Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অষ্টাদশ পুরাণ সমগ্র – পৃথ্বীরাজ সেন সম্পাদিত

    পৃথ্বীরাজ সেন এক পাতা গল্প3681 Mins Read0
    ⤶ ⤷

    ০৭. অজ্ঞানে শিবরাত্রি পালনের ফল

    অজ্ঞানে শিবরাত্রি পালনের ফল

    এক বনে এক হিংসুক ব্যাধ বাস করত, সে মৃগ হত্যা করত। আবার চুরিও করত। সে জীবনে কখনো ভালো কাজ করেনি। কেবল পাপ করেছে।

    একদিন শিবচতুর্দশী মহাতিথি এল, ব্যাধ ওসবের কিছুই জানে না। সকাল হতেই সে বেরিয়ে পড়ল শিকারে। সেদিন তার ঘরে খাবার কিছুই ছিল না, তাই না খেয়ে বেরিয়ে গেল বনের ভেতরে। সেদিন তার ভাগ্যে একটাও শিকার জুটল না। বনে ঘুরে ঘুরে সে ক্লান্ত হয়ে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে এল তখন তার খেয়াল হল যে সে সারাদিন ঘুরে একটাও শিকার পায় নি। ঘরে খাবার নেই তাই বাচ্চারা না খেতে পেয়ে কত কষ্ট পাচ্ছে! যত রাত্রি তোক শিকার করে তবেই সে ঘরে ফিরবে।

    ঘুরতে ঘুরতে একটা জলাশয় দেখতে পেল। মনে ভাবল, হরিণ নিশ্চয়ই জল খেতে আসবে, তখনই শিকার করব। কিন্তু যদি বাঘ আক্রমণ করে, তাহলে কি করব? এই চিন্তা করে, যদি তেষ্টা পায়, তাই খানিকটা জল নিয়ে জলাশয়ের কাছাকাছি একটা বেলগাছে চড়ে বসল। সব সময় সে জলাশয়ের পাশে কোন জঙ্গলের মধ্যে বসে অপেক্ষা করাতে নিরাপদ বলে মনে করল না। তারপর ভাবল, অপেক্ষা করার সময় লক্ষ্য করছে কখন কোন্ প্রাণী আসছে। সারাদিন তার কোন খাবার জোটেনি, তবুও রাত্রিতে গাছে বসে থাকল।

    হঠাৎ ব্যাধ দেখতে পেল একটা হরিণ লাফাতে লাফাতে সেই জলাশয়ের দিকে আসছে, তাকে দেখে ব্যাধ আনন্দে ধনুকে শর যোজনা করল। এই সময় নড়াচড়ার ফলে একটু জল নীচে পড়ল। সেই সাথে গাছের শুকনো পাতাও নীচে পড়ল। সেই গাছের নীচে ছিল শিবলিঙ্গ, সেই জল আর পাতা পড়ল শিবলিঙ্গের উপর। এইভাবে অজ্ঞাতসারে ব্যাধের দ্বারা প্রথম প্রহরের শিবপূজা সম্পন্ন হল। শিব সেই ব্যাধের সকল পাপ নাশ করলেন।

    তখন সেই হরিণী দূর থেকে ব্যাধকে গাছের ডালে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। আর ব্যাধকে বলল–হে ব্যাধ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমায় বধ করবে? ব্যাধ হরিণীর মুখে মানুষের কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলল–তুমি ঠিক বলছো। আমার বাড়িতে আজ সকলে ক্ষুধার্ত। তোমাকে মেরে ক্ষুধা নিবারণ করব।

    তখন সেই হরিণী বলল, আজ আমার পরম সৌভাগ্য। আমার বৃথা এই মাংসে যদি কারুর ক্ষুধা নিবারণ হয় আমি ধন্য হব। ইহলোকে পরোপকারীর যে পুণ্য কোন লোক তা শত বছরেও বলতে পারে না, কিন্তু আমার ঘরে অনেক বালক-সন্তান আছে, তাদেরকে আমার ভগ্নী ও স্বামীর কাছে রেখে আমি আবার এখানে ফিরে আসব, তখন তুমি আমায় বধ কোরো।

    ব্যাধ বলল–বিপদে পড়লে এরকম কথা সকলে বলে। তখন হরিণী বলল–আমি সত্যই বলছি, আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি পুনর্বার এই স্থানে ফিরে না আসি তাহলে ব্রাহ্মণ বেদ বিক্রী করলে, ত্রিকালে সন্ধ্যা না করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে। স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলে স্ত্রীর যে পাপ হয়, আপন কর্ম লঙ্ঘন করলে সে পাপ হয়। এই সব পাপে আমি লিপ্ত হব।

    এসব শুনে ব্যাধ বলল, যাও তুমি ঘরে যাও কিন্তু ফিরে এসো।

    তখন হরিণী আনন্দে জল খেয়ে ঘরে ফিরে গেল, কিছুক্ষণ পরে সেই হরিণীর ভগ্নী আর একটি হরিণী তার খোঁজ করতে সেখানে এল। ব্যাধ তাকে দেখে মনের আনন্দে ধনুক তির জুড়ল। তখন বেলগাছটা একটু নড়ল আর বেলপাতা সহ কিছু জল শিবের মাথায় পড়ল। এই ভাবে ব্যাধের দ্বিতীয়বার শিবপূজা করা হল।

    সেই হরিণী ব্যাধকে দেখে বলল, তুমি কি করছ?

    ব্যাধ আগের মতই উত্তর দিল। হরিণী বলল–আমি ধন্য হলাম, এতদিনে আমার জীবন সফল হল। সেও আগের হরিণীর মত জবাব দিয়ে বাড়ি যেতে চাইল।

    এখন ব্যাধ বলল, আমি কিছুক্ষণ আগে এক হরিণীকে মারতে গেলে সেও একথা বলে পালিয়ে গেছে, তুমিও তেমন চেষ্টা করছ। কিন্তু আমি তোমায় ছাড়ব না, তোমাকে মারবই।

    ব্যাধের কথা শুনে হরিণী বলল, যদি আমি ফিরে না আসি তাহলে যে পুরুষ পতিব্রতা স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীতে আসক্ত হয়, তাতে যে পাপ হয় সে পাপ আমায় ধরবে। বেদবিহিত ধর্মত্যাগে যে পাপ, সেই পাপে লিপ্ত হব আমি। যে বিষ্ণুভক্ত হয়ে শিবকে নিন্দা করে তার যে পাপ হয়, যে মাতা-পিতার মৃত তিথিতে শ্রাদ্ধ না করে তাতে যে পাপ হয়, যে পরের সন্তান সৃষ্টি করে তাকে বঞ্চনা করে যে পাপ হয় সেই সমস্ত পাপ আমাকে আশ্রয় করবে। বিশেষ করে যার বাক্য লঙ্ঘন হয়, তার সকল পুণ্যও নষ্ট হয়ে যায়। পৃথিবী তার পাপে বারবার কেঁপে ওঠে।

    ব্যাধ তার কথা শুনে তাকে ঘরে গিয়ে আবার ফিরে আসতে বলল।

    হরিণী জল খেয়ে চলে গেল। তারপর ব্যাধ চিন্তা করল–সেই হরিণী দুটো কোথায় গেল? কখন আসবে? এই চিন্তায় ব্যাধ না ঘুমিয়ে দ্বিতীয় প্রহর উপবাসে কাটাল।

    তারপরে একটা হরিণ দুটো হরিণীকে খোঁজ করতে সেখানে এলে ব্যাধ আনন্দে নড়েচড়ে বসল। তখন আবার একটু জল আর বেলপাতা পড়ল শিবের মাথায়। এইভাবে তৃতীয় প্রহরে শিবের পূজা হল।

    ব্যাধকে দেখে হরিণ জিজ্ঞাসা করল, তুমি কি করছ? ব্যাধ আগের মত উত্তর দিল। আর হরিণটিও আগের হরিণীদের মত জবাব দিল।

    তখন ব্যাধ বলল, আগের দুই হরিণী আমায় কথা দিয়েও ফিরে এল না। তারা আমাকে ঠকিয়েছে। তাই তোমাকে আমি ছাড়ছি না।

    ব্যাধের কথা শুনে হরিণ বলল, আমি কখনও মিথ্যা বলি না, সমস্ত চরাচর সত্যের আশ্রয়েই চলেছে। হে ব্যাধ, আমি যদি তোমাকে বঞ্চনা করে পুনর্বার এখানে ফিরে না আসি, তাহলে সন্ধ্যার সময় মৈথুনকালে, শিবরাত্রির দিনে আহার করলে, মিথ্যা সাক্ষ্য দিলে, গচ্ছিত ধন চুরি করলে যত পাপ হয়, সেইসব পাপ সকলই আমায় আশ্রয় করবে। দ্বিজগণ সন্ধ্যা না করলে যে পাপ হয়, শিব নাম উচ্চারণ না করলে যে পাপ হয়, সক্ষম হয়েও যে পরের উপকার না করে, ব্রতদিনে মৈথুনকারীর যে পাপ হয়, অখাদ্য খেলে যে পাপ হয় সে সকল পাপ আমার দেহেই আশ্রয় লাভ করবে।

    ব্যাধ হরিণের কথা শুনে বলল, তুমি এখন যেতে পার। তবে আবার এসো। তখন হরিণ জল খেয়ে চলে গেল। তারপর দুই হরিণী আর একটা হরিণ ঘরে মিলিত হল, পরস্পর পরস্পরের কথা শুনল, পরে তারা বলল–যেহেতু আমরা সত্যপাশে আবদ্ধ আছি, তাই আমাদের ব্যাধের কাছে নিশ্চয় যাওয়া উচিত। এই ভেবে তারা সন্তানদের ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হল। এখন প্রথম হরিণী হরিণকে বলল–হে স্বামী, বালকেরা কেমন করে পিতামাতা হীন হয়ে বাঁচবে? যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি সেজন্য আমিই যাব, তোমরা দুজনে এখানে থাক।

    তখন দ্বিতীয় হরিণী বলল–আমি তোমাদের দাসী, অতএব তুমি থাক আমি যাই। তারপর হরিণটি বলল–আমি সন্তানের কিছুই জানি না, তোমরা দুজনে থাক, আমি যাই।

    হরিণী দুজন হরিণের এই কথা শুনে বলল, বিধবার জীবনে ধিক!

    তারপর তারা সন্তানদের আশ্বস্ত করে সহবাসীর কাছে রেখে ব্যাধের কাছে গেল। ব্যাধ এতক্ষণে তাদের অপেক্ষায় পথপানে চেয়েছিল। এমন সময় সেই তিন হরিণ আর হরিণীকে দেখে ব্যাধ আনন্দে ধনুক ধরে তাতে বাণ জুড়ে দিল। ব্যাধের নড়াচড়ায় বেলপাতা ও জল পড়ল। চতুর্থ প্রহরের পূজা সম্পন্ন হল। এদিকে হরিণ সন্তানরা তাদের কি হবে এই ভেবে তাদের পিছু পিছু চলল।

    তারপর তারা বলল–হে ব্যাধ, তুমি আমাদেরকেও বধ করে আমাদের মাংস খেয়ে আমাদের জীবন সার্থক কর।

    তখন ব্যাধ তাদের কথা শুনে অবাক হয়ে গেল। শিবপূজার ফলে তার দিব্যজ্ঞান জাগল। সে ভাবল–এই জ্ঞানহীন হরিণরাই ধন্য। এরা নিজেদের শরীর দিয়ে পরের উপকার করে আর আমি মানুষ হয়ে কি করলাম। আমি কেবল পরের শরীর নষ্ট করে নিজের দেহের পুষ্টি করি। আমি অন্যকে বহু কষ্ট দিয়ে আজও অন্যের ভরণপোষণ করছি। আমার কি হবে? জীবনের প্রতি ধিক্‌!

    এইভেবে সে তির গুটিয়ে নিল। তারপর বলল–হে মৃগগণ, তোমরাই ধন্য। তোমাদের আমি হত্যা করব না, সন্তানদের নিয়ে নিজেদের ঘরে যাও।

    মৃগদল চলে গেল। শিব সেই ব্যাধের প্রতি প্রসন্ন হয়ে দিব্য মূর্তিতে দর্শন দিল এবং বললেন–হে পুত্র, তোমার দ্বারা এই মহাব্রত পালিত হওয়ায় আমি সন্তুষ্ট। কি বর চাও?

    ব্যাধ বলল, আমি আপনার দর্শন পেয়ে ধন্য, এই বলে প্রণাম করল।

    এখন শিব বললেন–তুমি ‘গৃহ’ নামে প্রসিদ্ধ হবে। এখন মনের ইচ্ছামত সুখ ভোগ কর। মহারাজ দশরথের পুত্র শ্রীরামচন্দ্র তোমার ঘরে আসবেন। তুমি সেই শ্রীরামের পূজা করে মুক্তিলাভ করবে। তোমার পুত্র, পৌত্রেরা আমার পূজা করে বলবান হবে।

    এমন সময় মৃগদল শিবের দিব্যরূপ দর্শন করে মৃগযোনি ত্যাগ করে স্বর্গে চললেন।

    অজ্ঞানত শিবের এই পুণ্যব্রত সাধন করে ব্যাধ শিবের সাযুজ্য মুক্তিলাভ করল। তাহলে ভক্তিভরে এই ব্রত করলে যে পরম পুণ্য হবে, তাতে কোন সন্দেহ নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    Related Articles

    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    জেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    বাংলার মাতৃসাধনা – পৃথ্বীরাজ সেন

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    সিডনি সেলডন রচনাসমগ্র ১ – ভাষান্তর : পৃথ্বীরাজ সেন

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }