঠে। আবার কখনও অসুররা পরাজিত হলে দেবতাদের আনন্দ উল্লাস–এই ভাবেই চলছে সেই যুদ্ধ বহুদিন ব্যাপী।

    অকস্মাৎ স্বর্গে ঘটে গেল এক বিপর্যয়। একবার সুযোগ পেয়ে মহাশনি ইন্দ্রকে ঐরাবত সহ সুকৌশলে ধরে ফেলল। দড়ি দিয়ে বেঁধে ফেলল ঐরাবতের ইন্দ্রকে। পাতালে নিয়ে এল বাবা হিরণ্যের কাছে। দেবসেনারা যে যেদিকে পারল ছুটে পালিয়ে গেল।

    পুত্রের প্রভূত প্রশংসা করল হিরণ্য। তারপর কড়া পাহারায় ইন্দ্রকে আটকে রাখল একটি প্রাসাদের কক্ষে। সেখান থেকে ইন্দ্রের পালাবার কোন সুযোগ নেই।

    স্বর্গে রাজা নেই, কি ভাবে চলবে অমরাবতী? দেবতারা মহা ভাবনায় পড়লেন। যেভাবে হোক ইন্দ্রকে উদ্ধার করতে হবে, কিন্তু কেমন করে? অসুরদের সঙ্গে লড়াই করে জেতা সম্ভব নয়। কারণ দেবরাজ ইন্দ্রই স্বয়ং অনুপস্থিত, সেখানে কে যুদ্ধ পরিচালনা করবে?

    তারপর দেবতারা যুক্তি স্থির করে বিষ্ণুর কাছে গেলেন। সব শুনে বিষ্ণু বললেন–তোমাদের অবস্থা আমি সব বুঝতে পারছি। কিন্তু মহাশনিকে শাস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তথাপি চেষ্টা করে দেখি, কোনও কৌশলে ইন্দ্রকে রক্ষা করা যায় কি না।

    তারপর বরুণদেবের কাছে বিষ্ণু গিয়ে বললেন–বরুণদেব! ইন্দ্রের অবর্তমানে তুমিই এখন ভরসা। তুমি যদি একটু চেষ্টা কর, তাহলে ইন্দ্রকে শনির কবল থেকে মুক্ত করা যেতে পারে। ইন্দ্রকে বন্দি করে মহাশনি যখন বরুণের পিছনে ধাওয়া করছিল বরুণ বুঝল এ যাত্রায় তার আর রক্ষা নেই, তাই সেই মুহূর্তে একটা যুক্তি স্থির করে নিজের মেয়ের সঙ্গে মহাশনির বিয়ে দিলেন। তখন মহাশনি বরুণের কোনও ক্ষতি না করে বরুণীর সঙ্গে সমুদ্রকে যৌতুক হিসেবে নিয়ে গেল।

    এই কারণেই বিষ্ণু নিজেই এসেছেন বরুণের কাছে।

    বিষ্ণুর অনুরোধ মানে আদেশের চেয়েও বেশি। আর কাল বিলম্ব না করে বরুণ চললেন পাতালে জামাই মহাশনির কাছে। বরুণকে দেখে তার খুব খাতির করল মহাশনি। তারপর বলল–বলুন বাবা, কি কারণে আমার পুরীতে এসেছেন?

    বরুণদেব বললেন–তোমার ক্ষমতা আজ সর্বজন বিদিত। তুমি দেবরাজ ইন্দ্রকে ছেড়ে দাও। এতে তোমার সম্মানের, কোনও হানি হবে না। বরং পরাজিত শত্রুকে ক্ষমা করে ছেড়ে দিলে সম্মান বৃদ্ধি পায়।

    শ্বশুরের কথায় মহাশনি বন্ধ ঘর থেকে ইন্দ্রকে বাইরে এনে ছেড়ে দেবার আগে ইন্দ্রকে লক্ষ্য করে বলল–তোমার নাম ইন্দ্র, দেবতাদের রাজা, কিন্তু সে যোগ্যতা তোমার কোথায়? কেমন করে কে তোমাকে রাজা করেছে বুঝতে পারছি না। যাই হোক, যুদ্ধে পরাজিত হয়ে বন্দি হয়ে ছাড়া পাবার জন্য যে অন্যের কাছে সুপারিশ করে, তাকে আমি কাপুরুষ ছাড়া আর কি বলব? নির্লজ্জ তুমি, ছাড়া পেয়েও স্বর্গের সিংহাসনে বসবে। যদি লজ্জা থাকে তাহলে স্বর্গের সিংহাসনে আর বস না। সব সময় সুখ ভোগ করবে এমন চিন্তা তোমার। শুধু একটা কথা মনে রেখ, যার জন্য তুমি আমার কাছ থেকে ছাড়া পেলে তিনি আমার শ্বশুর মশায়। যদি কখনও শুনি যে, তুমি তার উপর ঔদ্ধত্য প্রকাশ করেছ, তাহলে কিন্তু তোমাকে আমি আবার বেঁধে এনে এই পাতালে আটকে রাখব, যাও এখন আসতে পার।

    মহাশনির কথাগুলি যেন এক একটি চাবুকের ঘা! শুনতে শুনতে অপমানে লজ্জায় ইন্দ্র যেন একেবারে মাটির সঙ্গে মিশে যেতে লাগলেন, ফিরে গেলেন স্বর্গে। সব কথা বললেন–শচীকে, কোনও কথা লুকোলেন না।

    হাজার হোক স্বামী তো, তাই সমবেদনা জানিয়ে শচী বললেন–তুমি যখন মহাশনির কাছে যুদ্ধ করবার জন্য যাও, তখন আমার সঙ্গে একবারও পরামর্শ করলে না। যদি করতে, তাহলে এভাবে তোমাকে বিপদে পড়তে হতো না। তুমি তো আগে ভাগে কিছু জানার চেষ্টা করনা। তাই এখন লজ্জায় অপমানে দুঃখ ভোগ করছ।

    ইন্দ্র বললেন–সবই বুঝলাম, কিন্তু এখন কেমন করে আমার অন্তরের জ্বালা মেটাব তাই ভাবছি। কত বড় বড় দৈত্য দানবকে নাশ করলাম! আর এখন কিনা সামান্য মহাশনির কাছে আমার এমন লাঞ্ছনা। যতক্ষণ না এই মহাশনিকে শেষ করতে পারছি, ততক্ষণ আমার মনে কিছুতেই শান্তি হবে না।

    শচী বললেন–স্বামী তুমি একটু শান্ত হও। আমার কথা একটু মন দিয়ে শোন, দানব হিরণ্য সম্পর্কে আমার কাকা। কাজেই মহাশনি আমার ভাই। আমি দানবকুলের অনেক গোপন রহস্য জানি। মহাশনি ব্রহ্মার বরে দৈত্যগণের অজেয়, কিন্তু অবধ্য নয়। কাজেই তাকে বধ করতে হলে কোনও কৌশল অবলম্বন করতে হবে। আমি বলি কি, তুমি তপস্যা কর দণ্ডকারণ্যে গোদাবরীর তীরে বসে, মহাদেবকে তপস্যায় তুষ্ট কর। দেখবে, তিনিই মহাশনির বধের কোনও উপায় বলে দেবেন।

    শচীর কথা ইন্দ্রের মনে লাগল। সঙ্গে সঙ্গেই চললেন দণ্ডকারণ্যে। মহাদেবের উদ্দেশ্যে তপস্যা শুরু করে দিলেন। কঠোর তপস্যা, প্রসন্ন হলেন শিব, দিব্যরূপ ধারণ করে ইন্দ্রের সামনে উপস্থিত হয়ে বললেন–কি চাই তোমার ইন্দ্র।

    ইন্দ্র বললেন–আমি মহাশনির দ্বারা লাঞ্ছিত। সেই অপমানের কথা আমি কখনই ভুলতে পারছি না। আমি ওর নিধনের কোনও উপায় জানতে চাই।

    মহাদেব বললেন–ব্রহ্মার বরে সে অজেয়, ওকে বিনাশ করা আমার একার শক্তিতে সম্ভব হবে না। বিষ্ণুর শক্তিরও প্রয়োজন হবে। তুমি শচীকে সঙ্গে নিয়ে বিষ্ণুর আরাধনা কর। তিনি তুষ্ট হলে তোমার অভীষ্ট সিদ্ধ হবে।

    শঙ্করের কথা মত ইন্দ্র শচীকে নিয়ে বিষ্ণুর আরাধনায় রত হলেন। ধ্যান করলেন। প্রসন্ন হলেন বিষ্ণু, দেখা দিলেন চতুর্ভূজ মূর্তিতে। বললেন–ইন্দ্র তোমাকে কৌশল করে বরুণের দ্বারা মহাশনির কবল থেকে উদ্ধার করলাম। এখন আবার কি প্রয়োজন হল আমাকে আহ্বান করবার?

    ইন্দ্র বললেন–হে প্রভু, আপনার অগোচর কিছুই নয়। আমি মহাশনির বিনাশ দেখতে চাই। যেভাবে সে আমাকে অপমানিত করেছে, তাতে আমি মর্মাহত। আপনি আমাকে শক্তি দিন, যাতে আমি মহাশনিকে বধ করে আমার অন্তরের জ্বালা জুড়াতে পারি।

    বিষ্ণু বললেন–তাই হবে। আমার শক্তি, মহেশের শক্তি একত্র মিলিত হয়ে মহাশনিকে নাশ করবে। তোমাকে নিজের এই কার্যে কিছুই করতে হবে না। শুধু দেখ, কেমন করে মহাশনির নাশ হয়।

    বিষ্ণু চলে গেলেন। তখন ইন্দ্র দেখল, গঙ্গার জলের ভেতর থেকে এক অদ্ভুত ভীষণাকার মূর্তি উত্থিত হল, এক হাতে চক্র আর এক হাতে ত্রিশূল। বিষ্ণু আর শিবের শক্তিতেই তার সৃষ্টি।

    তারপর ভয়ংকর রবে গর্জন করতে করতে ছুটে চলল পাতালে, অল্পক্ষণের মধ্যেই মহাশনিকে বিনাশ করে দিল। ইন্দ্রের অন্তরের জ্বালা মিটল, আর দেবতারাও শান্তি পেলেন।

    রাজা শর্যাতি সুপুরুষ ও বীর ছিলেন। তার রানির নাম সৃষ্টিকা। অসাধারণ রূপবতী এবং গুণবতী তিনি। বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা। যুবাকালেই হয়ে উঠেছেন ব্রহ্মর্ষি। তিনি একাধারে রাজ পুরোহিত আবার রাজবন্ধুও।

    একদিন রাজা স্থির করলেন দিগ্বিজয় করতে যাবেন। সেই সঙ্গে দেশ ভ্রমণও করবেন। সঙ্গে নিলেন মধুছন্দাকে। একটার পর একটা দেশ তিনি জয় করতে থাকেন, অল্পদিনের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক রাজ্য জয় করলেন রাজা শর্যাতি কিন্তু তার বন্ধু মধুছন্দার মনে কোনো আনন্দ নেই। তাই দেখে একদিন শর্যাতি তাঁকে বললেন–এত দেশ জয় করে আমার মনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু আপনাকে দেখছি যেন ক্রমশ বিমর্ষ হয়ে যাচ্ছেন, কি হয়েছে আপনার মনে কোনও আনন্দ নেই কেন?

    মধুছন্দা বললেন–কিছু মনে করবেন না, বহুদিন হল বাড়ি থেকে বেরিয়েছি, গৃহে ভার্য্যা একা রয়েছে। তার জন্যই মনটা কেমন করছে।

    রাজা বললেন–সে কি কথা? আপনি না ব্রহ্মর্ষি? স্ত্রীর জন্য মন খারাপ করবে কেন? আপনার এই ভাবনা শোভা পায় না।

    মধুছন্দা বললেন–আমার স্ত্রী যদি পতিব্রতা, সতী সাধ্বী না হত, তাহলে আমি ব্রহ্মর্ষি হতে পারতাম না, পতিসেবা না করে তিনি জলস্পর্শ করেন না, না জানি এখন সে কেমন করে কাল কাটাচ্ছে?

    মৃদু হেসে বললেন–তাহলে শর্যাতি আর দেশ ভ্রমণে কাজ নেই, থাক, বরং ফিরে যাই। আপনার মন যখন চঞ্চল, তাই আর এগিয়ে কাজ নেই।

    তারপর সবাই ফিরতে লাগল বাড়ির পথে। হঠাৎ রাজার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এক দূতকে ডেকে বললেন–তুমি তাড়াতাড়ি রাজ্যে ফিরে গিয়ে সব জায়গায় রটিয়ে দাও যে রাজামশায় দিগ্বিজয়ে বের হওয়ার পর এক ভয়ংকর রাক্ষস অতর্কিতে এসে রাজা ও পুরোহিতকে হত্যা করে পালিয়েছে। কোথায় যে লুকলো, বহু খোঁজ করেও তার সন্ধান পাওয়া গেল না। এই কথা রটনার পর কি ফলাফল হয় আমাকে এসে জানাবে।

    রাজার নির্দেশমত সেই দূত তাড়াতাড়ি এসে সেই খবর প্রচার করে দিল। সেই খবর শোনা মাত্রই মধুছন্দার স্ত্রী প্রাণ ত্যাগ করলেন। কিন্তু রাজরানির মনে সন্দেহ হল–এত সৈন্য-সামন্ত থাকতে কেবলমাত্র রাজা আর রাজপুরোহিতকেই কেন বধ করল একটা রাক্ষস, আর কারো কোনও ক্ষতি করল না? রাজরানি বিশেষভাবে খবর নিতে চেষ্টা করলেন, খবরটা কতটা সত্য।

    এদিকে রাজা তখন রাজ্যের প্রান্তে এসে উপস্থিত, সেখানে সেই দূত গিয়ে খবর দিল–হে রাজন, আপনার দেওয়া মিথ্যে সংবাদে পুরোহিত পত্নী দেহ ত্যাগ করেছেন। আর রানিমা নোকজন পাঠিয়ে খবরাখবর নিচ্ছেন।

    এত কাণ্ড যে ঘটে গেল মধুছন্দা কিছুই জানেন না। দূতের মুখে এই খবর শুনে রাজার মাথায় যেন বজ্রাঘাত হল। তিনি ভাবতেই পারেননি যে, কার স্ত্রী কাকে কত ভালোবাসে সেটা পরীক্ষা করতে গিয়েই এমন বিপদ হবে। দেশের রাজা হয়ে তিনি এ কি করলেন! যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, যিনি সবসময় তাঁর মঙ্গল চিন্তা করেন, তারই স্ত্রীকে কিনা তিনি বিনাশ করলেন? ভাবতে পারছেন না, তিনি এখন কি করবেন? যখন মধুছন্দা জানতে পারবে যে রাজার মিথ্যা খবরের জন্যই তার পত্নী প্রাণত্যাগ করেছে কি উত্তর দেবেন তখন? রাজা অন্তরে বড়ই মর্মাহত হলেন, কোন্ মুখে তিনি রাজ্যে ফিরবেন?

    তখন তিনি সকল সৈন্য সামন্তকে বললেন–আমার একটি বিশেষ কাজ আছে, সেজন্য আমি এখন নগরে ফিরছি না। তোমরা সবাই ফিরে যাও। রাজ্যে যদি কখন কোনও বিপর্যয় ঘটে, তবে আমি না ফেরা পর্যন্ত তার মোকাবিলা করবে।

    তারপর রাজা চলে গেলেন গোদাবরী তীরে। বহু স্নান দান করলেন সেখানে।

    এদিকে মধুছন্দা বাড়ি ফিরে দেখে যে তার স্ত্রী তার মিথ্যা মৃত্যু সংবাদ পেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে। পত্নীশোকে কাতর হলেন তিনি। কিন্তু রাজার নির্দেশমত তিনি পত্নীর সকার কার্য করতে পারলেন না।

    ওদিকে মহারাজ গোদাবরী তীরে বহু দান-ধ্যান করার পর শুকনো কাঠ দিয়ে একটি চিতা সাজিয়ে আগুন জ্বেলে দিলেন। তারপর সেই চিতাকে সাতবার প্রদক্ষিণ করে গঙ্গাদেবীর উদ্দেশ্যে বললেন–হে গঙ্গা, আমি যদি নিষ্ঠার সঙ্গে স্নান দান করে থাকি, যদি ধর্মমতে রাজ্যপালন করে থাকি, তাহলে আমার জীবনের এখনও যে আয়ু বাকি আছে, সেই আয়ু নিয়ে পুরোহিতের পত্নী জীবিত থোক।

    এই বলেই শর্যাতি সেই চিতার আগুনে ঝাঁপ দিলেন। আর এদিকে মধুছন্দা দেখলেন। তাঁর পত্নী ধীরে ধীরে চোখ মেলে তাকাচ্ছেন। তারপর উঠে বসলেন। সামনে স্বামীকে দেখে অবাক হয়ে গেলেন।

    তারপর মধুছন্দা খবর নিয়ে জানলেন যে, রাজা সাতদিনের পরও প্রাসাদে ফেরেননি। রহস্য উদ্ঘাটনের জন্য ধ্যানে বসলেন তিনি, সব জানতে পারলেন। অবাক হলেন রাজার চরিত্র দেখে। দেশের রাজা হয়ে সে পুরোহিতের স্ত্রীর জন্য প্রাণ ত্যাগ করতে পারে, সেই রাজাকে যেমন করেই হোক ফিরিয়ে আনতে হবে। চললেন সেই গোদাবরী তীরে। যেখানে রাজা প্রাণ বিসর্জন দিলেন। একমনে শুরু করলেন সূর্যের স্তব।

    মধুছন্দার স্তবে প্রসন্ন হয়ে সূর্যদেব উপস্থিত হলেন। তার সামনে বর প্রার্থনা করতে বললেন।

    মধুছন্দা বললেন–আমার পত্নীর জন্য দেশের রাজা প্রাণ দিয়েছে। আমি সেই রাজা শর্যাতির প্রাণ ভিক্ষা চাইছি। সূর্যদেব রাজি হয়ে বললেন–আরও দুটি বর চাও।

    মধুছন্দা বললেন–রাজার যেন কখনো কোনো অমঙ্গল না হয়। আর শেষ বরে আমি যেন এক সৎ পুত্র লাভ করি।

    তাই হবেও-বলে সূর্যদেব অন্তর্হিত হলেন। সঙ্গে সঙ্গে সেই চিতা থেকে মহারাজ হাসতে হাসতে বেরিয়ে এলেন। মধুছন্দাকে নিয়ে ফিরে এলেন নিজের প্রাসাদে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    Related Articles

    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    জেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    বাংলার মাতৃসাধনা – পৃথ্বীরাজ সেন

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    সিডনি সেলডন রচনাসমগ্র ১ – ভাষান্তর : পৃথ্বীরাজ সেন

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }